এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯১৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shyamal | ০৬ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩৩696346
  • আনন্দবাজারে যিনি বলেছেন যে ২৫ কাঠা জমি বিক্রি করবেন ভাবছেন, তাঁর ঐ ১৮০০০ স্কো:ফুট জমিতে তাঁর কথা অনুযায়ী আয় হয় মাসে ৫০০০ টাকা। তাহলে ৪৮০ স্কো:ফুটে যা আয় হবে তাতে যে কেউ খেয়ে পরে থাকতে পারবেনা, এটা বলাই বাহুল্য। সেটা পরিবারের পাঁচজনের একজন হলেও।

    আপনার দ্বিতীয় প্রশ্নে, যে কোন পরিবর্তনের সঙ্গে যদি কিছু লোকের জীবিকা যায়, তবে কি সরকারের কর্তব্য তাদের ক্ষতিপূরণ দেওয়া? কৃষি শ্রমিকদের?
    ধরুন, কোন কারণে আজ উইপ্রো উঠে গেল কোলকাতা থেকে। তবে কি সরকারের উচিৎ উইপ্রোর কর্মিদের ক্ষতিপূরণ দেওয়া?
  • Partho | ০৬ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩৫696347
  • বিতশক বাবুকে ধ্যন্যবাদ। আসলে সিঙ্গুরে ইচ্ছুক জমিদাতাদের বৃহৎ অংশই হোলো তারা যাদের জমি ভাগ চাষিদের দখলে ছিল এবং বাম সরকারের কল্যানে জমি থেকে ফসলের নাম মাত্র অংশ পেত। জমি ভাগ চাষির কাছে থাকার দরুন জমির ভাল দামও পাওয়া যেত না। এরা ছিলেন সিপিএমের বিপক্ষে। এখন চিত্রটা শুধু সিঙ্গুরে নয় সারা রাজ্যেই উল্টে গেছে। এখন ভাগ চাষি, খেত মজুররা সিপিএমের বিপক্ষে চলে যাচ্ছে আর সেটাই হয়েছে সিপিএমের দুশ্চিন্তার কারন।

    আর একটা কথা - আবাপ বা বড় মিডিয়া হাঔসগুলি ব্যবসার খাতিরে সচরাচর তাদের বড় clientদের বিপক্ষে কিছু লিখবেনা, তাদের কাছে ব্যবসাটা সবার আগে এবং এটাই জগতের নিয়ম। তাই সিঙ্গুর নিয়ে আবাপ কেন মমতাকে গাল পাড়ছে এই নিয়ে তর্ক করার কোন অর্থ হয় না।
  • Partho | ০৬ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৪৬696348
  • Wiproএ চাকুরের সঙ্গে চাষি আর ক্ষেত মজুরের তুলনা! শ্যামলবাবুভাই আবাপ দ্বারা খুবই influenced মনে হচ্ছে!
  • quark | ০৬ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৪৭696349
  • শ্যামলবাবু,

    অনেকেই আপনার সাথে তর্ক করা ছেড়েছে, আমি এখনো আশায় আছি।

    Wipro উঠে গেলে সরকার ক্ষতিপূরণ দেবে না, কিন্তু Wipro র দেওয়ার কথা।

    এখানে সরকার তথাকথিত বহুজনের হিতার্থে জমি চাইলে (এই ধরুন রাস্তা, রেললাইন কিংবা এই ক্ষেত্রে কারখানা) তাতে যদি কিছু লোকের জীবিকা যায়, তাদের ক্ষতিপূরণ তো সরকারকেই দিতে হবে।
  • shyamal | ০৬ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৪৮696350
  • কোয়ার্ক,
    আপনি বলছেন উইপ্রোর ক্ষতিপূরণ দেওয়ার কথা। উইপ্রোর উদাহরণটা ঠিক হচ্ছেনা। কিন্তু ধরুন কোন জুট মিল উঠে গেল কারণ লোকে জুট প্রডাক্ট কিনছেনা। এখন এরা যদি লোকসান করে উঠে যায়, ক্ষতিপূরণ দেওয়ার পয়সা কোথায় ? আর ভারতে কি এমন আইন আছে যে কোম্পানী উঠে গেলে কর্মিদের ক্ষতিপূরণ দিতে হবে?

    যাদের জমি নেওয়া হয়েছে তার দাম দিতে হবে নিশ্চয়। কিন্তু সে জমিতে যারা কাজ করত তারাও ক্ষতিপূরণ পাবে এটা মানতে পারলামনা। তারা অন্য কোথাও কাজ দেখে নেবে। আইন কি বলে?
  • bitoshok | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ১২:০১696351
  • শ্যামল বাবুর পোস্ট-এর উত্তরে।

    ১) কৃষিজীবি মানুষ জমি থেকে সম্বৎসরের আলুটা-মুলোটার-ও সংস্থান-ও করে, সেটা ভুলে যাচ্ছেন কেন? এরা প্রায় সবাই ভাগ চাষ ও করে। এই সমীক্ষা টা দেখুন,আপনার সন্দেহ কিছুটা নিরসন হতে পারে। http://tinyurl.com/59vobe

    এই ডকুমেন্টারি টা আপনি দেখেছেন কিনা জানি না। না দেখে থাকলে, দেখতে পারেন। "আবাদভূমি" : দয়াবতী রায়, পার্থ বন্দ্যোপাধ্যায়। http://tinyurl.com/abadbhumi

    ২) ক্ষতিপূরন নয় পুনর্বাসন। আপনি কাউকে জীবিকা থেকে উৎপাটিত করে 'তফাৎ যাও' বলে সরিয়ে দিতে পারেন না। গণতান্ত্রিক রাষ্ট্রের কাছ থেকে সেটা কেউ প্রত্যাশা করে না। মানুষের আশা আকাঙ্খা কে মর্যাদা না দিলে, উন্নয়ন ভাবনার শরিক না করলে -সংঘাত অনিবার্য।

    ৩) শ্রমিক-মালিক সম্পর্ক আর রাষ্ট্র-নাগরিকের সম্পর্ক টা বোধহয় এক ধরনের নয়। তুলনাটা বোধহয় ঠিক হচ্ছে না।

    ৪) বন্ধ কারখানার শ্রমিকদের জন্য ভাতার ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকারই করেছে। মাসে ৫০০ টাকা বা ঐ রকম কিছু একটা। সামান্য। কিন্তু আছে। অন্তত খাতায়কলমে। ESI হাসপাতাল গুলিতে চিকিৎসার ব্যবস্থাও বোধহয় আছে।

    ৫) জমি তো নেওয়া হয়েছে ১৮৯৪ সালের একটা colonial আইনের সাহায্যে। সেখানে তো consent-এর ও কোনো গল্প নেই।
  • shyamal | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ০১:৪৫696353
  • ইকনমিক টাইমস বলছে সরকার ২৩০ একর জমি চাষিদের ফেরৎ দিতে রাজি হয়েছে। মমতা বিদ্রোহ বন্ধ করেছেন।
    এখন দেখতে হবে এই ফেরৎ পাওয়া জমিতে চাষিরা চাষ করে তিন ফসল ফলায় নাকি চড়া দামে প্রোমোটার, ব্যবসায়ীদের বিক্রি করে।
    আর যারা কম দামে ছয় সাতশো একর জমি আগে বিক্রি করেছে তারা কি করে।
  • aja | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ০৪:১০696354
  • ফেরৎ পাওয়া জমি বিক্রি হবার সম্ভাবনা বেশী। কেউ কেউ বিজনেস খুলবে হয়তো। তিনফসল প্রায় কেউই ফলাবে না। তো যে চাষীরা ক্ষতিপূরণ নিয়েছে তারা জমি ফেরৎ চাইলে কি হবে? হয়তো ক¾ট্রাক্ট ল দেখিয়ে তাদের হাটানো হবে। মমতার যেহেতু তাদের নিয়ে হাল্লা মাচানোর ইনসেন্টিভ নেই সুতরাং তারা হয়তো মনে মনে গর্জেই ক্ষান্ত হবে। এক জায়গায় অধিগ্রহণ আইন দেখানো ও পরে মমতার মারামারিতে মচকানো আর আর এক জায়গায় চুক্তি আইন দেখানো ও মারামারি করার লোক নেই বলে না মচকানো - এটাকে সুশীল সমাজের উদ্বর্ত্তনের পক্ষে ভাল বলা যাবে না। তাতে অবিশ্যি আমাদের তথাকথিত সুশীলদের কিছু আসবে যাবে কিনা জানিনা।

    মোটের উপর ফল কি হবে বলা শক্ত। পরের বার জমি অধিগ্রহণ করা প্রায় অসম্ভব হবে সেটা গেম থিওরির কো-অপারেটর ডিফেক্টর গেম ব্যবহার করে প্রমাণ করা যাবে, কেননা জমি দিতে অনিচ্ছুক হওয়াই আপাতত: ডমিন্যান্ট স্ট্র্যাটেজি। তবে তার ফল হয়তো ভালও হতে পারে, মানে শিল্পপতিরা পুরুলিয়া বাঁকুড়ার দিকে শিল্প স্থাপনার কথা সিরিয়াসলি ভাবতে পারে।
  • Suvajit | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ০৬:৪৪696356
  • r এর কিছুদিন আগের একটা পোস্টের পরিপ্রেক্ষিতে প্রশ্ন:
    এখনও বলবেন মমতা নেগসিয়েশন করতে পারেন না?
  • Arpan | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ০৯:২১696357
  • শুধু তাই নয়, উনি যে দেখছি কবিতার লাইনও আউড়াচ্ছেন। :)
  • Blank | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ০৯:২২696358
  • সত্য সেলুকাস, ইত্যাদি ইত্যাদি
  • Arijit | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৭696359
  • শেষমেষ কি দাঁড়ালো? বুদ্ধবাবু কলকাতায় ইমেজ তৈরী করলেন আর হুগলী শিল্পাঞ্চল তৃণমূলের দখলে গেলো, তাই কি? অসম্ভব বিরক্ত হয়ে দুদিন কোনও খবর নিই নি, কাগজেও পড়িনি।
  • Blank | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৫696360
  • শিগ্গিরি কলকাতার গগনেন্দ্র চিত্রশালায় একটি চিত্র প্রদর্শনী হবে, যা উদ্বোধন করবেন মাননীয় মুখ্য মন্ত্রী
  • nyara | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪২696361
  • মমতার রাজনৈতিক বুদ্ধির ওপর আমার কোনাদিনই আস্থা ছিলনা। হঠকারিতার সঙ্গে জনপ্রিয় অবস্থানের একটি ঘ্যাঁট পরিবেশন করে তিনি একটি দল ও যথেষ্ট পরিমান সমর্থক ও আশা জোটাতে পারলেও, পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘমেয়াদী কোন রাজনৈতিক বিরোধিতার আশা জাগাতে পারেন নি।

    সিঙ্গুরের শেষ পর্যায়ের যে প্রহসন হল, সেটিকে নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে, আমার দেখা সাম্প্রতিককালের শ্রেষ্ঠ রাজনীতির খেলা মনে হয়েছে। দু পক্ষই পলিটিকাল ব্রিঙ্কসম্যানশিপের পরাকাষ্ঠা দেখিয়েছে। কিন্তু মমতার দিকে রাজনৈতিক ঝুঁকি অনেক বেশি ছিল। শেষ পর্যন্ত টাটাদের বাই-বাইয়ের হুমকিতে সিপিয়েম মোটামুটি একটা উইন-উইন জায়গায় চলে গেছিল। টাটা চলে গেলে মমতার গায়ে শিল্প-বিরোধী তকমা বেশ জম্পেশ করে এঁটে দেওয়া যাবে। আর টাটা থাকলে তো কথাই নেই। অপারেশন বর্গার পরে অপারেশন শিল্পের মুকুটে বড়সড় পালক জুটবে।

    অন্যদিকে মমতা কৃষকবেল্টে ঢুকতে গিয়ে নিজের মধ্যবিত্ত শহুরে বেস নিয়ে ফাটকা খেললেন। মমতাও জানেন, সিপিয়েমের যা সংগঠন, তাতে কৃষক বেল্টে ঢোকা শুধু দুষ্করই নয়, প্রায় অসম্ভব। একটা সিঙ্গুর বা একটা নন্দীগ্রাম দিয়ে তা করা যাবে না। কিন্তু একটা সিঙ্গুরেই মমতার মধ্যবিত্ত বেস হাতছাড়া হয়ে যেতে পারে। কাজেই আমার মনে হয়েছিল, যে মমতা প্রায় নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাঁধা রেখেছেন অন্যের থেকে হাইজ্যাক করা এই সিঙ্গুর ধর্ণায়। মনে রাখতে হবে সিঙ্গুর আন্দোলনের বেস বা জনমত কিন্তু মমতার তৈরি করা নয়। একেবারের সত্যি সত্যি তৃণমূল (দল 'তৃণমূল' নয়) স্তরে শুরু হয়েছিল এই অন্দোলন - যা অতি শ্লাঘার বিষয়। মমতা তাকে আপন করে নিয়ে পাব্লিসিটি ও লেজিটিমেসি দিয়েছেন - এই পর্যন্তই।

    এমতাবস্থায় খেলাটা দাঁড়িয়ে গেল 'whoever blinks first, loses' - এই নিয়মে। এবং বিশ্বের তাবৎ স্বনিযুক্ত প্রগতিশীলদের হতাশ করে বামপন্থার কুলতিলক সিপিয়েম চোখ পিটপিট করে ফেলল। শেষ পর্যন্ত ঠিক কি হবে এখনও পরিষ্কার নয়, এমনকি সমঝোতাটাই বা কি, তাও কেউ খুব ঝেড়ে কাশছে না। কিন্তু একটা ব্যাপার পরিষ্কার - অন্তত: আমার কাছে - সেটা হল রাজনৈতিক নেতা হিসেবে মমতা আর একটি অতি মূল্যবান জীবন পেয়ে গেলেন যে শুধু তা নয়, অন্যান্যবারের তুলনায় এবার তাঁকে অনেক প্রাজ্ঞ রাজনৈতিক হিসেবে মনে হচ্ছে - যা দুদিন আগেও মনে হচ্ছিল না। কাজেই অ্যাডভান্টেজ মমতা, থ্যাংক্স টু সিপিয়েম।
  • siki | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১১:০৫696362
  • আমার কিন্তু মনে হচ্ছে এক্ষুনি পোল হলে পরে সিঙ্গুর এলাকায় সিপিয়েম জিতে যাবে।
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১১:০৮696363
  • খেতমজুরদের কি হল ?
  • Arijit | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১১:১১696364
  • কিছু হবার ছিলো কি? কেউ যদি এটাকে সত্যিই আন্দোলন ইত্যাদি ভেবে থাকেন তো তাঁকে/তাঁদের পলিটিক্যালি নাইভ ছাড়া আর কিছু বলার থাকে না।
  • siki | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১১:১৫696365
  • খেতমজুরদের আরেক নাম উলুখাগড়া।
  • Arpan | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১১:১৬696367
  • একটি প্রশ্ন আছে, আনরেজিস্টার্ড বর্গাদার কাদের বলে?
  • Arijit | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১১:১৮696368
  • অপারেশন বর্গায় যারা রেজিস্টারড হয় নি। এই সংখ্যাটা গোটা রাজ্যে খুব কম নয়। নব্বইয়ের দশকের পরে বর্গা আর পাট্টা বিলি কি আর হয়েছে?
  • Blank | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১১:১৯696369
  • ক্ষেত মজুর নিয়ে কিছু হবার ছিল না। ক্ষেত মজুর নিয়ে ডিটেলস স্ট্যাট কোথাও নেই। EPW (যতদুর সম্ভব), কয়েকটা জেলা নিয়ে স্ট্যাট দিয়েছিল।
    তাতে বেশীর ভাগ ক্ষেত মজুর ছিল টেম্পোরারি। বিভিন্ন লোকের জমিতে বিভিন্ন সময়ে কাজ করে। এদেরকে ক্ষতিপুরন দেবার মেট্রিকস কি হবে?
  • Arpan | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১১:২০696370
  • এক লাইনে উত্তর চাইনি। এঁরা কি ভাগচাষী? অন্যের জমিতে চাষ করেন? মালিকের সম্মতিতে? অন্য কোন আইনি বৈধতা আছে এঁদের জমির উপর?
  • Arijit | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৪696371
  • সম্ভবত:। হ্যাঁ। হ্যাঁ। এমনিতে না - তবে এদেরই একটা বড় অংশকে বর্গা/পাট্টা বিলি করা হয়েছিলো। EPW-র প্রবন্ধটা পড়ো না - ব্ল্যাংকি যেটা দিয়েছিলো।
  • r | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১২:৪৮696372
  • ব্যাপক লেগেছে, সিরিয়াসলি। দুই পক্ষের নেগোসিয়েশন স্ট্র্যাটেজিতে আপাতত: উইন-উইন পোজিশন। মমতার একটা এক্সিট রুট দরকার ছিল এই টাইটরোপ ওয়াক থেকে নামার জন্য, অন্তত: এইটা দেখানোর জন্য এই আন্দোলনের ফলে ট্যাঞ্জিব্‌ল কিছু পাওয়া গেল। সরকার সেই এক্সিট রুটটা দিয়ে দিল। পরিবর্তে আদায় করে নিল ধর্না তুলে নেওয়া, এক্সপ্রেসওয়ে খোলা রাখা ও টাটার কারখানায় কাজ করতে দেওয়ার প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি আদায় না করতে পারলে কিছুদিনের মধ্যে ব্যাপারটা ল এন্ড অর্ডার সিচুয়েশনে চলে যেত, যা সরকারের পক্ষে সুখকর হত না। ইন ফ্যাক্ট, যে স্টেপগুলো নেওয়া হল, এতে মমতা জমি ফেরৎ দেওয়ার জন্য সরকারের নীতিগত সম্মতিও আদায় করলেন, অথচ বাস্তবে সরকারকে প্রকল্পের ভিতরে খুব বেশি জমি দিতে হবে না। কারণ এখন বন্দুকটা সরকার ও তৃণমূল ভাগাভাগি করে নিয়ে কমিটি তৈরি করেছে। এইবার তৃণমূল পঞ্চায়েতেরও দায়িত্ব প্রকল্পের ভিতরে ও প্রকল্পের বাইরে জমি খুঁজে বের করার। গায়েগতরে খেটে করার কঠিন কাজটা এইবারে শুরু হবে। বাস্তবসম্মতভাবে প্রকল্পের ভিতরে সামান্য পরিমাণ জমি আছে ফেরৎ দেওয়ার মত। খুব সম্ভবত: সেই জমিতে কমার্শিয়াল কমপ্লেক্স তৈরি করে অনিচ্ছুক চাষীদের অনেককে দোকানঘর দেওয়া হবে, যেটা সরকারের পূর্বনির্ধারিত পরিকল্পনা। বাইরে কতটা জমি পাওয়া যাবে, তার দায়িত্বও এখন তৃণমূল পঞ্চায়েতের উপর। সাতদিন অ্যান্সিলিয়ারির কাজ বন্ধ থাকলেও উনিশ-বিশ কিছু হবে না, এবং নিশ্চয় টাটার সাথে কথা বলেই অ্যান্সিলিয়ারির ব্যাপারে এতটা এগোনো হয়েছে।

    তবে এই সব বুদ্ধিমত্তা সরকার ও বিরোধীরা আরও দুই বছর আগে দেখাতে পারলেন না?
  • Arijit | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৩:০৩696373
  • যা ভেবেছিলুম - এটা লাঞ্চব্রেক। ওখানকার এমএলএ বলে দিয়েছেন তৃণমূল পঞ্চায়েত কোনো দায়িত্ব নেবে না। তারা প্রকল্পের মধ্যেই জমি চায় এবং বের করবে, বাইরে কিস্যু করবে না।
  • Suvajit | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৩:১১696374
  • এদিকে রিডিফের প্রথম পাতায় খবর Singur row resolved; Tatas agree to give land
  • r | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৩:২৪696375
  • অজ্জিত এ খবর আবার কোত্থেকে পাইলা?
  • lcm | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৩:২৫696376
  • ন্যাড়া ঠিক ধরেছ।
    r-এর লাস্ট লাইনটা বড় সত্যি, শুধু দুই নয়, আরও বেশী দশ বা বিশ বছর আগে হলে আরো ভালো হত। বেটার লেট... এসেট্রা...
  • Arijit | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৩৩696378
  • এই মিনিট দশেক আগে ২৪ ঘন্টায় দেখলুম - রবীন্দ্রনাথ কি যেন - তিনি বলছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন