এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৬০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১২:৩৮579793
  • এক্সাক্টলি মিয়া সাহেব - আপনার হল্টার নেকের মতো করে ভেঙ্গে বুঝলে ধর্ষণ = ধরে ঘর্ষণ। যখনই ধরা তখনই ইচ্ছের বিরুদ্ধে - এবার সেই ধরার দায় যে ধরল তার - যাকে ধরল তার নয়
  • :-) | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১০579794
  • কল্লোলদা কি দেশে বা সমাজে একটা গ্রস মিসোজিনির বা বেশ বেড়ে যাওয়া মিসোজিনির অস্তিত্ব স্বীকার করেন, না মনে করেন প্রত্যেকটা ধর্ষণ ও নৃশংস ধর্ষন জাস্ট এক একটা ওয়ানস অফ ঘটনা। ওরকম তো হয়েই থাকে বা ওরকম আগেও হয়েছে পরেও হবে। প্রথমটা হলে তার কারন খোঁজার চেষ্টা হচ্ছে, দ্বিতীয়টা হলে নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়া বেটার। সার্বিকভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের পরিমাণ বাড়ছে বলে মনে করেন, না জাস্ট বেশি বেশি ডকুমেন্টেড ও রিপোর্টেড হচ্ছে বলে মনে করেন? দ্বিতীয়টা হলে আবার নাকে তেল দিয়ে...

    আর উদাহরন দিলে সবসময়েই তার দুটো দিক দেখানো যায়, যেমন ধরুন ভ্যাকাদার রিক্সাওয়ালা প্রতিদিন তার ফেলে দেওয়া ১০৫ টাকা কুড়িয়ে বৌদিকে ১০০ টাকা দিয়ে আসেন, ও তাতে ভ্যাকা, বৌদি ও রিক্সাওয়ালা সকলেই সুখে বসবাস করেন। একদিন হঠাত ভ্যাকাদার মনে হল মালটা প্রতিদিন ৫ টাকা করে ঝাড়ছে কেন, বা বৌদি জানতে পারলেন ভ্যাকাদা আসলে রেডিওর অফিস থেকে ১০৫ টাকা করেই পান ও ইত্যাকার যেকোনো কারণে রিক্সাওয়ালাতিকে হেভি ক্যালালেন। বা, ধরুন রিক্সাওয়ালা অন্য কোনো মাতালের ক্ষেত্রেও অনুরূপ ফেলে দেওয়া পয়সা কুড়িয়ে বাড়িতে ফেরত দিয়ে আসতে গেলেন ও ফেলে দেওয়া ১০৫ টাকা কুড়িয়ে ১০০ টাকা ফেরত দিতে গিয়ে চোরের ক্যাল খেলেন ইত্যাদি। আমি জাস্ট অন্য একটা দিক দেখালাম। আপনি আবার এটাকে রেপের দিকে টেনে নিয়ে ফেলবেন না যেন।
  • :-) | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১৮579795
  • sch শুধু স্বামীর অক্ষমতাই দেখার চেষ্টা করবেন, স্ত্রীর নিম্ফোম্যানিয়াক বা পলিগ্যামাস আনন্দ লাভের সম্ভাবনাকে দেখতেই পাবেন না, এটাও প্রত্যাশিতই ছিল। মানে চরিত্রহীন স্ত্রীর কেসে যত ডিভোর্স হচ্ছে সে সবই অক্ষম স্বামীর ম্যানুফ্যাক্চারড দুগগিবাজি। মানে দত্ত কাকিমার পুরকি বাজী নিয়ে মাথা ঘামানো অবান্তর, তবে দত্ত কাকুর অক্ষমতাই যে তার নিঃশংশয় কারণ সে নিয়ে কোন ডাউট নেই।
  • :-) | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১৯579796
  • জাস্ট ব্রতীন দাস নেই বলে টেনে খেলানো শব্দটা কোট করলাম না।
  • sch | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩১579797
  • উঁহু ঃ)-- আমি বলব এই গুরুগিরি করার কোনো অধিকার সমাজ কাউকে দেয় নি।

    যদি কোনো কাপল সেক্সুয়ালি কমপ্যাটেবল না হয় - যে কোন একজন যদি অন্যজনকে স্যাটিস্ফাই করতে না পারে এবং সেটা তাদের স্বাভাবিক সম্পর্ককে আফেক্ট করে তাহলে হয় আলাদা হয়ে যেতে হবে বা আপনার ভাষায় ওই নিম্ফোম্যানিয়াক বা পলিগ্যামাস ব্যাপারটা স্বামীকে মেনে নিতে হবে - বা উল্টোভাবে স্ত্রীকে মেনে নিতে হবে। আমি কোনো এক পক্ষের কথা বলি নি।

    আপনি যতগুলো নিম্ফোম্যানিয়াক বা পলিগ্যামাস কেস দেখাবেন জেনে রাখবেন তার থেকে অন্তত +১ বেশী পলিগ্যামাস মেলস আছে। ইন্ডাকশান দিয়ে প্রুফও করতে পারি। আপনি তাদের আটকাতে পারবেন? নাকি পলিগ্যামিতে ছেলেদের একচেটিয়া অধিকার

    কাজেই এই পুলিশগিরি করার চেষ্টা না করি ভালো
  • san | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩২579798
  • দেশে আর যাই অভাব থাক, মরালমেসোর কোনো অভাব নেই।

    কে কোথায় আনন্দ পাচ্ছে , তাতে বাইরের লোকের কি ? আইন-বিরুদ্ধ কোন কাজ করলে যিনি/যারা স্টেকহোল্ডার তারা আইনত অ্যাপিল করলেই হয়। অসম্মান টান নিজের মনের মধ্যে পুরে রাখলে কারো কিছু বলার থাকেনা। অসম্মানের বহিঃপ্রকাশ ঘটিয়ে লোকের উপরে চড়াও হলে সেটা যে চড়াও হচ্ছে তার দায়। আপনি আমি বিশাল বড়লোকেদের উপর প্রচুর শ্রেণীঘৃণা পুষে রাখতেই পারি, কিন্তু তাদের বাড়িতে ডাকাতি করলে পুলিশে আমাদেরই ধরবে। এমনকি শাইনিং ইন্ডিয়ার বর্ধিত অসাম্যের আবহাওয়াতেও ঃ-) সিমিলার যুক্তিটি অসম্মান পুষে রাখা রেপিস্টদের জন্যেও প্রযোজ্য। অসম্মানের পিছনের কারণ ভ্যালিড ইনভ্যালিড যাই হোক, বহিঃপ্রকাশের দায় যে বহিঃপ্রকাশ ঘটায় তার।
  • san | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩৩579799
  • শিগ্গিরি আমাকে নারীবাদী বলা শুরু হবে, তাই আগেই বলে রাখা ভালো মরালমাসিমারও কোনো অভাব নেই ঃ-)
  • sch | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩৫579800
  • ইসে আমি ব্রতীন দাস নই - আর নিজে ছেলে হিসেবে মেয়েদের "টেনে খেলানোর" কোনো কারণ নেই।
    দীপ দাসগুপ্তের স্ট্যান্সের মতো কারো ব্যাট আর প্যাডের মধ্যে সিডনি টাওয়ার দেখার মতো ফাঁক থাকলে তাকে বোল্ড করার ইচ্ছে হয় - তাই আর কি একটু বলা -
  • :-) | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৫৩579801
  • অসম্মান অবধি কি আসা গেছে, তাহলে বহিঃপ্রকাশের দিকে যাওয়া যাবে। এখনো পর্যন্ত ডাকাতি, ধর্ষন কিছুকেই কোনোভাবে ভ্যালিড বা জাস্টিফায়েড বা পুলিশ ধরার অযোগ্য বলিনি নি বলে মনে হয়। দেশে মরালমেসো/মাসীমার অভাব নাই বলতে গিয়ে দেশে যে একটি মরালিটির প্রোটোটাইপ রয়েছে সেটা স্বীকার করলেন তো?

    আর এই গুরুগিরি করার কথাই বা আসছে কোথা থেকে? সম্মানহীনতা বা ঘৃণা জেনারেট হচ্ছে কিনা সেটুকু স্বীকার করলেই হয়। আটকাতেই বা কে চাইছে? ফ্রি সেক্স ও উদাম যৌনতাই তো মূলমন্ত্র। যে যার সাথে যখন খুশি শোবে। এতে আপত্তির কি? শোনেন, আপনার মরালিটি হইল আদর্শ লিবেরাল আর আমার মরালিটি হইল সামন্ত্রতান্ত্রিক গোঁড়া রক্ষণশীল। এইটে যদি আপনার দৃষ্টিভঙ্গি হয়, তবে আমারও এর ঠিক বিপরীত একটি দৃষ্টিভঙ্গি থাকতে পারে আমার ভ্যালুসিস্টেম থেকে সেটা মেনে নিচ্ছেন কি? আপনি আমি একই দেশে একই সমাজে বাস করলে এই ভ্যালুসিস্টেম ও দৃষ্টিভঙ্গির ক্ল্যাশ কখনো না কখনো সামনে এসে দাঁড়াবেই সেটাও মেনে নিচ্ছেন কি?

    এবং আবার বলে দিই, উপরের "আমি" ও "আপনি" উভয়েই, হ্যাঁ, যেমন বুঝতেই পারছে, প্লেসহোল্ডার।
  • Reshmi | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০২579803
  • কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ালো! যাকগে, আমার যা মনে হয়, শুধু ধর্ষণ তো দুরস্থান, ধর্ষণ এবং তারপর নৃশংস হত্যাতেও আইনানুসারে মৃত্যুদণ্ডের আর প্রশ্নই উঠবে না, অন্ততঃ যুক্তি দিয়ে দেখলে সন্তোষ সিং এর যখন হয় নি, তখন দিল্লীর ঘটনার ঐ চারটে লোকেরও হবার কথা নয়। আর এদের না হলে পরবর্তী এইরকম ঘটনার আবার ঘটলে সে ক্ষেত্রেও হবে না, আফটার অল প্রিসিডেন্স যখন আছে। আর তাছাড়া যে রেট এ এরকম ঘটনা বাড়ছে, "রেয়ারেস্ট অফ রেয়ার" হত্যাকান্ডের ক্রাইটেরিয়াই তো স্যাটিস্ফায়েড হবে না।
    অতএব নিশ্চিন্ত! সব যেমন চলছে চলতেই থাকবে, মৃত্যুদণ্ড না দেবার ফলে অথবা ধনঞ্জয়ের ফাঁসির ফলে তার ইম্প্যাক্ট আদৌ কিছু ছিল কি না কখনো জানা যাবে না, কারণ ডিডিদা যেমন বলেছেন, শুধু মৃত্যুদণ্ডের সম্ভাবনার ভয়ে কতোগুলো এ রকম ঘটনা হতে পারত কিন্তু হয়নি তা মাপা অসম্ভব!
  • sch | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০৮579804
  • ইয়ে ওই "সামন্ত্রতান্ত্রিক গোঁড়া রক্ষণশীল" ইত্যাদি ইত্যাদির ফল, ভালোই বলুন?

    "I have no regrets. I'll do it again if I have to," said Billu, the remorseless father of Nidhi Barak, 20, who was beaten to death. Seven members of Nidhi's family, who own a thriving dog-breeding business and even have a shop in south Delhi, allegedly took part in this shocking example of medieval-style killings in the name of 'family honour'.

    - 'No regrets' says man who killed daughter, beheaded her friend for 'family honour'

    (source: http://www.ndtv.com/article/india/no-regrets-says-man-who-killed-daughter-beheaded-her-friend-for-family-honour-421167?pfrom=home-topstories)

    শুনুন মহায় অধিকারবোধ থেকে আসে ক্রোধ আর তা থেকেই হিংসা। আমি কার সাথে শোবো না শোবো আমি (যে কেউ) নিজের মর‍্যালিটি দিয়ে ঠিক করে নেব - কিন্তু অন্য কেউ সেটার সাথে না মিললে তার থেকে দূরে সরে যাব। খুব সিম্পল।
  • siki | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১০579805
  • স্মাইলি বা প্লেসহোল্ডারের বক্তব্যটা মোদ্দা কী, সেটা কি ছোট করে সামারি দেওয়া যাবে? কী যে বলতে চেয়েছো আর কী যে বলতে চাও নি, কিছুই বুঝতে পারছি না।

    বাই এনি চান্স এটা কোনও বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট কোর্সের রিলেটেড পুজোর ছুটির কেস স্টাডি চলছে না তো?
  • Reshmi | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১৪579806
  • এইটা সামারি নয়?
    "সেটাই বলছি, একটু চারিদিকের লোকজনের সাথে কথা বলুন। তারা সিনে অ্যাকট্রেসদের চরিত্রহীন মনে করে কিনা। মরালিটির জায়গা থেকে কোনোরকম সম্মান করে কিনা, নাকি "বেসিকালি খা... " বলেই মনে করে। আমি একটা বিস্তীর্ণ জনগোষ্ঠীর এক্সপ্রেশন উদ্ধৃত করলাম। কেন কোনটা হওয়া উচিত ছিল বা ছিলনা সেই নিয়ে কিচ্ছু বলিনি, সরি, বলেছি মরালিটির প্রোটোটাইপিংটায় একটা বিবর্তন আসার কথা ছিল। তার বদলে সেটা ভেঙে ফেলার আগ্রহই বেশি দেখা গেছে।"
  • :-) | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১৮579807
  • আবার সেই ভালো না খারাপ। আমি কি কোথাও সামন্ত্রতান্ত্রিক গোঁড়া রক্ষণশীল" ইত্যাদি ইত্যাদির ফল খুব ভালো। অমনটাই হওয়া উচিত বললাম? যাক আপনার গোলপোস্টে আপনি গোল দিয়েই যান। শুভেচ্ছা।
  • san | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২১579809
  • আজ্ঞে অনেক আগেই এসেছে। রোজ রোজ এক কথা লিখতে পারি না।

    =================================

    Nameঃ san

    IP Address ঃ ৬৯।১৪৪।৫৮।৩৩ (*) Dateঃ১৮ Sep ২০১৩ -- ০৬ঃ০৫

    ভাল কথা, যখন সামাজিকভাবে সম্মানীয় ভাবমূর্তি বজার রাখাটাই মেয়েদের বহুলপ্রচলিত বা একমাত্র ট্রেন্ড ছিল, তখন ঠিক কিভাবে সম্মান করা হত তাদের ? কোন কোন প্রথা সেই সম্মানের সমর্থনে পাওয়া যায় ? (সম্মানের অভাব প্রমাণ করে তো অজস্র প্রথা দেখাতে পারি, সকলেই জানেন, নতুন কিছু না) জানলে বুঝতে পারি সেই সম্মান 'কমেছে'। ছিল কবে বা কিভাবে সেটা না জানলে কমার হিসেব করা টাফ। এমনকি মেয়েদের ট্যাবু থেকে সরে আসাকে সেই 'কমার' জন্য দায়ী করাও চাপ, বুঝতেই পারছেন।

    --------------------------------------------------------------------------------

    Nameঃ san

    IP Address ঃ ৬৯।১৪৪।৫৮।৩৩ (*) Dateঃ১৯ Sep ২০১৩ -- 02:11 PM

    আমিও সে'র মতই মনে করি। অসম্মান করার মনোভাবই রেপ মোলেস্টেশনের কারণ। জামাকাপড়ও নয়, অর্থনৈতিক অসাম্যও নয়।

    --------------------------------------------------------------------------------
    Nameঃ san

    IP Address ঃ ২১৩।৮৮।২২।১৩৪ (*) Dateঃ১৯ Sep ২০১৩ -- ০২ঃ৩৫

    ইন্টারেস্টিংলি, স্মাইলির বক্তব্যও সম্মানকেই ফোকাস করে। তবে উনি অসম্মানকারীর অশিক্ষাকে অ্যাড্রেস করার বদলে বদলে অন্যপক্ষের 'সম্মানের যোগ্য' হয়ে ওঠাকে বেশি গুরুত্ব দেন। বেসিক ভ্যালুজে তফাৎ কি করা যাবে।

    --------------------------------------------------------------------------------

    Nameঃ san

    IP Address ঃ ৬৯।১৪৪।৫৮।৩৩ (*) Dateঃ১৯ Sep ২০১৩ -- ০২ঃ৪৮ PM

    যার সহজ করোলারি হল, কোনো দেশের/ অঞ্চলের মেনফোক যতটা কনজারভেটিভ/পিউরিটান/লিবারাল/প্রগ্রেসিভ হবেন, সেই হিসেব অনুপাতের সেখনকার মেয়েদের 'সম্মানের যোগ্যতার' মাপকাঠি ঠিক হবে। তাই নিজে সম্মানের যোগ্য কিনা জানতে পুরুষদের নির্দেশের জন্য তাকিয়ে থাকুন। সেইমত নিজের কোড অফ কনডাক্ট ঠিক করুন ঃ-)

    --------------------------------------------------------------------------------
  • siki | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২১579808
  • চাদ্দিকের লোকজন এসব মনে করে কি করে না, তাই নিয়ে কি কখনও কারুর সন্দেহ ছিল? চারপাশের কে কী মনে করে, সে তো সব্বাই জানে। সেগুলো খামোকা ন্যারেট করে বাইট খচ্চা করার কী মানে, যদি না সেগুলো জাস্টিফাই করার ইচ্ছে থাকে?
  • san | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২২579810
  • সিকিকে ক।
  • :-) | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৫579811
  • সিকি, এইবার, এতক্ষনে, যেমন হয়, পরীক্ষাহলে যে যার মুখস্ত গোরু রচনা, কুমীর রচনা নদী রচনা যৎপরোনাস্তি লিখে ফেলার পর প্রশ্নপত্র তাকিয়ে দেখার সুযোগ পান, কোন রচনাটি এসেছিল। আমরাও এমনটিই করে এসেছি। স্কুলকালে। আরেকবার প্রথমথেকে পড়ার দরকার। (মোজা জ্বালাবার জন্য উৎফুল্লিত)
  • siki | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৯579812
  • যদি মোজা জ্বালাবার জন্যেই এতকিছু করে থাকো, তা হলে আমার একটিই শেষ কথা বলার থাকে।

    "ধোর বাল।"
  • দেব | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩১579814
  • ধর্ষণের রুট কজ খুজছিলেন তো? সেই নিয়েই তো পাতার পর পাতা উদাহরণ দিয়েছেন মেয়েদের আচরণ নিয়ে। তার মানে এটাই দাড়ায় যে আপনি মনে করেন এসব থেকে ধর্ষণে প্ররোচিত হয় ছেলেরা। আপনি যা লিখবেন কনক্লুসনও সেরকম দাড়াবে। প্লেসহোল্ডারকে টেনে এনে লাভ নেই। প্লেসহোল্ডার লেখেনি, 'আপনি' লিখেছেন।

    এবার যা যা উদাহরণ দিয়েছেন সেগুলো অবজেক্টিভলি ঠিক আমার মতে। সেগুলোর বেসিসে একটা সাজেশন চাই। কি করা উচিত। আপনার সাজেশন ব্যাশড হবে কি হবে না সেটা ভেবে ভয়ে পিছিয়ে যাবেন না।

    আর যদি আপনার মনে হয় এগুলো লিখে আপনি এটা মিন করেননি যে এতে ধর্ষণে প্ররোচিত হচ্ছে ছেলেরা, তাহলে এই টইতে আপনার বক্তব্য অপ্রাসঙ্গিক বলে এড়িয়ে যাব।
  • দেব | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩৭579815
  • ওপরেরটা স্মাইলি কে
  • san | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩৮579816
  • গোটা গোটা না লিখলে লোকে বোঝে বলে মনে হয়না। অসম্মান থেকে ধর্ষণ আসে এতে আমারও কোনো সন্দেহ নেই। সন্দেহের জায়গা হল, সম্মানটা ছিল কবে, যে পণ্যায়ন বা মুক্ত যৌনতার আগমনের ফলে কমবে ?
  • .. | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪১579817
  • তাহলে কি দাঁড়াল?
  • sch | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৫579818
  • পসিবলি ঃ) এর উদ্দেশ্য ছিল সমাজে কি চলছে, সাধারণ মানুষের মনোবৃত্তি কি, কোন মানসিকতা থেকে অশ্রদ্ধা আসে, সেটা বোঝানোর - কিন্তু উনি ওই প্লেসহোল্ডার এমন ইউজ করে ফেলেছেন যে সব বক্তব্যের সাথে নিজে জড়িয়ে গেছেন - আসল উদ্দেশ্য অনেক আগেই পথ হারিয়েছে
  • sinfaut | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৬579819
  • স্মাইলির লেখা গুলো পড়েও কেউ হয়তো ধর্ষনে প্ররোচিত হতে পারে। কিছুই বলা যায় না। এই এতো বিভাজিকা, "স্খলিত" নারী এ সব তো খুবই উত্তেজক।
  • PT | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩১579820
  • পরিধি বাড়াচ্ছে গ্ল্যামার দুনিয়া। ....... ফলে ছোট থেকেই তৈরি হচ্ছে অতিরিক্ত যৌনতা-বোধ। এমনটাই মনে করে ফ্রান্সের আইন প্রণয়নকারী সেনেট। আর তাই ফ্রান্সে ১৬ বছরের কম বয়সী ছেলেমেয়েদের জন্য যাবতীয় সৌন্দর্য প্রতিযোগিতা নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন আইন প্রণেতাদের প্রায় সকলেই।
    http://www.anandabazar.com/20bdesh2.html

    ইঃ! এই আইন প্রণেতারা কেন যে গুরুস্থানীয়দের সঙ্গে ব্যক্তিস্বাধীনতা নিয়ে আলোচনা না করে এরকম একটা তালিবানি সিদ্ধান্ত নিল কে জানে!! ফ্রান্স দেখছি আমাদের চাইতেও ব্যাকওয়ার্ড লুকিং দেশ।
  • PT | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩৩579821
  • e baabaa! esabao likhechhe dekhachhi:

    "বিপণনের স্বার্থে যৌনতাকে ব্যবহার করার কৌশল অজান্তেই দাগ ফেলছে অল্পবয়সীদের মধ্যে। তাদের পোশাক-পরিচ্ছদে সেই ‘হাইপার সেক্সুয়ালিজম’-এর ছাপ স্পষ্ট। উদাহরণ? যৌন আকর্ষণ বাড়াতে ছোটবেলা থেকেই হাইহিল জুতো, প্যাডেড ব্রা ব্যবহার করছে মেয়েরা। ফ্রান্সের এই নয়া নিষেধ-আইনের লক্ষ্য সেটাকেই বন্ধ করা।"
  • sch | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪৫579822
  • PT বাবু এই লেখাটা তো ১৬ বছরের কম বয়েসীদের নিয়ে লেখা, আগেও করেছিলেন, আবারও করেছেন - out of context কোট করা, পুরোটা তুলুন

    "আইন-প্রণেতাদের প্রায় সকলের এই সমর্থন আসলে পরিষ্কার করছে ফ্রান্সে তথা গোটা বিশ্বে বাড়তে থাকা এক অস্বাভাবিক প্রবণতাকে। যার জেরে অল্প বয়স থেকেই খুদে বা সদ্য কৈশোরে পা দেওয়া ছেলেমেয়েরা ভাবতে শিখছে তাদের সাজগোজ, পোশাক-পরিচ্ছদই ব্যক্তি হিসেবে তাদের স্বীকৃতি এনে দেবে। আর এ শিক্ষার অন্যতম উৎস যে গ্ল্যামার দুনিয়া তা পরিষ্কার।

    বিপণনের স্বার্থে যৌনতাকে ব্যবহার করার কৌশল অজান্তেই দাগ ফেলছে অল্পবয়সীদের মধ্যে। তাদের পোশাক-পরিচ্ছদে সেই ‘হাইপার সেক্সুয়ালিজম’-এর ছাপ স্পষ্ট। উদাহরণ? যৌন আকর্ষণ বাড়াতে ছোটবেলা থেকেই হাইহিল জুতো, প্যাডেড ব্রা ব্যবহার করছে মেয়েরা। ফ্রান্সের এই নয়া নিষেধ-আইনের লক্ষ্য সেটাকেই বন্ধ করা।"

    আপনার কোটেড অংশটা ইচ্ছে করে আলাদা প্যারা করে দিলাম। এখানে তো আলোচনা হচ্ছে প্রাপ্ত বয়স্কদের অধিকার নিয়ে।
  • :-) | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪৬579823
  • দেব,
    তার মানে এটাই দাড়ায় যে আপনি মনে করেন এসব থেকে ধর্ষণে প্ররোচিত হয় ছেলেরা। - এই মানেটা আপনি করছেন, কারণ এই মানেটায় পোঁছতে পারলে আপনি একটা চেনা মাঠ পান খেলার জন্যে।

    ধর্ষনের রুট কজ মিসোজিনি। সেইটে কিভাবে জেনারেট হচ্ছে? এই ছিল প্রশ্ন।

    স্যান বললেন মিসোজিনি চিরকালই ছিল। আদিকালেও ধর্ষন হত। তা ধরুন ইন্দ্রও ধর্ষন করেছেন। কৃষ্ণও। ঠিক। প্রশ্নটা হল ইদানীং ধর্ষন বাড়ছে কি? নির্যাতন বাড়ছে কি? যদি বলেন, "না। রেটটা একই। জাস্ট জনসংখ্যা বাড়ার রেট অনুযায়ীই বাড়ছে। এমনকি বেশি বেশি রিপোর্টেড হচ্ছে মাত্র, যা কিনা আদতে ভালোই। একদম নর্মাল।" কোনো বক্তব্য নেই। জাস্ট যেমন বললাম, নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ুন। যদ্দুর বুঝলাম, b, lcm, kallol এই লাইনে ভাবেন। বোধহয় ishan এবং pi, san, siki ও।

    কিন্তু যদি মনে করেন যে সত্যিই নারী নির্যাতন, ধর্ষন প্রবলভাবে বেড়ে গেছে। নৃশংসতম ঘটনা ঘটছে। জনসংখ্যা বাড়ার রেট বা সচেতনতা ও সাহস হেতু রিপোর্ট বাড়ার ব্যপার নয়, ইন জেনারেল ক্রাইম এগেইন্স্ট উওমেন ব্যাখ্যাতীত ভাবে বাড়ছে। কোথাও একটা কিছু গন্ডোগোল হচ্ছে। তবেই আদৌ এই আলোচনাটায় এনগেজ হবার দরকার আছে। কারন রুট কজটি মেনে নিলে আপনি মেনে নি্চ্ছেন মিসোজিনি দেশে / সমাজে বাড়ছে। কিভাবে? কেন? এইটে নিয়ে না ভাবলে কিছু মুখস্ত / সারফেস / বায়বীয় সল্যুশনের কথা ভাবতে পারেন, কিন্তু সমস্যাটির মূল কারনে পৌঁছতেও পারবেন না, সেটা নষ্ট করতেও পারবেন না।

    এই পুরো আলোচনাটায় একদম না ঢুকলেও পারেন যদি শুধু কারেকটিভ মেজারের কথা ভাবতে চান। কিভাবে এই ক্রাইমের ইম্মেডিয়েট সমাধান করবেন? আইন শৃঙ্খলার ব্যপারে বোধয় সবাই সহমত হবেন। সেটা নিয়ে গাদা আলোচনা হয়েছে। জুডিশিয়ারি সিস্টেমের জড়ভরত নাড়াতে পারলে, দেশের প্রতিটি রাস্তা, প্রতিটি গলি, প্রতিটি কোনে কড়া নজরদারির ব্যবস্থা সুনিশ্চত করতে পারলে, বিপদে SOS পাঠানো ও ইন নো টাইম রিলিফের ব্যবস্থা করতে পারলে, রিপোর্টেড ক্রাইমের দ্রুত সুবিচার ও ডেটারেন্ট শস্তির ব্যবস্থা করতে পারলে আরো নানা রকম এটা সেটা ওটা আপাত অসম্ভব কাজকম্মো করতে পারলে, মানে যদি করতে পারেন, কিছুটা কমাতেই পারবেন। এই যেমন sch মনে করেন দেশে কড়া হাতে পানু কন্ট্রোল করলে ও কিছু প্রমাণিত অপরাধীর "ধোঞ্চু" কেটে নিলেই সমস্যা অনেকাংশে কমে যাবে। কিন্তু, সত্যিই কি আপনি মনে করেন মিসোজিনি জেনারেশনের মেকানিজমটা না বুঝতে চেষ্টা করলে সমস্যাটার কোনো সুদূরপ্রসারী সমাধান সম্ভব? নজরদারির বাইরে ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে যাবে। কিংবা আইনের সুবিধে নিয়ে অপর পক্ষকে ফাঁসানো হ্যারাস করা চলবে বা ধরুন বিশ্বাসভঙ্গ ও বিবাহ প্রতিশ্রুতির আড়ে করা ক্রাইম ঘটবে। ডেটারেন্ট শাস্তি চালু করুন, পাথর ছুঁড়ে বা কেটে নেওয়া শুরু করুন ও ঠিক একইভাবে, sch যে মরাল প্রগতির উদাহরণ রাখছেন তার বিপরীতে তিনিই যেমন ভায়োলেন্সের মধ্যযুগে বা তালিবানী শাস্তি পদ্ধতিতে ফিরে যান।

    মিসোজিনির কিছু উইকি নিন,
    Subscribers to one model claim that some misogynists think in terms of the mother/whore dichotomy, where they hold that women can only be "mothers" or "whores."

    Another variant model is the one alleging that certain men think in terms of a virgin/whore dichotomy, in which women who do not adhere to an Abrahamic standard of moral purity are considered "whores".

    In feminist theory, misogyny is a negative attitude towards women as a group, and so need not fully determine a misogynist's attitude towards each individual woman. The fact that someone holds misogynist views may not prevent him or her from having positive relationships with some women.

    "আমি" গোটা আলোচনায়, এই মিসোজিনিস্ট দৃষ্টিভঙ্গি রাখছি। বাকিতেও রাখব। মাঝে মাঝে থিওরি ঢুকবে, যেমন এইমাত্র ঢুকল। এটাকে এই আলোচনার একটা পদ্ধতি হিসেবে ব্যবহার করা হচ্ছে, হবে। যারা ব্যক্তি আমি বা পেসহোল্ডার "আমি" কে খিস্তাতে চান সবাইকে দ্বিগুণ ওয়েলকাম। হেটস্পীচ মনে করেও খিস্তাতে পারেন, শুধু সাইবার পুলুশে ফোন না করলেই হল। সেরকম হুমকিও মাঝে মাঝেই অনেকে দেন কিনা।
  • sch | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৫১579825
  • *আমাদের এখানে তো আলোচনা হচ্ছে প্রাপ্ত বয়স্কদের অধিকার নিয়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন