এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • কহানি

    pi
    সিনেমা | ১১ মার্চ ২০১২ | ২৩৪৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | ১২ মার্চ ২০১২ ১৮:৫৩535975
  • KDদার হরিশ মুকুজ্জে রোডের প্রহেলিকার কথা শুনে আমার পুরনো একটা ভানুর সিনেমার কথা মনে পড়ে গেলো.... ভানু -কে পুলিশ তারা করেছে গড়িতে। ভানু যখন বুঝলো পালাতে পারবে না... গাড়ি দাঁড় করিয়ে সোজা পুকুরে নেবে গেলো .... পুলিস-কে বললো " আপনি আমার কিচ্ছু করতে পারবেন না----- আমি এখন জল পুলিশের আন্ডারে "। :)

    সিরিয়াস আলোচনার মাঝে ফুক্কুরি করার জন্য দু:খিত। অসলে সিনেমাটা দেখা হয়নি বলে পড়ছি না কিছু :)
  • aka | ১২ মার্চ ২০১২ ১৮:৫৯535976
  • সিনেমা যখন শুরু হচ্ছিল তখন কলকাতা নিয়ে একটা গান হচ্ছিল সেখানে কলকাতা নিয়ে একটা কথা ছিল - এভ্রিথিং ইন দিজ সিটি হ্যাজ ডুয়াল মিনিং। কহানির প্রতিটি চরিত্রের ডুয়াল মিনিং আছে, সমস্ত ঘটনার ডুয়াল মিনিং আছে। এর বেশি আমি কইব না। ;)
  • pi | ১২ মার্চ ২০১২ ১৯:৩০535977
  • আর দর্শকের সেই আচ্ছন্ন থাকার একটা কারণ আছে। কারণ তাদের সাথে একটা ট্রিক করা হয়েছে, যেটা বাস্তবের লোক্‌জনের সাথে হয়নি।
    ফ্ল্যাশব্যাকের সিনগুলোতে, বাস্তবে লোক্‌জন কেবল মিথ্যে নাম দিয়ে বানানো গল্প শুনছে,আমরা কিন্তু ভিস্যুয়ালি সেই মিথ্যেটা দেখে চলেছি। ফ্ল্যাহ্‌সব্যাকের সিনগুলোতে ইন্দ্রনীলকে না 'দেখলে' আমরাও কি এতটা ঘোরে থাকতাম ?

    কথাই যদি বাস্তবে কহানি বানিয়ে ফেলতে পারে, দর্শকদের জন্যও সেই চেষ্টাই করা হল না কেন ! :)

    আর সৈকতদার ২:৫৩ প্রসঙ্গে, IB র প্রশ্ন ভিদ্যার অথেন্টিসিটি নিয়ে নয়, তা কিন্তু ক্লিয়ার নয়। ঐ তক্কেবা পরে একথাও বলা হয়েছে, অর্ণবের কেসটাও এর সাথে ওতপ্রোত ভাবে জড়িত। একটার সমাধান হলেই অন্যটা হবে। আর সেটাই স্বাভাবিক। অথচ, কার্যক্ষেত্রে যা করা হল, তা অস্বাভাবিক। আবার এরা গুল হজম করে পুরো টুপি পরে বসে রইলো, কিছুটি করলো না, এমনটাও নয়। সেটা হলেও একটা ব্যাপার ছিল। ওরা দুই দেশের মাইগ্রেশনে চেক করেছে। সন্দেহ আছে বলেই নিশ্চয় করেছে। তো, সেই চেকিং এর সময় আর কিচু চেক করবে না ! ভিদ্যার ইমিগ্রেশন রেকর্ড চেক করবে না ! ওকে ভ্যাভোহার করছে বলেই তো এই আরো বেশি করে চেকগুলো হওয়ার
    কথা !

    আর একলা চলো রে নিয়ে আমার কোন আপত্তি নাই, কিন্তু শেষ সিনের ঐ দুর্গা দুর্গতিনাশিনীর ভাষ্য পাঠ খুব গোদা লেগেছে। এই সিনেমার সাথে, বাকি সিনেমাটার সাথে মানায় কি ?
  • aka | ১২ মার্চ ২০১২ ১৯:৩৩535978
  • অর্ণব বাগচী কে?
  • pi | ১২ মার্চ ২০১২ ১৯:৩৬535979
  • অয়্‌ঞা !! অর্ণব বাগচী কে ??
    অর্ণব আর বাগচির ডুয়াল মিনিং খুঁজুন কমরেড। জেনে যাবেন :)
  • pi | ১২ মার্চ ২০১২ ১৯:৩৭535980
  • * অ্যাঁ !

    ( কে জানে এবারেও ঠিক বানাম আসবে কিনা। ডানদিকে বাংলা কবে আসবে ক্রোম ? :( )
  • kc | ১২ মার্চ ২০১২ ১৯:৪১535981
  • কহানি বেশ ভাল সিনেমা। দেখার পর একবারের জন্যও মনে হয়না পয়সা গচ্চা দিয়ে এলাম। বরং দেখার পরেও বেশ আচ্ছন্ন করে রাখে। তবে সেকেন্ড বার দেখার জন্য টিকেট কাটতে ইচ্ছে হয়না। অমিতা বচ্চনের গানও ভাল লেগেছে (এটা হিন্দি সিনেমা)।
    এই সিনেমা নিয়ে পোস্ট-দেখা এত কচকচির কোনও মানে নেই। যারা করে তারাই সমাজের ১%। চিনে নিন এদেরকে। সাবধান হন। আর যেহেতু এরা সমাজের ১% তাই এদের কথাকে পাত্তা দেবারও দরকার নাই।

    মোদ্দা কথা কহানি ভাল সিনেমা। দেখুন।
  • pi | ১২ মার্চ ২০১২ ১৯:৪৪535982
  • পয়সা গচ্ছা দিয়ে দেখে এলাম এবঁ ভাল নয়, একথা বোধহয় ১% লোক ও বলেনি :)
    ইন্‌ফ্‌য়াক্ট একজনও না :P
  • Nina | ১২ মার্চ ২০১২ ১৯:৪৭535983
  • উফ! পিপিলীকার দল --মণিকোঠায় ছেড়ে দিলেও শা----রা সুদু ছিদ্রই খোঁজে ;-)

    (এবার প' আকারে পালাইইইইই)
  • rimi | ১২ মার্চ ২০১২ ২০:০৪535385
  • এইটা এম্নি একখানা প্রেমের সিনেমা হলে কিছুই বলার ছিল না। কিন্তু থ্রিলার যখন, তখন দর্শক তো নিজেদের মাথা ঘামাবেই।

    আগেই বলেছি একটা খুনকেও জাস্টিফায়েড লাগে নি, ইনক্লুডিং একদম শেষে মিলনের খুন। কাঁটা দিয়ে মিলনকে আহত করে আত্মরক্ষা করা পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে দুম দাম করে গুলি করে নিকেশ করে দিল? ধৃতিমানকে যেমন ধরে নিয়ে যাওয়া হল, বিচার হল, মিলনেরও তেমন একটা ফেয়ার ট্রায়াল হলে ব্যপারটা বিশ্বাসযোগ্য হত বেশি। মানে বাস্তবে তো সেটাই ঘটে থাকে, বা ঘটা উচিত। পিছনেই আসছিল সাত্যকি, সহজেই জাল ফেলে মিলনকে ধরার ব্যবস্থা করা যেত।

    একেবারে শেষটা পুরোপুরি ঝুলে গেছে, বচ্চনের গান, দুর্গতিনাশিনীর ভাষ্য এবং মিলনকে গুচ্ছের গুলি করে আইন নিজের হাতে তুলে ধাঁ করে মেরে ফেলাটা একদম পোষালো না।

    আর ভিদ্যাকে খুনের সিকোয়েন্সটাও দিন দুপুরে ভীড়ের মধ্যে না দেখিয়ে, রাতের অন্ধকারে দেখানো যেত। মনোরমা গেস্ট হাউসের মধ্যেই একটা গা ছমছমে সিকোয়েন্স বানানো যেত। কিম্বা রাস্তাতেও হতে পারত। খামোখা দিনের বেলায় খুন করার চেষ্টা - এর ডুয়াল মিনিং কি কেউ বুঝিয়ে দিলে ভালো হয়।
  • Paramita | ১২ মার্চ ২০১২ ২০:০৬535386
  • আমিও অবিশ্বাসীর বেশীরভাগ প্রশ্নের জবাবে আমার নিজের উত্তরটা দিতে পারি। কিন্তু কেন দেবো? একটাই কথা বলতে পারি, সব উত্তর সিনেমায় দেগে দেবে না। কল্পনাশক্তির গরু গাছে না তুলেও হয়ত কিছু মেলানো যায়। তবে কোশ্চেনের সব উত্তরেই ফাঁক বের করতে পারো। যারা উত্তর মেলানোর বদলে উত্তর কিভাবে না মেলানো যায় তার চেষ্টা করছো, তাদের সঙ্গে তক্কে যাবোই না। নিজেই বুঁদ হয়ে থাকবো।

    আজও সারাদিন ফিরে ফিরে এসেছে ঐ লাল পাড় শাড়ি পড়া ভিদ্যার পা পা পিছু হেঁটে যাওয়া।

    যদি একটাও ক্লু থেকে থাকে, তা হোলো প্রথম থেকে এই পরিস্থিতিতে পড়া একজন মেয়ের আকাশ ছোঁয়া কনফিডেন্স। ঐখানটাতেই মনে হচ্ছিল, মেয়েটার অরেকটু ভেঙে পড়া উচিত ছিল, আরেকটু দুর্বল হওয়া উচিত ছিলো, আরেকটু আত্মীয় পরিজন জনবল পাওয়া উচিত ছিলো। কিন্তু গল্পের শেষে সে ধন্দও কেটে গেল।
  • Paramita | ১২ মার্চ ২০১২ ২০:১৪535387
  • আমিও আকার সঙ্গে একমত অনেকেই মনোযোগী দর্শক নয়। ভিদ্যা কে, কেন, কিভাবে - শেষটায় জানা যায়। তবে ঐখানটা একটু ইলাবোরেট করলে ভালো হত মনে হয়েছে - মিসিং লিংকগুলো এক্সপ্লিসিটলি বলে দেওয়ার জন্য(আর ছিদ্রান্বেষীদের মুখ বন্ধ করার জন্য)।
  • T | ১২ মার্চ ২০১২ ২০:১৬535388
  • সে নিজেরা বুঁদ হয়ে থাকুন না, কে বারণ করেছে। কিন্তু যারা গপ্প নিয়ে প্রশ্ন করছে তাদেরকে 'স্রেফ তক্কো করছে' বা '১% এর দলে' বলে দাগিয়ে দেওয়ার কারণ কি?
  • rimi | ১২ মার্চ ২০১২ ২০:১৯535389
  • হ্যাঁ, মেয়েটির ব্যবহার প্রথম থেকেই বেশ সন্দেহজনক ছিল, এই অবস্থায় যতটা উদ্বিগ্ন হওয়া উচিত ততটা নয়। ভিদ্যা যে বরের অন্তর্ধানটা বানাচ্ছে, সেই সন্দেহ প্রথমেই হয়েছিল, যখন ভিদ্যা মনোরমা গেস্ট হাউসে সেই বাচ্চা ছেলেটাকে হাই ফাইভ দিল। ঠিক অনিশ্চিত উদ্বেগ নয়, কিন্তু কোথাও একটা ট্র্যাজেডি আছে সেটা বোঝা যাচ্ছিল। ভিদ্যার অভিনয় অত্যন্ত ভালো লেগেছে। শুধু ওকে দেখার জন্যেই এই মুভি আবার দেখতে পারি।

    আর ইয়ে, ঐভাবে মুহুর্তের মধ্যে হ্যাকিং করাটাও, বলা বাহুল্য, আদৌ বিশ্বাসযোগ্য লাগে নি। নিদেনপক্ষে ভিদ্যা যদি মনোরমা গেস্ট হাউসে একখান ল্যাপটপ নিয়ে বসত, তাহলে হ্যাকিংটা খানিক বিশ্বাসযোগ্য হত। :-)) আর ইন ফ্যাক্ট, লংডংএর কম্পুটার ইঞ্জিনিয়ার মেয়ে সেজেছে যে, সে তার এই রোলকে বিশ্বাসযোগ্য করার জন্যে সঙ্গে ল্যাপু রাখবে না, এইটারই বা ডুয়াল মিনিং কি??
  • pi | ১২ মার্চ ২০১২ ২০:২০535390
  • ভিদ্যার অভিনয় নিয়েই বলতে যাচ্ছিলাম। পামিতদি লিখে দিয়েছে। এই ধন্দটা শেষে এসে কেটে গেছে বলেই আরো প্রশ্ন উঠেছে। ভিদ্যা তাহলে ওর জন্য স্বাভাবিক আচরণ ই করেছে। দুবছর আগের ঘটনা নিয়ে প্রতিহিঁসার জেদ থাকে, ভেঙ্গে পড়া থাকে না। সেটাই হয়েছে। কিন্তু ও তো প্রোজেক্ট করতে চেয়েছিল, দু হপ্তা আগের ঘটনায় এক অসহায় ভেঙ্গে পড়া মহিলাকে, বানাতে চেয়েছিলো তার 'কহানি'। এই অসহায় প্রেগন্যান্ট মহিলার 'অভিনয়' টাই ছিল সবকিছুর চাবিকাঠি ! সেই নির্মাণ কি ঠিকঠাক হল ?
  • Paramita | ১২ মার্চ ২০১২ ২০:২২535392
  • আমি বলেছি, আমি তক্কে যাবো না। অন্যরা "স্রেফ তক্কো করছে" কি "১ পার্সেন্ট" - এটা কোথায় বলেছি একবার দেখিয়ে দিলে সেই নিয়ে বক্তব্য রাখতে পারি।
  • pi | ১২ মার্চ ২০১২ ২০:২২535391
  • যারা আপত্তি তুলছে, তারা মনোযোগী নয় বারবার বলা হচ্ছে, অথচ কেন মনোযোগী নয় সেটা বলতে পারলেও বলা হবেনা বলা হচ্ছে :((
    বহোত না ইনসাফি হ্যায় ! x-(
  • Paramita | ১২ মার্চ ২০১২ ২০:২৫535393
  • রিমি, ভিদ্যাকে দুবছর ধরে তৈরী করা হয়েছে। এটা শেষে বলা আছে।
  • Paramita | ১২ মার্চ ২০১২ ২০:২৬535396
  • এবং স্পয়েলস্পোর্ট হওয়ার জন্য দু:খিত। তবে যা বলে দেবার আগেকার লম্বা লম্বা পোস্টেই বলা হয়ে গেছে। আশা করি যাদের সিনেমাটা দেখা হয়নি তারা এই সুতো পড়বে না।
  • rimi | ১২ মার্চ ২০১২ ২০:২৬535394
  • পাইএর প্রশ্নের উত্তর আমি দিতে পারি: সেই অসহায় প্রেগ্ন্যান্ট মহিলার ভূমিকায় অভিনয় তো পুলিশের সামনে করেছে। কিন্তু যখন পুলিশ সাম্নে নেই, শুধু দর্শক আছে, কিম্বা মনোরমার কর্মীরা আছে - তখন ওর স্বাভাবিক আচরণ দেখালে সেটা ঠিক আছে।
  • pi | ১২ মার্চ ২০১২ ২০:২৮535399
  • না:, রাণার সামনে স্বাভাবিক আচরণ করেছে। ফোনেও যখন কথা বলেছে। মনোরমার বাচ্ছাটার সাথে যখন খেলছিল, তখন রাণার ফোন এলে একইভাবে কথা বলে গেছে।
  • rimi | ১২ মার্চ ২০১২ ২০:২৮535398
  • তার মানে হ্যাকিংএর প্রস্তুতি ও আগেই নিয়েছিল? সেটা ঠিক আছে তাহলে। :-)
  • T | ১২ মার্চ ২০১২ ২০:২৮535397
  • ঐ হল। আপনি বললেন 'যারা উত্তর মেলানোর বদলে উত্তর কিভাবে না মেলানো যায় তার চেষ্টা করছো', কি মানে দাঁড়ায় এর। খামোখা না মেলানোর চেষ্টা করতে যাব কেন? সিনেমাটা দেখলুম, মনে কোশ্নো এসেছে। জিগিয়েছি, বেশ করেছি।
  • Netai | ১২ মার্চ ২০১২ ২০:২৯535400
  • ভিদ্যা কে কেন কিভাবে এগুলো জানার পরই গোলটা বাধছে বেশী।

    যে পুলিশ স্টেশনে নিজের ফটো রেখে গেছে সে হাতের ছাপ মোছার জন্য দেওয়ালে তোয়ালে ঘষছে, এইসব কি কোন যুক্তি?
    এতো এতো সাজিয়ে গুছিয়ে যে আসছে সে স্কুলের ঠিকানার জন্য জলবয়ের জামার লোগো দেখছে!!!!
  • Paramita | ১২ মার্চ ২০১২ ২০:৩০535402
  • ট, আমিও বেশ করেছি, যান।
  • Nina | ১২ মার্চ ২০১২ ২০:৩০535401
  • সুজয় ঘোষবাবু কে এই সুতোয় ডাকা হোক---:-)
  • aka | ১২ মার্চ ২০১২ ২০:৩১535404
  • আর এই T তো একবারও দেখে নি ভালো করে।
  • aka | ১২ মার্চ ২০১২ ২০:৩১535403
  • এরা কোনদিন অ্যাকশন/সাসপেন্স থ্রিলার দেখেই নি। ভগমান এদের কে ঋত্বিকের সিনেমা দেখাও। এক্ষুণি হুহা বুঝে ফেলবে, আর্কিটাইপ, প্রোটোটাইপ, স্ট্রাকচার, সুপার স্ট্রাকচার নিয়ে চাট্টি প্রবন্ধ লিখে দেবে।
  • pi | ১২ মার্চ ২০১২ ২০:৩৩535405
  • অ্যাগনেস, ইন্‌ফর্মার আর খান .. অভিনয়টা করেছে মূলত এদের সামনে।

    তবে রাণা যেহেতু ওর উপর লাট্টু হয়েই ছিল, সেজন্য বুঝতে পারেনি,বা ও সেই সুযোগটা নিয়েছে, এটা হতেই পারে।
  • pi | ১২ মার্চ ২০১২ ২০:৩৪535407
  • নেতাই, একেবারেই তাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন