এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৬১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১২:০২579693
  • ঝিকি ব্যতিক্রমী পোশাক পড়া মেয়ে চাকরীস্তলে খুব কম দেখা যায় - কারণ অধিকাংশ জায়গায় ড্রেস কোড বাঁধা থাকে। আর রাস্তায় ঘাটে এই ব্যতিক্রমীদের সংখ্যা ৪-৫% এর বেশী না। কিন্তু ওই কার্যক্ষেত্রে যারা নিয়মের বেড়াজালে থেকেও একটু খোলামেলা পোষাক পরেন - তাদের সহকর্মীরা রোনাল্ডোর মতো গোলমুখে ছুটে যান।
    দেখুন ধরা যাক বলে দিল শাড়ী পরতে হবে - এবার আপনি টোত্যাল কভার্ড সারফেস এরিয়া বেঁধে না দিলে অভিজ্ঞ পর্যবেক্ষকরা সব সময়েই আপত্তি তুলতে পারেন। আসল হল এনাদের জন্য ড্রেস কোডের স্পেশিফিকেশানের KPI বদলাতে হবে। দ্রেস এমন হতে হবে যাতে
    ১) টোটাল কভারড এরিয়া হাই থাকে
    ২) সেক্সুয়াল স্টিমুলেশান অফ দি ভিউয়ার লো হয়

    শেষ প্যারামিটার কি ভাবে মাপবেন জানি না।
  • Reshmi | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১২:০৭579694
  • চোখের চাহনি, হাসি, চলা ফেরা বা কথা বলার ভঙ্গী তাতেও তো "সেক্সুয়াল স্টিমুলেশান" হতে পারে, নাকি? তাহলে? যা বুঝলাম, মোটামুটি বোরখা আর তালিবানি ফতোয়াই সমাধান ঃ)
  • jhiki | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১২:১০579695
  • টোটাল কভারড এরিয়া হাই রেখেও তো পুরো কন্টুর দেখানো পোষাক পরা যেতে পারে ঃ)
  • sinfaut | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১২:১২579696
  • আমার দেওয়া লিঙ্কটা পড়ুন। কী দরকার পরিষ্কার হয়ে যাবে।
  • jhiki | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১২:১৮579698
  • বোরখা বোলে তো তালিবানি বোরখা, যাতে চোখদুটো ও জাল দিয়ে ঢাকা থাকে।
    UAE র আবায়ার ভেতর থেকে তো পোষাক, ক্ষেত্রবিশেষে অন্তর্বাস ও দেখা যায়। ঃ)
  • sch | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১২:১৮579697
  • ঝিকি সে জন্যেই তো প্যারামিটার ২। ওটা কি ভাবে মাপতে হবে তার ওপর যদি কেউ PhD নামিয়ে দেয় আর চিন্তা নেই। অনেকেরই পি এইচ ডি র ইচ্ছে আছে দেখতে পাই এখানে।
  • de | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১২:২৮579699
  • স্মাইলির হল্টারের সমাধানে বোরখা আর কুনুইয়ের সমাধান হোলো মেয়েরা বাড়িতে বসে থাকবে -- কাজে-কম্মে-বাজার-হাটে বেরোবে না -- ব্যস! মাথা না থাকলে মাথা ব্যথাও নেই! রেপ-টেপ সব কমে যাবে, স্বর্গ হইতে পুষ্পবৃষ্টি হইবে, দেশে দেশে রামরাজ্য প্রতিষ্ঠা হবে!

    সিএনেনে কয়েকদিন আগে বম্বেতে একটা প্রোগ্রাম করেছিলো -- ভারতীয় ছেলেরা কিভাবে দেখে তা নিয়ে -- কয়েকটি মেয়েকে মিনি-স্কার্ট, হল্টার নেক ইঃ পরিয়ে রাস্তায় আর আরো বিভিন্ন জায়গায় হাঁটিয়ে পাশে পুরুষদের দৃষ্টিগুলো ফলো করাচ্ছিলো! হাঁ করে দেখাটা কোন কোন ক্ষেত্রে এতো দৃষ্টিকটু লাগছিলো না দেখলে বোঝা যাবে না। আর কেউ বাদ নেই -- পনেরো থেকে আশি!
  • san | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১২:৪২579700
  • হ্যাঁ, থিওরি ক্রমে আসিতেছে। আজ একটা প্যারার জন্য ওয়েট করে আছি যেখানে বলা হবে মেয়েরা গৃহশ্রম ছাড়া অন্য কোনো কেরিয়ার অ্যাসপিরেশন রাখার কারণে কিভাবে সমাজের মূল্যবোধের অবক্ষয় নেমে আসছে এবং রেপ মোলেস্টেশন ইত্যাদি তারই অবধারিত ফলাফল।
  • cm | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১২:৫০579701
  • আমি ভাল জামা কাপড় পরলে সবাই যদি না দেখে আর পরিচিতরা কম্প্লিমেন্ট না দেয় ভারি খারাপ লাগে। অন্য ছেলে বা মেয়েদের কথা জানিনা।
  • PT | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১২:৫১579703
  • ভারতীয়রা চিরকালই "হাঁ করা ছেলে" -সেই "আম আঁটির ভেঁপুর" অপুর সময় কাল থেকে। কালে কালে খরগোশের জায়াগায় অন্য কিছু আসে-কিন্তু হাঁ বন্ধ হয়না। কিন্তু যাদের হাঁ করে থাকার কথা নয় সে সব দেশেও তো ধর্ষণ কিছু কম হচ্ছেনা।
  • কল্লোল | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১২:৫৯579704
  • সেই কথাটাই তো গজাল মেরেও বোঝানো যাচ্ছে না। দোষটি যে দেখছে, যে করছে তার। যাকে দেখছে, যার ওপর হচ্ছে তার কোন ভাবেই নয়।
    জানি প্রশ্ন আসবে - কেউ যদি ওস্কায়? কি মুস্কিল। উস্কেছে বলে খুন করলে, খুনি ছাড়া পাবে? বড়জোর সাজা কম হতে পারে মাত্র। অর্থাত খুনের দায় খুনিরই, খুন হওয়া মানুষটির নয়।
    আর প্রশ্নটা আদর্শ সমাজের নয়। আমি যদি বাড়িতে তালাচাবি না মেরে চলে যাই, তাতে চুরি হলে আদালতে শাস্তি চোরেরই হবে। আমার বড়জোর ধমক খেতে হতে পারে। কিন্তু কখনোই চুরিতে উস্কানী দেওয়ার দায় শাস্তি হবে না। সেটা এই সমাজেই।
  • PT | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৩:০১579706
  • কিন্তু কল্লোলদা তুমি কি চাড্ডি পরিহিত অবস্থায় লুরুর পুজো প্যান্ডেলে যাবে? না গেলে কেন যাবে না?
  • sch | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৩:০৬579707
  • আই - PT একদম ঠিক বলেছেন - এটাই শুনেছি জম্মে থেকে -"কমরেড আমাদের দুর্নীতির কথা যারা বলছেন তাদের দিকে তাকান - তারা দিল্লীতে কি করছে..." - গুড ট্যাকটিক্স -
  • jhiki | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১০579708
  • আবার চাড্ডি কোদ্দিয়ে এল?
  • কল্লোল | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩২579709
  • স্চ।
    ভুল তুলনা। যে দুর্নীতি করে নি, সে যদি এক্থা বলে? তবে। আসলে আপনি ধরেই নিয়েছেন খোলামেলা পোষাক পড়া অন্যায়।
    পিটি।
    আমি যাবো কি যাবো না প্রশ্নটা সেটা নয়। যদি যাই তো লোকে আমার পাছায় চিমটি কাটবে কেন? আমার ধোঞ্চুই বা টানাটানি করবে কেন?
    তুমি আসলে চরম উদাহরণের দিকে যাচ্ছো।
    আমি নিজের কথা বলি। ২০০১ সাল থেকে আমি পনিটেইল রাখি। তখন আমার বৌ ও ছেলে আমার সাথে কোথাও যেতে অস্বীকার করে। করতেই পারে। তাদের এই প্রতিবাদকে আমি সম্মান করি। তা বলে তারা আমার পনিটেল ধরে টানলে, বা আমি ঘুমিয়ে থাকাকালীন চুল কেটে দিলে, অন্যায়্টা কি আমার হবে?
    বা, সেসময় রাস্তায়্ঘাটে বাসে-মেট্রোতে অনেক আওয়াজ খেয়েছি - মেয়েটার দাড়ি গজিয়েছে না ছেলেটা বিনুনী করেছে? সেটা কি আমার অপরাধ?
    কারাগারে লিখেছি - ১৯৭৩ সালে কাঁধ ছাড়ানো চুল, রংচটা জিনস পরে এপিডিআর দপ্তরে প্রথমবার যাই। ঐ পোষাকেই রাজনৈতিক বন্দীমুক্তির মিছিল করেছি। তাতে অনেকেই এট্টু অবাক হতেন, কিন্তু কেউ আমায় ড্রেসকোড বাৎলান নি। কেউ বলেননি এসব অপসংষ্কৃতি। কিন্তু অন্য রাজনৈতিক পরিসরে (তারাও নকশালই) সাংঘাতিক আক্রমনও হয়েছে। বলা হয়েছে - আমরা নিজেরাই যদি অপসংষ্কৃতি করি তবে অন্যদের কিভাবে অপসংষ্কৃতির বিরোধীতা করতে বলবো।
    ১৯৯০ সালে প্রেসিতে আমাদের আয়োজন করা প্রতিবাদী ও লোকগানের প্রথম অনুষ্ঠানে, ব্যান্ড ফর্মেশনে গান গাইতে ওঠার জন্য আমাদেরই অপসংষ্কৃতি বলে জুতো ছুঁড়ে নামিয়ে দেওয়া হয়। পরেরবার আবার তারাই খুব প্রশংসা করে। ততদিনে সুমন এসে গেছে। আমি আজও নিজেকে দায়ী মনে করি না।
  • sch | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪৫579710
  • কল্লোলদা কিসের ভুল তুলনা? আমি কোথায় বললাম " খোলামেলা পোষাক পড়া অন্যায়" - আমি PT র বক্তব্যর ধাঁচটা বল্লাম - আমাদের নিজেদের হাঁ করে থাকার দিকে না তাকিয়ে অন্য দেশের তুলনা আনা
  • PT | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০৪579711
  • আমি প্রশ্ন করেছি অন্য কারণে। কারণ আলোচনাটা খুবই ব্যক্তিগত ইচ্ছ-অনিচ্ছের দিকে যাচ্ছে। সেটা দিয়ে একটা বৃহত্তর সমাজ সম্পর্কে কোন সিদ্ধান্ত বা সমালোচনার জায়গায় যাওয়া যায় কিনা সেটাই প্রশ্ন।

    আমরা যেগুলোকে ব্যক্তি স্বাধীনতার মাপকাঠি হিসেবে ধরছি তার প্রায় সব কিছুই পশ্চিমের দেশগুলোতে বহুল প্রচলিত। স্বল্পবাস নারী কিকরম দেখতে হয় সেখানে সন্তানরা তাদের মা-বোনেদের দেখেই প্রথমে শেখে এবং সেসব যে "হাঁ" করে দেখার বস্তু নয় সেটাও জানে। তাহলে সেখনে ক্রমাগত ধর্ষণ কমার কথা-কিন্তু তা তো হচ্ছেনা!! তাহলে হচ্ছেটা কি?
  • সে | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০৬579712
  • তাহলে ঘুরেফিরে একই কথা বলতে হয়। এগুলো পোশাকের কারণে নয় - মূল কারণ সম্মান। সম্মান করে না তাই অনধিকার প্রবেশ করে। এটাই বারবার বলা হচ্ছে। পূরব-ভার্সেস-পশ্চিম বা ছেলে-ভার্সেস-মেয়ে নয়।
  • san | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১১579714
  • আমিও সে'র মতই মনে করি। অসম্মান করার মনোভাবই রেপ মোলেস্টেশনের কারণ। জামাকাপড়ও নয়, অর্থনৈতিক অসাম্যও নয়।
  • san | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১২579715
  • লিখেই মনে হল অর্থনৈতিক অসাম্য বিষয়ে সে কি ভাবেন তা তো জানিনা।
  • সে | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৮579716
  • ধর্ষণ শুধু গরীবদের মধ্যে হলে বলা যেত অর্থনৈতিক কারণ আছে। তবে তো ধণীদের মধ্যে রেপ থাকত না। সেখানেও খুব ভালো করেই অসম্মান আছে।

    আরেকটা ক্লিশে হয়ে যাওয়া কথা আরেকবার বলি সেটা অন্য প্রসঙ্গ। চাহিদা না থাকলে নারী নিজেকে কিকরে বিক্রি করবে তা সে যত মূল্যই হোক না কেন। কেনা বন্ধ করুন - বাজার উঠে যেতে বাধ্য।
  • san | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩৫579717
  • ইন্টারেস্টিংলি, স্মাইলির বক্তব্যও সম্মানকেই ফোকাস করে। তবে উনি অসম্মানকারীর অশিক্ষাকে অ্যাড্রেস করার বদলে বদলে অন্যপক্ষের 'সম্মানের যোগ্য' হয়ে ওঠাকে বেশি গুরুত্ব দেন। বেসিক ভ্যালুজে তফাৎ কি করা যাবে।
  • san | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৮579718
  • যার সহজ করোলারি হল, কোনো দেশের/ অঞ্চলের মেনফোক যতটা কনজারভেটিভ/পিউরিটান/লিবারাল/প্রগ্রেসিভ হবেন, সেই হিসেব অনুপাতের সেখনকার মেয়েদের 'সম্মানের যোগ্যতার' মাপকাঠি ঠিক হবে। তাই নিজে সম্মানের যোগ্য কিনা জানতে পুরুষদের নির্দেশের জন্য তাকিয়ে থাকুন। সেইমত নিজের কোড অফ কনডাক্ট ঠিক করুন ঃ-)
  • siki | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৫১579719
  • অনেকগুলো পোস্টে ক দিলাম। আলাদা করে কিছু লিখছি না।
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৫:০৬579720
  • স্চ-এর বক্তব্য বেশ ভাল লাগলো। মোটের ওপরে ক
  • siki | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৫:২৩579721
  • আর এই হাঁ করে গিলতে থাকা ছেলেবুড়োর দল দেখতে আমার হেব্বি লাগে। একটু আধটু হয় তো রিভিলিং ড্রেস পরা কোনও মেয়ে ঘুরছে বা যাচ্ছে পাশ দিয়ে, কিংবা রিভিলিং হবারও দরকার নেই, মেয়েটি সুন্দরী হলেই হল, চারপাশের লোকজনের দৃষ্টি তারপরে আমি লক্ষ্য করতে থাকি। কতরকম ভাবে চোখ দিয়ে ধর্ষণ হয়। চোখ তো নয়, একেবারে সার্চলাইট, কিংবা এক্সরে ক্যামেরা, কিংবা আপাত-নিরীহ দৃষ্টি।

    আর এই দিষ্টি দেখা যায় সব সেগমেন্টে। চায়ের দোকানের মালিক, খদ্দের, সাইকেল সারাইওলা, কলেজফেরত ছাত্র, বাজারফেরত কাকু, নাতি-নাতনির সঙ্গে দাদু, অফিসফেরত জেন্টলম্যান ...

    এটা দেখতে আমার হেব্বি লাগে। দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে যায় দেখার সময়ে, ফেসিয়াল এক্সপ্রেশন, চোয়াল আলগা হওয়া, সবরকম দেখা যায়।
  • :-) | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩৮579722
  • যে যার পছন্দসই বালির বস্তা, গোলপোস্ট আর খেলার মাঠ খুঁজে নিয়েছে। ইচ্ছেমত ঘুঁষোন, গোল দিন, ড্রিবল করুন। শুভেচ্ছা।

    আর ভাষা বা টোন সংক্রান্ত ইনহিবিশন থাকলে নিচের লেখা পড়বেন না। এখনো টীজার বা মলেস্টার এর টোন চলছে। এরপর ধর্ষকের টোন এলে আরেকটু ডিস্টার্বিং হবে।

    যেগুলো ক্লিয়ার করার ছিলঃ
    02:56 PM স্যান পরিভাষায় বিশ্বাসী। নষ্ট না বলে সুযোগসন্ধানী বলা পছন্দ করেন। যাই বলুন, তাদের খুব সম্মান করেন কিনা সেই মূল জায়গাটা এড়িয়ে যান।

    03:07 PM দে, অধিকাংশ ছেলেই ছোটবেলা থেকে মেয়েদের ভোগ্যবস্তু মনে করতেই শেখে - তা ভোগ্যবস্তু হিসেবে ব্যবহৃত হতে হওয়াতে দেখতে দেখতে কিভাবে অন্য কোনোভাবে সম্মান করতে শিখবে জানালে ভালো হত। মেয়েরাই বা এই রেপিস্ট খাবলানোপ্রবণ গেজিং ছেলেদের দেখতে দেখতে বড় হয়ে কতটা সম্মান করতে পারেন সে নিয়েও আলো দেখাবেন আশা রাখি।

    05:07 PM স্যান "অপরাধে প্রবৃত্ত হয়" ফ্রেজটা বদলে "মেয়েদের প্রতি সম্মান হারায়" লিখলে থিয়োরিটা বুঝছে বলা যেত।

    05:32 PM পাই, সিনেমার দৃশ্যে চরিত্রের প্রয়োজনে যেভাবে যা ই পোর্ট্রে হোক, সেটা করার সময় বাস্তবে তারা তো খুলছেই। এটা তো জানা কথা। ছত্রাক দেখিনি বলে কিভাবে চরিত্রটি পোর্ট্রে হয়েছে, তাতে সম্মতি, অসম্মতি, বাধ্যতা, অসহায়তা কি দেখানো হয়েছে জানি না। কিন্তু পাওলি অন্তত তিনজন ছেলের সামনে ন্যাংটো হয়েছিল তো। তাকে খালিগায়ে অন্তত একটি ছেলে চটকেছিল তো। এটা দেখা বা জানার পর আমি পাওলিকে ঠিক কতটা সম্মান করব, মরালিটির প্রশ্নে এইটেই যুক্তিকাঠামো। আর এখানে "আমি" শব্দটা ও প্লেসহোল্ডার হিসেবে দেখাই ভালো। অন্তত বড় সংখ্যক জনগোষ্ঠীর তরফে, যেখানে শিল্প সংস্কৃতি অভিনয়ের সো কলড এলিটিস্ট-কালচারাল এজুকেটেড ও আঁতেল দৃষ্টিভঙ্গী অনুপস্থিত।

    বাসে ট্রামে গ্রোপিং এর সমস্যা পাওয়ার প্রদর্শন কি ঘৃণা প্রদর্শনের চেয়েও বেশি সেক্স্যুয়াল স্টার্ভেশনের সমস্যা ? কিভাবে? এই স্টার্ভেশন তো বাথরুমে, একলা বিছানায় বা কপিউটার স্ক্রীণে মেটানোর কথা। সাহসটা হচ্ছে কিভাবে? আর সেই স্টার্ভেশন কমাতে কি করা যায়? থিয়োরি বলে এখানে দুটো জিনিস কাজ করছে। ১। ঘৃণার একটু সফট ফর্মে অসম্মান ও ২। জেনারেলাইজেশন। হাজার হাজার মেয়ে ঠেকিয়ে ডলে ও টিপিয়ে মস্তি নিচ্ছে। এ আবার আলাদা কিসে? এবার সেটা জোর করা আঘাত দেওয়ার স্তরে গেলে অসম্মানটা ঘৃণার দিকে গেছে বুঝতে হবে। মেয়েদের নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করা, মেয়েদের নিয়ে ফ্যণ্টাসাইজ করা এই দুটো কেসেই ডাইরেক্ট মেয়েদের বিব্রত বা বিরক্ত করা হচ্ছে না কিন্তু। সেটা করার মত সাহস বা মানসিকতাটা একটু পরের স্টেপ নয়? সেইটা কিভাবে জেনারেট হচ্ছে তাই নিয়েই তো থিয়োরি।

    08:04 PM sch যেভাবে সুবিধে মতন বোরখা তে এক্স্ট্রাপোলেট করলেন তেমনি জিনিসটা যে টু-পিস বা খালি গা পর্যন্ত ও উল্টোদিকে এক্সট্রাপোলেট করা যায় সেইটা বক্তব্য ছিল। মানে যুক্তির সুবিধার্থে এক্স্ট্রীমে এক্স্ট্রাপোলেশনটা কোনো সুবিধের জিনিস নয়। সেটা উল্টোদিকেও করা যায়।

    সচলায়তনের লেখাটা নিয়েও বলার ছিল। লেখার যাবতীয় হাস্যরস ঐ বিভিন্ন জায়গার নামের ব্যবহার ও আদমের বক্তব্যের প্রথম ফ্রেজটি নিয়েই। ফিলোজফিটি আসলে খুব চেনা। খাটো কাঁচুলি ও ঘাগড়া থেকে সিন্দুকে ঢুকিয়ে রাখা পর্যন্ত একটা কন্টিনুয়াস ব্যান্ড অব ড্রেস সেন্স হিসেবে দেখানো হচ্ছে যার কোনোটাই সো-কলড কনজারভেটিভ মরালিটির কাছে অ্যাকসেপ্টেড নয়। মজার কথা লেখক খাটো কাঁচুলি থেকে শুরু করেছেন, খালি গায়ে থাকা থেকে নয়, অর্থাৎ লেখকের মরালিটিও ঐ খাটো কাঁচুলি থেকে খালি গায়ে থাকার জায়গাটা অবধি নিতে পারে না। যেমন কলেজে টু-পিস বা বিকিনির প্রশ্ন sch এড়িয়ে যান। তো, এইরূপ একেক ইন্ডিভিজুয়ালের মরালিটির কাছে একেকটি ব্যান্ড অফ ড্রেস সেন্স অ্যাকসেপ্টেড বা আপত্তিকর। লেখাতে যদি একবার রাম, একবার শ্যাম, একবার যদু এসে একেক রকম পোষাকের প্রতি আপত্তি প্রকাশ করত তাহলে সেই জায়গাটা দেখানো যেত। কিন্তু লেখক রাম-শ্যাম-যদু-মধুর পুরো সেটটাকে পুরুষ জাতির প্রতিভূ হিসেবে আদমে পুরেছেন। ফলে সবকটি ব্যান্ড একত্রে সেই কন্টিনিউয়াস ব্যান্ডটির জন্ম দিয়েছে যা আদিগন্তবিস্তৃত, অসম্ভবের দিকে এক্স্ট্রাপোলেটেড। বাস্তবে কিন্তু শালীন ডেস সেন্স একটি অলীক বস্তু নয়। এই যেমন ঝিকি বলেন - ওড়না\ দোপট্টা বর্জিত জিন্স\চুড়িদার\টাইটস (লেগিংস?) আর বড়\ ছোট ঝুলের কামিজ / টি-শার্ট। এটি ঝিকির কাছে শালীন ব্যান্ড অব ড্রেসসেন্স। তো শালীন পোষাক বলে দেশের জনতার মোটামুটি একটা ধারণা রয়েইছে। একে স্থান কাল নির্বিশেষে অলীক বলা যায় না। যেমন মজরিটি স্বীকার করবেন বিকিনি পড়ে ভারতের কলেজে ক্লাস করতে আসাটা ঠিক "শোভন সুন্দর" নয়। এরা কিন্তু বীচে বা সুইমিং পুলে বিকিনিপরা বিষয়ে আপত্তি করবেন বলে মনে হয় না। তো, এই জেনারেল কনসায়েন্সের ঐকমত্যের "শালীন পোষাক" প্রোটোটাইপটির অস্তিত্ব জাস্ট হাস্যরস ও নিজের দর্শন এস্ট্যাবলিশ করতে গিয়ে অস্বীকার করা হয়েছে। ডিঃ অবশ্যই লিবারেটেড শাইনিং রা নীতিগতভাবে কলেজেও বিকিনি পরে আসার অধিকারের পক্ষেই থাকবেন।

    12:05 AM পাই, আলাদা করে মেয়েদের পয়েন্ট আউট করা কেন ? কারণ মিসোজিনি নিয়ে কথা হচ্ছে। মিস অ্যান্ড্রি নিয়ে কথা হলে উল্টোটা করা যাবে।

    03:07 AM sahana,
    যদি কোনো এমন মেয়ে হয় যার কছে তার চোখ, নাক, কান, গলা র মতই তার বুক, পাছা, নাভি শর্রীরের অঙ্গমাত্র হয়? ভারতবর্ষে এমন কাউকে চেনেন নাকি? পর্ণস্টার ব্যতীত কারোর ক্ষেত্রে এই পরমহংসপ্রাপ্তির সম্ভাবনা এখনো ভারতে অলীক মনে হয়, যিনি করমর্দন ও স্তনমর্দনে পার্থক্য করেন না। যার শরীর সংক্রান্ত কোনো ট্যাবু নাই। আসলে যেটা হয়, এই ট্যাবুহীনতার আড়ালে নিজেকে বিক্রি করার বিজ্ঞাপন দেওয়া হয়। জেনে রাখবেন, এই তথাকথিত ট্যাবুহীন, ধরা যাক পর্নস্টাররাও 2X ও 3x এর জন্য আলাদা পারিশ্রমিক নেন, ধরা যাক মডেলরাও শুধু বুক খুলে ছবি তোলানোর আর সম্পূর্ন খালি গয়ে ছবি তোলানোর আলাদা চার্জ নেন। সিনেমায় ঘনিষ্ট দৃশ্যের থাকা না থাকার উপর অভিনেত্রীর দাম বদলে যায়। শারীরিক ট্যাবুবিহীন মানুষ, ভারতে এখনো অলীক প্রকল্প, আমার মতে। হ্যাঁ কে কাকে কখন কতটা দেখাবেন বা দেবেন সেটা একান্তভাবে তার ডিসিশন ও স্বাধীনতা। শুধু সেটার জন্য তিনি যথেষ্ট সম্মান আশা না করলেই হয়, শুধু তার পারিপার্শ্বের শিক্ষিত ও লিবেরাল পপুলেশনের কছেই নয়, সামগ্রিকভাবে।
    যাকগে, ঈশান 08:26 AM তো ধর্ষনের রুট কজ নিয়ে কথা শুরু করে শেষ করলেন এই বলে যে, কাউকে কখনও ধর্ষণ করতে দেখিনি। বা করেছে বলে শুনিওনি। কাজেই আমি ধর্ষণ বুঝিনা। সেটা করে যে বস্তির ওই ব্যাটারা, সেই ওদের কথা আমি জানিনা। তাই লিখলাম না। আপনি কিছু জানলে লিখতে পারেন, মানুষ ধর্ষণ কেন করে। ইত্যাদি।

    07:10 AM sch সিডাকট্রেস মেয়েদের অস্তিত্ব আপনি স্বীকার করেন নাকি? 08:12 AM সিডিউস করার জন্য দেখাচ্ছেন বা চরিত্রহীন এই সেটটাও মেয়েদের মধ্যে আছে বলে আপনি মনে করেন নাকি?

    07:38 AM পাই, সাধে বলি পড়া করে না? 18 Sep 2013 -- 11:31 AM ৩০ পাতা।

    08:09 AM স্যান। ছোটো জামা নয়, আপনি যেমন বলেছিলেন নিজের সেক্সুয়ালিটি ফ্লন্টিং। সেটা কোনো মেয়ে আদৌ কেন করে বলে আপনার ধারণা? মানে সে ঠিক ইন রিটার্ন কি চায়? জাস্ট আরেকটা অপ্রাসঙ্গিক প্রশ্ন।

    10:21 AM sch কেউ যদি টু-পিস পরে রাত্তির বারোটার সময় তপসিয়া বা খিদিরপুর অঞ্চলে জাস্ট ঘুরে বেড়ান তাহলেও তার অ্যাসল্টেড হওয়ার সম্ভাবনা নেই, যদি সাথে তিন চারজন গাট্টা গোট্টা বাউন্সার গোছের বন্ধু থাকে। শুধু যারা দেখছে তারা মনে মনে চাট্টি সেক্সিস্ট খিস্তি দেবে। তাদের মনে মেয়েটির এবং অব্যবহিত পরে সামগ্রিকভাবে মেয়েদের প্রতি সম্মানবোধ কিছুটা কমবে। তার ফল বা বহিঃপ্রকাশ নিয়ে এখনো আলোচনা শুরু হয় নি। কিন্তু এই কজ ও এফেক্টটিকেই এখনো প্রতিষ্ঠা দেওয়া যাচ্ছে না। তার ঘোরা উচিত ছিল কি ছিল না সেইদিকে আলোচনাটা নিয়ে যাওয়াতেই যাবতীয় বাক্যক্ষয় দেখতে পাই। অবশ্য " ঠিকঠাক সমাজ ব্যবস্থা " যা আপনি লিখেছেন, জিনিসটা কি একটু জানালে সুবিধে হয়। আর মেয়েটি যে দেখিয়ে ও ছেলেদের রিয়াকশন দেখে আনন্দ পাচ্ছিল সেটা বোঝার পরও কেন স্যর তাকে আলাদা করে ডেকে কিছু বলবেন, সেটাও ঠিক ক্লিয়ার নয়। যাইহোক, আপনি আবার সেই সম্ভাবনাটা স্বীকারই করবেন না।
  • aka | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪২579723
  • ইসে হয়েছে, দেখাতেও গন্ডগোল হলে খেলব না। চোখ বন্ধ করে থাকতে হবে নাকি? সাথে চোয়ালও ঝুললে বায়োলজিকাল ব্যপার। এসব মানছি না মানব না।
  • siki | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৬579725
  • প্রথমে আকাকে।

    গণ্ডগোল তো হয় নি! বললাম তো, মস্তি লাগে দেখতে। তাদের লক্ষ্য করার আগে আমিও কি "দেখে" নিই নি মেয়েটিকে?

    তারপরে স্মাইলিকে। ওমনাথ বা অন্য কেউ, যে-ই হোক।

    পাওলি দাম সিনেমায় শুটিংয়ের সময়ে তিনজন ছেলের সামনে ন্যাংটো হয়েছে, অন্তত একজন পুরুষ তাকে সেই অবস্থায় চটকেছে, আমি সেই ক্লিপ দেখে আমোদ পেয়েছি। এতে করে পাওলিকে সম্মান করার ক্ষমতা কমে যাবার প্রশ্ন আসছে কী করে? মানে অবশ্যই আমার আইআইটির প্রফেসরের তুল্য সম্মান করি না, কিন্তু অভিনেত্রী হিসেবে যতটা সম্মান পাওলির প্রাপ্য, সেটা, সে অন স্ক্রিন নগ্ন হয়েছে বলে আমার চোখে কমে যাবে কেন? প্লেসহোল্ডার নয়, ব্যক্তি আমি-র কথাই বলছি। আমার শ্যারন স্টোনকে, জুলিয়া রবার্টসকে, অ্যাঞ্জেলিনা জোলিকে, ব্রুক শিল্ডসকে, কেট উইনস্লেটকে এবং অন্যান্য হলিউডি নাইকাদের সম্মান দিতে যদি অসুবিধে না হয়, পাওলিকে সম্মান দিতে অসুবিধে হবে কেন? সে বাঙালি বলে?

    আবার সাহানাকে উত্তরের উত্তরে, পর্ণস্টাররা ট্যাবুবিহীন হয়, এটাই বা কে বলল তোমায়? ট্যাবু তাদেরও থাকতেই পারে, সে তার শরীরের সৌন্দর্য বেচছে। ট্যাবুবিহীন হলে তো স্টুডিওর বাইরেও তারা খালিগায়ে ঘুরতেই পারত, কে কী মনে করল তার তোয়াক্কা না করেই।

    তুমি কি সনাতন ভারতীয় মরালিটিকে এইসবের মাধ্যমে জাস্টিফাই করার চেষ্টা করছো? সরি ভাই, তাইলে আমি সঙ্গে নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন