এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২১২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | ০৯ ডিসেম্বর ২০১২ ১৯:১২554589
  • মাইরি বলছি। একে নাগপুরে আম্পেয়ারিং করতে দিলে ইংল্যান্ডও টিম তুলে নেবেঃ(
  • গান্ধী | ০৯ ডিসেম্বর ২০১২ ১৯:১৪554590
  • দেখে মনে হল এখানে অনেকেই খেলা না দেখে জাস্ট আপডেট দেখে লিখেছে। বাস্তব পরিস্থিতিতে আজ একটা ১৬ই আগস্ট হতে খুব দেরী ছিলনা। ভুক্তভুগীরা জানে।
  • প্পন | ০৯ ডিসেম্বর ২০১২ ১৯:২৫554591
  • হোম অ্যাওয়ে ম্যাচের কথা উঠলে তো আগের বছরের যুবভারতীতে বিদ্যুৎ বিভ্রাটের কথাও তুলতে হয়। সেখানে কত মিনিট খেলা বন্ধ ছিল, কারা অর্গানাইজারের দায়িত্বে ছিল আর সেই ব্যপারে ফিফা কী বলে?

    বাকিগুলি নিয়ে তো বলার কিছু নেই। প্রশাসন ও ক্রীড়ামন্ত্রকের তো এই জিনিস কী করে বারবার না হয় সেইটা ভাবা উচিত। কিন্তু গান্ধীও জানে, আমিও জানি কিস্যু হবে না। আপাতত পুরো গ্যালারির সামনেটা জাল দিয়ে ঘিরে দেওয়া ছাড়া আমি কোন সলুশ্ন দেখছি না (ফুটবল মাঠের মব কালচার আটকাতে গেলে)।

    তৃতীয়ত, সিকিওরিটির ইস্যুটা যদি হাইলাইট করতে হয় ভাইডি, তাহলে বিরতির আগের বাকি থাকা দু'মিনিট মোবা খেলতে রাজি হল কেন? তার আগেই তো নবি চোট পেয়ে বেরিয়ে যায়, অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় সবাই দেখেছে। এইটা পরে মোবার বিরুদ্ধে যাবে। ট্যাক্টিকাল ভুল।

    রেফারিং পক্ষপাতমূলক হয়েছে কিনা সেইটা তর্কের বিষয়। কিন্তু ওডাফার মত সিনিয়র এবং "প্রফেশনাল" প্লেয়ার (যে নাকি দলের ক্যাপ্টেনও) কী করে ওই অবস্থায় রেফারির সাথে বচসা করে লাল কার্ড দেখে আর কী করেই বা গ্যালরিকে খেপিয়ে বাড়ি চলে যায় (এইটা নিউজ চ্যানেলে শোনা কথা) এইটা মাথায় ঢোকে না। ওর তো উচিত ছিল দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাচে ফিরিয়ে আনা।

    ২০০৮ সালের একটা ডার্বি ম্যাচে মোবার ডগলাস লাল কার্ড দেখে বেরিয়ে যাবার পরেও বাইচুঙের করা জোড়া গোলে মোবা সেই ম্যাচ জেতে। ওডাফা এইরকম কোন দৃষ্টান্ত স্থাপন করলে বড় প্লেয়ার বলে মানতাম।
  • প্পন | ০৯ ডিসেম্বর ২০১২ ১৯:২৭554592
  • হ্যাঁ। ১৬ই অগাস্ট ঘটতে পারত। সেদিন বিদেশ বসু আর দিলীপ পালিত দায়ী ছিলেন (এইরকম শুনেছি) মব খেপাবার জন্য আর আজকে তেমন হলে ওই ওডাফাই দায়ী হত।
  • প্পন | ০৯ ডিসেম্বর ২০১২ ১৯:২৮554593
  • জো হার্ট কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খেল!
  • dukhe | ০৯ ডিসেম্বর ২০১২ ১৯:৩৪554594
  • রেফারিং নিয়ে তর্ক কিসের আবার? বালাই ষাট।
    মোহনবাগানের দু মিনিট বাড়তি খেলা মোটেই উচিত হয়নি। তার আগের তেতাল্লিশ মিনিট খেলাও তাই।
    এই তামাশা আর কেন? বেচারা ইবেকে ম্যাচ পিছু তিন পয়েন ধরে দিলেই ল্যাঠা চুকে যায়।
  • গান্ধী | ০৯ ডিসেম্বর ২০১২ ১৯:৪০554595
  • https://plus.google.com/#photos/108042837624203452989/albums/posts

    মোব ক্ষেপায়নি ওডাফা। সেটা কারা করেছে? ফটোটা দেখলেই বোঝা যাবে। আর ওডাফা রেফারীর সাথে তর্ক করে ভুল করেছে। কিন্তু সেটা রেড হয়না কখনই।

    মব ক্ষেপিয়েছে ওডাফা?? ইবে র সচিব টিভিতে প্রেস মিটে বলেছে "৫ গোলের ভয়ে মোবা ম্যাচ খেলেনি"। একটা ক্লাবের রেসপেক্টবল পোস্টে থেকে এটা মন্ত্যব্য??
  • gaandhee | ০৯ ডিসেম্বর ২০১২ ১৯:৪২554596
  • "কী করে ওই অবস্থায় রেফারির সাথে বচসা করে লাল কার্ড দেখে আর কী করেই বা গ্যালরিকে খেপিয়ে বাড়ি চলে যায় "

    বুঝলাম খেলা দেখোনিঃ)
  • প্পন | ০৯ ডিসেম্বর ২০১২ ১৯:৪৩554597
  • কেন টুটু বসু বলেনি অনুপ্রবেশকারীদের হারাতেই আমি চাই।

    অঞ্জন বলেনি ইস্টবেঙ্গল নামটা এইআইএফএফের উচিত বাতিল করে দেওয়া?

    এরা ক্লাবের কোন পোস্ট আলো করে আছেন, গান্ধী?
  • প্পন | ০৯ ডিসেম্বর ২০১২ ১৯:৪৪554599
  • হ্যাঁ, টিভিতে যা দেখিয়েছে তাই দেখেছি। মাঠে গিয়ে দেখে উঠতে পারিনি। ঃ)
  • gaandhee | ০৯ ডিসেম্বর ২০১২ ১৯:৪৫554600
  • এগুলো বোধহয় আজকের মত ম্যাচের পর, যখন গ্যালারীতে ঝামেলা চলছে তখন বলেননি। দুটোর টাইমিং আলাদা। আর ছবিটা দেখলে?? দর্শকদের কে তাতিয়েছে???
  • dukhe | ০৯ ডিসেম্বর ২০১২ ১৯:৪৬554601
  • এঃ হে! পাঁচেই থেমে গেল? আশা করেছিলাম অন্ততঃ একশো পাঁচ বলবে! এদের উচ্চাকাঙ্ক্ষা বলে কিসু নেই।
  • gaandhee | ০৯ ডিসেম্বর ২০১২ ১৯:৪৮554603
  • http://my.anandabazar.com/content/%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0-2659

    প্রত্যক্ষদর্শী দুই ইস্টবেঙ্গল ফুটবলার, লাইন্সম্যান রেফারিকে এসে রিপোর্ট করেন, ইস্টবেঙ্গল গ্যালারি থেকে একটি বড় ইটের টুকরো নবির মাথা লক্ষ্য করে ছোঁড়া হয়। আঘাত পেতেই নবি মাঠে পড়ে গিয়ে যন্ত্রণায় ছটফট করতে থাকেন। এতে উত্তেজনায় ঘৃতাহুতি হয়। হঠাৎ দেখা যায়, কয়েকজন মোহনবাগান ও ইস্টবেঙ্গল ফুটবলার গ্যালারির একটি অংশের দিকে বার বার আঙুল তুলে কিছু দেখাচ্ছেন। সেই সময় গ্যালারির যে অংশ থেকে নবিকে আধলা ছোঁড়া হয়েছিল সেই দিকে দেখা যায়, পাশে গ্যালারির মোহনবাগান সমর্থকরা রে রে করে তেড়ে যাচ্ছেন লাল হলুদ সমর্থকদের দিকে। সেই সঙ্গে দু পক্ষের মধ্যে শুরু হয় তীব্র খণ্ডযুদ্ধ। জুতো, চটি, ইট,
  • প্পন | ০৯ ডিসেম্বর ২০১২ ১৯:৪৮554602
  • আমার গুগল প্লাস নেই। কীসব আপগ্রেড করতে বলছে।

    আমি তো দেখলাম শ্রীমান ওডাফা কার্ড দেখার পরেও মিনিট পাঁচেক ধরে মাঠে থেকে রেফারির দিকে তেড়ে যাচ্ছেন।

    সে যাক, সত্য সব সময়েই আপেক্ষিক। ঃ)
  • gaandhee | ০৯ ডিসেম্বর ২০১২ ১৯:৫০554604
  • মানবিকতা। মোবা প্লেয়াররা মাঠে নামছেনা দেখে খেলা সাসপেন্ড ঘোষনার পর। ইবের ২০জন প্লেয়ার মাঠে বসে গোল সেলিব্রেশনে যেমন রোয়িং করে সেই করেছে। এটা মানসিকতা, যখন গ্যালারীতে ঝামেলা আর একজন প্লেয়ার হসপিটালে ভর্তি
  • gaandhee | ০৯ ডিসেম্বর ২০১২ ১৯:৫১554605
  • প্পনদা পারলে দেখে নিও। গ্যালারী তাতিয়েছে কে। আপগ্রেড করেই নাহয় দেখো
  • bb | ০৯ ডিসেম্বর ২০১২ ২০:০২554606
  • জার্মানদের নাকি আফিসিয়াল ২ কোটি বাজেট রেফারি ম্যানেজ করার জন্য।
    খেলোয়াড় আহত হওয়ায় টিম তুলে নিলে ঠিক করেছে মোহনবাগান। যেকোন দলেরই সমর্থক্দের বজ্জাতি বন্ধ করা উচিত।
  • প্পন | ০৯ ডিসেম্বর ২০১২ ২০:০৫554607
  • নির্মল, নির্মল।

    আবার "নাকি" জুড়লেন কেন? ঃ)
  • gaandhee | ০৯ ডিসেম্বর ২০১২ ২০:১১554608
  • নাকি নয়, ওটা হয়েছেই

    প্পনদা। আজকের রেফারিং দেখার পর কি ভাবে বল জানি না যে নাকিটা ভুল
  • প্পন | ০৯ ডিসেম্বর ২০১২ ২০:১৮554610
  • আরে কুল ডাউন। আমরা সবসময়ই ম্যানেজ করি, কখনো সেটা কাজে দেয়, কখনো তোরা ব্রাজিলের মত খেলে সেই প্রচেষ্টা বানচাল করে দিস। পয়েন্ট টেকেন। ঃ)

    তবে চিন্তার কী আছে! মদোন মিত্তির বলে দিয়েছেন মোবার বিরুদ্ধে ব্যব্স্থা নেওয়া হলে উনি সেটা ব্যক্তিগতভাবে আটকাবেন।

    তামাশা বলে তামাশা!
  • gaandhee | ০৯ ডিসেম্বর ২০১২ ২০:২৫554611
  • ফিফা রুল অনুযয়ী কোনো স্টেপ নিতে পারেননা

    আর এক্ষুণি দেখলাম প্রফুল্ল প্যাটেল বলেছে যে "সুনন্দ ধরের কোনো এক্তিয়ার নেই, মোবা দু বছর সাসপেন্ড হবে বলার"

    আর আজ যদি শুনতে হয় ইবে রেফারী ম্যানেজ করেনি তো ঘোড়ার হাসব
  • প্পন | ০৯ ডিসেম্বর ২০১২ ২০:৩৮554612
  • ফিফা রুল অনুযায়ী তো ক্রীড়ামন্ত্রক স্বশাসিত সংস্থার কাজেও হস্তক্ষেপ করতে পারে না। তুই আর আমি বাদে তো কেউ সেটা জানে বলে মনে হয় না। ঃ)
  • dukhe | ০৯ ডিসেম্বর ২০১২ ২১:২৭554613
  • ইবেকে সাসপেন্ড করা ঠিক হবে না। কলকাতার মাঠে ক্রাউড কন্ট্রোল করা অলৌকিক ক্ষমতা ছাড়া সম্ভব নয়।
  • ঊমেশ | ০৯ ডিসেম্বর ২০১২ ২২:৩৯554614
  • রেফারিং ভালো হচ্ছে না সেটা আমি হাফ-টাইমে লিখেছিলাম।

    কিন্তু পাথরটা কি ইবে গ্যালারি থেকে এসেছে? ওরা কেন রেফারী কে পাথর মারবে, যদি রেফারী ইবে কে টেনে খেলায়? লেগেছে নবি'র, কিন্তু টার্গেট ছিল রেফারী।

    ইবে এগিয়ে ছিল, এই মুহুর্তে টিম হিসাবে মোবা দের থেকে ভালো, তাহলে ইবের সাপোর্টারটা পাথর ছুড়ে খেলা ভন্ডুল করতে চাইবে?।

    আমি হাফটাইমে লিখেছিলাম, ওডাফা ৪০ মিনিট ধরে বল না পেয়ে এমনিতেই গরম মাথা ছিল, সেই গরমটা গিয়ে পড়েছে রেফারী'র ঘাড়ে। নির্মলের ফাউলটা সিওর হলুদ ছিল, হলুদ হলেই লাল হয়ে যায়। আমার মনে হয় ওটা আটকাতে এসে ওডাফা (অলরেডি গরম ছিল) বাড়াবাড়ি করে ফেলেছে।
  • ঊমেশ | ০৯ ডিসেম্বর ২০১২ ২২:৪৪554615
  • দিদি ক্ষমতাতে এসে মোবা কর্মকর্তা দের দাদাগিরি অসহ্য রকমের বাড়াবাড়িতে।
  • ঊমেশ | ০৯ ডিসেম্বর ২০১২ ২২:৫১554616
  • কলকাতা মাঠের কর্মকর্তারা ভালো করে জানে যে ওদের বিরুদ্ধে কিছু স্টেপ নেওয়া ফেডারেশনের ক্ষমতাতে নেই। দিদি আসার পর এটা মোবাদের আরো বেড়েছে।

    আমার মনে হয়, সাসপেনশন-টন বাদ দিয়ে, এই ম্যাচের পয়েন্ট ইবে কে দিয়ে কেস ক্লোজ করে দেওয়া বেস্ট সলুশন।
    মোবা কি মেনে নেবে? আমরা ম্যাচ এমনিতে জিততামই। ওডাফা কান্ড না হলেও। প্রথম ৪০ মিনিট তাই বলছে। গান্ধী কি বলে?
  • h | ০৯ ডিসেম্বর ২০১২ ২৩:০২554617
  • আমি ইবের সাপোর্টার কিন্তু লাল কার্ড টা হয় কিনা আমার সলিড সন্দেহ আছে।
  • তাতিন | ০৯ ডিসেম্বর ২০১২ ২৩:২৬554619
  • লণ্ডন ক্রমশঃ কলকাতা হচ্ছে
  • bb | ০৯ ডিসেম্বর ২০১২ ২৩:২৮554621
  • উমেশ - ঐ ভাবে মাঠে কি বিচার হয়- কে ঢিল কাকে ছুঁড়েছিল? মোবার প্লেয়ারের চোট লাগায় তারা খেলতে অস্বীকার করেছ।
    আপনি, হনু দু-জনই ইবে সাপোর্টার হয়েও বলছেন রেফারীং বাজে হয়েছে,আমি ম্যাচ দেখিও নি, শুধু খবরে দেখলাম। ওডাফা রেফারীর সঙ্গে বেশ বাজে ভাবে তর্ক করছিলেন। হঠাৎ দেখলাম এক মোবার প্লেয়ারকে ইবের প্লেয়াররা ধরাধরি করে নিয়ে আসছেন।
    কিন্তু এইখানেই ইবে সাপোর্টারদের যেমন তাতানো কথা দেখলাম, মাঠের অবস্থা অনুভব করতে পারছি। আমি ১৬ আগস্ট দেখেছি, তাই মনে করি এই অসভ্যতা বন্ধ করা উচিত- দুই দলেরই একসঙ্গে বসে ঠিক করতে হবে তারা খেলতে চায় কিনা, নইলে বাংলার ফুটবলের অবস্থা আরও খারাপ হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন