এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • + | ২১ অক্টোবর ২০১৩ ১৩:৫২606636
  • ওটা ফাউল, পুরোপুরি লাইন্সম্যানের দোষ, রেফারীর চোখ থেকে গার্ড ছিল, তবে চেলসীর বাকি গোলগুলো দারুণ
  • ঊমেশ | ২১ অক্টোবর ২০১৩ ১৪:০২606637
  • ঐ গোলটা না হলে চেলসী'র কপালে দুঃখ ছিল, তখন পিছিয়ে ছিল।
    লুইজ এর গোল খাওয়ানো বেশ মজাদার ছিল।
  • ঊমেশ | ২১ অক্টোবর ২০১৩ ১৭:৪৯606638
  • বিশ্বকাপ-১৪ এর জন্যে দুঃখজনক খবর।

    আমরা রোনাল্ডো আর ইব্রা দের একজন কে বিশ্বকাপে মিস করবো।
    সুইডেন-পর্তুগাল প্লে-অফ মুখোমুখি।
  • + | ২১ অক্টোবর ২০১৩ ১৮:৩০606639
  • ইব্রাকেই মিস করতে চাইব। কিন্তু ইব্রাহিমোভিচ কি করে কখন কে জানেঃ(

    ফ্রান্স-ক্রোয়েশিয়া সহজ পেল
  • ঊমেশ | ২১ অক্টোবর ২০১৩ ১৮:৫৭606640
  • রোনাল্ডো/ইব্রা দুজনের যে কোনো একজন ছাড়া বিশ্বকাপ ম্যাড়ম্যাড়ে হয়ে যাবে।

    আমি তো দুজনকেই চাই।
  • | ২২ অক্টোবর ২০১৩ ০৭:১৫606641
  • উমেশ, হেঁ হেঁ।

    কবি বলেছেন " রাতের সব তারা ই আছে দিনের আলোর গভীরে" ঃ)
  • + | ২২ অক্টোবর ২০১৩ ১০:০৩606643
  • আজ জিতুক ইবে
  • | ২২ অক্টোবর ২০১৩ ১০:০৬606644
  • আমি ও তাই চাই।
  • ঊমেশ | ২২ অক্টোবর ২০১৩ ১১:৩৮606645
  • ধন্যবাদ, গান্ধী আর ব্রতীন কে। সাথে সাথে সমস্ত মোবা সাপোর্টার দের যারা আজ আমাদের সাথে গলা মেলাবে।
  • Tim | ২২ অক্টোবর ২০১৩ ১২:১১606646
  • শুধু মোবাদেরই না, ইউনাইটেড, মস্পো, আইলিগের অন্য সব দল যারা অলরেডি সাপোর্ট করছে অন্য সময়ের তীব্র শত্রুতা ভুলে, সবাইকেই অনেক ধন্যবাদ এবং ভবিষ্যতে এই সমর্থন ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার।
  • potke | ২২ অক্টোবর ২০১৩ ১২:৩২606647
  • ইবে জিতুক আজ!
  • Tim | ২২ অক্টোবর ২০১৩ ১৬:৩০606648
  • খেলা দেখতে পাচ্ছিনা। গোল ডট কমে দেখছি মোগা ওয়ান টু ওয়ান মিস করলো। এখনও ০-০।
  • cb | ২২ অক্টোবর ২০১৩ ১৬:৫৭606650
  • ০-২ :(
  • ঐশিক | ২২ অক্টোবর ২০১৩ ১৭:০৬606651
  • কিন্তু কুয়েত ১০ জনে খেলবে ২ন্দ হাফ
  • cb | ২২ অক্টোবর ২০১৩ ১৮:০০606652
  • ০-৩
  • ঊমেশ | ২২ অক্টোবর ২০১৩ ১৮:০৯606655
  • স্বপ্নটা সফল হলো না।
    একটা অঘটন আশা নিয়ে বসে ছিলাম, কিন্তু ঘটলো না।

    আজ রাতে আবার গান্ধী'র টিমের সাথে ম্যাচ। (ডর্টমুন্ড)
  • Tim | ২২ অক্টোবর ২০১৩ ১৮:০৯606654
  • অন্তত ড্র করা উচিত ছিলো। এইসব ফালোপা টালোপাকে দিয়ে হবেনা। গোল ডট কমেও লিখেছে দেখলাম।
  • | ২২ অক্টোবর ২০১৩ ১৮:৪৫606656
  • প্রথমের দিকেই ই বে গোলকীপার হাত দিকে বল বাঁচল পেনাল্টি বক্সের বাইরে। এখন কার নিয়মে নাকি রেড কার্ড। কিন্তু রেফারী হলুদ কার্ড দেখিয়ে ছেড়ে দিল সেটা ই বোধহয় ভালো।না হলে বড় অসমান হয়ে যেত প্রতিযোগিতা টা।
  • Tim | ২২ অক্টোবর ২০১৩ ১৯:৩৭606657
  • হ্যাঁ ওটা রেড কার্ড হওয়ার কথা, গোল ডট কমেও লিখেছে। অভিজিত সেই সময় বেরিয়ে গেলে গুরপ্রীতকে নামাতে হতো আর দশজনে অন্তত পাঁচ ছগোলে হারতো।
    পুরো শক্তির এশিয়ার সেরা টিমের সাথে তিনগোল সেই হিসেবে ভালোই রেজাল্ট। ফার্স্ট লেগে কুটিনহো বেরিয়ে যাওয়ার পরেই ইবে ম্যাচে ফিরেছিলো। আজ সেটা না হওয়া সত্ত্বেও অনেক চান্স পেয়েছে। পরিকাঠামোর উন্নতি না হলে এর থেকে ভালো কিছু আশা করা যায়না।
  • + | ২২ অক্টোবর ২০১৩ ১৯:৪৭606658
  • শুরুতেই অভিজিতের রেড কার্ড হয়। তবু ইবে ভালো খেলছিল।

    কিন্তু ২ন্ড গোলটা খাওয়ালো দায়িত্ব নিয়ে, প্রথমত, এই টিমের সাথে ডিফেন্সের লাইন উপরে তুলতে স্পীডে মেরে গোল দেবেই, সেটাই করল কুটিনহো বলে প্লেয়ারটা, সাথে অভিজিত কেন যে বেরিয়ে এল কে জানে?

    অর্ণব যেটা রেড কার্ড দেখল, ওটা না আটকালে তখনই ৩-০ হয়ে যেত। ওপারা, সৌমিক, অভিষেক, লোবো, মেহতাব ভালই খেলল।

    ফালোপার মাথায় কি আছে একবার ফাটিয়ে দেখা দরকার, জানি মোগা খুব খাজা খেলছে, কিন্তু যেখানে তোমার ৪গোল দিতে হবে, সেখানে তুমি মোগাকে বসিয়ে কি করে বলজিতকে নামাও?

    বা দুটো দল যখন ১০-১০ খেলছে সেখানে যাদের গোলের দরকার, তারা কি করে ৪ডিফেন্সে খেলে? জোয়াকিমকে বসিয়ে রবার্টকে কি'করে নামায়?
  • + | ২২ অক্টোবর ২০১৩ ১৯:৪৮606659
  • সত্যি বলতে কুয়েতের প্লেয়ারগুলোর যা টাচ তাতে বোঝাই যায় যে আমাদের এর থেকে বেশি একসপেক্ট করা উচিত নয়। ইবে-মোবা দিয়ে কিছু হবেনা। ব্যাঙ্গালোর-পুনে দিয়ে যদি হয়।

    এদিকে মহামেডান কাদের সাইন করাচ্ছে!! নবী-লুই ব্যারেটো এরা তো হয়েই গেছে। আজ নাকি সুব্রত পাল-গৌরমাঙ্গী-ইসফাকের সাথে চুক্তি করল!!!
  • aranya | ২২ অক্টোবর ২০১৩ ২১:১৯606660
  • আল কুয়েত কি এশিয়ার সেরা ক্লাব, তাহলে তো এফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলত
  • Tim | ২২ অক্টোবর ২০১৩ ২১:২৩606661
  • হ্যাঁ সত্যি! নবি-ইসফাক ইবেতে সই করার জন্য রেডি ছিলো একটা সময়, মহান জোটের প্রতি ইবের ভালবাসার জন্য হয়নি। তাইলে আজ সুয়োকার অভাব এত বড়ো হয়ে উঠতোনা।
  • aranya | ২২ অক্টোবর ২০১৩ ২১:৪৮606662
  • ইবে বেশ কটা গোলের চান্স পেয়েছিল মনে হচ্ছে, গোল.কমের রিপোর্ট অনুযায়ী
    অর্ণব-কে গতিতে হারিয়ে দিচ্ছে, দুঃখ হয়
    ভাল একাডেমি দরকার, দরকার অনেক কম বয়স থেকে বাচ্চাদের ট্রেনিং শুরু করা - কে করবে :-(
  • + | ২২ অক্টোবর ২০১৩ ২২:৫১606663
  • অর্ণবকে শুধু নয়, কুটিনহো বলে প্লেয়ারটা ইন্ডিয়ার যে কোনো প্লেয়ারকেই স্পীডে টপকাবে। আর ইবে সুযোগ তো পেয়েছিলই, মহান মোগা আর জোয়াকিমের সৌজন্যে হয়নি
  • Tim | ২৩ অক্টোবর ২০১৩ ০০:২৭606665
  • আহা! তিকিতাকার কফিনে প্রথম পেরেক। কাকা-রবিনহো ফুল ফোটালো।
  • cb | ২৩ অক্টোবর ২০১৩ ০০:৫৮606666
  • তাই কি? গোল ডট কমে কিন্তু লিখছে তিকিতাকা বেশ চাপে রেখেছে হোম টিমকে। আর ২৪ মিনিটে ১-১
  • Tim | ২৩ অক্টোবর ২০১৩ ০১:০৩606667
  • না না পরের দিকে তিকিতাকা চাপে রেখেছে। মেসির গোলটাও ভালো, টিপিকাল মেসিগোল। কিন্তু এসিমিলান বেশ খেলছে এখনও কাউন্টার অ্যাটাকে।
    ও হ্যাঁ, নেইমার জঘইন্য খেলছে এখনও অবধি। কাকা ততটাই ভালো।
  • + | ২৩ অক্টোবর ২০১৩ ০১:১৭606668
  • মেসিকে ওরকম ছেড়ে রাখলে গোল তো খাবেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন