এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হলেও হতে পারতো প্রেম

    M
    অন্যান্য | ০৬ সেপ্টেম্বর ২০০৯ | ১৬২৭৩ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rokeyaa | 203.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৭:২৬422598
  • আমি রচনা ব্যানার্জী কে চিনি না :(
  • Arpan | 65.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৭:২৭422599
  • রেনেসাঁ।
  • a x | 76.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৪৬422600
  • তখন আমাদের বাড়িতে কিছু কাঠের কাজ চলছে, একজন মিস্ত্রী আসতেন, মায়াবী মুখ, একটু ভুলো ভুলো, আপনমনে গান গাইতে গাইতে কাজ করতেন। বয়স তখন ১৬। সদ্য বিবাহিতা বৌদি, যে কিনা বয়েসে এক ডিকেড বেশি হওয়া সঙ্কেÄও, সেদিনও এবং আজও আমার খুবই কাছের বন্ধু, সে আর আমি একসাথে থাকি। দাদা আম্রিকা চলে এসেছে, বৌদি কদিন বাদে যাবে। জানলার ফিকস্‌ড শাটারের মধ্যে দিয়ে আমি হাঁ করে মিস্ত্রীকে দেখতাম আর তাই দেখে বৌদি খুব হাসত। এরইমধ্যে একদিন বিক্রম শেঠের উপর একটা প্রোগ্র্যাম হয় টিভিতে। তাতে উনি স্যুটেবেল বয় থেকে পড়ে শোনান। ব্যাস চিরকালীন বিভাস-সৌরভচিত পথরেখা ফলো করে, পেন্ডুলাম।
    তো একদিন আমি আর বৌদি বসে হিসেব করলাম। এবার একটু টেরিটরি মার্ক করা যাক। আল্টিমেটলি বৌদি কে বিক্রম শেঠ দিয়ে আমি মিস্ত্রী দাদা কে বাগিয়েছিলাম। বৌদির দিকে সত্যজিতও ছিল, অ্যামং আদার্স। আর আমার দিকে ছিল কোমল গান্ধারের ভৃগু। সেই তখনই।

    এই যে নিজেকে ডিক্লাসড করার বীজ সেই কিশোরী বয়েসেই আমার মধ্যে একটু একটু করে বিকশিত হচ্ছিল, এটা কি হনু দেখেও দেখবেনা?
  • d | 117.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:২২422601
  • "কোমল গান্ধার'এর ভৃগু আমারও বড় ব্যথা ছিল গো-ও। ইশ! এখনও দেখতে বসলেই হাঁ করে গিলি। এমনকি "মেঘে ঢাকা তারা'র অনিলকেও বড়ই ভাল লাগত।
    আর হ্যাঁ সরোদিয়া আমজাদ আলি খান। উফ্‌!
  • tkn | 122.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩১422602
  • আমার কৌশিক সেন-এ বেশ ব্যথা আছে আর....
  • pinaki | 131.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ০৭:১৭422603
  • যৈবনের মাধুরীরে কেউ নেয় নাই। বা: বা:। ভেরি গুড। এইসব রোকেয়া টোকেয়ার মত চ্যাংড়া ছোঁড়াগুলো এক জেনারেশন পিছিয়ে থাকায় সুবিধা হয়েছে দেকচি। এরা বিদ্যা বালনকে নিয়ে থাকুক। আমি সেই সুযোগে মাধুরীরে নে পালাই।
  • T | 203.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১২:৪২422604
  • আরে, কোমল গান্ধারের ভৃগু-র ওপর তো আমার-ও দারুণ ব্যথা ছিল...... ক্লাস এইট না নাইনে পড়তাম, টিভি-তে দিয়েছিল, পরদিন সারা ক্লাস ভৃগুতেই মজে ছিল
    সীমাবদ্ধ-র বরুণ চন্দ, মিলি-র অমিতাভ, ফেলুদা... এদের ওপরেও হেব্বি ক্রাশ ছিল।
  • tkn | 122.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১২:৫২422605
  • ব্যথা - ঋজুদা, সিলসিলার অমিতাভ, কৌশিক সেন, বাহাদুর, হিমু, ২০০৬-এ KLM- ফ্লাইটে আমার ডানদিকের সিটের এলোমেলো ভদ্রলোক যিনি যতবার কোক খেয়েছেন, ছলকেছেন.... এবং তিনজন লেখক যাদের লেখা পড়ে হেব্বি প্রেম পায়

    ব্যথা কার কার প্রতি আছে সেটার পরে কেউ কেন লিখছেন না সে ব্যথার রকমসকম? ব্যথা আছে এটা তো ইনফো। ব্যথা কতটা এবং কোথায় কোথায় আর কেমন কেমন সেটাই তো গল্প! না?
  • san | 121.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৩:০১422606
  • আসলে যে ক্রাশগুলো রেসিপ্রোকেটেড হবার কোন চান্সই নেই, সেসবের কথাই তো মেনলি এই টই তে আসছে ! তাই শুদ্ধু লিস্টি, আর কোন ডাইমেনশন দেখা যাচ্ছেনা।
  • tkn | 122.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৩:০৬421998
  • হুঁ, রেসিপ্রোকেটেড হবে না জেনেও ব্যথা হয়েছে তো? ঐ ব্যথাটা কেমন কেমন, সেটা বলার কথা বলছিলাম। অক্ষ-র
    লেখা দেখে বেশ সিরিয়াস ধরনের একজন কেউ মনে হয় আমার কিন্তু এই থ্রেডে ওনার লেখাটা পড়ে এখন উনি যত গম্ভীর কথাই লিখুন না কেন, আমি দিব্যি ওনার কাঁধের ওপার দিয়ে একজন আপনভোলা মায়াবী মুখের কাঠের মিস্ত্রীকে দেখতে পাই :-))
    ঐ রকম লেখার কথা বলছি। সে নাই জানল, আমার জানার রকমটা তো জানি আমি :-) ঐ আনচান টনটনানি মনঘ্যানঘ্যানটাই শোনার লোভ :-)
  • Arijit | 61.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৩:০৯421999
  • আরেকজনের ওপর মনে হয় দুনিয়ার সব টিনেজার ছোকরারা ব্যথা খেয়েছিলো একটা পাট্টিকুলার সিনেমা দেখে, আম্মো ইনক্লুডেড - ব্রুক শিল্ডস। আর সাউণ্ড অব মিউজিকের বড় মেয়েটা - কি নীল চোখ গো...
  • dipu | 207.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৩:১২422000
  • বুরুক দেবীর কোন সিনিমা? আমি হালে বুলু লেগুন দেকে হেব্বি ব্যতা খেইচি
  • Arijit | 61.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৩:১৬422001
  • ওই একটি দেখেই লোকে ব্যথা খায় - এবং সেই ব্যথা মোটামুটি আজীবন থাকে;-)
  • san | 121.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৩:১৭422002
  • অক্ষদি মনে হয় লোককে চমকে দিতে ভালবাসে :-) 'ভালবাসা' বলে একখান সুতো আছে সেখানে অক্ষদির লেখা পড়ে আমি ভয়ানক ঘেঁটে গিয়েছিলাম। মনে পড়ছে।
  • intellidiot | 220.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৩:২০422003
  • ব্লু লেগুন এবং ব্রুক শিল্ড দুটিই অত্যন্ত বিরক্তিকর
  • intellidiot | 220.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৩:২২422004
  • মেগ রায়ানের মত বুদ্ধিদীপ্ত বিউটি আর দেখি নাই।
  • intellidiot | 220.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৩:২৩422005
  • কাছাকাছি হ্যাল বেরি। বড় সোন্দর গো...
  • tkn | 122.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৩:৩৯422006
  • আমি ছেলে হলে ড্রু ব্যরিমুরে ব্যথা থাকতই থাকত। আর হ্যাঁ, সোনু নিগমে আমার বেশ ব্যথা আছে। খুব আছে।

    কিন্তু এটা তো "হলেও হতে পারত প্রেম'-এর পাতা। কিন্তু পড়ে মনে হচ্চে এটার নাম হওয়া উচিত ছিল "কোনো কালেই হওয়ার চান্স ছিলনা' :-))
  • M | 59.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৪৯422007
  • ওহ! দুক্কুরভর বিষ্টিতে আমার পুরুতমশাইয়ের লিষ্টির মতো এক বিরাট লিষ্টি হয়ে যাচ্ছে, ব্যাথাময় জীবন, কি আপদ।
  • sibu | 71.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৮:৪৮422009
  • বিরাট কিল খাবার সম্ভাবনা মেনে নিয়ে:

    আমার ফেভারিট এদিকে রেখা আর ওদিকে এসিয়া আর্জেন্টো।

    মাঝে কিছুদিন কেট উইনস্লেট ছিল, তা তাতে কাটিয়ে দিয়েছি।
  • rimi | 168.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৯:২৬422010
  • হা:হা: টিকেন এক্কেবারে ঠিক বলেছে। স্টারদের সঙ্গে "হলেও হতে পারত প্রেম"?? কি আশা মানুষের!!!

    আমার হলেও হতে পারত-র লম্বা লিস্টি, তাতে ছোটোবেলার স্ট্যাটিস্টিক্সের শিক্ষক, তস্য ছাত্র থেকে শুরু করে বর্তমানে ইউনিভার্সিটির কাফেটেরিয়ার এক রাঁধুনি (পুং) পর্যন্ত সকলেই রয়েছে। :-))
  • tkn | 122.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৪৮422011
  • রিমি
    প্রতিটি ব্যাথার নাম আর তার পাশে ব্যথার গল্প এঁকে নামানো হোক প্লিজ :-)

    (এবার প্রেমালার্জিক জনতা আমায় বাখারি পেটা করবেই)
  • rimi | 168.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২০:৩০422012
  • আরে টিকেন, আমার হলেও হতে পারত প্রেম ট্রেম মোটে ইন্টারেস্টিং নয় তেমন, দেখলাম, ভালো লাগল, খানিক ঝারি টারি মারলাম, তাপ্পর ভুলে গেলাম গোছের। বরং অন্য এক দুখভরি কহানী শোনো:

    কলেজে ভত্তি হয়ে আ-বাবু পড়াশুনা ছাড়া আর সবই কত্তেন। তো কলেজ ফেস্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের ফাঁকে দুম করে তিনি প্রেমে পড়ে গ্যালেন এক জুনিয়র ইকোনোমিক্স মেয়ের। প্রেম তো হল, কিন্তু তাকে বলা যায় কি ভাবে? অনেক ভেবে চিন্তে আ-বাবু এক চমৎকার প্ল্যান ঠাউরালেন। বার্ষিক পরীক্ষার শেষদিন বিকেলে নিজের পরীক্ষার খাতা এক ঘন্টা আগেই জমা দিয়ে (প্রেমের মতন গুরুতর ব্যপারের জন্যে প্রাণ পর্যন্ত দিয়ে দেওয়া যায়, পরীক্ষা তো কোন ছার!!) পকেটে পঞ্চাশ টাকা নিয়ে পোর্টিকোতে বসে রইলেন, সেই মেয়েকে ধরবেন বলে। কথায় আছে "পুরুষের হৃদয় তার পাকস্থলীতে"। তো আ-বাবু হলেন পিসিএসের একজন হত্তাকত্তা, প্রায় জম্মো থেকেই সাম্যবাদী। "যে কোনো মানুষের হৃদয় তার পাকস্থলীতে" - এই গভীর বিশ্বাসে তিনি স্থির করেছিলেন, মেয়েটিকে কফি হাউসে বেশ করে খাইয়ে হৃদয় জয় করে তাপ্পর প্রেমের কথা পাড়বেন। খুবই ইনোভেটিভ প্ল্যান, কিন্তু সে মেয়ে তো আর পরীক্ষা দিয়ে হল থেকে বেরোয় না??? পাঁচটা বেজে গেল, কলেজ প্রায় ফাঁকা। বেচারা আ-বাবু পোর্টিকোতে মুখ চুন করে বসেই রইলেন। এমন সময় এলেন অ-বাবু, পিসিএসের আরেকজন হত্তাকত্তা লোক, আ-বাবুর বিশেষ বন্ধু। আ-বাবুর পকেটে পঞ্চাশ টাকা আছে শুনে তো অ-বাবু আকাশ থেকে পড়লেন। জীবনে কোনোদিন কেউ আ-বাবুর কাছে দশ টাকার বেশি দ্যাখে নি, তার মধ্যেও আবার আট টাকা ছিল বিড়ি কেনার জন্যে বরাদ্দ, বিড়ির ন্যাশাটা আ-বাবুর আবার একটু বেশিই। তাই আ-বাবুর থেকে খাওয়া আদায় করার সৌভাগ্য কারুর হয় নি এ পর্যন্ত। অ-বাবু বন্ধুকে অনেক আশার বাণী, অনেক জ্ঞান ইত্যাদি প্রদান করে অভয় দিলেন যে খাঁটি কমরেডের মতন তিনি সবসময় পাশেই থাকবেন, এমনকি কফি হাউসেও। দুই বন্ধু ছটা পর্যন্ত পোর্টিকোতে বসে রইলেন ক্ষিদে টিদে চেপে। কলেজ ক্রমশ জনশূণ্য অন্ধকার হয়ে এল। বোঝা গেল পাখি অন্য গেট দিয়ে পালিয়েছে। অ-বাবু দেখলেন আর দেরী করা ঠিক নয়। আ-বাবুকে বিভিন্ন ভুজুং ভাজুং দিয়ে তিনি কফি হাউসে ঠিকই ধরে নিয়ে গেলেন। দুজনে মিলে পঞ্চাশ টাকার বেশ ভালোরকম সদগতি করে হৃষ্টচিত্তে বাড়ি ফিরে গ্যালেন। এভাবেই একটি হলেও হতে পারত প্রেমের মৃত্যু হল।

    এরপরে আমরা যখন মাস্টার্স করতে কলকাতার বাইরে গেলাম, কাকতালীয়ভাবে সেই মেয়ের দিদিও এল সেখানে, অন্য কলেজ থেকে। আমরা মাঝে মাঝেই রাতে দল বেঁধে এসটিডি করতে যেতাম। একদিন গিয়ে লাইনে দাঁড়িয়ে গপ্পো করছি, সেই দিদি কথায় কথায় বল্ল তার বোনের কথা। নাম, কলেজ, ইয়ার ইত্যাদি শুনে আমি বেজায় উত্তেজিত হয়ে লাইনের শেষে দাঁড়ানো আ-বাবুকে চেঁচিয়ে বল্লাম:"আরে এই কি তোর...???" ইত্যাদি। আ-বাবু যেভাবে আমার দিকে তাকালেন, সত্য যুগ হলে আমি ভস্ম হইয়া যেতাম। পরে হোস্টেলে ফিরে এসে তিনি আমাকে "বেআক্কেলে" "ক্যাবলা" ইত্যাদি বিশেষণে বিভূষিত করে পাঁচ কথা শুনিয়ে দিলেন। আমিও পাল্টা সাত কথা শুনিয়ে দিলাম। প্রেমে পড়ার বেলায় লজ্জা নেই, আর সেটা স্বীকার করতেই এত লজ্জা? বাঙ্গালী পুরুষের রন্ধ্রে রন্ধ্রে ভন্ডামি!!!
  • tkn | 122.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২০:৩৭422013
  • উ:::::
    এমন প্রেম ও প্রতিবাদমূলক গপ্প বহুকাল পড়ি নাই। শুরুতে রন্ধ্রে রন্ধ্রে প্রেম ও শেষ ছত্রে বাং পুং প্রতি বিরক্তি এত সুন্দর ফুটে উঠেছে যে বার বার পড়তে প্রাণ চায় :-)))))

    জোকস অ্যাপার্ট, দিলে না কেন দুঘা? হাত থাকতে মুখে কেন???
  • tkn | 122.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২০:৩৮422014
  • এবং এটাও যথার্থই "হলেও হতে পারত প্রেম"। নট "সাতজম্মেও চান্স নাই প্রেম" :-))
  • san | 123.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২০:৪৬422015
  • 'আ-বাবু' বুঝি বঙ্কিমের ইন্দিরা হইতে অনুপ্রাণিত?
  • sibu | 66.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২০:৫৯422016
  • মা জননীরা, অ, আ, হস্বি, দীগ্‌ঘীদের যা খুশি বলার আগে, ডেভ ব্যারীর এই কলামটা একটু পড়ে নাও না।

    http://wonderyearz.blogspot.com/2006/01/why-always-us.html
  • Samik | 12.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২১:০৩422017
  • ব্লগ ব্লক।
  • tkn | 122.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২১:২৭422018
  • :-)))))))))))

    আর কোনোদিইইন বলব না
    বাছারে তোর চক্ষে কেন জল মনে পড়ল পড়তে পড়তে :-))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন