এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭২৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 233.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৩৬658286
  • লেম্মিগেস। গোটাসেদ্দ?
  • সিকি | 166.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৩৯658287
  • ফিশফ্রাই।
  • dc | 132.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৪৯658288
  • বেগুনি আর আলুরচপ, সাথে একটু মুড়ি।
  • sm | 53.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৪১658290
  • sm | 53.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৪১658289
  • sm | 53.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৪৬658291
  • চপ মুড়ি হলো গিয়ে বাঙালির খাদ্য। একরকম তেলে ভাজা বটে।
    ফিস ফ্রাই তে তো মছলী আছে বিজেপি র চলবে কেমনে?
    বি জে পি হলো গিয়ে দিল্লির মতিচুর লাড্ডু। ঘিয়ে ভাজা। হালকা গেরুয়া আর সবুজ রং দুটিই রয়েছে।
    তবে জনতা খেলেও পস্তাবে, না খেলেও।
  • সিকি | 166.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৩৯658292
  • ঠিক ঠিক। মোতিচুর লাড্ডু।
  • pi | 24.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৪৮658293
  • ওটা বিশ্বাস করিনা" বলার আগে নিজের published research paper-এর রেফারেন্সটা জানিয়ে দিন।
    ---

    "সর্বজ্ঞানী ভবিষ্যদ্বক্তাদের এক্সপার্ট বলা হয়। বিশ্বের ইতিহাসে প্রথম এক্সপার্ট প্রাচ্যদেশীয় মহাজ্ঞানীরা, জন্মের আগেই তাঁরা তারা দেখে যিশুজন্মের ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন, সেটা অবশ্য শ’তিনেক বছর পরে জানা যায়। জ্ঞানীরা পূর্বদেশীয় ছিলেন বলে তার পর থেকেই এক্সপার্টদের নামের শেষে ‘ইস্ট’ এবং ‘এশিয়ান’ বসে গেছে, যথা ইকনমি-ইস্ট, সায়েন্ট-ইস্ট, অ্যাকাডেমিশিয়ান কিংবা ডায়েটেশিয়ান। জ্ঞানীদের ভবিষ্যদ্বাণীতে কান না দিয়ে গবা পাবলিক যিশুকে ক্রুশে দিয়েছিল, সেই আদি-পাপের কারণে তার পর থেকেই এই দিগ্গজরা পাবলিককে গাড়ল ও জনরুচিকে বিষবৎ বলে গাল দেন, এ সব কঠিন বিষয়ে নাক গলাতে এলে ফুচকাখেকো আহাম্মকরা ক্ষীর খেতে এসেছে বলে তাচ্ছিল্য করে নাক ও কান কেটে নেন। যাতে বাই চান্স কেউ বুঝে না ফেলে, তাই নিজেদের ঢেকে ফেলেন দুর্বোধ্যতার বর্মে। তাই পেশাদার বিপ্লবী হোন বা অ্যাকাডেমিশিয়ান বা নস্ত্রাদামুসওয়ালা, বিশেষজ্ঞদের প্রথম ও প্রধান মিল, এঁরা কী ছাইভস্ম লেখেন কেউই বোঝে না। নির্বাণ লাভ করিবার অধিকার কার, সিলেক্টেড ফিউ, না কি লাটকে-লাট শ্রমিক-কৃষক-পাতিবুর্জোয়ার, হীনযান না কি মহাযান, বিশ্ববিপ্লবের তারিখ কবে, পৃথিবীর এন্তেকালের ডেট ঠিক কী, এই সব দুরূহ বিষয় নিয়ে প্রাচীন বৌদ্ধ গুম্ফার লামাদের মতো এ সব ফিল্ডের তন্ত্রসাধকরা গ্রিক ভাষায় নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করেন, যে গ্রিক ঐতিহ্যের কারণে তাঁদের এক্স-স্পার্টান, সংক্ষেপে এক্সপার্ট বলা হয়। এঁদের ভাষা দুরূহ, শৈলী হিব্রু, শুধু ফিল্ডের লোক জানেন। এক্সপার্টদের পেপারের খুদে-খুদে অক্ষরে অতীত তো বটেই, ফর্দ করে ভবিষ্যতের প্রতিটি ঘটনার অব্যর্থ পূর্বাভাস লেখা আছে। নেহাতই ও-দেবভাষা পাতি পাবলিক বোঝে না, তাই ঘটনা ঘটে যাবার পরেই ভবিষ্যদ্বাণীর যাথার্থ্য টের পাওয়া যায়। অর্থনীতির মন্দা হলে জানা যায় ও তো হবারই ছিল, ধর্ষণের হার বাড়লে জানা যায় এ সব জিনের কেরামতি কবেই ফর্দাফাঁই। বিশ্বযুদ্ধ মেটার পর শোনা যায় নস্ত্রাদামুস তাঁর হিংটিংছটে ও-সব আগেই লিখে গেছেন। সোভিয়েত রাশিয়া ভাঙার পর জানা যায় সামাজিক সাম্রাজ্যবাদের এই ভবিতব্য একদম বিধিদত্ত।
    সত্যযুগে ইশকুল-ড্রপআউটরাও কবি-কাম-মাস্টার হয়ে শান্তিনিকেতন খুলে বসত। এখন বিশেষজ্ঞদের দাপটে ও-সব সহজপাঠের ছেলেখেলা বন্ধ। ছুঁচের ফুটোয় উটের এবং এক্সপার্ট-সরণিতে মূর্খ আমজনতার কঠোর নো-এন্ট্রি। এখন মুগুরধারী ডিগ্রি-ছাপ এক্সপার্টদের যুগ। তাঁরা দশাবতার হয়ে ডান্ডা ঘোরান, যত্রতত্র মূর্খদের প্যান্টুল খুলে নেন, আর কখনও-সখনও দয়াদাক্ষিণ্য দেখিয়ে সান্ধ্যভাষার মানেবই লিখে পাবলিককে কৃতার্থ করেন। জনতা সে সব পড়ে দু’হাত তুলে জয়ধ্বনি করে, বুঝতে না পারলেও প্যাঁক খাওয়ার ভয় ও তজ্জনিত ভক্তিতে জোড়হাত ও অধোবদন হয়ে থাকে। পাপীর জন্য ডান্ডা আছে, ভক্তের আছে পান্ডা, আর এই সেকুলার জগতে পাপীতাপী মূর্খ ও চণ্ডালদের জন্য টোটাল প্যাকেজ হয়ে আছেন অন্ধজনের আশার আলো এক্সপার্টরা। "

    ঃ)
  • PT | 213.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৪২658294
  • "কিন্তু জ্যোতিবাবুর সময়ে সিপিয়েম যে "দুনিয়ার সাম্রাজ্যবাদী" নামের একটা খুড়োর কল ঝুলিয়ে রেখেছিল এই ব্যাপারে আমার আপত্তি আছে।"

    কিউবা বা ভিয়েতনাম ক্লিশে হয়ে গিয়েছে। তাই রেগনের আমলের নিকারাগুয়ার ইতিহাস একটু পড়ে নেবেন। খুব বেশীদিন আগের কথা নয়।

    এগুলো ২০১৪-র খবরঃ

    The United States is the “world's leading terrorist state,” based on its deadly, CIA-run operations in the likes of Nicaragua and Cuba, according to new op-ed by historian and social philosopher Noam Chomsky.
    http://rt.com/usa/202223-noam-chomsky-global-terror/

    Twelve winners of the Nobel Peace Prize have urged fellow laureate, US President Barack Obama, to release a Senate report on the Central Intelligence Agency’s post-9/11 Rendition, Detention, and Interrogation Program, also known as the torture report.
    http://rt.com/usa/199843-nobel-obama-torture-report/

    এরা নিশ্চয়ই জ্যোতি বাবুর পদাঙ্ক অনুসরণ করছে না।
  • Ekak | 24.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:২৭658296
  • লাও, লেফট লিবেরাল দের লোকনাথবাবা চমস্কি এসে গেছেন :) এনিওয়ে গুড আর্টিকল। থ্যান্ক্স।

    এবার একটা স্পেসিফিক উত্তর দিন তো, কিউবা -ভিয়েতনাম সব তো বুঝলুম ; আমেরিকা ভারতের ঠিক কী ক্ষতি করেছিল যাতে সোভিএট্ এর তুলনায় তাকে অধিক সাম্রাজ্যবাদী ভাবতে হবে ? স্পেসিফিক তুলনা করে দেখাবেন প্লিস।

    সাম্রাজ্যবাদ নিয়ে আমার অবস্থান আগেই লিখেছি। এটা ক্ষমতার রোগ। এর সঙ্গে লেফট-রাইট পলিটিক্স এর কোনো এক্সক্লুসিভিটি নেই। কেও ভিয়েতনামে মানুষ মেরেছে তো কেও প্রাহার রাস্তায় কামান বসিয়েছে। বিদেশনীতি-কূটনীতি-বানিজ্য যে দিক দিয়েই দেখুন না কেন আমাদের কাজ চারপাশের সাম্রাজ্যবাদীদের সঙ্গে বার্গেইন করা।

    নেহেরুর সময় থেকেই সোভিএট্ এর সঙ্গে ভালো রিলেশন। আমেরিকার সঙ্গেও আলাদা করে কোনো খারাপ সম্পর্ক তৈরী করেনি কেন্দ্রীয় সরকার বা কংগ্রেস। বরং ক্রমশ ভালো হয়েছে। সিপুএম এর ঠিক কী এজেন্ডা ছিলো যাতে তারা আমেরিকার সাম্রাজ্যবাদ বিরোধিতার পুরো ঠেকা টা নিয়ে নিলো ? যে পয়েন্ট গুলোতে মিছিল করেছে তার মধ্যে কটা পয়েন্ট কুটনৈতিক বা বানিজ্যিক দিক দিয়ে ভারতের তথা পশ্চিমবঙ্গের স্বার্থের সঙ্গে যুক্ত ? দিনের পর দিন শুধু পার্টির মিছিল নয়, সর্বর্ত্র আমেরিকা থেকে যা প্রভাব তাই অপসংস্কৃতি বলেছে অন্ধভাবে আর রাশিয়া থেকে পাঠানো ওই ভালো কাগজে ছাপানো, সাবসিডাইসড বই দিয়ে মার্কেট ঘিরে ফেলা যা থেকে পশ্চিমবঙ্গের পাবলিশিং শিল্পের কোনো সরাসরি উন্নতি নেই সেগুলোকে প্রমোট করে গেছে।

    কী উদ্দেশ্যে এই এক্চখোমি যার সঙ্গে নিজের দেশ বা রাজ্যের স্বার্থের কোনো যোগ নেই ? কী উদ্দেশ্যে সোভিএট্ এর শেখানো কথাগুলো প্রশ্নহীন ভাবে বলে যাওয়া ? কী বড় ইনভেস্ট করেছে সোভিএট্ এই দেশে ? আমেরিকাই বা সরাসরি পশ্চিমবঙ্গ কে কী বাঁশ দিয়েছে যাতে এত কুশপুত্তলিকা জ্বালানোর বহর ?

    একটা কমপ্লিট ব্রেনওয়াসড জেনেরেশন যাদের আমেরিকা-সোভিএট্ দুদলের সঙ্গেই নিগশিয়েত করে ইনভেস্টমেন্ট,টেকনোলজি আনা উচিত ছিল তারা সোভিএট্ এর মুখপত্র হিসেবে কাজ করে গেলো। এগুলো ওই নিকারাগুয়া-কিউবার গল্প দিয়ে কীভাবে ঢাকবেন? একদম স্পেসিফিক উত্তর দেবার হলে দেবেন। যেখানে সেন্ট্রাল গভট কুটনৈতিক সম্পর্ক রক্ষা করেছে সব ফ্রন্টের সঙ্গেই কম-বেশি এবং একটা সার্বভৌম রাষ্ট্রে সেটাই কাম্য সেখানে সিপুএম এর ইস্পেশাল এজেন্ডা টা কী ?
  • dc | 132.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৩৮658297
  • PT, নিকারাগুয়া নিয়ে আমার এক ফোঁটাও মাথাব্যাথা নেই, ওসব চমস্কি সাহেব ভাবুন বরং। মাইরি বলছি, আম জনতা নিকারাগুয়া নিয়ে একটুও ভাবেনা। ওসব সাম্রাজ্যবাদী ব্যাপারস্যাপার বামপন্থীদের জন্য। ঐজন্যই ওটাকে খুড়োর কল বলেছি।
  • dc | 132.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৪৭658298
  • "সিপুএম এর ঠিক কী এজেন্ডা ছিলো যাতে তারা আমেরিকার সাম্রাজ্যবাদ বিরোধিতার পুরো ঠেকা টা নিয়ে নিলো ? যে পয়েন্ট গুলোতে মিছিল করেছে তার মধ্যে কটা পয়েন্ট কুটনৈতিক বা বানিজ্যিক দিক দিয়ে ভারতের তথা পশ্চিমবঙ্গের স্বার্থের সঙ্গে যুক্ত ? দিনের পর দিন শুধু পার্টির মিছিল নয়, সর্বর্ত্র আমেরিকা থেকে যা প্রভাব তাই অপসংস্কৃতি বলেছে অন্ধভাবে আর রাশিয়া থেকে পাঠানো ওই ভালো কাগজে ছাপানো, সাবসিডাইসড বই দিয়ে মার্কেট ঘিরে ফেলা"

    কিউবায় চাল পাঠানোটা ভুলে গেছেন :d ওটা একটা বিভত্স খোরাক ছিল।
  • PT | 213.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২০:০০658299
  • "আমেরিকা ভারতের ঠিক কী ক্ষতি করেছিল যাতে সোভিএট্ এর তুলনায় তাকে অধিক সাম্রাজ্যবাদী ভাবতে হবে ?"

    american interest কথাটার সঙ্গে আমরা পরিচিত। কিন্তু ৬০-৭০-৮০ ইত্যাদি সময়ে indian interest-এর ভিত্তিতে যদি ভাবিঃ

    ভারতের পচা আম সেই সময়ে কোন দেশটা কিনত?
    বাংলাদেশের যুদ্ধের সময় ভারতের হয়ে কে আমেরিকাকে ঠেকিয়ে রেখেছিল?
    The Soviet Union was an important supplier of defence equipment for several decades, and that relationship was inherited by Russia after the break-up of the Soviet Union.
    আর এই অসম্মান?
    just 35 years ago, its President and National Security Advisor corrosively called then Prime Minister Indira Gandhi a bitch and a witch, felt Indians were sanctimonious and hypocritical bastards, and wished India would be struck by a famine and lose badly in a war.
    http://timesofindia.indiatimes.com/world/us/Indira-was-a-bitch-to-Nixo
    n/articleshow/1156121.cms

    আর আমেরিকা ঘাড়ের ওপরেও নিশ্বাস ফেলেছে বাংলাদেশ যুদ্ধের পরেও। ১৯৭৪-এ বাংলাদেশে বিভৎস দুর্ভিক্ষ হয়। কারো মতে 1.5 মিলিয়ন লোক মারা যায়। এর অন্যতম কারণঃ the US had withheld 2.2 million tonnes of food aid, as the then US Ambassador to Bangladesh made it abundantly clear that the US probably could not commit food aid because of Bangladesh's policy of exporting jute to Cuba. And by the time Bangladesh succumbed to the American pressure, and stopped jute exports to Cuba, the food aid in transit was "too late for famine victims".

    সর্বোপরি পাকিস্থানের সংগে আমেরিকার প্রবাদ-প্রতিম সখ্যতা ও পাকিস্থানে তালিবানের সৃষ্টিও ভারতকে রাশিয়ার দিকে ঠেলে দিয়েছিল।
    আমি সাদা চোখে দেখা তথ্য দিলাম। অবিশ্যি অতিবামেদের এইসব ঘটনার অন্যসব তাত্বিক ব্যাখ্যা আছে।
  • সিকি | 166.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২০:০৪658300
  • ওকে, উরিত্তারা, তাই সমগ্র ভারত রাষ্ট্রের হয়ে বাংলার বামেরা রাশিয়ার কেশরে হাত বুলিয়ে দিত! বামেরা কী দেশপ্রেমিক ছিল! সত্যি।
  • PT | 213.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২০:০৮658301
  • "নিকারাগুয়া নিয়ে আমার এক ফোঁটাও মাথাব্যাথা নেই, "

    ঠিক আছে। কিন্তু ভারত নিয়ে আছ? তাহলে পিটির 08:00 PM-এর পোস্টিংটা পড়ে দেখতে পারেন।
  • Ishan | 214.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২০:১২658302
  • এসব ঢপেচ্চপ কদ্দিন চলবে আর?

    সিপিএম তখন ছিল চিনঘেঁষা (মনে রাখবেন চিন-ভারত সীমান্ত সংঘর্ষে সিপিয়েম দেশদ্রোহী আখ্যা পেয়েছিল)। চিন বাংলাদেশ যুদ্ধে ছিল আমেরিকার পক্ষে। সোভিয়েতকে সামাজিক সাম্রাজ্যবাদ আখ্যাটা চিনের দেওয়া।

    চিন, সোভিয়েত দুই ই একসঙ্গে ঠিক হতে পারেনা। এলিমেন্টারি লজিক। :-)
  • Ekak | 24.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২০:১৩658303
  • ডিসি

    কিউবায় চাল পাঠিয়েছে বলে খোরাক ভাবিনি। কিউবার মডেল নিয়ে রিসোর্স এক্সচেঞ্জের মাধ্যমে একটা পাবলিক মেডিকেল সিস্টেম গড়ে তুলতে পারেনি। তার মানে আবার সেই, নিজের রাজ্যের স্বার্থ ভাবেনি......সোভিএট্ এর খাজনা দিচ্ছিলো :) এদিকে আমেরিকা শুধু সাম্রাজ্যবাদী :) এটা সিরিয়াস খোরাক।
  • Ishan | 214.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২০:১৫658304
  • আর আইনী পথে তিনো কি বিজেপি ক্ষমতায় এলে পিটির এত রাগের/আপত্তির কি আছে সেটা এখনও বুঝলাম না। উনি তো স্রেফ আইনের শাসন চান, আর গণতান্ত্রিক নির্বাচন আইনের পরাকাহ্হ্ঠা। অসুবিধে টা কি?

    উত্তর অবশ্য উনি দেবেন না, কারণটা সহজবোধ্য। :-)
  • সিকি | 166.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২০:১৮658307
  • তিয়েন আন মেন স্কোয়্যারের ম্যাসাকারের পরে বেশ কয়েকবার খোঁচানোর পরে জ্যোতি বসু গলা খাঁকারি দিয়ে বলেছিলেন, না, চীন একটু বাড়াবাড়ি করে ফেলেছে, এতটা না করলেও হত। :)
  • PT | 213.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২০:১৮658305
  • বলেছিলাম না অতিবামেদের অন্য ব্যাখ্যা আছে!!
  • সিকি | 166.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২০:১৯658308
  • আইদার মাই ওয়ে, অর হাইওয়ে ;-) সা-য়ে সা না মিললেই অতিবামেদের অন্য ব্যাখ্যা। খ্যাখ্যাখ্যাখ্যাখ্যা,
  • Ishan | 214.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২০:২০658309
  • বুঝলাম। তৎকালীন চিনপন্থী সিপিয়েম অতিবাম ছিল। খ্যাক খ্যাক।
  • PT | 213.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২০:২২658310
  • সিঙ্গুরে যারা তিনো-মাওদের সমর্থন দিয়েছিল তারা যে এবার লাইন দিয়ে আওয়াজ দিতে আসবে সেটা তো প্রত্যাশিত।
  • সিকি | 166.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২০:২৪658311
  • টং।

    টং।

    টং।
  • dc | 132.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২০:২৫658312
  • PT আবারও বলি, ওসব ভারত-বাংলাদেশ-কিউবা-ভিয়েতনাম হ্যান ত্যান নিয়ে সিপিয়েম না ভাবলেও পারত। ওগুলো ফরেন পলিসির ব্যাপার, যা ইনফ্লুয়েন্স করার জায়্গায় সিপিয়েম একেবারেই ছিলনা। মোটে দুটো রাজ্যে ক্ষমতায় ছিল, সেই দল সারা বিশ্বের সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র আর ধনতন্ত্রের সংকট নিয়ে বিরাট বিরাট কঠিন প্রবন্ধ নামাতো (এখনো চান্স পেলেই নামায়), সেটা ঠিক মানাতো না।
  • PT | 213.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৩১658313
  • dc
    এবারে আপনি এড়িয়ে গেলেন। আমার 08:00 PM-এর পোস্টিং-এ সিপিএমের কোন উল্লেখ নেই বা সিপিএমের সঙ্গে যোগস্থাপন করার কোন করণও নেই। Ekak-এর একটি প্রশ্নের উত্তরে আমি ঘটনাগুলো সাজিয়ে দিয়েছি মাত্র।
    তবে সেই সময়ের ঘটনা সামলাতে কংগ্রেসের USSR-এর কাছে যাওয়া ছাড়া কোন রাস্তা ছিল না।

    দল ছোট হোক আর বড়। তারা কোন একটা তাত্বিকতার ওপরে দাঁড়িয়ে থাকে। অবিশ্যি ইদানিং আমরা রাজনীতিহীন রাজনৈতিক দলের দাপট দেখছি পব-তে। তাই অর্থনীতি, সমাজনীতি, বিদেশনীতি রাজ্যের সরকারের সিলেবাসের বাইরের ব্যাপার বলে মনে হয়।
  • dc | 132.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪১658314
  • PT না আমি অড়িয়ে যাইনি। যে কনটেক্সটে আলোচনা হচ্ছিল সেই কনটেক্সটেই বল্লাম।

    "কিন্তু ৬০-৭০-৮০ ইত্যাদি সময়ে ইন্দিঅন ইন্তেরেস্ত-এর ভিত্তিতে যদি ভাবিঃ" - আমার মতে সেই সময়েও সিপিয়েমের বা বামপন্থীদের পবতে বসে অতো বেশী চাপ না নিলেও চলতো। তবে অবশ্যই সেসব অন্য সময় ছিল, প্রেক্ষাপটও অন্য, তাই আমার এখন বসে এটা বলা বোধায় মানায় না। যাই হোক, বলতে চাইছি যে অন্তত আশি-নব্বুই দশক পর্য্যন্ত সিপিএম "সাম্রাজ্যবাদ বিরোধীতা" নামের একটা খুড়োর কল ঝুলিয়ে রেখেছিল।

    "তাই অর্থনীতি, সমাজনীতি, বিদেশনীতি রাজ্যের সরকারের সিলেবাসের বাইরের ব্যাপার বলে মনে হয়।"

    এটা আমার সত্যি সত্যি মনে হয়। তবে এটা শুধু পব না, দেশের বেশীর ভাগ রাজ্যেই। বিদেশনীতি নিয়ে সারা দেশেই সাধারন মানুষের খুব একটা মাথাব্যথা নেই।
  • ... | 177.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪৭658316
  • PT 8.00 P.M বড় হাতের ক।
  • cm | 116.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪৭658315
  • সাধারণ মানুষের বিশেষ মাথাব্যাথা না থাকলে কি তার গুরুত্ব কমে যায়? হবেও বা!
  • PT | 213.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫১658318
  • আপনি সিপিএমের কথা ছেড়ে দিন।
    তাত্বিকতা প্রায় উবে যাওয়া অতি বামেদের-ও শেষ আশ্রয়। যে সব অতিবাম সিঙ্গুরের ন্যানোর বিরোধীতা করেছিল তাদের রাজনৈতিক অবস্থানটা বাজিয়ে নেবেন একবার। সাধারণ ভাবে এদের অনেকেই নকশাল আমলের তাত্বিকতার ভিত্তিতে "সংশোধনবাদী" সিপিএমকে একহাত দেখে নেওয়ার জন্য তিনো-বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিল।

    এবার একটা আরো সহজ থাম্ব রুলঃ
    আমার দেওয়া ভারত-USSR সম্পর্কের তালিকা দেখে যারা যারা আওয়াজ দেবে জানবেন যে তাদের বেশীর ভাগই তাত্বিকতার কারণে গভীরভাবে সিঙ্গুরের ন্যানো-বিরোধী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন