এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঝিকি | ০৭ জুন ২০১২ ০৮:৪৩11610
  • কাল রাত আটটা নাগাদ আমাদের পাড়ায় ঝেঁপে বৃষ্টি এল......রান্নার মেয়েটা রাতের রান্না রুটি-মাংস-সব্জি সেরেই গেছিল। কিন্তু বৃষ্টি দেখে এমন মনটা ভাল হয়ে গেল যে দুম করে মিষ্টি বাঙালী পোলাও বানিয়ে ফেললাম। ফলে আমরা তো চেটেপুটে খেলামই, ছেলেও দুবার ডিনার করল!!
  • aka | ০৭ জুন ২০১২ ০৮:৪০11608
  • ব্যাং বরম হৃতিকের নাচ দেখ, অভ্যুর পাল্লায় পড়লে খানিক বাদেই শ্যামা সংগীত দেবে, ঘুমের অব্যর্থ ওষুধ।
  • ব্যাং | ০৭ জুন ২০১২ ০৮:৩৭11606
  • দে দিকি নি। শুনতে শুনতে মাছ ভাজি।
  • Abhyu | ০৭ জুন ২০১২ ০৮:৩৬11605
  • আচ্ছা ব্যাংদি তোমার শরীর ভালো নেই - তোমার জন্যে আমার স্পেশাল স্টক থেকে গান দি শোনো - দেবব্রত বিশ্বাসের গাওয়া নজরুলগীতি
  • pi | ০৭ জুন ২০১২ ০৮:৩১11604
  • নাহে অভ্যু। গান শোনার মুড নাই।

    মাঝে মাঝে কিছু লোকের কিছু কথা শুনে বেবাক অবাক বনে যাই। কী বুঝতে কী বোঝে, কী বলতে কী বলে কে জানে। যুক্তি, পরম্পরা, অর্থ কিছু খুঁজে পাইনা। কেবল কিছু ঝাল ঝাড়া ছাড়া। যাগ্গে, গুরু বলেছেন এসবি ইগনোরিতে। মামু যে কবে ইগনোর বোতামটা লাগাবে !
  • ঝিকি | ০৭ জুন ২০১২ ০৮:৩০11603
  • কাল রাতের আলোচনা গুলো পড়ছিলাম, তো পড়লাম মেয়েরা বিয়ে করে কেন?
    অন্যের কথা জানি না, আমি যখন দেখলাম ফালতু দুটো বাসস্থান লাগছে, অথচ বেশীরভাগ সময় একসাথেই থাকছি, তো বিয়েটাই করে ফেলি!! বিয়ের পর বছর পাঁচেকের একটু বেশী শুধু দুজনেই ছিলাম, ঘরের কাজ নিয়ে কারোর কোন মাথাব্যাথা ছিল না...... চিরকাল এমনসব দেশে থেকে এসেছি যেখানে রোজ ঘরের কাজ,রান্নাবান্না করে দেওয়ার লোক সহজেই অ্যাফোর্ড করা যায়। তারা এক আধদিন ডুব মারলেও মাথায় আকাশ ভেঙে পড়ত না।

    গোল বাঁধল বাচ্চা হওয়ার পর, তখন থেকে নিয়মতান্ত্রিক সংসার শুরু হল। আর এক্জন ছোট্ট মানুষের বর্তমান-ভবিষ্যতের চিন্তাই সব চিন্তাকে ছপিয়ে গেল। শারীরবৃত্তীয় কারণে মেয়েরা সন্তানের বেশী যত্ন নেয় সেটা সবাই জানে...... আবার ছেলেরা হঠাৎ করে তাদের বিন্দাস সাথীর এইরকম ঘরোয়া হয়ে যাওয়াটা মেনে নিতে পারে না, তারা আগের জীবনের জন্য হাহুতাশ করে....এটাও বোধহয় এখন সবাই জানে। এগুলো নিয়ে নতুন কথার কিছু নেই। নতুন কথা একটাই যে ছেলেরা এবং কিছু ক্ষেত্রে মেয়েরাও বাড়ীর কাজগুলোকেও সন্মান দিতে শিখলে ভাল হয়........আর আগেও বলেছি এখনও বলছি যে কাজ মানে শুধুই বাসন মাজা, রান্না করা নয়...... ঘর চালানো-ও।
  • aka | ০৭ জুন ২০১২ ০৮:২৭11602
  • আমার কোন সন্দেহ নেই হৃতিক রোশন বেস্ট ডান্সার আই হ্যাভ সিন এভার।

  • ব্যাং | ০৭ জুন ২০১২ ০৮:২৫11601
  • অনুপ জালোটাটা একদম ভালো লাগল না।
  • Abhyu | ০৭ জুন ২০১২ ০৮:২২11600
  • না লিখে গান শোনো

    (স্নিগ্ধ শ্যামবেনীবর্না তো একটা ভোটও পেল না)
  • ব্যাং | ০৭ জুন ২০১২ ০৮:২১11599
  • অভ্যু, ভালো লাগল গানটা।
  • pi | ০৭ জুন ২০১২ ০৮:২০11598
  • একটা কথা লিখবো কিনা সেই দুপুর থেকে ভাবছি।
  • ব্যাং | ০৭ জুন ২০১২ ০৮:১৯11597
  • বাঃ ঝিকি বলায় মনে পড়ল সেই বুটিদার ফেট্তির কথা। তখন বোধ হয় শার্লক হোম্সের একটা অনুবাদ সিরিজই বেরিয়েছিল আনন্দমেলায়, তাই না?
  • ব্যাং | ০৭ জুন ২০১২ ০৮:১৭11595
  • না, শার্লক হোমসের টিভি সিরিজ এখনো দেখে নি।
  • ব্যাং | ০৭ জুন ২০১২ ০৮:১৭11596
  • থ্যাংকিউ রিদ্ধি, বাজে টাইপো। কী করে যে লিখলাম! ঃ-((
  • ব্যাং | ০৭ জুন ২০১২ ০৮:১৬11594
  • তবে সত্যের খাতিরে জানিয়ে রাখি শাড়ি কেনার সেই মহাযজ্ঞিতে তিনি একেবারেই অংশগ্রহণ করেন নি। একদিনই ওনাকে বার করা গেছিল, বালুচরীর দোকানে দুই ঘন্টা বসে থেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে, রেগে হাতপা ছুঁড়ে আপত্তি জানিয়ে বাড়ি ফিরে ঘোষণা করেছেন, আর ক্ক্ষনো উনি কোথাও যাবেন না। শুধু পিটার ক্যাটে লাঞ্চের জন্য যদি আমরা থামি, তাহলে জন্য আমীরমামা অথবা রাজুমামা একবারের জন্য বাড়ি এসে ওনাকে তুলে নিয়ে যান পার্ক স্ট্রীট অব্দি। পরের দিন থেকে বাড়িতে একা থেকে বডিলাইন টিভি সিরিজটি দেখা শেষ করেছেন। তার মামা তার জন্য কম্পিউটারে কপি করে রেখে গেছিলেন। রাত্তিরে আমি যখন ইষ্টিকুটুম দেখতে বসেছি। তখন এরকম কথোপকথন হল -
    উফ ওটা কী দেখছ, আমাকে টিভিটা দাও না।
    সারাদিন তো টিভি-কম্পিউটার নিয়েই পড়েছিলি, আমি কি সারাদিনে আধ ঘন্টা টিভি দেখতে পারি না?
    আমি কি তোমাকে টিভি দেখতে মানা করেছি, তুমি আমার সঙ্গে স্ম্যাক ডাউন দেখ, তাহলেই তোমার টিভি দেখা হবে।
    তুই এঘর থেকে বেরোবি? আমি টিভিতে কী দেখব, সেটা তুই ঠিক করবি?
    কেন, তুমিও তো আমাকে বল, ডিস্কভারি দেখ, হিস্ট্রি দেখ, আমি কি তখন তোমাকে এই কথাটা বলি?
    কলেজ পাশ না করলে এই কথাগুলো বলা যায় না। আমার কলেজে পড়া শেষ, তাই আমি তোকে বলছি। আগে তো তুই কলেজ অব্দি যা, তারপর এগুলো বলবি।
    ও-ও, এইভাবে তুমি আমাকে বেশি পড়িয়ে নিতে চাও, তাই না? তুমি এটা কী দেখছ? এই মেয়েটা এত জুয়েলারি পরে আছে, আর খালি পায়ে হাঁটে। তুমি এটা দেখবে না।
    হে ভগবান, তুই সিরিয়ালের মেয়েদের সাজপোশাক নিয়ে কথাই বা বলছিস কেন? যা এখান থেকে টিভি ছেড়ে দিয়ে কম্পিউটারে কিছু দেখ।
    আমার বডিলাইন দেখা শেষ। তুমি সকালে বলেছিলে না, ওটা তুমি যখন স্কুলে পড়তে, তখন টিভিতে দেখাত? তুমি তোমর ছোটোবেলায় অত ভালো ভালো সিরিয়াল দেখেছ, এখন তো আবার সেগুলৈ দেখতে পার। এইটা কেন দেখছ?
    আরে এই সিরিয়ালটা তোকে কি কামড়াচ্ছে?
    তুমি যখন আমাকে টিভিটা দেবেই না, আমি আরেকবার বডিলাইন দেখছে, আমি পরপর তিনবার রিপিট করে দেখব, তখন আমাকে ডাকতে আসবে না। আর তুমি ডাকলে আমি সাড়া না দিলে জিজ্ঞেসও করবে না, কেন সাড়া দিচ্ছি না।
  • Abhyu | ০৭ জুন ২০১২ ০৮:০৯11593
  • এই এক শিল্পী - আদ্দেক লোকে নামই শোনে নি - অথচ -
  • ঝিকি | ০৭ জুন ২০১২ ০৮:০৬11592
  • আনন্দমেলাতে ধারাবাহিক হিসেবে বেরোত - বুটিদার ফেট্টি
  • riddhi | ০৭ জুন ২০১২ ০৮:০৪11591
  • ওটা 'স্পেকলড ব্যান্ড' ঃ(
    বিবিসি শার্লক সিরিজ টা কি দেখেছে? ইন্টারনেটে আছে। গল্প্গুলো একটু বদলেছে, এ যুগের সাথে তাল মিলিয়ে। ঐ পুরনো গল্পগুলো পড়তে পড়তে, স্ক্রিনে এই নতুন শার্লক দেখলে আরো ভাল লেগে যেতে পারে।
  • ব্যাং | ০৭ জুন ২০১২ ০৮:০১11590
  • না রে আকা, কিছু হাঠাৎ কাজ এসে পড়ায় আর শুক্কুরের সকাল এগারোটার আগে সেটা শেষ করে ফেলার ডেডলাইন থাকায় এইভাবেই সারতে হল।
  • ব্যাং | ০৭ জুন ২০১২ ০৮:০০11589
  • না হে ঝিকি, এখন ঘুম হবে না। এখন রাতের রান্না সেরে বেরোতে হবে। রাতের আগে ছুটি নেই।
  • Abhyu | ০৭ জুন ২০১২ ০৭:৫৯11588
  • ব্যাংদির জন্যে
  • Abhyu | ০৭ জুন ২০১২ ০৭:৫৮11587
  • বহুত বুদ্ধিমান !
  • ব্যাং | ০৭ জুন ২০১২ ০৭:৫৭11586
  • একজন ইদানিং শার্লক হোমসের প্রেমে পড়েছেন। ব্লু ডায়মন্ড দিয়ে শুরু করে এমারেল্ড ক্রাউন হয়ে এখন স্পেক্টাকলড ব্যান্ড অব্দি পৌঁছেছেন।
    গরমের ছুটি চলাকালীন কোলকাতায় গিয়ে সারাক্ষণ আইপড গেমস নিয়ে পড়ে থাকতেন বলে, একদিন ওনার দিদা আইপডটা লুকিয়ে রেখে বলেছেন কম্পিউটার তেবিলের উপর রেখেছিলাম চার্জ করার জন্য। নিশ্চয়ই জানলা দিয়ে হাত বাড়িয়ে চোর নিয়ে গেছে।
    প্রথমে খানিকটা অবিশ্বাস করল, তারপর বোধহয় বিশ্বাসই করতে চাইছিল, তাই বিশ্বাসও করল। আমি আবার বিশ্বাসটা পোক্ত করার জন্য বললাম, আমার গলার সোনার চেন, লকেটও আমি খুলে ওখানে রেখেছিলাম, এখন আর পাচ্ছি না।
    সেই শুনে অনেকক্ষণ আমাদের অনেক জিজ্ঞাসাবাদ করল, ঠিক কটার সময়ে খুলে রেখেছিলাম, শেষ কে এঘরে এসেছিল, এইসব অনেকক্ষণ ভাবল, তারপর কোনো সুরাহা না পেয়ে গম্ভীর মুখে এসে বলল, "তোমার ডায়্মন্ড রিংটা দাও তো, ওটা কম্পিউটার টেবিলের উপর রেখে ওয়েট করি টেবিলের নীচে বসি, এলেই ধরে ফেলব।"
  • ঝিকি | ০৭ জুন ২০১২ ০৭:৫৬11585
  • ঘুমো-ও ব্যাং ঘুমো-ও এবার।
  • Abhyu | ০৭ জুন ২০১২ ০৭:৫৪11584
  • সে আবার কি? ৫০ ঘন্টা ঘুমোও নি কেন? এত সাংঘাতিক কথা
  • aka | ০৭ জুন ২০১২ ০৭:৫১11583
  • কবে মরে যাবি তো। দুম করে। এগুলো ঠিক ইগনোর করার ব্যপার নয়। ৫০ ঘন্টা ঘুম নেই?
  • ব্যাং | ০৭ জুন ২০১২ ০৭:৪৯11582
  • আকা, আজকের মত এটা মুলতুবি থাক। মাথা ছিঁড়ে পড়ছে যন্ত্রণায়। মাথার দোষ নয়, আমার স্বভাবের দোষ। একটানা পঞ্চাশ ঘন্টা লম্বা হয়ে শুয়ে ঘুমো ই নি। গাড়িতে আসা যাওয়ার ফাঁকে আধ-ঘন্টা এক ঘন্টা হয়তো ঢুলে নিয়েছি। ব্যাস গত দুই দিনে ঘুম বলতে ঐটুকুই। কাল থেকেই মেজাজ তিরিক্ষি হয়ে আছে, আজকের মতন এই চাপারউতোন তোলা থাক, অন্য কোনোদিন খেলব।
  • Abhyu | ০৭ জুন ২০১২ ০৭:৪৭11581
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত