এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭২৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • - | 109.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১৯658253
  • তা নয় হোলো। কিন্তু হীরকের টই মূলত পবর আলোচনার জন্য ডেডিকেটেড ঃ-)
    বিআরসিং তবে ২ পয়েন পেল।
  • dc | 132.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২০658254
  • হুঁ সংগঠন আর অ্যানালিসিস দুটোই দরকার। তবে এই প্রসঙ্গে মনে পড়লো সিপিয়েমের অ্যানালিসিস। প্রতি নির্বাচনের পর কাগজে বেরোয়, ঘটনা খতিয়ে দেখে জেলা কমিটি বিস্তারিত রিপোর্ট পাঠাবে রাজ্য কমিটিকে আর তারপর রাজ্য কমিটি তাদের মতামত দেবে। এরকম রিপোর্টিং হলে অবশ্য সবই বিশ বাঁও জলে :d
  • Arpan | 233.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২২658255
  • বিজেপি তো আর পব র বাইরে নেই!
  • ন্যাড়া | 172.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২৪658256
  • কী ঝাঁ*** সংগঠন যে দল সরকার থেকে চলে যাবার দু বছরের মধ্যে টেলিস্কোপ,মাইক্রোস্কোপ, অমনিস্কোপ কিছু দিয়েই আর সংগঠন খুঁজে পাওয়া যায় না! আজকাল সংগঠন-ফটন সব আদতে ধান্দাবাজী। যখন এসইউসিআই-এর পালেও বাতাস লাগবে, মনে হবে এরাও সরকারে বসতে পারে, মাল পাইয়ে দিতে পারে তখন আপনি-আপ বাপ বাপ বলে সংগঠন তৈরি হয়ে যাবে।
  • - | 109.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২৫658258
  • দুদ্দুর। পবতে বিজেপি বিশ-বিশ চল্লিশ বাঁও জলের তলায়। কেন্দ্রের আলোয় যৎসামান্য আলোকিতমাত্র এখানে। সিরিয়াস।
  • একক | 24.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২৫658257
  • @ডিসি কি পিটি বাবুর দেওয়া এনালিসিস এর সাপেক্ষে বললেন ? যদি হয় তাহলে উত্তর টা দি :

    এসএসই এবং এমএসই তে আরবিআই ক্রেডিট এর এই ডেটা টা ভুল না। এই কুমিরছানা টা সমস্ত সরকার দেখায়, মমতার রিপোর্ট ও মমতা বানান নি। ওই আরবিআই ক্রেডিটের ডেটার এগেইনস্ট-এ এনালিতিক্স এর দল বানিয়ে দিয়েছিল। এর গোলমাল টা কোথায় ?

    মনে পড়ছে পশ্চিমবঙ্গে একটা সময় এসএসই-এমএসই থেকে লোন পাওয়া যাচ্ছিল পার্টিতে চেনা থাকলেই ? সেই যে "আমার পিসি" কত কত লোন নিল সেগুলো কিন্তু কোনকালে শোধ হয়নি। আরও আরও নামের পাহাড় আছে ওইখানে। স্মল স্কেলের আপিসে যদি কারো যাতায়াত দুর্ভাগ্য হয়ে থাকে তিনি বিলক্ষণ জানবেন ভেতরের গল্প কী। মমতাও সেম জিনিস করেছেন। প্রচুর এসএসই,এমএসই ক্রেডিট। দশ লাখ রেঞ্জের লোনগুলো জীবনে শোধ হবেনা এবং বেশিরভাগ প্রজেক্ট ইন্সপেকশন এর সময় টাকা খাইয়ে তারপর প্রজেক্ট এর টাকায় স্টোনচিপস এর লরি বুক হয়। মহানন্দার বালির ফোরে হয় কেও। মূল প্রজেক্ট লস দেখানো হয়। সরকার বলে দেয় তুমি আর এই স্কীমে লোন পাবেনা। তা দিয়ে কারো কিস্যু যায় আসে না। তারা ওইটুকু ফাউকায় কামাতে এসেছিল। বহুদিন ধরে এই ঢপের এসএসই-এমএসই অর্বিয়াই ক্রেডিট ডেটা দেখানোর পর অন্য রাজ্যগুলো বুঝেছে এসব ঢপবাজি করে লাভ নেই। একচুয়াল বিসনেস দরকার। আপনি বলতেই পারেন কর্পোরেট এর বিশাল লোন ও তো পরে থাকে। একশবার থাকে। কিন্তু বড় কোম্পানি হওয়ার একটা জ্বালা আছে। কর্পোরেট কে বিসনেস টাও করতে হয়। যত এস/এম ইউনিট বন্ধ হয়ে যায় ভারতে তত কর্পোরেট বেইল আউট কেস হয়না। আবার টোটাল আরবিআই রিটার্ন দেখলে কর্পোরেট বেশি টাকা ধরে রাখে বন্ধ হয়ে যাওয়া এস-এম দের তুলনায়। কাজেই সমস্যা টা লোন বা রিটার্ন এর ডেটা দেখে ধরা পরেনা। টাকাটা মার্কেটে সার্কল করলে বিগার মাসের লাভ। দশটা এলায়েড বিসনেস খোলে।

    এইকারণেই ওই রিপোর্ট কে পাত্তা দি নি। এনালিতিক্স বলে নয় :) এখন যদি আমাকে কেও সাবসিডি সিস্টেমের মাহাত্ম্য বুঝিয়ে স্ট্যাট দেখায় সেটাও পাত্তা দেবনা যেরকম রাজনৈতিক নীতির কারনে এটাও তাই। এই বুদ্ধ-মমতা দের পার্টি নেটওয়ার্কের লোকদের খুচরো সরকারী লোন পাইযে দেবার ডেটা ডেভেলপমেন্ট পলিটিক্স এর প্রেক্ষিতে একেবারে হাস্যকর।
  • Arpan | 233.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২৭658259
  • অ্যাই। এই আরেক বিজেপিপন্থী বেরিয়েছে। বিজেপিজুজুর ভয়ে কম্পিত নয় যে।

    পিটিস্যার কই?
  • - | 109.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২৯658260
  • ঃ-)
    সেই জন্যিই তো পিটির খোঁজ কচ্চি এসে থেকে!
  • - | 109.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৩১658261
  • তবে কি না, আমি ঠিক বিজেপিপন্থী না।
    ঐ যে সিএম কি যেন বলেন ধান্দাবাদী সুবিধেবাজ, তেমনই কিছু একটা ঃ-)
  • de | 24.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৩৩658263
  • পিটিদা বিনা এই টই মণিহারা ফণী! জনতার এতো ডাকাডাকি শুনেই বোঝা যাচ্চে!
  • Arpan | 233.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪১658264
  • ধাসু।
  • dc | 132.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪২658265
  • একক নানা আমি নিজের অ্যানালিসিস বা অভিজ্ঞতা থেকেই লিখেছি। পবতে জ্যোতিবাবু তাঁর মিলিট্যান্ট ট্রেড ইউনিয়ন দিয়ে ইন্ডাস্ট্রির বারোটা বাজিয়ে দিয়েছিলেন। সেই অবস্থা থেকে বুদ্ধবাবু কিছুটা টেনে তোলার চেষ্টা করেছিলেন। আমি মনে করি বড়ো ইন্ডাস্ট্রি বা বড়ো কর্পোরেট বডি একটা রাজ্যে অবশ্যই দরকার কারন বড়ো ইন্ডাস্ট্রি গড়ে উঠলে তার ডাউনস্ট্রিমে অনেকগুলো ছোট-মাঝারি শিল্পও গড়ে ওঠে। তাই লার্জ স্কেল ইনভেস্টমেন্ট যাতে একটা রাজ্যে আসে সেটা দেখা একটা রাজ্য সরকারের কর্তব্য। বুদ্ধবাবু সেই কাজটাই করতে গেছিলেন, তাই ওনাকে সাপোর্ট করি। কে বামপন্থী, কে কর্পোরেটপন্থী, কে কি পন্থী সেসব দেখার আমার কোন ইন্টারেস্ট নেই। পশ্চিমবঙ্গ আন্দোলন করে করে সারা ভারতে একটা আতংকের ইমেজ বানিয়ে তুলেছে, এটুকু জানি।
  • dc | 132.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪৪658266
  • "টাকাটা মার্কেটে সার্কল করলে বিগার মাসের লাভ। দশটা এলায়েড বিসনেস খোলে। "

    একদম একমত। মানি মাল্টিপ্লয়ার এফেক্ট।
  • PT | 213.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৫৭658267
  • কে কার তথ্য বিশ্বাস করে বা করেনা সেটা জানা দরকার। নাহলে তক্ক চালানো মুশকিল। আমি জানি যে আমি ছাড়া বাকি সকলেই এখানে অর্থনীতি, সংখ্যাতত্ব ইত্যাদিতে বেজায় পন্ডিত। কিন্তু অন্ততঃ "ওটা বিশ্বাস করিনা" বলার আগে নিজের published research paper-এর রেফারেন্সটা জানিয়ে দিন।

    কারো কারো আবার আদালতেও বিশ্বাস নেই, পুলিশে তো নেই, অনেকে জানাচ্ছেন কোন কোন কলোনিয়াল আইন (যেটা এখন আমাদের সংবিধান স্বীকৃত) তাতেও আস্থা নেই।

    এই চার্বাক সম্প্রদায়ের সঙ্গে ঠিক কি ভাবে মিনিময় করা সম্ভব?
  • একক | 24.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:২৭658268
  • তথ্য কারো বাবার নয়। না আমার না অন্য কারো। তথ্যকে কীভাবে ইন্টারপ্রেট করবেন সেটাই রাজনীতি। লোকে ইন্তার্প্রিতেসনে বিশ্বাস বা অবিশ্বাস করে। তর্ক সেটা নিয়েই। আপনি ব্যাপারটা জাস্ট বোঝেন না তাই এসব রিসার্চ পেপার ফেপার বলে নিজের জায়গাটা আরও নেকেড করে দিলেন। কেও যখন বলে "আইন শেষ কথা নয় " এর মানে এই নয় যে সে আইনে বিশ্বাস করেনা। আইনের ইম্প্লিমেন্টেশন এবং স্ট্রাকচার টা পলিটিক্স। সে পলিটিকালি কনসার্নড।

    কিছু মনে করবেননা আপনি যত এই গোল গোল তর্ক করেন তত প্রকট হয় বেসিকস এ প্রবলেম আছে। গোদা একটা স্ট্রাকচার আঁকড়ে ধরতে চান। রাজনীতিতে ওরকম কিছু হয় না। উইদিন স্কুল ইন্টিগ্রিটি হয়। আমি সাবসিডির এগেইন্সতে মানে এলায়নড ফ্রিডম্যান স্কুল। পরের বক্তব্যে সেই স্কুলের ইন্টিগ্রিটি ব্রেক করলে এটাক করবেন। এভাবে কী কাওকে ধরে ধরে খেলা শেখানো যায় :)))) আবার কথায় কথায় "আমি ছাড়া সকলেই " বলে ঠোঁট ফোলান। আপনাকে সত্যি নতুন করে ভাবতে হবে কীভাবে মিনিময় সম্ভব। চেষ্টা করুন, হবে। দেখছেন তো অনেকদিন ধরে বুজিদের পিন্ডি চটকেও কিছু হচ্ছেনা অথচ বুজিরা বদ লোক এটাও সত্যি :P

    সিপুএম এর মত অবস্থা হয়ে যাচ্ছে আপনার বিরোধী যুক্তিগুলোর। প্রত্যেকটা আন্দোলনের কারণ সত্যি উদ্দেশ্য ঘোলাটে আউটপুট জিরো। প্রবলেম কোথায় ভাবুন। এই "আমি ছাড়া" টা আপনি আগেও বলেছেন। এটা এখানে কেও ক্লেইম করেনা। আপনি বলেন কারণ মাথায় আছে আপনিও পন্ডিত কিন্তু কেন যেন গুরুতে কেও শুনছেনা :) এরকম নয়। গোল গোল না বকে যুক্তি প্লেস করলে সবাই শোনে। যতই বিরোধী হোক।
  • বাঁধিয়ে রাখুন | 233.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩৬658269
  • "ওটা বিশ্বাস করিনা" বলার আগে নিজের published research paper-এর রেফারেন্সটা জানিয়ে দিন।
  • PT | 213.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪৩658270
  • dc
    "পবতে জ্যোতিবাবু তাঁর মিলিট্যান্ট ট্রেড ইউনিয়ন দিয়ে ইন্ডাস্ট্রির বারোটা বাজিয়ে দিয়েছিলেন"

    আপনি অনেকবার এই জাতীয় মন্তব্য করলেন বলে লিখছি। আপনার মন্তব্য সম্ভব্তঃ আংশিক ছবি দেখাচ্ছে। অন্য একটা দিকও আছে যেটা শহরের মানুষের চোখের আড়ালে ঘটেছিল। আর সেটা শিল্পায়ন ছাড়াই করা গিয়েছিল।
    Agricultural production came out of a slump that it had been in for decades before the Left Front came to power, and during the Eighties and Nineties the state showed the highest rates of agricultural growth among the 17 most populous Indian states. As a result of institutional changes and agricultural growth, levels of nutrition improved and rural poverty declined noticeably.
    http://www.independent.co.uk/news/obituaries/jyoti-basu-marxist-politician-who-combined-realpolitik-and-revolutionary-ideas-1877891.html

    আমার কৈশোরে খোলা বাজারে চাল প্রায় পাওয়াই যেত না। বয়স্ক মহিলারা ছোট ছোট পুঁটলিতে চাল সেলাই করে শ�সেলাই করে শদ�েঁধে শহরে নিয়ে আসত দক্ষিণ বাংলার গ্রাম থেকে। ঢাকুরিয়া স্টেশনে দাঁড়িয়ে তাদেরকে পুলিশের পেটানো দেখেছি। যাদের ৭৭-এর পরে জন্ম তাদের পক্ষে "চাল-না-পাওয়া" ব্যাপারটা কি সেটা কল্পনা করাই সম্ভব নয়। কাজেই জ্যোতি বাবুর মুখ্যমন্ত্রীত্বের কালে (শিল্প চাড়াও) পব-তে কি পরিবর্তন হয়েছিল সেটা তাদের পক্ষে মাপাও সম্ভব নয়।
  • একক | 24.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪৪658271
  • কী বলব আর ! প্রগ্রেস মডেলের রাজনীতি কে কেও যদি ডেভেলপমেন্ট মডেলের সঙ্গে গোলায়। ওই এসএসই-এমএস-ই ওগুলো প্রগ্রেস মডেল। ছোটো উদ্যোগীদের টাকা বিলোনো। এখানে কথা হচ্ছে ডেভেলপমেন্ট মডেল নিয়ে। যার উদেশ্যই আলাদা। বিগার পয়েন্টে প্রেসার দিয়ে সারপ্লাস এন্ড বিসনেস ইনোভেশন জেনেরেট করা। কোনটা ভালো কোনটা মন্দ আলাদা তর্ক কিন্তু ডেভলপমেন্ট এর তর্কে কেও ওই ডেটা দেয় নাকী :))
  • PT | 213.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫৫658272
  • "কিছু মনে করবেননা আপনি যত এই গোল গোল তর্ক করেন তত প্রকট হয় বেসিকস এ প্রবলেম আছে। "

    সেটা আপনার মনে হচ্ছে।
    আমি তো মনে করছি আমি মোটামুটি একই মাপকাঠিতে তক্ক করছি আর বাকিরা ক্রমাগত কিষেণজী-মেধা-মমতা-আপ ইত্যাদি-প্রভৃতি নানাবিধ গোলপোস্ট বদলে যাচ্ছে।

    অবিশ্যি আপনি নিশ্চিত আমার চাইতে সংখ্যাতত্ব, রাজনীতি ও অর্থনীতি অনেক বেশী বোঝেন সেকথা আমি আগেই মেনে নিয়েছি।

    কিন্তু কুঁজোরও মাঝে মাঝে চিৎ হয়ে শোয়ার শখ হয়-তাই পন্ডিতদের সঙ্গে তক্ক করি। তবে কারো বক্তব্যে খুব বেশী অসংস্কৃত শব্দ থাকলে মিনিময় করতে ইচ্ছে করেনা। আবিশ্যি আমি মিনিময় না করলেও আপনার কিছু আসে যায় না তা আমি জানি।
  • S | 109.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:০৯658274
  • মুকুল বাবু কি বিজেপি চললেন? কেউ ঠিক করে বলতে পারবেন? তাইলে পুরোভোটে কেস আছে। বিশেষত অবাঙ্গালীরা বিজেপির প্রতি আরো বেশি করে হেলতে পারবে। সংখ্যালঘু ভোট পুরোপুরি তিনোর সাথে যাবে। এবারে হিসেব কষতে হবে।

    মুকুলবাবু চলে গেলে, সেই লেভেলে আরেকজন নেতা লাগবে তিনোর। সুব্রতবাবু এইসব চান্স ছাড়েন না।
  • একক | 24.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:২৭658276
  • কিশেন্জি-মেধা এগুলোজে ঢপের চক্কর তা আপনিও জানেন বাকিরাও জানে। পাপোষের মত। সময়ের প্রয়োজনে ব্যবহৃত।

    এদের কাওকেই সমর্থন করিনা কিন্তু আপরাইস টাকে করি কারণ বুদ্ধিজীবিদের একটা বড় অংশ নির্বোধ পার্টি মুখপত্রে পরিণত হয়ে গেসলেন অনেক দিন আগেই। এদের কে কনফ্লিক্ট এর মাঝখানে ফেলে আখ মারাই করার দরকার ছিলো। যেটা ওরা নিজেরাই পরস্পরের বিরুদ্ধে করেছে ও করে চলেছে। এটার দরকার ছিলো। সভাসদ পদ টি বড়ই ভোলাটেইল সেটা ভোলাদের মাঝে মাঝে বুঝিয়ে দেওয়া দরকার তো :)) এডিসনের এক্সপেরিমেন্ট এর মত। এটলিস্ট এটা তো বোঝা গেল যে এই লোকগুলোর কথা আর পাত্তা দেওয়ার দরকার নেই। আই ভ্যালু দিস এলিমিনেশন প্রসেস। নইলে নতুন যোগ্য মুখ আসেনা। এরাই এখনো সিপিএম এর প্যানেলড বুদ্ধিজীবি হয়ে ভাট বকে গেলে তো ধরাই পরত না, তাই না।
  • sm | 233.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:২৭658275
  • @পিটি বাবু,
    আগের দিন আমার প্রশ্ন ছিল,সি পি এম / তথা বাম দলের ভোট এত কমছে কেন?সংখ্যালঘুদের ভতি বা তিনদের দিকে যাচ্ছে কেন? এখন তো বুজি/ সুজি/ মিডিয়া সব তিনো দের বিপক্ষে নিরন্তর ক্ষুরধার প্রচার চালিয়ে যাচ্ছে।

    আজে আর একটি জিজ্ঞাসা ছিল আপনারই পোস্টার প্রেক্ষিতে টিচার দের বেতন বৃদ্ধির কথা যখন তুললেন, "তখন একটা কথা বলি বাম আমলে গাধার খাটুনি খেতে, সহ শিক্ষকরা স্কুল ও কলেজে ৩-৪ হাজার টাকারও কম মাস মাইনে পেত। আর প্রাইমারি স্কুলের ফুল টাইম শিক্ষকরা জবে ঢুকে, কত টাকা মাইনে পায়, সেটা জানালে বাধিত হব"
  • Arpan | 233.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৩০658277
  • পিটিদার পোস্টের লাস্ট প্যারায় "মাঝে মাঝে" শব্দবন্ধের ব্যবহার জাস্ট অসাম। : P
  • pinaki | 90.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৩৩658278
  • 'লেভি না দেওয়া লোভী লোক' - এটা বেস্ট। ঃ-)

    আর দশলাখের নিচের লোন নিয়ে এককের সাথে ১০০ ভাগ একমত। ওটা লোকে নেয় লোকসান দেখিয়ে ফেরৎ না দেওয়ার জন্য। আমার এক বন্ধুই আট লাখ লোন নিয়েছে। কিছু পাঁপড় বেলতে হয় অবশ্য। ব্যালান্স শীট ফীট তৈরী করা ইত্যাদি। কিন্তু দিনের শেষে বেশ লাভজনক।
  • sm | 233.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৫০658279
  • তাহলে ইন্ডাস্ট্রিয়াল জব গ্রোথ বলতে কবি ; এই পাপড় বেলা ইন্ডাস্ট্রির কথা বলতে চেয়েছেন?
  • dc | 132.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৫৬658280
  • PT আমি সত্যিই চাল না পাওয়া ব্যাপারটার কিছুই জানিনা। জ্যোতিবাবুর সময়ে গ্রামবাংলায় উন্নতি হয়েছিল, আপনার একথাও মেনে নিতে আমার আপত্তি নেই। কিন্তু জ্যোতিবাবুর সময়ে সিপিয়েম যে "দুনিয়ার সাম্রাজ্যবাদী" নামের একটা খুড়োর কল ঝুলিয়ে রেখেছিল এই ব্যাপারে আমার আপত্তি আছে। আমার ছোটবেলায় টাটা-বিড়লা-বুর্জোয়া-সিআইয়ে এইসব করে নব্বইয়ের অন্তত মাঝামাঝি পর্য্যন্ত বাম সরকার শিল্পপতিদের দূরে হঠিয়ে রেখেছিল। এই অবস্থাটার পরিবর্তন হয় বুদ্ধবাবুর সময়ে, যখন উনি ট্রেড ইউনিয়ন মুভমেন্ট কিছুটা কমাতে চেষ্টা করেন আর বলেন যে টাকার কোন রং হয়্না। বুদ্ধবাবুর এই প্র্যাগম্যাটিসমটা আমার খুব ভাল্লেগেছিল। তোমার নাম ভিয়েতনাম টাইপের ন্যাকামো ছেড়ে যে উনি বিগ ইনভেস্টমেন্টকে পবতে টানতে চেয়েছিলেন এটা সঠিক সিদ্ধান্ত ছিল।
  • Arpan | 233.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৫৭658281
  • ইজ পাঁপড় বেলা মাইটিয়ার দ্যান তেলে ভাজা?

    দ্যাট ইজ দ্য কি কোশ্চেন।
  • dc | 132.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:০০658282
  • অবশ্য "দুনিয়ার সাম্রাজ্যবাদী" নামের খুড়োর কলটা সিপিয়েম এখনও ঝোলায়। এই চার-পাঁচ মাস আগেই বোধায় কলকাতায় সিপিয়েম সাম্রাজ্যবাদ বিরোধী মিছিল বার করেছিল :d তবে সেটা আনডারস্ট্যান্ডেবল, বহুকালের পুরনো অভ্যেস।
  • সিকি | 166.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:২১658283
  • তেলেভাজা যে কোনও সময়ে পাঁপড়ভাজার থেকে বেটার অপশন। পাঁপড় বড্ড দাঁতে জড়িয়ে যায়।
  • sm | 233.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৩২658285
  • ইজ পাঁপড় বেলা মাইটিয়ার দ্যান তেলে ভাজা?
    --- বিলিয়ন ডলারের প্রশ্ন। একটু সাম্রাজ্যবাদের গন্ধ আছে যদিও।
    পাপড় ভাল লাগলে সি পু এম,তেলেভাজা হলে তিনো।
    বি জে পি তাহলে কি? গেস।।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন