এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ওহো! | ২০ এপ্রিল ২০১৬ ১৭:১৩700992
  • পড়লাম ওপরে। :)

    কলেজে একটি মেয়ের ঘনিষ্ঠ বয়ফ্রেন্ডের সংখ্যা যখন পাঁচে পৌঁছলো, ছেলেরা তার নাম রাখল দ্রৌপদী। ব্ছর দেড়েকের মধ্যে সংখ্যাটা সাতে গিয়ে দাঁড়াল। মেয়েটার নাম পাল্টে রাখা হল তখন - সপ্তপদী।

    পরে আরো বেড়ে গেছিল। ছেলেপুলেরাও ল্যাদ খেয়ে আর নাম দেওয়া ছেড়ে দিয়েছিল।
  • pi | ২০ এপ্রিল ২০১৬ ১৭:১৩700991
  • কিন্তু এই সময়ের খবরটা দেখলো কেউ ? এনিয়ে আবাপানন্দ কিছু জানিয়েছে বা ভুল স্বীকার করেছে ?
  • de | ২০ এপ্রিল ২০১৬ ১৭:১৬700993
  • রেজ্জাক মোল্লা, তাপস পাল, পলাশ সেন, অনিল বসু - সবাই হাত্তালিই তো পায়। কয়েকজোড়া পচা ডিম/টমেটো জনতার থেকে পেলে আর এরকম বলার সাহস করে না এরা -

    এ বেনোজল গ্যাছে ভালো হয়েছে সিপিয়েমের। অ্যাকচুয়ালি কালকের যাদপ্পুরের মিছিল দেখছিলাম - কতো বাচ্চা, বাচ্চা নতুন মুখ। খুব ভালো লাগছিলো - বেনোজল সরে গিয়ে দলটা যদি একটু প্রাণ পায়।
  • PM | ২০ এপ্রিল ২০১৬ ১৭:২৯700994
  • রাজ্জাক মোল্লাকে তিনো নেবার সময় সিপিয়েম কি ফ্রী দিয়েছিলো তিনোদের ? ঃ) এমনি এমনি তো লায়াবিলিটি ত্রান্সফার হয় না ঃ) খুব সম্ভবত ডীল ছিলো সারদা নিয়ে বেশী চেঁচামেচি করবে না, কিন্তু রাজ্জাককে নিয়ে ভোটে টিকিট দিতে হবে ঃ)

    পাই, আবাপ র এই সব বদমায়েসি নতুন নাকি। সেই একবার (লিপস্টিক পড়া) রিপোর্টারদের হাতে বন্দুক রেখে জনযুদ্ধ বলে চালাতে চেষ্টা করেছিলো মনে আছে?? কোথায় যেনো? পাঁশকুড়া?? ধরা পড়ে গেছিলো।
  • ঈশান | ২০ এপ্রিল ২০১৬ ২০:৫০700995
  • পঃবঃ তে কার আবার শিল্পে অনীহা? বন্ধ কারখানা নিয়ে হাহাকারই তো শুনি সর্বত্র। হ্যাঁ, অবাধে চুরি করার স্বাধীনতা দিতে অনেকেরই আপত্তি আছে। সেটা খারাপ কিছু বলে মনে হয়না।
  • PM | ২০ এপ্রিল ২০১৬ ২১:০২700996
  • সরকর তো অনিচ্ছুক চাষীদের লিস্টি-ই দিতে পারছে না। কারা চুরী/ মিথ্যাচার করেছে কে জানে?
  • PM | ২০ এপ্রিল ২০১৬ ২১:০৮700998
  • আবাপ তো পুরু বুজিদের চন্দীমন্ডপ হয়ে উঠ্ছে ঃ( অর দেখ যাচ্ছে না। আজ সুবোধ vs কৈশিক তরজা ঃ(
  • করঞ্জাক্ষ | ২০ এপ্রিল ২০১৬ ২১:১২700999
  • http://abpananda.abplive.in/state/mamata-defends-party-ls-mp-kakali-ghosh-dastidar-in-narada-sting-op-case-201525

    স্টিংকাণ্ডে সাফাই দিতে গিয়ে দলীয় প্রার্থীদের পাশে নয়, সাংসদের পাশে মমতা। ৫০টি নারদ নিউজ কিনতে পারেন কাকলি। এই টাকার দরকার নেই। দমদমের সভায় মন্তব্য তৃণমূলনেত্রীর। ‘বললেন, রাস্তা দিয়ে আসছি, শুনছি, বলছে, কাকলি ঘোষ দস্তিদার জবাব দাও, নারদার টাকা কেন খেলে? কাকলি না ওরকম ৫০টি নারদাকে কিনে নিতে পারে, ওদের ওই সব টাকা খেয়ে, এসব করতে হয় না।’

    এত টাকা পেল কোথা থেকে? কোন আমলে কত ঘুষ তা জনতা বুঝবে আশা করি।
  • S | ২০ এপ্রিল ২০১৬ ২১:৪৪701001
  • সেই চুরি করেছে টাটা আর বুদ্ধবাবু। আপনার প্রিয় দল তিনোমুল আর তার নেত্রী দিদি তো লাস্ট পাঁচ বছরে একবারের জন্যেও সিঙ্গুরের কথা বললো না। কিছুই প্রমাণও করতে পারলোনা। চুক্তিটাও একবারের জন্যেও দেখাঅতেও পারলোনা। কেন?

    চীটফান্ড আর স্টিঙ্গ আর সিন্ডিকেট - এগুলো চুরি নয়, তাইতো?

    তাহলে আর তক্ক থাকেই না।
  • ঈশান | ২০ এপ্রিল ২০১৬ ২১:৪৭701002
  • চুরি মানে শুধু সিঙ্গুরের জমি না। চুরি মানে বন্ধ কারখানার জমি রিয়েল এস্টেট বানিয়ে দেওয়া। চুরি মানে চটকল চালানো ফড়েরা। চুরি মানে শিল্পপতিদের জন্য অত্যধিক সুবিধে।

    সিস্টেম সকলের জন্য সোজা করলে, পরিষেবা সকলের জন্য কর্মকুশল করলে শিল্পপতিরাও তাতে উপকৃত হবেন। হোন না। কোনো প্রতিবাদই হবেনা। কিন্তু প্রভিডেন্ট ফান্ড মেরে দেওয়া যদি শিল্পপতিদের 'প্রাপ্য' সুবিধে বলে ধরে নেওয়া হয়, সেটার বিরুদ্ধে আপত্তি তোলাই উচিত।
  • ঈশান | ২০ এপ্রিল ২০১৬ ২১:৪৯701003
  • চিটফান্ড, সিন্ডিকেট চুরি হবেনা কেন? চিটপোহান্ড চুরি করে ফাঁক করে দিয়েছে তো। সিন্ডিকেট লোকাল লেভেলে চুরি, পরিমানে হয়তো কিছু কম হবে। কিন্তু ওটা চুরির সঙ্গে গুন্ডাবাজিও। খামোখা এসবকে সমর্থন করছি মনে করার কী কারণ? :-)
  • S | ২০ এপ্রিল ২০১৬ ২১:৫৪701004
  • আমার তো শুধু একটাই দাবী ছিলোঃ সিঙ্গুরে কারখানাটা হতে দেওয়া হোক। অনেক কারণ আছে - বলে বোর করবো না। বাকী জিনিস নিয়ে আপনাদের আন্দোলন চালিয়ে জেতেই পারেন।
  • প্রলয়নাথ গুন্ডাস্বামী | ২০ এপ্রিল ২০১৬ ২১:৫৬701005
  • এত রাতে কোথায় দোকান খোলা পাই?
  • ঈশান | ২০ এপ্রিল ২০১৬ ২১:৫৮701006
  • বুদ্ধবাবু স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলে, প্রয়োজনে চার-পাঁচ কিলোমিটার সরিয়ে করতেই পারতেন। কোনো গোলমালই হতনা। টাটাদের প্রচুর সুযোগ সুবিধে দেওয়া নিয়ে চাট্টি লোক একটু চেঁচামেচি করত। তার বেশি কিছু হতনা।

    বুদ্ধবাবুর প্ল্যানিং খুবই অ্যাগ্রেসিভ ছিল। জনবহুল এলাকায় ফসলী জমি দখল করতে গেলে (সিঙ্গুর), বা ভিটেমাটি থেকে লোককে উচ্ছেদ করতে গেলে(নন্দীগ্রাম) কী পরিমান রেজিস্ট্যান্স আসতে পারে উনি বুঝতে পারেননি। বা পারলেও তেড়েমেড়ে উড়িয়ে দিতে চেয়েছিলেন। গোল সেটায় বেধেছিল।
  • dc | ২০ এপ্রিল ২০১৬ ২২:০৬701007
  • যাই হোক, বাম কং জোট যে ক্ষমতায় এলে শিল্পায়নে এগোবে এটা একটা ভালো পয়েন্ট। তিনোদের আমলে তো শ্রিংক করছে, তার থেকে বেটার কিছু হবে। এই ইলেকশানে জোট যদি বুদ্ধবাবুকে সিএম হিসেবে প্রোজেক্ট করতো তাহলে বোধায় ভালো হতো। অবশ্য বুদ্ধবাবুর বোধায় শরীর ভালো নেই, সেক্ষেত্রে সূর্য্যকান্ত বা নিরুপম সেন। বাম জোট যদি ক্ষমতায় আসে, এবার বা পরের বারেও, তাহলে এনারা বড়ো শিল্প গড়ে তুলতে চাইবেন বলে মনে হয়।
  • করঞ্জাক্ষ | ২০ এপ্রিল ২০১৬ ২২:১০701008
  • ক্ষেপেছেন নাকি! জোটের মুখ্যমন্ত্রী হবেন অধীরবাবু।
  • PM | ২০ এপ্রিল ২০১৬ ২২:১৩701009
  • নিরুপমের শরীর আরো খারাপ। বড় সড় স্ট্রোক থেকে উঠলেন। তবে dc হেব্বি অপটিমিস্ট--মানতেই হচ্ছে ঃ)
  • ঈশান | ২০ এপ্রিল ২০১৬ ২২:২৬701013
  • বুদ্ধবাবুকে প্রোজেক্ট করলে জেতার কোনো আশাই ছিলনা। সিপিএমও জমি নিয়ে আগের স্ট্যান্ড থেকে খানিক সরেছে বলেই শোনা যাচ্ছে। সুয্যবাবু বেশ ঝকঝকে, ক্লিন ইমেজ। কিন্তু সমিস্যে হল নতুন কোনো অ্যাজেন্ডা নাই, ফলে উৎসাহও নজরে পড়ছেনা।
  • dc | ২০ এপ্রিল ২০১৬ ২২:২৬701010
  • PM, ভোটের ফল আগে থেকে প্রেডিক্ট করা আমার একেবারে অপছন্দ। আর আনএক্সপেক্টেড কিছু তো ঘটতেও পারে! দিল্লি আর বিহারের ফল কেউ ভেবেছিল? বিহারে তো প্রণয় রায় ন্যাশনাল টিভিতে সবার সামনে ঘোল খেয়ে গেলেন ঃ)
  • | ২০ এপ্রিল ২০১৬ ২২:২৯701014
  • বিহারের সময় এবিপি আনন্দও ঘোল খেয়েছিল :-D
  • dc | ২০ এপ্রিল ২০১৬ ২২:৩০701015
  • সরে আসুক, রিয়েলিস্টিক স্ট্যান্ড নিক, তাতে আপত্তির কিছু নেই। তবে বড়ো প্রোজেক্ট টানার সদিচ্ছে, লার্জ স্কেল ইনভেস্টমেন্টএর পরিবেশ তৈরি করা, এগুলো থাকলেও কিছুটা কাজ এগিয়ে যাবে। বাম আর কং, দুয়েরই এই মনোভাব আছে মনে হয়।
  • pi | ২০ এপ্রিল ২০১৬ ২২:৩১701016
  • একটা খুব ইন্টারেস্টিং পোস্টার দেখলাম এবার। হিন্দমোটরের সামনে।

    হিন্দমোটর টইটাতেই দিয়ে আসবো ভাবছি। ওখানে নামে বেনামে বহু লোক হিন্দমোটর নিয়ে টই খোলার জন্য প্রচুর খিস্তিয়েছিলেন না ? ঃ)

    আর সিপিএম কত সমর্থক জলা বোঁজানো, আবাসিক তৈরি আর হিন্দমোটরের মত গন কেস খোলার প্রস্তাবকেও কত গাল দিয়েছিলেন না ? ঃ)

  • Debabrata Chakrabarty | ২০ এপ্রিল ২০১৬ ২৩:২৮701017
  • " যাই হোক, বাম কং জোট যে ক্ষমতায় এলে শিল্পায়নে এগোবে এটা একটা ভালো পয়েন্ট। " কি ধরনের শিল্পায়ন ? স্পঞ্জ আয়রন -ডাউ কেমিক্যাল ? না ইস্পাত - ঠিক কি ধরনের শিল্পায়ন ?
  • PM | ২০ এপ্রিল ২০১৬ ২৩:৪৪701018
  • আচ্ছা, একটা খবর দি। Kঅদিন আগে আমি এখানে লিখেছিলম যে আমাদের বাড়ির কাছে এক বস্তিতে ভোট দিতে না যাবার জন্য বারোয়ারী হুমকি দেওয়া হয়েছে। প্রয় শ তিনেক ভোটার, অরিজিৎ আমার কাছ থ্কে ডিটেইল চেয়েছিলো।

    গত লোকসভা, পুরসভা ভোটে ওখানে কেউ শুধু ভোট দিতে পরে নি তাই নয়--সমস্যা এড়াতে দরজা বন্ধ করে আত্মীয়ের বাড়ি চলে গেছিলো।

    আমাদের রান্নার দিদি ওখানে থাকেন। আজ শুনলাম, ওরা সবাই ঠিক করেছেন যাই হোক, এবার ভোট দেবেই দেবে। রান্নার দিদি বল্লেন "মরবো তো একবার-ই, দেখি ওরা কি করে" !!!!

    একেই কি বলে "ঘুড়ে দাঁড়ানো" ? কাল ভোট দিতে পরুক বা না পারুক, আসুন সকলে এদের জন্য একবার টুপি খুলি।

    ওদের জন্য গর্বিত, কিন্তু ভয়-ও পাচ্ছি খুব ঃ( আশা করি কোনো ক্ষতি হবে না ওদের কাল

    এরকম ক্ষেত্রে প্রফেটের গত জন্মের লেখাপত্তরের কথা মনে না করে পারি না---- এত সব কিছুর পরেও---

    "মার খেতে খেতে খেতে বেধরক মর খেতে, মরে যেতে যেতে বেঁচে থেকে মরে যেতে, বেঁচে নিতে যদি একবার বড় ভালো হতো"

  • Debabrata Chakrabarty | ২০ এপ্রিল ২০১৬ ২৩:৪৮701020
  • ১৯৯১ সাল থেকে ম্যানুফ্যাকচারিং উৎপাদন বৃদ্ধি হয়েছে ৮% হারে কিন্তু শিল্পে কর্মী সংখ্যা একই রয়ে গেছে - তাহলে কি ধরনের শিল্প বাম কং জোট যে ক্ষমতায় এলে নিয়ে আসবেন যে কর্মী সংখ্যার বান ডেকে যাবে ? বিগত পাঁচ বছরে মমতা ব্যনার্জি জমি নেননি - কোন ফর্মুলায় বাংলার চাষি গড় গড় করে শিল্পের জন্য জমি দিয়ে দেবে যখন পাশের রাজ্যে পস্কো এবং এ রাজ্যে জিন্দাল পিঠটান দিলো - জমি তো ছিল তাদের ? কোন ভরসায় কৃষক তাদের ভবিষ্যৎ কর্মসংস্থান দুর্বল করে শিল্পের জন্য জমি দিয়ে দেবে ?
  • PM | ২০ এপ্রিল ২০১৬ ২৩:৪৮701019
  • ব্যাস, অতিবাম মুলো এসে গেছে বাজারে
  • Debabrata Chakrabarty | ২০ এপ্রিল ২০১৬ ২৩:৫২701022
  • ঠিক কি ধরনের শিল্পায়ন করবেন সুযযু বাবু ? স্পঞ্জ আয়রন -ডাউ কেমিক্যাল ? না ইস্পাত - ঠিক কি ধরনের শিল্পায়ন ? জোটের ঘোঁট ?
  • PM | ২০ এপ্রিল ২০১৬ ২৩:৫২701021
  • দুঃখিত বাজে শব্দের জন্য। "অতিবাম মুলো"শব্দ বন্ধনী প্রত্যাহার করলাম। তার পরিবর্তে "ব্যাগরাশিল্পী" পড়তে হবে
  • Debabrata Chakrabarty | ২০ এপ্রিল ২০১৬ ২৩:৫৫701024
  • "অতিবাম মুলো"শব্দ বন্ধনী বাজে কেন হবে - ওই আরামবাগী অনিল বাউ জিনগত স্লিপ অফ টাং।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন