এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • (শুধুই) মেয়েদের জীবনের যন্ত্রণা ও আনন্দের অভিজ্ঞতা

    rimi
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০১১ | ১৮০২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Lama | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:২৭484939
  • টই ছেড়ে কেউ যাবে কেন? এই তো সেদিন সুনীল গঙ্গো বলল "মেয়েরা নিজেদের মধ্যে কি আলোচনা করে কোনো পুরুষ কোনোদিন জানতেও পারবে না।" সেই মন্ত্রগুপ্তি ফোকটে জেনে ফেলার সুবর্ণ সুযোগ ছেড়ে দেবে উও তো সালা বুরবক আছে। নাদান ভি আছে
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:২৭484940
  • যাহ। দুজন মিলে রিস্টার্ট মারল? শুক্কুরবারের রাতে আমি নই একা?
  • rimi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:২৭484938
  • আমার শ্বশুর শাশুড়ি সম্পর্কে আমার মতামত খুব ক্লিয়ার। আমার সঙ্গে তাঁদের কোনোদিন কোনো ঝামেলা হয় নি, হবেও না। আমি তাঁদের সম্পর্কে, বিশেষ করে শাশুড়ি সম্পর্কে অত্যন্ত সহানুভূতিশীল। আর শ্বশুরকেও আমি খুব শ্রদ্ধা করি তাঁর বিবেচনাবোধ, ধৈর্য্য এবং স্নেহশীল স্বভাবের জন্যে। আর আকা খুব ভালো করেই জানেও সেটা।

    কিন্তু নিয়মগুলোর কথা বলতে গেলেই চিরকাল এই এক রিঅ্যাকশন দেখে আসছি। তবে ও নিয়ে আমি কিছু মনে করি না :-)) আরে এতদিনের লালিত সংস্কার সব মন থেকে দূর করে দেওয়া অত সহজ নয়, আকা তো আর ভগবান নয় :-)))
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:২৮484941
  • পাই, সেই জন্যই এই টুকরো টুকরো ছবিগুলো থাক না এখানে। আমরা সবাইই তো নিজেদের জীবনে নিজেদের মত করে প্রতিবাদ করি, আপত্তি করি, লড়াই করি। সেগুলো এখানে নাহয় নিজেদের মধ্যে একটু শেয়ার করলাম।
  • Lama | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:২৯484942
  • অ: আমার পোস্টটা হারিয়ে গেছে ভেবে খেটেখুটে আবার টাইপালাম....ক্ষমা! ক্ষমা!
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৩০484944
  • সে হলে হোক। অ্যাবসলিউট সেন্সে অপ্রেশন বলে সংজ্ঞাত না করলেই হল :)
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৩০484943
  • নো ক্ষমা, তোকে যে আমার বেয়াই হওয়ার অমন একটা থ্রিলিং অফার দিলাম! একটা হ্যাঁ-না শুদ্ধু বললি না!!
  • Lama | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৩১484945
  • আমার মেয়ের আজকাল যা ফর্মা হয়েছে, সামনা সামনি একবার কথা বললে তুই হয়তো অফার ফিরিয়ে নিতেও পারিস
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৩২484946
  • পিটি, যে মেয়ের শেষ জীবনের বেদনার কথা লিখলেন, তাঁর ছেলে-বৌ আলাদা থাকত না, তাঁর ছেলে ছিলই না। একটি মেয়ে ছিল, সে কয়েক বছর আগে মারা যায়।
  • bibek | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৩৩484588
  • স্বেচ্ছামৃত্যুর আইনি স্বীকৃতির দাবিতে আমি রাত ১০টায় অনশন শুরু করলুম।
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৩৪484590
  • আর ব্যাংদি, প্রতিবাদে আমার আপত্তি নেই। কিন্তু সেটা নিজেদের মধ্যে অভিযোগ, অনুযোগ হয়ে না থেকে যেখানে আপত্তির জায়গাগুলো স্পষ্টভাবে জানানো দরকার, সেখানে বলা আমি প্রেফার করবো।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৩৪484589
  • মোটেই না লামা, আমার একটি দজ্জাল বৌমা চাই। যে ঠ্যাঁটামি করলেই আংটার থেকে ঝুলিয়ে দেবে আমার ছেলেকে।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৩৬484592
  • কিন্তু পাই, অ্যাবসোলিউট সেন্সে অপ্রেশন কেন বলা যাবে না? তুই কি নিয়মটা ভালো করে পড়েছিস? এঁটো বাড়ির ছেলেরাও তুলবে না, বাড়ির মেয়েরাও তুলবে না। তুলবে বাড়ির বৌরা, অর্থাৎ পরের বাড়ি থেকে আসা মেয়েরা!
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৩৬484591
  • সম্ভাব্য বেয়াই এবং বেয়ান হিসেবে ব্যাঙদি ও লামাদার পোস্ট দেখুন। চুম্বকে ইহাই মেয়েদের যন্ত্রণার ইতিহাস।
  • bibek | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৩৭484593
  • ভুল উহাই মেয়েদের যন্ত্রণার ফলশ্রুতি।
  • bibek | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৩৮484595
  • এক রতে এক টই-এ সর্বাধিক কত লেখা হয়েছে কোন হিসেব আছে। আজ সব রেকর্ড ভাঙ্গা চাই।
  • rimi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৩৮484594
  • পাই, দেখ, যে যার মতন তুল্ল, আর দরকার হলে অন্যেরটাও তুল্ল, সেটা খুব ভালো কথা। সেতো আমরা এখন করেই থাকি। কিন্তু ও বাড়িতে ছেলেরা শুধু না, আমার ননদও তুলত না। শুধু বৌদের তুলতে হত।
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৪০484600
  • ব্যাঙদি,
    হুঁ
  • Nina | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৪০484599
  • রিমি এটা আমরা মেয়েরা মেয়েরাই ঠিক করে নিতে হবে। শাশুড়ি- বৌমা-ননদ বেশীর ভাগ প্রবলেমই তো যাদের নিয়ে কানে আসে --সব মেয়ে!
    ছেলেরা আর কি করে মেটাবে এটা----
  • rimi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৪০484597
  • আরে ব্যাং, আমিও চাই একটা তেজী টাইপের মেয়ে আমার ছেলের বৌ হোক। ললিত লবংগলতা মেয়েদের আমার পছন্দ না। :-))
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৪০484596
  • তিমি আমার ১:৩৪য়ের পোস্ট পড়ে লিখলি তো কথাটা?
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৪২484602
  • কোকের বোতল শেষ হয়ে আসছে। এইবার ঘুমোতে যেতে হবে। আজ রাতে আর রিস্টার্ট করতে হবে না তো?
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৪২484601
  • ক্ষি সাঙ্ঘাতিক কথা! নীনাদিকে লালকার্ড দেখালো বলে! :-)
  • bibek | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৪৩484604
  • রেকর্ড হবে কি?
  • bibek | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৪৩484603
  • সমস্যার চরিত্র ক্রমশ পরিষ্কার হয়ে আসছে, সমাধান দুরে নাই।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৪৫484605
  • রিমি, আরেকটা কথা। এখানে কেন আমাদের খারাপ লাগাটা লিখতে গেলে, সেই পরিবারের মানুষগুলোর সঙ্গে আমার সম্পর্ক কেমন, আমি তাদের খুব ভালোবাসি নাকি দুই চক্ষে দেখতে পারি না, সম্মান করি নাকি পিছন ঘুরলেই দুটো কুকথা বলি এসবের খতিয়ান দিতে হবে? যার যেটা খারাপ লেগেছে, সেটা খারাপ লেগেছে। কেউ যদি না ভেবে নিজের অজান্তেও অন্যের খারাপ লাগার মতন কাজ করে থাকে তাতেও খারাপ লাগাটা মিথ্যে হয়ে যায় না। আমরা তো এখানে কারুর বিচার করতে বসি নি।
  • Sankha | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৪৬484606
  • কোক খেয়ে কি এতো রাতে ঘুম আসবে? ক্যাফেইন থাকে না?

    আমি সেই জন্যে এট্টুসখানি হুইস্কি ঢেলে নি। এই ধরেন হাফ কোক, হাফ হুইস্কি। ভারসাম্য বজায় থাকে।
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৪৮484608
  • পানে আমি আবার সাত্বিক শাকাহারী। কোকেই নেশা হয়ে যায়।
  • Lama | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৪৮484607
  • ব্যাপারটা মনে হয় এই রকম-

    ধরা যাক, আমি শ্রী লামা একটি চল্লিশের কাছাকাছি বয়েসের বাঙ্গালী আই টি গাই। আমার মা বাবা উচ্চশিক্ষিত। আমার মা মেয়ে হবার কারণে কমবয়েসে কিছু অবিচার সহ্য করেছেন (যার কোনো কোনোটার জন্য হয়তো কোনো মেয়েই দায়ী) এবং ভেবেছেন ছেলেদের এমনভাবে মানুষ করবেন যাতে তারা পরের প্রজন্মের কোনো মেয়ের প্রতি শুধু মেয়ে হওয়ার কারণেই কোনো অন্যায় না করে।

    অতএব, লামাবাবু ও তাঁর ভাই হুতোবাবু থিওরিটিক্যালি সচেতন, যে নারী ও পুরুষ (বা কালো-ফর্সা, বা হিন্দু-মুসলমান, বা বাঙ্গালী-ত্রিপুরী) সবাই সমান। ফলে তাঁরা সব সময় সচেতন থাকেন যাতে তাঁরা কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ করে না ফেলেন।

    এখন, এই সচেতন থাকা সত্বেও ক্কচিৎ কদাচিৎ, অবচেতন মন, বা পারিপার্শ্বিক, বা বংশগতভাবে গেড়ে বসা সংস্কার- কোনো একটার প্রভাবে বৈষম্যমূলক আচরণ করেও ফেলেন।

    মজার ব্যাপার, একই কারণে, একই ধরণের অন্যায় লামাবাবুর মা-ও কখনো কখনো করে ফেলেন।

    এরকম কিছু ঘটলে লামাবাবুর মাকে বুঝিয়ে বলার ধক কারো নেই (লামাবাবু নিজে একটা ক্ষীণ চেষ্টা করে হাল ছেড়ে দেন, শ্রীমতী লামা কোনো সংঘাতে যান না)। কিন্তু লামাবাবু এরকম আচরণ কখনো করে ফেললে তস্য পত্নী এবং মা বোঝাতে বসেন কাজটা কেন বৈষম্যমূলক। বেশির ভাগ ক্ষেত্রে লামাবাবু মেনে নেন। আবার মা ও বৌ এর যুক্তি যথেষ্ট জোরালো মনে না হলে নাও মানতে পারেন।

    এইসব দেখে শুনে মনে হয়- সাম্যটা অনতে হবে দুজনে মিলেই। তবে সময়সাপেক্ষ।
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৪৯484610
  • এটা বহুদিন ধরে চলে আসছে বলে এটাই স্বাভাবিক বলে সবাই ধরে নিয়েছে। খেয়ালই হয়ত করেনি।
    এটা করতে অন্যের বাজে লাগতে পারে, এই মাথাতেই আসেনি।
    কিন্তু কেউ যদি বলে বাজে লাগছে, তারপরও কি জোর করবেন ? করলে সেক্ষেত্রে অপ্রেশন বলবো। নচেত নয়।

    আর, সেভাবে বলতে গেলে অনেক কথাই বলা যায়।
    এই স্বাভাবিক ভাবে যা চলে আসছে সেগুলোকে সচেতনভাবে অপ্রেস করা মনে করলে।
    এই যেমন, বাড়ির জন্য রোজগার করার দায়িত্ব ও সাধারণভাবে ছেলেদের উপর থাকে। মেয়েরা জন্ম হইতেই পরের জন্য বলিপ্রদত্ত বলে আমরা মেয়েরা যেমন কান্নাকাটিও করে থাকি, তাকে একটা বয়সের পরই পুরো পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিতেই হবে, এই চাপ না থাকার সুবিধাটাও অনেক মেয়েই পেয়ে থাকে, সেটা নিয়েও কিন্তি ছেলেরা চেঁচামেচি করতে পারে।
    আর সেই দায়িত্ব নিতে গিয়ে অনেক ছেলেকেই নিজের অনেক ভালো লাগার অনেক কিছু ছাড়তে হয়, সেটাকেও কিন্তু একরকমের অপ্রেশন হিসেবে চিহ্নিত করা যায়। মানে, তারা করতেই পারে।

    ( ডি: আমি আলোচনাটা আমাদের মতন লোকজনকে নিয়ে করছি। বাড়িতে যাঁরা কাজ করতে আসেন বা ওরকম পরিস্থিতিতে আর যাঁরা আছেন, তাঁদের বহুক্ষেত্রে আমি অ্যাবসলিউট সেন্সে অপ্রেসড বলবো)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন