এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Robu | ২০ এপ্রিল ২০১৬ ১৩:৫১700958
  • এটা হচ্ছে না কেন?
  • de | ২০ এপ্রিল ২০১৬ ১৩:৫৪700959
  • একই গ্রুপ অব গুন্ডার দল এ দল থেকে ওদলে শিফট করেছে বলে -

    এরাই আসলে তিরিশ বচ্ছর টিঁকিয়ে রাখে - জনগণ নয় -
  • S | ২০ এপ্রিল ২০১৬ ১৪:০১700960
  • ডিসি এইটা ১০ বছর আগেও সত্যি ছিলো। আজকের ইন্ডিয়াতে কিন্তু বহু রাজ্যেই এই একই অবস্থা। ৩৪ বছর না হলেও ৩ টে কনজিকিউটিভ টার্ম কোনো ব্যাপারই না। গুজরাতে আবার কবে বিজেপি ছাড়া গভ হবে কেউ জানেনা। উড়িষ্যাতে পাটনাইক রয়েছে (জোট করে) ২০০০ থেকে - সামনে সরে যাওয়ার কোনো চান্স নেই। সিকিমে তো জ্যোতি বাবুর রেকর্ড ভেঙ্গে দেবে/দিয়েছে। ত্রিপুরাতেও বহুদিন হয়ে গেলো পরিবর্তন হয়নি। গোগৈও ১৫ বছর হয়ে গেলো - এইবারে বোধয় হারবে। মনিপুরেও ১৫ বছর হয়ে গেলো। এম্পিতেও বহুদিন হয়ে গেলো - সামনে পরিবার্তনের তেমন কোনো চান্স নেই।
  • dc | ২০ এপ্রিল ২০১৬ ১৪:০৪700961
  • কেন হচ্ছেনা জানিনা, আমি তো ছোটবেলার থেকেই একটাই দলকে ক্ষমতায় দেখে এসেছি। জনতা যদি তাদের প্রথম একটা বা দুটো টার্মের পরেই সরিয়ে অন্য দলকে ক্ষমতায় আনতো তাহলে বোধায় আজকের মতো অবস্থা হতো না। আমার মতে সিপিএমকে অনেক আগেই সরানো উচিত ছিল। কিন্তু ২০১১ তে সরানো উচিত হয়নি কারন সেবার জিতলে বুদ্ধবাবু শিপায়নের দিকে যেতে পারতেন, আর পবর অর্থনীতিও বেটার হতে পারতো। আর এবার যদি সিপিএম জেতে আর বুদ্ধবাবু যদি আবার মুখ্যমন্ত্রী হন, বা সূর্য্য়্কান্ত বা নিরুপম সোম আর সিএম হলে যদি আগের বাম সরকারের শিল্পনীতি অনুসরন করেন তাহলেও ভালো হয়।
  • S | ২০ এপ্রিল ২০১৬ ১৪:০৬700962
  • কারণটা আমি জানি। কিন্তু বলবো না। শুধু একটাই কথাঃ a leader is as good as its people
  • Robu | ২০ এপ্রিল ২০১৬ ১৪:০৭700963
  • "একই গ্রুপ অব গুন্ডার দল এ দল থেকে ওদলে শিফট করেছে বলে" - কেন?
    আগেই বলেদি ফাইভ হোয়াই মার্কা একটা এনালিসিসের চেস্টা করছি। বিরক্ত হলে কাটিয়ে দেবেন ঃ-)
  • Robu | ২০ এপ্রিল ২০১৬ ১৪:০৯700965
  • ওকে। এস এগিয়েই গ্যাছেন দুস্টেপ ঃ-)
    এস এর ফাইভ হোয়াই এখান থেকে শুরুঃ
    এখানকার পিপুলরা এরকম কেন?
  • dc | ২০ এপ্রিল ২০১৬ ১৪:০৯700964
  • S ঠিক আছে, তিন বছরই নাহয় ম্যাক্সিমাম হলো। কিন্তু আপনি যেসব রাজ্য বললেন সেগুলোতেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর একটা দল আবার ক্ষমতায় থেকে যায় বা সরে যায়। বিহার, ওড়িষা তেও কি জিতবে আগে থেকে ঠিক প্রেডিক্ট করা যায়না। পবতে তো দেখি মোটামুটি আগে থেকেই সবাই জেনে বসে থাকে এবারও বাম জিতবে নাতো এবারও তিনো জিতবে। একমাত্র ২০১১ তে মানুষ একেবারে তেঁড়েফুঁড়ে উঠেছিল বলে পার্টি বদল হয়েছিল।
  • dc | ২০ এপ্রিল ২০১৬ ১৪:১১700966
  • পবর ইলেকশান প্রসেসটা কেমন যেন টেকেন ফর গ্র্যান্টেড হয়ে গেছে। অন্য বেশীর ভাগ রাজ্যে এরকম নিশ্চিন্ততা থাকেনা, এক যদিনা সরকার কিছু কাজ করে থাকে।
  • dc | ২০ এপ্রিল ২০১৬ ১৪:১৬700968
  • a leader is as good as its people

    এটা কি ঘুরিয়ে ছাগলতত্ত্ব? অনেক সময়েই কিন্তু লিডারই প্যাটার্নটা বদলায়। যেমন ২০১১তে মমতা, ২০১৪তে মোদি, ২০১৫তে নিতীশ। আর অ্যামেরিকাতে এবছর ট্রাম্প। এই সব ইলেকশানগুলোতে কিন্তু লিডাররাই আসল, পিপুল খুব একটা ফ্যাক্টর না।
  • Mmu | ২০ এপ্রিল ২০১৬ ১৪:২২700969
  • পি টি দাদা, আবা প: র খবর নিয়ে লিখলাম । ভরসা করার মত কি ? কোটি কোটি টাকার খেলা। আগেই বলেছি। :-)
  • Mmu | ২০ এপ্রিল ২০১৬ ১৪:২৪700970
  • পেড নিউজ :-)
  • S | ২০ এপ্রিল ২০১৬ ১৪:৩৪700971
  • ডিসি, একেবারেই একমত হতে পারলাম না। ট্রাম্পকে লোকে এই কারণে সাপোর্টাচ্ছে কারণ অনেক লোকে এতোদিন পলিটিকালি ইনকারেক্ট হবে বলে অনেক কথা বলতে পারতো না। তাদের হয়ে উনি বলে দিচ্ছেন। ২০১১ তে দিদি এসেছেন, কারণ লোকে বামেদের বিরুদ্ধে ভোট দিয়েছ। ২০১৪তে মোদি এসেছেন কারণ ইউপিএ২ আর লোকেদের অ্যাসপিরেশন (যেটা মোদি খুব ভালো প্যাকেজ করতে পেরেছিলো)। ২০১৫ তে তো আসলে লালু জিতেছে, কারণ বিজেপির পাকিস্তান তত্ব লোকে নেয়নি।

    আর ছাগল তত্ব নয়। পবের লোকে শিল্প চায়না। এখানেই অনেককে বলতে শুনেছি - কি দরকার বড় শিল্পের, কারোর যদি বড় কোম্পানিতে কাজ করতে ইচ্ছে করে অন্য রাজ্যে গিয়ে করুক ইত্যাদি। এইটা অনেক জাতেদের মধ্যে ভাবতেই পারেনা। সেইটা বুঝেছিলেন জ্যোতি বাবু - আর পরে বুঝেছিলেন দিদি। মাঝখান দিয়ে বুদ্ধ বাবু বেশি শিল্প বিনিয়োগ করাতে গিয়ে হারলেন। এখন যেমন লোকে আবার বামেদের সঙ্গে যাচ্ছে কারণ তাদের কোনো অ্যাজেন্ডা নেই। পবের লোকেরা এরকমই চায় - আমার আপনার ভালো না লাগতেও পারে, কিন্তু সেইটাও সত্যি।
  • S | ২০ এপ্রিল ২০১৬ ১৪:৩৫700972
  • তত্ত্ব?
  • dc | ২০ এপ্রিল ২০১৬ ১৫:০৮700974
  • S, পবতে সাধারন্ত শিল্পে অনীহা, এটা কি পবর দীর্ঘদিনের বামপন্থার ঝোঁকের ফল? আগে বোধায় কিছু শিল্প হয়েছিল, বিধান রায়ের আমলে (ঠিক জানিনা) কিন্তু তারপর সেই সাম্রাজ্যবাদ, পুঁজির ষড়যন্ত্র, টাটা-বিড়লা দুর হটো, মানছিনা মানবনা এসব করে বোধায় শিল্প বিমুখতা চলে এসেছিল। সেই ভুলটাই বুদ্ধবাবু ঠিক করতে চেয়েছিলেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ব্যর্থ হয়েছিলেন।

    ট্রাম্প ইত্যাদিদের ব্যাপারে যেটা বললেন আমি সেটাই বলতে চেয়েছি। মানে এই সবকটা ক্ষেত্রেই এমন একজন লিডার উঠে এসেছেন যিনি মানুষের আবেগকে চ্যানেলাইজ করতে পেরেছেন।
  • করঞ্জাক্ষ | ২০ এপ্রিল ২০১৬ ১৫:০৮700973
  • কারণ হইল নিউটনের প্রথম দুইখানি সূত্র।
  • S | ২০ এপ্রিল ২০১৬ ১৫:২৭700975
  • ছোটো বেলা থেকেই শুনতাম একটা কথা "সরকারের কিছু একটা করা উচিত"। যেকোনো ব্যাপারে। কোলকতার ফুটবলের অবস্থা থেকে সিনেমা হলে কেন মশা - সবের সমাধান একটাই - গভমেন্ট। এইটা প্রথম বাম মুখ্যমন্ত্রী শিখিয়ে দিয়ে গিয়েছিলেন। মানে সব জায়্গাতেই সরকার + পার্টি ভুমিকা পালন করবে। প্রাইভেট সিটিজেন বলে কোনো ব্যাপারই নেই যেন। কালকের অ্যাপেলের ট্যাক্স ফাঁকি নিয়ে আলোচোনাটাই ভাবুন। বড় কর্পোরেটগুলো অনেক সময়ই অনেক উল্টো পাল্টা জিনিস করে। সেসব নিয়ে কিন্তু লোকে তেমন সরব নয়, যতটা সরব তাদের লাভ নিয়ে। মানে বক্তব্য ওরা কেন এতো লাভ করবে? যতই বোঝানোর চেস্টা করি যে আরে সেইটাই তো লক্ষ্য - তবুও কেউ বোঝেনা। ব্যাপারটা যে মেসি কেন এতো গোল করবে - তাতে উল্টোদিকের দলের সমর্থকদের কস্ট হয় টাইপের তক্ক হয়ে যাচ্ছে, সেইটাই এখানে এতো লেখা পড়া জানা লোকেরাও বুঝতে চায়না। কারণ এইটা আমাদেরকে বাড়িতে, পাড়ায়, ইস্কুলে ছোটোবেলা থেকে শেখানো হয়েছে - এখন মজ্জায় মজ্জায় ঢুকে গেছে।

    কিন্তু লোকে যদি সেইটাই চায় - তাহলে সেটাই তাদের চাহিদা। সেই অনুযায়ী তারা ভোট দেবে। কিছুই করার নেই। আমি আপনি লিখে আলোচোনা করেও কিছুই করতে পারবোনা। আমি মনে করিনা ইন্ডিয়ার ভোটাররা ছাগল। তারা যাকে চান, তাকে চেয়ারে বসিয়েই ছাড়েন। কিন্তু তারা যেটা চান সেইটা নিয়ে আমি আপনি তাদের সঙ্গে একমত নাও হতে পারি। সেটা ৯০এর বাম হোক, বা দিদি হোক, বা মোদি হোক।
  • S | ২০ এপ্রিল ২০১৬ ১৫:২৯700976
  • আর ট্রাম্প বা দিদি বা মোদি বা আগের বাম বা কেজরিওয়াল বা লালু - এরা যেটা করেন তা হালো লোকেদের পালসটা বুঝে সেই অনুযায়ী নিজেদের মার্কেটিঙ্গ প্যাকেজটা তৈরী করেন।
  • de | ২০ এপ্রিল ২০১৬ ১৫:৫৪700977
  • যাদের ভরসায় বামেদের শেষদিকের ভোটগুলো জেতা, সেই একই দুষ্কৃতীচক্র এখন রং বদলে তৃণমূলে। তাদের সেই একই মেশিনারি তারা এখন বামেদের বিপক্ষে ব্যবহার করছে। ঠিকঠাক ভোট মানুষে দিতে পারলে একেবারে একতরফা সংখ্যাগরিষ্ঠতা সম্ভব নয় বলেই মনে হয়। অন্ততঃ লাখ-বেলাখের মার্জিনে জেতা প্রায় অসম্ভব।

    আরেকটা কারণ হতে পারে - যে পার্টিই হোক না কেন পব তে পার্টিবাজি একেবারে সাধারণ মানুষের হেঁসেল অব্দি ঢুকে পরে। গ্রামেগঞ্জে পার্টি এতো বেশী সমস্ত কিছু কন্ট্রোল করতে থাকে যে, সাধারণ মানুষের পার্টির গুন্ডাদের কাছে আত্মসমর্পণ করা ছাড়া উপায় থাকে না। তখনো স্বাধীন মতামতের দাম থাকে না। বেশীর ভাগই কিনে নেওয়া ভোট।
  • PT | ২০ এপ্রিল ২০১৬ ১৬:২২700980
  • "নন্দীগ্রামের রক্ত লেগে হারামজাদার হাতে"
    তৃনমূল, "বেসিকাল্লি একটা দালাল দের দল" ঠিক একই দাবী করে। আপনার সঙ্গে একই তারে কেমন সুর বাঁধা হয়ে গেল!! cbi-এর চার্জশীটের লিংটা কি আরেকবার দেব?

    "যাদের ভরসায় বামেদের শেষদিকের ভোটগুলো জেতা, সেই একই দুষ্কৃতীচক্র এখন রং বদলে তৃণমূলে।"
    যার নাম সব চাইতে বেশী উচ্চারিত, সেই অনুব্রত মন্ডলের ভরসায় বামেরাও ভোটে জিতত বুঝি? আর জঙ্গল মহলের মাওবাদীরা যারা এখন তিনো তারা কবে বামেদের ভোটে জেতাল?
  • de | ২০ এপ্রিল ২০১৬ ১৬:৩৩700981
  • অনুব্রতকে হিরো বানিয়েছে আবাপ - আদতে ইনি এতো কিছু পারেন কি? দেখা যাক এবার বীরভূমে -

    আরামবাগ, কেশপুরে বামেরা দু-আড়াই লাখের মার্জিনে জিততো। কোন স্বাভাবিক পরিস্থিতিতে এই মার্জিন অসম্ভব। যে মেশিনারি এই মার্জিন দিতো, সেই মেশিনারির কথা বল্লাম।
  • S | ২০ এপ্রিল ২০১৬ ১৬:৪১700983
  • আরামবাগ, কেশপুরে তো ভত পরে ১৮০,০০০ মতন।
  • de | ২০ এপ্রিল ২০১৬ ১৬:৪৬700984
  • অনিল বসুর মার্জিন এক্কালে রেকর্ড ছিলো না?

    অবশ্য হ্যাঁ, লোকসভার মার্জিন বলছি। কিন্তু মেশিনারি তাতেও তো একই ছিলো -
  • S | ২০ এপ্রিল ২০১৬ ১৬:৫০700986
  • লোকসভাতে ১৩ লাখের মতন ভোট পড়ে। গতবার ২০১৪তে আরামবাগে তিনোরা যেতে সাড়ে তিন লাখ ভোটে, আর ঘাটালে (কেশপুর এর মধ্যে পড়ে, দেব দাঁড়িয়েছিলো) হাজার দশেক ভোটে।
  • S | ২০ এপ্রিল ২০১৬ ১৬:৫৩700987
  • ২০০৪ এ তো তিনোদের ক্যান্ডিডেটই ছিলোনা। তিনোদের সবথেকে খারাপ ইলেক্শন - শুধু দিদি জিতেছিলেন।
  • আজ আবার | ২০ এপ্রিল ২০১৬ ১৭:০৯700988
  • রেজ্জাক মোল্লা কী ছড়িয়েছেন? সবাই ছিছি করছে?
  • pi | ২০ এপ্রিল ২০১৬ ১৭:১১700990
  • উনি তো এর আগেও মেয়েদের জিন্স পরা নিয়ে এরকম কথাবার্তা বলে এসেছেন। এটাতে তাই খুব অবাক হইনি। বরম তখন বামদলের লোক হয়ে বলতেন বলে অবাক লাগতো, এসব বিষয়ে বহু তিনৈ এরকমই বলেন। এই মন্তব্যে তাই প্রচুর হাততালিও পেয়েছেন মনে হয়।

    সিকি, উপরে আছে, দ্যাখো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন