এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • ভালো সিনেমা

    vikram
    সিনেমা | ০২ মার্চ ২০০৬ | ৭২২৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • vikram | ৩০ মে ২০০৬ ১৯:০০498576
  • দা কিং। ২০০৫। ইংরিজি। ১০৫ মিনিট।পিওর ডার্ক ইভিল।

    বিক্রম
  • rimi | ০২ জুন ২০০৬ ১৩:৪৭498577
  • ize="2"> Divorce - Italian Style, এই মাত্তর দেখলাম। স্যাটায়ার/ব্ল্যাক কমেডি। ize="2">Pietro Germi
  • shibnath | ০২ জুন ২০০৬ ২৩:৩৬498578
  • গুরুচন্ডা৯ দেখতে গিয়ে সিনেমা বিষয়ে এই পাতা আজই প্রথম দেখলাম।
    কম্পু প্রেমে পড়ার পর সিনেমা দেখার সময়টাই কমে গেছে।
    যাকগে, পড়ে দেখলুম, আমাদের লম্বু আর ধেনো-বিড়ি খাওয়া পরিচালকের গপ্পো তো কেউ বিশেষ করলো না?
    আর একজন এখনো আমাদের মধ্যে আছেন। এই গেলো মে মাসের ১৪ তারিখে তাঁর ৮৩-তম জন্মদিন পালিত হল। তিনি i
    ze="2">evergreen মৃনালদা, থুড়ি মৃনাল সেন।
    আমার দেখা অতি প্রিয় বাংলা সিনেমাগুলির মধ্যে পড়েize="2">...

    সত্যজিৎ রায়ের
    অপরাজিত
    চারুলতা
    অভিযান
    জলসাঘর
    পরশপাথর
    কাঞ্চনজঙ্ঘা
    আগন্তুক

    ঋত্বিকের "অযান্ত্রিক" এর কথা কেউ উল্লেখ করলেন না? সবাই নিশ্চয়ই দেখেছেন, মনে পড়েনি। আর তিতাস একটি নদীর নাম! এই নিয়ে পড়ে সময় পেলে কিছু বলা যাবে। আমার মতে এটা ঋত্বিকের সেরা সৃষ্টি। সবগুলি মাথায় রেখেই বলছি।

    আর মৃনাল সেন। "খারিজ" আমার মনে হয় ize="2">Total সিনেমা হয়েছে। "ভুবন সোম" খুব ভালো, কিন্তু শেষে মৃনালদা কেনো যে ize="2">compromise করলেন বুঝলাম না। এ ছাড়া ভালো লেগেছেize="2">...

    বাইশে শ্রাবণ
    মৃগয়া
    একদিন প্রতিদিন
    খণ্ডহর
    জেনেসিস

    শেষ ছবি "আমার ভুবন" প্রথম শো-য়ে দেখেছি। খুব ভালো লাগেনি। কিন্তু মৃনালদার ize="2">touch আছে।

    আছা, রাজেন তরফদারের "গঙ্গা", "পালংক" ইত্যাদি ছবিগুলি কেউ দেখেন নি? দেখার কথা। দেখেওছেন হয়তো। "গঙ্গা" আমার অসাধারন লাগে। "পালংক" দেখতে গিয়ে সেই চিরন্তন ভাঙ্গন চোখের সামনে দেখতে পাই। পরে আরো কিছু বাংলা ছবির কথা বলবো।
  • Samik | ০৩ জুন ২০০৬ ০১:০২498579
  • পিয়ানিস্ট দেখেছি। মেলবোর্নে বসে, ওখানকার শোটাইম চ্যানেলে। অসা সিনেমা। যা-তা।
  • a_x | ০৩ জুন ২০০৬ ০১:৩৫498580
  • পিয়ানিস্ট হলে গিয়ে দেখেছি - অত্যন্ত ঢপের সিনেমা - ঠিক যেরকম লাইফ ইস বিউটিফুল ঢপের ছিল। পোলানস্কি দিনকে দিন বাজে সিনেমা বানাচ্ছে - অলিভার টুইস্ট আরো-ই বাজে - এইবার বুঝলাম কারা কাঁঠাল খায় :)) খোচে যাবেন না পিলিজ।
  • vikram | ০১ জুলাই ২০০৬ ১৪:৪৬498581
  • অক্ষ কে ক্যাল দিলাম।

    নতুন দুটো সিনেমা (আমার দেখা, আদপে নতুন ও পুরনো):

    দা উইন্ড দ্যাট শেকস দা বার্লি।i
    ze="2">ken loach এর।১২৭ মিনিট। ইংরিজি।২০০৬।

    সাইডওয়েজ। ২০০৪। ইংরিজি। ১২১ মিনিট।ize="2">alexander payne এর।

    বিক্রম
  • a_x | ০৩ জুলাই ২০০৬ ২৩:৪১498582
  • ক্যালালেই কি আর সত্যের মুখ বন্ধ রাখা যায়? :-))
    পিয়ানিস্ট অতি সাধারন সিনেমা। ব্যাস। হলিউডি উপাদান যা দিয়ে দর্শক কে ক্রমাগত ম্যনিপুলেট করে চলে, সাদা/কালো চরিত্রায়ণ, সেন্টিমেন্টাল ক্লিশে সমস্তই থরে থরে সাজানো।
  • bozo | ০৪ জুলাই ২০০৬ ০২:২৩498583
  • নতুন সিনেমা দেখলাম ize="2">'Bad education (2004)। খুব সাহসী। ize="2">Gael Garcia Bernal আবার ভীষন ভীষন ভাল। যেমন ওকে ভালো লেগেছিল চে এর চরিত্রে।
  • vikram | ২৫ জুলাই ২০০৬ ১৩:১২498584
  • লস্ট ইন ট্রান্সলেশান। সোফিয়া কপোলার। ১০২ মিনিট। ২০০৩। আমি দেখে স্টানড।

    বিক্রম
  • Parolin | ২৫ জুলাই ২০০৬ ১৩:৪৩498586
  • কি দেখে স্টানড হলি ?
    মিস কপোলা জাপানিদের মত বুদ্ধিমান একটা পুরো জাতিকে কারটুন ক্যারেকটার করে ছেড়ে দিয়েও গাদা গাদা পুরস্কার কি করে জিতেছে এই সিনেমাটার জন্যে ?
  • vikram | ২৫ জুলাই ২০০৬ ১৫:০৪498587
  • স্কারলেট জোহানসেন এবং ফোটোগ্রাফি এবং ইমোশানের ইন্টারপ্লে দেখে।
    তবে জাপানীদের পুরো মঙ্গল গ্রহের জীবের মতন দেখিয়েছে এটা সত্যি।
    আর এটাও সত্যি, যে ক্যামেরাটা সবসময় ঐ দুজনের চোখ দিয়েই দেখছে।

    বিক্রম
  • Parolin | ২৫ জুলাই ২০০৬ ১৫:১৩498588
  • আমার একটি দিক ই ভালো লেগেছে সিনেমাটাতে। বিল আর স্কারলেটের বোরডমটা কোপোলা অদ্ভুত্‌ব্‌হাবে দর্শকের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিতে সক্ষম।আর অত্যন্ত সাট্‌ল অভিনয় আর সিনেমাটোগ্রফি।
    ব্যাস এই টুকুই।

    এনিওয়ে, বহু বছরের অপূর্ণ ইচ্ছাপুরণ। আমি দেখলুম দ্য ডোরস।

    ভালো কি মন্দ বোঝার ক্ষমতাই রইল দেখার পরে। মনে হল জিম মরিসন নয়, আমি নিজেই স্টোনড হয়ে আছি আর হ্যালুসিনেট কচ্চি।

    জনতা কি বলে ?
  • vikram | ২৭ জুলাই ২০০৬ ১৫:৫৬498589
  • অস্বাভাবিক ভালো সিনেমা। অদ্ভুত। দুরন্ত।
    i
    ze="2">Moartea domnului Lazarescu বা ize="2">the death of mr lazarescu। রোমানিয়ার। ক্রিস্টি পুইউ র তইরি। অদ্ভুত ভালো। ইয়ন ফিস্কুটেনুর দুরন্ত অ্যাক্টিং।২০০৫। ১৫০ মিনিট।

    বিক্রম
  • a x | ০৪ আগস্ট ২০০৬ ০৯:০২498590
  • ডেভিড লিঞ্চের ন্যারেটিভ স্টাইলে দক্ষতার নমুনা - "দ্য এলিফ্যান্ট ম্যান"। ১৯৮০। ১২৪ মিনিট।

    পিওতর লুৎসিকের "ওকরাইনা" বা i
    ze="2">"the outskirts" - ১৯৯৮। ৯৫ মিনিট, রাশিয়া। অদ্ভূত, ডার্ক স্যাটায়ার। রাশিয়ান প্রপাগান্ডা ফিলিমের স্টাইলে বানানো। খুবই ভালো লেগেছে।
  • vikram | ০৪ আগস্ট ২০০৬ ১৩:৪৭498591
  • এই মুহূর্তে ডাবলিনে লেসবিয়ান অ্যান্ড গে ফেস্টিভাল চলছে।

    বিক্রম
  • J | ০৪ আগস্ট ২০০৬ ১৪:০৬498592
  • "লেসবিয়ান অ্যান্ড গে ফেস্টিভাল" সিনেমাটা কি হলিউডের? ডিরেক্টর কে?
  • a x | ০৪ আগস্ট ২০০৬ ২০:২৮498593
  • এটাও কি :-) না দেওয়া রসিকতা? বুঝিনা মাইরি। হত্তি।
    সিনেমাটা কি রে ডিরেক্টর কি রে। গে আর লেসবিয়ান থিমের ওপর ফিলিম ফেস্টিভাল। ভিকিবাবু জম্মদিনে আল্মোদভর দেখবে।
  • Deb | ০৯ আগস্ট ২০০৬ ০৪:৩২498594
  • এই ব্‌ৎসরের সবে্‌চয়ে নিক্রিস্ট তম ছবি ize="2">Phir Hera phiri সময় পেলেও দেখোনা
    বৌ এর সঙ্গে দেখে্‌ত বাধ্য ছিলাম তাই দেখ্‌তী হোলো।
    ছবির ize="2">director &Producer মনে হোয় ize="2">Dawod bhai
  • vikram | ০৯ আগস্ট ২০০৬ ১৪:৩০498595
  • ডবলিনে হার্বার্ট হারম্যানের সিনেমা মিউজিক নিয়ে রেট্রোস্পেক্টিভ চলছে। তাতে
    কাল দেখলাম হিচককের ভার্টিগো।
    ১৯৫৮। ১২৯ মিনিট।

    বিক্রম
  • J | ০৯ আগস্ট ২০০৬ ১৪:৫৩498597
  • ভার্টিগো বেশ ছবি।
    বার্ডস্‌ ও অদ্ভুত।
    রেয়ার উইন্ডো পাল্লে দেখো।
  • r | ১০ আগস্ট ২০০৬ ১৭:২১498598
  • আচ্ছা, কেউ হেব্বি ঝাড়পিটের সিনেমার নাম বলবেন?
  • Arjit | ১০ আগস্ট ২০০৬ ১৭:২৭498599
  • হট-শট টু - একটা করে লোক মরবে আর কাউন্টার বাড়বে, আর নীচে লেখা আসবে - অমুক সিনেমার চেয়ে বেশি, তমুক সিনেমার চেয়ে বেশিize="2">...

    আর নইলে মেট্রিক্স তো আছেই।
  • J | ১০ আগস্ট ২০০৬ ১৭:৪৪498600
  • শোলে
    কুর্বানী
    ম্যায় হুঁ না
  • tania | ১০ আগস্ট ২০০৬ ২১:৫৩498601
  • ize="2">Crash অসা লাগল!
    আর কাল দেখলাম ize="2">match point... so so.
  • Arjit | ১০ আগস্ট ২০০৬ ২১:৫৪498602
  • ize="2">GOAL দ্যাখো - অনেক জ্ঞানার্জন করবে:-)
  • vikram | ১২ আগস্ট ২০০৬ ২১:৪৭498603
  • সিটিজেন কেন। অর্সন ওএলেস এর ডিরেকশান, লেখা, সেই হিরো। হার্বার্ট হার্ম্যানের মিউজিক। ১৯৪১।১১৯ মিনিট। মাদার সিনেমা পুরো।

    বিক্রম
  • Deb | ১৫ আগস্ট ২০০৬ ০১:৩৪498604
  • ize="2">Children of Heaven দেখলাম।সত্যজিতের সঙ্গে অনেক মিল আছে।আমার খুব ভালো লেগেছে।
  • Deb | ১৫ আগস্ট ২০০৬ ০১:৪২498605
  • বলিয়ূড এর চুতিয়ারা কি এই সব ভালো ize="2">Cinema দেখেনা,যতো ize="2">junkize="2">cinema প্রতিদিন ize="2">produce কোর্ছে আর "ভাই" লোক পয়্‌সা দিছে।
  • tan | ১৫ আগস্ট ২০০৬ ০১:৪৭498606
  • "দাদালোগ" পয়সা দিলেই চেষ্টা করবে।এ আর অজানা কিসের?
    :-)))
  • a x | ১৫ আগস্ট ২০০৬ ২২:২৩498608
  • যারা ভালো সিনেমা দেখেও ize="2">junk বানান? যেমন, আবার অরণ্যে বা অন্তরমহল? সেখানেও ভাই লোক পয়সা দিচ্ছে, সরকার বাবু ওয়াহ ওয়াহ করছে, আম লোক সরকারী আঁতেল হচ্ছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন