এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৩০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sei maal | ০২ আগস্ট ২০১২ ১৫:৪৪516955
  • ভুল হয়ে গেছে বাবা, বড় ভুল হয়ে গেছে, দয়া করে বালোৎপাটন কর না
  • কোয়ার্ক | ০২ আগস্ট ২০১২ ১৭:১৩516957
  • কিন্তু ডেটা বলছে http://tinyurl.com/c47ehrx
  • sosen | ০৩ আগস্ট ২০১২ ১৫:২৯516958
  • এহে হে সব কি সাংঘাতিক লোকজন। আমি ইতিহাসে পঞ্চান্ন পেয়েছিলাম। :(
  • sosen | ০৩ আগস্ট ২০১২ ১৫:৩৩516959
  • মানে পঞ্চান্ন + দশ মৌখিক= ৬৫। ব আমি টপ যাচ্ছি।
  • শঙ্খ | ০৩ আগস্ট ২০১২ ১৮:৫০516960
  • আর উচ্চমাধ্যমিকে আমি যে মাধ্যমিকের চেয়ে পঞ্চাশ নাম্বারও বেশি পেলুম না, সেটা বুঝি কিছু নয়? দুশো নাম্বারের পেপার বেশি ছিল।

    ভ্যাঁক!!
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ১৯:২৮516961
  • সোসেন, অত ফুত্তি কত্তে নেই!
    আমি লিখিত এবং মৌখিক মিলিয়ে চল্লিশ পেয়েছিলাম। উনচল্লিশ নম্বর উত্তর লিখে চৌত্রিশ পেয়েছিলাম। আর মৌখিকে পেয়েছিলাম ছয়। ইতিহাসের দিদিমণি ছয়ের কম দিতে লজ্জা পেয়েছিলেন। ওনার নিজের সাক্ষাৎ ছাত্রী ছিলাম কিনা।
  • ঝিকি | ০৩ আগস্ট ২০১২ ১৯:৪৩516962
  • লেটার পেলে কি হাতি-ঘোড়া লাভ হয়?
  • sosen | ০৩ আগস্ট ২০১২ ১৯:৪৯516964
  • আহা কান্না কিসের!

    তাছাড়া উমা তে হিস্ট্রি না থাকলেও কেমিস্ট্রি ছিল। আমাকে ডোবানোর জন্য। ভাগ্যে বাকি সায়েন্স সাবজেক্টে লেটার ছিল। না হলে আজ ও হাতে হারিকেন নিয়ে ঘুরছি।

    কেমিস্ট্রিতে যে কি করে অত কম পেতাম আজ ও বুঝতে পারিনি। এমন কি বি এস সি পাশে ও। টায়েটোয়ে পাশ। অথচ পরীক্ষা দিয়ে বেরিয়ে তো বেশ খুশি খুশি লাগত।

    বি টি ডাব্লু, শিগগির পাশ ফেল উঠে যাবে শুনছি, তখন কি আমাদের কষ্টকৃত এই পাশ ফেল এর জন্য আমাদের কিছু সংগ্রাম ভাতা টাইপ দেওয়া যায় না? বড় খাটুনি গেছে।
  • sosen | ০৩ আগস্ট ২০১২ ২০:০৭516965
  • ব্যাং ;গুচ তেও আমায় কেউ ফাস হতে দিবেনি? স-ও-ও-ব সি পি এমের চক্রান্ত।
  • Prongs | ০৩ আগস্ট ২০১২ ২০:৩৮516966
  • আমি মাধ্যমিকের চে উচ্চমাধ্যমিকে ১৮ নম্বর কম পেয়েছিলুম, টোটালে। হুঁ।
  • generic letter | ০৩ আগস্ট ২০১২ ২২:১৭516967
  • আমি ফিজিক্যাল সায়েন্সে ইতিহাসের চেয়েও কম পেয়েছিলাম। তখনই সিদ্ধান্তঃ বিজ্ঞান ছাড়তে হবে।
  • | ০৩ আগস্ট ২০১২ ২৩:১৩516968
  • হ্যাঁ হ্যাঁ কেমেষ্ট্রি ছিল। আর বলো না পাশ করতে কান ছড়ে গিয়েছিল। ফাস্ট পেপার তে যাও কিছু পেলাম সেকেন্ড পেপার র ব্যাপারে কিছু ন বলাই ভালো।

    শঙ্খ দা ঃ))
  • Du | ০৫ আগস্ট ২০১২ ১২:০৪516969
  • রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, “সিপিএম-কে অত মাথা ঘামাতে হবে না। ওঁদের সময়ে ভুলভাল পরিকল্পনা হতো। ইচ্ছে না-থাকলেও মানতে হতো। এখন যা ভাল মনে হবে, তা-ই করব।”
  • siki | ০৫ আগস্ট ২০১২ ১২:৩৮516970
  • :)

    দিদি আপনার ছেলের কেমন বিয়ে হয়েছে?

    -- আর বোলো না, বৌমাটি অতি দজ্জাল। ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। পুরো বৌয়ের ভেড়ুয়া হয়ে গেছে ছেলে আমার। বৌয়ের কথায় ওঠে, বৌয়ের কথায় বসে।

    আর আপনার মেয়ের কেমন চলছে সংসার?

    -- হ্যাঁ বাপু, মেয়ের বিয়েটি একদম মনের মত হয়েছে। জামাই আমার মেয়ের খুব বাধ্য। মেয়ে আমার যা বলে তাই শোনে, যা আবদার করে তাই মেনে নেয়। বৌকে ভীষওওওণ ভালোবাসে।
  • cb | ০৫ আগস্ট ২০১২ ১৩:৪২516971
  • এই সুশান্ত টি সত্যিই এরকম বলেছেন? ক্ষি চাপ :)

    কেউ খবর করল এটা নিয়ে এখনো অবধি?
  • sosen | ০৫ আগস্ট ২০১২ ১৪:০৭516972
  • বা বা বেশ!
  • siki | ০৯ আগস্ট ২০১২ ২৩:১৪516976
  • উফ্ফ্ফ, কী এফিশিয়েন্ট! কী ইন্টেলিজেন্স কোশেন্ট!!
  • cb | ১০ আগস্ট ২০১২ ০৮:০৩516977
  • ইনি কি ক্ষিতি গোঁসাই এর স্ত্রী? বর্তমান এ লিখেছেন আজকে

    http://bartamanpatrika.com/content/main2.htm
  • pi | ১০ আগস্ট ২০১২ ০৮:৪৫516978
  • হ্যাঁ।

    এদিকে দিদি তো হরিয়ানায় 'পরিবর্তন' আনার জন্য আকাশবাণী করছেন !
    http://bartamanpatrika.com/content/spl8.htm
  • pi | ১০ আগস্ট ২০১২ ০৮:৪৮516979
  • ঐ রিক্সাওয়ালা ভদ্রলোক ছাড়া পেয়ে যাবার পর সাংবাদিকেরা দিদিকে প্রশ্ন করে নাই ? ঃ)
  • PT | ১০ আগস্ট ২০১২ ১১:২৬516980
  • কোন সাংবাদিকের ঘাড়ে একটার বেশী মাথা আছে? ওদিকে সুনন্দা তো বলেই দিয়েছেন যে বাম আমলে "সংবাদপত্রের স্বাধীনতা ছিল না.....এখন অবস্থা ফিরেছে!"

    আজ আনন্দ-র টিভিতে দেখাল যে চারজন "সমাজকর্মী"-র মোবাইলের যোগাযোগ সরকারীভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সেই নিয়ে এপিডিআর একটি সংবাদিক সম্মেলন করে গতকাল।
  • কোয়ার্ক | ১০ আগস্ট ২০১২ ১১:৪৯516981
  • কিন্তু কোন্‌ পুলিশ বলল যে They could not establish any connection .......? চাগরির ভয় নাই?
  • cb | ১০ আগস্ট ২০১২ ১৪:৪৬516982
  • বামফ্রন্টের বৈঠকে ক্ষিতিবাবুর ধুতি খুলে নিতে পারে লোকজন :P
  • pi | ১০ আগস্ট ২০১২ ১৭:৫৪516983
  • কোন চারজন সমাজকর্মী ? একটু বিস্তারিত পাওয়া যাবে ?
  • PT | ১১ আগস্ট ২০১২ ১২:৪৭516984
  • এপিডিআর সঙ্গে ছিলঃ কল্লোলদা বোধহয় নামগুলো বলতে পারবে।

    টেলিগ্রাফের খবরের সেই মানুষটিকে, "মুখ্যমন্ত্রীর সভায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য" আজ আবার গ্রেপ্তার করা হয়েছে!!
  • siki | ১১ আগস্ট ২০১২ ১৪:৫৪516986
  • আগের দিন পড়া না করেই গেরেপতার করেছিল। এইবার পড়া করে এসেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন