এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Multibrand FDI 2

    h
    অন্যান্য | ০৩ ডিসেম্বর ২০১১ | ১২৯৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 168.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ২০:৫৫513002
  • আমার একটা সাজেশন আছে

    আজ থেকে বিলিতি তুলে লাগাও পানসি দেশি আর লিমকা। সবথেকে যে অংশটা খরচ করতে পারে তাদের হাতে হাতে (সরি গেলাসে গেলাসে) ঢেলে দাও দিশি, সাথে লিমকা ভুলবেন। সম্পূর্ণ দেশীয় ও ভেষজ পদ্ধতিতে নেশা করুন, ভালো নেশা। তুলে দাও শালা বোলার্স ডেন, নিয়ে এসো দেবেন দার দোকান।
  • Ishan | 117.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ২১:৫৮513003
  • এইটা হনুকে ব্যক্তিগত আক্রমন। :)
  • h | 117.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ২২:০০513004
  • আমেরিকায় বা ই ইউ তে যত নরম ই হোক অ্যান্টি - ট্রাস্ট ল বা অ্যান্টি মোনোপোলি ল এখনো আছে কেন? একটু একটু মানে আছে বলে। যদিও ব্যাংকিং আর ফিনান্স এর ব্যবসায় ২৬% ক্যাপ কতটা রাখা হয় আমার সন্দেহ আছে। আর সেকটর কি ভাবে ভাগ হয় তাই নিয়ে সন্দেহ আছে।

    দেশী পুঁজি মানে ভীষণ ধোয়া তুলসীপাতা আমি কখন বললাম। ইনফ্যাক্ট যদি কাল বাদে পরশু মোর বা বিগ বাজার যদি ৯০% মার্কেট শেয়ার নিয়ে নেয়, এবং আনার্গানাইজড রিটেল বলে কিসু না থাকে, ডিসেন্টিং মতামত এই আমি ও আমার মত মুর্খ পাঁঠারাই দেবে। আগেও দিয়েছে। দেশীয় বড় ক্যাপিটাল এর বিরুদ্ধে বক্তব্য আগেও প্রচুর হয়েছে প্রোটেকশনিজম এর আমলে। মজাটা হল প্রোটেকশনিজম যখন ভেঙ্গে দেওয়া হয়েছে তখন একই সময়ে পাবলিক সেক্টর ও দুর্বল হয়েছে, এবং বিদেশী টেকনোলোজি সহায়তায় আমার কেঁচো প্রাইভেট সেকটর যে বড় মস্তান হয়েছে, বিদেশী কোম্পানী কিনে ফেলার পর্যায়ে গেছে, একই শক্তি অর্জন পাবলিক সেক্টর কে করতে দেওয়া হয় নি। আইটির র রম রমার বাজারে ভি এস এন এল কে বেচে দেওয়া হয়েছে। যখন যে বড় বিপদ হিসেবে পারসিভড হবে, তখন সেটা র বিরুদ্ধে রেটোরিক হবে। ন্যাশনালিজম ফ্রেম ওয়ার্ক এর মধ্যে ওয়ার্কার ইন্টারেস্ট এর কথা না বললে বলা হবে, আন্তর্জাতিকতা করেই ভারতীয় বামপন্থী রা মরলেন, আর বললে বলা হবে, দেকোচো জাতীয়তাবাদী হয়ে উঠছে, এদের বিশুদ্ধতা কিসু রইলো না,এবং দুটৈ আবাপ র লিডার আর্টিকল এ বলবে, জাস্ট দুজন কলামনিস্ট, ওয়ান ফ্রম লেফট ওয়ান ফ্রম রাইট, এই ঢ্যা স্টার কদ্দিন চলবে বল। এই পরিস্থিতিতে লোকে পারসেপশনেই খেলবে, বা পারসেপশনেই ১০ মিলিয়ন জবের স্বপ্ন দেখবে। ডিপেন্ডিং অন হুইচ সাইড ইউ আর অন।

    এটা তো আমি ই বলেছি, যে বড় ইনভেস্টমেন্ট এর সঙ্গে নতুন ইকোনোমিক রিয়েলিটি তে ব্যবসা করার প্র্যাগমাটিজম আজকের অনেক বিরোধীরাই অচিরেই দেখাবে। এন ডি এ ই এই বিল প্রথম আনে, সেইদিন এগজ্যাকটলি এই যুক্তি গুলো-ই ব্যবহার করেছিল।

    এটা বোঝা দরকার, একটা বড় অথচ সরকারি মধ্যস্ততায় হওয়া ট্রান্সফরমেশনের সময়ে যারা আগের রেজিম এ শক্তিশালী তারাই সেই পরিবর্তন এর সবচেয়ে বড় সুযোগ নিয়ে থাকে। যাঁরা আগের রেজিম এ শক্তিশালী নন, তাঁরা হয় কোলাবোরেশন এর রাস্তা খোঁজেন বা অপেক্ষা করেন নয় অল্প সল্প বিরোধিতা করে, যেটা অনেকটাই পার্লামেন্টে ফ্লোর ম্যানেজমেন্টে, আর কোম্পানি ডিরেকটরশিপের অফারে বিলিন হয়ে যাবে। এত চিন্তা করার কি হল, দ্য টাইম ইজ অন ইয়োর সাইড।

    আমি শুধু MPCE র সরকারি হিসেব টা দিয়ে দেখাতে চেয়েছি, যে জায়গায় সবচেয়ে বেশি খরচ করনে ওয়ালা লোকেরা আছে সেখানে বড় রিটেল স্টোর কে জায়গা দিলে আপামর সর্বাসাধারণের ইকোনোমিক প্র্যাকটিস আর অ্যাক্টিভিটি তে পরিবর্তন আসবেনা, এই স্বতসিদ্ধ টা জাস্ট গাঁজাখুরি :-)) তোদের পার্টি ই জিতবে, যে কোনো লড়াই ই পয়সাওয়ালারাই জিতে থাকে :-))

    বিদেশী ক্যাপিটাল আসবে শর্তহীন ভাবে উপকার করার জন্য এই তঙ্কÄ না প্রচার করলেই মঙ্গল। আমরা অন্যের পয়সায় নিজেদের রাস্তায় ইনক্লুসিভ গ্রোথ করে নেবো, এই প্রচারটাও স্লাইট গুলাভ্যাস। আমাদের দেশী ক্যাপিটাল যখন বিদেশে যায় সেও নির্বিচারে চাকরি খায়। কোরাস স্টীল আর অন্যান্য স্টীল কারখানায় আমাগো পেয়ারের টাটা দা কত চাকরি খেয়েছেন তার হিসেব একটু ঘাঁটলেই পাবি। এখানকার মানুষ যদি ওটার প্রতিবাদ করে, তাইলে, i am sure কিছু লোক বলবে, উঁ আদিখ্যেতা, ওরা ২০০ বছর আমাদের অত্যাচার করেছে, আমরা এখন চড়ে তো বসবৈ। in fact ভারতের কেন সারা পৃথিবীর সব দেশেরি বিশ্বজয়ের স্বপ্নেই যে ক অন্যকে দাবড়ানি দেওয়ার সিনিকাল আনন্দ আছে সেটা ঢাকা।

    নতুন প্রচুর জব হবে, একটা ইকোনোমির একটা বড় অংশ ইন্ডিপেন্ডেন্ট ইকোনোমিক অ্যাকটিভিটির থেকে ওয়েজ্‌ড লেবার এ পরিণত হবে, এবং আমরা বলবো, বাঙালির ব্যবসায় সাহস নাই সেটা রসবোধ হতে পারে, ইকোনোমিক্স না।
  • h | 117.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ২২:০৮513005
  • আরেকটা জিনিস তুই করছিশ আকা। হেভি ম্যানুফ্যাকচারিং আর ইঞ্জীনীয়ারিং ডিসাইন ইত্যাদি র সঙ্গে রিটেল স্টোর এর জন্য প্রয়োজনীয় পেটি প্রোডাকশন ক্যাটিগরি টাকে গোলাচ্ছিশ। এটা দক্ষিনপন্থীরাও করেন না। ধর মেকসিকো থেকে ইম্পোর্ট করা মাংস আর টিভি, আর চীন থেকে ইম্পোর্ট করা খেলনা র জন্য যত বাধা ইউ এস এ তে আছে, তার থেকে ঢের বেশি বাধা আছে, জার্মানি বা কোরিয়া থেকে স্টিল আসার ব্যাপারে বা সুইডেন থেকে অস্ত্র আসার ব্যাপারে। এটা যদি শুধু লবির জোর বলতে পারতাম, আমি খুশি হতাম, কিন্তু তোরা তো 'পোলিটিকাল' ইকোনোমি মানিশ না, বিশুদ্ধ ইকোনোমির পক্ষে।
  • Ishan | 117.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ২২:১১513006
  • ভারতবর্ষে যত কঠিন অ্যান্টি-ট্রাস্ট ল থাকুক না কেন, আজকের কাজোরিয়া, কানোরিয়া, আর ভাবীকালের ওয়ালমার্ট সেসব ঠিকই টপকে যাবে। ভারতে এসব আইনের কোনো মানে নেই। যেমন এখন নিশ্চয়ই পেনাল কোডে লোককে বিষ খাওয়ানো অপরাধ -- এটা লেখা আছে। তবু রোজ সর্ষের তেলে ঝাঁঝালো কেমিকাল, আর সব্জিতে তাজা রঙ সেবন করে চলেছি। কোথাকার কোন ভেজাল বিরোধী আইন সেসব ঠেকাবে?

    আইন-রেগুলেশন এসব নিয়ে ডিবেটের ভারতে কোনো মূল্যই নাই। ওই ওয়েলে নেমে হট্টগোলই ঠিক আছে। :)
  • aka | 168.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ২২:১৮513007
  • বিদেশী পুঁজি শর্তহীন ভাবে ভালো করতে আসবে এটা যদি কেউ বলে থাকে তাহলে তা অ্যাবসলিউট গুল। বিদেশী পুঁজি ব্যবসা করতে আসবে, এমনকি তার লক্ষ্য হবে মনোপলি করা, চুষে প্রফিট বাড়ানো।

    সেটাকে আটকানোর দায়িত্ব সরকারের, ঐ অ্যান্টি ট্রাস্ট ল, অ্যান্টি মনোপলি ল দিয়ে। ভারতেও আছে, সম্ভবত সম্প্রতি সেটি বেশ কঠিনও করা হয়েছে। সেটা ঠিকঠাক ইমপ্লিমেন্টেড হয়েছে কিনা সেটা দেখা সরকারের দায়িত্ব।

    যেখানে লোকের সবথেকে খরচ করার সামর্থ্য রয়েছে সেখানে বিগ রিটেলকে জায়গা দিলে আঞ্চলিক ক্ষতি হবে তো। কিন্তু অন্যদিকে সরকারের ট্যাক্স মানি আর্ন হবে, কৃষকরা একটু বেটার দাম পাবে। সব মিলিয়ে লাভ হল না লোকসান বোঝা আমার পক্ষে সম্ভব নয়। একদিকে যেমন কিছু মিডলম্যান ঐ বিরাট খরচ করনেওয়ালাদের কাছ থেকে সরে গেল তেমনই কিছু কৃষক সরাসরি বড় রিটেলের মাধ্যমে এদের কাছে এল। এবারে ঠিক করুন কমরেড হুইচ সাইড আর ইউ ইন? মিডলম্যান নাকি কৃষক।

    তবে এই ১০ মিলিয়ন জবের গপ্পোটা বুঝতে পারছি না। ওটা মনে হয় ওভার এস্টিমেশন।
  • h | 117.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ২২:২০513008
  • আমার হুইস্কি র উপরে দেখি অনেকের ই নজর। মনে রাখিশ, পৃথিবীর সেরা দশ পনেরোটা হুইস্কির একটা ভারতীয়। যদিও আমি খাইনি। বিজয় মাল্য বলেছেন, উনি রিটেলে যদ্দিন না নামছেন, তদ্দিন তোকে এই টই য়ে বিজি রাখতে পারলে, আমাকে এক বোতল দেবেন। ওরে আমাদের কি একটু শখ আহ্লাদ নেই। সারা জীবন তো অসহ্য ব্যাগপাইপার আর ম্যাকডোয়েল ম্যাক্স সিগনেচার দিয়ে হবিষ্যি করে গেলাম।
  • aka | 168.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ২২:২১513009
  • তো আস্থাটা যদি এই লেভেলে হয়, তাহলে ভারতের রাস্তায় হাঁটাই উচিত নয়। হাঁটতে গেলেই অ্যাকসিডেন্ট আর ল বা আইনের যা অবস্থা তাতে হয়ত দেখানো হবে আমি সুইসাইড করতে গেছি। লাইফ ইন্সিওরেন্সের টাকাও গাপ।

    ঐ অ্যাজাম্পশনে আন্না হাজারের সাথে পথে নামা ছাড়া আর কোন পথ নেই আপাতত।
  • h | 117.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ২২:২৩513010
  • তুই একটা ইনডিভিজুয়াল, তুই কি করে ইম্প্যাকট বুঝবি, সরকার তো সর্ভে করে নি। অর্ডার আনার আগে। পার্লামেন্টে ডিবেট যদি হয় ও, হবে তো তোর আমার মত, সরকারি পক্ষতে সার্ভে কই। অবজেকটিভিটির নাম করে স্বপ্ন দেখালে হবে? where is the preparation?
  • Ishan | 117.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ২২:২৩512382
  • আকার যেমন কথা। রাস্তায় যেন লোকে শখ করে হাঁটে। খামোখা গুঁতো খেতে কার ভালো লাগে।
  • aka | 168.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ২২:২৬512384
  • ঈশান গান শোনে নি

    একবার ত্যাজি এ সোনারও গদি রাজা পথে নেমে যদি বাংলু খান ইত্যাদি ইত্যাদি।

    এবার মোটামুটি কেমন জানি তক্কের জোশটা চলে গিয়ে একটা ফ্রেণ্ডলি এনভায়রনমেন্ট চলে এসেছে। দুর এর পরে আর তক্কো করা যায় না। এমনিতেই দাঁতে বেদনা।
  • Ishan | 117.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ২২:২৬512383
  • হনুরও যেমন কথা। কিসের সার্ভে হবে? একটা প্যারামিটার লাগবে তো। "প্যারালাল ইকনমি' মাপার প্যারামিটার কি? তেনাদের হিসেবে সবই তো ইনফর্মাল সেক্টর। হা: হা:।
  • dri | 117.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ২২:২৭512385
  • থ্রেডটা পুরোটা মন দিয়ে পড়া হয়নি।

    আমি শুধু একটা কমেন্ট করতে চাই, যেটা আপাতত আলোচ্য বিষয়ের চেয়ে কিছুটা আলাদা।

    মনমোহন সিংএর এই 'বিল না পাস হলে রিজাইন করব', এটা আমার ব্ল্যাকমেলিংএর মত লাগল। তুমি একটা দেশের প্রাইম মিনিস্টার। দেখছ একটা ইস্যুতে দেশে কনসেন্সাস নেই। দেশে তো নেইই, এমনকি হাউসেও নেই। তুমি কোথায় ডাব্লু টি ও আর আই এমএফকে বলবে যে দেখ ভাই, আমি চেষ্টা করলাম কিন্তু আমার দেশের লোক মানছে না। তা না, তুমি উল্টে দেশের লোককে রিজাইন করব বলে প্রেশারাইজ করছ। সন্দেহ হয়, আমাদের এই এক্স-আইএমএফ-ম্যান প্রেসিডেন্ট কাদের হয়ে ব্যাট করছেন। ভারতবর্ষ না ডাব্লুটিও।

    ওদিকে গোল্ডম্যান স্যাক্স চেয়ারম্যানও পাবলিক স্টেটমেন্ট দিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টায়, http://articles.economictimes.indiatimes.com/2011-12-01/news/30463190_1_external-shocks-growth-environment-scores-fdi

    বসে পুরো থ্রেডটা পড়তে হবে মন দিয়ে।
  • Ishan | 117.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ২২:৩০512386
  • কিসুই না। মনমোহন ওয়াশিংটনে কথা দিয়ে এসেছেন। একটা ব্যবস্থা করে দেবেন। কথা না রাখতে পেরে খচে গিয়েছিলেন।

    আব্বার কি।
  • pi | 72.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ২২:৩৯512387
  • কী আশ্চর্য ! জানবো না কেন ১ মিলিয়ন, ৫৩ টা শহরের কথা তো আমি ই আগের থ্রেডে দিলাম ! ওটা পড়ে একবার দেখা হোক। শেষ দিকেই আছে :)
    তখন বলা হচ্ছিল, বম্বের স্টাডি দিয়েছি কেন দিয়েছি ইত্যাদি, শহরের কথা কেন বলছি ইত্যাদি :)

    গ্রাম নিয়ে প্রথম থেকেই আকাদা পড়েছে, কেন পড়েছে তা আকাদাই জানে :)

    এই ১ মিলিয়ন অনেক আগেই বলা হয়েহে্‌চ। এই প্রথম ফেজে ওয়ালমার্ট কোথায় কোথায় আসবে, সেই শহরের লিস্ট তো অনেক আগে থেকেই জানা। সেটা না জেনেই লোকে এত কথা লিখছিলো নাকি ? :)

    এবারে আমি আমার আগের বড় পোস্ট গুলিতে এও লিখেছিলাম, ভবিষ্যতে ওয়ালমার্ট কীভাবে অপারেট করতে পারে। যেটা অন্য অনেক জায়গাতেই করেছে। এক্সিটিং রিটেইল চেইন গুলো কিনে নিয়ে। সেটা করলে অন্যত্র, যেমন উত্তরপাড়া আসতে তো কোন অসুবিধা দেখিনা। সেখানে অলরেডি এমনি সুপারমার্কেট আছে।
  • pi | 72.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ২২:৪৭512388
  • মেক্সিকোর হিসেব দেওয়াতে অনেকেই প্রশ্ন তুলেছেন।
    এক, মেক্সিকোর থেকে ভারতের অবস্থা আলাদা।
    দুই, মেক্সিকোতে তো ওয়াল্মার্ট এসে ওদেশের এমপ্লয়মেন্টের জন্য ভালৈ হয়েছে।

    একটার সাথে অন্যটার উত্তর কিছুটা জড়িয়ে। আমি কিছু কিছু জায়গা কোট করবো, রেফারেন্সগুলূ দিয়ে দেবার চেষ্টা করবো, কারণ নইলে সেটা কোথায় বা সেটায় কোথায় এটা আছে, সেই নিয়ে প্রশ্ন আসতে পারে। সেগুলো ধরে ধরে সব উত্তর দেবার সময় বের করার একটু সমস্যা আছে এখন।

    তবে অন্য কথা বলার আগে একটা কথা স্পষ্ট করতে চাই। ওয়াল্মারট এসে যাওয়া মানেই দেশের ক্ষতি ই ক্ষতি, দেশের ওয়াল্মারটে ওয়ালমার্টে ছেয়ে যাবে, পাড়ার দোকানের হাবুদারা সব ঝাঁপ ফেলে বাকি সব কিছু ধ্বংস হয়ে যেতে বসবে এরকম কোন দাবীদাওয়া আমার নেই, সেটা প্রমাণ করার চেষ্টা করছি, এমনটি মোটেও না। কিন্তু এলে, সেটা পাড়ায় জাস্ট পাশে আরেকটা মুদির দোকান গজিয়ে ওঠার মত ব্যাপার হবে, কি এই এখনকার লিস্টের অন্য নানা বিদেশি ফ্যাশন ব্‌র্‌যাণ্ড ঢোকার মতন ব্যাপার হবে, বড়লোক আর উঠতি বড়লোকদের জন্য কিছু অপশন বাড়া মাত্র, না: সেটাও মনে করিনা। সেগুলো হলে আমার তাই নিয়ে বিশেষ কোন বক্তব্য নাই। পাড়ায় একটা দোকান থাকবে, আরেকটা দোকান হবে, তাতে প্রতিযোগিতা থাকবে, সকলেই তো ব্যবসা করছে এসবই ঠিক আছে।
    কিন্তু ওয়ালমার্টের মত সংস্থা এলে এর থেকে কিছু বেশিই হতে পারে বলে মনে হচ্ছে বলে কথাগুলো বলা। কারণ এগুলো হয়েছেও। কোথাও কম, কোথাও বেশি। কিন্তু যেখানে ওয়ালর্ট সেভাবে সাম্রাজ্য বিস্তার করতে পারেনি, সেখানেও বেশ কিছু ক্ষতি হয়ে গেছে।
    এবার লাভ কি হয়নি ? নাকি, এলে লাভ হবেনা ?
    ক্রেতাদের তো লাভই। সেটা আমাদের দেশে এলেও অবশ্যই হবে। আমি কোন সুদূর ভবিষ্যতে মনোপলি করে দাম টাম বাড়িয়ে দেবার কোন সম্ভাবনা প্রসঙ্গেও যাচ্ছিনা।

    আরো কিছু ব্যাপারে লাভ হবে। সাপ্লাই আর ডিস্ট্রিবিউশন চেনের কিছু লজিস্টিকাল উন্নতি হবে, wastage ইত্যাদি কমবে। কিছু জব ও তৈরি হবে। এগুলৈ সরকারের দাবী ও। যদিও সেই দাবীগুলি কিছক্ষেত্রে ওভারস্ট্রেচড এবং ব্যাখ্যাহীন। যেমন, ১০ মিলিয়ন জব তৈরি হবে। এই ১০ মিলিয়নের কোন ব্রেক আপ কেউ দিয়েছেন বা কেউ পেয়েছেন বলে
    জানা নেই।
    সে যাই হোক, আপত্তিটা হচ্ছে, এর সাথে সাথে আরো যেগুলোত হবে, যেগুলো সম্ভাব্য ক্ষতির দিক, সেই কথাগুলো সরকার চেপে যাচ্ছে। এখন। জাস্ট দু’ বছর আগেও একাধিক সরকারি রিপোর্টে ‘ডিটেইল্ড স্টাডি’ র পর বহুবিধ ‘কনসার্ন’ প্রকাশ করা হয়েছিল। এবং একথাও বলা হয়েছিল, যদি একান্তই আনতেই হয়, তবে বহুবিধ রেগুলেশন সমেত। কোন অজ্ঞাত কারণে সেসব কিন্তু আর কিচ্ছূ এখন শোনা যাচ্ছে না। কেবল অভয়বাণী। কারুর কোন ক্ষতি হবে না। ক্ষতির ভয় জুজু মাত্তর ইত্যাদি। লাভ ই লাভ।

    আপত্তিটা এখানেই। কারণ এই কনসার্ন গুলো তো কেবল ওভারস্ট্রেচড ইমাজিনেশন থেকে হাওয়ায় ভেসে ভেসে আসছে না। অতীতে, অন্যত্র অনুরূপ কিছু ঘটনা স্টাডি করে আসছে। সম্ভাবনার কথা। যা অতীতে বা অন্যত্র হয়েছে দেশেও ভবিষ্যতে ঠিক সেইরকমটি হবেই একথা বলা না গেলেও কোন কিছু কেন হবে না, সেই আশঙ্কাও তো আদৌ অমূলক নয় !

    অতীতের স্টাডি বলতে দেশে দেশীয় কর্পোরেট রিটেইলার সংক্রান্ত স্টাডি। য়েগুলোর কথা আগে লিখেছি। সেই স্টাডির ভ্যালিডিটি কিছুটা আছে, দেশেই হয়েছে বলে। তো, সেখানে আশেপাশের খুচরো বিক্রেতাদের কিছু সেগমেন্টের ( স্থান ও প্রোডাক্ট নির্ভর) বেশ কিছু আর্থিক ক্ষতির কথা এসেছে। এগুলোকে কি এক কথায় ইগনোর করে দেওয়া যায় না।
    বর্ধিত ডিমাণ্ড থাকলে এই ক্ষতিগুলো কেন হল, সেই উত্তরও পাই নি।
    কিন্তু এর থেকেও বেশি ভ্যালিডিটি আছে, ওয়ালোমার্ট আসার এফেক্ট নিয়ে স্টাডি করে। সেটা অন্য দেশ থেকে নিয়েই করতে হবে, তাই একটা ডিসডভান্টেজ আছে, কিন্তু ওয়ালমার্ট ওয়ালমার্ট ই। অন্য রিটেলারদের থেকে আলাদা। আর সেই জন্য তার আসার এফেক্টগুলো নিয়ে স্টাডির একটা মূল্য আছেই। তার ইতিহাসটা দেখার একটা মূল্য আছেই। তার কতটা কি এখানে রেপ্লিকেট হতে পারে, সেটা নিয়েও আলচনা দরকার,কিন্তু ওন্য দেশের স্টাডি বলে জাস্ট এক কথায় সেটা নাকচ করে দেবার পিছনেও কিন্তু একধরণের ওভারকনফিডেন্স, চোখ কান বুঁজে থাকার মত ব্যাপার আছে।

    পরের পোস্টে আসছি, অন্য দেশগুলোর সাথে কোথায় মিল, কেন সেগুলো এখানে হতেই পারে, বা সেই টার্মে আপত্তি থাকলে বলি, হতেও পারে :)
  • pi | 72.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১১ ০০:২৪512389
  • একটু পরে লিখছি।
  • aka | 75.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১১ ০৬:৪২512390
  • তাহলে পাইয়ের এক এবং একমাত্র আপত্তি ওয়ালমার্ট নামক ব্র্যাণ্ডে? নিওমি ক্লাইন?

    যা বুঝলাম রিলায়েন্সের চেইন হলে আপত্তি নেই,কিন্তু ওয়ালমার্ট হলে আছে।
  • aka | 75.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১১ ০৭:১৮512391
  • কনফিউজড সোল।

    http://www.anandabazar.com/6bus1.html

    মে দাই ব্লেস হার লিটল হার্ট।

    আমি প:ব:য়ে সিল্প চাই কিন্তু দেশীয় পরিপ্রেক্ষিতে সিল্প বিরোধী। সিপিএমীয় স্ট্যান্ড।
  • aka | 75.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১১ ০৭:২১512393
  • রইল ইহাও। আমরা শুধু মেক্সিকো দেখি, জুজু ওয়ালমার্টের ভয় খাই। আর না জেনেই মিডলম্যানেদের পৃষ্ঠপোষকতা করি। ওদিকে কৃষকরা মারা গেলে কি হয়েছে। কৃষকরা এবছর সাজেশনে নেই।

    http://www.anandabazar.com/6bus3.html
  • h | 117.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১১ ০৮:৩২512394
  • কৃষকরা সাজেশনে নেই টা ঠিক ই বলেছিস। তবে উত্তরটা মমতা দেবেন আমি না। কৃষক দাম পাচ্ছে না, এটাই এবার বড় ক্রাইসিস এইখানে। সরকার কিসু করে নি। একটা ডিসকন্টেন্ট তৈরি হয়েছে। তবে সেটার সমাধান হিসেবে মাল্টি ব্র্যান্ড এফ ডি আই কে বেচিশ না বাবা। আজ টেলিগ্রাফে মেন স্টোরি তে একটি গল্প দেওয়া হয়েছে, পেপসি র আলু ক্রয় পলিসি তে কি উপকার হচ্ছে হাওড়ার চাষীর সে গল্প। চাষীদের সংগঠন গুলো নিজেদের মত অর্গানাইজ করছে। কিছু সুইসাইড হয়েছে। কৃষক সভা ইত্যাদি প্রচুর প্রোটেস্ট অর্গানাইজ করছে, তবে সেটা কাগজে বেরোনোর নিয়ম নেই।

    . 'সরাসরি' কেনার কোন গল্প নেই। আমি বলেছিলাম, বাজার সরকারের কথা। সেটা আছে। বাজার সরকারের কেরিয়ারে, হায়ারার্কি তে এলাকাভিত্তি টা আছে কিনা সেটা বলা নেই। সেটা আছে এবং আরো থাকবে।
    . ক্রয় মূল্য যে পেপসি ঠিক করে সেটা বলা আছে, এবং সেটা সে মেসেজ করে সকলকে জানায় এটি ই তার মহঙ্কেÄর ক্লেম। তবে ইনশিয়োরেন্স, লজিস্টিক্স, স্টোরেজ, পিলফারেশন, পেরিশেবিলিটির এসবের একটার গল্প ও দেওয়া নেই। খুব ই কাঁচা ফ্লো চার্ট।
    ৩। পেপসির স্পেসিফিকেশন অনুযায়ী সার ব্যবহার হয়, কারণ ব্লাইট হীন আলু চাই। তো সেই সারের দাম বাড়লে পেপসি দাম বাড়াবে কিনা বলা নেই, কোনো পারফর্মেন্স গ্রাফ ও দেওয়া নেই।

    আরেকটা ক্লেম হল, পেপসি এই দাম বেঁধে দেওয়ার ফলে আলুর মার্কেটের ওঠানামা থেকে চাষীরা মুক্ত। মজা হল, প্রসেসড ফুড কোম্পানি র ফাইনান্স আর্ম নিজে স্পেকুলেশনে যোগ দেয় না, এই দাবী যদি করা হয় সেটা হাস্যকর।
  • h | 117.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১১ ০৮:৪৫512395
  • আমার গত কাল 10:08 এর পোস্ট এর কনটেক্সট টা পরিষ্কার করে দেওয়া দরকার আমার দিক থেকে, অবশ্য কেউ খেয়াল করে কেন, এমনি পড়ার ও পাত্র নয়।

    আমার বক্তব্য মেনলি হল, কখনো কোন মেটেরিয়াল বা সেকটর বা কর্পোরেট বিদেশী হিসেবে হ্যাটা আর দেশী হিসেবে তোল্লাই পাবে, সেটা ঠিক মালিকের ন্যাশনালিটির উপরে নির্ভর করে না। আর সব দেশেই একেকটা ইন্ডাস্ট্রির একেক ধরণের পোল্টিকাল ক্লাউট থাকে, সেটা দিয়ে সে কম্পিটিশন ম্যানেজ করার সময়ে সরকারি সহায়তা পায়। ইউরোপীয়ান ইউনিয়নে ওয়াইন প্রডিউসার রা, নিউ ওয়ার্ল্ড ওয়াইন বাজারে আসার পরে ব্যাপক সাবসিডি পান। কিংবা চেলসি ক্লাবের মালিক অনেক ডজি কান্ডের সঙ্গে জড়িত হওয়া সঙ্কেÄও খুব সহজে ইমিগ্রেশন পান, ওয়ারকার রা সহজে ওয়ার্ক পারমিট পান না। (to be honest, I don't mind the latter, as long as the job stays in shore, but the rhetoric claims both, for businesses to be 'viable', outsourcing has to be allowed and investments however dodgy need to come in. and then immigration will be blamed for job losses. this is what is ridiculous.

    আর শেষ বক্তব্য ছিল, পেটি প্রোডাকশনের সঙ্গে জড়িত ইনডাস্ট্রি গুলো প্রাইস ওয়ারে টিঁকতে গিয়ে হয়তো নিজেরাই ম্যানুফ্যাকচারিং আউটসোর্স করে নেয়। মেকসিকোর মাংসের উদা টা ঐভাবে দেওয়া। কিন্তু তাতে ন্যাশনালিজম এর ক্ষতি হয় না, হয়তো শটগান দেশের বাইরে তৈরি হলে ন্যাশনালিজমের গার্বে পুরতে অসুবিধে হয়। মেন স্ট্রীমের রেটোরিকের এই ছলা কলা টা নিরাসক্ত অর্থনীতিবিদের ও একটু জানা দরকার।

    এবং লাস্টলি আমাদের দেশে পেটি প্রোডাকশন এর সঙ্গে এত এত মানুষ জড়িত, একটু ভেবে চিন্তে কাজ কর্ম করলে ভালো।

    ইত্যাদি।

    রিয়েলি সরি আকা, I am going on and on. Terribly sorry.
  • aka | 75.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১১ ০৮:৪৯512396
  • সরকার কি করে কৃষকদের অবস্থা ভালো করবে?

    আর মাল্টি ব্র্যাণ্ড এফডিআই যদি সেটা নিজের মুনাফার জন্যই করে তাহলে হোয়াই নট? উদ্দেশ্য কি মুনাফা করতে না দেওয়া নাকি চাষীকে তার ন্যায্য দাম দেওয়া?
  • bb | 122.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১১ ১০:৪৯512397
  • Multi Brand FDI এর ওপর একটি রিপোর্ট পেলাম যা একটি equity research firm এর লেখা। এই রিপোর্ট কি কিন্তু আকার সমস্ত বেসিক প্রেমাইসকেই চ্যালেঞ্জ করছে। লেখার নাম FDI in multi-brand retail: Is It Good For You?, লেখকের নাম Shekar Swamy
    Group CEO, R K SWAMY HANSA and Visiting Faculty, Northwestern University, USA


    কতক্‌গুলি ডেটা দিচ্ছি তুলে :
    বিষয় - Distribution Channel markup in India compared to the West

    ১) Consumer Goods ভারতে -২২%, West - ৪০%
    ২) Branded garments ভারতে - ৩০%, West- মিনিমাম - ১০০%
    ৩) Pharma/OTC - ভারত- ৩৪%, West - ১০০%
    ৪) Cookware/Kitchenware- ভারত -৩০%, West - ১০০%

    আর চাষী ও ফড়েদের ব্যাপারে ওনার লেখা-
    Myth 1: Farmers will get a better price
    The argument is that there is a significant difference between what the farmer gets for his produce and what the consumer pays in the end. The difference is pocketed by “middle-men”. Since foreign retailers setting up shop in India will buy direct from farmers and sell to consumers, thus eliminating “middle-men”, they will pay better prices to farmers.
    The first obvious point to note is that Big Retail is also “middle-men” operating with the same profit motive as any trader. Their business model is simple – Buy Lowest, Sell Highest. Wal-Mart calls their sourcing EDLC – Every Day Low Cost. The argument is that when Big Retail, who are known to beat down their sourcing price, enters the market to purchase from the farmers, somehow they will ignore the prevailing prices, and out of the goodness of their heart, pay the farmers a higher price, because they are going to sell direct to consumers. This will clearly not happen. On the other hand, Big Retail will go into the farmers‟ markets and will eliminate competition on the purchasing side over time to gain dominant status. In short order, farmers will be at the mercy of Big Retail to sell their produce. Farmers‟ prices will get hammered down, because that is what EDLC means. This does not mean that the consumer will get a lower price; it only means that the Big “middle-men” Retail will be able to charge the high mark-ups on which their business is modeled.
    The only way to preserve the farmer‟s interest over the long term is to ensure that there are multiple bidders for his produce at all times in the markets, to keep prices up at reasonable levels. This balance is guaranteed to be upset by Big Retail.
    For farmers to get good prices, three things have to be in place: 1) Good transportation infrastructure, mainly roads. 2) Ability to store perishables, including refrigeration. 3) Timely and correct market information. India‟s cell phone service providers have substantially bridged the gap on point three.


    আমার এই লেখাটি অনেক বাস্তবসম্মত লাগল।
  • Ishan | 117.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১১ ১১:০৫512398
  • না। যেটুকু পড়লাম, তাতে লেখাটি খুবই বায়াসড লাগল। EDLCর কথা বলা হয়েছে ঠিক আছে। কিন্তু ওয়ালমার্টের আরেকটি মূলমন্ত্রকে এখানে অমিট করা হয়েছে -- EDLP। অর্থাৎ কিনা Every day low price। যেটা ওয়ালমার্টকে ওয়ালমার্ট করেছে।

    ফলে এই যে লিখেছেন Their business model is simple -- Buy Lowest, Sell Highest. এই কথাটা একেবারেই ঠিক না। অন্তত: যদ্দিন না ওয়ামার্ট রিটেলে একচেটিয়া ঈশ্বর হচ্ছে। ঈশ্বর করুন তা যেন না হয়।
  • h | 203.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১১ ১১:০৬512399
  • Theobjectivemaybeanythingdependingonwhoseobjectiveitis.thebigfarmerinIndia, wouldlikesubsidiesintermsofpower, fertiliser, supportpriceandimportprotectionjustlikehisamericanoreuropeanfarmerfriendandthenentryofmultibrandFDI.theobjectiveofthesmallsubsistencefarmeristomakesmallprofitsaftersecuringfoodandeducationforfamily, preferablywithsubsidiesintermsofsupportpricesandruralinfrastructureforpublicuseandsomeofthemmightalsoaskforprotectionagainstlargescaledisaseasesorothercatastrophes.thepettysellerwantstosurvive.thespeculatorswantthepricetofluctuateandacertainlevelofinflation.theiginvestor, wantsinvestmentprotectionintermsofinfrastrucuralandlabourcontrolsupport, wantstobebailedoutintimesoftroubleandwantstomonopolisethewholesupplychain, howevergovernmentcannotannounceitwantstodothat.thegovernment'sjobistoprovideaframeworkofchecksandbalances.nowthequestionisisitdoingthat? oh, wecannotcollecttaxes, ourcitizensareunrulyandtaxcollectorsarecorruptaffectingcollectioninretailsector, soletsintroducebigretailerssothattheypaysometaxesatleast.wellthetrendincorporatetaxationisactuallydownwardsinmany 'free' economies.

    Iacceptyourpointonupwardtrendinretailspending.Iactuallydidsaytwothingsmanypostsago.MPCEclearlyshowswhatyousay.butisitcommensuratewithinflationorisitstrongenoughtocompetewithdilapidationofwelfarefinancing.

    1.thetiming.thatthewesternbigcorporatesneedtoquicklyfindrelativelyhighergrowtheconomiestofunditsbasesandhencethepressure.
    2.thetrendinretailspendingmightnotcontinueifpettyproductionisaffectedbythepotentialtransformationtofranchiseestatusandifjoblossesarenotwellmanaged.lowwagesfornewjobs, lossofincomeinthesupplychaintransformation, cheapcreditmaynotbeenoughtokeeptheGDPgrowthatsameornearaboutlevels.

    lastlyintheTelegraphstoryofthebigpotatochipsmanufacturertoday, ifweextendtheirlogic, wewillseethefarmerandthereforethefarmlabourerwillbeprotectedfrompricefluctuationsintheperishablevegetableandgenerallyfoodgrainmarket.themodelistoosimplistic.Ihavenotseenhostofthingsincludingexport-importbeingincluded.alsoareyousayingintheidealscenario, thegovernmentsupport-priceforessentialfoodgrainandpotato/sugarcaneetcwilleffectivelybereplacedbypurchasepriceofbigretailers? wellidon'tknow.letmanmohansaythatandmakeitsoundemotionallyappealing.mostoftherealitiesassociatedwiththischangearewhatyouhavealreadyidentifiedevenfromaanti-leftoracentristpositionarenotbeingsaid.itisimportanttorememberthat.

    alsowhatareyousayingonthepotential 'consolidation' offarmlandownershipinwestbengal, innameofprofitabilityandyield.clearlybigretailerswouldliketospeaktoonlyalimitednumberofpeople.

    Iamsayingcongressdissentersordissentersintheregionalpartiesareonlytakingtime.theywillcometoanadjustment, nobodywillworryaboutfarmerorfarmlabourerorpettysellerorpetteyproducer.don'tworry.timeisonyourside.theyareonlytakingtime.nowthegoodthingaboutgoodoldalbertisthat, inspiteofhisinfantilepacifism, hedidnotactuallysaythattimecouldbemonopolised:-), democraticmachinationsincludingcorruptionandadjustmentsisasmallpriceforeventualandcontinuedvictory, whichisassuredforbigstoreswaitingtoenterindia.wehavethenationalcongressonourside:-))
  • lcm | 69.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১১ ১১:২২512400
  • We are all blind to our own blindness.
  • pi | 72.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১১ ১১:২৪512401
  • আমি বলেছি, রিলায়েন্সের এমনি চেইন হলে কোন আপত্তি নাই ? বোঝো।
    আবার নিগ্‌ঘাত কিছু মিস করেছ, ঐ ১০ লাখী শহরের খবরটার মতন :)
  • pi | 72.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১১ ১১:২৬512402
  • ওয়ালমার্টের মন্ত্র EDLP ই, আর সেটাই চিন্তার। না, ক্রেআর জন্য নয়। এমপ্লয়িদের এক্সপ্লয়টেশন বাদ দিলেও এটা চিন্তার। লিখছি।
  • Ishan | 117.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১১ ১১:৩৪512404
  • আরেকটা কথা এখানে বলা হচ্ছেনা। সেটা হল ভারতের বর্তমনা ম্যানুফ্যাকচারিং এবং রিটেলের জালিপনার কথা। কী মহৎ জিনিস আমরা পেয়ে থাকি এই রিটেল সিস্টেম থেকে?

    ১। সর্ষের তেলে কেমিকাল (চোখে জল আনার জন্য :) )।
    ২। তৈরি খাবারে প্রাণঘাতী রঙ (হলুদ, মিষ্টি ইত্যাদিতে)।
    ৩। সব্জিতে কেমিকাল (তাজা করার জন্য)।
    ৪। জালি "মিনারাল ওয়াটার'

    ইত্যাদি প্রভৃতি .......

    বস্তুত: বিষ খেয়ে বেঁচে বর্তে আছি। এই রিটেল ব্যবস্থার মাহাত্ম নিয়ে বলতে হলে এইগুলিও ভেবে দেখবেন।

    পু: ওয়ালমার্টের বদগুণগুলি সম্পর্কে আমি সচেতন। ওয়ালমার্টকে এক্কেবারে পছন্দও করিনা। কিন্তু তাতে করে আমার নিত্যদিনের বিষপান মিথ্যে হয়ে যায়না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন