এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ০৬ জুন ২০১২ ২২:৩২11431
  • মিলিয়ন বিলিয়নের অঙ্কে আমারো মাথা ঘোরায়। ভাগ্যিস কোনদিন দরকার হবেনা।
  • kk | ০৬ জুন ২০১২ ২২:২৯11425
  • আচ্ছা,৫০ মিলিয়ন মানে তো পাঁচকোটি, নাকি? আমি আবার অংকে বেজায় কাঁচা।
  • dukhe | ০৬ জুন ২০১২ ২২:২৯11426
  • এইত্তো। তবেই দেখুন - সিন্ডারেলা রান্না জানতেন না বলে রাজপুত্র জোগাড় করেছিলেন। দুখেও প্রায় তাই। শুধু কাঁচের জুতো আর পরীদিদি বাদ দিলে হুবহু মিলে যায়। সিন্ডারেলার গোঁফ ছিল কিনা খ্যাল নাই যদিও।
  • pi | ০৬ জুন ২০১২ ২২:২৯11427
  • ঘটি মহাদেব ঃ)
  • ব্যাং | ০৬ জুন ২০১২ ২২:২৯11428
  • কী করলি তা তুই ভালো ই জানিস তিমি। আর আমিও জানি। মিছে কেন এ ছলনা!
  • pi | ০৬ জুন ২০১২ ২২:২৯11429
  • নিশি, অপশন তৈরি করারও একটা অপশন আছে কিন্তু। যদিও সেটা কঠিন পথ। তবে, অনেক মেয়েই ন্যায়।
  • Tim | ০৬ জুন ২০১২ ২২:২৮11424
  • ছি নিশি, অস্থানে চন্দ্রবিন্দু?
  • xi | ০৬ জুন ২০১২ ২২:২৭11422
  • আরে ব্যাং সেই তো, অপশন নেই বলেই তো রাজপুত্রের আশা, নইলে সবই তো "মহাদেব পঁচে গিয়ে বেরুলো কেবলানন্দ।" সে তারা জানে। কিন্তু আশা আর সিন্ড্রোম।
  • Tim | ০৬ জুন ২০১২ ২২:২৭11423
  • তোমায় কই বললাম। তোমার লেখার সমালোচনা করিচি মাত্র। ঃ-)
  • pi | ০৬ জুন ২০১২ ২২:২৬11421
  • টিম, সেটাই।
  • | ০৬ জুন ২০১২ ২২:২৫11419
  • শখের গৃহবধূ বা রোজগেরে মেয়েদের বাইরেও নতুন একটি শ্রেনীর দেখা পাওয়া যাচ্ছে, যারা অন্যের চরকায় তেল দিতে আগ্রহী।এরা অন্যের জীবন নিজের পছন্দসই ছাঁদে তৈরি করার জন্য সদাই তৎপর এবং বিফল মনোরথ হলে শোকের আঘাতে পাগল হয়ে যাচ্ছে।
    তাদের এই ব্যাশিং আবার মেইল টেইল ছাড়িয়ে ফোরামের পাতায়, অন্যদের সাথে ব্যক্তিগত আলাপচারিতায় উঠে আসছে।
  • ব্যাং | ০৬ জুন ২০১২ ২২:২৫11420
  • তিমি সাহসটা তো কম নয়। ঘুরিয়ে আমাকে চাট্টি কুকথা বলে নিলি!
  • ব্যাং | ০৬ জুন ২০১২ ২২:২৪11417
  • মধ্যে থাকলেও
  • xi | ০৬ জুন ২০১২ ২২:২৪11418
  • ছেলেদের মধ্যেও সিন্ডারেলা সিন্ড্রোম আছে, সেটা একসময়ে মার্ক্সসাহেব-সিন্ড্রোম হয়ে গেছিলো, কোনো এক লেলিন স্তালিন মাও এসে উদ্ধার করবেন। তারপরে এখন সেটা বদলেছে, তবে সেই একজন এসে উদ্ধার করবেন, এই ব্যাপার রয়েই গেছে।
  • ব্যাং | ০৬ জুন ২০১২ ২২:২৩11415
  • নিশি, আমার আবার উল্টোটা মনে হয়, বিয়ের আগে অবহেলার অম্ধ্যে থাকলেও চাদ্দিক দেখেশুনে বুঝেজেনেও মেয়েরা গতানুগতিকতাতেই গা ভাসিয়ে দেয়, আর কোনো বেটার অপ্শন নেই বলে।
  • Tim | ০৬ জুন ২০১২ ২২:২৩11416
  • হ্যাঁ ব্যাঙদির লেখাপত্তর পড়লে মনে হয় পিথিবির সমস্ত মেয়েরাই সারল্যের প্রতিমূর্তী। এইরকম ইমেজ মেয়েদের পক্ষেই খুব ইনসাল্টিং। বেসিকালি তাদের ইম্ম্যাচিওর্ড আর অল্পবুদ্ধি বলা হলো।
  • ব্যাং | ০৬ জুন ২০১২ ২২:২২11414
  • আরো একটা কথা বলে,
    আমি এক্ষুনি যাব চলে।
    (খুশি হবেন না, মাত্র কিছুক্ষণের জন্য যাব, আবার ফিরে আসব এক্টু পরেই)

    কথাটা হল, আজকে ঝিকি, কুমুদি খুব হাল্কাচালেই কথাগুলো বলেছে, নিজেদের বঞ্চিত প্রমাণ করার চেষ্টা আমার চোখে পড়ে নি। আর আমার রিঅ্যাকশনটিও যে এরকমই হবে, সেটাও নিস্চয়ই আপনারা জানতেন। তাই সিরিয়াসলি নেবেন না।
  • pi | ০৬ জুন ২০১২ ২২:২১11412
  • না না, খুকী আমার বড্ড ছেলেমানুষ।
  • xi | ০৬ জুন ২০১২ ২২:২১11413
  • তবে অনেক মেয়েরা বিয়ের আগে বাড়ীতে এতই মানসিক শারীরিক অবহেলা ও অত্যাচারের মধ্যে থাকে যে সিন্ডারেলা সিন্ড্রোম দেখা দেয়, কোনো এক রাজপুত্তুর এসে উদ্ধার করবে সেই আশায় থাকে। হয়তো সেই আশাতে বিয়েটাই করে ফেলে।
  • xi | ০৬ জুন ২০১২ ২২:১৮11411
  • এটা পুরোপুরি সত্যি না ও হতে পারে। মেয়েরা সাংসারিক চারিদিক কি দ্যাখে না? বরং ছেলেদের চেয়ে বেশি ই দ্যাখে, সিনেমা আর বাস্তবে অনেক তফাৎ সেটা ভালো ই বোঝে।
  • pi | ০৬ জুন ২০১২ ২২:১৭11410
  • হুচে, তুমি একটা তন্ত্রের বইয়ের রিভ্যু লিখেছিলে না ? কোন টইতে ছিল ? তন্ত্র বলতে কোন এক ওরিয়েন্টাল ফিলোসফি।
  • ব্যাং | ০৬ জুন ২০১২ ২২:১৬11408
  • মেয়েরা বিয়ের আগে মূর্খের স্বর্গে বাস করে কিনা তাই জন্য। ছোটবেলা থেকে গল্প-গান-সিনেমায় রোম্যান্স নামক যে মায়াঞ্জনটির সন্ধান পায় মেয়েরা, চোখে সেটির ঠুলি পরে পরম বিশ্বাসে এগিয়ে যায় তো! আবিশ্যি বিয়ের পরেই সেই ঠুলিটি খসে পড়ে জ্ঞানশলাকাটির খোঁচা খেয়ে।
  • xi | ০৬ জুন ২০১২ ২২:১৬11409
  • এর একটা যথাযথ উত্তর হয়তো জানতেন ডারুইন সাহেব, কিন্তু তিনি তো আর ধরাধামে নাই।
  • pi | ০৬ জুন ২০১২ ২২:১৪11407
  • সেই জাই। দুটো প্রশ্নই ইক্যুয়ালি অর্থহীন।
  • xi | ০৬ জুন ২০১২ ২২:১০11406
  • কেকের প্রশ্নটা আমার চিরকালের প্রশ্ন, "এত ই যদি বিয়ে করলে জিন্দেগী শেষ মনে হয় পুরুষদের, তবে তারা বিয়ে করে কেন?" এর কোনো উত্তর কেউ দেয় না।
    এই প্রশ্নটাকে একটু টেনে বাড়িয়ে এও মনে জাগে মেয়েরা জানে পুরুষে কেউ হ্যাবলাভ্যাবলা কেউ ঘরের কাজে কামচোরা কেউ অতি বিরক্তিকর বালক টাইপ কেউ অসহ্য স্বার্থপর ---এইসব জেনেও মেয়েরা বিয়ে করে কেন? (ধরে নেওয়া হচ্ছে জোরজার করে বাপমা মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে ---এই দলের রা এর মধ্যে নেই।)
  • ব্যাং | ০৬ জুন ২০১২ ২২:০৩11405
  • সত্যের পথ থেকে আমিও বিচ্যুত হতে চাই না বলে কয়েকটা কথা বলে রাখা দরকার!
    ১) গুচয়ে যেসব মেয়েরা লেখে, তাদের কেউই নিজেদের শোষিত, নিপীড়িত বলে মনে করে না। তাই নিজের দেখা সাবসেটের সঙ্গে তাদের বক্তব্য মিলিয়ে দিয়ে মন্তব্য করাটাও বাজে টাইপের জেনারালাইজেশন। তাই আমি এটা করছি না, করব না। এখানে শুধুই নিজের কথা বলছি। দয়া করে কেউ পাসোন্নালি নেবেন না।
    ২)আমি প্রায়ই বেশ কিছু মেল পাই, যাতে লেখা থাকে ছেলেরা কতটা নিষ্পেষিত, বঞ্চিত আজকালকার অ্যাগ্রেসিভ মেয়েদের দ্বারা এবং মেয়েদের প্রতি ইনক্লাইন্ড সমাজের দ্বারা। আমাকে খুব অবাক করে সেই মেলগুলোয় বা ছেলে বন্ধুদের আড্ডায় যেই প্যাটার্নটা দেখতে পাই। সেটা হল ছেলেরাই নিজেদের ডেফিনিশন অনুযায়ী ঠিক করে একটা মেয়ের ভূমিকা কী হওয়া উচিৎ কাজের জায়গায় এবং কাজের জায়গার বাইরে।
    ৩) এবং এই ডেফিনিশনের বাইরে যেসব মেয়েরা পড়ে যায়, ছেলেমহলে তাদের নিয়ে যে ব্যাশিংটা চলে সেগুলো ছাপার অক্ষরে প্রকাশ করা দুঃসাধ্য আমার পক্ষে। তাই ঐ বিষয়টা নিয়ে কথা বাড়ালাম না।
    ৪) অপ্রিয় সত্যি কথাগুলো বললেই যে নিজেদেরকে বঞ্চিত মনে হয় এমন ধারণা নিতান্তই যুক্তিহীন।
    উপরের প্রত্যেকটা কথা আমার নিজের উপলব্ধি। দয়া করে কেউ তাদের কোনো মন্তব্যের রেশ টেনে তক্কো চালিয়ে যেতে চাই বলে মনে কর্ব্বেন না।
  • pi | ০৬ জুন ২০১২ ২২:০১11404
  • ঃ))
  • xi | ০৬ জুন ২০১২ ২২:০০11403
  • দুখের অংকে n=5 ধরে একটা সিম্পল কেস নেওয়া হলো। ধরুন প্রথমা ৩০ দিনের জন্য চলে গেছেন দ্বিতীয়ার হাতে দিয়ে, এখন দ্বিতীয়া আর কদ্দিন এই ন্যালাক্ষ্যাপা সামলাবেন, তার অন্য কাজ আছে, তিনি ১০ দিন পরেই লীজ দিলেন তৃতীয়াকে। তৃতীয়া ৫ দিন পরেই চতুর্থীকে এনে তার হাতে দিয়ে পালালেন, এই চতুর্থীর মেজাজ খুব সপ্তমে চড়ে গেল আড়াই দিন পরেই, ঠাঁই করে মেরে ঠ্যাং মচকে দিলেন দুখের। তার পরে পুলিশে যাবার ভয়ে দৌড়ে পালালেন। তখন পঞ্চমী এসে দুখের ভার নিলেন। প্রশ্ন হলো, টাইম স্প্যান একই অর্ডারে কমতে থাকলে পঞ্চমী কদিন টিঁকবেন? আর বাকী দিনগুলোর জন্য কী ব্যব্স্থা হবে?
    ভালো ভালো গণিতবিদেরা আসুন দেখি, করুন। ঃ-)
  • pi | ০৬ জুন ২০১২ ২১:৪৯11402
  • আর আমার দিনের আলো থাকতে থাকতে কেউ একটা নরকে ভূতেদের গুলজার নিয়েও গপ্পো লিখে ফ্যালো। এই বলে রাখলুম।
    টিম, খাওয়া দাওয়া তো ভূতেরাও করে। আর নরকেও তো খেতে টেতে দ্যায় নিশ্চয়। স্পেশালি তপ্ত কটাহ ফটাহের তো কোন কমতি নাই ওখানে। ওখানকার রেসিপিই হবে নাকি কিছু ?
  • | ০৬ জুন ২০১২ ২১:৪৮11401
  • তারা বেশি হলে ক্ষতি নেই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত