এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ০০:০৪606736
  • আর তা ছাড়া ওজিলকে ছেড়ে খুব ভালো করেছে ঃ-)
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ০০:৫০606737
  • হ্যাঁ, বেলকে নিয়ে আর ওজিলকে ছেড়ে খুব ভালো কাজ করেছে। ঃ)

    আজ শ্বশুরমশায়ের সাথে কথা হচ্ছিল। শুনলাম লুরুর টিমটা বেশ ভালো। নেহাত জলজমা মাঠে অভ্যেস নেই বলে আজ ছড়িয়েছে।
  • aranya | ২৭ অক্টোবর ২০১৩ ০০:৫১606738
  • আম্মো তাই ভাবছিলাম, বৃষ্টিভেজা মাঠ ইঃ, লাকি উইন ফর ইবে
  • + | ২৭ অক্টোবর ২০১৩ ০০:৫২606739
  • প্রচুর কাজের চাপ, তবু লিভারপুলের খেলা দেখলাম, দারুণ খেলা হল, খালি পেনাল্টী না হলেই সর্বাঙ্গ-সুন্দর হত। সুয়রেজের হেডের গোলটা অসাধারণ
  • + | ২৭ অক্টোবর ২০১৩ ০০:৫৩606740
  • এল ক্যাসিকো মিস করেছি। দেখতে পাইনি। দেখার ইচ্ছেও নেই
  • ঊমেশ | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:৫৬606741
  • কাল ইবের ম্যাচ ছাড়া একটা ম্যাচও দেখার সময় হয়নি। পরে ম্যাচ অফ দ্য ডে দেখলাম।

    অর্টেটা'র ফাউল থেকে রেড কার্ড হলেও একটু ম্যাচিওর লাগলো। এই জায়্গা থেকে আগে কিছু গোল খেয়েছে আর পয়েন্ট হারিয়েছে। আমার মনে হয় লিড হারানো'র থেকে রেড কার্ড বেশী ম্যাচিওরিটি।

    অপ্পন-কমরেড, খেয়াল করবে আগে আমি ওভার-কনফিডেন্স দেখাতাম, কিন্তু এখন করি না। কাল শুধু বলেছি লিগের সব থেকে দুর্বল টিমের সাথে খেলা। বলিনি ওদের উড়িয়ে দেব।

    রোবু, ডর্টমুন্ড কে হেলা-ফেলা করবো, একরম পাগলা আমি নয়।
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:০২606743
  • উমেশদার সাথে একমত। দরকারী রেড। কাজের কাজ করেছে।
    তবে পরে রিপ্লেতে বহুবার দেখলাম। একচুয়ালি, রেড নাও হতে পারত। ইনফ্যাক্ট ফাউল কী না সেটাই সন্দেহ। দুজনেই হাত চালিয়েছিল। যা হোক। এক চান্সে দেখে মনে হয়েছে রেডই হয়।
    ফ্লামিনি আর ওয়ালকট এর ফিরে আসাটা জরুরী।
  • + | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:৪৬606744
  • এমোটিডি দেখলাম উমেশদা, একদম ঠিক। আর্সেনালের মধ্যে এই অ্যাটিচিউডটাই দরকার ছিলো সখী সখী ব্যাপারটা ছেড়ে।

    রোবুদা, স্যিওর রেড
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:৪৯606745
  • আমারো তো তাই বক্তব্য রে। কিন্তু পরে রিপ্লেতে দেখিয়ে যখন ম্যাচ কমেন্টেটর রা আর পরে এনালিস্টরা বলছিল, তাঁরাই বলল। আর যখন একদম ক্লোজ রিপ্লে দেখাল, তখন তাই মনে হল। কিন্তু রেফারী বা লাইন্সম্যানের ক্ষেত্রে সেটা দেখা সম্ভব না। আর কাল যখন লাইভ দেখেছি, রেডই মনে হয়েছে। লিখেওছি, দ্যাখ।
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:৫১606746
  • গান্ধী MOTD কোথায় দেখিস? শিগ্গিরি লিং দে!
  • + | ২৭ অক্টোবর ২০১৩ ১৫:১৩606747
  • আমি তো আই আই টি তে কোনো বিটেক ছানা ডাউনলোড করে আপলোডায় সেখান থেকে নামিয়ে দেখি।

    কালকের নরউইচ-কার্ডিফের ম্যাচের শেষের ২মিনিট কেউ দেখেছে?? মস্তি হয়েছেঃ)
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১৫:১৫606748
  • দেখিনি। কো হয়েছে?
  • + | ২৭ অক্টোবর ২০১৩ ১৬:২৪606749
  • নরউইচের একজন ইন্জিওরড ছিল, কার্ডিফের গোলকিপার তাই বল আউট করেছিল। তো খেলা যখন শুরু হচ্ছে, নরউইচ বাইরে বের না করে দিয়ে উল্টে ডাইরেক্ট গোলে মেরে দেয়, গোলকীপার এদিকে বল চাইছিল গোল কিকের জন্যঃ) তারপর মাঠে মারপিট, গোল দেয়নি অবশ্য। কিন্তু বাজে ব্যাপারটা হল নরউইচ কোচ হটনের কথাটা, ওর দাবী এটা গোল দেওয়া উচিত ছিল। আর যে দিয়েছে ফের সে দাবী করল, আমি ম্যাচটা যে করেই হোক জিততে চেয়েছিলাম।

    আগেরবার চ্যাম্পিয়নস লীগে শাখতার না কার একটা ম্যাচে একই কেস হয়েছিল, গোলটা কিন্তু বাতিল হয়নি, সেরকম কোনো রুল তো নেই।

    রেফারী কেস খাবে বোদহয় গোল বাতিল করে।

    http://www.bbc.co.uk/sport/0/football/24687934
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ২০:৫৫606750
  • অজ্জিতকে সমবেদনা।
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ২১:১৫606751
  • সমবেদনা।
    আর ডেভিড লুইজ দিব্যি ইংরেজি বলছে।
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ২১:১৯606752
  • পরের ম্যাচটা যেন ড্র হয়। ঃ)
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ২২:০১606754
  • টোরেস!!!
    হয় ড্র, নয় সিটি জিতুক।
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ২২:০৪606755
  • টোরেস!!!
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ২২:০৫606756
  • টোরেস হল ইওরোপের বাঘ আর প্রিমিয়ার লিগের বেড়াল। ঃ)
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ২২:০৮606757
  • টোরেস!!
    খেলা দেখছ?
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ২২:১১606758
  • নাঃ। বাড়ির রিমোট আমার হাতে থাকে না।

    আরেকটা টিভি কিনতে হবে। ঃ(
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ২২:২০606759
  • টোরেসের সিটার মিস। তারপর সাধারণ একটা সিচুয়েশন থেকে অসাধারণ খেলে গোল বানিয়ে দেওয়া। তারপর বার কাঁপানো শট।
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ২২:২২606760
  • জানি। নেটে লাইভ কমেন্টরি ফলো করছি।
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ২২:৩১606761
  • হেব্বি উইকেন্ড কাটালুম। প্রচুর ফুটবল দেখে আর বাড়ির একশ মিটারের মধ্যে ঘোরাফেরা করে। হোয়াট দা ডক্টর অরডারড আফটার আ টাফ উইক :-)
    আবার কাল থেকে চাপ।
  • Arpan | ২৮ অক্টোবর ২০১৩ ০০:০৬606762
  • স্পার্স পুরো জালি করে জিতল আজ!
  • রোবু | ২৮ অক্টোবর ২০১৩ ০০:১৯606763
  • কী কেস?
  • Arpan | ২৮ অক্টোবর ২০১৩ ০০:২৭606765
  • ভুলভাল পেনাল্টি ডিসিশন। ৭৯ মিনিটে। পেনাল্টি বক্সের মধ্যে হালের একজন ডিফেন্ডারের পায়ে বল ডিফ্লেক্ট হয়ে হাতে লাগে।
  • fjʊərɪəs | ২৮ অক্টোবর ২০১৩ ১০:৩১606766
  • আর সমবেদনা। সিরিয়াস কমিটমেন্টের অভাব আছে এই টিমটাতে। কে জানে, বেশি ফ্রেঞ্চ পাবলিক বলে কিনা, এই ডার্বিটার মানেই এরা বোঝে না। সান্ডারল্যান্ডের কোয়ালিটি বলে কিস্যু ছিলো না, সেকেন্ড গোলটা বাদ দিলে, কিন্তু কমিটমেন্ট ছিলো। একমাত্র চেক টিয়টে ছাড়া নিউক্যাসলের আর কারো সেই কমিটমেন্ট দেখলাম না। জিতলে টিয়টে ম্যান অফ দ্য ম্যাচ হত।
  • + | ২৯ অক্টোবর ২০১৩ ১৫:১৩606768
  • ফিফা ব্যলন ডি ওর শর্টলিস্ট
    http://www.bbc.co.uk/sport/0/football/24723510

    আমার মতে

    কোচ - হেইঙ্কস
    প্লেয়ার - রিবেরি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন