এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭২৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 116.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২১:২৮658319
  • এক্ষেপশন আছেন একজন।
  • dc | 132.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩১658320
  • PT আমি বামপন্থী পুরো স্পেকট্রামটাকেই খুব একটা সাপোর্ট করিনা, সে বাম-অতিবাম-নকশাল যেই হোক না কেন। আমি মনে করি সিঙ্গুর আর নন্দীগ্রামে শিল্প হলে পবতে আরো বেটার ইকনমিক প্রোগ্রেস হতো। আর বুদ্ধবাবুকে ওনার প্রাগমাটিক অ্যাপ্রোচের জন্য সাপোর্ট করি। ভবিষ্যতে যদি কোনদিন বাম সরকার আসে আর বুদ্ধবাবু যদি মুখ্যমন্ত্রী হন আর আগের মতোই শিল্পনীতি গ্রহন করেন তো ওনাকে আবার সাপোর্ট করবো। বা অন্য কেউ মুখ্যমন্ত্রী হয়ে যদি বড়ো শিল্প গড়তে উদ্যোগী হন তো তাকে সাপোর্ট করবো।
  • শ্রী সদা | 126.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩৭658321
  • ইয়ে, মানে তত্ব-টত্ব খুব একটা বুঝিনা, খুবই মানে যাকে বলে সুবিধেবাদী, কিন্তু আমাদের মতো যারা বিশ্বায়ন পরবর্তী মুক্ত অর্থনীতিতে প্রাইভেট সেক্টরের বাড়বাড়ন্তের সুযোগে দুটি খেয়েপরে আছে, তাদের, বিশ্বাস করুন, ঐ পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, আম্রিকার কালো হাত, বুর্জোয়া, প্রলেতারিয়েত, বিপ্লব এইসব শুনলে ফ্যাকফ্যাকিয়ে হাসি পায়। তত্ব বুঝিনা হয়তো, কিন্তু রেজাল্ট বুঝি।
  • Ishan | 202.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৪৯658322
  • তত্ত্ব ফত্ত্ব থাক না। আইনের শাসনে কী সমস্যা জানা গেলনা। প্রশ্নের উত্তর দিতে ক্কী অসুবিধে বাপরে।
  • dc | 132.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৫০658323
  • হ্যাঁ রেজাল্ট হলো আসল। যে সরকার ক্ষমতায় অছে সে ইন্ভেস্টমেন্ট আনুক, চাকরির সুযোগ কোরে দিক, তারপর যতো ইচ্ছে তত্ত্ব চরচা করুক।
  • - | 109.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৫১658324
  • কথাটা ছিল, তিনোরা বিআর্সিং না এইমস? ঃ-)
  • . | 134.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২২:০০658325
  • dc কে ক, অনেক তত্ত্ব দিয়ে সব মাওব্যাথীর দল গিয়ে সেধাঁয় আমেরিকার গহ্বরে। তাই তত্ত্ব নয় রেজাল্ট চাই
  • Ishan | 202.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২২:০২658326
  • আর চাই আইনের শাসন। সিপিয়েম রেজাল্ট না দিলে আইনী পথে তিনোরা আসবে। যারা আইনের শাসন চাননা তাঁরা বিরুদ্ধতা করবেন। যেমন পিটি। ব্যস। :-)
  • Arpan | 125.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২২:০৯658327
  • ধুর, ঈশান সহজ কথাডাও বোঝে না।

    অতিবদ অতিবাম তাবুদের জন্য পবতে আইনের শাসন আসতে চেয়েও আসতে পারেনি। যে বাস চিরকালের মত ছেড়ে চলে গেছে বাসস্টপ থেকে, মেকি কান্নাকাটি করে কি সেই বাসকে আর ফিরিয়ে আনা যাবে?

    এই সহজ কথাটাও যারা বুঝেও বোঝেন না, তারা হয় ধাবা নয় বাখি।
  • Ishan | 202.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২২:১০658329
  • এবং বুদ্ধবাবু মোট্টে প্র্যাগম্যাটিক লোক না। প্র্যাগম্যাটিক লোকেরা এরকম অপদার্থ প্রশাসক হয়না। শিল্প করতে গিয়ে এরকম মাখিয়েও ফেলেনা। ঈশ্বরের আশীর্বাদের কোনোদিন যদি সিপিয়েম ক্ষমতায় আসেও, চক্ষুলজ্জা থাকলে বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী হবেন না। যে লোক বিপুল মেজরিটি নিয়ে ক্ষমতায় এসে পাঁচ বছরের মধ্যে নিজের সিটেও গোহারান হারে, তার আর দ্বিতীয়বার ম্য়্খ্যমন্ত্রী হবার খোয়াব না দেখাই ভালো। :-)
  • পার্টিজান | 126.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২২:২৫658330
  • লেভি দিয়ে বলছেন? নাকি না-দিয়ে?
  • শ্রী সদা | 126.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২২:২৭658331
  • বুদ্ধবাবু অ্যাট লিস্ট শিল্প করতে তো চেয়েছিলেন। ছড়িয়েছেন এটা অনস্বীকার্য।
  • T | 24.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩০658332
  • শিল্প কিছু করেওছেন। অবশ্য দুনিয়ায় কত লোকই তো মাখিয়ে বসে থাকে। বুদ্ধ কোন ছার, বুদ্ধকে এক হাটে কিনে অন্য হাটে বেচে দেবে এমন প্রবল বুদ্ধিমানরা বিপ্লব কত্তে গিয়েই মাখিয়ে ফেলল!
  • Ishan | 214.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩২658334
  • সঞ্জয় গান্ধীও "গরীবি হটাও" চেয়েছিলেন। বুদ্ধবাবুরও ওই একই কেস। :-)
  • sm | 233.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩২658333
  • তবে সেই সময়ের ঘটনা সামলাতে কংগ্রেসের USSR-এর কাছে যাওয়া ছাড়া কোন রাস্তা ছিল না।
    ---
    এ পর্য্যন্ত অসুবিধে নেই। কংগ্রেস কেন্দ্রে স্বাধীনতার পরথেকে ১০ বছর বাদে ক্ষমতায় ছিল।পৃথিবী দ্বিমেরু ছিল। কংগ্রেস একটা বৃহত শক্তিকে সাপোর্ট করত।আর সি পু এম সেই বিদেশনীতি কে সমর্থন তো করতোই, আরও দশ ধাপ এগিয়ে, সাম্রাজ্যবাদের মুন্ডপাত করত।যেখানে কেন্দ্রীয় সরকার নিজের বিদেশ নীতি অনুযায়ী রাশিয়ার শিবিরে আছেই; সেখানে এই এক্সট্রা পাকামির কি দরকার ছিল?
    অন্যদিকে,৩৪ বছর ধরে রাজত্বকালে দিবা রাত্র কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে শোর মাচাত। অর্থাত রাজ্যে কুস্তি দিল্লি তে দোস্তি।
    যেখনে পার্টির আইদীয়লোজির ভিত্তিই হলো সাম্রাজ্যবাদের বিরুদ্ধাচরণ ও পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই, সেখানে পুঁজিবাদের পৃষ্ঠপোষক টাটাদের ন্যানো নিয়ে এইরকম লোলুপতা কেন? এত আইদীয়লোজির সঙ্গে কর্কশ সংঘাত! ঠিক করুন শ্যাম রাখবেন না কূল?
    শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে একটি তথ্য দেবার কথা ছিল। সেটা এখনো পেলাম না।
  • Ishan | 214.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩৪658335
  • আর বিপ্লব প্রসঙ্গে। যারা ছড়িয়েছেন তারা একশবার ছড়িয়েছেন। চে গুয়েভারাই হোক বা চারু মজুমদার। চে বা চারু কেউই নিজেকে রেক্টিফাই করার সুযোগও পাননি। ইতিহাস ওসব ব্যাপারে নির্মম। বুদ্ধবাবুও পাবেন না, আন্দাজ করা যায়।
  • T | 24.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩৮658336
  • নিশ্চয়ই। ইতিহাস তো নির্মমই। বর্তমান আরো বেশী বোধহয়। এই জন্যই তো অ্যাত প্রবল বুদ্ধিমান, (প্র্যাগম্যাটিক কি না শিওর নই) বিপ্লবীরা স্রেফ চক্ষুলজ্জার খাতিরেই শাসনভার নিজেদের হাতে নিচ্ছেন না। ঐ যে, আগে ছড়িয়েছেন বলেই না! খুবই খাপে খাপ ব্যাপার।
  • sm | 233.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪২658337
  • কিছু শিল্পের উদাহরণ দেওয়া হোক। আই মিন বড় সড় শিল্প।
    যদ্দুর জানি বুদ্ধ বাবুর আমলে হয়নির লিস্টি বেশ বড়।
    যেমন জিন্দাল কারখানা, মহাভারত মোটর বাইক কারখানা, নয়াচরে শিল্প হাব,নন্দীগ্রামে কেমিকাল হাব,জেলিং হ্যামে সাম থিং,NH ৩৪ চার লেন করা, নতুন ইউনিভার্সিটি,সর্বপরি টাটার সিঙ্গুরে ন্যানো কারখানা।।।
    ন্যান, এবার কি হয়েছে তার লিস্টি দিয়ে ফেলুন দিকি? এখনকার মত ঝামেলা মিটে যায়।
  • T | 24.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪৬658338
  • প্রচুর চা তেলেভাজার দোকান হয়েছে। তারা বড় বড় বাড়ীও বানিয়েছে। এ বিষয়ে বিস্তারিত ডাব্লুবিয়াইডিসির দপ্তরে পাওয়া যাবে।
  • Ishan | 202.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৫৬658341
  • বিপ্লবী বলতে কাদের মিন করা হচ্ছে শিওর না। অনেকেই তো দেখলাম ভোটে টোটে দাঁড়িয়ে জিতলেন। কবীর সুমন, ব্রাত্য বসু, দোলা সেন। এঁরা কি বিপ্লবী? নাকি অন্য কেউ?
  • - | 109.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৫৭658342
  • যাগ্গে, কেউ ভাবল পজ্জন্ত না যে, হাসপাতালের উদাঃ-র গূঢ়ার্থ নিয়ে। হয়ত এর দ্বিতীয় মানে আছে! বলতে চেয়েছে কি, ৩৪ বছরে রাজ্যটা অসুস্থ হয়ে পড়েছে। তিনোরা চিকিৎসা ক্ষেত্র তুল্য।
    এখানেই দুইজন বললেন সেটা বিআর্সিং তুল্য। ক্ষেউ এইমস বলে নি।
    সে ঠিকাছে। আম জনতার জন্য বিআর্সিং খারাপ কিছু না ঃ-)
  • Ekak | 24.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০০658343
  • আপনাদের সিরিয়াসলি মনে হয় বুদ্ধর আমলে অন্তত মেট্রো রেইল টাও হতো ? প্রচুর লিটিগেশন, মামলা ছিলো। কাগজেও আসত। তাও মেট্রোর কাজ সম্পূর্ণ হয়েছে।
  • sm | 233.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:২৭658344
  • তেলেভাজা আর পাপড় বেলা ইন্দাস্ত্রী নিয়ে তো একপ্রস্থ আলোচনা হয়েছে। বড় সড় শিল্পের নাম উল্লেখ করলেই চলবে।
  • ranjan roy | 24.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৩১658345
  • উল্টো গঙ্গাঃ))
    কোলকাতায় সিপিএম এর একজন কাউন্সিলর বিজেপির ভয়ে তিনোতে যোগ দিলেন! ব্যাটা অতিবদ!

    আর সিপিএম ক্রমাগত রক্তক্ষয়ের কারণ খুঁজে বের করতে প্রফেশনাল এক্স্পার্ট লাগিয়েছিল ( এই সময় দেখুন)।
    রিপোর্ট বলছে আগামী ইলেকশনে ন্যাবা ধরবে।
    কি কুক্ষণে যে এই সব বুর্জোয়া প্রফেশনাল দের নিযুক্ত করা হয়েছিল। জেলা ও রাজ্যকমিটির তদন্ত রিপোর্টে আস্থা নেই কেন?
  • T | 24.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৩৩658346
  • শুধু এঁরা নন আরো অনেকেই জিতেছেন। হেভি মেজরিটি নিয়েই। দোলা সেন, ও হো না না উনি তো আবার হেরে গেলেন গত ভোটে, এককালের নামকরা বিপ্লবী। কিন্তু লোকে বুঝল না। জনতা প্র্যাগম্যাটিক নয়, আর কী! যাক গে। হ্যাঁ, ব্রাত্য বসু। ও হ্যাঁ উনি জিতেছেন, রিসেন্টলি শিক্ষামন্ত্রীর পদ নিয়ে কি একটা যেন হ'ল, ব্যাপারটা মাখিয়ে ফেললেন। এখন বোধহয় পর্যটন মন্ত্রী। খুবই পদার্থ প্রশাসক ধরতে হবে। ওঁর দোর্দন্ডপ্রতাপে পর্যটন খুব সুখে আছে। দোর্দন্ড একেবারে। বিগ রড। কিন্তু নাট্যস্বজন না কি একটা ব্যাপারে মাখিয়েছেন। ওটা অবশ্য এলেবেলে বলে ধরতে হবে। এদিকে কবীরসুমন অ্যাত প্র্যাগম্যাটিক যে কেউ নেক্সটবারে টিকিট দিল না। এটা কনফিউজিং। ব্যাপারটা মাখানো হ'ল, না হ'ল না সেটা ধরা যাচ্ছে না। উনি অবশ্য চেষ্টার অন্ত রাখছেন না।

    এ বাদে কিছু লোক গামছা গায়ে দুম করে মরে গেলো। এরা খুব সম্ভবতঃ মাখিয়েছে, কারণ কে আসলি পদার্থ প্রশাসক, বা কার রাজত্বে সুখে চাঁদমারি করবে বুঝতে পারেনি। এছাড়া সেভেন্টিজে কিছু লোক মাখিয়ে ছিল। সুদক্ষ প্রশাসনের উৎস কোনটা সেটার মালুম বোধহয় পাওয়া যায় নি। এটা ইতিহাস হয়ে গ্যাছে। লোকে মাঝে মাঝে নেড়ে ঘেঁটে দেখে। কিছু খসড়া বানায়। দলিল পত্র। ভ এ দিঘঘোউ, না ভ য়ে হসসৌ সেই বানান নিয়ে ভাবে। উঠতি ছেলেপুলে স্কুল কলেজে নির্বাচনে জিতে তাজ্ঝিম মাজ্ঝিম করে। কিন্তু প্র্যাগম্যাটিজমের পরাকাষ্ঠা দেখিয়ে বিপ্লব কখনো বিপ্লবী সমেত দিনের আলোয় ফুটে ওঠে না। এটা চক্ষুলজ্জার ব্যাপার সেটা পষ্ট বোঝা যায়। সিক্সে অংকে শূন্য পেয়ে সেভেনে একশোয় একশো পেলে একটা ইনকনসিস্টেন্সি তৈরী হবে। ইনকনসিস্টেন্সি প্র্যাগম্যাটিজমের বিপক্ষে একটা হ্যা হ্যা সূলভ ব্যাপার। ফলে শূন্য শূন্যই থেকে যায়। কিন্তু দৈববাণী বুঝতে অসুবিধে হয় না, ভো অজ্জউত্ত, আমরা আছি, তোমরাও আছ, একদিন দেখে নেব।
  • T | 24.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৫০658347
  • রঞ্জনদা, আপনাদের এই এক ভাসুর ভাদ্রবৌ। কেন ওরা ফিশ ফ্রাই খেল, কেন বুর্জোয়া প্রফেশন্যাল। অমুক তমুক। অ্যাত নিন্দে মন্দ তো সিপিয়েম কে সিপিয়েমের মতো থাকতে দিন না। মাঝমাঠ খালি পড়ে আছে, উল্টোদিকের স্ট্রাইকার পাঁই পাঁই দৌড়চ্ছে, এদিকে আপনারা সেই এক টিকটিকির ল্যাজ কেন বাঁ পকেটে রাখা হ'ল তাই নিয়ে চিল্লোচ্ছেন। গোল বাঁচাতে চাইলে পালটা বলটা কাড়ুন দিকি।
  • Arpan | 125.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০০:১০658348
  • আহা, অ্যাদ্দিন মানুষকে বুঝিয়ে আসা হয়েছে, কদিন মানুষ না হয় একটু বোঝাতে চাইছে।

    দুদিন বৈ তো নয়, আর মানুষও তো ছাগল ভিন্ন অন্য কিছু নয়। অত গায়ে মাখলে চলে ভাইটি!
  • sm | 233.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০০:১৪658349
  • ব্যাপার টা অত সোজা নয়। যারা পরিবর্তন চেয়েছিল, তারা পাজি, নচ্ছার বদ ইত্যাদি, বিশেসনে ভূষিত। আইন মেনে তিনোরা এসেছে, ভবিষ্যতে অন্যদল আসতে পারে; তাহলে পব রসাতলে গেল বলে এত রব তোলারই বা কি আছে?এমন তো নয় ৩৪ বছরে পব তে সুশাসনের সুপবন বয়েছিল আর শিল্পের জোওয়ার এসেছিল?
  • T | 24.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০০:২২658350
  • ধুর মশাই, যা হওয়ার সে তো তাইই হবে। তো আপনি খামোখা তাহলে টাইপাচ্ছেন কেন?
  • ranjan roy | 24.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০০:২৪658352
  • T,
    কোন কমেন্টেটর যখন বলে সচিন ভুল শট খেলে আউট হল তখন কেউ বলে--দূর মশায়! আপনি যান না মাঠে, নিজে একটা বাউন্সার ঠিক করে ডাক করে বা হুক মেরে দেখান দিকি!
    সঞ্জয় যখন যুদ্ধের বর্ণনা দেয় (ন্যায় বা অন্যায়) তখন কেউ বলে যে ব্যাটা খালিপিলি ফুট না কেটে নিজে একটা লক্ষ্যভেদ করে দেখা দিকি!
    আমরা তো ভাই পাঁচিলে বসে থাকা কমেন্টেটর!

    ( আর এই পাতায় আমি দু'দুবার খোলাখুলি প্রস্তাব দিয়েছিলাম যে টইটার নাম হীরকরাণী--- এটা পুরোপুরি হীরকরাণীর কীর্তিকলাপেই ভরে থাকুক। সহর্ষে হাত লাগাবো। একটাই শর্ত, আপনি প্রত্যেক কথায় 'অতিবাম-অতিবদ-বুজি-প্রাক্তন নকুরা কান ধরে ওঠবোস করুক লুপে' ঘোরা ছেড়ে হীরকরাণীর মহিমা কীর্তনে সীমিত থাকুন। উনি রাজি হলেন না। প্রাণ থাকতে উনি বুজি-নকু বদদের কান ধরিয়েই ছাড়বেন।)
    আপনাকেও বলিঃ আজকের বঙ্গের রাজনীতিতে এইসব অতিবদ-অতিবাম-নকুরা কোন ফ্যাক্টর? আদৌ নয়। মাইক্রোস্কোপিক অস্তিত্ব। আর ইম্প্যাক্ট নস্যি। তবে তাদের কেন সব টইতে টেনে আনা হবে? কেন কে কে আম্রিকায় আরামে আচে আর বঙ্গ নিয়ে বাণী দিচ্ছে সে নিয়ে ব্যঙ্গ করা হবে? তালি তো দু'হাতেই বাজে, না কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন