এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | ২০ এপ্রিল ২০১৬ ২৩:৫৮701025
  • আপনি শান্তিতে আগে তিনোদের কাল ভোট দিয়ে আসুন---তর্পোর এ নিয়ে সুজ্যি বাবুকে আপনার অনুমতি ভিক্ষা করতে বলবো কেমন ঃ)
  • Debabrata Chakrabarty | ২১ এপ্রিল ২০১৬ ০০:১৭701026
  • আমার ভোট নাই যে, মানে ভোটার কার্ড নাই - আর তাছাড়া সুজ্যি বাবু তো ব্যস্ত তাই ওনার চেলা -ঢেলা রা যদি একটু বলেন ঠিক কি ধরনের শিল্পের বান ডাকাবেন স্পঞ্জ আয়রন -ডাউ কেমিক্যাল ? না ইস্পাত - ঠিক কি ধরনের শিল্পায়ন ? জোটের ঘোঁট ? এট্টু শান্তি তে নিদ্রা যেতাম !
  • S | ২১ এপ্রিল ২০১৬ ০১:১২701027
  • দেবব্রত বাবু, পস্কো ঠিক কি কারণে শিল্প করলো না জানেন কী?

    "১৯৯১ সাল থেকে ম্যানুফ্যাকচারিং উৎপাদন বৃদ্ধি হয়েছে ৮% হারে কিন্তু শিল্পে কর্মী সংখ্যা একই রয়ে গেছে" এইটা কোথায় পেলেন?

    "ঠিক কি ধরনের শিল্পায়ন করবেন সুযযু বাবু ? স্পঞ্জ আয়রন -ডাউ কেমিক্যাল ? না ইস্পাত - ঠিক কি ধরনের শিল্পায়ন ? জোটের ঘোঁট ?"
    না তেলেভাজা, সিন্ডিকেট, চীট্ফান্ড, আর টালিগন্জ - এইগুলো করলেই আপনি খুশি তাইতো?
  • করঞ্জাক্ষ | ২১ এপ্রিল ২০১৬ ০১:৩৪701028
  • কেন, এই তালে বিপ্লব কল্লে কেমন হয়?
  • S | ২১ এপ্রিল ২০১৬ ০১:৪০701029
  • তেলেভাজা খেতে খেতে দেবের সাথে বগল বাজিয়ে বিপলপ? ঃ))
  • সিপিএমের | ২১ এপ্রিল ২০১৬ ০১:৫০701030
  • সিপিএমের এটাই মজা। ক্ষমতার স্বাদ পাওয়ারও দরকার নেই, একটু নিজেদের প্রাসঙ্গিক মনে হতে শুরু করলেই ভদ্রতার মুখোশ-টুখোশ সব খসে পড়তে থাকে। ঃ-)
  • S | ২১ এপ্রিল ২০১৬ ০১:৫৩701031
  • ভদ্রতার মাপকাঠি কি দিদি নাকি মদন ভাই?
  • সিপিএমের | ২১ এপ্রিল ২০১৬ ০১:৫৮701032
  • সিপিএমের নিজেকে হোলিয়ার দ্যান দাউ মনে করার রেফারেন্স ফ্রেম ঐটাই। উন্নয়নে বিহার আর ভদ্রতায় মদন। জানা আছে সেকথা। না বল্লেও চলত।
  • ঈশান | ২১ এপ্রিল ২০১৬ ০১:৫৯701033
  • মাইরি, দেবব্রত তো এমনকি তৃণমূলের পক্ষেও কিছু লেখেননি। সিপিএমের বা তার শিল্পায়নের নিন্দে করেছেন মাত্র। তিনোর পক্ষে লিখলে কী কত্তেন কি জানি।

    এই বলতে প্রতুল মুখোর কথা মনে পড়ল। একটা লোক সে তৃণমূলকে সাপোর্ট করলেই নিকৃষ্ট লোক হয়ে গেল নাকি। এর আগে বছরের পর বছর গাদা গাদা বুদ্ধিজীবি প্রতিটি ভোটের আগে 'সিপিএমকে ভোট দিন' বলে বিবৃতি দিতেন। পছন্দ হয়নি, নিন্দেমন্দও করেছি অনেক ক্ষেত্রে, কিন্তু লোকটা সম্পূর্ণত গোল্লায় গেছে, এরকম কথা কখনও তো ভাবিনি।
  • ঈশান | ২১ এপ্রিল ২০১৬ ০২:০২701035
  • আর আপনারা কী যে নানা নিকে লিখে চলেন, বুঝিওনা কে লিখছে। একটা নির্দিষ্ট নামে লিখুন না।
  • S | ২১ এপ্রিল ২০১৬ ০৩:২৮701036
  • না তিনোকে সমর্থন করাতে কেউ নিকৃষ্ট হয়্না, তার চিন্তা ভাবনা নিয়ে পোস্নো থাকতেই পারে। আর বাম রাজনীতি করলেও কেউ ভদ্দরলোক হয়্না। অনেকেই বাম রাজনীতিকে এলিটিজমের সাথে গুলিয়ে ফেলে। ওটি দাদুর আমলের তত্ত্ব, যেটা বাঙালীরা ভালৈ খেয়েছিলো। এখন তারই বদহজম হচ্ছে।

    আমার নিজের এক্স্টেন্ডেড ফ্যামিলিতেই বেশ কিছু তিনোর নেতারা আছেন। কাউন্সিলার লেভেলে। তাঁদের কাউকেই কখনো অভদ্র বলে মনে হয়নি। আমার নিজের খুব কাছের এক আত্মিয়াকে একবার তিনোর হয়ে এমেলের পদে দাঁড়ানোর জন্যে সাধা-সাধি করা হয়েছিলো ঃ))
  • s | ২১ এপ্রিল ২০১৬ ০৫:৫৭701037
  • সুজ্জি বাবু কতটা করতে পারবেন এ নিয়ে ঘোর সন্দেহ আছে। গত বাম সরকারে উনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তখন বোধ্হয় কিছু একটা কেসে সমালচনার মুখে পড়ে বলেছিলেন ওনার চেয়ারে বসার লোক খুজে পাওয়া যাবে না। কারও মনে আছে?

    তা সত্তেও জোট বা বিজেপি জিতুক। গদি পল্টাক।
  • PT | ২১ এপ্রিল ২০১৬ ০৫:৫৮701038
  • "কর্মী সংখ্যার বান ডেকে যাবে"
    নাটকীয় শব্দের ব্যবহার শুরু হল যাতে সবটাই ঘেঁটে যায়.........
    ঠিক আছে!! শ্রম-নিবিড় তেলেভাজা শিল্পই না হয় ভদ্রভাবে আরো বেশী সংখ্যায় হোক।
    কিছু একটা হোক। এই রবীন্দ্র-নজরুলের কোটিং দেওয়া হিংসার পরিবেশ আর চোর-লুঠেরাদের হাতে তৈরি স্স্ট্যাগনেশনে দম বন্ধ হয়ে আসছে।
  • কল্লোল | ২১ এপ্রিল ২০১৬ ০৬:০৩701039
  • যে প্রশ্নটা দেবব্রত তুলেছে সেটা দরকারী।
    শিল্প হলো, কিন্তু চাকরী হলো না। সেমত অবস্থায় শিল্প হলো বলে চেঁচিয়ে লাভ নেই।
    শিল্পের রোড ম্যাপটা কি? সিপিএম তো বলেই দিয়েছে কৃষি জমি নিতে গেলে ১০০% কৃষকের মত চাই। অবশ্য সে তো বলা হয়েছিলো কারুর সাথে জোট নয়। সেটা তো জনগনের জোট হয়েছে। ফলে কৃষি জমিও নেওয়া হবে "জনগনের" নামেই। কিন্তু কৃষকদের পুণর্বাসনের কি হবে? শিল্প শ্রমনিবিড় হবে কি না? না হলে কাজ তৈরীর চিন্তাভাবনা কোন খাতে?
    গরম যেভাবে বাড়ছে, তাতে পরিবেশবান্ধব শিল্প নিয়ে কি ভাবনা?
    কৃষি নিয়ে চিন্তাই বা কোন দিকে?
    এগুলো নিয়ে প্রশ্ন করলেই সে তৃণমূল - ঐ বুশ সিনড্রোম - আমার সাথে না থাকলেই সে শত্রু।
    এসব এবার সরিয়ে রেখে একটু যুক্তি দিয়ে চিন্তা ভাবনা হোক না - অন্ততঃ গুরুতে।
  • PT | ২১ এপ্রিল ২০১৬ ০৬:১০701040
  • একবার ব্যাঙ্গালোর (বা কর্নাটকের) চারপাশে তাকিয়ে জানাবে ওখানে এত বাঙালী পব ছেড়ে কেন হাজির হয়েছে?
    ওখানে যে সব শিল্প হয়েছে তাতে চাকরী হচ্ছে না? তো বাঙালীরা ওখানে কিসের ভরসায় পাড়ি জমাচ্ছে?
    কর্ণাটকের সব শিল্প পরিবেশবান্ধব?
  • কল্লোল | ২১ এপ্রিল ২০১৬ ০৬:১৭701041
  • এটা ফেবুতে পেলাম।
    অনিচ্ছুক কৃষকদের পাশে দাঁড়ানো সংগঠন এপিডিআর অর্থাৎ অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অব ডেমোক্রেটিক রাইটসের আইনজীবী প্রশান্তভূষণই এদিন মামলার মোড় ঘোরান। শীর্ষ আদালতের বেঞ্চও বলেন, আপনার বক্তব্যই আগে শুনতে চাই।
    মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আইনজীবী রাকেশ দ্বিবেদি ২০০৬ সালের ১৩ জুলাই কীভাবে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে টাটার ন্যানো গাড়ির কারখানার নামেই জমি নেওয়া হয়েছিল তা উল্লেখ করেন। কিন্তু সুপ্রিম কোর্টে রায় হওয়া পুরানো একটি মামলার উদাহরণ টেনে প্রশান্তভূষণ বলেন, মোটেই যথাযথ পদ্ধতি মেনে সিঙ্গুরে জমি নেওয়া হয়নি। জনস্বার্থের নাম করে একপ্রকার জালিয়াতির আশ্রয় নিয়ে বেসরকারি কোম্পানির জন্য ওই জমি নেওয়া হয়েছে।
    প্রশান্তভূষণ বলেন, জনস্বার্থের নাম করে বেসরকারি কোম্পানির জন্য এভাবে জমি নেওয়া যায় না। কেবলমাত্র সেই কোম্পানির কর্মচারিদের বাসস্থানের জন্য এভাবে জমি নেওয়া যেতে পারে। কিন্তু কোনও কোম্পানির ব্যবসায়িক লক্ষ্যে এভাবে জমি নেওয়া যায় না। তার জন্য অন্য পদ্ধতি আছে। সিঙ্গুরের ক্ষেত্রে সেই পদ্ধতি পালন করা হয়নি বলেই আদালতে দাবি করেন তিনি।
    Bartaman, 20.4.2016
  • কল্লোল | ২১ এপ্রিল ২০১৬ ০৬:২৬701042
  • পিটি।
    ব্যাঙ্গালোরে যে শিল্পায়ন হয়েছে সেটা তো কলকাতার পাওনা ছিলো। জ্যোতিবাবুর কম্পিউটার বিরোধীতার কল্যানে ব্যাঙ্গালোর, হায়্দ্রাবাদে গেছে।

    আবারও সেই একই যুক্তি - ও তো খারাপ, আমি কেন ভালো হবো?

    ব্যাঙ্গালোরে ভয়াবহ জলের সমস্যা। তাপমাত্র ৪০ ডিগ্রি ছুঁয়েছে এই মধ্য এপ্রিলেই, যেখানে ৫ বছর আগেও ৩০ ডিগ্রির আশেপাশে থাকতো। এগুলো-ই চাই?
    হায়দ্রাবাদে জলসংকট ভীষণ আকার নিয়েছে। এগুলো-ই চাই?
    কেন?
  • dc | ২১ এপ্রিল ২০১৬ ০৬:৪০701043
  • " যাই হোক, বাম কং জোট যে ক্ষমতায় এলে শিল্পায়নে এগোবে এটা একটা ভালো পয়েন্ট। " কি ধরনের শিল্পায়ন ? স্পঞ্জ আয়রন -ডাউ কেমিক্যাল ? না ইস্পাত - ঠিক কি ধরনের শিল্পায়ন ?

    ভারতের অন্যান্য রাজ্যে যেরকম শিল্পায়ন হচ্ছে সেরকমই শিল্পায়ন। গাড়ির কারখানা, ফোনের পার্টস তৈরির কারখানা, স্পঞ্জ আয়রন, ডাউ কেমিক্যাল, ইস্পাত, এই সবই। তবে এটা তো লন্ড্রি লিস্ট। বাম-কং জোট যদি ক্ষমতায় আসে আর আবার আগের মতো বড়ো ইনভেস্টমেন্ট আসার মতো উপযুক্ত এনভায়রনমেন্ট বানায় তাহলে যদি বড়ো ইনভেস্টররা এগিয়ে আসে তখন দেখা যাবে কি ধরনের শিল্পায়ন।
  • PT | ২১ এপ্রিল ২০১৬ ০৭:২৫701044
  • "ব্যাঙ্গালোরে যে শিল্পায়ন হয়েছে সেটা তো কলকাতার পাওনা ছিলো। জ্যোতিবাবুর কম্পিউটার বিরোধীতার কল্যানে ব্যাঙ্গালোর, হায়্দ্রাবাদে গেছে।"

    সেই ফাটা রেকর্ড। এ নিয়ে অনেক কিছু লেখা হয়েছে তাই আর শুরু করছি না। কিন্তু জ্যোতি বাবুর মন্ত্রীত্বের এত বছর পরে কলকাতায় তারা আসছে না কেন আর?

    "ব্যাঙ্গালোরে ভয়াবহ জলের সমস্যা।.....হায়দ্রাবাদে জলসংকট ভীষণ আকার নিয়েছে।"
    কি হাস্যকর (কু)যুক্তিজাল!! সেজন্যেই বোধহয় কংসাবতী-সুবর্ণরেখার জলের খোঁজে বাঙালীরা সব লুরু, হায়েদ্রাবাদ, পুণা ছেড়ে পব-র দিকে যাত্রা শুরু করেছে? তবে তোমার কথার মধ্যেই উত্তরটা আছে যে কেন পব-তে কেউ জলকষ্টের জায়গায় গিয়ে কারখানা করতে রাজী নয়।

    কাল রাতেই IISc-লুরু আর ইউনি হায়েদ্রাবাদের দুজনের সঙ্গে ঘন্টা দুয়েক কথা হয়েছে-আজও হবে আবার। তারা কেউই-ই তোমার ঐ জলকষ্টের বা তাপমাত্রার গপ্পে র ফাঁদে পা দিয়ে পব-তে ফিরতে রাজী নয়।

    আমি মাস কয়েক আগে একটা দলের সঙ্গে হায়েদ্রাবাদের রেড্ডিস আর জিভিকের ল্যাব ভিসিট করেছি। সেখানে বিপুল সংখ্যক MSc আর PhD করা কেমিস্ট আর বায়োকেমিস্টদের চাকরীর সংস্থান করেছে। এদের অনেকেই পব থেকে গিয়েছে। তারা কেউই তোমার গপ্পের লাইন ধরে সেখানকার ব্যবসা লাটে তুলে গঙ্গার হাওয়া খাওয়ার জন্যে পব-তে আসতে রাজী নয়।
  • আপডেট | ২১ এপ্রিল ২০১৬ ০৭:৪৯701046
  • বেলেঘাটায় বাওয়ালি শুরু হয়ে গেছে।
  • প্রলয়নাথ গুন্ডাস্বামী | ২১ এপ্রিল ২০১৬ ০৭:৫৪701047
  • আজ ঠেকিয়ে দিতে পারলে মাজা ভেঙে যাবে।
  • pi | ২১ এপ্রিল ২০১৬ ০৭:৫৯701048
  • আরিব্বাস, প্রশান্ত ভূষণ সিঙ্গুরের মামলা লড়ছেন ? কিছু হবার আশা আছে।
  • S | ২১ এপ্রিল ২০১৬ ০৮:০৯701049
  • কল্লোল বাবু কোনো বিশেষ অজানা কারণে এইমুহুর্তে ভালো মুডে আছি, তাই ছাড়া পেয়ে গেলেন - আপনাকে তিনো বলে ডাকলাম না ঃ))

    এইবারে আপনার কোস্নোগুলোর উত্তর দেওয়ার চেস্টা করি একে একে। আমি ধরে নিচ্ছি যে শিল্প বলতে আপনি ম্যানুফ্যাক্চারিঙ্গ বাঝিয়েছেন।

    ১) শিল্প হলো, কিন্তু চাকরী হলো না। সেমত অবস্থায় শিল্প হলো বলে চেঁচিয়ে লাভ নেই।

    এটা ঘটনা যে শিল্পের শ্রমনিবিড়্তা কমছে। কম্পিউটার, অটোমেশন ইত্যাদি বড় কারণ। কিন্তু মানব বিহীন শিল্প হয় কিনা জানিনা, হলেও এখনো ভারতে আসেনা। কারণ এখনকার ভারতে শিল্প আসেই/হয় মুলতঃ লো লেবার কস্টের জন্য। এছাড়া শিল্প গ্রো করলেও চাক্রি তেমন গ্রো করেনা তার আরেকটা বড় কারণ হলো পুরোনো কারখানা বন্ধ হয়ে যাওয়া। অতেব নতুন কারখানা না হলে চাক্রি আরো কম হবে। অতেব দেবব্রত বাবুর এই কথাটা শিল্প বিরোধিদের পছন্দ হতে পারে, কিন্তু এর মধ্যে কোনো সারবস্তু দেখছি না।

    ২) শিল্পের রোড ম্যাপটা কি? সিপিএম তো বলেই দিয়েছে কৃষি জমি নিতে গেলে ১০০% কৃষকের মত চাই। অবশ্য সে তো বলা হয়েছিলো কারুর সাথে জোট নয়। সেটা তো জনগনের জোট হয়েছে। ফলে কৃষি জমিও নেওয়া হবে "জনগনের" নামেই।

    আপনারা এতোদিন রাজনীতি করেছেন অথচ রাজনীতি নিয়ে এতো ছুঁচিবাই হলে চলে? আজ থেকে ৩০-৪০ বছর আগে ভারতে হাতে গোনা পার্টি ছিলো, তাদের মধ্যে ৫-৬ টি দলই ডাবল ডিজিট সীট পেতো। আজকে সেই দল সংখ্যা বেড়েছে - এটা কোয়ালিশন পলিটিক্সের জমানা। দিদিকে দেখুন - বিজেপি ও কঙ্গ দুজনের সাথেই একাধিক বার জোট করেছেন। এমনকি লাস্ট লোকসভাতে মোদিকে আটকানোর জন্য বামেদের সাথেও পোস্ট পোল অ্যালায়েন্সে আপত্তি করেননি। কারোর কাছে যদি মোদিকে আটকানো একনম্বর প্রায়োরিটি হয় তাহলে তার কাছে সেই জোটও যুক্তিযুক্ত লাগবে।

    এইবারে আসি আসল পোস্নে। কৃষি জমি জোড় করে নিয়ে মনে হয়না বামেরা অদূর ভবিষ্যতে শিল্প করতে চাইবে। একবার বেল তলায় ইত্যাদি। তাহলে হবে কোথায়? সেইটাই তো চ্যালেন্জ হবে। আমার মনে হয় যে ঠিক ঠাক দাম পেলে অনেক জায়গায় একফসলি এমনকি দুফসলি জমিও কৃষকরা শিল্পপতিদের বিক্কিরি করে দিতে পারে। তিনোরা আর কিছু না করুন জমির দাম ভালো বাড়িয়ে নিয়েছে।

    ৩) কিন্তু কৃষকদের পুণর্বাসনের কি হবে? শিল্প শ্রমনিবিড় হবে কি না? না হলে কাজ তৈরীর চিন্তাভাবনা কোন খাতে?

    এইভাবে ১-১ হিসেব করা যায়্না। প্যারেটো অপ্টিমালের কথা ভাবুন। যেকজনের কাজ যাবে তাদের মধ্যে যারা যারা ঐ নতুন কারখানায় কাজ পাবেনা, তাদেরকে ঐ কারখানা থেকে আসা সরকারি আয় (ট্যাক্স ইত্যাদি) থেকে সাহায্য করতেই হবে।

    ৪) গরম যেভাবে বাড়ছে, তাতে পরিবেশবান্ধব শিল্প নিয়ে কি ভাবনা?

    আজকাল শিল্প পরিবেশবান্ধব না হলে মনে হয় করতেই দেয়না। আর পরিবেশবান্ধব শিল্প মানে যদি আপনি নতুন টেকনলজির কথা বলেন - সোলার প্যানেল তৈরী, বায়ো গ্যাস তৈরী, এনার্জি এফিশিয়েন্ট লাইট ফ্যান - এগুলো পবে তৈরী হতে শুরু হলে (এবং ব্যবহার হতে শুরু হলেও) পব হয়তো সত্যিই লন্ডন হয়ে যাবে। (এইটা আমার মত যে নেক্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিভোলিউশান আসবে অল্টারনেটিভ এনার্জির হাত ধরে)।

    ৫) কৃষি নিয়ে চিন্তাই বা কোন দিকে?

    এইটা নিয়ে আমি বরং আপনাদের মতটা শুনি।
  • pi | ২১ এপ্রিল ২০১৬ ০৮:১০701051
  • আবাপানন্দে সুমন কোন মিথ্যাচার নিয়ে এত চেঁচাচ্ছেন, বলছেন প্রমাণ করতে পারলে সাংবাদিকতা ছেড়ে দিতে হবে ? মাঝখান থেকে শুনে কিছু বুঝতে পারছি না আর খালি চিৎকার চেঁচামেচিই শুনে যাচ্ছি। এদিকে এখুনি বেরিয়ে যেতে হবে, সিকি বা আর কেউ লিখে দেবে কী হয়েছে ?

    আর এই সময় যেটা আবাপ র ফেক ভিডিও বলে ক্লেইম করেছে, সেটা নিয়ে কোন প্রশ্ন উঠেছে বা উত্তর এসেছে ?
  • pi | ২১ এপ্রিল ২০১৬ ০৮:১০701050
  • আবাপানন্দে সুমন কোন মিথ্যাচার নিয়ে এত চেঁচাচ্ছেন, বলছেন প্রমাণ করতে পারলে সাংবাদিকতা ছেড়ে দিতে হবে ? মাঝখান থেকে শুনে কিছু বুঝতে পারছি না আর খালি চিৎকার চেঁচামেচিই শুনে যাচ্ছি। এদিকে এখুনি বেরিয়ে যেতে হবে, সিকি বা আর কেউ লিখে দেবে কী হয়েছে ?

    আর এই সময় যেটা আবাপ র ফেক ভিডিও বলে ক্লেইম করেছে, সেটা নিয়ে কোন প্রশ্ন উঠেছে বা উত্তর এসেছে ?
  • pi | ২১ এপ্রিল ২০১৬ ০৮:১১701052
  • নাকি ঐ কেসটা নিয়েই এত চেঁচামেচি হচ্ছে ?
  • PT | ২১ এপ্রিল ২০১৬ ০৮:১৩701053
  • রেজ্জাক দাবী করেছেন যে দেব আর মুনমুন সেন সংক্রান্ত মন্তব্য আবাপ তাঁর মুখে বসিয়েছে....

    আর এই সময়ের ফেক দাবে করা ক্লিপের প্রসঙ্গে জানালেন যে সেই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছিল....
  • dc | ২১ এপ্রিল ২০১৬ ০৮:২৫701054
  • আচ্ছা এক মিনিটের জন্য পব থেকে চোখ সরিয়ে এই দেখুন আম্মা ভোটারদের কি কি দিচ্ছেঃ

    http://www.ndtv.com/tamil-nadu-news/almost-every-jayalalithaa-freebie-including-a-goat-under-one-tree-1397700?pfrom=home-lateststories

    মিক্সার গ্রাইন্ডার, চাল, বাসন, আরো অনেক কিছু। আর হ্যাঁ....... একটা করে ছাগল।

    এছাড়াও এই লিস্টে যা লেখা নেই তা হলো একটা করে মদের বোতল, এক প্লেট বিরিয়ানি আর দু হাজার মতো ক্যাশ। এগুলো অবশ্য ভোটের দিনে দেওয়া হবে।

    তবে এই ইলেকশানে আমি ভোট দেবনা, কারন আম্মা আর আন্না দুজনেই বলছে ক্ষমতায় এলে প্রোহিবিশন চালু করবে, তাই কাউকেই ভোট দিতে পারবোনা।
  • S | ২১ এপ্রিল ২০১৬ ০৮:২৯701055
  • তাতে কী? ভোট দিয়ে আসুন - বসপা আ্চে তো। তার আগে জিগাবেন বিরিয়ানীটা কেমন?

    আর মদের বোতল ঘুষ দেওয়া হচ্ছে প্রোহিবিশান চালু করার জন্য ঃ))
    এইটা তো জোক্স অব দ্য সেন্চুরি।
  • dc | ২১ এপ্রিল ২০১৬ ০৮:৩২701057
  • S :d :d তাহলেই ভাবুন!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন