এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৮৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১৬ নভেম্বর ২০১৬ ১০:৩১710396
  • লুরুতে নাকি কোন রাজনৈতিক নেতার মেয়ের ৫০০ কোটির ক্যাশলেস বিয়ে হচ্ছে? ধোতু এক কোটিপতি মেয়ের বিয়েতে এত টাকা খরচা করে কি করে?
  • ভবানী চাটুজ্যে | ১৬ নভেম্বর ২০১৬ ১২:২৩710397
  • ছাগলের মানুষ হতে হলে আগে একটা জিনিস মানতে হয়। বা ঘুরিয়ে বললে ছাগলদের মানুষ বলে ধোঁকা দেওয়ার অনুপ্রেরণা কোথায় তাও ভাবা যেতে পারে।
  • Ranjan Roy | ১৬ নভেম্বর ২০১৬ ২৩:৪৩710399
  • ১) লুরুতে বিখ্যাত খনি মাফিয়া বেল্লারি ব্রাদার্সের একজনের(জনার্দন রেড্ডির) মেয়ে ব্রাহ্মণীর বিয়েতে অনুমানিত ৫০০ কোটি টাকা খরচ! মেয়ের বাবা ও জেঠু কর্ণাটকের প্রাক্তন বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন। যদিও ইদানীং কয়েক বছর জেলে থেকে সুপ্রীম কোর্টে শর্তাধীন জামিন পেয়েছেন।
    সেই বিয়েতে প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা থেকে শুরু করে কিছু স্থানীয় কংগ্রেসি নেতারাও হাজির!
    ২) আজকে নোটবন্দী বিতর্কে সবচেয়ে ভাল বলেছেন সিপিএম এর সীতারাম ইয়েচুরি। তথ্য ও যুক্তি দিয়ে দেখিয়েছেন কেন মোদির বলা যে চারটি উদ্দেশ্যের ( কালো টাকা, করাপশন, জাল নোট ও টেরর ফান্ডিং ঠেকানো) জন্যে এই স্টেপ, সেটা নোটবন্দী করে সম্ভব নয়।
    ৩) কংগ্রেসের আনন্দ শর্মা বলেছেন যে কী করে এপ্রিল মাসেই গুজরাতের পত্রিকায় সম্ভাব্য নোটব্ন্দীর খবর বেরিয়ে যায়!
    ইয়েচুরিও বলেছেন যে অন্তর্জাতিক সংস্থর রিপোর্ট অনুযায়ী এপ্রিল থেকে বিদেশী মুদ্রায় নিবেশ তিনগুণ বেড়ে গেছে।
    ৪) উত্তরপ্রদেশের কং সাংসদ প্রমোদ তিওয়ারি বলেছেন যে প্রধানমন্ত্রীর অধিকার নেই বিনা অরডিন্যান্স এভাবে কেন্দ্রীয় ব্যাংকের স্বীকৃত লিগাল টেন্ডারকে বাতিল করে দেওয়ার! এ কাজ ইতিহাসের সাক্ষ্য অনুযায়ী যারা করেছেন তাদের নাম--গদ্দাফি, হিটলার ও মুসোলিনি।
    ৫) জবাবে ভেংকাইয়া নাইডু শুধু চর্বিতচর্বণ করে গেলেন ও বললেন যখন মোদীজির এই স্টেপ নীতিগত বিরোধিতা না করে শুধু প্রয়োগে কোথায় সংশোধন করা যায় সেটুকুই বলা উচিত।
    ৬) ইয়েচুরি ব্যাংকের ডিফল্টার বড় শিল্পপতিদের লোন রাইট অফ করে দেওয়ার অভিযোগের বিরুদ্ধে বলতে গিয়ে বিত্তমন্ত্রী অরুণ জেটলি বললেন-- রাইট অফ করা হয় ব্যালান্স শিট ক্লিয়ার করার জন্যে, এতে আদৌ লোন আদায় করা বন্ধ হয় না।
    --- এটি অর্ধসত্য।
    ব্যাংকের হেল্থ ভালো দেখাতে আমরা আয়ের একটা অংশ দিয়ে এনপিএর সবচেয়ে খারাপ অনাদায়ী লোন ( যার কোল্যাটারাল নষ্ট হয়ে গেছে, বা ঋণীর থেকে লোন আদায় করার সম্ভাবনা প্রায় নেই, কোর্টে যাওয়ার সময় বা ডকুমেন্ট নষ্ট হয়ে গেছে) রাইট অফ করি। টেকনিক্যালি তখনও তার থেকে লোন আদায় করার অধিকার ব্যাংকের থাকে, কিন্তু বাস্তবে ব্যালান্স শীট থেকে বেরিয়ে গেলে সি লোনের পেছনে আদা জল খেয়ে লাগা হয় না।
    যে কোন ব্যাংকের ট রাইট অফ লোনের রিকভারি ডেটা দেখলেই এটা জানা যাবে।
  • PT | ১৭ নভেম্বর ২০১৬ ০১:১৬710400
  • এই বিয়েতে কত খরচা হয়েছিল আর সেই টাকার উৎস কি ছিল কেউ জানে?
    "While Trinamool sources said the arrangements and celebrations in Delhi were being hosted by Jasmeet's family, the expensive invitation cards accompanied by a specially designed box of expensive chocolates came as surprise to all who received it.
    `http://timesofindia.indiatimes.com/india/Lavish-Delhi-wedding-for-Mamatas-nephew/articleshow/11998598.cms"
  • Atoz | ১৭ নভেম্বর ২০১৬ ০২:২০710401
  • @কল্লোল, ১৫ নভেম্বর ৯ঃ৩৯,
    তবে অ্যানার্কি এনে ফেলার বিপ্লবটা করে ফেল্লেই তো হয়! তখন তো সাদা কালো ধন সম্পত্তি ট্যাক্স ফ্যাক্স কিছুই থাকবে না! সব সমান হয়ে যাবে।
    এইসব খুচরো খুচরো খামচা মেরে কী হবে?
    এই সুযোগ, লাফিয়ে পড়ুন, বিপ্লব শুরু করে দিন। ঃ-)
  • rabaahuta | ১৭ নভেম্বর ২০১৬ ০২:৪৩710402
  • আ ছি ছি, বিপ্লব নৈরাজ্য এইসব কুকথা, নিছক খিল্লী।
    স্থিতাবস্থাতেই মোক্ষ আসবে। ভ্যাস্তা ভ্যাস্তা ভ্যাস্তাঃ)
  • Atoz | ১৭ নভেম্বর ২০১৬ ০২:৫১710403
  • মানে, রামদেবের যোগাসনে স্থিত হয়ে? ;-)
  • কল্লোল | ১৭ নভেম্বর ২০১৬ ০৮:৩৩710404
  • আতোজ।
    সেই তো! তবে কি বিপ্লব বিষয়টা নোট বাতিল বা গাড়ি কারখানা নয় যে ইচ্ছে হলো করে ফেললাম। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া।
    আজকে নানান ধরনের বিষয় অন্দোলনে পরিনত - মানবাধিকার, পরিবেশ, নারীবাদ, যুদ্ধ বিরোধীতা ইত্যাদি।
    এই আন্দোলনগুলো ক্রমাগত রাষ্ট্রের হাত থেকে নানান অধিকার আদায় করে নিচ্ছে, নানান বিষয়ে রাষ্ট্রের উপর বিধি নিষেধ আরোপ করছে। এইভাবে একদিন রাষ্ট্রের প্রয়োজন ফুরিয়ে যাবে, যেভাবে একদিন দাস মালিকদের, সামন্তপ্রভুদের প্রয়োজন ফুরিয়ে গেছিলো।
    তখন আসবে নৈরাজ্য/নৈরাষ্ট্র।
    কবে হবে? জানি না। দুশো বছরের ঔপনিবেশিক শাসনে বহু মানুষ সারা জীবন কাটিয়ে দিয়েছেন, স্বাধীনতার আশায়। তারা দেখে যেতে পারেন নি। রবীন্দ্রনাথ দেখে যান নি। তা বলে কি স্বাধীন হওয়া আটকে গেছে? নৈরাজ্য/নৈরাষ্ট্রও তেমনিই।
  • PT | ১৭ নভেম্বর ২০১৬ ০৯:০৪710406
  • তত্ব যাই হোক আর দিল্লীর রাস্তায় যতই হাত-পা ছোঁড়ার প্রস্তাব দেওয়া হোক, চকলেট সহ বিয়ের নিমন্ত্রণ পত্র বিতরণের ব্যাপারে পব-তে কোন বক্তব্য পেশ করা এক্কেবারে ভ্যাস্তা! অনুজ পান্ডেকে জেলে ঢুকিয়ে আমরা কালো টাকার শেষ উৎসটিকে উৎপাটন করে দিয়েছি!!

    গ্ত রাতে দিন দুয়েক দিল্লীতে কাটিয়ে ফিরেছি। সাধারণ মানুষ বিপ্লব চায় বলে বিন্দুমাত্রও বোঝা গেল না। অন্তত DU-নর্থ ক্যাম্পাস থেকে বিমানবন্দর পর্যন্ত যেতে যেতে দেখলাম তো ছেলেপুলেরা দিব্য লাইনে দাঁড়িয়ে ঠাট্টা-এয়ার্কি চালাচ্ছে। ড্রাইভারটি জানালেন যে অল্প-বয়সী বেকার ছেলেপুলেদের কিছু পকেট-মানি বানানোর রাস্তা হয়েছে। আর তাঁকে যাতে টাকার লাইনে দাঁড়াতে না হয় সেজন্যে গাড়ীর মালিক অগ্রিম খুচরো নোটে মাইনে দিয়ে রেখেছে।
  • Attitude adjustment | ১৭ নভেম্বর ২০১৬ ১৩:২৫710407
  • বিপ্লব করতে হলে কানহাইয়া এন্ড কোম্পানি কে চাই। এই দশকের সর্বশ্রেষ্ঠ বিপ্লবী শ্রী শ্রী কানহাইয়া কুমার লরেন মুদির পেনটুল খুলে দিয়েছিলেন। সঙ্গে সহযোগী থাকবেন কেজরিওয়াল এবং দিদি। বিপ্লব আসবেই আসবে। হাম সব মাঙ্গে আজাদী।
  • কল্লোল | ১৭ নভেম্বর ২০১৬ ১৬:৪১710408
  • বাহঃ পিটি ক্যাবাত। দিল্লীর মানুষই গোটা ভারতের মানুষই প্রতিনিধি। হাঃ হাঃ হাঃ
  • PT | ১৭ নভেম্বর ২০১৬ ১৭:৩৫710409
  • সত্যি? দিল্লী গোটা ভারতের প্রতিনিধি নয়? তো কোটি কোটি টাকা লুঠে নেওয়া দলের মাথা কলকাতা থেকে দিল্লী গিয়ে হাত পা ছুঁড়ছে কিসের জন্য? চকলেট সহ নিমন্ত্রণ পত্রের টাকার সূত্র ঢাকা-চাপা দেওয়ার জন্য?
  • কল্লোল | ১৭ নভেম্বর ২০১৬ ২১:৫৮710410
  • পিটি বাংলায় লিখেছি, বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, নাকি বুঝতে পেরেও বুঝতে চাইছো না। লিখেচিলাম দিল্লীর মানুষই গোটা ভারতের মানুষের প্রতিনিধি? দিল্লীর কতগুলো মানুষ কি করছে সেটাই সারা ভারতের মানুষের চিন্তাকে প্রতিনিধিত্ব করে?
    হ্যাঃ, আর কথাই বলা যাবে না।
  • PT | ১৭ নভেম্বর ২০১৬ ২২:৪১710411
  • দিল্লীর মানুষ প্রতিনিধিত্ব করুক বা না করুক, লাফালাফিটা তো দিল্লীর মানুষের সামনে গিয়েই করতে হচ্ছে? মিটিনে তালি বাজাচ্ছিল কারা-দিল্লীর মানুষেরাই। কল্লোলদা সুযোগ সুবিধে মত বা সময় বিশেষে এতটাই না বোঝার ভান করে যে বিশ্বাসই যায় না যে এই মানুষটাই রাজনীতি বুঝত একদা!!
  • Arpan | ১৭ নভেম্বর ২০১৬ ২২:৫১710412
  • সে তো যাবতীয় মিটিন মিছিলও তো ব্রিগেডেই এসে সেশ হয়। ঃ |
  • PT | ১৭ নভেম্বর ২০১৬ ২২:৫৭710413
  • ঠিক। সেইজন্যেই ব্রিগেডের মানুষ সারা পব-র লোকের প্রতিনিধিত্ব করেনা বলাটি অবান্তর ও হাস্যকর।

    কিন্তু কল্লোলদা যাদের হাত ধরে দিল্লীতে বিপ্লব করার উপদেশ দিচ্ছিল সিপিএমকে তারাই দেখছি সুর্যকান্তকে ঠ্যাঙাচ্ছে!!
    "উপনির্বাচনের প্রচারে গিয়ে আক্রান্ত সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তৃণমূলের যুব নেতা আজিজুল রহমানের নেতৃত্বে হামলা হল সূর্যকান্ত মিশ্র এবং হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডলের উপরে।"
  • কল্লোল | ১৮ নভেম্বর ২০১৬ ০৭:৪১710414
  • লোকসভা আর রাজ্যসভায় তো বিরোধীরা এককাট্টা হয়েই বিজেপির বিরুদ্ধে লড়ছে।
    সূর্যকান্ত ও অন্যান্যদের মার খাওয়া নিন্দনীয়। তাতে তো তৃণমূলের সাথে লোকসভায় বিজেপি বিরোধী লড়াইয়ে কোন প্রভাব পড়ে নি। এটাই রাজনীতি। সেটা বুঝতে হয়।
    আর, মার খেয়ে ক্যাবলার মতো নাকি কান্না না কেঁদে রাস্তায় নেমে আন্দোলন করুক বামেরা। তার অবশ্য মুরোদ নেই।
  • কল্লোল | ১৮ নভেম্বর ২০১৬ ০৭:৫০710415
  • হাঃ হাঃ হা। "ব্রিগেডের মানুষ সারা পব-র লোকের প্রতিনিধিত্ব করেনা বলাটি অবান্তর ও হাস্যকর" - ব্রিগেডে মানুষ আসে? সামান্য ভুল হয়েছে। ওটা অতীতকাল হবে। ব্রিগেডে মানুষ আসতো ঐ ৭০ দশক পর্যন্ত। ৮০র দশক থেকে মানুষ আসে না, ভাড়ার লোক ও ভয় দেখিয়ে আনা লোকজন আসে। তারা যে পবর মানুষের প্রতিনিধিত্ব করেন না, সে তো ২০১১তেই প্রমাণ হয়ে গেছে। ২০১১র নির্বাচনের আগেও ব্রিগেডে বাম সমাবেশে "মানুষ"এর ছয়লাপ। অথচ নির্বাচনে!!! হাঃ হাঃ হাঃ
    ডিঃ এই দোষে শুধু বামেরাই দোষী নয়। ক্ষমতায় থাকা সব দল এভাবেই "মানুষ" দিয়ে ব্রিগেড ভরায় - আজকাল।
  • PT | ১৮ নভেম্বর ২০১৬ ০৮:২৮710417
  • "তাতে তো তৃণমূলের সাথে লোকসভায় বিজেপি বিরোধী লড়াইয়ে কোন প্রভাব পড়ে নি। "
    তৃনমুলের "সাথে" লোকে লড়ছে? খোয়াব দেখছ মনে হচ্ছে!!
  • PT | ১৮ নভেম্বর ২০১৬ ০৮:৩১710418
  • "`ব্রিগেডে মানুষ আসে?"
    দিল্লীতেও মিটিনে মানুষ এসেছিল বুঝি? না আনানো হয়েছে? তাও ট্যাক্স না দেওয়া ব্যব্সায়ীদের সঙ্গে নিয়ে মিটিন কালো টাকার বিরুদ্ধে?

    আর সুর্যকান্ত কি বাড়িতে বসে মার খেলেন? কল্লোলদা কি তিনোর সদস্য হয়ে গিয়েছে নাকি?
  • ট্রিডিঙ্গিপিডি | ১৮ নভেম্বর ২০১৬ ০৮:৪৩710419
  • baaser saamane diye uThe pichhan diye neme Jaaoyaar cheye ekaTu beshi -

  • কল্লোল | ১৮ নভেম্বর ২০১৬ ০৮:৫৩710420
  • সব ক্ষমতাসীন দলই ওভাবে "মানুষ" আনে। সেকথা অগেই লিখেছি - বাংলাতেই। তারা কোনভাবেই সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন না।

    ভোটের প্রচারে গিয়ে মার খেয়েছেন। রাস্তায় নেমে আন্দোলন কোথায়?

    সিপিএম রাস্তায় নেমে আন্দোলন করতে ভয় পাচ্ছে - এটা পরিষ্কার। অবশ্য নতুন কিছু না। ৭২ থেকে ৭৭ সেই সময়েও সিপিএম রাস্তায় নামে নি।
  • PT | ১৮ নভেম্বর ২০১৬ ০৯:০১710421
  • "ইতিমধ্যে তৃণমূল সরকারের মুসলিম-তোষণের নামে রক্ষণশীল ইসলাম তোষণের ধারায় পশ্চিমবঙ্গ ভেসে চলুক। ভেসে চলুক সামাজিক মেরুকরণের সর্বনাশের দিকে। রাজ্যের সাধারণ মানুষ ইসলামি মৌলবাদের বাড়বাড়ন্ত দেখে আরওই মুসলিমদের প্রতি বিদ্বিষ্ট বোধ করবেন, আরওই বিজেপি-র দিকে ঝুঁকবেন। কয়েক দিন আগেও মনে হচ্ছিল, গোটা দেশের সংখ্যাগুরু মৌলবাদের আস্ফালনের সাগরে পশ্চিমবঙ্গ যেন একটি দ্বীপ। কিন্তু সেই দ্বীপ যদি সরকারি বদান্যতায় ক্রমেই সংখ্যালঘুর মৌলবাদী আস্ফালনকে প্রশ্রয় দেয়, তাকে আর বাসযোগ্য বলা যাবে কী করে?"
    `http://www.anandabazar.com/editorial/chief-minister-is-involved-in-muslim-appeasement-1.515287#

    সাধু সাবধান! একবার শ্রেণীচরিত্র না বোঝায় জীবন গিয়েছে। শিল্প-বাণিজ্যও গিয়েছে। এবার রাজ্যটা নরকের রাজনীতির রাস্তা ধরেছে। দিল্লীতে যতই হাত-পা ছোঁড়ার নাটক হোক, পব-তে বিজিপির উত্থানকে বাড়-বাড়ন্ত দেওয়ার পদ্ধতিটিও চমৎকার। বিজেপি-তিনো দুজনেরই উইন-উইন সিচুয়েশন।
  • ট্রিডিঙ্গিপিডি | ১৮ নভেম্বর ২০১৬ ০৯:১৭710422
  • এই ছবিটা কাল রাতে ধর্মতলায়।
  • j | ১৮ নভেম্বর ২০১৬ ২১:৫৮710423
  • তো কি হল ?

    অগাধ বিশ্বাস ওসবে টাল খায় না
  • amit | ১৯ নভেম্বর ২০১৬ ০৭:৩০710424
  • "সিপিএম রাস্তায় নেমে আন্দোলন করতে ভয় পাচ্ছে "। একদম সত্যি কথা, পুরোপুরি সমর্থন। একেবারে অপদার্থ আর ভীতুর দল। এদের দিয়ে আর কিছু হবে না। এনারা আর ICU -তেও নেই, একেবারে মরে গেছে।

    তারপর- ? আর কি কিছু বলার আছে ? নাকি সিপিএমকে গালাগালি দিয়েই শেষ ?
  • PT | ২০ নভেম্বর ২০১৬ ১০:৩৩710425
  • "মুসলিমদের তিন তালাক বিতর্কে মুসলিম পার্সোনাল ল বোর্ডের পাশে দাঁড়িয়েছিল তৃণমূল। ....... শনিবার সারা ভারত মুসলিম ল’বোর্ডের প্রতিনিধিদের সম্মেলনে গৃহীত সিদ্ধান্তেরও কার্যত শরিক হয়ে রইলেন তৃণমূলের চার নেতা। সিদ্দিকুল্লা ছাড়াও ছিলেন তৃণমূলের তিন সাংসদ সুলতান আহমেদ, ইদ্রিস আলি, আহমেদ হাসান ইমরানও।"
    http://www.anandabazar.com/state/tmc-supports-triple-talaq-decision-1.517412#

    তিনোর হাত ধরে বিজেপি/RSS-এর বিরোধী আন্দোলনে নামার ব্যাপারে গ্যান বিতরণ করার আগে আরেকটু তলিয়ে ভেবে দেখবেন কমরেড! এই সেই ইদ্রিস আলী, প্রধানত যার নেতৃত্বেই পব-তে প্রায় দাঙ্গা লাগানোর কারণে তসলিমাকে কলকাতা ছ্ড়তে হয় আর যার তিনো-সংস্রব নিয়ে তাবড় তাবড় ধা- ও বা-বুজীরা ও মাওব্যথীরা মুখে সেলোটেপ লাগিয়ে রেখেছে।
  • কল্লোল | ২০ নভেম্বর ২০১৬ ২১:৩৯710426
  • সিপিএম তসলিমাকে তাড়ানোর সময়ে মৌলবাদীদের পায়ে মাথা রেখেছিলো। মুসলিম বোট পাওয়ার জন্য তৃণমূলও একই কাজ করছে। কেউ ধোতু নয়।

    সরকার সরকারের কাজ না করলে মানুষ দুষবেই। বিরোধীরা বিরোধীদের কাজ না করলেও মানুষ দুষবেই।
  • PT | ২১ নভেম্বর ২০১৬ ০০:১৮710428
  • আমি তিনোদের দুষছিনা। আমি "তাবড় তাবড় ধা- ও বা-বুজীরা ও মাওব্যথীরা" যে কত ভন্ড সেটা আবার মনে করিয়ে দিচ্ছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন