এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৬০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ০২ ডিসেম্বর ২০১৬ ১৪:৩৪710529
  • আচ্ছা, যে দলের এক অন্যতম নেতা বলেন "চাওলা দিয়ে দেশ চালানো যায়?" সেই দলের হাত ধরে কেন্দ্র বিরুদ্ধে লড়া যাবে? আমি সেই দলের হাত যদিও ধরেই আছি, তাও জানতে চাই।
  • ranjan roy | ০২ ডিসেম্বর ২০১৬ ২৩:৩৩710530
  • উঁহু, শস্তা ডায়লগ ঝেড়ে তাৎকালিক হাত্তালির বেশি কিছু পাওয়া আবে না।
    মোদী সত্যি চা-ওলা না শস্তা গিমিক মাত্র, সেটা অন্য প্রশ্ন।
    কিন্তু বামপন্থী নেতা যখন এমন কমেন্ট করেন ( যেন চা-ওলার কাজ ফালতু) তখন একটু খারাপ লাগে।
  • Robu | ০৩ ডিসেম্বর ২০১৬ ০০:২৫710531
  • ভালই খারাপ লেগেছে।
  • PT | ০৩ ডিসেম্বর ২০১৬ ০০:২৬710532
  • অরণ্যদেব? উনি তো সব সময়েই সকলের থেকে এগিয়ে থাকেন। কুপন পোড়ানো নিয়ে কি খিল্লিটাই না করেছিল পাবলিক.......তার পরের ঘটনা তো ইতিহাস!! হয়্ত আর কিছুদিন বাদে এই কথাটাও পাবলিক মেনে নেবে।
    পাবলিককে টুপি পরিয়ে চুড়ান্ত ক্ষমতা হাতিয়ে নেওয়ার পরে যারা চাওয়ালা, চপশিল্প ইত্যাদি শ্রমের কথা উল্লেখ করে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে তাদের গগনচুম্বি ভন্ডামিকে তীব্রতম ভাষায় ধিক্কার জানানো উচিত।
  • Robu | ০৩ ডিসেম্বর ২০১৬ ০০:২৯710533
  • চ-ওলার প্রতি ডিরেগেটোরি মন্তব্য যদি এগিয়ে থাকার প্রমাণ হয়, তাহলে সিপিএমের এই অবস্থা কেন হল সেটা বুঝতে অসুবিধে হয়না।
  • PT | ০৩ ডিসেম্বর ২০১৬ ০০:৩৭710534
  • ওটা তো কারো ব্যক্তিগত ইন্টার্প্রিটেশন যে চা-ওয়ালার প্রফেশনের সম্পর্কে ডেরগেটরি মন্তব্য করা হয়েছে।
  • Arpan | ০৩ ডিসেম্বর ২০১৬ ০০:৩৮710535
  • মুশকিলটা কী জানেন ছাগলেরা আবার ইতিহাস জিনিসটা কম বোঝে। সাধে ছাগল বলে?
  • Robu | ০৩ ডিসেম্বর ২০১৬ ০১:১২710536
  • গৌতম দেব ঠিক কী বলেছিলেন? আর তার ঠিক ইন্টারপ্রিটেশন কী হওয়া উচিত?
  • ভবানী চাটুজ্যে | ০৩ ডিসেম্বর ২০১৬ ০৭:৪৯710537
  • “ আমি সেই দলের হাত যদিও ধরেই আছি” কেন ধরে আছেন? পুরোন অভ্যাস নাকি কোন যৌক্তিক ভিত্তি আছে?

    “ আচ্ছা, যে দলের এক অন্যতম নেতা বলেন "চাওলা দিয়ে দেশ চালানো যায়?" সেই দলের হাত ধরে কেন্দ্র বিরুদ্ধে লড়া যাবে? ” দলটি কি গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয়?

    গণতান্ত্রিক কর্মপদ্ধতি কেন জরুরী না বুঝেই কি আমরা কেউ কেউ মোদী বিরোধিতা করছি?
  • PT | ০৩ ডিসেম্বর ২০১৬ ০৮:১০710539
  • কিছুদিন আগেও অনেক মানুষ, যাদের মন্তব্য কাগজে ছাপা হয়না আর গুরুভাইদের নজড় কাড়েনা, বলত যে ""টিভি সিরিয়ালের অভিনেত্রী দিয়ে দেশের উচ্চশিক্ষা চালানো যায়?" তারা ঐতিহাসিক ভাবে সঠিক প্রমাণিত হয়েছে কিন্তু তার চাইতেও বড় কথা তারা টিভি সিরিয়ালের অভিনয় করা পেশাটিকে সম্পর্কে "ডেরোগেটরি" মন্তব্য করেছেন এমন মনে করার কোন কারণ নেই।
  • কল্লোল | ০৩ ডিসেম্বর ২০১৬ ০৯:৪৭710540
  • পিটির Date:02 Dec 2016 -- 02:08 PM
    এটাই তো কল্লোলদাকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। একদিকে কাঠমোল্লা আর অন্যদিকে ঘুষখোরদের লালন-পালন করা একটা দলের হাত ধরে কিভাবে কেন্দ্রের বিরুদ্ধে লড়া যায়?

    টিভিতেই তো দেখলম, কাগজেও পড়লাম - বিরোধীরা একজোটে বিজেপি সরকারের বিরোধীতায় লোকসভা অচল। কি করে হলো কে জানে??
  • PT | ০৩ ডিসেম্বর ২০১৬ ১০:৩০710541
  • যে যার মত বিরোধীতা করছে। সেটাকে তিনোর হাত ধরা হিসেবে ব্যাখ্যা করতে চাইলে সেটা ব্যাখ্যাকারের ব্যাপার। আর পব-তে যে বামেরা মোদীর বিরোধীতার চেষ্টা করলে সেটা বানচাল করে দেবে তিনোরা সেটা তো পরিষ্কার হয়ে গেল হরতাল ভাঙ্গার বন্দোবস্ত দেখে।
  • রোবু | ০৩ ডিসেম্বর ২০১৬ ১০:৪৪710542
  • সিএম এর উত্তর গুলো দিলাম না, কারণ এই তর্কটা আমার জন্য লুজ লুজ। তবে ওই আর কি। কমে আসা ভোট ব্যাংকের কারণ দেখেও দেখতে না চাইলে যা হয়।
  • PT | ০৩ ডিসেম্বর ২০১৬ ১১:০৬710543
  • কল্লোলদাঃ
    সিঙ্গুরটা পাবলিককে খাওয়ানো গিয়েছিল কিন্তু এই ব্যাপারাট বোধহয় খুব জমছে না। এমনকি তার জন্যে বিহারে গিয়ে নীতিশকেও "গদ্দার" বলে আসতে হয়েছে। তিনোর সমর্থকরাও কি এই লাফালাফির পক্ষে?
    http://ebela.in/national/tmc-supporters-are-also-not-with-mamata-banerjee-dgtl-1.518339?utm_source=facebook&utm_medium=social&utm_campaign=fb_mab

    আর ব্যাপারটা জমেনি বলেই কি প্লেনের তেল ফুরিয়ে খুনের ষড়যন্ত্র কিংবা সেনা নামিয়ে বাংলাকে আক্রমণ ইত্যাদি নাটকীয়তা শুরু করতে হচ্ছে?
  • robu | ০৩ ডিসেম্বর ২০১৬ ১১:১১710544
  • ঠিক এই ধরণের একটা হিসেবেই মোদিবাবু ৯০:১০ নোট বাতিলের রেফারেন্ডাম পেয়েছেন।
  • কল্লোল | ০৩ ডিসেম্বর ২০১৬ ১২:২১710545
  • সিঙ্গুর পাব্লিককে "খাওয়ানো" হয়েছিলো। এই মনোভাবের জন্যই আজও কোমর ভেঙ্গে দ হয়ে আছে পব সিপিএম। চাষের সাথে যুক্ত মানুষের জমি নিয়ে কি ধরনের আবেগ থাকে তা তোমার পক্ষে বোঝা সম্ভব নয়। তুমি তো কোনছাড় সিপিএমের এককালে কৃষক আন্দোলন করা লোকেরাই বোঝে নি।

    তৃণমূল সরকারের ঘোষিত নীতি বন্ধের বিরোধীতা। তাই বন্ধের বিরোধীতা করেছে সরকার। তবে সরকার বিরোধীতা না করলেও ও বন্ধ হতো না। সেটা তো বিমান বোস স্বীকার করে নিয়েছেন - ওঁরা তাড়াহুড়ো করে বন্ধ ডেকে ভুল করেছিলেন।

    আর লোকসভায় সকলে "যে যার মতো" নয়, একযোগে বিজেপি সরকারের বিরোধীতা করেছে।
  • PT | ০৩ ডিসেম্বর ২০১৬ ১২:৪৬710546
  • রিজানুর-সিঙ্গুর-নন্দীগ্রাম সব কিছুই বা-, ধা-বুজী ও অতিবামেরা পাবলিককে খাইয়েছিল। তার সঙ্গে কাঠমোল্লারাও জুটেছিল। প্রতুল-কিষেণজী-সিদ্দিকুল্লা- সে এক অস্বাভাবিক জোট। তাতে রং চড়িয়েছিল মেধা ও অগ্নিবেশ এবং তার সঙ্গে বিজেপির লোকেরাও। তিনোরা সেই সুযোগ ব্যবহার করে ক্ষমতায় এসেছে।

    সিপিএম সারা ভারত থেকে ধুয়ে-মুছে সাফ হয়ে গেলেও আমার এই অবস্থান বদলানোর কোন কারণ দেখিনা। তবে এবারে সে জোট আর জমছে না কেননা যিনি লাফাচ্ছেন সব চাইতে বেশী, তাঁর ঝুলি কালোটাকায় ভর্তি।
  • কল্লোল | ০৩ ডিসেম্বর ২০১৬ ১৩:৫২710547
  • পাব্লিককে যা খুশী তাই "খাওয়ানো" যায় না। কোন বিষয়ের নূণ্যতম বাস্তবতা না থাকলে লোকে তা বিশ্বাস করে না।
  • PT | ০৩ ডিসেম্বর ২০১৬ ১৪:১৭710548
  • তাহলে ৫০০ আর ১০০০ টাকার ব্যাপারটা না খাওয়াতে পারার কারণ কি?
  • ranjan roy | ০৩ ডিসেম্বর ২০১৬ ১৪:৫৪710550
  • কে বলল পাবলিক খাচ্ছে না?
    হিন্দিবলয়ে সরকারিতন্ত্র ও প্রাইভেট সেকটরের ঘুষখোরি ও কালোটাকায় নাজেহাল পাবলিক এই ঘোষণাটা খাচ্ছে। আর ওদের কাছে `১০০০ ও ৫০০ বদলানোর জন্যে বড়লোকদের কমিশনের ভিত্তিতে টাকা জমা দেওয়ার অনুরোধ (জনধন ইত্যাদি) দেখে ভারি আমোদ পাচ্ছে। শ্লাঘা অনুভব করছে যে দেশের জন্যে গরীবরাই ভাবে, বড়লোকরা নয়।
    খবর বেরোচ্ছে অমুক জায়গায় বস্তা বস্তা নোট জ্বালিয়ে/ পুড়িয়ে দেওয়া হয়েছে। পাবলিক বেজায় খুশ। যেমন ইন্দিরার গরীবি হটাও ও ২০ বিন্দু কর্মসূচী দেখে হয়েছিল।
    কিন্তু ৫০ দিন পার হলেই বাস্তব ভিত্তিটা বদলে যাবে। তখন পাবলিকও বদলাবে।
    যদি ৩০ বছরের বাম শাসন ও নিয়ন্ত্রণের পরও পাবলিককে সিঙ্গুর/নন্দীগ্রাম "খাওয়ানো" যায় এত সহজে, তো কিছুই বলার নেই।
  • PT | ০৩ ডিসেম্বর ২০১৬ ১৭:৪৫710551
  • RR উল্টো বুঝলেনঃ
    যিনি বামেদের বিরুদ্ধে সিঙ্গুর-নন্দীগ্রাম পাবলিককে খাইয়েছিলেন তিনি বিজেপির বিরুদ্ধে ৫০০/১০০০-এর মামলা পাবলিককে খাওয়াতে ব্যর্থ হচ্ছেন।

    "কিন্তু ৫০ দিন পার হলেই বাস্তব ভিত্তিটা বদলে যাবে। তখন পাবলিকও বদলাবে।"
    ঠিক জানেন? তখন আবার পাবলিককে ইঁট মাথায় অযোধ্যা যাওয়ার দাওয়াই দেওয়া হবে না তো? রাম মন্দির তো ম্যাজিশিয়নের আস্তিনের ভেতরে লুকনো-ই আছে!!
  • ভবানী চাটুজ্যে | ০৩ ডিসেম্বর ২০১৬ ১৭:৪৮710552
  • সিপিএমের ঘোষিত সমর্থক যদি সমর্থনের কারণ না বলেন তো কে বলবে? তার থেকে শুনেই তো আরো অন্যে সমর্থন করবেন।
  • ভবানী চাটুজ্যে | ০৪ ডিসেম্বর ২০১৬ ০৭:২১710553
  • এই যে এখানে লিখেছে, http://www.thehindu.com/books/The-capacity-for-obedience/article16756314.ece “ Today, as authoritarian leaders are voted to power in countries around the world, many fear that their ability to command blind loyalty from their followers could erode democratic institutions and practices, with frightening consequences for civil liberties and human rights.” অতএব হাতে রইল বামফ্রন্ট।
  • ranjan roy | ০৪ ডিসেম্বর ২০১৬ ০৮:৩২710554
  • পিটি,
    হতেই পারে। ৩০ বছর বাম শাসনের পর যদি কোন এক মমতা এসে পাবলিককে 'সিঙ্গুর/নন্দীগ্রাম' "খাইয়ে দিতে" পারেন, তবে সবই হতে পারে।ঃ))
    আর রামমন্দিরের দাওয়াই তো ২০ বছরের বেশি সময় ধরে চলছে, তবু মাঝে মাঝেই জনগণ উগরে দিচ্ছে তো!
    পাবলিককে খাইয়ে দেওয়ার লুপ থেকে বেরিয়ে অন্যভাবে ভাবুন।
  • PT | ০৪ ডিসেম্বর ২০১৬ ০৮:৩৯710555
  • RR
    দয়া করে আমার কথার অপব্যাখ্যা করবেন না।
    আমার বক্তব্য, গত ৫/৭ বছর ধরে একইরকম এবং নিম্নরূপঃ
    "রিজানুর-সিঙ্গুর-নন্দীগ্রাম সব কিছুই বা-, ধা-বুজী ও অতিবামেরা পাবলিককে খাইয়েছিল। তার সঙ্গে কাঠমোল্লারাও জুটেছিল। প্রতুল-কিষেণজী-সিদ্দিকুল্লা- সে এক অস্বাভাবিক জোট। তাতে রং চড়িয়েছিল মেধা ও অগ্নিবেশ এবং তার সঙ্গে বিজেপির লোকেরাও। তিনোরা সেই সুযোগ ব্যবহার করে ক্ষমতায় এসেছে।"

    বাকিটা ভবানী চাটুজ্যে ওপরে লিখেছেন। তাতে যদি মোগাম্বোরা খুশ থাকে তো আমার কিছুই বলার নেই। সমস্যা হচ্ছে যে আমরা ঘরের কাছের অথরেটারিয়ান নেতাদের চিনতে ভুল করছি বা এক রাত জেলে কাটানোর ভয়ে মুখ খুলছি না।
  • ranjan roy | ০৪ ডিসেম্বর ২০১৬ ০৮:৫০710556
  • ভুল করছি না। প্রশ্ন একটাই --অস্বাভাবিক জোট খাওয়ালো, তো সর্বশক্তিমান ২৩৬ হর্স পাওয়ারের বাম সরকার এবং তার ফ্রন্ট সংগঠনগুলো কী করছিল?
    আর নির্দিষ্ট সময়ে প্রধান শত্রুর বিরুদ্ধে যুক্তফ্রন্ট সব সময়ে কমিউনিস্টরা করে এসেছে। বড় দুনিয়া ছেড়ে ভারতের কথাই বলছি।
    এমার্জেন্সির ইন্দিরার বিরুদ্ধে সংঘ পরিবারের হাত, কেরালায় কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম লিগের মত সাম্প্রদায়িক সংগঠনের হাত, আবার যে কংগ্রেস ২০১১ তে মমতার সঙ্গে হাত মিলিয়ে বাম সরকারকে সরিয়ে তাসাপার্টির নাচ নাচল, ২০১৬তে তার হাত।
    ভারতে এমার্জেন্সির মত স্বৈরাচারী ঘটনা ঘটেনি। সেই কংগ্রেসের হাত ধরে আর বড় বড় কথা সাজে না। যদিও তারাই এক ইলেকশন আগে মমতার হাত ধরে ছিল।
    এখন ন্যাশনাল লেভেলে গুলাম নবির কামরায় গিয়ে সবাই একসঙ্গে মন্ত্রণা করছে, আপনি আমি চাই বা না চাই। পরিস্থিতি কাকে দিয়ে কি যে করায়!
  • PT | ০৪ ডিসেম্বর ২০১৬ ০৯:০২710557
  • তথ্য যথেষ্টই আছে বাজারে কিন্তু সন্দেহাতীত ভাবে প্রমাণ করা কঠিন যেমনটি রাজনীতিতে হয়েই থাকে। আরো একটু বড় করে ভাববেন কিনা সেটা আপনার ব্যাপার। ভারতবর্ষে বাম রাজনীতির প্রভাব খর্ব করার জন্য ভূতের নেত্তর ব্যবস্থা করা হয়েছিল। যে কারণে এই রামধনু জোট। আর কংগ্রেস দিল্লী থেকে কার নির্দেশে বড়দাকে পব-তে পাঠিয়ে বামেদের সরানোর জন্যে নিজের পার্টিকেই লাটে তুলে দিল তার ব্যাখ্যা এখনো মেলেনি।
    এই প্রেক্ষিতে সিঙ্গুর-নন্দীগ্রাম কোন ইস্যুই নয়। যেকারণেই সারদা-নারদা সব চাপা পড়ে যায়। আদবাণীজির কি সময় হল সেই সংসদীয় কমিটির মিটিন ডাকার? নাকি নাগপুরের ইচ্ছেফুল যতদিন তিনোমুল হয়ে বামেদের পব-তে আটকে রাখবে ততদিন সেই কমিটি মিটিন করবে না?
  • sm | ০৪ ডিসেম্বর ২০১৬ ০৯:২৯710558
  • একটা দল চিরটা কাল কেন্দ্রে কংগ্রেস এর লেজুড় বৃত্তি করে গেলো; তাকে নিয়ে এতো কথা !ইন্দিরা কংগ্ৰেস এর সঙ্গে জ্যোতি বসুর দলের মাখা মাখি সম্পর্কের কথা কারো অগোচর নয়। তবু এরকম ফালতু প্রচার এর কি মানে।
    আমি তো জানি,কেন্দ্র থেকে বার বার বড়দা এসে কংগ্রেস এর সঙ্গে তৃণমূলের জোট ভেঙে দেওয়ার খেলা টা খেলতেন।যাতে কেন্দ্রে দোস্তি আর বঙ্গে কুস্তি বজায় থাকে।
    শেষ বারে জোট হতোই।কারণ সি পি এম নিজেই নিজের ভুল নীতি আর দম্ভের চোরাবালি তে হাবুডুবু খাচ্ছিলো। উল্টে কেন্দ্রের সঙ্গে নেগোসিয়েশন করার মতো সুরজিৎ বা জ্যোতি বসু ছিলোনা। কারাত নিজের স্বার্থেই উল্টো খেলা খেলছিলো। এগুলো বুঝেও না বোঝার ভান করার কি মানে ? এতোটা নাইভিটি ?
  • sm | ০৪ ডিসেম্বর ২০১৬ ০৯:৩৯710559
  • ভারতীয় রাজনীতিতে বামেরা অনেক দিন হলো প্রাসঙ্গিকতা হারিয়েছে। তারা গোবলয়ে কোনো বিস্তার লাভ করতে পারেনি বা করার চেষ্টাও করে নি। খালি দু তিনটে রাজ্য তে নিজেদের সীমাবদ্ধ রেখেছে আর আখের গুছিয়েছে। যে সব রাজ্যে পাওয়ারে ছিল সেখানেও রাজ্যবাসী, এদের ভন্ডামিতে বীতশ্রদ্ধ।
    আজকেও মমতা, কিছু টা হলেও সামনে সামনি লড়াই জারি রেখেছে বা প্রতিবাদ করছে। আর বামেরা অভ্যাস বসত বন্ধ ডেকে দায় সেরেছে।হয়তো মমতার বিশেষ কিছু গেইন হবে না। কারণ নীতিশ, অখিলেশ সেরকম ভাবে কোনো বিরোধিতা করেনি- বরঞ্চ নীতিশ খুলে আম সাপোর্ট করেছে।নীতিশ পোড় খাওয়া রাজনৈতিক।ও জানে কালো টাকার বিরুদ্ধে কিছু বলা বা স্টেপ নেওয়া,এখনো হতদরিদ্রের কাছে স্বপ্নপূরণের মতন।এদের ব্যাংক একাউন্ট ও নেই আর এটিএম এর দরকার ও পড়ে না। কিন্তু বিশাল ভোট ব্যাংক। তাই নীতিশ উল্টো গাইছে;অখিলেশ একটু ধীরে চলার নীতি নিয়েছে।
  • PT | ০৪ ডিসেম্বর ২০১৬ ১০:৪৬710561
  • আপনি আদৌ রাজনীতি বোঝেন এমন ক্ষীণতম আশাও কি কারো আছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন