এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ২

    Samik
    বইপত্তর | ২১ নভেম্বর ২০১১ | ৫১১০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Nina | ১৩ জানুয়ারি ২০১২ ২২:০৭503017
  • চটি একপাটি তো ডাগদারের "বাংলা-ভ্রমণ" হতেই হবে !
    ছোটাইর কোনও লেখার চটি নেই? !
    আর সৈকতের সেই আইটি নিয়ে সেক্টর ফাইভ? :-০ নামগুলো আজকাল ভুলে যাচ্ছি---
  • Nina | ১৩ জানুয়ারি ২০১২ ২২:০৮503018
  • একটু পিছিয়ে পড়েছি--সিকি কি ভিডিও?
    সিকি হিরো নিশ্চই :-))
  • siki | ১৩ জানুয়ারি ২০১২ ২২:১৩503019
  • হিরো নেই, হিরোইন আছেন। :-) কেশীর কাছে ভিডিওর ব্যাকাপ আছে। মাম্মাম্মার ভিডিও। নতুন বছরের নির্মল আনন্দ :-)
  • Nina | ১৩ জানুয়ারি ২০১২ ২২:১৬503020
  • কবে দেখব--কি করে দেখব---ও সিকি--উপায় বাতলা
  • T | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:০৮503021
  • ভিডিওটা আমার কাছেও আছে। ৯০ এম বি সাইজ।
  • pi | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:২১503022
  • এটাও কি বইমেলায় গুরুর স্টলে পাওয়া যাবে নাকি ? :)
  • pi | ১৪ জানুয়ারি ২০১২ ১৯:২০503024
  • বইমেলা লোকারণ্য মহা ধুমধাম।
  • siki | ১৪ জানুয়ারি ২০১২ ১৯:৪০503025
  • বিবরণ চাই। এক্ষুনি।
  • pi | ১৪ জানুয়ারি ২০১২ ২০:০৬502426
  • কাব্লিদা, সুমেরুদা জানালো লম্বা লাইন পড়েছে। খুব ভীড়। এদিকে লোকে নতুন বইয়ের খোঁজ করে চলেছে :(

    যাহোক, উচ্ছেদের নতুন সংস্করণ, নতুন ক্যালেন্ডার আর মুখোশ কালই চলে আসছে। :)
  • kd | ১৪ জানুয়ারি ২০১২ ২০:৫২502427
  • এটা ঠিকই যে লম্বা লাইন পড়েছে কিন্তু অতি দু:খের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি - ওই লম্বা লাইনটি আমাদের টেবিলের সামনে দিয়ে গেলেও শেষ টিকিট কাউন্টারে - সকলে নাকি ""বেডরুমে রয়াল বেঙ্গল'' সিনেমা দেখতে এসেছে।

    নাম শুনে আমি একটু ঘাবড়ে যাওয়াতে মিঠু সান্ত্বনা দিলো যে এটা ""ছত্রাক ২'' না, প্লেন গেরস্তদের দেখার জন্যে।
  • Sumeru | ১৫ জানুয়ারি ২০১২ ১২:২৫502430
  • আজ সৈকতের পার্টি দেওয়া উচিত কিন্তু দেবে বলে মনে হয় না। হাড় কিপটে!!!
  • pi | ১৫ জানুয়ারি ২০১২ ১২:৩৫502431
  • যা:, ভাবলুম হুমেরুদা মামু ও অন্যান্য সম্পাদকদের গুরুগম্ভীর আলোচনা রেকর্ড করে রাখবে ! এখন দেখি কালো ব্যাজ পরে বয়কট ! :(

    তবে আমি দেখছি দূরদর্শী।
    কেমন ভাল বয়কটের ব্যবস্থা করেচি :)
  • kiki | ১৫ জানুয়ারি ২০১২ ১৩:২০502432
  • আম্মো মামুর সমুদ্রবক্তিমে শুনতে যাচ্ছি বোধায়। তা, ইসে, মামু কি খাওয়াচ্ছে?

    বইমেলাতে তো রঞ্জনদার খাওয়ানো। ভুলে গেলেন কিনা কি জানে!
  • siki | ১৫ জানুয়ারি ২০১২ ১৩:৪৮502433
  • রঞ্জনদা তো আমায় খাওয়াবে না।

    তা যাক, আজকের বক্তিমে কেউ কি রেকর্ড করছে? কোনও চ্যানেল ট্যানেল?
  • pi | ১৫ জানুয়ারি ২০১২ ১৭:১৩502434
  • শুনেছিলুম সুমেরুদা বক্তৃতার মাঝে মাঝে হাম্বা দ্বনি দেবে, কিন্তু এখনতো শুনি বক্তৃতার আগেই চলছেনা চলবেনা চালিয়ে যাচ্ছে !
  • pi | ১৫ জানুয়ারি ২০১২ ১৭:৫৫502435
  • আমিও বক্তিমে শুনে ফেল্লুম। তাহলে আমারো খাওয়া পাওনা হইল :)
  • siki | ১৫ জানুয়ারি ২০১২ ২০:৩৩502437
  • কীভাবে শুনলে? আমাদেরও শোনানো হোক।
  • ranjan roy | ১৫ জানুয়ারি ২০১২ ২২:৫১502439
  • সেকি সিকি! তোমাকেও খাওয়াবো বলেই তো দিনটা ৫ ফেব এর জায়গায় ৪ কল্লুম। বড় মা, বিলকুল
    ভুলিনি। ২৯ তারিখ কাব্লিদার ঠেকে আসলেই দেখতে পেতে আমি কাব্লিদার সঙ্গে সেই শুভদিনের বাজেট নিয়ে "" বিষণ্ন"" মুখে আলোচনা করছি!
  • Nina | ১৫ জানুয়ারি ২০১২ ২২:৫৯502440
  • আমাকে কেউ খাওয়াবে না ?! :-(
  • s | ১৫ জানুয়ারি ২০১২ ২৩:২০502441
  • জমিয়ে ভাট হল আজ ম্যাগমেলায়। জমাটি মানুষ ঘনাদা। মামু, মিঠু, অচিন্তি, কাবলিদা, বম্মা ও বম্মার পরের ব্যাটা, ইন্দোদাদার দোস্তো, সেও কিনা ডাগদার(!)। এল সৈকত, যে বন্দো নয়, সদাও এসেছিল শুনলাম, ইন্দ্রাণী, আমার আই মশাই ও এসেছিল, তবে আমার লগে দেখা হয় নাই। খানিক ভাটে যোগ দিলেন দমকলের এক দারোগাবাবু, যিনি ৪টাকার সিগু খেয়ে সম্মান বিসর্জন না দেওয়ার পরামর্শ দিতে এসে গুরু এবং চণ্ডালদিগের সঙ্গে দোস্তি করে কাগু এবং চটি বগলে নিয়ে ডিউটি সেরে বাড়ি ফিরলেন।

    সায়ন, আমাদের হুতোকে আজ খুব মনে পড়ছিল, গেলবার প্যাঁচাগুলোকে কেটে কুটে গাছে চড়িয়েছিল সে। এবার সে এখানে নেই বিধায় প্যাঁচাদ্বয় টেবিলের গায়েই সেঁটে রইল।

    বম্বেপি। আমরা বম্বেপি কে যত না মিস করেছি, সে বোধ হয় তার চাইতে শতগূণ বেশি মিস করেছে মেলা আর এই ভাটাড্ডাকে। কাবলিদা কল্লোলদাকে মিস করছিলেন, গেলবার কল্লোলদা গান করেছিলেন গাছতলায়, গুচর টেবলের সামনে।

    এসেছিল দমু, স্যান আর তিমি। স্যানকে দেখতে আরো মিষ্টি হয়েছে:-) তিমি একটু রোগা আর দমু একই রকম। অনেকদিন পর, সেই বইমেলার পর এই দেখা।

    কেলোদা,
    আজকে কোথায় গেছিলেন? ফাঁকা ফাঁকা লাগছিল যে..

    ঘনাদার সৌজন্যে আলাপ হল লোকসঙ্গীতের শিল্পি আর্য চৌধুরীর সঙ্গে। দারুণ অমায়িক মানুষ। নেমন্তন্ন বাগিয়ে নিয়েছি, ঘনাদাকে সঙ্গে করে খুব শিজ্ঞিরি হাজির হব গান শুনতে।

    টিনটিন। সোনা বাচ্চা। গোটা বিকেল মঞ্চের সামনে বসে কাটিয়ে দিল বাবাকে মঞ্চে দেখবে বলে আর তারপর মন দিল বইয়ে।

    আরেকটি সোনা বাচ্চা, দেবার্ঘ। এই ম্যাগমেলাতেই আলাপ তার সঙ্গে। মায়ের হাত ধরে মেলায় আসে, আজ নিয়ে দু'দিন দেখা তার সঙ্গে। আগের দিন, প্রচুর গল্প করেছে, মিঠুকে বলেছে, তুমি মাসির বই কিনছ না কেন, বই বিক্রি হচ্ছে না দেখছ না? আমার আরেকটা বাচ্চার কথা মনে পড়ে গেছিল, বম্বেপির ভাইঝি। নিজের মাকে সে বাধ্য করেছিল তার পিসির বই কিনতে। আজকে এই বাচ্চাটার চোখে জল ছিল, মা'কে বলেছিল বাঁশী কিনে দিতে, মা বকে দিয়েছে বলে চোখে জল। বাঁশী কিনে ফিরে এসে আর খুঁজে পেলাম না গুলু ওরফে দেবার্ঘকে..

    ইন্দোদাদার সঙ্গে ফোনে কথা বলিয়ে দিল তার দোস্তো সুমিত। টুংকাই অসুস্থ বলে তারা আসতেই পারেনি মেলায়। তার এই দাক্তার দোস্তো খুব ভাল, একটু পর পরই চা বা কফি খাওয়ায়। লাইভ ভাটে এখন থেকে সুমিতও থাকবে আশা করা যায়।

    আরেকজন। যথারিতি গুরু পাঁচ গুরু পাঁচ বলে চেঁচিয়ে গেল অনর্গল। হাতে তখন সবকটা চটি কাগু আর উচ্ছেদ। পাঁচটা কি জিজ্ঞেস করে জানা গেল, উচ্ছেদের দাম বলে খদ্দের ডাকা হচ্ছে, এলে পরে বাকিগুলোর দাম বলা হবে!

    ক্যালেন্ডার এবং মুখোশেরা হাজির। ঘনাদা, কাবলিদা আর সেই আরেকজন মুখোশ পরে ঘুরে বেড়ালেন। এখন অপেক্ষা একবছর ধরে গরহাজির কাগু-র। চটিরা বছরে একবারই আসেন অতএব তারা সময়েই আসবেন ধরেই নেওয়া যায়। আমাদের মহামান্য সম্পাদক মঙচে উঠলেন এবং বসে থেকে থেকে অবশেষে বললেন। বললেন, ঘড়ি দেখে পাঁচ মিনিট বলবেন। সাড়ে চার মিনিট পর ঘড়ি দেখে নিয়ে আরেকবার বলতে শুরু করলেন এবং থামলেন আরো সাড়ে চার মিনিট পর! মিছে কথা কইছি কিনা মামু নিজেই বলুক।
    পিচ্চি ক্যামেরা তুলে ধরে রেখেই আমার বেচারা হস্তদ্বয়ের দফা রফা:-(

    ফটুক কোথায়?

    আসিতেছে..
  • hangsadhwaj haaladaar | ১৬ জানুয়ারি ২০১২ ০০:৪২502442
  • ভিডিও চাই ভিডিও
  • kelo | ১৬ জানুয়ারি ২০১২ ০১:১০502443
  • কাব্লীদাকে এত করে বল্লুম তবু কাব্লীদা ভুতোকে নিয়ে গেলেন না!
    আপনাদের দেওয়া লিস্টিতে তো ভুতোর কথা লেখা নেই। তার মানে সে যায় নি, - মানে কাব্লীদা নিয়ে যান নি।

    হ্যাঁ - আমি চারপেয়ে ভুতোর কথা বলছি। ও তো গুরুচন্ডালীরই একজনা। কাব্লীদার বাড়ির প্রতিটি ভাটে ঐ তো মূল আকর্ষন থাকে। তা ছাড়া প্রিন্টারদের হাত থেকে বই ছাড়াতে ও প্রতিবারই সক্রিয় ভূমিকা নেয়। প্রিন্টারদের ঘরে দু পায়ে দৌড়ে আমরা যতটা ক্লান্ত হয়ে পড়ি ও চারপায়ে থাকে বলে ততটা ক্লান্ত হয় না। ছোটাছুটির ক্লান্তিটা পায়ের সংখ্যার সঙ্গে ব্যস্তানুপাতিক।
    এহেন ভুতো কখনো কোনো বইমেলায় যায় না। এমনকি কলেজ স্কোয়ারেরটায় পর্যন্ত না। এটা কি ভীষন অন্যায় নয়???
    গিল্ডের বড় বইমেলায় ভুতোকে হয়ত ঢুকতেই দেবে না, কেঁদো কেঁদো যে পুলিশগুলো গেট পাহারা দেয় তারা হয়ত ইলেকট্রিক ডান্ডা দিয়ে ওকে খুঁচিয়েই বার করে দেবে। তা আমরা যতই ওকে 'অতিরিক্ত সহ সম্পাদক' হিসেবে পরিচয় করিয়ে দিই না কেন!
    এই নন্দনেরর ম্যাগমেলায় কিন্তু সে সুযোগ ছিল। এখানে জায়গাটাও প্রশস্ত, ভুতোরও ভাল লাগত, আর আজকে কচিকাঁচারা গেলে জমেও যেত। এছাড়া অন্যান্য লিটিল ম্যাগের সঙ্গে পরিচয়ও করিয়ে দেওয়া যেত। আমাদের “সমালোচনা” কলামটা উনি লেখেন বললে, কেউ এ বাজারে অবিশ্বাস করতে সাহস পেত না।

    আমি না যাওয়ায় কাব্লীদা আজ কথা রাখলেন না। আমি গেলে কক্ষনো এমনটা হত না - ভুতোকে যে করে হোক আনতামই।
  • pi | ১৬ জানুয়ারি ২০১২ ০৯:২৩502444
  • কেলোদা, :))

    সিকি, আমি তো ঘনাদার দৌলতে শুনে ফেল্লুম। জ্যোতিষ কিম্বা ব্ল্যাক ম্যাজিক ! :p

    ভিডিও আসিতেছে। কাল রাত্রে সেই কখন সামরানদি তাকে আপলোডিং এ চড়িয়ে গেছে, সে মক্কেল এখনো প্রসেস হএই চলেছে। গুরুভার তুলতে গিয়ে হাঁপিয়ে পড়েছে মনে হয়।

    তবে কাব্লিদা, সামরানদি, সুমেরুদা, কেলোদা, ঘনাদা ইত্যাদিদের সৌজন্যে মেলার স্বাদ দিব্বি পেয়ে যাচ্ছি। নাহয় ঘোল হি সহি :)
  • Tim | ১৬ জানুয়ারি ২০১২ ০৯:৩২502445
  • মামু-মামী, সুমিতদা, ও সর্বোপরি আমার কঠোর পরিশ্রমের কথা কেহ বলে না। এই বাজারে পীড়ই ভরসা। :-(
  • siki | ১৬ জানুয়ারি ২০১২ ০৯:৪৪502446
  • এম্মা, কত বড় ভিডিও? অ সামু, আমারে কও, আমি আপলোডিয়ে দিমু 'নে।

    হুমিত হান্যাল একাই একশো। বেচারাকে হারিয়ে আমার দিল্লি কানা হয়ে গেল গো ...
  • pi | ১৬ জানুয়ারি ২০১২ ০৯:৪৭502448
  • হুমিতদার কথা তো কালই ভাটে লিখেহি্‌চলাম। সুমিতদা ব্‌য়্‌বস্থা না এলে প্ন্যাঁচারা আজো প্রেসের খাচা বন্দী হয়ে থাকতো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন