এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২১২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | ০৯ ডিসেম্বর ২০১২ ২৩:৫৩554622
  • এখানে কে তাতানো কথা লিখল? কোন স্যাম্পল?
  • প্পন | ০৯ ডিসেম্বর ২০১২ ২৩:৫৯554623
  • আর এইটা গভীরভাবে ভাবলে শুধু ইবে মোবার দ্বিপাক্ষিক মহতী আলোচনার মাধ্যমে মেটার কথা না।

    ইবের হোম ম্যাচ ছিল, ঠিকই, টিকিট বেচার সময় তারা লিখেও দিয়েছিল কোন কোন জিনিস নিয়ে ঢোকা যাবে না। ২৪ ঘন্টার চ্যানেলে দেখলাম ফাঁকা স্টেডিয়ামে বাল্ব, ইঁট, মদের বোতল সব জিনিসের রসদই প্রভূত পরিমাণে ছিল। যেগুলি টিকিটে নিষিদ্ধ দ্রব্য হিসেবে উল্লেখ করা ছিল। এখন এইটা আটকানোর দায় প্রশাসনের, কোন ক্লাবের না। এদেশেও না, ওদেশেও না। তো প্রশাসন সেইটা আটকাতে ব্যর্থ হলে সেইটার পুরো দায়িত্ব তাদেরই।
  • bb | ১০ ডিসেম্বর ২০১২ ০০:৩৪554624
  • প্পনঃ এইখানে শুঃ বাঃ কে বলেছে? কাদের? তাকে ক দিয়েছে কে কে?

    মাঠে না গিয়েই এই ভাষা হলে তাহলে আর মাঠের দর্শকদের দোষ দিয়ে গিয়ে কি লাভ?

    মোহনবাগান ৫ গোল খেত কিনা জানিনা - কিন্তু এই কথাগুলি কি উত্তেজনার লক্ষণ নয়?

    এটা একটা খেলা, তাতে আমরাই কি রকম যুদ্ধে চলে যা্চ্ছি- তাহলে আর জনতাকে কি করে দোষ দেব?

    Name: cb

    IP Address : 99.231.111.81 (*) Date:09 Dec 2012 -- 03:41 PM

    হারামজাদারা আবার লোক হাসাবে। ক্যালা শুঃ বাঃ দের

    Name: Tim

    IP Address : 12.133.45.12 (*) Date:09 Dec 2012 -- 03:48 PM

    cb কে ক।
    Name: ঊমেশ

    IP Address : 223.105.187.174 (*) Date:09 Dec 2012 -- 03:56 PM

    মোবারা এটা বেশ ভালো খেলা খেললো, মাঠে নেমে ৫ গোল খাবার থেকে না খেলা ভালো, ওরা ভালো-ই জানে ফেডারেশন ওদের কিছু করতে পারবে না।

    cb কে "ক"
  • প্পন | ১০ ডিসেম্বর ২০১২ ০০:৫৯554625
  • ও, এইটা!

    আমার cb কে মোবা মনে হল। ফ্রাস্টেশনের চোটে ঐরকম বলেছেন। যেমন পটকে আজ ক্রিকেট টিমের নির্বাচকমন্ডলীকেও একই জিনিস বলেছে।

    টিম আর উমেশ মনে হয় লোকজন হাসানোর কথায় ক দিয়েছে।

    ওডাফাও আজ শুনলাম রেফারিকে খিস্তি করেছে, (সেটা সত্যি হলে) তালে সেও তালে গ্যালারি তাতিয়েছে! (আপনার যুক্তি অনুযায়ী)

    কিন্তু পুরো ব্যপারটা শুনতে ভালো হলেও (উত্তেজনার বহিঃপ্রকাশ) তাতে যুক্তি কম। খেলার মাঠে উত্তেজনা থাকবেই। বিলেতেও খেলার মাঠে ও পাবে লোকে খিস্তি দেয় আমি দেখেছি। সেইটা আনকমন কিছু না। কিন্তু মিসাইল, মদের বোতল, ইঁট এইসব নেওয়া বন্ধ করা গেলে নিছক খিস্তির বন্যায় বড়জোর দুদলে হাতাহাতি হবে। নবির মত কাউকে প্রাণ হাতে করে খেলতে হবে না।

    ক্রিকেট মাঠে যদি এইসব নিয়ে ঢোকা বন্ধ করা যায়, তালে ফুটবল মাঠে নয় কেন, প্রশ্ন এইটাই।
  • lcm | ১০ ডিসেম্বর ২০১২ ০১:০৪554626
  • ওহ্‌, বড় অশান্তি।
  • cb | ১০ ডিসেম্বর ২০১২ ০১:১৯554627
  • বড় অশান্তি। আমি মোবা। কাটিয়ে দিন, উত্তেজিত হবেন না
  • গান্ধী | ১০ ডিসেম্বর ২০১২ ০৯:১৩554628
  • CB মোবা, ফলে কেস ক্যানসেলঃ)

    ১। টিভি থেকে দেখলে মোবার টিম তুলে নেওয়া উচিত হয়নি, প্রথমবারই লিখেছি। কিন্তু গ্যালারীতে বিশেষ করে মোবা গ্যালারীতে কেউ থাকলে তাকে জিজ্ঞাসা করুন পুলিশ কিভাবে সমর্থকদের মেরেছে। গ্যালারীতে বিশাল মারপিট চলছিল। অনেক লোক যারা বাচ্ছা বা মেয়েদের নিয়ে খেলা দেখতে গেছিল, তারা মোবা ২ন্ড হাফে নামবেনা জানার আগেই বাড়ির দিকে হাঁটা লাগিয়েছিল ভয়ে।

    ২। খেলা মোবা হারতই এটা করিম থেকে আমি সবাই জানতাম। আর কালকের ইবের ফর্ম দেখে এক কল্যান মজুমদার ছাড়া কেউ ভাববে না যে ৫ গোলের ভয়ে মোবা খেলেনি।

    ৩। আমি যদ্দুর রুল জানি তাতে শাস্তি হলে হোম টিমের দায় বেশি। মিলান ডার্বীর কথা মনে আছে? দিদার সামনে রকেট ছুঁড়েছিল। যাই হোক, এক্ষেত্রে সলুশন বোধ্হয় ৩পয়েন্ট ইবেকে দিয়ে দেওয়া। কারণ মোবা ফিফাতে যাবেই বেশি কিছু করলে, ফিফার রুল অনুযায়ী বোধহয় মোবার এগেনস্টে কিছুই করতে পারবেনা যখন একজন প্লেয়ার গ্যালারীর ইঁটে আহত হয়ে হসপিটালাইস্ড

    ৪। (এটা মোবা সাপোর্টারদের জন্য) মোবার কর্মকর্তাদের কালচার আর টিমসি কালচার এখন এক হয়ে গেছে। মাঠ থেকে টিম তোলা তাও মেনে নেওয়া যায়, কিন্তু চিঠি মিত্র প্রেসের সামনে যেটা বলল তাতে খিল্লিটা যে মোবা হল সেটা বোঝার ক্ষমতা ওঁর নেই। তবে একটা জিনিস লক্ষ্য করা দরকার যে টুটু বসু এখন সাইডলাইন।

    ৫। (এটা ইবে সাপোর্টারদের জন্য) রেফারীর দিকে তেড়ে গেলে যদি রেড কার্ড হয়, রেফারীকে ধাক্কা মারলে কি হয়? গ্যালারী থেকে কাল বুঝিনি। কিন্তু আজ প্রতিটা পেপারে দেখলাম যে খাবড়া রেফারীকে ধাক্কা মেরেছে।
  • গান্ধী | ১০ ডিসেম্বর ২০১২ ০৯:১৪554629
  • ইদেনে ৭০ হাজারকে কন্ট্রোল করতে পুলিশ থাকে। যুবভারতীতে কেন নেই?

    এই প্রশ্ন মোবার তোলা উচিত ছিল কিন্তু পারছেনা কারণ পুলিশ মন্ত্রী মমোটা
  • সুদীপ্ত | ১০ ডিসেম্বর ২০১২ ০৯:৪৫554630
  • গান্ধীর মতামতে একটা পয়েন্ট যোগ করছি:
    প্রতিপক্ষ খেলোয়াড় লাল কার্ড দেখেছে বলে হাততালি আর দ্বিতীয়ার্ধে সব ঘটনা দেখেশুনে ইবে খেলোয়াড় দের ওই রোয়িং - চূড়ান্ত অশোভন এবং নিম্নমানের স্পোর্টিং স্পিরিট (মোবার টিম না নামানো কে বা মোবা কর্তাদের ভুলভাল বক্তব্যকে কোনভাবে জাস্টিফাই না করে বলছি এবং এক-ই কাজ মোবা করলেও বলতাম)।
  • dukhe | ১০ ডিসেম্বর ২০১২ ১০:০১554632
  • খেলোয়াড় বা সমর্থকদের জীবন আগে, না খেলা আগে - হেইডাই প্রশ্চেন।
  • গান্ধী | ১০ ডিসেম্বর ২০১২ ১০:০৩554633
  • সুদীপ্তদার কথাটা আগেও লিখেছিলামঃ) প্পনদা, উমেশদারা ওটা কাটিয়ে গেছেনঃ)
  • dukhe | ১০ ডিসেম্বর ২০১২ ১০:০৫554634
  • আহা স্পোর্টিং স্পিরিট আর ইবে গুলিয়ে ফেললে চলবে ক্যান?
    ইবেকে প্রতি ম্যাচে চোখ বুজে তিন পয়েন ধরে দেওয়াই বেস্ট সল্যুশন। একমত।
  • গান্ধী | ১০ ডিসেম্বর ২০১২ ১০:১৫554635
  • http://epratidin.in/Details.aspx?id=10949&boxid=21137343

    চিঠি মিত্র বাজে বকলে মোবা সাপোর্টাররা মেনে নেয়। কিন্তু একটা ইবে সাপোর্টারকেও দেখলাম না কল্যানের এই কমেন্ট নিয়ে কিছু বলল বা রোয়িং নিয়ে কিছু বলল। এগুলো সযত্নে এড়িয়ে গেল
  • নেতাই | ১০ ডিসেম্বর ২০১২ ১০:২৮554636
  • টিভিতে দেখছিলাম, পুলিশ খুব বাজেভাবে কেলিয়েছে।
    আরো বড় অঘটন ঘটতে পারতো।
    আর নবির চোট যেরকম তাতে জীবনহানিও সম্ভব ছিলো। ইবের কাউকে এই নিয়ে সামান্য দুঃখিতও মনে হচ্ছেনা। দুর্ভাগ্যজনক।
  • নেতাই | ১০ ডিসেম্বর ২০১২ ১০:২৯554637
  • ডিঃ
    টিভিতে বা পেপারে বেরোনো ইবের লোকেদের রিয়াকশান দেখে বলছি।
  • Tim | ১০ ডিসেম্বর ২০১২ ১০:৩০554638
  • কে একজন দেখলাম আমার ক দেওয়া কোট করেছেন, ভাষা ইত্যাদি নিয়ে বলেছেন।

    আমি cb র যে কমেন্টে ক দিয়েছিলাম সেটা হলো "তেনোমুলি আবেগের" কমেন্ট। একটু দেখেশুনে লিখলে ভালো হয়।
  • Tim | ১০ ডিসেম্বর ২০১২ ১০:৩৭554639
  • উফ্ফ পোস্টের সমুদ্র পেরিয়ে খুঁজে পেয়েছি।

    bb করেছেন অভিযোগটা। কমেন্ট আর ক দেওয়ার সিকোয়েন্সটা দেখএ বোঝা যেত কোথায় ক দিয়েছি। আশাকরি উত্তর দিতে পারলাম।
  • গান্ধী | ১০ ডিসেম্বর ২০১২ ১০:৪০554640
  • @উমেশদা IP Address : 223.105.187.174 (*) Date:09 Dec 2012 -- 10:39 PM

    পাথরটা মোবা গ্যালারী থেকেই এসেছিল। আমরাও জানতাম। কারণ ৪ নম্বর থেকে এসেছিল। কিন্তু আনন্দবাজারের খবরটা ভুল ছিল। কিন্তু কালকের মাথার যা অবস্থা ছিল তাতে ঠিক-ভুল না দেখেই শেয়ার করেছিলাম। স্যরি

    ইবে কয়েকটা ভুলও কাল করেছে যেগুলো নিয়ে কেস খাবে। ভিআইপির উল্টো দিকের পার্টটা ৫নম্বর। যেটার টিকিট কোনো ম্যাচে দেওয়া হয়না, কারণ একদিকে ৪(মোবা) অন্যদিকে ১(ইবে)। কিন্তু ইবে লোভ সামলাতে না পেরে ওটাকেও ইবে গ্যালারী করেছিল (হোম ম্যাচের ফায়দা) ফলে ৪নম্বর আর ৫ নম্বরে গুছিয়ে মারপিট হয়েছে।

    তবে মোবা যেসব সাপোর্টাররা ইবের ফ্ল্যাগ পুড়িয়েছে সেগুলো কোনো ক্লাবের সাপোর্টার হতে পারেনা, ওরা হুজুকে পাবলিক
  • সুদীপ্ত | ১০ ডিসেম্বর ২০১২ ১০:৪১554641
  • নেতাই, মেহতাব নবি কে দেখতে হাসপাতালে গেছিল, অপারেশন ছিল; সত্য খবর স্বীকার্য;
    দু:খ বা গ্লানি কার কতটা হয়েছে বলতে পারি না, তবে হয়ে থাকলে বড় দেরিতে হয়েছে, ডার্বি ম্যাচের খেলোয়াড় রা আর একটু পরিণত মানসিকতার পরিচয় দেবে এটাই আশা ছিল, ডার্বি ম্যাচে খেলোয়াড় দের প্রতিটি আচরণ দর্শক দের ক্ষেপিযে দিতে পারে, মনে রাখা উচিত ছিল।
  • গান্ধী | ১০ ডিসেম্বর ২০১২ ১০:৫৭554643
  • মেহতাব গেছিল, নিতু সরকার (ইবের কর্মকর্তা) গেছিল।
  • তাতিন | ১০ ডিসেম্বর ২০১২ ১২:৩১554644
  • ফাইনালি মাচাবাগানকে দুবছর সাস্পেণ্ড করলে সেইটাই পাওনা হয়ে রইবে
  • dukhe | ১০ ডিসেম্বর ২০১২ ১২:৩৭554645
  • হ্যাঁ হ্যাঁ, ইবে ছাড়া অন্য দলগুলোকে সাসপেন্ড করে দিলেই বখেড়া মেটে।
  • cb | ১০ ডিসেম্বর ২০১২ ১২:৫২554646
  • গান্ধীর ৪ নং পয়েন্ট টি ই বলতে চেয়েছিলাম

    বাট মোবা কে ২ বছর ব্যান করা মুশকিল যেখানে ওটা ইবের হোম ম্যাচ
  • sch | ১০ ডিসেম্বর ২০১২ ১৩:০৪554647
  • একটা নিরীহ গরীব ফুটবলারের মাথা ফাটানো খুব খারাপ কাজ। বিশেষ করে যেখানে খেলাটা শেষই হয় নি। যা করা দরকার

    ১) যে কাল ইঁট-টা চুঁড়েছে তাকে শনাক্ত করা দরকার। আগামী কয়েকদিন বিভিন্ন সাইজের ইঁট ছুঁড়িয়ে তার কনসিস্টেন্সি বাড়ানো দরকার। ছোট আধলার ওপর জোর দিতে হবে। যা পকেটে করে নেওয়া যায়।

    ২) সে যেখান থেকে ছুঁড়েছে সেখান থেকে নবীর দূরত্ব মাপা দরকার যাতে কোনো ভুল না থাকে।

    ৩) লোকটিকে নাগপুরে নিয়ে যাওয়া দরকার। (২) নম্বরে মাপা দূরত্বের সঙ্গে মিল রেখে তাকে নাগপুরে ঠিক আসনে বসানো দরকার। মনে রাখতে হবে গম্ভির, কোহলি আর ধোনী বাউন্ডারী লাইনে ফিলদিং করে না। সুতরাং সুযোগ পাওয়া যাবে ওদের প্যাভিলিয়ানে ফেরার সময়টুকু।

    বাকিটুকু টীভিতে দেখতে চাই।

    প্রায়রিটি ধোনি, গম্ভীর, না পারলে কোহলি।

    আর সাক্সেস্ফুল হলে লোকটিকে সাম্মানিক ভাবে সামরিকবাহিনীতে গ্রুপক্যাপ্টেন করা দরকার...যা ধোনী আর গম্ভীরকে দেওয়া হয়েছে।
    কারণ? দেশভক্তরাই সামরিক বাহিনীর সাম্মানিক ভূষন পাক, দেশদ্রোহীরা না।
  • গান্ধী | ১০ ডিসেম্বর ২০১২ ১৩:১৩554648
  • খেলা শুরু আগে থেকে কালকের ম্যাচের অবস্থাটা দেখুন। খেলা দেখতে আসার সময় এক মোবা সাপোর্টারকে চলন্ত বাস থেকে ফেলে দেয় ইবে সাপোর্টাররা।

    https://www.facebook.com/photo.php?v=4153217908469&set=o.137238152991845&type=2&theater

    ফিফার রুলে আছে অ্যাওয়ে টিমের গালারীতে কিছু না রাখার সেখানে ইবের ফ্ল্যাগ টাঙ্গিয়ে রাখা। মোবার ফ্ল্যাগ টাঙ্গানোর যায়্গা না দিয়ে

    এগুলো পটভুমিকা, "গ্যালারীকে উত্তেজিত করার"

    যদি কারোর পড়শুনার ইচ্ছা থাকে, পড়ে নিতে পারেন। ফিফা রুল অনুযায়ী শাস্তি দিতে হলে ইবেকে (হোম ম্যাচ) দিতে হবেঃ)

    অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম মোবা গ্যালারীতে আগে থেকে ইবের পতাকা টাঙ্গিয়ে রাখা

    http://www.fifa.com/mm/document/tournament/competition/51/53/98/safetyregulationse.pdf
  • gandhi | ১০ ডিসেম্বর ২০১২ ১৩:১৪554649
  • যে ঢিল ছুঁড়েছে তাকে অলিম্পিকে পাঠালে মেডল স্যিওর। যে ডিস্টান্স থেকে ছুঁড়েছে
  • ঊমেশ | ১০ ডিসেম্বর ২০১২ ১৩:১৫554650
  • আমি আবার কখন শুঃ বাঃ বলাটা সাপোর্ট করলাম। CB কে মোবা দের তৃনমুলী মনোভাবে সাপোর্ট করেছিলাম, এটা আমি সব্সময় করি।
    আমি নিজে গালাগালি, মারামারি কলেজ ছাড়ার পর করিনি আর সাপোর্টও করি না।

    কাল একবারো নবি'র কেস এ আনন্দ করেছি বলে মনে পড়ছে না। আমি বলেছি পাথরটা মোবাদের ছিল। আমার ঘটনাস্থল আর সবচেয়ে কাছের গ্যালারি দেখে তাই মনে হয়েছে।

    আমি আবার বলছি কাল ওডাফা রেড কার্ড ভুল ছিল না, অন্তত পশ্চিমে মাঠে এরকম অনেক হতে দেখেছি।
    কিন্তু কলকাতার মাঠের কথা ভেবে ওটা হলুদ হলে ভালো হতো।
    কলকাতা মাঠের ডার্বি আবেগ বোঝার ক্ষমতা একমাত্র বাঙালী দের আছে, তাই রেফারি বাঙালী হলে ভালো হতো। কিন্তু এখন ভালো বাঙালী রেফারী নেই, আর ভালো নিরপেক্ষ বাঙালী নেই। তাই কিছু করার নেই।

    আমি পাঁড় ইবে সাপোর্টার, তাই ইবে নিয়ে আমি বেশ আবেগী। কাল আমার কোনো পোস্টে কাউকে আঘাত করে থাকলে আজ ক্ষমা চেয়ে নিচ্ছি।
  • গান্ধী | ১০ ডিসেম্বর ২০১২ ১৩:২৩554651
  • @উমেশদা

    কাল খেলা দেখে থাকলে।

    ১। স্ট্যানলীর ইয়েলো ঠিক ছিল? কেন দিল? হ্যান্ডবল? তাহলে পেনাল্টী নয় কেন? যদি হ্যান্ডবল না হয়, ও ওয়াল থেকে এগিয়ে আসেনি।

    ২। মেহরাজের ইয়েলো কেন? ওয়াল বানানোর সময় একটা প্লেয়ার সবসময়ই বলের কিছুটা কাছে দাঁড়ায়, ওয়াল হলে সরে আসে। তাতে ইয়েলো?

    ৩। ওডাফা গালি দিয়েহ্চে কিনা স্যিওর নয়, সে ক্ষেত্রে বোধায় ইয়েলো হত।

    ৪। নবী-নির্মল দুজন রেফারীর সাথে তর্ক করতে গিয়ে কার্ড ??

    এই এত্তগুলো ডিশিশন ঠিক তো? যদি ঠিক হয়। আমার কোনো মন্তব্য নেই। কাল গ্যালারীতে যেভাবে মারামারি হয়েছে তাতে খেলা চললে পরিস্থিতি খারাপ হত। মাঠে যাওয়ার অভিজ্ঞতা থেকে বললাম। যেটা আর সুব্রত ভটচাজও লিখেছে (মোবা হলেও অন্জন-টুটুকে যে সাপোর্ট করেনা)।
  • j | ১০ ডিসেম্বর ২০১২ ১৩:৩৪554652
  • গান্ধী এগুলো এত গুছিয়ে বলা ঠিক
    হচ্ছে না !

    বারোজনে খেলবেই ..... অলমোষ্ট শতাব্দী প্রাচীন অব্যেস, এত সহজে যাবে না
  • তাতিন | ১০ ডিসেম্বর ২০১২ ১৩:৪০554654
  • পাঁচ গোলের ভয়ে পালানো পার্টিকে শুঃ বাঃ না বললে ডিকশনারি থেকে শুঃনাঃ শব্দটাই উঠে যাওয়া উচিৎ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন