এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯১৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Suvajit | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৫৩696379
  • এবার টাটা খেলছে। http://www.rediff.com/money/2008/sep/08tata2.htm
    বাজারে এত খেলোয়ার হলে তো মুস্কিল।
  • Arijit | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৪:০৯696380
  • আরে ওসব he-who-must-not-be-named-এর খেলা। দেখবে কদিন পরেই বুদ্ধবাবুর ঘরের গান্ধীর ছবিটা নাক চুলকে "অন্য মন্ত্রী'-র আসার খবর জানাবে আর কর্নেলিয়াস ফাজ এসে বুদ্ধবাবুর সাথে দেখা করে সব এক্সপ্লেইন করে যাবে।
  • arjo | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৩৬696381
  • শেষ হল প্রথম অঙ্ক।
    সিঙ্গুর তথা আপামোর বঙ্গবাসী কি তাদের সাধের ন্যানো দেখতে পাবে? কেউ যা পারে নি, কমিটি কি পারবে সেই সমস্যার সমাধান করতে? নাকি এত কিছুর মধ্যে টাটা বাই বাই করবেন? পরবর্তী পর্বে ধর্ণা নাকি মৃত্যুঘন্টা? নাকি চোখের জল? নাকি বসবে সম্মিলিত কবিতা পাঠের আসর? জানতে হলে সঙ্গে থাকুন আমাদের রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলার একমাত্র রাজনৈতিক সোপের সাথে।
  • r | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ২১:০৭696382
  • পুরো ন্যানো এপিসোডে সব মেনে নিইচি, আজ্জোর "আপামোর" ছাড়া। (স্মাইলি উহ্য)
  • Ishan | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ২১:২৩696383
  • র কে: দুবছর আগে এটা হতনা। তখন সরকার তো ২৩৫-৩০ মোডে। বুদ্ধবাবু একই দিনে তিনবার করে আলোচনা করতে আসছেন, ভাবা যেত দুবছর আগে?

    অজ্জিতকে: ছুটকো ঝামেলা থাকবেই। না থাকলে তো কমিটি বানানোর দরকারই হতনা। তবে বড়ো কিছু হবার চান্স কম। কারণ, সরকার আর ঝামেলা চাইবেনা। আর মমতার পক্ষেও এই শো এর রিপিট টেলিকাস্ট দুম করে করা কঠিন। অতএব, আপাতত: শান্তিকল্যান ...
  • arjo | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:০৮696384
  • *আপামর। (হল?)
  • Ishan | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০৪:২৭696385
  • টাটার সঙ্গে সরকারের চুক্তি:
    http://tinyurl.com/5qqcaz
  • bitoshok | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ১২:১৫696386
  • স্পষ্টতই এটা পুরো চুক্তি নয়। সম্ভবত এটা নিরুপম সেন বিধানসভায়/স্ট্যান্ডিং কমিটিতে যেই অংশটুকু পড়েছেন, সেইটুকু। টাটারা শুধু সিঙ্গুরে জমি নেয় নি, রাজারহাট আর ভাঙরে ৬৫০ একর জমি নিয়েছে -IT আর real estate-এর জন্যে।
  • Blank | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ১২:১৭696387
  • টাটা মোটর আর টাটা কনসাল্টেন্সি এক জিনিস না
  • bitoshok | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ১২:২০696389
  • জানি। জেনেই বলেছি।
  • Blank | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ১২:২৩696390
  • ধন্যবাদ
  • bitoshok | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ১২:৪১696391
  • আগের পোস্ট-এর রেফারেন্স। http://tinyurl.com/63ofa7। অরিজিনাল স্টেট্‌সম্যান আর্কাইভে পাওয়া যাবে।
  • Ishan | ১০ সেপ্টেম্বর ২০০৮ ০৩:৩৫696392
  • এইটা সস্তায় দেওয়া হলেও এই চুক্তিতে থাকবেনা। এটার জন্য অন্য চুক্তি হওয়াটাই স্বাভাবিক।
  • Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৮ ০৯:১৫696393
  • কি ব্যাপার - সেকেণ্ড ইনিংস নিয়ে কেউ ল্যাখে না যে? ইনফির খবরটা তাইলে খুব ভুল ছিলো না। আজকের আবাপ আর টেলিগ্রাফে দিয়েছে।
  • aja | ১০ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৩৫696395
  • দ্যাখা যাচ্ছে টাটা মধ্যবিত্তকে ভালই চেনে। মধ্যবিত্তের চাষী-ভাইয়েদের জন্য দরদ টাটা চলে যাবার সিরিয়াস সম্ভাবনা দেখা দিলেই শুকিয়ে যাবে। তো এখন সুশীলদের নাকে খত না দিইয়ে টাটা যে ফিরতে চাইছে না!
  • santanu | ১০ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৩৫696394
  • কাল জ্যোতিবাবু মমতাকে বলেছেন। "আপনার তো খুব ধকল গেল সিঙ্গুর নিয়ে। যাইহোক আন্দোলন চালিয়ে যান, আমরা ৬৮ সাল থেকে করছি, এবর আপনারা করুন" - আজকের প্রতিদিনের খবর।
  • nyara | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৩696396
  • বেইমান, বেইমান। সব শালা বেইমান। মধ্যপ্রদেশের অসংগঠিত বিড়ি শ্রমিকদের জন্যে, গুজরাটের নিষ্পেষিত বোতাম কারখানার শ্রমিকের জন্যে, পাঞ্জাবের শোষিত ক্ষেতমজুরের জন্যে, মার্কিন সাম্রাজ্যবাদের কাছে গেল ষাট বছর ধরে প্রতি পাঁচ বছরে দেশ বিকিয়ে দেবার প্রতিবাদে আমরা কিই না করেছি। বন্ধের পর বন্ধ, হর্তালের পর হর্তাল, ধর্মঘটের পর ধর্মঘট করে সবাইকার অধিকার জিইয়ে রেখেছি, কুড়ুলের ঘায়ে নিজেদের পা ক্ষত বিক্ষত করেছি। কিন্তু শালাদের কোন কৃতজ্ঞতা নেই! এখন আমাদের বেকায়দায় দেখে সবাই শালা টাটাদের 'আয়, আয়' করে ডাকছে। ঘেন্না, ঘেন্না।
  • aja | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১২:০০696397
  • আরে হেলে চাষাদের তো চিরকালই দু:খু-ধান্দা করে কাটে। জমি গেছে তো গেছে। না হয় সিপিএমকে বাঁশ দেব বলে দিদির সাথে আমরাও চাষাব্যাটাদের দাবিদাওয়া নিয়ে গলা ফাটিয়েছি। তাই বলে টাটারা চলে যাবে তাই কি হয়। যা: ব্যাটারা, ঘরকে যা:। দেখছিস না, টাটাবাবুরা রাগ কচ্ছেন। ও ঘরই বা কোতায়। তা ইস্টিশনে যা। তোদের জন্যি শিল্প হবে না, আমার ডাগর নাতিটার চাকরি হবে না, তাই আবার হয় নাকি বাপু!
  • kallol | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫০696398
  • টাটা স্পষ্টতই খেলছে। সেই দেখে অন্য খেলুড়েরাও ফেউ ডেকেছে। বুদ্ধ ব্যাটা বেকায়দায় - এই বেলা হাত মুচড়ে আরও কিছু আদায় করে নে। তা নাহলে ইনফি বা সিনফি তারা তো এতকাল ""সেক্টর ফাইভ"এ ভালই ছিলেন। তাদের তো সিটু বা সিপিএম এর বন্ধ ছাড়া আর কোন হুড়ো ছিলো না। তারা হঠাৎ সিঙ্গুর দেখে (তাও একটা সমঝোতা হওয়ার পরে) ওরে বাবা দ্যাখো চেয়ে গাইছেন কেন? তারা তো আগেই এসব বলতে পারতেন, যখন সিঙ্গুরে ব্যাপক গোলমাল চলছিলো।
    এবার এরা চাইবেন আমাদের প্রতিষ্ঠানে ইউনিয়ান চলবে না। এমনিতেই নেই,তবু যেন সাবস্টাফ, সিকিউরিটি এদের বোধহয় আছে। সে সবও চলবে না।
  • r | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫৮696401
  • নেই, তাও নেই। এই কাজগুলোর প্রায় সবটাই ছোটোখাটো প্রাইভেট এজেন্সিকে আউটসোর্স করে দেওয়া।
  • Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৬:১৭696402
  • ইনফি ছিলো না তো। আসবে বলে জমি কিনেছিলো। Accenture নাকি বাড়িটা ফিরিয়ে দিচ্ছে, এক লাখ স্কোয়্যার ফিটের জায়গা নিয়েছিলো।
  • sarathi | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৩১696403
  • কল্লোলদা, অনেকদিন পর

    মনে হয় আমরা নিজেরা যদি ইনফি বা টাটার মালিক বা কোন কেউকেটা হতাম - ওরা এখন যা বলছে বা করছে হয়ত তাই করতাম
    দিনের পর দিন বিষকন্যার দলবল জাতীয় সড়ক খোঁড়া করে দেবে, ম্যাওরা মাইন দিয়ে হালুম হুলুম করবে, সিটু ২৪ ঘন্টার অ"সাধারণ" ধর্মঘট করবে আর লগ্নিকারী নিশ্চিন্তমনে শিল্প করে যাবে !!

    কক্ষনো হয় নি বা হবে বলে মনে হয় না
  • sarathi | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৩৭696404
  • সিঙ্গুরে আমার দেখা সেরা প্রাপ্তি

    ভবানীপুরের মদন গুন্ডা স্টেজে গাইছে " সত্যের হবে জয় নিশ্চয়", কোরাসে শেয়ালদা ছোড়দার দলবল

    নাকুরা যাই বলুন শতাব্দীর সেরা জোকসে প্রথম দশে থাকছেই :))
  • r | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৪০696405
  • আমার মনে হয় সিঙ্গুরে কারখানার সমর্থনে মিছিল টিছিলের কারণ একদম অন্য- সন্ধের পর সন্ধে মাইক বাজিয়ে মদন মিত্রের গান, ইনক্লুডিং "যদি তারে নাই চিনি গো সেকি"। আর কয়েকদিন চললে রক্তারক্তি হয়ে যেত।
  • kallol | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৭:০১696406
  • আমারও তো তাই কথা। তবে কি, যখন সিঙ্গুর বা নন্দীগ্রামে অত গন্ডোগোল হলো, তখন কেউ বুঝলো না যে এ রাজ্যে শিল্প-টিল্প করা যাবে না। বুঝলো, যখন গন্ডোগোলটা প্রায় মিটে যাবার মত যায়গায়। এই ""সময় মতন"" বোঝাটা নিয়েই আমার আপত্তি।
    আসলে ওরা মুনাফা বোঝে। তাই মওকা দেখে খেলছে। এবার বুদ্ধ-নিরুপম ওদের পায়ে ধরবে....... না আআআআ যেও না আআআঅ গাইবে। তারা তখন এটা ওটা সেটা দাবী করবে, সেগুলো মানাবে। তবে না বেওসাদার।
    আমি ওদের যায়গায় থাকলে কি করতাম? আজকের আমি যদি কোন যাদুবলে ""ওরা"" হয়ে যেতাম তাহলে এসব করতাম না। আর আমি যদি ""ওদের"" মত করে হয়ে উঠতাম তবে তো আমি আর আমি থাকতাম না। তখন সম্ভবত ""ওদের"" মতই ধান্ধা করতাম।
  • r | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৭:০৭696407
  • মদন মিত্রের গানের বিরুদ্ধে কেউ পি আই এল করে নি? এটা তো মানবাধিকার লঙ্ঘন, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অবরোধের থেকেও গুরুতর অপরাধ। সুজাতবাবুকে সাজেস্ট করে দেখা যেতে পারে।
  • sarathi | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৭:০৮696408
  • তুমি আর নেই সে তুমি :))
  • kallol | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৭:১০696409
  • জোকসই যদি বলো, তো সে সব প্রায় ৮৫-৮৬ থেকেই শুনছি/দেখছি - প্রোমোটার মনা আর শ্রীধর গুন... না না সমাজসেবী গাইছে - ""জাগো জাগো জাগো সর্বহারা..... ঐ রাসবিহারী-কেওড়াতলা-কালিঘাট ডিওয়াইএফ সম্মেলনে।
  • kallol | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৭:১৩696410
  • অবশ্য টেকনিকালি সেটা গত শতাব্দির ব্যাপার।
  • sarathi | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৭:১৪696412
  • সুজাতবাবু বা টেকো সুভাষকে ধরে লাভ নেই
    ওনার সিপিএম ছাড়া কারুর সাথে লড়েন না

    "জানি না জানি কেন এমন হয় "
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন