এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৬৯৩৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৩ নভেম্বর ২০১৬ ০৯:১৪724082
  • কতই হয় তো জানি। এরকম হলে কিছু করার উপায় আছে বলে জানা আছে কিনা জানতে চাইছিলাম।
  • k | ২৩ নভেম্বর ২০১৬ ০৯:২০724083
  • অন্য কার্ডে হলে যা করতেন, তাইই করতে হবে! সংশ্লিষ্ট ব্যাঙ্কে যাতায়াত করে জুতোর শুকতলা ক্ষইয়ে ফেলতে হবে আরকি। ব্যাঙ্ক হাসপাতাল সবাই যদি লিখিতভাবে অস্বীকার করে, তবে ওমবাডসম্যান তো আছেই, সেখানেও আরেকজোড়া জুতো চড়ালেই কাজ হাসিল হতে বাধ্য। ছ হাজার টাকা তো চাট্টিখানি কথা নয়।
  • Arvind Kejriwal | ২৩ নভেম্বর ২০১৬ ০৯:২১724084
  • ghoraddimoneytization কইরা কুনো লাভ হইবেক না। ব্যাঙ্ক এর সামনে ভীড় বাড়ানো ছাড়া আর পুরো ইকোনমি destabilize করে দেওয়া ছাড়া এর কুনো আফ্টারএফেক্ট নেই। মুদি রুদালি হয়ে সিম্প্যাথি গেইন করার চেষ্টা করবে এবং PMO তার প্রোপাগান্ডা টীম কাজে লাগিয়ে পাইকারি হরে দেশদ্রোহী/কালোবাজারি ইত্যাদি তকমা দেবে প্রতিবাদী দের। ভক্তসকল দেশভক্তি এবং সরকারভক্তি/মুদিভক্তি যে আলাদা তা ভুলে মেরে দিয়েছে।
  • k | ২৩ নভেম্বর ২০১৬ ০৯:২৭724087
  • আর হ্যাঁ মনে করিয়ে দেওয়া ভাল, রুপে, উপি সকলই হল ইউপিএ সরকারের লিগ্যাসি, এর সঙ্গে বর্তমান সরকার, অর্থক্রান্তি এনজিও, মাননীয় মোদীজী বা পরমপূজ্য বাবা রামদেবজীর কোন সম্পর্ক নাই।
  • b | ২৩ নভেম্বর ২০১৬ ০৯:২৭724085
  • কিন্তু এ ঝামেলা তো রুপে কার্ড স্পেসিফিক নয়। সব কার্ডেই হয়। সেটারো নিশ্চয় কোনো উপয় অছে।

    যাই হোক, সিঙ্গল কে-র কথায় নিতান্ত জাতীয়তাবাদী বাড়/ক্ষার খেয়ে রুপে কার্ডের অ্যাপ্লাই করলাম। মামামা। মেভাম।
  • d | ২৩ নভেম্বর ২০১৬ ০৯:২৮724088
  • আমার ভিসা কার্ড ইশ্যুয়ার কোনো একটা প্রাইভেট ব্যাঙ্ক - সেরকম ক্ষেত্রে বেশ কয়েকবারই এই কীর্তি হয়েছে। কার্ড থেকে টাকা কেটে গেছে ওদিকে পেমেন্ট হয় নি। সব ক্ষেত্রেই আমি ফেরত পেয়ে গেছি। এটা ডিপেন্ড করে ইশ্যুয়ার ব্যাঙ্কের সিস্টেমে কত তাড়াতাড়ি টাকা ফেরত আসে তার ওপরে। আমি অবশ্য সবক্ষেত্রেই দুই তরফকেই জানিয়ে রাখি।

    কার্ড বাদ দিন এই গত সপ্তাহে আইডিয়ার বিল পেমেন্ট করতে ICICI নেটব্যাঙ্কিং ব্যবহার করে ওরকম হল। পেমেন্ট ফেলিওর এদিকে টাকা কেটে গেছে। ২ দিন অপেক্ষা করে টাকা ফেরত এল না দেখে আইডিয়া হেল্পলাইনে ফোনালাম। ওরা বলল টাকাটা দেখছি দেরীতে ঢুকেছে, ফলে অটোমেটিক রিজেক্ট হয় নি। রিজেক্ট হলে অ্যাকাউন্টে ফেরত যেত। তা অসুবিধে নেই সামনের মাসের বিলে অ্যাডজাস্ট হয়ে যাবে।
  • k | ২৩ নভেম্বর ২০১৬ ০৯:২৯724089
  • @b
    খাইসে!!!!!

    আমি আর আড়াই বছর এমুখো হচ্ছি নে।
  • d | ২৩ নভেম্বর ২০১৬ ০৯:৩১724090
  • আরে ব্যাঙ্কে যেতে হবে কেন? হেল্পলাইনে ফোনালেই কাজ হবে। হাসপাতাল কি ক্যাশ পেমেন্ট লিখে দিয়েছে? সেটা দিয়ে থাকলে সবচেয়ে ভাল। মানে ঐ যে বিলে থাকে না পইড বাই ক্যাশ জাতীয় কি একটা। ঐটে থাকলে জাস্ট ব্যাঙ্ককে মেল করে আর ফোন করেই টাকা ফেরত পাওয়ার কথা।

    আর হ্যাঁ ওমবাডসমেন্টে অনেক সময় যেতেও হয় না, জাস্ট ওদের এমেইল আইডিকে কপি করে আমি কপি করিতেছি তোমাদের বলে লিখে দিলেও ঝাঁ করে কাজ হয়ে যায়।
  • d | ২৩ নভেম্বর ২০১৬ ০৯:৩৬724092
  • ebay.in এ অনেক সেলার রুপে কার্ড ব্যভার করতে উৎসাহ দেয়। আমি কি না কি হিজিবিজি ভেবে গুরুত্ব দিই নি। এবার কেলোদাদার কথায় ভাবছি নিয়েই নিই।

    ও হ্যাঁ মোমোওলা এখনও বসায় নি বটে, মানে তার সহযোগী অন্য দোকানটাও বসায় নি। তবে বাড়ীর কাছের ইস্ত্রীওলা সোয়াপিং মেশিন বসিয়েছে। শুধু বলল ইস্ত্রীর টাকা ১০০র কম হলে ও খাতায় লিখে রাখবে, ১০০ হলে যেন আমি একদিন কাষ্ট করে দোকানে গিয়ে কার্ড চালিয়ে পয়সা মিটিয়ে আসি। তা বাদে যেমন নিয়ে যায় দিয়ে যায় তেমনি চলবে।
  • pi | ২৩ নভেম্বর ২০১৬ ১০:১৩724094
  • অকে।
  • s | ২৩ নভেম্বর ২০১৬ ১০:৫২724095
  • খোদ আমেরিকায় আমার হেলথকেয়ার প্রোভাইডার ৯৪ ডলার গুপি করে দিল এই সেদিন। তাকে ট্রেস করতে গিয়ে রীতিমত ফেলুদার মত গোয়েন্দাগিরি করতে হল, তবু কিস্যু করা গেল না।
    হয়েছিল কি যে 'ক' হাসপাতাল থেকে কো-ইন্সুরেন্সের ৪৭ টাকা করে দুটো বিল আসল। আমি যেমন করি, হেলথকেয়ার প্রোভাইডারের ওয়েবসাইটে গিয়ে দুটো পেমেন্ট করে দিলাম। এবার এদের পেমেন্ট গেটওয়ে ম্যানেজ করে 'খ' কোম্পানি। তাদের যেমন সিস্টেমে সেটিং আছে তারা 'গ' অ্যাকাউন্টে টাকা ট্রান্স্ফার করে দিয়েছে। আমার 'ঘ' কার্ড থেকে টাকা কাটা গেছে। এবার 'ক' হাস্পাতাল বলছে তারা টাকা পায় নি, এবং 'ঙ' কোম্পানিকে নিযুক্ত করেছে রিকভারির জন্য।
    এবার আমি ভাবলাম, আগে টাকাটা মিটিয়ে দি, তারপর আমেরিকার সিস্টেম তো নিশচয়ই ট্রেস করে আগের টাকাটা ফেরৎ পাওয়া যাবে। সুতরাং 'ঙ' কোম্পানিকে টাকাটা দিয়ে দিলাম, সে 'ক' হাসপাতালকে দিয়ে দিল। এবার আমার 'ঘ' কার্ডের ব্যাঙ্ককে জিজ্ঞেস করলাম কোন অ্যাকাউন্টে আমার টাকা গেছে? তারা বলল তা 'খ' কোম্পানি জানে। 'খ' কোম্পানি বলল আমরা তো ইন্ডিভিডুয়ালি সেটেল করি না, বাল্কে করি, তোমার টাকার এই যে সেটেলমেন্ট আইডি, এটা 'গ' অ্যাকাউন্টে গেছে। 'গ' অ্যাকাউন্ট বলে আমরা ঐ সব মেডিক্যাল সার্ভিস দিই না, অন্য সর্ভিস দি। সুতরাং ঐ বিল আমরা করি নি। আপনার পেশেন্ট আইডিতে আমাদের কোনো বিলও নেই, পেমেন্টও নেই। 'ক' হাসপাতাল বলল আমরা তো আগে কোনও টাকা পায়নি ভাই, তুমি কাকে কি পেমেন্ট করেচ তা তুমিই বলতে পারবে। জুতোর (মানে ফোনের) শুকতলা ছেঁড়ার আগেই আমি ধুত্তোরি বলে হাল ছেড়ে দিলাম।
    আর দিদি তো বলেই দিয়েছে 'যা গেছে তা গেছে'।
    শুধু আমার বউএর আর আপশোষ যায় না, আর শোক মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে ওঠে।
  • Reshmi | ২৩ নভেম্বর ২০১৬ ১১:০৪724096
  • The IndiaPay scheme was conceived by the National Payments Corporation of India as an alternative to the MasterCard and Visa card schemes,[2][5] and to consolidate and integrate various payment systems in India. It was renamed to RuPay to avoid naming conflicts with other financial institutions using the same name.[6]

    RuPay is a portmanteau of the words rupee and payment.[7] The colors used in the logo are an allusion to the tricolor national flag.

    The RuPay card was launched on 26 March 2012. NPCI entered into a strategic partnership with Discover Financial Services (DFS) for RuPay Card, enabling the acceptance of RuPay Global Cards on Discover’s global payment network outside of India.[8][9][10]
    .......................................................................
    RuPay cards got a major boost through the Pradhan Mantri Jan Dhan Yojana as RuPay cards were issued to all Jan Dhan accounts. In spite of the critics saying most accounts are dormant, RuPay cards are now widely used by Jan Dhan Card holders.
    .......................................................................
    RuPay cards presently has over 36% of market share in Indian card payment scheme behind Visa which has over 50% of the market share. More than 20% of the transactions in India is done through RuPay cards in India today.

    https://en.wikipedia.org/wiki/RuPay

    আমি তো এর আগে রুপে কার্ডের নামই শুনিনি! বিজ্ঞাপন আর প্রচার নিয়ে কি আগের সরকারের কোন মাথাব্যাথা ছিল না?
  • Ekak | ২৩ নভেম্বর ২০১৬ ১১:১৫724097
  • সরকার যদি এতো প্রচার করবে তাহলে ইউপিআই থাকতে পেটিএম এর এতো বাড়বাড়ন্ত হয় ? সরকারি প্রজেক্ট মানে হলো বানিয়ে ঘাপটি মেরে পরে থাকলো। শুধু চাষীদের নিয়ে কতগুলো পোর্টাল আছে খুঁজে দেখুন। প্রচুর তথ্য -আপডেট -বীজ কেনার ইনফরমেশন শুদ্ধু। কজন চাষী খোঁজ রাখেন। যারা বীজের টেন্ডার ধরে তারা খোঁজ রাখে শুধু।
  • pj | ২৩ নভেম্বর ২০১৬ ১১:২৯724098
  • pj | ২৩ নভেম্বর ২০১৬ ১১:৩০724099
  • ট্রিডিঙ্গিপিডি | ২৩ নভেম্বর ২০১৬ ১১:৩১724101
  • প্রায় সব কোশ্চেনই এরকম লীডিং কোশ্চেন। না বলা মুশকিল। এবার এই সার্ভেতে ৯৯% পক্ষে বলে নাচবে।
  • taito | ২৩ নভেম্বর ২০১৬ ১২:০০724103
  • " প্রতিটি ফীল্ড ট্রিপের পর পোর্টব্লেয়ারের অ্যাবার্ডিন বাজার শাখায় এটিএমের সামনে আধ ঘন্টার লাইন দিয়ে ফীল্ড অ্যাসিস্ট্যান্টদের অ্যাকাউন্টে তাঁদের পারিশ্রমিক কার্ড টু কার্ড(রুপে) ট্রান্সফার করেছি"
    k এর মতো আমিও রূপে কার্ড টু কার্ড পেমেন্ট নিতে দেখেছি হায়দারাবাদে নিতান্ত নন আইটি সাধারণ লোককে।
    "আমেরিকাতে তো ওয়ালমার্ট, ক্রোগার, ওয়াল্গ্রীনস, সিভিএস, কেমার্ট, টার্গেট এবং আরও অসংখ্য দোকান থেকে টাকা তোলা যায়।" - s এর কথায় খেয়াল হলো আরে আমিও তো তুলেছি ওদেশে।
    রূপে উপি ইত্যাদি সব রাজনের মস্তিস্ক প্রসূত।
  • সিকি | ২৩ নভেম্বর ২০১৬ ১২:৩৮724104
  • কী সাঙ্ঘাতিক কোশ্চেনেয়ার!
  • Arpan | ২৩ নভেম্বর ২০১৬ ১৩:১০724105
  • সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লাই করলেই রুপে কার্ড দেয়। আমা হেন শাইনিঙও নাম শুনেছে (কলার তোলা ইমো)। তবে শুরুতে শুনেছিলাম ট্রান্জাকাশন ফেলিওর রেট বেশি, এখন শুধরে নিয়েছে নিশ্চয়।

    আর আমারো গেল হপ্তায় আইডিয়া বিল পেমেন্ট করতে গিয়ে আইসিআইসিআই নেটব্যাঙ্কিং ফেলিওর দেখাল। মেলামেলি করে জানলাম প্রথম পেমেন্টটা দেরি করে পৌঁছেছে আর পরের বিলে অ্যাডজাস্ট করে দেবে। (কুম্ভমেলাতুতো ইমো)
  • d | ২৩ নভেম্বর ২০১৬ ১৩:৩৯724106
  • সত্যিই কুম্ভমেলা!!
  • d | ২৩ নভেম্বর ২০১৬ ১৬:৪৮724108
  • Arpan | ২৩ নভেম্বর ২০১৬ ১৭:১২724110
  • আর প্রচার নিয়ে আগের সরকার পরের সরকারের কোন ভেদ নাই। ইউপিআই আগের সরকারের প্রোজেক্ট হতে পারে, কিন্তু রোল আউট করেছে এই বছরের অগাস্ট মাসে।

    কিন্তু ঐ যে, ঐ দিয়ে তো আর সার্জিকাল অ্যাটাক চালানো যায় না।
  • Reshmi | ২৩ নভেম্বর ২০১৬ ১৭:১২724109
  • Out of total 2 lakh ATMs in the country, 82,000 have already been recalibrated and people can withdraw the new Rs 500 and Rs 2,000 notes from these. According to finance ministry, the recalibration of all ATMs across the country would be completed within a few days.

    Recalibration of all ATMs across West Bengal would take another 10 days and so far only 30 per cent of these have been modified for new currency notes, the state government was on Wednesday informed by RBI and other bank officials.

    http://timesofindia.indiatimes.com/pm-modis-address-to-the-nation/liveblog/55315325.cms

    গোটা দেশের হিসাবে যেখানে প্রায় ৪১% এটিএম রিক্যলিব্রেট হয়ে গেছে, সেখানে পব-র % এত কম কেন? ভোট হয়ে গেছে আর বিজেপি শাসিত রাজ্য নয় বলে?
  • রোবু | ২৩ নভেম্বর ২০১৬ ১৭:৪৩724111
  • আচ্ছা, রেলের টিকেট কাউন্টারে কেন সোয়াইপ মেশিন থাকে না?
  • pi | ২৩ নভেম্বর ২০১৬ ১৭:৪৬724112
  • এই রুপে ইঃ কার্ড ব্যবহারের জন্য মেশিনের খরচ কেমন ? মানে, পাড়ার ছোট মুদির দোকান, মোমূয়ালা, দুধওয়ালা, ফুলফল্সবজিওয়ালা, রিক্সাওয়ালা, ফুচকাওয়ালারা কিনবেন ?
  • pi | ২৩ নভেম্বর ২০১৬ ১৭:৫১724114
  • ডিসেম্বর অব্দি ডেবিট কার্ড ব্যবহারে আর ফোন ট্রন্সাকশানে খরচ লাগবে না বলে ঘোষণা শুনলাম। এখন কত খরচ পড়ে ? এটা কি মার্চেণ্টদের ছাড়ের কথা বলছে ?

    এছাড়াও, এখন দেবর্ষিদার শেয়ার করা লেখায় এইটা পড়লাম।

    http://www.business-standard.com/article/pf/expect-your-household-budget-to-shoot-up-going-cashless-comes-at-a-cost-116112000867_1.html

    He points out that though ATM transaction charges have been waived, other charges remain. Some of these are service charge for booking tickets online (Rs 20-40 plus tax) and a surcharge on using cards at petrol pumps (except on cards that specifically waive the surcharge). This is 0.75-1 per cent on debit cards and around 2.5 per cent on credit cards. “While it has been recommended that these additional charges be done away with, this has not been implemented yet. Today, when a financial transaction is done using a debit or credit card, the merchant incurs an additional cost, which in many cases he passes on to the customer,” says Sabnavis.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন