এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৬০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • amit | ২১ নভেম্বর ২০১৬ ০১:৩১710429
  • "সরকার সরকারের কাজ না করলে মানুষ দুষবেই। বিরোধীরা বিরোধীদের কাজ না করলেও মানুষ দুষবেই।"
    প্রথমত সরকারের দোষ টা সরকারের-ই দোষ, এটা আগেই মানা দরকার। সেটার দায়িত্ব বিরোধী বা অন্য কারো ঘাড়ে চাপানো যায় না। আপনার স্টেটমেন্ট পড়ে কেন না জানি মনে হয় তিনো সরকারের যাবতীয় দুস্কর্মের দায়িত্তত্বটা আসলে বিরোধীদের।
  • amit | ২১ নভেম্বর ২০১৬ ০৬:২৬710430
  • তিনো সরকার যে সাম্প্রদায়িক পথে এগোচ্ছে, তাতে আগামী কয়েক বছরের মধ্যে পব-তে গুজরাটের থেকে অনেক, অনেক বড়ো আকারের দাঙ্গা হলে বিচিত্র কিছু হবে না।

    http://www.anandabazar.com/national/muslim-personal-law-board-is-going-to-form-women-s-wing-1.518091
  • PT | ২১ নভেম্বর ২০১৬ ০৭:৩৯710431
  • বাংলার বুদ্ধিজীবি, মাওবাদী ও মাওব্যথীরা শেষপর্যন্ত এই মোল্লাতন্ত্রকে ক্ষমতায় বসিয়েছে?

  • কল্লোল | ২১ নভেম্বর ২০১৬ ০৭:৫৬710432
  • অমিত। সরকারকে হাইকোর্ট সিভিক পুলিশ নিয়োগের মামলায় কাপড় খুলে নিয়েছে। সেটা সরকারের দোষ। লোকেও ছি ছি করছে। কিন্তু বিরোধী দলের কোন হেলদোল নেই। তারা এমনই চুপ যেন মনে হচ্ছে তারা এব্যাপারে সরকারের সমর্থক। তারা বিরোধী দলের ভূমিকা পালন না করলে সমালোচনা হবেই। তাতে যদি মনে হয় সরকারের দুষ্কর্মের দায়িত্ব বিরোধীদের, তো তাই, তাইই।ঐ যে - অন্যায় যে করে আর অন্যায় যে সহে............

    পিটি। ভোট পাওয়ার জন্য বামেরাও এই মৌলবাদীদের তোষণ করেছে, তৃণমূলও করছে। আবারও ভোট এলেই ফুরফুরা শরিফে, মাতুয়া মাতার কাছে লাইন লাগাবে এরা সব্বাই। কেউই ধোতু নয়।
  • কল্লোল | ২১ নভেম্বর ২০১৬ ০৮:০৩710433
  • অমিত। সুদীপ্তর বিষয়টা কি হলো? মানুষ তো নামটাই ভুলে যেতে বসেছে। সিপিএম কার্যত সরকারী ভাষ্য মেনেই নিলো কি? সুদীপ্ত বাসের গেটে ঝুলতে ঝুলতে ল্যাম্পপোস্টে ধাক্কা খেয়ে মারা গেছেন। ঘটনা যদি তাও-ও হয় তবু সরকার দায় এড়াতে পারে না - কারণ সুদীপ্ত পুলিশ হেফাজতে মারা গেছে। সিপিএম-এর হিনী দেখে মনে হয় না কি - যাগ্গে আপদ গেছে!! এটা বললে যদি সরকারের দুষ্কর্মের দায় বিরোধীদের ঘাড়ে আসে, তো আসে।
  • PT | ২১ নভেম্বর ২০১৬ ০৮:০৪710435
  • "তিনোর মাখামাখির"
  • PT | ২১ নভেম্বর ২০১৬ ০৮:০৪710434
  • কল্লোলদা, একটা বুজী বা মাওব্যথী দেখাও যারা তিনোদের সমর্থন করেছে কিন্তু ইদ্রিস আলী বা সিদ্দিকুল্লার সঙ্গে তিনোর বিরোধিতা করেছে।
    সারাক্ষণ অন্যের কাঁধে বন্দুক রেখে লড়াই করা যায় না-কখনো আয়নায় নিজের মুখও দেখতে হয়।
    "ঐ যে - অন্যায় যে করে আর অন্যায় যে সহে............"
  • কল্লোল | ২১ নভেম্বর ২০১৬ ০৮:৫৩710436
  • এই তো আমিই তো করছি। আমি তো ২০১১তে বলেছিলাম সিপিএম যাক, যে আসে আসুক। সেই আমিই তো তিওদের মৌলবাদী তোষণের বিরুদ্ধে বলছি।
    আমার মতো এরকম অজস্র মানুষ আছেন।

    অন্যের কাঁধে বন্দুক মানে??? সিপিএম এই রাজ্যে বিরোধী দলগুলোর একটি। তাদের বিরোধী দলের বূমিকা পালন করতে বলা মানে - অন্যের কাঁধে বন্দুক রাখা?? কেন??
  • amit | ২১ নভেম্বর ২০১৬ ০৯:০৬710437
  • কিন্তু কল্লোলদা, এটাই তো আমার মূল প্রশ্ন ছিল:
    সিপিএম যদি বিরোধী দলের ভূমিকা পালন করতে না পারে, তখন তার পরের স্টেপ গুলো কি-? সিপিএম কে গালাগালি দিয়ে আমাদের মনের ঝাল না হয় মিটলো, তারপর ? নাকি তার আর পর নেই ? মায়াপাতায় সিপিএম এর গুষ্টিনাশ করাই ভবিতব্য-?
  • PT | ২১ নভেম্বর ২০১৬ ০৯:২৩710439
  • "এই তো আমিই তো করছি।"

    তুমি বা তোমরা কিস্যুই করনি বা বলনি। শুধু সিপিএমকে গালগাল দিচ্ছ। আর সেটা করার জন্যে এক ছ্দ্ম নিরপেক্ষতার আশ্রয় নিয়েছ। ইতিহাস জানে যে বামেদের আমলে বিজেপির বাড়-বাড়ন্ত একেবারেই সীমিত ছিল আর বামেরা মোট্টে বিকৃত মোল্লাতন্ত্রকে প্রশ্রয় দেয়নি।

    ভোটে জেতার ও জেতানোর জন্যে যে অনেক কিছুই করতে হয় সেটা আমরা দেখেছি। তাই একদিকে শিক্ষিত লোকহ্জন হয় কান্চামিথ্যে বা অর্ধসতের প্রচার করেছে আর অন্যদিকে জঙ্গলমহলে শচারেক সিপিএমের লোককে জবাই করা হয়েছে। তখন আসন্ন বিপ্লবের খোয়াবে বুংদ হয়ে থাকা বুজীদের সেসব নিয়ে বিশেষ প্রতিবাদ বাক্য নজরে আসেনি। এমনকি দাঙ্গার জনক ইদ্রিস আলী কেন তিনোর আশ্রয়ে সে বিষয়েও বিশেষ কিছু লেখালেখি দেখেছি বলে মনে করতে পারছি না।

    কিন্তু ঐ যে অমিত বার বার লিখছেন-"সিপিএম যদি বিরোধী দলের ভূমিকা পালন করতে না পারে, তখন তার পরের স্টেপ গুলো কি?" সেসব নিয়ে কিছু বাণী শুনি। ঐ সিপিএমকে নিকেষ করার কথাই তো ২০১১-তে বলেছিলে। তা হয়েওছে। তাহলে আবার সেই সিপিএমের জনে মড়াকান্না কেন?
  • sm | ২১ নভেম্বর ২০১৬ ০৯:৪৬710440
  • সি পি এম কে নিয়ে আলোচনা মানে তো সময় নষ্ট।গালি দেওয়া তো পরের কথা। আলোচনার মানে থাকবে তখন ই যখন তারা প্রপার বিরোধী দল এর ভূমিকা পালন করবে।পাওয়ার এ থাকার সময় কথায় কথায় মিটিং মিছিল বন্ধ করা দল আজ এমন ভিজে মুড়ির দশা কেন?
    টাকা বাতিল এর প্রশ্নেও সে রকম কোনো আন্দোলন চোখে পড়েনি।
    পব তে তিনোদের ভুল ভাল নীতি ও দুস্কর্মের বিরুদ্ধে আন্দোলন করলে; তবে তো জনগণের নজরে আসবে। নয়তো স্বাভাবিক নিয়মেই বি যে পি সেই শূন্যস্থান ভরাট করার চেষ্টা চালাবে।কারণ, বি যে পি নিজের জেতা কয়েকটা রাজ্য হারাতে চলেছে; তাই যেগুলোতে জেতেনি সেখান থেকে যত বেশি সংখ্যক সিট্ তোলার চেষ্টা করবে।
    তখন বিজেপি আর তৃণমূল আঁতাত করেছে বলে গালি দিলে কি ঝাল মিটবে?
  • কল্লোল | ২১ নভেম্বর ২০১৬ ১০:১৮710441
  • অমিত/পিটি। পরের স্টেপ মানে কি? আমি কোন রাজনৈতিক দলের সদস্য নই, যে আমার দলের কর্মসূচীর কথা বলবো। আমি যাদের সাথে যুক্ত, তারা মানদাধিকার সংগঠন। তারা তাদের সাধ্যমতো যা যা করার করছে। কিন্তু তারা আর যাই হোক রাজ্যের অন্যতম বিরোধী দল নয়। যদি সিপিএম মনে করে তারা বিরোধী দলের ভূমিকা পালন করবে না, তো জেতা সিটগুলো থেকে পদত্যাগ করুক। তবে তো কিছু বলার থাকে না।
    আমরা যারা ২০১১তে সিপিএমের ক্ষমতার অবসান চেয়েছিলাম, তারা কেউ সিপিএমকে "নিকেষ" করার কথা বলিনি। বলেছি সিপিএম ক্ষমতা থেকে যাক। কিন্তু কিছু কিছু সিইএম সমর্থকেদের কাছে ক্ষমতা থেকে চলে যাওয়া আর "নিকেষ" হওয়া একই ব্যাপার। তারা ভুলে গেছে সিপিএম ও তারও আগে অবিভক্ত সিপিআই এই রাজ্যে বিরোধী দল হিসাবেই উঠে দাঁড়িয়েছিলো। অবশ্য তাদের কাছে সেসব ইতিহাস আদৌ গৌরবজনক নয় - বরং তারা মনে করে সিপিএম ও অবিভক্ত সিপিআই সেদিন নিছক "র‌্যাবেল রাউজার" ছিলো।
    এরা তো আসলে ৩৪বছর ক্ষমতায় থাকা আবর্জনা - যারা আজও বামেদের সর্বনাশ করেই চালেছে। আর এই রাজ্যে বামেদের নিষ্কৃয়তা বিজেপিকে জায়গা করে দিচ্ছে।
  • কল্লোল | ২১ নভেম্বর ২০১৬ ১০:১৯710442
  • *মানবাধিকার
  • PT | ২১ নভেম্বর ২০১৬ ১০:২৯710443
  • কল্লোলদার মানবাধিকার সংগঠনের কেউ কেউ তিনোদের মিটিনে যাতায়াত করত আর চ্যানেলে চ্যানেলে জঙ্গলমহলের মানুষ মারাকে জাস্টিফাই করত। তাদের কেউ নজর কাড়ার মত কোন অবস্থান নেয়নি ইদ্রিস আলী, সিদ্দিকুল্লা আর তিনোর মাখামাখির প্রসঙ্গে। আর বর্তমানে মোল্লাতন্ত্রের উত্থানের বিরুদ্ধে বিশেষ কোন অবস্থান নিয়েছে বলেও জানা যায় না।
    সঙ্গে সঙ্গে ক্রমাগত বামেদের গাল দিয়ে ফাটা রেকর্ড বাজিয়ে পরোক্ষে তিনোকে সমর্থন জোগানোর কাজটা তারা ভালই চালিয়ে যাচ্ছে।
    তার সঙ্গে রাজনৈতিক ভ্ন্ডামো করে কেউ কেউ এই মোল্লাতন্ত্রের সমর্থক তিনোর হাত ধরে RSS-এর বিরুদ্ধে লড়ার প্রস্তাবও দিচ্ছে!!
  • amit | ২১ নভেম্বর ২০১৬ ১০:৩৪710444
  • কিন্তু পব-তে লোকে যদি বিজেপিকে চায়, ( সেটা সিপিএম এর নিষ্ক্রিয়তা হোক বা তিনোদের অতি সক্রিয় সাম্প্রদায়িকতা হোক), তাহলে আপনার সমস্যাটা ঠিক কোথায় ? বিজেপি একটি স্বীকৃত রাজনৈতিক দল, এখন কেন্দ্রে আইনত ক্ষমতায় আছে, এবার যদি বহু লোক চায় তারা পব- তে উঠে আসুক, প্রধান বিরোধী দল হোক বা প্রধান দল হিসেবে, সেটা কি লোকেদের গণতান্ত্রিক অধিকার নয় ? নাকি সেটা ঠেকানোর জন্য শুধু সিপিএমকেই আদাজল খেয়ে লড়ে যেতে হবে ? আর অন্য দিকে তিনো সরকার তিন তালাকের পক্ষে মিছিল করবে ?

    সিপিএম এর দায়টা ঠিক কোথায় বিজেপিকে ঠেকানোর ? আর ঠেকাতেই বা যাবে কেন ? আফটার অল, গণতন্ত্র-এ লোকে যদি চায় তিনোদের সাম্প্রদায়িকতা এর উত্তরে আর একটা উল্টো সাম্প্রদায়িক দল আনতে তাহলে আসুক। এখন সেটা খাল কেটে কুমির আনা হবে নাকি সিঁদ কেটে ডোনাল ট্রাম্প হবে সেটা ভবিষ্যৎ-ই ঠিক করুক। যেমন 2011 - তে করেছে।

    এর মাঝে বার বার আপনি বিজেপিকে ঠেকাতে সিপিএম এর একুয়েশন এনে ফেলছেন কেন?
  • sm | ২১ নভেম্বর ২০১৬ ১১:২৮710445
  • অমিত কি আমাকে লিখলেন?আমি তো বরাবর ই বলে আসছি পব তে বিজেপি আসতেই পারে। কুনো অসুবিধে নাই তো-যতক্ষণ জনগণ তাদের চাইছে ও ভোট দিচ্ছে।তিনোদের সঙ্গে বিজেপির বোঝা পড়া বা তিনোরা লক্ষী প্যাঁচা এসব নিয়ে প্যাচাল পারেন শুধু পিটি। মূল বিতর্ক সেখানেই।
    যদি কেউ বলে পব তে বিজেপি উত্থানের জন্য তিন রা দায়ী;তখন পাল্টা যুক্তি আসবেই তিনোদের রমরমার পেছনে বামেদের নিষ্ক্রিয়তা বা ব্যর্থ বিরোধী দলের ভূমিকা পালন ই দায়ী। এই টুকুই।
  • amit | ২১ নভেম্বর ২০১৬ ১২:২৮710446
  • না, এটা কল্লোল দাকে লেখা।
  • PT | ২১ নভেম্বর ২০১৬ ১৩:০৯710447
  • জনগনের ভোটে জিতে ক্ষমতায় এসেছিল বলেই না সারা পৃথিবীর মানুষ হিটলারকে ভীষণ শ্রদ্ধার চোখে দেখে!!
    কি অসাধারণ রাজনৈতিক বোধ.....ঠিক তিনোদের মুখের কথা। "ভোট পাচ্ছি" বলে ক্যামেরার সামনে নোট নেওয়াটাও তারা জাস্টিফাই করে।
  • de | ২১ নভেম্বর ২০১৬ ১৩:৫২710448


  • এরপরে প ব তে বিজেপির উত্থান রোখা মুশকিল। তাতে তিনোদের অবদানও ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে!
  • amit | ২১ নভেম্বর ২০১৬ ১৪:০৩710450
  • তাতে কি এসে গেলো ? রোম যখন পুড়ছিল, তখন কি নিরো বেহালা বাজান নি ? মব্যা নাহয় তখন কবিতা লিখবেন, সলতে পাকানো তো সেরেই রেখেছেন। নিন, পড়ে ফেলুন তাড়াতাড়ি, এই ঢপের কবিতা কোটি টাকায় বিক্রি হবার আগে:

    http://www.anandabazar.com/state/mamata-banerjee-protests-against-currency-demonetization-through-her-poem-again-dgtl-1.518177
  • PT | ২১ নভেম্বর ২০১৬ ১৪:০৫710451
  • তার মানে কি ৭২ ঘ্ন্টার আল্টিমেটামটা এক্কেবারে ফাঁকা কথা ছিল?
  • amit | ২১ নভেম্বর ২০১৬ ১৪:১১710452
  • খ্যা খ্যা খ্যা। এটা কদিন আগেই অন্য একটা টইতে দিয়েছিলুম।

    "এদিকে দিদি তো নিজেকে রাজনীকান্ত ভেবে বসেছেন দিল্লির লাড্ডু খেয়ে। তিন দিন পরে কি করবেন সেটা যদিও বলেন নি এখনো। ভাগ্যিস।।।

    http://www.anandabazar.com/national/mamata-s-high-pitched-warning-to-m
    odi-issues-three-days-time-limit-to-withdraw-ban-dgtl-1.515722

    দিদির গলাবাজি দেখে সেই মোল্লা নাসিরুদ্দিনের গল্পটা মনে পরে গেলো। মোল্লা বাজারে গেছে, গিয়ে বাজারের থলে হারিয়ে ফেলেছে। মহা হাঁকডাক, সবাইকে চিৎকার করে ধমকি দিচ্ছে, "এখুনি আমার থলে খুঁজে বার কর, নাহলে ----"। নাহলে কি হবে সে না ভেবেই সব দৌড়োদৌড়ি করে থলে খুঁজতে লেগেছে, শেষে তার থলে পাওয়া গেলো একটা ঝুড়ির নিচে, তারপর নিশ্চিন্দি হয়ে ঘাম মুছে একজন মোল্লারে শুধোল, "মোল্লা, যদি থলে না খুঁজে পেতো, তাহলে কি করতে"?

    মোল্লা তখন বলে " কি আর করতুম, আর একটা থলে কিনে নিতুম আর কি "
  • ৭২ ঘন্টা | ২১ নভেম্বর ২০১৬ ১৪:৩২710453
  • কালো টাকা আরও কালো হয়েছে ...
    --দিদি

    সুন্দরবনের মচ্ছজীবীদের মাছ বিক্কিরি হচ্ছে না, তারা মাছ ধরে মাছ পুড়িয়ে খাচ্ছে...
    --দিদি

    আই অ্যাম এ স্মল ম্যান...
    --দিদি
  • ৭২ ঘন্টা পর | ২১ নভেম্বর ২০১৬ ১৪:৩৩710454
  • যো হুয়া হুয়া....
    --দিদি
  • ৭২ ঘন্টা | ২১ নভেম্বর ২০১৬ ১৪:৪৭710455
  • ক্যাশ তো সব অ্যাশ করে দিয়েছে ...
    --দিদি
  • কল্লোল | ২১ নভেম্বর ২০১৬ ২২:১৩710456
  • অমিত। আমার উত্তরটা এসএম Date:21 Nov 2016 -- 11:28 AM পোস্টে দিয়ে দিয়েছেন। তাই আর পুনরুক্তি করলাম না।

    পিটি। মানবাধিকার সংগঠনগুলোর কার্যকলাপ তুমি কিভাবে জানতে পারো? খবরের কাগজ পড়ে বা টিভি দেখে। তাদের সব কাজকর্ম মিডিয়ায় আসে না। তাই না জেনে কথা বলাটা ঠিক নয়।

    আর হিটলার নিয়ে কিসব লিখছো? নূন্যতম ইতিহাসবোধটাও গোল্লায় পঠিয়েছো? হিটলারের উত্থানের পিছনে তৎকালীর জার্মান বাম - স্যোশাল ডেমোক্র্যাটদের ক্যাবলামীর ইতিহাস চেপে গেলে ভাই!!!
  • PT | ২১ নভেম্বর ২০১৬ ২২:২১710457
  • সম্পুর্ণ ব্রেক ডাউন!!
  • amit | ২২ নভেম্বর ২০১৬ ০৩:২১710458
  • আসল কথা কি জানেন কল্লোলদা, আসলে আপনাদের সিপিএম কে দরকার নেই। আপনাদের দরকার একটা সেফ কুশন যেটা পাল্টা হিন্দু সাম্প্রদায়িকতার বিষ বাষ্প থেকে আপনাদের বাঁচাবে অদূর ভবিষ্যতে, তাই সিপিএম কেন তেড়ে মেরে মমতার বিরোধিতা করছে না বলে এতো বিলাপ। একটা শিখন্ডি চাইতো দুই মৌলবাদের মাঝে দাঁড়ানোর জন্য।

    গত কয়েক বছরে মমতা অত্যন্ত নোংরা ভাবে মুসলিম মৌলবাদীদের তোষণ করে এসেছেন যেটা পব -তে আগে কখনো হয়নি। সিপিএম কে হাজার গালাগালি দিয়েও এটা অস্বীকার করতে পারবেন না যে এ ভাবে মৌলবাদের তোষণ তারা করে নি। মমতার ইমাম ভাতা হোক, তিন তালাকের সমর্থন হোক বা আরো হাজার ইসু হোক, সব কিন্তু পাবলিক মনে রাখছে, আর যারা নিরপেক্ষ ছিল, তারা আস্তে আস্তে উল্টো সাম্প্রদায়িকতার দিকে ঝুকে যাচ্ছে।

    এবার একদিকে মমতা মৌলবাদ তোষণ করবেন নির্লজ্জভাবে, আর মুখে সর্ব ধর্ম সমন্বয় আর শান্তির কথা বলবেন, সেই ভাওতা তো আর অনন্তকাল চলতে পারে না, পাল্টা হিন্দু সাম্প্রদায়িকতা মাথা চাড়া দেবেই, আজকে হোক বা কালকে বা ১০ বছর পরে। এবার মমতার মৌলবাদ তোষণ কে সরাসরি স্বীকার বা প্রতিবাদ করতে বং বুজিদের ফেটে যায়। এবার মাঝের কুশন না থাকলে কোথায় যাবেন তারা ?
  • PT | ২২ নভেম্বর ২০১৬ ০৭:২৬710459
  • কল্লোলদা একা নয়। কুশন খুঁজছেন অনেকেই!

    "ভারতীয় মধ্যবিত্ত সমাজের আসল ব্যাধি নরেন্দ্র মোদীরা ঢের আগে ধরে ফেলেছেন। সেই ব্যাধির নাম অ-রাজনীতি।....... অ-রাজনীতি মানে কোনও প্রসঙ্গকে তার সামাজিক তাৎপর্য দিয়ে বিচার করতে পারার ক্ষমতাকে হারিয়ে ফেলা। .......গুজরাতের উন্নয়নের হাওয়ায় ভাসানো গল্পকে মেনে নিয়ে ভারত যে দিন গুজরাতের ২০০২ সালকে ভুলতে দ্বিধা করেনি, সে দিনই আমরা বলে দিয়েছি— আমাদের রাজনীতি নেই।
    ........অ-রাজনীতির অভ্যুত্থানই ভবিতব্য? না কি, বাম রাজনীতির বেধড়ক ব্যর্থতা? যে রাজনীতি বাজারের প্রতিস্পর্ধী মূল্যবোধের কথা বলতেই ভুল গিয়েছে? যে রাজনীতি শেখাতে ভুলে গিয়েছে কী ভাবে পিছিয়ে থাকা মানুষের কথা, অপর’-এর কথা ভাবতে হয়, ভেবে চলতে হয়? প্রশ্নটা তোলা থাক। হয়তো সীতারাম ইয়েচুরি কোনও এক দিন টুইট করে উত্তর জানাবেন।"
    `http://www.anandabazar.com/editorial/centre-didn-t-pay-enough-attention-on-common-people-s-harassment-due-to-demonetization-1.518429#popup
  • কল্লোল | ২২ নভেম্বর ২০১৬ ০৭:৩১710461
  • অমিত। ছায়ার সঙ্গে যুদ্ধ করে গাত্রে ব্যথা হওয়া ছাড়া আর কিছু হওয়ার নেই।
    মমতা যে মৌলবাদীদের তোষণ করছেন সেটা বহুবার বলেছিও - তাতে আমার একটুও "ফেটে" যায় নি। এই পাতাতেই উপরের দিকে দেখুন - Date:21 Nov 2016 -- 07:56 AM
    পিটি। ভোট পাওয়ার জন্য বামেরাও এই মৌলবাদীদের তোষণ করেছে, তৃণমূলও করছে। আবারও ভোট এলেই ফুরফুরা শরিফে, মাতুয়া মাতার কাছে লাইন লাগাবে এরা সব্বাই। কেউই ধোতু নয়।

    কিন্তু সিপিএমও যে ঐ একই মৌলবদীদের পা চেটেছে ও দরকারে আবার চাটবে সেটা স্বীকার করতে সিপিএম সমর্থকদের এতো দ্বিধা কেন? লজ্জা করে বুঝি।

    একটা জিনিস পরিষ্কার বুঝে নিন - ২০১১তে চেয়েছি সিপিএম যাক - যে আসে আসুক; তার মানে এই নয় যে আমি তৃণমূল সমর্থক। যেদিন থেকে তৃণমূল ক্ষমতায় সেদিন থেকে তার বিরোধীতায় সোচ্চার থেকেছি। তার মানে আমি সিপিএম সমর্থকও হয়ে যাই নি।

    অবশ্য আপনাদের মতো সিপিএম সমর্থকেরা তো আসলে বুশ সিন্ড্রমে ভোগেন - যে আমার বন্ধু নয় সেইই আমার শত্রু। অন্য কিছু ভাবার মতো মানসিক পরিসর থাকে না বুশ-চিন্তার ধারকদের।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন