এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৮৬৫৫৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PL | 208.*.*.* | ১৭ মে ২০১৪ ১৬:৩০636772
  • "তবে হ্যাঁ, একটা বড় অংশ, যাঁরা বরাবরই বিজেপিকে ভোট দিয়ে আসেন, তাঁরা এইসব দেখে দেন নি।"

    এটা পুরো ঠিক নাও হতে পারে। আমি নিজে হিন্দু তবে মুসলিমদের খারাপ/ভালো কিছুই মনে করিনা (বলতে পারেন ওদের নিয়ে সেরকম ইন্টারেস্টেড নই), নিজের ধর্মেই আমার বেশি ইন্টারেস্ট। এবার মোদীর প্রচার আর ডেভেলপমেন্ট অ্যাজেন্ডা আমার ভালো লেগেছে, মনে হয়েছে মোদী এসে কিছু উন্নয়ন করতেও পারবেন, তাই বিজেপিকে ভোট দিয়েছি। মোটামুটি আমার মতো করে ভেবে ভোট দিয়েছে এরকম আরো দুএকজনকে চিনি। কাজেই একটা বড়ো অংশ ডেভেলপমেন্ট অ্যাজেন্ডা না দেখেই ভোট দিয়েছে, এটা নাও হতে পারে (অবশ্যই এটা আমার নিজস্ব মতামত)।
  • π | ১৭ মে ২০১৪ ১৬:৩২636773
  • *নীতীশ
  • π | ১৭ মে ২০১৪ ১৬:৩৩636774
  • আমি তো তিনটে ক্যাটেগরি করেছিলাম। আপনাকে এর মধ্যে ফেলিনি, প্রথম ক্যাটাতেই রেখেছি ঃ)
  • Arpan | 125.*.*.* | ১৭ মে ২০১৪ ১৭:০১636775
  • নীতিশ কুমার রিজাইন করলেন। আশা করব খুব তাড়াতাড়ি ফিরে আসবেন।
  • π | ১৭ মে ২০১৪ ১৭:১৬636776
  • ..While the Indian corporate sector and native and foreign investors in the stock market are justified in celebrating the arrival of a "right wing", business-friendly government, this is not necessarily the side of 'Modinomics' that most BJP voters would like to see. Mr. Modi campaigned hard on a platform of economic development, job creation and an efficient administration, and the 40 per cent of voters who backed the BJP-led alliance did so because they believe he will deliver on these promises. But contradictions exist, especially in areas where satisfying the aspirations of a corporate constituency - for example in the area of labour reform - will perforce end up undermining the aspirations of voters for jobs and job security...
    সিদ্ধার্থ ভরদারাজন।
  • PL | 208.*.*.* | ১৭ মে ২০১৪ ১৭:২৭636777
  • While the Indian corporate sector and native and foreign investors in the stock market are justified in celebrating the arrival of a "right wing", business-friendly government, this is not necessarily the side of 'Modinomics' that most BJP voters would like to see.

    এখানটা ঠিক বুঝলাম না। আমরা যারা বিজেপিকে ভোট দিয়েছি, তারা তো চাই বিজনেস ফ্রেন্ডলি সরকার আসুক! আমরা চাই যে আরো ইনভেস্টমেন্ট হোক, জবগ্রোথ হোক, কর্পোরেট সেক্টর আরো বেশী করে ইনভেস্ট করুক! লেখকের আবার কেন মনে হলো এগুলো আমরা চাইনা?
  • এমেম | 127.*.*.* | ১৭ মে ২০১৪ ১৭:৪৩636778
  • মোদিনোমিক্স বস্তুটিও ম্যানুফ্যাকচারড। ম্যানুফ্যাকচারড বাই এন্টিমোদী পিপল। অর্নবের সাক্ষাতকারে ইকনমিক পলিসি অংশে মোদী কী বলেছেন, পড়ে নিন।
  • sm | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ০০:৪৫636782
  • উপা২ সরকারের একটা বড়ো সময় কেটেছে পলিসি প্যারালইসিসে কারন কংগ্রেসের একক মেজরিটি ছিলনা। এর ফলে মনমোহন বেশ কিছু পলিসি ইম্প্লিমেন্ট করতে পারেনি। আপনার যদি মনে হয় যে উপার হারের পিছনে অনেকগুলো কারন আছে, তো এই পলিসি প্যারালাইসিসও হয়তো একটা কারন।
    ------
    ইউ পি অ কোনো পলিসি প্যারালিসিস এর জন্য হারে নি। হেরেছে বদামি র জন্য। দ্বিতীয় পাঁচ বছর কেটেছে স্রেফ চুরি করতে আর আখের গোছাতে। শরিক দল গুলোর সঙ্গে খারপ ব্যবহার করেছে। দ্রব্যমূল্য রুখতে ব্যর্থ হয়েছে আর বড় বড় বক্কা দিয়েছে। মুলায়েম, মায়া বতী কে জুজুর ভয় দেখিয়ে চুপ রেখেছে।
    তবে আর একটা কথা মনে হয়, যবে থেকে খোকা বাবু কে প্রধান মন্ত্রী হিসেবে প্রজেক্ট করা হয়েছে; সিনিয়র লিডাররা গা এলিয়ে দিয়েছে।
    বি জেপি র ঝক ঝকে প্রচারের কাছ, কংগ্রেস এর প্রচার ছিল বড্ড ম্যাড়মেড়ে ।
    টাকার অভাব ছিল না।
  • sm | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ০০:৫৩636783
  • আমার কিছু চেনা জানা সি পি এম এর ছেলেরা বলছিল, এবার মোদী এসে মমতা কে টাইট দেবে। শুনে খুব খারাপ লাগছিল; এখন টাইট দিতে গেলেও মোদী ভরসা। নিজেরাই কেমন তৃতীয় দল হিসেবে নিজেদের ভাবছে।
    মনে হচ্ছে গ্রামের দিকে বি জে পি পার্টি অফিস খুললে, এরা দলে দলে যোগ দেবে।
  • π | ১৮ মে ২০১৪ ০০:৫৮636784
  • কর্পোরেট ইন্টারেস্ট আর প্রচুর জব ও জব সিকিওরিটির মধ্যে কোন কনফ্লিক্ট নেই বলছেন ? ঃ)

    আর হ্যাঁ, কোন শরিকি পলিসি প্যারালিসিসের জন্য ইউপিএ হারলো ?
  • π | ১৮ মে ২০১৪ ০১:০২636785
  • এদিকে জানিনা কোন দলের কে, আজ এনডিটিভি তে বলছিলেন শুনলাম, এবার বিজেপি এই ম্যাসিভ ক্যাম্পেনের টাকার উৎস জানানোর জন্য চাপ দেওয়া হোক।
    একথা অবশ্য সব দল সম্বন্ধেই প্রযোজ্য। আআপ বোধহয় একথা অনেকদিন ধরে বলেও আসছে।
  • sm | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ০১:৩০636786
  • আপ অনেক কথাই বলছে, কিন্তু আসল কাজের সময় লেজ গুটিয়ে পালিয়ে ছিল।
    আপ এর কথার গুরুত্ব অনেক কমে গ্যাছে।
    গুরুত্ব পুনরুদ্ধার হবে যতদিন না বি যে পি কোনো ঘোটালায় পরে।
  • π | ১৮ মে ২০১৪ ০১:৩৭636787
  • আমার তো মনে হয়না, এই প্রশ্নগুলো তোলা কোনো নকল কাজ।

    The Aam Aadmi Party (AAP) challenges the Congress and the BJP to disclose the sources from whom they are getting more than 80% of their funds being spent in the Lok Sabha election campaign.

    The silence of these two parties on the Delhi High Court judgment which held them guilty of accepting foreign funds in violation of the Foreign Contribution (Regulation) Act makes it clear that the Congress and the BJP are hand in glove on the issue of taking huge financial favours from corporate houses in return of providing them undue benefits wherever these two parties are in government.

    Are the Congress and the BJP in a position to come clean on the following questions :

    Can the Congress deny that it has received nearly Rs 10 crore as funds from foreign source in violation of the law between 2003-04 and 2011-12 ?
    Can the BJP deny that it has received almost Rs 20 crore foreign funds over the same period ?
    Why is home minister Mr Sushil Kumar Shinde silent after the Delhi High Court found his ministry to be giving a wrong explanation on the foreign funding of the Congress and the BJP ?
    When the AAP, which came into existence barely 16 months has put all funds received by it on its website for the public to see, why are the Congress and BJP so secretive about their funds and sources ?
    Can the BJP deny that it has even received foreign funds from the Dow Chemical Company, which acquired the Union Carbide Corporation, that was responsible for India’s worst industrial disaster - the 1984 Bhopal Gas Tragedy?
    The Delhi High Court’s judgment on the petition jointly filed by Mr EAS Sarma (former secretary in the central government) and the Association for Democratic Reforms, makes it clear that the home ministry and the Election Commission have to take action against these two parties.

    The High Court judgment has come at a very crucial time, when the campaigning for the Lok sabha elections is in full swing.

    The AAP demands that the probe into the foreign funding of the Congress and the BJP should be monitored by the Election Commission, since the home ministry, which virtually gave a clean chit to these two parties, cannot be expected to complete an impartial investigation.

    The EC, which has taken concrete steps in curbing the use of black money in elections, should treat this case as an example to come down harsh on the corporate-political nexus, exposed by the landmark High Court judgment.

    The funds received from the Indian subsidiaries of England based Vedanta Resources by the Congress and BJP raises serious allegations of conflict of interest and bribery. These allegations cannot be brushed under the carpet and the AAP demands that the EC should seek all details from these parties about all clearances provided by their governments to these companies and when did they receive funds from these companies.
  • Ekak | 229.*.*.* | ১৮ মে ২০১৪ ০১:৪৩636788
  • ধর্ম অনেক হলো এবার একটু মোদী জমানার ইকনমিক ট্রেন্ডস, আপস এন্ড ডাউনস কি হতে পারে তাই নিয়ে আলোচনা হোক নাকি ?
    ওদিকে এতদিন মোদী মোদী করে নেচে আসা আউত্সর্স ইন্ডাস্ট্রির বেশ কিছু জনতা মাথায় হাত দিচ্ছেন। "উন্নতি " যে সবার জন্যে একসঙ্গে হয়না এটা বুঝতে বড় দেরী হলো। তবে একদিক পরা তোসব নয়। ইম্পোর্ট আছে। চিনের মডেল না নিয়ে অন্য রাস্তায় হাঁটলে ক্ষতি কি লাভ কতটা ? ন্যাশনালিস্ট রাইট ইকনমি কোথায় যেতে পারে ? আসলে তো ইকুইলিব্রিআম পয়েন্টে আনতে হবে মানি কে। আনার ধাক্কা টা কোথায় কিরকম পরবে ? সেই ধাক্কা টা বোঝা দরকার।
    রাইট দের ভ্যালু সিস্টেমেই আলোচনা হোক। কোনটা ভালো কোনটা খারাপ, কি হইলে কি হইত নয়।

    এখানে সব ইকনমিক্সের পড়াশোনা করা লোকজন আছেন। আমি ছাত্র হয়ে প্রশ্ন রাখলুম।
  • sm | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ০১:৪৮636789
  • আমি বলি নি প্রশ্ন গুলো খারাপ বা প্রশ্ন তোলা উচিত নয়, বলতে চাইছি আপের গুরুত্ব কমে গ্যাছে পলায়নী মনোভাবের জন্য। তাদের বিজে পি র বড় সড় স্ক্যাম এর অপেক্ষায় থাকতে হবে।
  • Ekak | 229.*.*.* | ১৮ মে ২০১৪ ০২:০০636790
  • সেটা ঠিক। আপ বললেও কেও শুনবেনা। এইভাবে বলতে শুনলে খুব গা কষকষে রাগ হয় যে না শুনলে তো কোনদিন ই শুনবেনা :)))
  • ঈশান | ১৮ মে ২০১৪ ০৩:১৪636791
  • আপ উঠে যায়নি। মোদী ঝড় যাবে, আপ এর চেয়ে ভালো করবে।
  • ঈশান | ১৮ মে ২০১৪ ০৩:২৬636793
  • ডিডি স্ট্র্যাটেজির কথা বলছিলেন। আপ এবং বামদলগুলোর এই মুহুর্তে জাতীয় স্তরে জোট করা উচিত। বামদের "দুর্নীতি", "কর্মকুশলতা" জাতীয় পপুলার দাবীর প্রতি নাক সিঁটকানো বন্ধ করা উচিত। আপের তরফে খুব সমস্যা হবার কথা নয়, তারা এমনিই বেশ ফ্লেক্সিবল। আপ ছাড়াও এতে লিবারেশন এমকেপি, যেখানে যত গুষ্টি আছে, সবার থাকা উচিত।

    সামনের কলকাতা কর্পোরেশন নির্বাচনে, এদের স্ট্র্যটেজি এই হওয়া উচিতঃ
    ১। জোটবদ্ধ ভাবে লড়া।
    ২। সুজাত ভদ্র বা সুভাষ দত্ত জাতীয় কাউকে মেয়র প্রার্থী করা।
    ৩। রাজনীতির পাশাপাশি স্বচ্ছতা, দুর্নীতি, কুশলতা, এগুলোকে অনেক বেশি ফোকাসে আনা।

    কেন এই তিনটে, ব্যাখ্যা পরে হবে। কিন্তু দাবী রইল। পূর্ণাঙ্গ দাবী লিখে দরকার হলে এই পার্টিগুলোর কাছে পাঠিয়ে দেব। :-) করতে পারলে কর্পোরেশন ইলেকশনেই হাতে হাতে ফল দেখতে পাবেন।
  • ঈশান | ১৮ মে ২০১৪ ০৩:৩৬636794
  • অরেকটা বাদ গেছে।
    ৪। আপ স্টাইলে ঘুরে-ঘুরে মহল্লা ভিত্তিক ম্যানিফেস্টো বানানো।
  • pinaki | 93.*.*.* | ১৮ মে ২০১৪ ০৪:০৯636795
  • আমারও এরকমই মনে হয়। বামপন্থী পার্টিগুলো নিজেদের অস্তিত্ব তুলে না দিয়েও ইলেক্টরাল প্ল্যাটফর্ম হিসেবে আপ কে ভাবতে পারে। বা আপের সাথে ইলেক্টরাল ফ্রন্ট টাইপের কিছু একটা বানাতে পারে। হতে পারে কিছু ইস্যুতে ঐক্যমত হবে না। কিন্তু খুব সহজেই কমন মিনিমাম প্রোগ্রাম বানানো যাবে বলে মনে হয়। শিক্ষা, স্বাস্থ্য, গভার্নেন্স, পরিবেশ, শ্রম আইন, সামাজিক সুরক্ষা - এগুলো নিয়ে আপের বক্তব্য তো বামদের মতই।
  • pinaki | 93.*.*.* | ১৮ মে ২০১৪ ০৪:১২636796
  • তবে এখানে একটা গ্যাঁড়াকল থাকবে বলে মনে হয়। আপ নিজের গায়ে টিপিক্যাল বামপন্থী গন্ধ লাগাতে খুব একটা উৎসাহী হবে বলে মনে হয় না। ওরা রাজনীতির একটা সম্পূর্ণ নতুন ভাষা, একটা নতুন ধারা তৈরী করতে চাইছে। ওদের মনে হতেই পারে গায়ে বেশী বাম গন্ধ লেগে গেলে ওদের রাজনীতির এই যে ফ্রেশনেস এটা ব্যহত হতে পারে।
  • কল্লোল | 111.*.*.* | ১৮ মে ২০১৪ ০৫:৪৫636797
  • এককের Date:18 May 2014 -- 01:43 AM পোস্টের পরিপ্রেক্ষিতে।
    মোদী কংগ্রেসের চেয়ে আলাদা কোন অর্থনৈতিক নীতি নিয়ে চলবে না বলেই আমার বিশ্বাস। একসময় বিজেপি উদারীকরণের বিরোধীতা করে খুব স্বদেশী স্বদেশী করে নেচেছিলো। নিট ফল শূণ্য। উদারীকরণ-এর নমে যে ফান্দায় ফেঁসেছে দেশগুলো তা থেকে ফয়দা তুলতে গেলে হয় আমেরিকার মতো দাদা হতে হবে, নয় চীনের মতো সরকারের যা খুশী তাই করার ক্ষমতা থাকতে হবে। দুটোর কোনটাই করার ক্ষমতা ভারতের নেই। ফলে ইউপিএ যে অর্থনৈতিক নীতিসমূহ নিয়ে চলেছে এদেরই তাইই করতে হবে। বরং কগ্রেস কিছু কিছু যায়গায় ভর্তুকির কথা, বা সরকারী সাহায্যের কথা বলেছিলো সেগুলো বন্ধ হতে পারে, যদি না তা ভোট হারানোর কারন হয়।
    অন্য দিকে আমার আশংকা RTIকে দুর্বল করার চেষ্টা হবে। মানবাধিকার আন্দোলনের উপর নানা ধরনের চাপ তৈরী করা হবে।
    বামেরা তাতে লুকানো আমোদ পাবে।
    বরং বামেদের উপর চাপ থাকবে সাম্প্র্দায়িকতা বিরোধী ফ্রন্ট করার। তাতে নীতিশ আর মমতা অপরিহার্য, ফলে সেটাও হবে না।

    অন্যদিকে ঈশেনের জোরে জোরে বলা ইচ্ছেগুলো চমৎকার। তবে বামেরা (পড়ুন) সিপিএম, এতে উৎসাহী হবে না। যাদের তারা অতিবাম বলে তাদের সাথে জোটে সিপিএম-এর ব্যথা আছে। আপ বোধহয় বামেদের সাথে যাবে না।
  • কল্লোল | 111.*.*.* | ১৮ মে ২০১৪ ০৬:০৪636798
  • দুটো বিষয় ছেড়ে গেছিলাম। জমি বিল। এটা বাজে কাগজের ঝুড়িতে ফেলে মোদী, "কর্পোরেটবান্ধব" জমি বিল আনবেন।
    পরিবেশ সংক্রান্ত আইন। এটাও "কর্পোরেটবান্ধব" করে তোলা হবে।
  • Ekak | 24.*.*.* | ১৮ মে ২০১৪ ০৬:৪৮636800
  • শুধু চীন আমেরিকা কেন রাশিয়ার ওপর তোমার কেন এ অবহেলা : X, এখনো পুটিন বলে একটা লোক আছে :D
    তার ভারতীয় ফর্ম থুড়ি অক্ষম অনুকরণ ও হওয়া যায়।
    জোকস এপার্ট। নোটার খবরটা ইন্টারেস্টিং। এই আক্রমন টা এক্স্পেক্তেদ। এগুলো জাস্ট ভিজিল্যান্ট হওয়ার অজুহাত।
  • PT | 213.*.*.* | ১৮ মে ২০১৪ ০৭:২৯636801
  • শেষ পর্যন্ত সুজাত ভদ্র?
  • SC | 34.*.*.* | ১৮ মে ২০১৪ ০৭:৩২636802
  • আমার এই পি এল এর লেখা দেখে ভালো লাগলো। উনি বললেন উনি মোদী কে কেন ভোট দিয়েছিলেন। বাকি বেশি কাউকে দেখলাম না বলতে। তাহলে কি আরবান বাঙালি, যারা গুরু তে লেখেন, তাদের মধ্যে মোদী ওয়েভ ছিল না?
    তা তো নয়। কলকাতার দুই কেন্দ্রে লালুভুলু প্রার্থী দিয়েও বিজেপি দ্বিতীয়। তাহলে শহুরে বাঙালিও মোদিকে ঢেলে ঢেলে ভোট দিয়েছেন।
    তাহলে গুরুতে সেই ভয়েস টা কে পাওয়া গেল না কেন?
  • SC | 34.*.*.* | ১৮ মে ২০১৪ ০৭:৩৬636804
  • "আমার কিছু চেনা জানা সি পি এম এর ছেলেরা বলছিল, এবার মোদী এসে মমতা কে টাইট দেবে।"
    --
    বা:, কি সুন্দর তাত্ত্বিক পসিশান।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন