এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৬৯৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২২ নভেম্বর ২০১৬ ০৮:৪৩724015
  • আরে প্রমাণ থাকলে সেই নিয়ে আইনি পথে এগোনো উচিত তো। প্রমাণ তো শুধু প্রেস কফারেন্সে দেবার জন্যে নয়। হয়তো এগোনো হয়েছে, সেই আপডেট কেউ দেবেন ?
  • sm | ২২ নভেম্বর ২০১৬ ০৮:৫৩724016
  • পিটি তো আবার প্রমান ছাড়া কিছু মানেন না।যদি বলাহয় ইউপিএ সরকারের আমলে লক্ষ লক্ষ কোটি টাকার কোল কেলেঙ্কারি ও টু জি ঘাপলা হয়েছে। তো, বর্তমান মোদী সরকারের আমলে কোনো ভূতপূর্ব মন্ত্রী বা বড়ো সড়ো রাজনৈতিক নেতা চার্জশিটেড হয়েছে? কেন হয়নি? তার মানে কেলেঙ্কারি কি আদপেই হয় ই নি?
    তেমনি বাম আমলের কেলেঙ্কারি ও রাজনৌতিক সংঘর্ষ ও খুনোখুনির লিস্ট দিলে পাতা ভরে যাবে।অমনি বলা হবে ধরে ধরে জেলে পুরছে না কেন ? এ খেলার উত্তর দেওয়া মুশকিল!
  • s | ২২ নভেম্বর ২০১৬ ০৮:৫৬724017
  • নাহ প্রত্যক্ষ প্রমাণ তো অবশ্যই নেই। কিন্তু এটা তো পরিষ্কার যে একটা দল চালাতে গেলে প্রচুর টাকার দরকার। তিনোদের কোনো প্রতিষ্ঠিত টাকা তোলার পদ্ধতি নেই যেমন চাঁদা, লেভি এইসব। আমার অনেক তিনো বন্ধু/ সমর্থক আছে যাদের রেগুলার বেসিসে লেভি বা চাঁদা দিতে হয় না। তাহলে টাকাগুলো আসে কোথা থেকে? তারপর সারদা, নারদা ইত্যাদি তো চলছেই। এসব দিদি জানেন না/ জানতেন না/ যুক্ত নন এটা এখন বিশ্বাস করা সত্যই কঠিন।

    কিন্তু এতদসত্ত্বেও পিটিদার মর্মপীড়ার কারণ ঘটলেও বলব, ২০১১ তে সিপিয়েমের হারাতে খুব খুশি হয়েছিলাম। জগদ্দল পাথর সরানোটা একান্ত দরকার ছিল তখন।
  • PT | ২২ নভেম্বর ২০১৬ ০৯:৪২724018
  • আরো আগে সিপিএম হারলে পিটিদাও খুশী হত। কিন্তু যে কারণে আর যে সময়ে বামেদের সরানো হল সেগুলো ভুলভাল আর পব-র পক্ষে লম্বা সময়ের জন্যে বেশ ক্ষতিকারক হয়েছে। আরো আগে সরলে একটা রাজনীতিহীন দলের বদলে কংগ্রেস ক্ষমতায় আসত-সেটা অনেক ভাল হত।
  • sm | ২২ নভেম্বর ২০১৬ ০৯:৪৫724021
  • কিন্তু আপনি বলুন তো;একেবারে হৃদয় থেকে বিশ্বাস করেন বাম দলগুলোর ইলেকশন লড়ার টাকা,নেতাদের গাড়ি চেপে ঘুরে বেরোনো, পার্টি অফিস রক্ষনা- বেক্ষন, হোল টাইমার দের ভাতা; এসব লেভি আর কৌটো ঝাঁকিয়ে তোলা যায়!
    কংগ্রেস আর বিজেপির কথা ছেড়েই দিলাম।
    ইলেকশন লড়তে হাজার হাজার কোটি টাকা এরা পায় কোত্থেকে?
  • pi | ২২ নভেম্বর ২০১৬ ০৯:৪৫724020
  • পেটিএম না হয়ে সবাই যদি ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করে, সেটায় কার্ড কোং গুলোর কত লাভ ?

    রৌহিনের লেখাতেও পড়েছি, একক মাত্রার ব্লগেওপড়লাম, 'তবে তাঁদেরও এই প্লাস্টিক-নির্ভর ডিজিটাল অর্থনীতির আওতায় নিয়ে আসার চেষ্টা চলবে। কারণ, যত মানুষকে এই ব্যবস্থায় আনা যাবে তত তাঁদের অর্থ সঞ্চয়ের ওপর ডিজিটাল পরিষেবাওয়ালাদের কর্তৃত্ব চেপে বসবে এবং তাঁদের প্রতিটি লেনদেন থেকে তারা মুনাফা লুটবে। এইভাবে এক সার্বিক মার্কিন-অনুকূল কর্পোরেট ব্যবস্থার আওতায় ভারতীয় অর্থনীতিকে নিয়ে আসতে মোদি বদ্ধপরিকর।'

    এটা কতটা কার লাভ ক্ষতি ?
  • pi | ২২ নভেম্বর ২০১৬ ০৯:৪৫724019
  • পেটিএম না হয়ে সবাই যদি ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করে, সেটায় কার্ড কোং গুলোর কত লাভ ?

    রৌহিনের লেখাতেও পড়েছি, একক মাত্রার ব্লগেওপড়লাম, 'তবে তাঁদেরও এই প্লাস্টিক-নির্ভর ডিজিটাল অর্থনীতির আওতায় নিয়ে আসার চেষ্টা চলবে। কারণ, যত মানুষকে এই ব্যবস্থায় আনা যাবে তত তাঁদের অর্থ সঞ্চয়ের ওপর ডিজিটাল পরিষেবাওয়ালাদের কর্তৃত্ব চেপে বসবে এবং তাঁদের প্রতিটি লেনদেন থেকে তারা মুনাফা লুটবে। এইভাবে এক সার্বিক মার্কিন-অনুকূল কর্পোরেট ব্যবস্থার আওতায় ভারতীয় অর্থনীতিকে নিয়ে আসতে মোদি বদ্ধপরিকর।'

    এটা কতটা কার লাভ ক্ষতি ?
  • sm | ২২ নভেম্বর ২০১৬ ০৯:৫০724022
  • আরো আগে সরলে একটা রাজনীতিহীন দলের বদলে কংগ্রেস ক্ষমতায় আসত-সেটা অনেক ভাল হত।
    ---
    তার মানে এখন কংগ্রেস কে ভালো লাগতে শুরু করেছে; নয়? যে ইউ পি এ সরকারের আমলে লক্ষ লক্ষ কোটি টাকা ঘাপলা হয়েছে; যে দল ব্যবসাদার/ পুঁজিপতি দের একান্ত সেবক, যে দল ইমার্জেন্সি জারি করেছিল,যে মানুদার মতো স্বৈরাচারী মেলা ভার; তারা এখন নয়নের মনি হয়েছে! ব্রেশ ব্রেশ।
  • b | ২২ নভেম্বর ২০১৬ ০৯:৫৮724023
  • ছিঁফো কিস্যু জানে না। কয়েক বছর আগে হরিদ্বারে এক সার্কাস পার্টি গেছিলো। সার্কাসের বাঘ সিংহরাও মাংস খেতে পারে নি, দেবভূমি বলে কথা। তাদের কঢ়ি রাজমা চাওল দহি এইসব খাওয়ানো হয়েছিলো। ঠেলায় পড়লে সবাই ভেজ হয়।
  • sm | ২২ নভেম্বর ২০১৬ ১০:০৫724025
  • সরকার যদি সত্যি জনগণের ভালো চায় তো প্রত্যেক মানুষের জন্য রূপে কার্ড ইস্যু করে বিনা বা নাম মাত্র সুদে আপটু ১০ হাজার টাকা অবধি ওভার ড্রাফট এর ব্যবস্থা করে দেওয়া উচিত। সম্ভবতো রূপে কার্ড, কোনো বহুজাতিক কোম্পানির নিয়ন্ত্রণাধীন নয়।
    এতে করে জাল টাকা ও অবৈধ কারবার প্রচুর কমে যাবে।
    লোকে মোবাইল ব্যবহার করতে পারলে রূপে কার্ডেও অল্পদিনে সড়ো গড় হয়ে যাবে।
  • PT | ২২ নভেম্বর ২০১৬ ১০:১৪724026
  • @sm
    "অ-রাজনীতি মানে কোনও প্রসঙ্গকে তার সামাজিক তাৎপর্য দিয়ে বিচার করতে পারার ক্ষমতাকে হারিয়ে ফেলা।"
  • রোবু | ২২ নভেম্বর ২০১৬ ১০:২০724028
  • যা বোঝা গেলো, 2011 এর আগে সিপিএম হারলে পিটিদা খুশি হতেন। আর এসএম অখুশি হতেন। ভালো :-)
  • ... | ২২ নভেম্বর ২০১৬ ১২:১৭724030
  • আমাদের দেশের লোকের প্রচন্ড ঈর্ষাপরায়ণ মনটা আরো ভালো করেই এক্ষপোজড হলো এই ডিমানি কান্ডে। আমার অসুবিধে হচ্ছে হোক, বেশী ধনীদের তো আরো বেশী অসুবিধে হচ্ছে - তারা সব ধনেপ্রাণে মারা যাচ্চে, এই আনন্দেই লোকে উলুতপুলুত!
    -------

    Kichu manush je brihot swarthe nijer chhoto swartho bisorjon dite pare ta gurur swarthanweshi jonogon bhabtei pare na... Kintu nijeder mohan dekhate hobe. Tai eisob "chhoto" byaktider chhagol, mathamota, brainwash takma jote.
  • রোবু | ২২ নভেম্বর ২০১৬ ১২:২৪724031
  • আচ্ছা বেশ। মহান ছাগল।
  • d | ২২ নভেম্বর ২০১৬ ১২:৩০724032
  • আচ্ছা যশোদাবেনের কী খপর? অনেকদিন কোনো খবর টবর দেখি না তো। তাঁকে লাইনে দাঁড়াতে হয় নি?

    এদিকে আবার আপিসের ডেডিকেটেড চাড্ডিবৃন্দ যখন ডিমানি নিয়ে খুব উলুতপ্লুত তখ জিগালাম তা এবারে আর ফেক রেন্ট এগ্রিমেন্ট বা ফেক রেন্ট রিসিট দেওয়া যাবে না নিশ্চয়? এই তো ডিসেম্বর এলো বলে ... এক হপ্তার মধ্যেই ট্যাক্স সেভিংসের প্রুফ জমা দেবার নোটিশ এলো বলে। মনে হল পুরো কনকনে ঠান্ডা জল ঢেলে দিয়েছি ডিমানিপ্রিয়দের গায়ে।

    আ-আ-আঃ মজা আ গয়া। :-))))
  • Bhagidaar | ২২ নভেম্বর ২০১৬ ১২:৪১724033
  • ফেক রেন্ট রিসিট মানে যারা নিজের বাড়িতে থেকে নিজেকেই বাড়ি ভাড়া দেয়? এটা কি আপিস থেকে রি-ইম্বার্স্মেন্ট হয়?
  • d | ২২ নভেম্বর ২০১৬ ১৩:০৪724037
  • ঠিক রিম্বারসমেন্ট নয় ট্যাক্স সেভিংস বলা যায়। বছরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা হাউস রেন্ট হিসেবে ব্যয় করলে তার ওপরে ট্যাক্স লাগে না। এইবারে এই ট্যাক্সছাড় পেতে গেলে বাড়ীওলার সাথে এগ্রিমেন্টের কপি আর রেন্ট রিসিট অরিজিনাল জমা দিতে হয়।

    এইবার বহু পাবলিক ঐ ট্যাক্স সেভিংসের প্রুফ জমা দেবার সময় হলেই ফেক এগিমেন্টের কপি বানায় আর রেন্ট রিসিট তো দোকানে কিনতেই পাওয়া যায়, তাতে ম্যাক্সিমাম ভাড়া যতটা ছাড়যোগ্য বসিয়ে, রেভেনিউ স্ট্যাম্প লাগিয়ে ক খ'য়েরটা, খ গ'য়েরটা গ আবার ক'য়েরটা এইভাবে সাইন করে জমা দিয়ে দেয়।

    বাবার বাড়ীতে ভাড়া থাকে এমন দেখিয়ে ছাড় নিত আগে লোকে। তারপর একবার অনেককে ধরে বিশাল বিশাল ফাইনের চিঠি ধরিয়েছিল আই-ট ডিপ। কলকাতা টিসিএস কর্মীদের খবর তো খবরের কাগজেও দেখেছিলাম। তো এখন এখানে কাউকিএ নিজের বা বাবার বাড়ীতে থেকে সেটা ভাড়া হিসেবে দেখাতে দেখি না।

    এখানে ঐ ডিসেম্বরের শেষ সপ্তাহে পুরো জালিয়াতির কুটীর শিল্প চলে। বলা বাহুল্য এরা সক্কলে উইথাউট আ সিঙ্গল এক্সেপশান ডিমানি নিয়ে খুপই উলুতপ্লুত। সকলে মোদীভক্তও বটেন।
  • ট্রিডিঙ্গিপিডি | ২২ নভেম্বর ২০১৬ ১৩:০৫724038
  • দেশপ্রেমিক ছাগল
  • Bhagidaar | ২২ নভেম্বর ২০১৬ ১৩:২৭724039
  • কিন্তু বাবা যদি সত্যিকারের ভাড়া নেন, তখন?
  • d | ২২ নভেম্বর ২০১৬ ১৩:২৯724040
  • সেক্ষেত্রে বাবার অ্যাকাউন্টে ভাড়া ট্র্যান্সফার করলেই হয় তো। আর নোটারাইজড এগ্রিমেন্ট।
  • d | ২২ নভেম্বর ২০১৬ ১৩:৩১724041
  • ট্রিডিঙ্গিপিডি | ২২ নভেম্বর ২০১৬ ১৩:৩৯724042
  • সামান্য ক্ষতি।

    ভক্তদের এই কবিতাটা পড়ালে হয়।
  • ভবানী চাটুজ্যে | ২২ নভেম্বর ২০১৬ ১৩:৪০724043
  • জানতে ইচ্ছা হয়, যিনি বাড়িতে ৮১০০০ টাকা রাখেন তার বার্ষিক রোজগার কত? করযোগ্য হওয়ার সম্ভাবনা প্রবল।
  • PT | ২২ নভেম্বর ২০১৬ ১৩:৪২724044
  • পোড়া কুপন প্রসঙ্গে গৌতম দেবের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন তিনো নেতা। কিন্তু ১৯ (নাকি ২৯) বার নোটিশ পাঠানোর পরেও সেই নেতা আদালত মুখো হননি। সম্ভবতঃ কেসটি তামাদি হয়ে গিয়েছে!!
  • ট্রিডিঙ্গিপিডি | ২২ নভেম্বর ২০১৬ ১৩:৪৫724045
  • রিমোট হেলথকেয়ারের প্রোজেক্ট করতে গিয়ে দেখেছি গ্রামে অনেক জায়গায় লোকে নেহাৎ অসুস্থ না হলে হাসপাতালমুখো হয় না, কারণ অনেক ক্ষেত্রেই যেতে আসতে লাইন লাগাতে সারাদিন লেগে যায়। মেয়েদের পাঠায় না কারণ তাহলে বাড়ির কাজ হয় না। সেসব জায়গায় লোকে ব্যাঙ্কে টাকা জমা দিতে যাবে - এই ভাবতে বেশ ইয়ে হয় আরকি।
  • Ekak | ২২ নভেম্বর ২০১৬ ১৪:৩১724046
  • কিছুটা ব্যাংকের গাড়ি, কিছুটা সস্তার স্মার্টফোন এইভাবে মিলিয়ে মিশিয়ে হলে সামাল দেওয়া যায়। ব্যাংকে লাইন দেওয়া খুবই ঢপের ব্যাপার। সে গ্রাম -শহর যেখানেই হোক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন