এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৩৭৮৭২ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | 52.*.*.* | ০৪ জুন ২০১৪ ১৮:০৪509131
  • ডোডোদা যে বল্লেন আপনাদের শুধু ইয়ের ব্যবস্থা হয়।সিকি তো ওসব খায় না তাই জলের কথা মনে পড়িয়ে দিচ্ছিলুম।
  • সিকি | ০৪ জুন ২০১৪ ১৮:২৬509132
  • না না। কল্লোলদার বাড়িতে বিশুদ্ধ জল পাওয়া যায়। আমি থেকিচি তো আগে।
  • কল্লোল | 125.*.*.* | ০৪ জুন ২০১৪ ১৯:১৩509133
  • সে সিকির্জন্য জল ক্যানো, পেপসি, মিরিন্ডা, স্প্রাইট, পেপার বোটের কালোজামের রস সবই থাকবে। টুন্ডেও থাকবে। দ্যাখ কুমু চলে আসবি নাকি?
  • কল্লোল | 125.*.*.* | ০৪ জুন ২০১৪ ১৯:১৫509134
  • হ্যাঁ। বাবা পিএম, ফোং................
  • Ranjan Roy | ০৪ জুন ২০১৪ ২২:০০509135
  • শুন শুন ভদ্রজন, শুন দিয়া মন,
    কলিভাট অপূর্বকথা করিব বর্ণন।
    কল্লোল নামেতে এক চন্ডালের গুরু,
    কাজকম্মে নাহি মতি মন উরু উরু।
    স্বভাবে গন্ধর্ব সে যে লুরুতে নিবাস,
    উন্মুক্তে হৃদয়ে বহু দেবী করে বাস।
    বহুদিন কলিকাতা নাহি আগমন,
    পিএম এর প্রস্তাবেতে মন উচাটন।
    যেই পিটি কহিলেন বারোই জুলাই,
    কল্লোলের চিত্ত তার নিজ বশে নাই।
    গিটার লইয়ে ভাসে আনন্দসাগরে,
    ডাক দেয় সকলেরে--চলহ সত্ত্বরে।

    কিন্তু এবে মন মধ্যে উপজে সংশয়,
    পিএম তুলিয়া গাছে মই কাড়ি লয়!
    ফোন করিয়াছে বন্ধ নাহি কহে কথা,
    হাহা-হুহু গন্ধর্বের মনে বড় ব্যথা।
    আমারে ডাকিয়া কহে-- হরিদাস পাল!
    কাটিব টিকিট? নাকি ছিঁড়িতেছ বাল!
    ত্বরা করি কহ মোরে ভাটুরের নাম,
    দিনে দিনে টিকিটের বাড়িতেছে দাম।
    বন্ধু-আজ্ঞা শিরে ধরি করি চূণকাম,
    ঃ আসিবেন যাঁরা শীঘ্র কহ নাম-ধাম।।
  • a x | 138.*.*.* | ০৪ জুন ২০১৪ ২২:০৬509136
  • ক্ল্যাপক্ল্যাপ!
  • Ranjan Roy | ০৪ জুন ২০১৪ ২২:১৪509137
  • সবাইকে বলছি-- পিটি প্রস্তাবিত আগামী ১২ জুলাইয়ে কলিভাট হবে-এ-এ-এ।
    দুপুর থেকে খান-পান-গান। শুধু কল্লোল নয় যাঁরাই গান গাইতে, শুনতে, আড্ডা দিতে, বক বক করতে, মুচকি হাসি দিতে আসতে চান, চলে আসুন।
    স্থানঃ যদি পিএম বলেন তো রাজারহাট, নইলে ভবানীপুরে কাবলিদার বাড়ি।

    ও কাবলিদা, শুনছেন?
    যাঁরা আসতে রাজি এইপাতায় সম্মতি জানান। এক দিনের মধ্যে। অন্ততঃ দশটি নাম দেখলে পরশু কল্লোল প্লেনের টিকিট কাটবে।ঃ)))

    এখন অব্দি হ্যাঁ বলেছেন-- পিটি, কল্লোল, এমেম, রন্জন,কুমু, পাই।
    আমি ধরে নিচ্ছি সামরান ও দেশে থাকলে সুমেরু কে।
    ডাকছি শুভজিত, রোবু ও শ্রীসদাকে।
    রোবু ও শ্রীসদা যদি রাজারহাটে করতে চায় তো কোন আপত্তি নেই। আমার মত অন্ধের কিবা দিন, কিবা রাত।
    ডাকছি দারুণ আড্ডাবাজ রূপংকরদা ও ঘনাদাকে। ডাকছি শুদ্ধসত্ত্বকে।
    ডাকছি নতুন বন্ধু রাণা আলম ও ড্যাশবাবুকে।পিএল কে। এস, এস এম ও সবাইকে।
    কোয়ার্ক বা পোটকে অথবা অন্য কোন লুরুবাসীর কোন চান্স নেই? সিধু? আসলে হেব্বি জমে যেত।
    প্লীজ, এই পাতায় জানিয়ে দিন।
    আর যে বা যারা আসতে চান, একা অথবা কয়েকজন। সস্ত্রীক বা সবন্ধু, সবাই স্বাগত। কিন্তু প্লীজ জানিয়ে দিন।
  • সিকি | ০৪ জুন ২০১৪ ২২:২০509138
  • কল্লোলদার মন "উরু উরু" পড়ে অমার মনে কেমন হিনী হিনী পাচ্ছে। ;-)
  • kumu | 132.*.*.* | ০৪ জুন ২০১৪ ২২:৪৩509139
  • ইকি আমাকে ধর্বেন না।আমার বহূ হ্যাপা,কোন ঠিকঠিকানা নাই।
    কবিতাটি দিব্য হইসে।দিব্য।
  • Ranjan Roy | ০৪ জুন ২০১৪ ২২:৪৮509141
  • সরি! ঊড়ু উড়ু!
    একবার পুরো পোস্টটাই উড়ু উড়ু হয়ে গেল। আবার পুরোটা ভেবে ভেবে লিখতে হল।ঃ((((
  • kumu | 132.*.*.* | ০৪ জুন ২০১৪ ২২:৫২509142
  • ঃ-))))))))))
  • Arpan | 125.*.*.* | ০৪ জুন ২০১৪ ২৩:২৪509143
  • নাহ ইঃ সিটি বহু দূর। তাছাড়া শ্বশুরমহায় থকবেন ঐ সময়টা। সিকি এ যাত্রা দেখা হল না।

    রঞ্জন্দার পদ্য ব্যাপক হইসে।
  • Arpan | 125.*.*.* | ০৪ জুন ২০১৪ ২৩:২৫509144
  • থকবেন না, থাকবেন।
  • /\ | 127.*.*.* | ০৪ জুন ২০১৪ ২৩:৪৩509145
  • ওমনাথ এযাত্রা থাকতে পারলো না, বোধয় থাইল্যান্ড যাবে ৬ মাসের জন্যে। পেন্সিল ও সর্বকর্মার স্ক্যানারে স্ক্যান করার খাওয়াটা এযাত্রা ও পেন্ডিং থাকল দেখা যাচ্ছে। মে মাসের শেষ থেকে প্ল্যান করছে না কি ১২ই জুলাই! কোনো মানে হয়?
  • pi | 116.*.*.* | ০৫ জুন ২০১৪ ০০:৪২509146
  • নাঃ, আমি ছুটি পাবো না। যাওয়া হবেনা ঃ(
  • aranya | 154.*.*.* | ০৫ জুন ২০১৪ ০০:৫৪509147
  • 'উন্মুক্তে হৃদয়ে বহু দেবী করে বাস' :-)

    ভাগ্যিস পিএম ফোং করেন নাই, তাই এমন ফাটাফাটি পদ্য পাওয়া গেল। কলি ভাট-এর কথা শুনে এদিকে মন উড়ু উড়ু
  • কল্লোল | 125.*.*.* | ০৫ জুন ২০১৪ ০৬:৩৩509148
  • পদ্যটি খাসা হয়েছে।
    হ্যাঁ, আমিও উরু উরু পড়ে একটু ভ্যাবচ্যাক খেয়েছিলাম। পরক্ষণেই মনে হলো ও কিছু না - উড়ু উড়ু।
    হে হে, হৃদয়ে দেবীদের সাথে দ্যাবাও আছে। এই যেমং ধরো রঞ্জন, কাব্লি, আবেশ। তবে দেবীরা সংখ্যাগুরু।
    তবে টিকিস কেটেই ফেলি।

    অপ্পন। ২১শে হতে পারে সকাল থে আমার বাসায়। আগেরবার যেমন হলো।
    সিকি, তুই ২১ দিনেরবেলায় ফাঁকা তো?
    তুই জানালে মেল চালু করবো।
  • PT | 213.*.*.* | ০৫ জুন ২০১৪ ০৬:৪১509149
  • "পিটি প্রস্তাবিত আগামী ১২ জুলাইয়ে কলিভাট...."
    ইটি ঐতিহাসিক ভুল। পিটি প্রস্তাব দেয় নাই-কল্লোলদার প্রস্তাবিত গোলমেলে ক্যালেন্ডারকে ঠিক করে দিয়েছিল।
  • kumu | 132.*.*.* | ০৫ জুন ২০১৪ ০৯:১৬509150
  • রঞ্জনদার পদ্যটি বাঁধিয়ে রাখা হোক।মূল বানানসহ।
  • সিকি | 131.*.*.* | ০৫ জুন ২০১৪ ১০:৪৭509153
  • কল্লোলদা, চাইলেই শনিবার সন্ধ্যের ফ্লাইট নিতে পারি। কিন্তু আগে যাত্রা অ্যাপ্রুভ হোক, টিকেটিং তারপরে। আমি জানিয়ে দেব।
  • শুভার্থী | 127.*.*.* | ০৫ জুন ২০১৪ ১৫:২৭509154
  • থাইল্যান্ডে ক্যুএর জন্য সব বন্ধ, ওমনাথ কি কাজ করতে যাবে???
  • :( | 69.*.*.* | ০৫ জুন ২০১৪ ১৯:০৭509155
  • শুভার্থী একটু ডিটেলে লিখবেন বা dasgupta.somnath এ একটা মেল করবেন? শুনলাম আপিস থেকে ওমনাথ কে জানানো হয়েছে থাইল্যান্ড বর্তমানে শান্তিপূর্ণ। গিয়ে ছ মাস বাড়ি ভাড়া করে থেকে আসবাবপত্র কিনে বসবাস করে, আপিসে ছাতার চাগরি করে আসতে।
  • সিকি | ০৫ জুন ২০১৪ ২২:০০509156
  • থাইল্যান্ড এমনিতে তেমন কোনও চাপ নেই, শুধু মিলিটারি সেখানে ক্ষমতা দখল করেছে, অর সবাইকে বলেছে ভয় না পেতে। ট্যুরিস্টদেরও আসতে বাধা নেই, যদিও অনেকেই এই ক্যু-র বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে, আর মিলিটারি তাদের ধরে পেটাচ্ছে।
  • jhiki | 149.*.*.* | ০৫ জুন ২০১৪ ২২:১২509157
  • সাউথ ইস্ট এশিয়াতে ছমাসের জন্য আসবাব কিনে ঘর সাজানোর প্রয়োজন পড়ে না। ৫০০-১০০০ ডলারের মধ্যেই এক-দু বেডরুমের ফার্নিসড ফ্ল্যাট পাওয়া যাবে।
  • - | 109.*.*.* | ০৬ জুন ২০১৪ ০৫:০৪509158
  • ড্যাশবাবু কি নতুন বন্ধু? না মনে হয় ঃ-) হাইফেন বা ড্যাশ যে নামেই ডাকুন্না, সে অনেক, অনেক পুরান লোক। রঞ্জনবাবুকে অনেক ধন্যবাদ। তবে কোনও রকম "হাইফেন"-বিহীন ভাবে ভাটদাতারা পাশাপাশি থাকবেন, এই শুভেচ্ছা রইল। ঃ-)
  • কল্লোল | 116.*.*.* | ০৬ জুন ২০১৪ ১২:০৯509159
  • সিকি। লুরুতে আসা ঠিক হলেই জানাবি।
    পিএম। ফোন কইরেন কিন্তু। বেলা বয়ে যায়।
  • cb | 52.*.*.* | ০৬ জুন ২০১৪ ১২:২৫509160
  • এক্সেপ্ট সিঙ্গাপুর, ঐ বাড়ির ব্যাপারটায়
  • jhiki | 190.*.*.* | ০৬ জুন ২০১৪ ১৫:৫৩509161
  • আমি ফার্নিশড ফ্ল্যাট পুরো সাঃ ইঃ এশিয়াতে পাওয়া যাবে বলেছি। ভাড়া ব্যাঙ্ককের। তবে সিঙ্গাপুরেও হাজার ইউএস ডলার মানে ১২৫০ সিং ডলারে একবেডরুমের বাড়ী পাওয়া যাবে না বলছেন? বুকিট বাটোক, ট্যাম্পেনিসেও নয়? আমার বন্ধু সালিম রোডে বেশ বড় ২ বেডরুমে থাকে, ৩০০০ সিং ডলার ভাড়া।
  • cb | 52.*.*.* | ০৬ জুন ২০১৪ ১৬:৩৭509162
  • ব্যাটারা ১ বি এইচ কে সিঙ্গাপুরিয়ান ছাড়া নিতে দেবে ন। অন্যের সাথে ২ বি এইচকে শেয়ার করলে হয়ে যাবে

    ১২সালের শেষের কথা বলছি
  • :( | 69.*.*.* | ০৬ জুন ২০১৪ ১৬:৫১509164
  • বোঝো। ওমনাথ কে আপিসে, আর থাইল্যান্ডের আপিস থেকে জানাল বাড়িভাড়া মেরে কেটে ৩০০ ডলার। তা বোঝা গেল সেটা ছিল আনফার্নিশড ফ্ল্যাট এর ভাড়া। ফার্নিশড যা দেখা যাচ্ছে, গড়ে ৭৫০ ডলার। মানে ৬ মাসে ৪৫০ করে মোট ২৭০০ ডলার এক্সট্রা। ফার্নিচার নতুন/সেকেন্ডহ্যান্ড কিনে, সেকেন্ড/থার্ড হ্যান্ড বিক্রি করে লস ২৭০০ ডলারের কমে হয়ে যাবে না?

    অ্যাকচুয়ালি মাসে মোট দেবেই মোটে ১৪০০ ডলার। তাতে থাকা খাওয়া, ইউটিলিটি বিল। ট্রান্সপোর্ট বাড়তি ৩৫০ ডলার। এই মোট। না খেয়ে থাকতে হবে নাকি? মানে একবেলা কমপালসারি উপোষ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন