এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৭০৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ২২ নভেম্বর ২০১৬ ১৫:৪৫724049
  • রোবু | ২২ নভেম্বর ২০১৬ ১৫:৫১724050
  • ছোটোখাটো অসুবিধে।
    ওদিকে তিনজন ডাক্তার সুইসাইড করেছে সেটা দেখলেন না তো?
  • de | ২২ নভেম্বর ২০১৬ ১৫:৫৫724051
  • ক্ষুদ্র স্বার্থান্বেষী!! শত ধিক! ঃ)

    আমার সঙ্গে আপিসে অনেকে কথা বলচে না - মোদীকে খারাপ বলে চলেছি বলে -

    দেশভক্তি না মোদীভক্তি - বোঝা দায়!
  • robu | ২২ নভেম্বর ২০১৬ ১৭:০৫724052
  • ওদেরকে বলুন:
    UNESCO has just declared the following quote as the best ever! Another award coming to India!!
    "The duty of a true bhakt is to save his government from his country" - Krishanu Majumder (2016)
  • pi | ২২ নভেম্বর ২০১৬ ১৭:০৭724053
  • ভবানী চাটুজ্জে কোথায় থাকেন চাষবাসের পেমেন্ট নিয়ে কোনোদিন ডিল করেছেন কিনা জানতে ইচ্ছা হয়।
  • de | ২২ নভেম্বর ২০১৬ ১৭:১৮724054
  • ওয়াহ্‌ রোবুজী কি ফতে! ঃ)
  • ট্রিডিঙ্গিপিডি | ২২ নভেম্বর ২০১৬ ১৭:২৪724055
  • আনফরচুনেটলি, কে মজুমদারকে কেউ চিনবে না। একে তো ১৪০ অক্ষরে কৃশাণু লেখা গেল না, ছেঁটে কে মজুমদার করতে হল। রোবু একটা হ্যান্ডল বানিয়ে রাখলে পারে টুইটারে।
  • রোবু | ২২ নভেম্বর ২০১৬ ১৭:৩৮724056
  • :-)
  • | ২২ নভেম্বর ২০১৬ ২১:২২724057
  • ভিডিওটি দেখুন। জাল ভিডিও কিনা জানি না যদিও ও এটা বেশ পুরন
  • pi | ২২ নভেম্বর ২০১৬ ২১:২৬724059
  • যাচ্চলে, আমি তো গৌতম দেবের করা মামলার কথা জিগালাম। গৌতম দেবের বিরুদ্ধে করা মামলা না !
  • ভবানী চাটুজ্যে | ২২ নভেম্বর ২০১৬ ২১:৪৯724060
  • সরকারের টাকার খনি নেই তাই ট্যাক্স বাড়ানো আর যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছেন তাদের থেকে আয়কর আদায়ের কোন বিকল্প নেই। অর্থনীতির ফর্মালাইজেশন জরুরী। চাষবাস প্রসঙ্গে, ওটা বোধহয় সপ্তাহে ছদিন দশটা পাঁচটা ডিউটির মতন নয়। ফাঁকা সময় পাওয়া যায়।
  • pi | ২২ নভেম্বর ২০১৬ ২২:০৪724061
  • চাষের সিজনে ফসল কাটার সময় মজুরদের টাকা দেবার জন্যে টাকা তুলে রাখতে হয়, এনিয়ে কোন আইডিয়া নেই বোঝাই যাচ্ছে। কিন্তু না থাকলেও যা ইচ্ছে তাই লিখে দেওয়া যায়, দেখাই যাচ্ছে।
  • Robu | ২২ নভেম্বর ২০১৬ ২২:৪২724063
  • সিএম বাবুর ১০ঃ০৪ হচ্ছে ক্লাসিক উদাহরণ। এর থেকে বোঝা যায় মধ্যবিত্তের কালো টাকা উদ্ধার বা সুইসাইডের ঘটনায় নিম্নবিত্ত কেন এত খুশি।
  • Arpan | ২২ নভেম্বর ২০১৬ ২২:৫৭724064
  • ৯ঃ৪৯?
  • Arpan | ২২ নভেম্বর ২০১৬ ২৩:১২724065
  • উপনির্বাচনের ফল ঘোষণার পরেঃ

    "Union Minister Ananth Kumar said the victory proves that "the people of India are with Narendra Modi" as the opposition has united in parliament to suggest the opposite, claiming that there is public outrage over the cash crunch caused by the sudden withdrawal of 86 per cent of the notes in circulation.

    In West Bengal, the Trinamool Congress of Chief Minister Mamata Banerjee has retained two Lok Sabha seats and one assembly seat, winning all three by-elections in the state. "People have revolted. This is symbolic, It is a vote against demonetisation. In a democracy, people vent their anger through votes," Ms Banerjee said."
  • Abhyu | ২২ নভেম্বর ২০১৬ ২৩:১৪724066
  • ভবানী চাটুজ্যে আসলে cm?
  • Arpan | ২২ নভেম্বর ২০১৬ ২৩:১৬724067
  • এতক্ষণ লাগলো বুঝতে?
  • + | ২২ নভেম্বর ২০১৬ ২৩:২৪724068
  • আচ্ছে দিন

    বিগবাজার থেকে টাকা তোলা যাবে

    এটা সরকার না প্রাইভেট কোম্পানী!!
  • সিংগল k | ২৩ নভেম্বর ২০১৬ ০০:৩৮724070
  • পাইদিদি Date:22 Nov 2016 -- 09:45 AM গতে একটি প্রশ্ন রেখেছিলেন দেখছি-

    পেটিএম না হয়ে সবাই যদি ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করে, সেটায় কার্ড কোং গুলোর কত লাভ ?

    কার্ড কোম্পানী বলতে পাইদিদি কাকে বুঝিয়েছেন সেটা ক্লীয়ার না। কার্ডের ইস্যুয়ার ব্যাঙ্কের লাভ(যেমতি -SBI, ICICI)? নাকি কার্ডের পেমেন্ট নেটওয়ার্ক প্ল্যাটফর্ম প্রোভাইডার কোম্পানীর লাভ (যেমতি -VISA, Master)?
    VISA বা Master হল পেমেন্ট নেটওয়ার্ক, আমরা যদিও ভিসা-কার্ড বা মাস্টার-কার্ড বলি কিন্তু এরা তো কেউ কার্ড ই্স্যু করে না। এরা শুধু একটা নেটওযার্ক বা প্ল্যাটফর্ম প্রোভাইড করে, যে ব্যাঙ্ক যে প্ল্যাটফর্ম এর কাছে টিকি বাঁধে প্রতিটি ট্রাঞ্জ্যাকশনে সেই প্ল্যাটফর্ম প্রোভাইডার কোং কে পার্সেন্টেজ দিতে হয়। ভিসা বা মাস্টার বিদেশী বলে খরচ বেশী, আপনি খোশবাগানে কার্ড ঘষলে তার ডাটা আমেরিকা ঘুরে অথেন্টিকেশনের পর, আপনার ব্যাঙ্কের লেবুতলা ব্রাঞ্চের খাতায় পয়সা কাটা যাবে। এই পয়সার যে ট্রাঞ্জ্যাকশন চার্জ ব্যাঙ্ক কাটবে, তার পুরোটা তো ব্যাঙ্কের না। ভিসা বা মাস্টারকেও ভাগ দিতে হবে। আমার মনে হয় পাইদিদি সমেত সমস্ত প্রতিবাদী মানুষেরই প্রশ্ন ঐ 'ডিজিটাল পরিষেবাওয়ালাদের কর্তৃত্ব' নিয়ে, মানে বিদেশী কোং - ভিসা বা মাস্টারকে নিয়ে। দেশী সরকারী ব্যাঙ্ক যেটুকু কমিশন পায় তা নিয়ে নিশ্চয় পাইদিদিরা এত হইচই করছেন না।
    গত Date:14 Nov 2016 -- 05:00 PM এ দমদি তাঁর মোমোওলা সোয়াইপ মেশিন ব্যবহার করতে চায় বলে কার্ড সোয়াইপ মেশিনের সম্পর্কে জানতে চেয়েছিলেন। তাতে কয়েকজন উত্তর দিয়েছিলেন। তাতে সিকিদা mSwipe বলে একটি কোম্পানীর ট্রাঞ্জ্যাকশন রেট টেবিলটি তুলে দেন। সেটি বর্তমানে তেইশের পাতায় অবস্থান করছে। সেটি এইরূপ -
    Name: সিকি
    IP Address : 132.177.24.0 (*) Date:14 Nov 2016 -- 09:37 PM
    ট্রানজাকশন চার্জ লিখেছে -
    Debit Card < 2000 = 0.75%
    Debit Card > 2000 = 1.00%
    Credit Card Standard = 1.50%
    Credit Card Premium = 2.00%
    (Taxes extra)
    এই টাকার মধ্যে একটা সামান্য অংশ হল সোয়াইপ মেশিন প্রোভাইডার/ব্যাঙ্কের, বাকিটা যে কোম্পানীর প্ল্যাটফর্ম ঐ ব্যাঙ্ক ব্যবহার করে, সেই ভিসা বা মাস্টারের (নেটওয়ার্ক প্রোভাইডার)। অবশ্যই আমাদের কাগজের টাকা তুলে দিয়ে খামোকা প্রতিটি ট্রাঞ্জ্যাকশনে ওই বিদেশী কোম্পানীগুলোকে কমিশন দেওয়ায় লোকের আপত্তি থাকতে পারে। কিন্তু সরকার সেই ২০১১ বা ২০১২ সাল থেকে ভিসা বা মাস্টারের মত সরকারী প্ল্যাটফর্ম চালু করেছে তো, যার নাম রুপে RUPAY। নো ফ্রীল জনধন অ্যাকাউন্টের সঙ্গেও কিন্তু রুপে ডেবিট কার্ড ফ্রী দেওয়া হয়। তার কোন বার্ষিক চার্জও লাগে না। আপনাদের ডেবিটকার্ডে তো ১০০-১৫০ টাকা করে বছরে (দ্বিতীয় বছর থেকে) কাটতে থাকে। ওই রুপে কার্ডে লেনদেন করলে ট্রাঞ্জ্যাকশন চার্জ পড়ে মাত্র 0.01%। প্রায় সব ব্যাঙ্কই রুপে কার্ড ইস্যু করে, কিন্তু স্পেসিফিক্যালি না চাইলে সাধারন সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে কেউ রুপে কার্ড দেয় না। এর পেছনে হয়ত মাস্টার বা ভিসার কোন কারিকুরি থাকতে পারে, ঠিক জানি না। এমনকি বেশীভাগ ব্যাঙ্কের ওয়েবসাইটেও দেখবেন ডেবিট কার্ডের পাতায় রুপে ডেবিটকার্ডের উল্লেখ নেই। আমার ধারনা গুরুর খুব বেশী লোকের রুপে কার্ড নেই। (আদৌ ষদি একজনেরও থাকে)। কিন্তু দেখা যাচ্ছে প্রিমিয়াম ক্রেডিট কার্ডে মোমো খাওয়ার চেয়ে রুপে ডেবিট কার্ডে মোমো খেলে গরীব মোমোওয়ালার বেশী লাভ। দেশেরও লাভ, কারন কমিশনটাও বিদেশী ভিসা বা মাস্টার কোম্পানীর ঘরে গেল না।
    কেউ যদি রুপে কার্ড চান তো বলি, প্রিপেড রুপে কার্ডও পাওয়া যায়। ইউনিয়ন ব্যাঙ্ক আর IRCTC মিলে একটা প্রিপেড রুপে কার্ড রয়েছে। যদিও কার্ডটা ম্যাগনেটিক স্ট্রিপ বেসড, সিকিদার মত EMV (Europay, MasterCard and Visa) Chip বেসড নয়। কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কোন যোগ না থাকায় নিশ্চিন্তে ব্যবহার করা চলে। সাধারন ডেবিট কার্ডের চেয়ে ট্রাঞ্জ্যাকশন লিমিট ই্ত্যাদি অনেক কম, কিন্তু রোজকার ব্যবহারের (মানে মোমো খাওয়ার) পক্ষে যথেষ্ট।
    IRCTC UBI PARTIAL KYC CARD
    Minimum Top-up Amount : 500.00 (INR)
    Maximum Top-up Amount : 10000.00 (INR)
    Maximum Card Limit : 10000.00 (INR)
    আরও সুবিধা হল, কার্ডটি রিচার্জ করতেও ইউনিয়ন ব্যাঙ্ক কোন চার্জ কাটে না। এমনকি ইউনিয়ন ব্যাঙ্কের যে কোন শাখায় ক্যাশ জমা দিয়েও কার্ডটি রিচার্জ করা যায়। এই রইল কার্ডটির লিঙ্ক -
    https://acm.fssnet.co.in/ACM/portal/ci_hp/1_1.acm
    একেবারে গন্ডগ্রামে না হলেও আধা শহর বা ছোটখাট ব্যবসাকেন্দ্রগুলোতে খেটে খাওয়া মানুষের মধ্যে জনধন একাউন্ট এবং রুপে কার্ড অলরেডী খুবই পপুলার (মূলত এটিএম কার্ড হিসেবে)। এছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতেও রুপে খুব পপুলার, নিম্নবিত্ত মানুষের মধ্যে। (চ্যালেঞ্জ করবেন না, এ আমার নিজের চোখে দেখা অভিজ্ঞতা, ডাটা খুঁজতে পারব না) প্রতিটি ফীল্ড ট্রিপের পর পোর্টব্লেয়ারের অ্যাবার্ডিন বাজার শাখায় এটিএমের সামনে আধ ঘন্টার লাইন দিয়ে ফীল্ড অ্যাসিস্ট্যান্টদের অ্যাকাউন্টে তাঁদের পারিশ্রমিক কার্ড টু কার্ড(রুপে) ট্রান্সফার করেছি। ওঁরা ওটাতেই স্বচ্ছন্দ।

    পাইদিদির পরের প্রশ্ন ছিল -
    রৌহিনের লেখাতেও পড়েছি, একক মাত্রার ব্লগেওপড়লাম, 'তবে তাঁদেরও এই প্লাস্টিক-নির্ভর ডিজিটাল অর্থনীতির আওতায় নিয়ে আসার চেষ্টা চলবে। কারণ, যত মানুষকে এই ব্যবস্থায় আনা যাবে তত তাঁদের অর্থ সঞ্চয়ের ওপর ডিজিটাল পরিষেবাওয়ালাদের কর্তৃত্ব চেপে বসবে এবং তাঁদের প্রতিটি লেনদেন থেকে তারা মুনাফা লুটবে। এইভাবে এক সার্বিক মার্কিন-অনুকূল কর্পোরেট ব্যবস্থার আওতায় ভারতীয় অর্থনীতিকে নিয়ে আসতে মোদি বদ্ধপরিকর।'

    এটা কতটা কার লাভ ক্ষতি ?

    যে মুহুর্তে সরকার স্বর্ণমুদ্রার পরিবর্তে কাগজের নোট চালু করেছে সেই মুহুর্তে যেমন আমাদের অর্থ সঞ্চয়ের ওপর পেপার-মিল ওয়ালাদের, ছাপার কালি ওয়ালাদের (প্রিন্টিং প্রেস নাহয় গবমেন্টের) কর্তৃত্ব চেপে বসেছে, তেমনি কাগজের বদলে টাকা ডিজিটাইজ করে দিলেঅর্থ সঞ্চয়ের ওপর ডিজিটাল পরিষেবাওয়ালাদের কর্তৃত্ব চেপে বসবে সে আর আশ্চর্য্য কি। ;)
    কিন্তু সাতকান্ড রামায়ন বলার পর আমার প্রশ্ন হল - এই ডিজিটাল পরিষেবাওয়ালারা কারা? 4G মার্কা আম্বানী, ভারতী রা? নাকি ভিসা মাস্টাররা। 'তাঁদের প্রতিটি লেনদেন থেকে তারা মুনাফা লুটবে' কথাটি শুনে মনে হয় কবি এখানে ভিসা মাস্টারদের কথাই বোঝাতে চেয়েছেন। ভারতের আমজনতা ভিসা মাস্টার বর্জন করে রুপে বরন করে নিলে তো ভারত সরকার ছাড়া আর কেউই লাভ করবে না। এক যদি না সরকার VSNL এর মত National Payments Corporation of India (NPCI) কেও জলের দরে টাটাদের কাছে বেচে দেয়। রুপে RUPAY, উপি UPI এগুলো সব ঐ National Payments Corporation of India (NPCI) এর আন্ডারে কিনা!
    টানাপাখার বদলে ইলেকট্রিক ফ্যান আর ঘোড়ায় টানা ট্রামের বদলে ইলেকট্রিক ট্রাম আসার সময় আমি ছিলাম না তাই প্রতিবাদটা ঠিক কতটা জোরালো হয়েছিল বলতে পারব না, কিন্তু অ্যামেরিকা থেকে আইবিএমের কম্পুটার আসার সময় আমি দমদমের টারম্যাকে শুয়ে রুখে দিয়েছিলাম। তাই আপনারা চাকরী বাকরী করে খেতে পারছেন, নইলে কম্পুটার একবার নেবে গেলে সব চাকরী বাকরী ধ্বংস হয়ে যেত সব কাজ কম্পুটারই করে দিত, মানুষ আর লাগত না। আমাদের নেতারা অবশ্য আমাদের বীরত্বের মর্য্যাদা দেন নি, পরে স্বীকার করে বসেছিলেন কম্পুটার আটকানোটা নাকি ভুল ছিল।
    তাই এবার আর আমি কারো কথায় নাচছি না, পাঁচিলে বসে ডিমেচ্চপ খেতে খেতে দেখছি - এটা কতটা কার লাভ ক্ষতি।
  • সিংগল k | ২৩ নভেম্বর ২০১৬ ০০:৪৭724071
  • Name: +
    IP Address : 95.133.27.19 (*) Date:22 Nov 2016 -- 11:24 PM
    আচ্ছে দিন
    বিগবাজার থেকে টাকা তোলা যাবে

    এটা সরকার না প্রাইভেট কোম্পানী!!
    _______________________________

    যাবে তো! রুপে কার্ড দিয়ে যেকোন POS থেকে টাকা তোলা যায়। সব ব্যাঙ্ক নয়, কিছু কিছু ব্যাঙ্ক এটা বহু আগেই সাপোর্ট করত।
    যেখানে POS আছে সেখানেই টাকা তোলা সম্ভব, (রুপে হোক বা ভিসা-মাস্টার)। তাই পাড়ার দশকর্ম্মা ভান্ডারের POS থেকেও RBI অনুমতি দিলেই টাকা তোলা সম্ভব, শুধু বিগ বাজার কেন। সরকার বিগ বাজারকে অনুমতি দিয়েছে তার কারন বিগ বাজারের স্টকটাও ট্রান্সপারেন্ট (অন্তত সরকারের কাছে) ফলে প্রচুর সেল দেখিয়ে কালো টাকা সাদা করে নেওয়া হয়ত বিগ বাজারে সম্ভব নয়।

    পেট্রল পাম্পও কিছু সরকার না, ওগুলোও প্রাইভেট, ওখানেও POS এ কার্ড ঘষেই টাকা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে কদিন ধরেই, কারনও ঐ একই- স্টকে কারচুপি করা সম্ভব না বলে।
  • s | ২৩ নভেম্বর ২০১৬ ০১:০৩724072
  • আমেরিকাতে তো ওয়ালমার্ট, ক্রোগার, ওয়াল্গ্রীনস, সিভিএস, কেমার্ট, টার্গেট এবং আরও অসংখ্য দোকান থেকে টাকা তোলা যায়।
    আমেরিকায় ও তাহলে সরকার প্রাইভেট কোম্পানি।
  • সিংগল k | ২৩ নভেম্বর ২০১৬ ০১:০৮724073
  • বিগ বাজার বা পেট্রল পাম্প দিনের শেষে ক্যাশ মিলিয়ে হাতের খুচরো রেখে বাকি টাকা লোক দিয়ে গদি থেকে ব্যাঙ্কে পাঠাত তার কারেন্ট অ্যাকাউন্টে জমা করার জন্য, এক্ষেত্রে POS/Cash থেকে টাকার বান্ডিল জনগনকে দিয়ে দেওয়ার ফলে তাকে আর লোক দিয়ে টাকাটা ব্যাঙ্কে পাঠাতে হচ্ছে না, সঙ্গে সঙ্গে দিনের দিন টাকাটা অ্যাকাউন্টে জমা পড়ে যাচ্ছে। তার থেকে সে আড়তদারের কাছ থেকে মাল তুলতে পারছে চটপট। (আড়তদারও ই-পেমেন্ট নেয় ধরতে হবে)

    এদিকে কারেন্ট অ্যাকাউন্টে সুদ নেই বলে বিগ বাজার তো আর রোজকার টাকা রোজ পাঠাত না, বেশ একগাড়ী টাকা জমা হলে তবে লোক দিয়ে ব্যাঙ্কে পাঠাত, ফলে কিছুদিন টাকাটা বিগ বাজারে পড়ে থাকত, ব্যাঙ্ক ঘুরে লোকের হাতে পৌঁছানোর আগে। এখানে সরকার বিগবাজারকে সরাসরি টাকা দেবার অনুমতি দেওয়ায়, এইসব কুচকাওয়াজের সময় লাগছে না, একদল লোক ক্যাশ দিয়ে বিগবাজার থেকে জিনিস কিনছে, আরেকদল লোক কার্ড ঘষে ক্যাশ টাকাটা আবার তুলে নিয়ে চলে যাচ্ছে। গিয়ে ছোট ব্যবসায়ীর থেকে জিনিস কিনছে।

    সরকার-বিগবাজার-জনগন-ছোট ব্যবসায়ী চারপক্ষেরই উইন-উইন-উইন-উইন।
  • একক | ২৩ নভেম্বর ২০১৬ ০১:১৪724074
  • ব্যালান্স শিট ওপেন থাকলে টাকা দেওয়ার অধিকার প্রাইভেট এর আছে। তাই তো জানতুম।
  • pi | ২৩ নভেম্বর ২০১৬ ০৮:১৯724075
  • কেলোদা। রূপে হলে ভাল অনেকে বলছেন। হলে তো ভালৈ। কিন্তু আছে কতজনের ? নিম্নবিত্তদের মধ্যে অনেকের আছে বলছেন। কত হবে সন্খ্যা ? এই যে বারবার শুনছি দেশের মাত্র ২%প্লাস্টিক মানি ব্যবহার করেন তো সেটাকি এই রূপে কার্ড ব্যবহারকারী নিয়ে ?

    আর এটার জন্য কীরকম কী মেশিন ব্যবস্ত্গা লাগে? নেটেও ব্যবহার করা যায় ? এগুলো একটু বিস্তারিত জানতে চাইছি।
  • Abhyu | ২৩ নভেম্বর ২০১৬ ০৮:৫১724077
  • প্পন, আমি প্রথম দিকে দু একটা পোস্টের দেখেই বুঝেছিলাম যে এঁর সঙ্গে আমার ফ্রিকোয়েন্সি মিলবে না। সুতরাং মোটামুটিভাবে ইগনোর করছিলাম। অবশ্যি এটাও মানতে হবে যে ইনি কে সেটা বোঝার চেষ্টা করি নি, ধরে নিয়েছিলাম গুরুর নতুন সপা, যাঁদের অনেককে আবার আতুপুতু না করলে গোঁসা হয় :)
  • pi | ২৩ নভেম্বর ২০১৬ ০৯:০১724078
  • এটা একজন লিখেছেন। কী উপায় ?

    'আমার রুপে কার্ড। চলছে। তবে গত সপ্তাহে বাংলার এক হাসপাতালে ওষুধের বিল মেটাতে গিয়ে সামান্য সমস্যায় পড়েছিলুম। বিল হয়েছিল ৩১০২ টাকা। দুবার ফেলিওর দ্যাখায়। পরে মোবাইলে এস এম এস আসে ৬২০৪ টাকা কাটার। হাসপাতালের বক্তব্য তারা টাকা পায়নি অথচ আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়েছে। ক্যাশে পেমেন্ট করি অগত্যা। এখনও সেই টাকা আমি ফেরৎ পাইনি।'
  • k | ২৩ নভেম্বর ২০১৬ ০৯:০৭724079
  • পাইদিদি, রুপে আর অন্য যেকোন কার্ডে কোন তফাতই নেই। আপনি আপনার সবচেয়ে দামী প্রিমিয়াম কার্ড দিয়ে যা যা করতে পারেন সবই রুপে কার্ড দিয়ে করা সম্ভব, তবে অনেক কম খরচে/ কখনো বিনা খরচে।

    রুপের কটি সুবিধা অনস্বীকার্য -
    ১) সার্ভার সহ পুরো ইনফ্রাস্ট্রাকচার ভারতে বলে যেকোন বিদেশী কোম্পানীর চেয়ে দ্রুত সেটলমেন্ট হয়।
    ২) পুরো কমিশন ভারতে থাকে, এবং খরচ বিদেশী কোম্পানীগুলির চেয়ে উল্লেখযোগ্য ভাবে কম।
    ৩) সরকার ছাড়া এই ডাটা আর কেউ দেখতে পায় না। (সাম্রাজ্যবাদী/পুঁজিবাদী শক্তিগুলো আপনার খরচের প্যাটার্ন টেরটিও পাবে না, একি কম সুবিধে!) :)
  • k | ২৩ নভেম্বর ২০১৬ ০৯:১০724081
  • @ পাইদিদি -Date:23 Nov 2016 -- 09:01 AM

    । ।এরকম তো কতই হয়।।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন