এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৩৭৯৪২ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.*.*.* | ২৪ ডিসেম্বর ২০১১ ২১:২৪510995
  • তুষ্টু মিষ্টি করে মেরী ক্রিসমাসও শুনিয়ে দেবে :)
  • siki | 122.*.*.* | ২৪ ডিসেম্বর ২০১১ ২১:৪৩511006
  • না: শোনা গেল না। তার চলে গেছে। নীনাদি আর রঞ্জনদার সঙ্গে কথা হল।
  • Ghanada | 223.*.*.* | ২৪ ডিসেম্বর ২০১১ ২৩:২৪511017
  • ফোনায়ে লাভ ছিল নি কো! হেব্বী মস্তিসে আড্ডালাম। ফাষ্টোতে কাব্লের বাড়ী+ সুমারু। তারপর আমি, ঘনাদি, কাব্লে আর সুমারু গেনু নীনার বাড়ীত।
    ঐকানে পাই ফোনাইছিল বটেক! কথাও কনু। তবে একটুক। ফেরার তাড়া ছিল বটেক।
  • kk | 76.*.*.* | ২৫ ডিসেম্বর ২০১১ ০০:৩৯511028
  • আমাকে নিয়ে আবার টানাটানি কেন বাপু !!!
  • siki | 141.*.*.* | ২৫ ডিসেম্বর ২০১১ ০১:০১511039
  • hu`n, kk-rsatheamarkichhuneikintu...
  • Ghanada | 223.*.*.* | ২৫ ডিসেম্বর ২০১১ ১১:৪৪511050
  • কে কে কে কে?
  • siki | 123.*.*.* | ২৬ ডিসেম্বর ২০১১ ১০:০৫511061
  • কী হল? ভাটের বন্নোনা ক্ষেউ দিল না? একটা ছুটির দিন পেরিয়ে গেল যে!! কেউ কিছু লিখবে না?
  • i | 59.*.*.* | ২৬ ডিসেম্বর ২০১১ ১২:২১511072
  • একটু আগে নিনাদিদির সঙ্গে দেখা করে এলাম। এয়ারপোর্টে। :)
  • swapan sengupta | 14.*.*.* | ২৬ ডিসেম্বর ২০১১ ১৪:১১511083
  • ফটো দেখাচ্ছে না কেন? কেডিদা কি করছেন?ঘনাদা নাকি হেব্বি হিন্দি গান গেয়েছেন?
  • siki | 123.*.*.* | ২৬ ডিসেম্বর ২০১১ ১৪:১৯509041
  • সেরকমই শুনলাম। মাইক নিয়ে গান করেছেন। ঘনাদার এই পরিচয়টাও অজ্ঞাত ছিল।

    বইমেলায় গিয়ে ভদ্রলোকের একটা র‌্যাগিং সেশন রাখতেই হচ্ছে।
  • y | 61.*.*.* | ২৬ ডিসেম্বর ২০১১ ১৫:৫৭509052
  • আমি আর ছ্যাঁপোদা ছাড়া হাওড়ার আর কে আছে?
  • siki | 123.*.*.* | ২৬ ডিসেম্বর ২০১১ ১৬:২১509063
  • হুমেরু।
  • kiki | 59.*.*.* | ২৬ ডিসেম্বর ২০১১ ১৮:৩৫509074
  • কলকেতার কে কে আচে নাম লিখিয়ে যাও। এমঙ্কি যারা কলকাতায় ফেলাট কিনে রেকেচে/চাকরি করে বা কখন ও করেছে/ কোনো এক কালে ছিলো/পড়াশুনা কত্তে এয়েছিলো/কখন ও আসবে/কখন ও আসবেনা............ ইত্যাদি, প্রভৃতি সবাই এই গুরুপে পড়বে।

    হে: কলকেতার সঙ্গে লোকে পাঙ্গা নিতে আসে।
  • bb | 117.*.*.* | ২৬ ডিসেম্বর ২০১১ ১৮:৪৮509085
  • ঢাকুরিয়া-আছি
  • Bratin | 117.*.*.* | ২৬ ডিসেম্বর ২০১১ ১৮:৫৩509096
  • ইয়ে, কিকি আমি এখানো কিনি নি। তবে কেনার প্ল্যান আছে। আমি কি লিখতে পারি? :-)
  • DB | 117.*.*.* | ২৬ ডিসেম্বর ২০১১ ১৮:৫৪509107
  • নিনার বাড়িতে ঘনাদা সত্যই দারুন গেয়েছেন। এক্কেবারে জমিয়ে দিয়েছেন গান গেয়ে
  • Bratin | 117.*.*.* | ২৬ ডিসেম্বর ২০১১ ১৮:৫৫509118
  • বনহুগলী ( আরো ২ পিস)
    ----------

    তীর্থ দা ( রাবণ দা)
    রতন দা
  • kiki | 59.*.*.* | ২৬ ডিসেম্বর ২০১১ ১৯:৫৪509129
  • ব্রতীন মন দিয়ে পড়াশুনা করেনা।
  • kumu | 122.*.*.* | ২৬ ডিসেম্বর ২০১১ ২০:০৩509140
  • কিকি,কেমন আছে কলকাতা,আমার প্রথম জীবনের শহর?
  • kiki | 59.*.*.* | ২৬ ডিসেম্বর ২০১১ ২১:১২509152
  • অ কুমু,
    কলকাতা বিন্দাস আছে।আমার শহর কিনা ...........:P

    মানে আমাদের হগ্গলের। :)
  • siki | 141.*.*.* | ২৬ ডিসেম্বর ২০১১ ২১:১৮509163
  • আমার নয় ...
  • RATssss | 98.*.*.* | ২৭ ডিসেম্বর ২০১১ ০৮:০৬509174
  • ছোট্ট একটা রিয়েল ভাট... PP, শিবুদা উইথ ফ্যামিলি বড়দিনের সন্ধ্যেয় একসঙ্গে আড্ডা খানিকক্ষন। সারাদিন ট্রেনে চেপে LA দেখা পরের দিন। আজ ইচ্ছে টিনটিন দেখতে যাব সবাই মিলে।
  • ranjan roy | 14.*.*.* | ২৭ ডিসেম্বর ২০১১ ০৮:৫৮509185
  • সেদিন শীতের কামড় সন্ধ্যের দিকে বেশ বোঝা যাচ্ছিল। কাবলিদাকে ফোন করে নীনার বাড়ির দিকনির্দেশ বুঝে নিতে গিয়ে টের পেলাম যে ওনার বাড়িতে ইতিমধ্যেই ঘনাদা ও সুমেরু পৌঁছে গিয়ে একটি মিনি কলিভাট ও শীতের বন্দনা শুরু করে দিয়েছেন।
    নীনার ফ্ল্যাটে পৌঁছে দেখি সোফায় বসে অচেনা ভদ্রপুরুষ ও মহিলারা পরস্পর সম্ভাষণ রত। ক্ষী কেলো! কাউকে চিনি নে!
    আমার সঙ্গে ছিল আমার ব্রহ্মপুরের বন্ধু নতুন নীপা বিকাশ গণ চৌধুরী। চন্ডাল সুলভ সমস্ত গুণের অধিকারী। দশ বছর ধরে " বিষয়মুখ' বলে একটি লিটল ম্যাগের সম্পাদনা করেছিল।কবিতা লেখে। খেতে এবং খাওয়াতে ভালবাসে। ছ'পেগ গিলেও পা টলে না। তবে বড্ড ল্যাদখোর, সবচেয়ে বেশি পছন্দ শুয়ে শুয়ে বইপড়া ও ঘুমোনো।
    তারপর দেখা গেল স্প্যানিশ গিটার হাতে দীপংকর দে'র মত দেখতে স্যুট পরা ভদ্রলোক সুদীপদা, এর আগে বুলবুলভাজায় গান নিয়ে লিখেছেন। কোণে শান্ত ভঙ্গিমায় বয়োজ্যেষ্ঠ উনি হলেন বাসুদা, জামশেদপুরের দীপংকর বাসু,- যিনি বাংলা লাইভে মুর্শিদাবাদ ভ্রমণ তথা সিরাজদৌল্লার স্মৃতিমন্ডিত ইতিহাস এবং গুরু'তে দেবব্রত বিশ্বাসের স্মৃতিচারণ করে সবাইকে মাতিয়ে দিয়েছিলেন।
    আর কী আশ্চর্য! অমিতের বৌদি অভিজাত অধ্যাপিকা মহিলা কি না ময়মনসিংহের আদর্শবাদী ফরওয়ার্ড ব্লক নেতা নীহারেন্দু দত্ত মজুমদারের কন্যা!! সেই নীহারেন্দু যিনি বিধান্‌চন্দ্র রায়ের প্রথম মন্ত্রিসভায় আইনমন্ত্রী হয়েছিলেন ( অচিন্ত্যরূপের মরিচঝাঁপি সূতো দ্রষ্টব্য।)। জানালাম যে বাজিতপুরের উকিলপাড়ায় ওনাদের আমাদের পাশাপাশি বাড়ি, ইদানীং অচিন্ত্য ময়মনসিং গিয়ে ছবি তুলে এনেছে।
    বিস্ময়ের আরো বাকি ছিল।
    উঙ্কÄল চোখের ছটফটে মহিলাটি নাকি আমাদের ইকনমিক্সের অধ্যাপক ম্যাক্সিমিন! আমি কোন চশমাপরা গুঁফো গুরুগম্ভীর কাউকে আশা করেছিলাম।
    এদিকে অন্যেরা আসতে শুরু করেছে। বড় মা একদিকের চেয়ারে স্মিত মুখে বসে; ঋভু মাইক হাতে ইংরেজি গান গিয়ে মাতিয়ে দিল, সঙ্গে সুদীপের গিটারের কর্ড। এবার নীনা ফোন করে কাবলিদাকে আল্টিমেটাম দিলেন-- গ্রুপবাজি না করে এখানে চলে আসুন। শীতের বন্দনার গঙ্গাজল এখানেও আছে।
    নীনাকে বলিহারি!
    শুধু গুরুর লোকজন নয়, ওর আন্তরিকতায় সাড়া দিয়ে বাংলালাইভের অনেকে এলেন। আমার স্নেহের পাত্র হেল্‌থ ও ডায়েট এক্সপার্ট কৌস্তুভ এসে গজল গেয়ে জমিয়ে দিল। তারপর দীপংকরদার সঙ্গে রবীন্দ্রনাথের গান গাইতে গিয়ে তালএর বা গায়নশৈলীর স্বাধীনতার ঔচিত্য নিয়ে দীপংকরদার সঙ্গে মনোগ্রাহী বিতর্ক শুরু করল, আকর্ষণীয় ডেমো সমেত। চলতে লাগল সুদীপের ইংরেজি গান।
  • siki | 123.*.*.* | ২৭ ডিসেম্বর ২০১১ ০৯:১৫509196
  • তাপ্পর?
  • sumeru | 117.*.*.* | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:১৭509207
  • রঞ্জনদা,
    ২৯ শে হাওড়া ইস্টিশোনে পেপসি ফ্যান্টায় ভরে মাল খাওয়াটা চাপ, (ছোটবেলায় দেদার খেয়েছি যদিও) আর সিগারেট খাওয়াটা গুছ চাপ। সেক্ষেত্রে আমাদের বাড়ি বসে ভাটা ভট-ভটি করে সাড়ে দশটা নাগাদ উঠে ট্রেন ধরলেই হল। ঘনাদা থেকে গেলেও চাপ নেই, গান শোনা যাবে ( কাল মাঝরাতেও অন রিকো গান শুনিয়েছে :))। আর কাবলিদার বাড়িও ভালো অপশন ( কাবলিদার অনুমতি চাই )। দুই ক্ষেত্রেই ইস্টিশনে ছাড়ার দায়িত্ব কাবলিদার উফরেই বর্তাবে। কাবলিদার বাড়ি করলে খাবার আমি বাড়ি থেকে রান্না করে নিয়ে যাব, হাওড়া ইস্টিশনে হলেও, নাহ বেশ এক্সাইটিং লাগছে।
  • kiki | 123.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১১ ০৮:৪২509218
  • আমি ভাটের টই খুঁজে পেলুমনা।

    তা সে যা হোক, দিদিয়া ফোন করে ভীষন বকা দিয়ে আসতে বললো চব্বিশে,দিদিয়ার বাড়ীতে। এদিকে সেদিন কিছু পুরানো বন্ধুদের সাথে আড্ডার ঠিক ছিলো। কিন্তু কি করবো! ভালোবাসা বড় বালাই। বল্লাম গিয়ে দেখা করে আসবো। এদিকে আমার এমনই কপাল সেদিন সকাল থেকেই পেট ব্যাথায় অস্থির ছিলাম। এদিকে মানকেরও অন্য কাজ পরে গেলো, নইলে মানকেকে পাঠিয়ে দিতুম। যদিও সে পু: সি: কতটা সে কথা রাখতো জানিনে!

    শেষে আমার ল্যাঙবোট নিয়ে বেরিয়ে পরলাম। থোবরা ঝুলে গেছে, মুদিয়ালী মোরে নেমে ভাবলাম চুলটাই একটু আঁচড়ে নি। ওমা! ঋভু খ্যাঁক খ্যাঁকিয়ে হেসে বললো, মা ওতো খ্যাংড়ার মতো হয়ে আছে! খুব রাগ করে আর আঁচড়ালামও না। ধুত্তোর, যাতো আমি যেমন, আমি তেমন ই।

    এবার ওপারে গিয়ে(আমি টালিগঞ্জ ফাঁড়ির দিক দিয়ে গেসলাম)এক পান ওলার দোকানেই জিগালাম। এদিকে ছেলেটাযে কি অনাসৃষ্টি টাইপ হয়ে যাচ্ছে, পানের দোকান দেখেই পান খাবে বায়নাক্কা শুরু করলো। অনেক কষ্টে থামিয়ে ফেরার পথে দেবো বলে চল্লাম।

    গিয়ে দেখি মামাবাড়ী আর মাসীর বাড়ীর লোকজন একাকার হয়ে গেছে। ক্ষী ক্ষান্ড! আমি একটু লেটে গেসলুম আর আধাঘন্টা থেকে চলে এসেছিলুম। তার মধ্যে তখন যারা ছিলেন তার মধ্যে মাসীর টিম বলতে অধীশ, মিসেস অধীশ, জেমসদাদা, জেমস বৌদি, বাসুদা, সুদীপ্তদা, কৌস আর সাহাদা। আর মামুর টিম বলতে ম্যামিদি, রঞ্জনদা, কিছুক্ষন পর এলেন ঘনাদা, ঘনাদি, কাব্লিদা আর সুমেরু। আরো তিনজন ছিলেন যাঁদের চিনতে পারিনি, ভারী সুন্দরী আর স্নিগ্‌ধ ম্যামিদিদের একজন বন্ধু, বোধায় শুভশ্রী ঠাকুর নাম ওনার, বিকাশ(?) আর রজতশুভ্রবাবু।

    তা দিদিয়া আর অমিতোদা সেই সুপার হৈ চৈ দারুন সামলাচ্ছিলেন। এরমধ্যে হঠাৎ দেখি কিনা ঋভু দিদিয়ার খাটের উপর দিব্যি শুয়ে টিভি দেখতে শুরু করেছে। ক্ষী চাপ! ছেলেটাকে আর মানুষ করা গেলো না। সবাই বিরাট কোলাহল ঝুড়ে দিয়েছে তখন। আর আমি ঘ্যান ঘ্যান করে বলে চলেছি ওগো তোমরা গান গাও না, আমি তো চলে যাবো। শেষে ঐ চিল্লামিল্লির মধ্যে ঋভু গান গেয়ে শুরু করে দিলো। কৌস আর সুদীপ্তদা ওকে খুব উৎসাহিত করে দিলো। তারপর কৌস নুরজাহানের একটা গানের কিছু অংশ করলো, ছেলেটা যেমন মিঠে দেখতে, তেমনি মিঠি গলা। তখন সবাই অনেকটা চুপ করে গেলো। তারপর সুদীপ্তদা(কি ভালো যে উনি) দুটো গান শোনালেন। এবার তো ঋভু সেঁটে গেছে। এবার আমি ঝামেলায় পড়লাম, সে ছোঁড়াকে কিভাবে বের করে যে আনবো! এদিকে তখন সব পকোড়া টকোরা দেওয়া হচ্ছে। বলবো কি আর দু:খুর কথা, ভয়ের চোটে কিছুই খেতে পাচ্ছি না। কখন যে উল্টি শুরু হয়ে যাবে।

    দিদিয়াকে বল্লুম, চলছি। এদিকে অমিতো দা তো না খাইয়ে ছাড়বেন্না। আবার দিদিয়া বললো, ওরে! শক্তিগড়ের ল্যাংচা আছে, খাবিনা? চোখ ফেটে জল এসে যাচ্ছে গো! মনে মনে বল্লুম এই যারা খাবে তাদের পেট খারাপ হবেই হবে। এদিকে খেলেও তো সারারাত কম্বল থেকে বেরিয়ে ওয়াক করতে হবে। শীতের রাতে সে চাপ ও নেওয়া যায় না।

    কোনক্রমে ঋভু ব্যাটাকে টেনে নিয়ে বেরুলাম, ওমা! সে ছেলে দেখি চিকেন পকোড়া খেতে খেতে নেমে এলো। ব্যাটা গেঁয়ৈ থেকে যাবে।:(
    এমনকি পান খেতেও ভুল্লোনা।

    তারপর বাপ ব্যাটা আবার বেরিয়ে পরলো। আর আমি পেটু চেপে ঘুমিয়ে পরলাম।
  • kumu | 122.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১১ ১১:৫৫509229
  • আহা কিকি,মাত্র আধ ঘন্টা ছিলে?এত শরীর খারাপ ছিল?তা দুটো ল্যাংচা নিয়ে এলে না কেন?পরের দিন খেতে।

    শরীর ঠিক করে নাও,ডাক্তার দেখাও ভাল করে।
  • kiki | 59.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১১ ১২:১০509240
  • ঐ দেখো, তখন বলবে তো!:(
  • kd | 59.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১১ ১৫:৩৪509251
  • রঞ্জনের ফিরে যাওয়া সেলিব্রেট করতে কাল (২৯) রাতে একটা ভাট বসছে। বেসিকালি সুমেরু হোস্ট। রঞ্জনের ট্রেন রাত ১১:৫০এ তাই আমি বলেছিলুম হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে করতে - সুমেরুর পছন্দও হয়েছিলো আইডিয়াটা কিন্তু বললো রান্না করে নিয়ে যেতে অসুবিধে না হ'লেও ""ফান্টাস্কা''র সাপ্লাই শর্ট পড়ে যেতে পারে। তাই এখন নতুন ভেন্যু আমার বাড়ি - ভাট সাতটা থেকে সাড়ে দশটা। তারপর রঞ্জনকে স্টেশনে ডেলিভার করে দেবো'খন।

    অত:পর যারা যারা কাছেপিঠে আছো, চলে এসো (সুমেরুকে একটা ফোন মেরে দিও, ও'কে না পেলে আমায়)। তোমাদের আসা খুব দরকার, রঞ্জনের কলকাতা থাকার ডিসিশনটাকে পোক্ত করতে হবে না?

    অভ্যু, ব্যাঙ, তোমরা তো এখন কলকাতায়? প্লীজ চলে এসো।
    নীপাদেরও আসতে অনুরোধ করছি। আসুন, ভালো লাগবে, গ্যারান্টীড।
    আর এই যে কেলোমাস্টার, কোন সাড়াশব্দ নেই কেন? চলে এসো, চলে এসো প্লীজ।
    ও চিন্টুবাবু, একটা লম্বা টী-ব্রেক নিয়ে হাজির হয়ে যাও।
  • kumu | 122.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১১ ১৬:২৫509263
  • অ সিকি,ফরিদা,শ্রাবণী,নেত্য,
    খ্যাল কোরো, আমাদের ডাকে নি।
    কেডিদা পজ্জন্ত আমাদের ভুলে গেল?
    হতাশ,করুণ হাসির ইমো দাও দেকি নেতু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন