এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | ০৫ জুন ২০১২ ২৩:০২10800
  • ওমা, SS আর আমার রেসিপিটা একদম এক! আমি অবশ্য ডিম দিইনা, তাই ওটা লিখিনি।
  • SS | ০৫ জুন ২০১২ ২২:৫৯10799
  • ও, কেকেও দিচ্ছে? আচ্ছা ওটা সর্ষেতে থাক।
  • SS | ০৫ জুন ২০১২ ২২:৫৭10798
  • এইরকম তড়কা বানিয়েছি আগে।
    মুগ ডাল আগে থেকে ভিজিয়ে রেখে, পরে প্রেশার কুকারে সেদ্ধ করে রাখো। সেদ্ধ করার সময় একটু আদাবাটা, নুন আর লংকাও দিতে পারো। এবার আলাদা করে জিরে ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ-রসুন ভাজো, মসলা দাও, জিরে, ধনে, আদাবাটা ইত্যাদি। ভাজা হলে ডালটা তাতে দিয়ে কম আঁচে অনেকক্ষণ ধরে রান্না করো। ডিম একটা আলাদা পাত্রে ভেজে ছোট্ট ছোট্ট টুকরো করে তাতে দিয়ে দাও (এটা প্রথমেও সেরে রাখতে পারো তালে আলাদা পাত্র লাগবে না)। বড়িতে যদি কসুরী-মেথি থাকে তাহলে একটু দিলে ভালো টেস্ট হয়।
  • প্পন | ০৫ জুন ২০১২ ২২:৫৪10797
  • ইয়েস, শিবুদার সাথে গিয়ে খেয়েছি। আর ডাবও কেটে বিক্রি করে বোধহয়।
  • সায়ন | ০৫ জুন ২০১২ ২২:৫০10796
  • সর্ষেবাটায় প্লিজ।
  • kk | ০৫ জুন ২০১২ ২২:৪৯10795
  • সায়ন, সর্ষেবাটায় দেবো না এখানে?
  • সায়ন | ০৫ জুন ২০১২ ২২:৪৬10794
  • ডিম দিয়ে বিহারদেশীয় মতে যে তড়কা দাল (কালো মুগ) বানায় তার অথেন্টিক রেসিপি চাই। এনিওয়ান?
  • pi | ০৫ জুন ২০১২ ২২:৪৪10792
  • তবে মুসুর্ডালে আমরা নিউট্রিলা নিয়মিত দিয়ে থাকি।
  • pi | ০৫ জুন ২০১২ ২২:৪৪10793
  • আমি মুগ ডালের সাথে ছোলার ডাল বানাতে পারি।
    পালং শাকের সাথে ছোলা মানে চানা বানাতে পারি। কিন্তু রেসিপি দেবোই না। চাইলেও না। কেশীদার মতন ঘ্যাম নেবো। হ্যাঁ।
  • KK | ০৫ জুন ২০১২ ২২:৩৭10791
  • বিএলে দেবাশীস পাইন নিউট্রিলা দিয়ে ছোলার ডালের একটা রেসিপি দিয়েছিলেন, সেটাও বেশ ভালোই হয়।
  • Tim | ০৫ জুন ২০১২ ২২:৩৪10790
  • আমি নিউট্রিলা ভালোবাসি, গর্বের সাথে। নিরামিষ মাংস বলতো আমাদের বাড়িতেও। একটু ঝালঝাল করে রাঁধতে হয়।
  • Sibu | ০৫ জুন ২০১২ ২২:২৫10789
  • আমাদের এখানে চীনে-পট্টিতে দেশের মত চাকাওলা আখ-মাড়াই কল বসিয়ে রস বিক্কিরি হয়।
  • সিকি | ০৫ জুন ২০১২ ২২:২১10788
  • আমি?????

    ওইটাই বাকি আছে আর কি! দিল্লিছাড়া করে দেবে লোকে।
  • Abhyu | ০৫ জুন ২০১২ ২২:১৯10787
  • “বৌ চলে গেলেই এক বছরের আগে ফেরানো যায় না!”
    http://www.anandabazar.com/5raj2.html
  • pi | ০৫ জুন ২০১২ ২২:১৫10786
  • সিকি, মল্লার গাও।
  • সিকি | ০৫ জুন ২০১২ ২২:১৩10785
  • নাহ্‌, গরমটা কমেছে।
  • xi | ০৫ জুন ২০১২ ২২:১২10783
  • সকল কে হকল সন্দেশকে হন্দেশ---

    কিন্তু এটা আসলে কারা বলতো? আর্যরা না অন্য কেউরা?
  • সায়ন | ০৫ জুন ২০১২ ২২:১২10784
  • রুটি দিয়ে আলু-সয়াবিনের ঝালঝাল মাখা তরকারি হেব্বি লাগে।
  • ব্রতীন | ০৫ জুন ২০১২ ২২:১১10782
  • ঠিক পাই। ও ই নিউট্রিলা নাম টা মনে আসছিল না।
  • pi | ০৫ জুন ২০১২ ২২:১০10781
  • আরে আমাদের বাড়িতেও নিউট্রিলাকে ( সয়াবিনকে আমরা ঐ বলেই ডাকতুম) মাংস বলা হত। নিরামিষ মাংস।
  • ব্রতীন | ০৫ জুন ২০১২ ২২:০৯10779
  • যেমন করেই রাঁধুক সয়াবীন আমার সহ্য হত না/হয় না।
  • pi | ০৫ জুন ২০১২ ২২:০৯10780
  • শতায়ুকে হতায়ু ঃ)
    ম্যাক্সিদিই সেদিন বলছিল না ?
  • xi | ০৫ জুন ২০১২ ২২:০৬10778
  • স কে হ বলতো কিনা আর্যরা!
    সিন্ধুকে হিন্দু, সুকুমারকে হুকুমার, সুনীলকে হুনীল---এরকম আরকি!
  • সায়ন | ০৫ জুন ২০১২ ২২:০৩10777
  • নাঃ শিবুদা', ওটা মরিচগুঁড়ো, আই স্ট্যান্ড কারেক্টেড ("কারেক্টেড")।
  • aka | ০৫ জুন ২০১২ ২২:০২10775
  • সোয়াবিন আমাদের বাড়িতে মাংস বলে রান্না হত।
  • xi | ০৫ জুন ২০১২ ২২:০২10776
  • ছোটোবেলা দেখতাম সোয়াবিনের নাগেট পাওয়া যেতো দেশে, লোকে মাংসের মতন করে রেঁধে খেতো আর বলতো সোয়াবিনের মাংস।
    সে কিন্তু তেমন খারাপ ছিলো না, বেশ ভালোই লাগতো হে তেমন ঝাল টাল দিয়ে কষিয়ে রাঁধলে।
  • Abhyu | ০৫ জুন ২০১২ ২১:৫৮10774
  • সোয়াবিনের সাথে মার্কেট না, মর্কট শব্দটা বেটার হত!
  • xi | ০৫ জুন ২০১২ ২১:৫৬10773
  • হোয়া বীন মার্কেট শুনে আমি ভাবলাম সয়াবীন মার্কেট। ঃ-)
  • Abhyu | ০৫ জুন ২০১২ ২১:৫৫10772
  • ঘটিরা আর কোরিয়ানরা আখের রস এমনি এমনিই খায় - আটলান্টায় হোয়া বিন মার্কেটে (বেঙ্গলস এর পাশে) পাওয়া যায়। গুজ্জুরা তাতে লেবু আর আদা দ্যায় - প্যাটেলে পাওয়া যায়। বাঙালরা আবার তাতে লংকা মেখে খায়।
  • ব্রতীন | ০৫ জুন ২০১২ ২১:৫৩10770
  • আমি রোজ বীট নুন আর লেবুর রস দিয়ে আখের রস খাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত