এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৮৬৫৩৯ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:৫১636905
  • মোদী হাওয়া আটকানোর একটা ভালো দাওয়াই বলে দি - মোদীকে নিজেকে আটকানো। মোদী এই কমাস অসম্ভব পরিশ্রম করেছে, সারা দেশ চষে বেড়িয়েছে, সাড়ে চারশো জনসভায় বকত্রিতা দিয়েছে, কাকে কি বলতে হবে ঠিক করেছে। এই মোদী লোকটাকে আট্কাতে পারলেই মোদী হাওয়া আটাকানো যেত। মোদী বিরোধীরা হাজার চেষ্টা করেও একটা লোককে আটকাতে পারল না।
  • robu | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:৫৫636907
  • এসসিকে, পিটিদা নিজেও অনেকবার বলেছেন, আমিও বলে যাই, ওনার কথাগুলোকে সিপিয়েমের আপিসিয়াল স্ট্যান্ড ধরে "ওরা ওরা" বলে কী লাভ? সিপিয়েম কোথায় কাকে ছাগল বলেছে দেখতে চাইবো।
    নেতারা রিগিঙ্গ সন্ত্রাস এসব বলছেন, না হলে পার্টি ধরে রাখা যাবে না, ভেঙ্গে যাবে।
  • π | ১৮ মে ২০১৪ ১১:৫৫636906
  • হ্যাঁ, সেটাই তো বলছি। কং জাস্ট পারেনি, করতে চায়ওনি বোধহয়। শুধুই নেতার অভাব কি ? কেন করতে চায়নি, এটা আমার কাছে একটা ধাঁধা।

    এই নানা প্রো-পিপল সরকারি যোজনার অ্যাড, যেগুলো এখন দেখাচ্ছে, সেগুলো এদ্দিন দেখাতে কী হয়েছিল !!
  • π | ১৮ মে ২০১৪ ১১:৫৬636908
  • মোদির পরিশ্রম, চেষ্টা নিয়ে কিছুই বলার নেই। সেই নিয়ে সম্পূর্ণ ক্রেডিট ওঁর প্রাপ্য।
  • SC | 34.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:৫৯636910
  • অবশ্যই। সেইখানে কং দেয়নি কেন। আমার ধারণা কংগ্রেসেও কেউ বিশ্বাস করছিল না জিতবে।
    আর একটা জিনিস। আজকের ইন্ডিয়া একটা "aspirational nation "। যে খাদ্য সুরক্ষার চেয়ে অনেক বেশি গুরুত্ব দেয়, শহরে গিয়ে যদি একটা চাকরি পাই, আমিও দামী গাড়ি, মোবাইল কিনব। সবাই কিনবে কিনা সেটা আলাদা কথা, কিন্তু সবাই কিনতে চায়।
    (আমি কোনো জাজমেন্ট এর জায়গা থেকে বলছি না, জাস্ট observation )। নয়ের দশকের আগের ভারত অনেকবেশী সমাজতান্ত্রিক ভাবধারায় বড় হওয়া দেশ। সেখানে মানুষ চাইত সরকার যে সকলের মাথায় ছাতা ধরবে।
    একটা দেশের খুব fundamental transformation এটা।
    সরকারের কাজ কি? সবার মাথায় ছাতা ধরা? নাকি বাজার তৈরী করা, তারপরে যে যার মত লড়ে নেবে।
    নরেন্দ্র মোদী দ্বিতীয় স্বপ্ন টা দেখিয়েছিলেন, ২০১৪ র ভারতের মানুষ সেই স্বপ্নটাই দেখেছিল বলে আমার অনুমান।
    নরেগা খাদ্য সুরক্ষা, ইন্দিরা জমানার ওয়েলফেয়ার স্টেটের গল্প, কংগ্রেসের পুরনোদিনের নেতারা ভেবেছিলেন মানুষ ওটা খাবে, কিন্তু ধরতে পারেননি ভারত পাল্টে গেছে।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:৫৯636909
  • বকত্রিতা ঠিক বানানে কি করে লিখব? (সরি, অফ টপিক হয়ে গেল)
  • robu | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:০০636912
  • ঠিকই। একটা ইউএস ভিসার জন্য এত পরিশ্রম, এ মানে গুজ্জুরাই পারে।
  • PT | 213.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:০০636911
  • "উফ পিটিদা মাইরি"
    কোর্টের আদেশ মেনে চললে সিঙ্গুর-নন্দীগ্রাম ইত্যাদি অনেক আন্দোলনই ফুস হয়ে যায়। তাই এগুলো যারা বাণী দিতে পছন্দ করে তাদের বার বার মনে করিয়ে দিতে হবে।
    যারা বাম বাম করে এখন লাফাচ্ছে তারা প্রকৃত বাম-প্রেমী হলে একটা বাম সরকারকে টেনে না নামিয়ে প্রতিটি ঘটনার জন্য আইনের শাসনের প্রতিষ্ঠার দাবী জানাত।

    সেকুলার সরকারকে রক্ষা করার জন্য লালু ও কং, JD(U) -র দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আশা করা যায় মোদীর লাথি খেয়ে কং-এর ঘুম ভেঙ্গেছে।
    আপ-ও নাকি কং-এর সঙ্গে দিল্লী বিধানসভা নির্বাচনে জোট বাঁধার কথা ভাবছে!!

    এই হচ্ছে বাস্তব রাজনীতি। যারা সাইড লাইনে বসে থাকে তারাই শুধু বিজেপিকে আটাকাতে কং-এর সঙ্গে বামেরা গেলে বামেদের মুন্ডুপাত করে।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:০২636915
  • π, আর উল্টোদিকে রাহুলের পরিশ্রম আর চেষ্টা দেখুন। এই বিরাট কনট্রাস্টও মোদী ঝড়ের একটা কারন ছিল। মোদী knew how to exploit his enemy's weakness.
  • sm | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:০২636913
  • PT, কে নিয়ে মুশকিল। সুরজিত বাবু পাগড়ি পড়লে, সুভাষ স্যার বা রুপা ম্যাডাম পুজো দিলে তার অর্থ কি আলাদা হয়?
    মোদী তো ইলেকশন এর আগে গন্গারতি করতে চেয়েছিল; মমতার বেলায় এত কঠোর মনোভাব কেন?
    মানুষ ভোট দেয়, তার পছন্দের লোক কে, তারা অজ নয় যে অজাচার কে সাপোর্ট করবে।
  • π | ১৮ মে ২০১৪ ১২:০৩636916
  • PL, সবার উপরে কোর্ট সত্য, তাহার উপর নাই, এটা মেনে নিতে পারলে তো হয়েই যেত, আর না মনে করার পিছনেও কারণ নেই, এমন তো না।

    আর কোর্টের রায় বেরোনোর আগে নিজের চোখ কান মুখ বন্ধ রাখার পন্থী শুনে একটু অবাকই লাগলো। একটু আগেই বলেছিলেন না গুজরাত মডেল নিয়ে নিজে চোখে দেখে কে কী বলছেন, তাতে বিশ্বাস করবেন ( এমনকি নিজে না দেখে, কেউ দেখেছে বলে শুনলেও হবেঃ)) ? ঃ)
    এই ভিডিওটা দেখে তাহলে কী বলবেন ?
    http://www.truthofgujarat.com/haresh-bhatt-of-bajrang-dal-cm-gave-us-a-free-hand-for-3-days-video/

    বা এইটা ?
  • SC | 34.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:০৪636917
  • ভেবে দেখলাম, এই প্রথম ভোট, যেখানে ৩০ এর নিচে সকলেরই মোটামুটি হাঁটি হাঁটি বয়স হয়েছে মনমোহন উত্তর জমানায়।
  • π | ১৮ মে ২০১৪ ১২:০৫636918
  • রাহুলের ভ্যাদামি নিয়েও কোন দ্বিমত নেই তো।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:০৭636920
  • "আর একটা জিনিস। আজকের ইন্ডিয়া একটা "অস্পিরতিওনল নতিওন "।"

    SC, এক্স্যাক্টলি! এই অ্যাস্পিরেশনাল দিকটাই কিন্তু মোদী বা বিজেপি বারবার তুলে ধরেছিল, এমনকি এখনো টিভি ডিবেটে এই নিয়ে অনেকে বলছেন। আর মোদী মডেলের এটাও একটা দিক, অ্যাস্পিরেশন। এটা আরেকটা কারন সারা দেশের বিশেষ করে তরুনরা অনেকে রাহুলের বদলে মোদীকে ভোট দিয়েছে।
  • - | 109.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:০৭636919
  • পিটি 11:44 AMঃ কার ভোটাররা ছাগল? মমতার না সন্ধ্যা রায়ের? কয়েকটা পোস্ট আগেই বলেছেন যারা মোদীকে ভোট দেয় তারা ছাগল নয়, কিন্তু সন্ধ্যা রায়কে দিলে ছাগল। তারপর বললেন মমতা বাবা তারকনাথ বলেচে, তারপর বললেন না না, ও নমাজ পড়েচে; তারপর বললেন ওকে ভোট দিয়েচে। অথচ মমতা এইবার ভোটে দাঁড়ায় নি।
    তো, এই রেজাল দেখে আপনার মাথা আউলিয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এই পোস্ট্গুলি পড়ে যে আমারটাও গেলো, তার কি হবে?
    আপনি খালি বুঝিয়ে দিন ছাগল ভোটাররা কার? মমতার না সন্ধ্যা রায়ের? তারকনাথের প্রচার কার ছিল, মমতার না সন্ধ্যা রায়ের? ভোটে কে প্রার্থী ছিল?
  • PT | 213.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:০৯636921
  • "সুরজিত বাবু পাগড়ি পড়লে, সুভাষ স্যার বা রুপা ম্যাডাম পুজো দিলে তার অর্থ কি আলাদা হয়?"
    হয়।
    সেটা যদি না বোঝেন তা নিয়ে তক্ক করা বৃথা। মমতার বাড়ির কালী পূজো নিয়ে কেউ কোন প্রশ্ন তোলেনি। তাছাড়া মমতার নমাজ পড়তে যাওয়াটা কি তার ধর্মীয় বিশ্বাসের মধ্যে পড়ে?
  • π | ১৮ মে ২০১৪ ১২:১০636923
  • নয়ের দশকের আগের ভারত অনেকবেশী সমাজতান্ত্রিক ভাবধারায় বড় হওয়া দেশ। সেখানে মানুষ চাইত সরকার যে সকলের মাথায় ছাতা ধরবে।

    এখন সেটা ভাবা হয়না, কারণ ভাবানোও হয়না। নরেগা, খাদ্য সুরক্ষা মানুষ খায়নি না, মানুষকে সেভাবে খাওয়ানোর চেষ্টাও হয়েছে কি ? নরেগার পিছনে তো বামেদের বড় ভূমিকা আছে, বামেদের প্রচারে সেটাকে সেভাবে হাইলাইটেড হতে দেখা গেছে কি ?
    অবশ্য সেটা ইম্প্লিমেন্টেশনের ব্যাপারে নিজেদের রাজ্যে যা খেল দেখানো হয়েছিল, সেই লজ্জাটাও একটা কারণ হতে পারে।
  • - | 109.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:১০636922
  • বক্তৃতা baktRitA
    বলার জন্য, লেখার জন্য না, বোধহয়ঃ-)
  • - | 109.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:১১636927
  • পিটি, কেন নমাজ পড়াটা মমতার ধর্মীয় বিশ্বাসের মধ্যে না পড়ার কি আছে?
  • robu | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:১১636926
  • এসসির ১১ঃ৫৯ পুরো ক। কিন্তু এর জন্যও তো মনমোহন দায়ী।
    ভারতের সর্বনাশের সূচনা গ্যাট চুক্তি। আমি মনে করি না ট্র্যাডিশনাল বাম বা সোশ্যালিস্ট আন্দোলন আর কোনোদিনও ভারতে দানা বাধবে। নেহাত ২০০৪ এ সিএমপি ছিল বলে চাকা একটু অন্যদিকে ঘুরেছিল। কঙ্গু দের তইরি ফ্র্যন্কেন্স্টাইন ওদেরকেই গ্রাস করেছে। শক্ত স্থানিক আইডেন্টিটি পলিটিক্স ছাড়া ওপথে আর ফেরা যাবেনা।
    ন্যান, আমায় খিস্তি মারুন।
  • | ১৮ মে ২০১৪ ১২:১১636924
  • পিএল,
    baktRitA =বক্তৃতা
  • π | ১৮ মে ২০১৪ ১২:১২636929
  • এবারে রুরাল আর আর্বান ভোটের % এর হিসেব কোথাও বেরিয়েছে ?
  • PT | 213.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:১২636928
  • "ছাগল ভোটাররা কার?"
    যারা বহুগুণা আর অমিতাভর মধ্যে ফারাক করতে পারেনা। এই উদাহরণটা দিলাম যাতে আপনার আবার মনে না হয় যে পব-র রেসাল্ট দেখে আমার "মাথা আউলিয়ে গেছে"।
  • PT | 213.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:১৩636930
  • "পিটি, কেন নমাজ পড়াটা মমতার ধর্মীয় বিশ্বাসের মধ্যে না পড়ার কি আছে?"
    আপনি জানেন নিশ্চিত যে নমাজ পড়া মমতার ধর্মবিশ্বাসের মধ্যে পড়ে?
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:১৮636933
  • π, আমি ইউপির লেবার মাইগ্রান্ট দের নিয়ে যেটা বলেছিলাম, ওটা আরেকবার পড়ে দেখুন, লিখেছি যে টিভি ডিবেটে একজন ওটা বলেছে (কে বলেছে মনে নেই)। কাজেই নিজে চোখে দেখে বিশ্বাস করেছেন ওনারা (লেবারাররা)। আর গুজরাট মডেলের মানে হয়তো আপনার কাছে একরকম, আমার কাছে অন্যরকম। আমি একটা পোস্টে বলেছিলাম, অরুন শৌরির মতে, মোদীর আসল সক্ষমতা হলো এক্সিকিউসন। এটা একটা বড়ো ক্ষমতা, যেটা মোদী গুজরাটে বা এই ইলেকশনে হাতেনাতে করে দেখিয়েছেন। মনমোহনের ইকনমিক পলিসি নিয়ে আমার কোনই আপত্তি নেই, মোদীর ইকনমিক পলিসি তার থেকে খুব কিছু আলাদা বলেও মনে হয় না। কিম্তু মোদী সেই পলিসিগুলো ইম্প্লিমেন্ট করবে, ইনভেস্টমেন্ট প্রস্তাব এলে সেগুলো এক্সিকিউট করবে, এটাই আমার ধারনা।

    আর আরেকবার, ঐ ভিডিও দেখে আমার কিছু করার নেই। ওটা কোর্টে জমা দেওয়া হোক, কোর্ট যা ভালো বুঝবে করবে।
  • sm | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:১৮636932
  • আমার তো মনে পরছে ছোটো বেলা থেকে দেখছি, কংগ্রেস লিডাররা মাথায় কাপড় বেধে ইফতার পার্টি খাচ্ছে আর কাগজে ছবি তুলছে।
    মমতা কালী পুজো করুক বা নমাজ পরুক তাতে কার কি ক্ষতি?
    কমিউনিস্টরা যে কোনো পুজো করে না বা নমাজ পরে না তাতেই বা কি এসে গেল?
    রেজ্জাক বাবু হজে গেল বলে কি সব মুসলমান লোকেরা তাকে ভোট দিয়ে দেবে?
  • - | 109.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:১৮636931
  • বহুগুনা-অমিতাভর কনস্টিটুএন্সিতে আপনি কখনও থেকেছেন, পিটি? নিজের চোখে দেখেছেন কাজ? শুনেছেন তাদের কথা? অভিজ্ঞতা নিয়েছেন সেখানের দৈনন্দিন জীবনের? নাকি খবরের কাগজ পড়েই ওখানের ভোটারদের ছাগল বলে দিলেন?
    দিলেও ক্ষতি নাই। থিওরি নিয়ে থাকেন কিনা; অমন একটু তো হবেই।
  • - | 109.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:১৯636934
  • পিটি অপনি জানেন "নিশ্চিত" যে ওটা মমতার ধর্ম বিশ্বাসের মধ্যে পড়ে না?
  • robu | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:২০636937
  • রুরাল আর্বান এর হিসেব নিয়ে কী হবে? এস্পিরেশনাল আর কম্যুনাল ভোটার এর পার্সেন্টেজ কাজে লাগবে ঃ-)
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:২০636935
  • দ, অনেক ধন্যবাদ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন