এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৬২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • s | ২২ নভেম্বর ২০১৬ ০৭:৪২710462
  • মমতা এসেছে ৬ বছর শেষ হতে চল্লো। এর মধ্যে সেই দাপুটে বামফ্রন্ট তথা সিপুয়েম একটাও চলনসই রাজ্যব্যাপী আন্দোলন করে উঠতে পারে নি। পরিস্কার বাল ছিঁড়েছে আর টিভিতে বাইট দিয়েছে। তার সমর্থকদের কাছে বিজেপি উঠছে আরেসেস উঠছে এই সব ন্যাকা কান্না অসহ্য লাগে।
    বিজেপি যদি মমতার ঠিকঠাক বিরোধী হতে পারে তাহলে বিজেপি ওঠাই ভালো, ন্যাকাচন্ডী বামেদের থেকে।
  • PT | ২২ নভেম্বর ২০১৬ ০৭:৫২710463
  • ভোটে জেতাটা যদি জরুরী হয় তাহলে যে খেলার যে নিয়ম তার বেশ খানিকটা ব্যবহার করতেই হবে। তবে ফারাক তো রয়েই যায়। সেইজন্যেই বামেরা ইদ্রিস আলীর বিরুদ্ধে আইনি ব্যব্স্থা নেয় আর তিনোরা তাকে দলভুক্ত করে। বামেরা শুধু মতুয়াদের বড়মার কাছে ভোট ভিক্ষা করতে যায় কিন্তু তিনোরা সেই পরিবারের লোকেদের ভোটের টিকিট দেয়-ইত্যাদি প্রভৃতি।
    (অবিশ্যি এসব নিয়ে কল্লোলদা এন্ড কোংকে কখনো ফুট কাটতে দেখিনি কেননা যেন তেন প্রকারেণ বামেদের তাড়ানোর জন্যে এসব কাজকম্মা-৪০০ মানুষের কোতল-কর্ম সহ হালাল ছিল।)

    কিন্তু এসব সত্বেও যারা ছ্দ্ম নিরপেক্ষতা দেখিয়ে ইতিহাসের ক্রমাগত বিকৃতি করতে থাকে তাদের তো রাজনৈতিক বিচারবোধ নিয়েই প্রশ্ন উঠে যায়। এও বোধহয় একধরণের অ-রাজনীতির চর্চা যা পব-তে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে আর পব-র রাজনীতিকে এক বিপজ্জনক জায়গায় ঠেলে দিয়েছে।

    আসল সমস্যাটা অন্যত্র। অ-রাজনীতির চর্চার কারণে শ্রেণীচরিত্র বুঝতে না পারা। সেটা কিষেণজী জীবন দিয়ে বুঝেছেন। অন্যরাও যে ব্যাপারটা আদৌ না বুঝে তিনোর পেছনে লাইন লাগিয়েছিল সেটা মেনে নিলেই আর কোন তক্ক থাকএ না।
  • ভবানী চাটুজ্যে | ২২ নভেম্বর ২০১৬ ০৮:২৭710464
  • মোদীর ঐ ১০০০০ টাকা দেওয়ার ব্যাপারটা নিয়ে বরং আলোচনা হোক। নানারকম রঙের বামেদের মতের ফারাক ওতে প্রকট হতে পারে।
  • pi | ২২ নভেম্বর ২০১৬ ০৮:৩০710465
  • এই ১০০০০ এর আপিসিয়াল ঘোষণাটা কোথায় আছে,একটু দেবেন ভবানীবাবু ? তারপরে তো আলোচনা।
  • PT | ২২ নভেম্বর ২০১৬ ০৮:৩৪710466
  • বাঙালীদের তো এই নিয়ে কোন কমপ্লেন করার কোন কারণই নেই। তারা তো দু-টাকা কিলোর চাল, সাইকেল, মদ-মাংসের জন্য ক্লাবে টাকা এসব দেখে অভ্যস্ত হয়ে গিয়েছে (what Bengal thinks today......... ইত্যাদি?)
    গরীব মানুষ ১০০০০ টাকা পেলে আপত্তির কারণ কিসের? তবে ভোট কেনার নানাবিধ প্যাঁচ-পয়জারের মধ্যে এটাও নতুন সংযোজন।
  • ভবানী চাটুজ্যে | ২২ নভেম্বর ২০১৬ ০৮:৪১710467
  • এই মুহূর্তে এটা একেবারেই হাইপোথেটিকাল আলোচনা। টেকনোলজির সাথে সাথে গুজব হুইস্পার ক্যাম্পেন ইত্যাদি নতুন মাত্রা পেয়েছে। কাল যেমন পেলাম EPPB। সংগঠিতভাবে এর প্রয়োগ চালাচ্ছে।
  • pi | ২২ নভেম্বর ২০১৬ ০৮:৪৪710468
  • সেটাই তো বলছি। এতো পুরোই স্পেকুলেশন। ঘোষণা হলে আলোচনা করা যাবেখন।
  • | ২২ নভেম্বর ২০১৬ ১৬:৫২710469
  • যা ছিল সব "cash" হয়ে গেল "ash"
    আমি দিল্লি চল্লুম, "ব্যস" :)
  • de | ২২ নভেম্বর ২০১৬ ১৭:১৫710470
  • যত্তো সব ট্রাশ

    করো মোদী ব্যাশ! ঃ))
  • | ২২ নভেম্বর ২০১৬ ২১:২৩710472
  • ভিডিওটি দেখুন। জাল ভিডিও কিনা জানি না যদিও ও এটা বেশ পুরন .........
  • | ২২ নভেম্বর ২০১৬ ২১:২৫710473
  • অবনী বাড়ি আছো ?
    - না ঠাকুরপো, তোমার দাদা ব্যাঙ্কের লাইনে !
    #Suman_Chattopadhyay টাইম লাইন থেকে
  • PT | ২৩ নভেম্বর ২০১৬ ০৮:৫০710474
  • "`কোচবিহার লোকসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লককে কার্যত অপ্রাসঙ্গিক করে দিয়ে সেখানে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। উপনির্বাচনে বিজেপি সেখানে পেয়েছে ২৮।৩০ শতাংশ ভোট। অথচ, মাত্র ছ’মাস আগে এই কোচবিহার লোকসভার আওতায় সাতটি বিধানসভায় গড়ে ১২।২৯ শতাংশ ভোট পেয়েছিল তারা। তারও আগে ২০১৪-র ভোটে কোচবিহারে বিজেপি পেয়েছিল ১৬ শতাংশের কিছু বেশি ভোট। একই ভাবে তমলুকেও ভোট বেড়েছে দিলীপবাবুদের। সামগ্রিক ফলাফলে তমলুকে বিজেপি তৃতীয় হলেও নন্দীগ্রাম বিধানসভায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। বিধানসভা নির্বাচনে প্রাপ্ত ৫।৬৮% শতাংশ ভোটের তুলনায় প্রায় তিন গুণ ভোট বাড়িয়ে সেখানে এ বার বিজেপি পেয়েছে ১৫ শতাংশের বেশি ভোট। সামান্য হলেও বিজেপি-র ভোট বেড়েছে মন্তেশ্বরেও।"
  • কল্লোল | ২৩ নভেম্বর ২০১৬ ০৯:৪০710475
  • বামেরা ক্যাবলা হয়ে থাকলে এটাই হবে।
  • PT | ২৩ নভেম্বর ২০১৬ ০৯:৫৭710476
  • না না। স্বীকার করা ভাল যে জনগণ বিজেপিকে চাইছে। সেই চাওয়ার রাস্তাটা খুলে দিয়েছে তিনোরা। সেই তিনোরা, যাদেরকে মোল্লাতন্ত্র ক্ষমতায় দেখতে চেয়েছিল আর ক্যা-বুজী ও ক্যা-মাওব্যথীরা শ্রেণীচরিত্র না বুঝে ক্ষমতায় বসার জন্যে তোল্লাই দিয়েছিল।
    ভাল মন্দ যাহাই ঘটুক সত্যেরে লও সহজে.........জনগণ চাইছে তাই বিজেপি বাড়ছে।
  • কল্লোল | ২৩ নভেম্বর ২০১৬ ১০:০৮710477
  • একদমই ঠিক। জনগন বিজেপিকে বিরোধী দল হিসাবে চাইছে। কারন অন্য বিরোধীদলগুলো ক্যাবলা হয়ে আছে।
  • PT | ২৩ নভেম্বর ২০১৬ ১০:১৭710478
  • দাঁড়াও দাঁড়াও! গোলপোস্ট এত ঘনঘন এদিক ওদিক কোরো না। এতক্ষণ বলছিলে বামেরা ক্যাবলা এবার বলছ বিরোধীরা ক্যাবলা-মাথার ঘায়ে পাগলের দশা হয়নি তো?
    আর বামেদের ক্যাবলামো কি তবে কিষেণজীর দলের ও তাদের শহুরে সমর্থকদের থেকে শুরু করব-যারা বাম সরকারের বিরোধী ছিল? যাদেরকে তুমিও তাত্বিক সমর্থন জুগিয়ে ছিলে। নাকি ঐ বামেরা যারা কসাইখানা খুলে প্রকাশ্যে তিনোদের ক্ষমতারোহনে সমর্থন জুগিয়েছিল তারা হেব্বি স্মার্ট ছিল-এক্কেবারেই ক্যাবলামো করেনি?
  • কল্লোল | ২৩ নভেম্বর ২০১৬ ১০:২৮710479
  • বিরোধীরা ক্যাবলা। এখানে বিরোধী বলতে বাম ও কঙ্গ। তাই তো বিজেপি উঠে আসছে।
  • PT | ২৩ নভেম্বর ২০১৬ ১০:৩৫710480
  • এড়িও না। যে বামেরা কসাইখানার কাজ সেরে তিনোতে জুটেছে তাদের স্মার্ট্নেস নিয়ে একটূ আণী দাও। তুমি এই বামেদের সমর্থন করেছিল।
  • PT | ২৩ নভেম্বর ২০১৬ ১০:৫৪710481
  • **বাণী
  • aranya | ২৩ নভেম্বর ২০১৬ ১০:৫৫710484
  • বাম ভোট কমেছে, বিজেপি ভোট বেড়েছে - বাম ভোট ও বিক্ষুব্ধ তৃণ ভোট পেয়েছে বিজেপি

    এইসময়ের প্রতিবেদন অনুযায়ী
  • ট্রিডিঙ্গিপিডি | ২৩ নভেম্বর ২০১৬ ১১:০০710485
  • নোট ব্যানের ভালো এফেক্ট আছে বলে আমার ধারণা।
  • aranya | ২৩ নভেম্বর ২০১৬ ১১:০৩710486
  • বিজেপি উঠে আসার একটা বড় কারণ মুসলিম মৌলবাদ-কে বঙ্গের বর্তমান শাসক দলের নির্লজ তোল্লাই দেওয়া।

    ভোট পাওয়ার জন্য বামেরাও মৌলবাদীদের তোষণ করেছে - এটা টেকনিকালি ঠিক। কিন্তু তিনোরা এটাকে পুরো অন্য লেভেলে নিয়ে গেছে, বামেদের সাথে কোন তুলনাই হয় না
  • aranya | ২৩ নভেম্বর ২০১৬ ১১:০৯710487
  • আচ্ছা, মুসলিম ছেলেমেয়েদের মেইন স্ট্রীম এডুকেশনে নিয়ে আসার চেষ্টা করছে কি সরকার, কিছু ইনসেন্টিভ দিচ্ছে, যাতে ভাল চাকরি পাওয়ার সুযোগ বাড়ে?
  • PT | ২৩ নভেম্বর ২০১৬ ১১:৪১710488
  • ভোটের ঠিক আগে আগে, শুধু সংখ্যালঘু আর সংরক্ষিত ছাত্রদের তড়িঘড়ি কলেজের চাকরী দেয়। সেই সব ছাত্ররা PhD-র কাজ অসম্পূর্ণ রেখে সেই সব offer নিতে বাধ্য হয়।
  • রোবু | ২৩ নভেম্বর ২০১৬ ১৩:৪৩710489
  • অবনী বাড়ি আছো ?
    - না ঠাকুরপো, তোমার দাদা ব্যাঙ্কের লাইনে !
    #Suman_Chattopadhyay টাইম লাইন থেকে
    --------------------------------------------
    সুমন এটি ভালোই ঝেঁপেছেন।
  • d | ২৩ নভেম্বর ২০১৬ ১৩:৪৫710490
  • হ্যাঁ রোবু, টিমি, ফরিদার লেখা টুকটাক এদিক ওদিকে ঝেপে দিচ্ছে লোকে। এমন ভাব যেন নিজেই লিখেছে সব। আমি হোয়াটস্যাপে দু একটা পেয়েছি।
  • pi | ২৩ নভেম্বর ২০১৬ ১৮:৪৯710491
  • এর আগে উনি গরুর রচনা নিজের টাইমলাইনে দিয়েছিলেন। প্রচুর লাইক আর শেয়ার ছিল। যাঁরা শেয়ার করেছিলেন, ওঁর লেখা বলেই করেছিলেন।

    ওনাকে ঐ লেখার কমেণ্টে জানিয়েও লাভ হয় নাই।
  • কল্লোল | ২৩ নভেম্বর ২০১৬ ২১:৫৪710492
  • পিটি, যে বামেরা তিনোতে জুটেছে!!!
    যারা তিনোতে জুটে নিজেদের আখের গোছাচ্ছে তাদের সমর্থন করার প্রশ্নই ওঠে না। আর তাছাড়া আমি তো কোনকালেই তিনো সমর্থক নই। আমি চেয়েছিলাম সিপিএম যাক, যে আসে আসুক - হ্যাঁ, তিনো এলেও আসুক।
    তুমি হয়তো জানো পোচ্চুর সিপিএম তিনোতে ভিড়েছে। তুমি তো ২০১১তেও এদের সমর্থন করেছিলে - মনে পড়ে রুবী রায়!!!

    অরণ্য। ঠিক বলেছো। এটা তো সকলেই স্বীকার করছে তিনোরা সিপিএমের পোচ্চোন্ডো মেধাবী ছাত্র।
  • sm | ২৩ নভেম্বর ২০১৬ ২৩:২৭710493
  • এই বাজারে বিক্ষুব্ধ তিনো ভোট নগন্য। তাই বিজেপির ভোট বাড়ার কারণ বিক্ষুব্ধ তিনো নয় -ভোট বাড়ার মূল কারণ হলো বিক্ষুব্ধ সিপিএম ও কংগ্রেস ভোট। কারণ এদের কাছে এই দুই পার্টি কোনো চয়েস নয়।
  • amit | ২৪ নভেম্বর ২০১৬ ০৩:৫০710495
  • বিজেপি উঠে এলে ভালোই হবে। তিনোরা ইসলামী মৌলবাদ কে হাওয়া দিচ্ছে, বিজেপি এসে হিন্দু মৌলবাদ কে দিক। এক হাতে তালি বাজিয়ে কি লাভ। খেলা জমছে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন