এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৩ অক্টোবর ২০১৩ ০১:২৩606669
  • এমিরেটসে দুটোই সফট গোল হল।
  • Arpan | ২৩ অক্টোবর ২০১৩ ০১:২৬606670
  • অন্য খেলাটা দেখছি না। বালোতেলিকে নামায়নি নাকি?
  • + | ২৩ অক্টোবর ২০১৩ ০১:২৮606671
  • বালোর চোট

    আর রোবিনহো এটা মিস করল!!!
  • Tim | ২৩ অক্টোবর ২০১৩ ০১:৩২606672
  • এটা পুউর কাবি (কান্ট বিলিভ) মিস।
    আর সেই বিরক্তিকর তিকিতাকা চলছে। ধুস!
  • Tim | ২৩ অক্টোবর ২০১৩ ০১:৩৮606673
  • বালো নামবে, জুতো পচ্ছে ঃ)
  • + | ২৩ অক্টোবর ২০১৩ ০১:৪১606674
  • বালো ইন
  • Tim | ২৩ অক্টোবর ২০১৩ ০২:০৫606676
  • এত খারাপ ম্যাচ অনেকদিন পরে দেখলাম। বেকার রাতজাগা।
  • ঊমেশ | ২৩ অক্টোবর ২০১৩ ১২:৩৪606677
  • কাল দিনটার সাথে সাথে রাতটাও খুব খারাপ গেল।

    ঘরের মাঠে দিনের সাথে সাথে রাতেও হারলাম।
    দিনের ম্যাচে (ইবে) জেতার আশা ছিল না, কিন্তু জেতার স্বপ্ন ছিল, হয়নি।

    কিন্তু রাতের ম্যাচে (আর্সেনাল) জেতার আশা ছিল, হারবো ভাবনাতেও ছিল না।

    ডর্টমুন্ড বেশ ভালো টিম, ভালো খেলেছেও, কিন্তু কাল আর্সেনাল যেন একটু অফ-ফর্মে ছিল।
  • + | ২৩ অক্টোবর ২০১৩ ১৭:০১606678
  • ৭১মিনিটের মধ্যেই ব্যাঙ্গালুরু ৩-১গোলে এগিয়ে ডেম্পোর সাথে

    আজকের ম্যাচটা কোনোভাবে ড্র করতে পারলে হয়
  • Arpan | ২৩ অক্টোবর ২০১৩ ১৭:৩১606679
  • বেঙ্গালুরু আমার সেকন্ড টিম। ঃ-)
  • ঊমেশ | ২৩ অক্টোবর ২০১৩ ১৮:৪২606680
  • মোবাদের অভিনন্দন।
    গোয়া টিমের কলকাতা মাঠে জেতার হ্যাটট্রিক করতে না দেয়ার জন্যে।
  • + | ২৩ অক্টোবর ২০১৩ ১৯:১৫606681
  • হুম্ম, এই উইকে দায়িত্ব আমরাই নিলাম। কিন্তু শুনলাম যথারীতি খুব খাজা খেলেছে
  • Tim | ২৩ অক্টোবর ২০১৩ ১৯:৫৫606682
  • মোবা সালগাওকারকে হারানোয় খুশি হলাম। ডেম্পো কি শেষ পজ্জন্ত হারলো?
    কলকাতার দলগুলো পুরোটাই দু একজনের ব্যক্তিগত দক্ষতার ওপর নির্ভর করে আছে। আজকেও কাতসুমির দুরন্ত গোল না হলে ড্র হয়। ওভাবে এক দুদিন জেতা যায়, রোজ রোজ যায়না।
  • + | ২৩ অক্টোবর ২০১৩ ২০:৩২606683
  • সাবীথ এই মুহূর্তের most underrated ভারতীয় স্ট্রাইকার, মোবাতে খেলেও গোল করছে নিয়মিত কিন্তু ভারতীয় দলে চান্স পায় রবিন সিং, সুশীল সিং রা
  • aranya | ২৩ অক্টোবর ২০১৩ ২১:০৬606684
  • 'তিয়াত্তরের ইস্টবেঙ্গল দলটা, যারা পিয়ং ইয়ংকে তিন গোল মেরেছিল, এ দিন কুয়েত এস সি-র সঙ্গে খেললে চার গোলে জিতত। হ্যাঁ, ৪-০। সুধীর কর্মকারদের সেই ডিফেন্স! মাঝমাঠে গৌতম-সমরেশের ওই তীক্ষ্ণ থ্রু আর ৩০-৪০ গজের গোল স্কোরিং পাস! ফরোয়ার্ডে সুভাষ ভৌমিক সে দিন পিয়ং ইয়ংয়ের চার জনকে ‘বিট’ করে গোল করেছিল! ওই রকম ব্যক্তিগত উৎকর্ষের প্লেয়ার ফালোপার টিমে কোথায়? ' - বাবলু-দা, আজকের আবাপ-তে
  • + | ২৩ অক্টোবর ২০১৩ ২১:৪০606685
  • বাবলুদা প্রচুর ভাট লিখেছে আজ কাগজে, অমল দত্ত-পিকে-অরুন ঘোষদের নাম না করে ভুলভাল বলেছে। বাবলুদা প্লেয়ার বা কোচ হিসেবে ভালো, কিন্তু অন্য কোচকে ভালো বলতে পারেনা।
  • aranya | ২৩ অক্টোবর ২০১৩ ২২:৪২606687
  • আমি ভাবছিলাম পিয়ং ইয়ং কেমন টিম ছিল, ৭৩-এর ইবে দলটাই বা কেমন ছিল, এইসব হিজিবিজি
    সময়ের সাথে প্রায় সব দেশেই ফুটবলারদের মান বাড়ে, ভারতেই উল্টো :-(
    বাবলু অন্য কোচের প্রশংসা করে উঠতে পারে না, এটা ঠিক।
  • Arpan | ২৩ অক্টোবর ২০১৩ ২৩:৫৮606688
  • আরভিপি আজকের ম্যাচে টিমলিস্টেই নেই।

    বাজারে জোর গুজব মহেশের সাথে পার্সির বনাবনি হচ্ছে না।
  • রোবু | ২৪ অক্টোবর ২০১৩ ১৩:৪৩606690
  • কাল ইব্রা আবার চার গোল মেরেছে। থার্ড গোলটা অসাম।
  • potke | ২৪ অক্টোবর ২০১৩ ১৭:৩৬606691
  • ফিরে আয় বাবা আর্ভিপি, ফিরে আয়!
  • ঊমেশ | ২৫ অক্টোবর ২০১৩ ১১:৪৯606692
  • গান্ধী আগেই দায়িত্ব স্বীকার করেছে।

    পরপর তিন ম্যাচ-ডে তে কলকাতা'র শুধু একটা টিম জিতছে, বাকিরা হারছে আর ড্র করছে।

    এবারে কি আই-লিগ ব্যাঙ্গালোর যাচ্ছে?
    সালগাওকারও ভালো শুরু করেছে। ওদের ডাফি বলে প্লেয়ারটা তো লাস্ট পাঁচ ম্যাচে-ই গোল করেছে।
  • Arpan | ২৫ অক্টোবর ২০১৩ ১২:০৫606693
  • শন রুনি প্লেয়ারটা ভালো।
  • + | ২৫ অক্টোবর ২০১৩ ১২:২৯606694
  • কাল ইবের ভালো চাপ আছে।
  • + | ২৫ অক্টোবর ২০১৩ ১২:৩০606695
  • এই রুনিকেই মর্গ্যান আনতে চেয়েছিল, না পেরে এনেছিল বরিসিচকে
  • ঊমেশ | ২৫ অক্টোবর ২০১৩ ১২:৩৫606696
  • রুনি'র কথা ভেবে ব্যাঙ্গালোর বললাম।

    এবারের আই-লিগ অন্য কিছু চিত্র দেখাচ্ছে।
    এতো দিন টপ গোল-স্কোরার দের শুধু আফ্রিকান দের দেখা যেত (ওডাফা, র‌্যান্টি, মোগা, চিডি)

    এবারে তারা কেউ নেই। নতুন স্টার এসে গেছে, ডাফি, রুনি, গ্লেন রা ফুল ফোটাচ্ছে।
  • Tim | ২৫ অক্টোবর ২০১৩ ১২:৩৬606698
  • কাল ইবে জিতে যাবে বা হয়ত ড্র করবে। পরের দিনই একটা বাজে টিমের কাছে হেরে যেতে পরে। এইরকম একদিন জিতবে একদিন হারবে এবং কোন ধারাবাহিকতা থাকবেনা।
  • ঊমেশ | ২৫ অক্টোবর ২০১৩ ১৭:৫৪606699
  • রুনি কিন্তু গত বছর বিশাল কিছু খেলেনি। এবার যেন খেলা খুলে গেছে।
  • + | ২৫ অক্টোবর ২০১৩ ১৮:২৬606700
  • http://www.anandabazar.com/25khela4.html

    করেছে কি এরা !!

    কিং কেনি, দেঁশ, স্কিমিচেলকে কোচ করছে !! লুই সাহা, পিরেস কে সাইন করিয়েছে !! এরকম চললে আই লীগ আর হবেনা, কিন্তু আর ২মাস বাকি, তার মধ্যে এই লীগ সুরু করতে পারবে? নাকি আগের বারের মাত হবে?
  • + | ২৬ অক্টোবর ২০১৩ ১১:২৬606701
  • আজ প্রচুর খেলা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন