এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উমা পোদ্দার ও উইচ হান্টিং

    চাণক্য
    অন্যান্য | ১০ জুলাই ২০১২ | ১৫৪৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ১১ জুলাই ২০১২ ১৩:৫০553113
  • গান্ধী,হ্যাঁ,স্বীকার করেছেন।লিং দিতে পারব না এক্ষুনি,খুঁজতে হবে।
    ট্রেনিং না থাকলে বিশ্বভারতীও অবশ্যই দোষী।
    কেবি,গ্রামের কোন মার নিজের শিশুর জন্য টোটকা প্রয়োগ আর ইচ্ছার বিরুদ্ধে অন্য ছাত্রীদের সামনে এমন ন্যাক্কারজনক কাজ একটি বাচ্চাকে দিয়ে করানোর মধ্যে বিশাল তফাৎ।
    এখানে বাচ্চাটি অন্যের,অনিচ্ছুক,এবং এই বাচ্চাদের দেখাশোনা করা উমাদেবীর চাকরি,এর জন্য তিনি বেতন ও অন্য সুবিধা পান।
  • গান্ধী | ১১ জুলাই ২০১২ ১৩:৫৫553114
  • নো মোর কোস্চেন নেতাইস্যারঃ)

    আমার কথা ছিল একটাই যে ওয়ার্ডেন দোষ করেছেন, শাস্তি পাবেন। ঠিক আছে। কিন্তু যে লোকগুলো বাচ্ছাদের দায়িত্ব এনাদের উপর দেন তাদেরও একইসাথে শাস্তি পাওয়া উচিত। নাহলে এই কেস ভুলে গেলে ২বছর বাদে আবার কোথাও সেম জিনিস ঘটবে। এখনে সবাই শুধু ওয়ার্ডেনকেই একা দোষী করে ছাড়ছে বলেই কেমন কেমন লাগছে। যাই হোক আমার সকল প্রশ্ন শেষ। ইতি
  • kb | ১১ জুলাই ২০১২ ১৪:৩৯553115
  • গান্ধী কে ক।

    @কুমু আমি ব্যাং এর লেখার উত্তরে ওটা বলেছি। " বাড়ির লোকরা বললেই এত বছরের অভিজ্ঞতাসম্পন্ন এক ওয়ার্ডেন নিজের দায়িত্ব-কর্তব্য-পরিণাম সব ভুলে বাড়ির লোকরা যা বলবেন, তাই করবেন?"

    মানে হঠাত কেউ বলেছিল তাই করা সুরু করেছিল। দেখলেন তো ওনার বিশেষ training নেই। ওনার দায়িত্ব-কর্তব্য কতটা গুরুতর সেটা বোঝার মত "শিক্ষা" ওনার আছে কিনা সেটাও জানিনা। তাই এই সব ভেবে বলছিলাম সুধু ওনাকে দোষ দিয়ে লাভ আছে ?

    ধরুন স্বামী-স্ত্রী চাকুরী করেন। বাচ্চা কে দেখা শোনা করার জন্য লোক রেখেছেন। যাকে রাখা হয়েছে সে ক্লাস ৮ পাস। যেখান থেকে এসেছে সেখানে কিছু টোটকা লোকজন মেনে আসছে বহুকাল ধরে। যেমন
    বাড়ির বাইরে বেরোতে হলে বাচ্চার গায়ে থুতু দিতে হয় নাহলে নাজোর লাগে। বাচ্চাকে খাওয়ানোর আগে মা কে ওই খাবার মুখে দিতে হয় নাহলে নজোর লাগে। ইত্যাদি। (আরো আছে)
    এবার ওই লোক টি/মেয়েটি ওই বাচ্চার ক্ষেত্রেও ঐগুলো মেনে চলবে। বাচ্চাকে নিজের এঁট খাওয়াতেও পারে। আরো অনেক কিছুই করতে পারে যা আমার আপনার কাছে খারাপ কিন্তু তার কাছে নয়। তখন কি বলবেন।

    ভারতের মত দেশে বোধয় মোটামুটি শিক্ষিত (উ মা ) লোকেরা babysitting এর কাজে যায় না।

    আরেকটি ছোট উদা : আমরা অনেকে যেভাবে বাচ্চা মানুষ করি সেটা আবার norway govt এর কাছে খারাপ।

    মানছি উমা দেবীর দায়িত্ব-কর্তব্য অনেক বেশি কিন্তু সেটা উনি বোঝেন কি? যদি উনি ঐরকম কাজ করেও থাকেন তাহলেও আগে ওনাকে বোঝানো হোক যে ওটা খারাপ।

    আবার বলছি দোষীর শাস্তি হোক। কিন্তু এটাও ব্যবস্তা করা হোক যাতে এরম ঘটনা আর না ঘটে।
  • চাণক্য | ১১ জুলাই ২০১২ ১৭:১৭553116
  • আমি এসে গেছি। অফিস থেকে তাড়াতড়িই চলে এলাম। অনেকের জ্বলছে, তা কি করা যাবে। আমাকে আটকে দিতে পারেন অবশ্য। অন্যায়ের প্রতিবাদ করার মঞ্চ ভেবে ঢুকেছিলাম দেখলাম নামেই গুরুচন্ডালি। চন্ডাল ফন্ডাল কেউ নেই এখানে। যাক কাজের কথায় আসি।

    কিছু মাথামোটা টাইপ দাদাদিদিরা অনেক গাল মন্দ পাড়ছেন, সাপোর্ট সাপোর্ট করে। আমি কখন কোথায় পেচ্ছাপ খাওয়ানোকে সাপোর্ট করলাম, আমাকে মনে করিয়ে দিলে ধন্যি হব। গালমন্দ যা যা দিয়েছেন সব ফিরিয়ে দেব, চিন্তা নেই।

    আমাদের মঙ্গলগ্রহ কলকাতার খুব কাছেই, মল আছে উঁচু ফ্ল্যাটবাড়ি আছে, তবে সেখানে মানুষ থাকেনা, জানোয়াররা থাকে, এক দাদা তো বলেই দিলেন কালকে। আমাদের এখানে অনেকেই জানে ব্যাপারটা কাল তো বললাম, আমার অফিস কলকাতায়, সেখানেও অনেকে জানে শুনলাম। এখন, আমার যদি বাচ্চা কোনোদিন হয়, আর সে বড় বসয়েও বিছানায় হিসি করে, আমি তাকে হিসি নিংড়ে খাওয়াবোনা ঠিক কথা, কিন্তু আমরা স্বামী স্ত্রী বেরিয়ে গেলে, কাজের মাসি (যে ভালমতো টোটকাটা জানে শুনলাম) যদি খাইয়ে দেয়, তাকে চুলের মুঠি ধরে থানায় টেনে নিয়েও যাবনা, কিলিয়ার ? তাকে বলব, করে করুক তুমি গন্ধ চাদর না কাচতে পার, আমরা কেচে নেব। কিলিয়ার ?

    এইবার কিছু পেন্ডিং উত্তোরঃ-

    মিস্টার লামা - বৃহষ্পতিতে পাকা বাংলা শেখায়, কিন্তু মঙ্গলে কাঁচাপাকা দুইই শিখতে হয়। কখন কোনটা দরকার লাগে -যারা অপ্রাসঙ্গিক অশ্লীল ঈঙ্গিত করবেন, তাঁদের তো পাকায় অভ্যেস নেই দাদা।

    মিস্টার পাই অথবা পি - দাদা, আপনি বোধহয় খুব একটা রেগুলার না। বললেন, যতদূর জানি গুরু কারোরই জমিদারি নয়। দাদা। ভুল জানেন। বললেন, সবাই একমত হবেননা, সেটাই স্বাভাবিক। লোককে জানোয়ার বলা হবে, - স্বাভাবিক। অশ্লীল ঈঙ্গিত করা হবে, স্বাভাবিক, শেষে মারধোর করার হুমকি - তাও স্বাভাবিক। অমন স্বাভাবিকের ইয়ে - যাকগে এখন মুখ সামলে, পরে দেখা যাবে।

    মিস্টার সিকি - দাদা আপনার কথাটানা, দারুন মনে ধরেছে, মানে ওই ঠাটিয়ে দসটা থাপ্পোরের কথা। কি বোলবো দাদা, আমারও না, কারোর তলপেটের একটু তলায়, একটা ক্যাঁত করে লাথি মারার বড় ইচ্ছে। দসটা নয়, মোটে একটা। কার তা আর খোলসা করে নাই বা বললাম।

    আমি চললাম, মাঝে মাঝে সুযোগ পেলে এসে খিল্লিগুলোর উত্তোর দিয়ে যাব। গুরুচন্ডালি - ছোঃ সব গুরু, পৈতে ওয়ালা।
  • প্পন | ১১ জুলাই ২০১২ ১৭:৫৮553117
  • নিজের পরিবারের বাচ্চার জন্য নিজের বাড়িতে বেবিসিটিং আর ক্লাস এইট পাশ দিয়ে বাচ্চাদের ক্রেশ চালানো এই দুটি কি এক হল?

    বিশ্বভারতীর হোস্টেল দ্বিতীয়টির সঙ্গে তুলনীয়।

    আর এরকম হলে পরিষ্কার সেই কাজের লোকের/মেয়ের চাকরিটা যাবে। দ্বিতীয়বারে যাকে রাখব তাকে ডুজ/ডোন্টস-এর একটা তালিকা ধরিয়ে দিতে হবে।
  • kb | ১১ জুলাই ২০১২ ১৮:৩৫553118
  • প্পন
    একদম ঠিক।
    তবে ক্রেশ চালানোর উদাটা ঠিক হলো না। ওদের একটা training নিতে হয় (আমাদের গ্রামে সেরকমই হয় )।
    উমা দির মাইনে বেশ কম। ওই কমের মাইনেতে খুব ভালো লোক পাবেন না। যাদের পাবেন তাদের training দিয়ে শিখিয়ে নিতে হবে। সেটাই এখানে হয়নি। তাই শুধু উমাদির শাস্তি চেয়ে লাভ নেই। এই তালে আমার মনে হয় প্রশ্ন তোলা উচিত এই ব্যবস্তা টা নিয়ে।

    ওনাকে শাস্তি দিলেই পুরো সমস্যা কি মিটে যাবে? যে নতুন আসবে সে হয়ত হিসি চাটালো না কিন্তু অন্য কিছু করতে পারে।

    আমার তাই মনে হয় বিশ্বভারতীর উচিত বাকি warden দের ঠিক training এর ব্যবস্তা করা। আর এই সমস্ত কাজে যাদের নিয়দ করা হবে তাদের সবার ঠিক থাক training এর ব্যবস্তা করা ঊচিত।
  • kb | ১১ জুলাই ২০১২ ১৮:৩৭553119
  • নিয়োগ
  • dukhe | ১১ জুলাই ২০১২ ২০:২৬553120
  • পাইদাদা গুরুতে এট্টু রেগুলার হলে পারতেন তো !
  • Lama | ১১ জুলাই ২০১২ ২০:৪২553121
  • পাইদাদাটা যা বাজে লোক না
  • গান্ধী | ১১ জুলাই ২০১২ ২০:৪২552551
  • ঃ)
  • সিকি | ১১ জুলাই ২০১২ ২০:৫৪552552
  • চাণক্যর ছোটবেলা থেকেই লিভারটা একটু কমজোরি। ছোট থেকেই পেটের অসুখে ভুগে ভুগে এমন হয়ে গেছেন, বোঝাই যাচ্ছে।

    তবে মহানুভবতা অসীম। কী কষ্ট করে মুখ সামলে চলেছেন, চাট্টি পোস্ট করেই কে নতুন কে পুরনো কার কোথায় জমিদারি সঅব নিয্যস করে বলে দিয়েছেন, ক্ষী অসীম পোতিভা। একেবারে পাটিল।
  • a x | ১১ জুলাই ২০১২ ২১:২৬552553
  • কিন্তু এটা তো সত্যিই যে বিশ্বভারতীরও কিছু দায়িত্ব রয়েছে, সবটাই উমা'র না। অপর্যাপ্ত ট্রেনিং, অপর্যাপ্ত মাইনে দেব, অথচ এইধরণের কিছু হলে কোনো দায় নেই, তাতো হয়না।
  • aka | ১১ জুলাই ২০১২ ২১:৩৭552554
  • চাণক্য সবকিছু ভুল বলছে না, কিন্তু বড্ড চেঁচিয়ে বলছে। তারফলে চাণক্যর বক্তব্যর থেকেও অ্যাটিটিউড নিয়ে লোকে বেশি রিঅ্যাক্ট করছে।
  • গান্ধী | ১১ জুলাই ২০১২ ২১:৩৮552555
  • আকাদা কে ক্ক
  • প্পন | ১১ জুলাই ২০১২ ২১:৫০552556
  • না, কেবি, এই ঘটনায় বিশ্বভারতীর পরিচালন ব্যবস্থাও এর জন্য দায়ী বলে আমি মনে করি। রেস্পন্সিবিলিটি আর অ্যাকাউন্টিবিলিটি এই দুটি যথাক্রমে উমা পোদ্দার ও উক্ত পরিচালন ব্যবস্থা সম্পর্কে খাটে। যদিও আমাদের দেশে দ্বিতীয়টি খতিয়ে দেখা হয় না।

    এই প্রসঙ্গে একমত।

    কিন্তু তাতে উমা পোদ্দারের অপরাধের গুরুত্ব কিছু কম হয় না।
  • প্পন | ১১ জুলাই ২০১২ ২১:৫৩552558
  • আর ক্রেশের লোকেদেরও মাইনে খুব কম। যদিও আমি বাচ্চাদের বাবা মায়ের থেকে ভালো টাকাই আদায় করি।

    মাইনের কথাটা এখানে অপ্রাসঙ্গিক। নিজেদের কর্মীদের ট্রেনিং না দেওয়াটা অবশ্যই পরিচালন ব্যবস্থার গাফিলতি।
  • গান্ধী | ১১ জুলাই ২০১২ ২১:৫৩552557
  • প্পনদা

    অন্য টইতে আমাকে দিয়ে গুচ্ছ লিখিয়ে এখন আর রিপ্লাই নেই?
  • প্পন | ১১ জুলাই ২০১২ ২১:৫৪552559
  • গান্ধী, এইমাত্র আমি লগ অন করলাম। এতক্ষণ আপিসের কল চলছিল। ঃ)
  • a x | ১১ জুলাই ২০১২ ২২:০৩552560
  • আমি আকার সাথে ক।

    সামহাউ আমার মনে হচ্ছে উমা পোদ্দারের থেকে বিশ্বভারতীর দায়িত্ব বেশি। বাচ্চাদের রিয়ারিং যেখানে ইন কোশ্চেন, সেখানে কর্তৃপক্ষ এতটা দায়সারা হতে পারেনা। যাঁকে নিয়োগ করা হয়েছে, তাকে যদি ঠিক ট্রেনিং না দেওয়া হয়, সে তার মত করেই করবে। একটু ভেবে দেখলে মনে হচ্ছে এই পুরো ঘটনাটার মধ্যে একটা রিচুয়ালিস্টিক জিনিস রয়েছে। শুধু রাগের মাথায় না, মানে তাহলে ঐ নুন ইত্যাদি আসতনা। আমাদের কাছে যেটা ফিজিকাল হার্ম মনে হচ্ছে, সেটা হয়ত ওনার জগতে নয়। যেমন খুব সহজ উদাহরণ, আমি মনে করি আমার বাচ্চাকে যে দেখবে সে যদি দিনে ২ ঘন্টা টিভির সামনে বসিয়ে রাখে তাহলে সত্যিই আমার বাচ্চার ক্ষতি হবে, কিন্তু যিনি দেখছেন তিনি ভাবতেই পারেন, টিভি দেখলে আবার কি হবে, আমার সব বাচ্চাই এইভাবে মানুষ হয়েছে। কাজেই স্পেসিফিক ইনস্ট্রাকশন দেওয়া আমার দায়িত্ব। ট্রেনিং ছাড়া এটাই হবার ছিল। একদিন এরকম একটা ঘটনা পাব্লিক হবে, আর দুর্বলতর যিনি তিনি স্কেপগোট হবেন। উমা পোদ্দারের চাকরি যাবে, কিন্তু তার জায়গায় যে আসবে, তাকে হয়ত একটু কড়া করে বলা হবে, সাবধানে কাজ কর্ম করতে, কিন্তু সিরিয়াস ট্রেনিং বা মাইনে বেশি কি দেওয়া হবে? সেটা যাতে হয়, সেটা কে দেখবে? আবাপ?
  • a | ১১ জুলাই ২০১২ ২২:০৪552562
  • প্পনদা পুরো পিএমপির ভাষায় কথা বলছে। শুধু রেসি ম্যাট্রিক্সটাই দেওয়া বাকি। সেটা দিলে, বাবা মাও শাস্তির আওতায় চলে আসবে। সেটাও ভেবে দেখবেন স্যার
  • a x | ১১ জুলাই ২০১২ ২২:০৮552563
  • মাইনের কথাটা অপ্রাসঙ্গিক কেন? থাকব সো কলড ক্যাপিটালিস্ট সমাজে, অথচ চলব সেমি ফিউডাল মোডে? যা দাম দেবে, তাই প্রোডাক্ট পাবে।
  • চাণক্য | ১১ জুলাই ২০১২ ২২:১৬552564
  • আমি আবার এলাম। আজকের মতো এই শেষ বোধহয়।

    অ্যাক্সদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দাদা সাধ করে চ্যাঁচাইনি, আমাকে বাধ্য করা হয়েছে। উমা দেবীর উইচ হান্টিং এর বিরুদ্ধে জনমত খুঁজতে এসে আমার উইচ হান্টিং চালু হয়ে গেছে। এখন সমস্যা হচ্ছে, এত গালি খেয়েও আমি বলব, তাঁকে এভাবে শাস্তি দেয়াটা অন্যায় হয়েছে। আরে দাদা, এখানকার গণ্যমান্যরা কি নতুন কিছু বলছেন নাকি, পুলিশ লাইট করে কেস সাজিয়েছিল বলে জজ সাহেব তো কড়া বকুনি দিয়ে এমন করে কেস দিলেন, বেচারির চাকরি যাবে, ছ'মাস পর্যন্ত জেলও হবে। খুব অন্যায় করে ফেলেছে গো। অথচ কেবি-র বোনের সাক্ষ্য ধরলে এর আগে এর চেয়ে বড় বড় মেয়েরা বিছানা ভিজিয়েছে, কই তখন তো টোটকা প্রয়োগ করেননি। এটাই প্রথম। কিন্তু কেন ? আসলে মিডিয়া ঢেউ তুললে একটা বলির পাঁঠা লাগে। বেচারা উমা পোদ্দার। যাক আপনারা ভাল থাকবেন। টই বেঁচে থাকলে কাল বিকেলে আবার আসব অন্যায়ের প্রতিবাদ করতে। কেউ যদি হাজার বার বলেন উমা পোদ্দারের শাস্তি হওয়া উচিত, আমি বলব না, উচিত নয়। তাতে কিছু হবেনা, শাস্তি হবেই। তবু বলব।
  • pi | ১১ জুলাই ২০১২ ২২:২১552566
  • দুখেদা, লামাদা, ঃ))

    কিন্তু আমার আরেকটা পয়েন্ট আছে। ট্রেনিং তো শুধু এই ব্যাপারেই নয়, আর ওয়ার্ডেন দের জন্যই নয়। অ্যাবিউজ তো নানা ফর্মে হওয়া সম্ভব। ফিকিজিক্যাল, মেন্টাল ( সবাই স্যাডিস্ট হয়ে করেন তাও বলছিনা, ছাত্র ছাত্রীদের সদিচ্ছা থাকার পরেও হতে পারে)। সেগুলো নিয়ে কোনো গাইডলাইন আছে কি ? কোন ট্রেনিং দেওয়া হয় ? বি এডে এরকম কিছু দেওয়া হয় কিনা জানিনা, কেই আলোকপাত করবেন ?
  • প্পন | ১১ জুলাই ২০১২ ২২:২১552565
  • মাইনে তো বাড়াই উচিত। কিন্তু সেইটা অন্য প্রসঙ্গ। অযৌক্তিক তো বলিনি।

    কম মাইনে হলে কাজে গাফিলতি থাকতে পারে। কিন্তু এইটা তো গাফিলতি নয়, এইটা তো ফিজিকাল/সেক্সুয়াল অ্যাবিউজের সামিল।

    ধরেন, আমি কম মাইনে পাই এবং ঘটনাচক্রে (হতেও পারে কম মাইনে পাবার ফ্রাস্টেশনে) মাল খেয়ে আপিসে এসে মাতলামো করি। এখন কর্তৃপক্ষ আমাকে শাস্তি দিতে উদ্যত হলে আমি কোন যুক্তিটা খাড়া করব - আমার এমপ্লয়ি আমাকে জানায়নি কর্মস্থলে মাতলামো করা শাস্তিযোগ্য অপরাধ নাকি আমার মাইনে কম আমি তাই করেছি?

    যে স্কুলশিক্ষিকা ক্লাসে মেয়েটির লেগিংস খুলে নিয়েছিলেন তিনি তো উমা পোদ্দারের থেকে বেশি মাইনে পেতেন বলে মনে হয়। তার ক্ষেত্রে সমস্যাটা কি? মেন্টালিটি/ অ্যাওয়ারনেসের অভাব নাকি তুলনামূলক ভাবে অন্যান্য সরকারি কর্মাচারির থেকে কম বেতন পাওয়া?
  • a x | ১১ জুলাই ২০১২ ২২:৩২552567
  • অর্পণ, তোমার আমার জগতে, ইট ইস গিভেন যে অফিসে মাতলামো করা যায়না। কিন্তু ধর, অফিসে জিন্স পরা যাবে কিনা তা স্পেসিফিকালি বলে দেওয়া থাকে, যেহেতু সেটা গিভেন না। এক্স্পেক্টেশন যদি থাকে যে আমি সুইট পরে যাব আর আমি যদি ধুতি পরে যাই আর কোথাও কোনো ড্রেস কোড মেন্শনড না থাকে, আমি বলতেই পারি এই মাইনেতে স্যুট পরা যায়না।

    আর ঐ গ্রে এরিয়া তো আছেই, কেউ মনে করেন বাচ্চাদের দু চারটে চড় চাপড় মারাই যায়, সেটা অ্যাবিউস না। কেউ মনে করেন হাত তোলাই অ্যাবিউস। স্কুলে যদি স্পেসিফিকাল বলে না দেওয়া হয় কোনো রকম ফিজিকাল শাস্তি চলবেনা, তাহলে তো আমি স্কুলকে আগে দোষ দেব।
  • a x | ১১ জুলাই ২০১২ ২২:৩৪552568
  • আর এটাই কন্ট্রাডিক্টারি। এক্স্পেক্টেশন থাকবে অ্যাওয়ারনেসের অথচ যাকে চাকরিতে বহাল করছি তার জগতের কথা জানবনা, তাকে ট্রেনিংও দেবনা। আমিও তো তার জগত সম্বন্ধে অ্যাওয়ার নই।
  • a x | ১১ জুলাই ২০১২ ২২:৩৭552569
  • বিএডে এসব কিছুই নেই, পাই। কিছুটা সাইকোলজির নাম করে ভাট পড়ানো হয়। কিন্তু বিএডে যেটুকু পড়ান হয়, মানে ঐ লেসন প্ল্যান ইত্যাদি যেভাবে করতে বলা হয়, সেটাও কেউ করেনা।
  • pi | ১১ জুলাই ২০১২ ২২:৩৯552571
  • অক্ষদাকে ক।
    আর এই কেসে নিদান হাঁকার অন্যদিকের বক্তব্যও শোনা দরকার। মানে কেবির কথা শুনে মনে হল। এরকম কেস আগে তো কখনো হয়নি। তো, এবারেই হঠাৎ হল কেন ? উমাদেবীর মতে এইটা কার্যকরী টোটকা হলে উনি অন্য এরকম কেসে সেটা প্রয়োগ করেছিলেন কি, না করে থাকলে এবারেই হঠাৎ করার কারণ কী ?
  • a x | ১১ জুলাই ২০১২ ২২:৩৯552570
  • আচ্ছা পৈতের সময় শুনেছি গোমূত্র খেতে হয় ভুল জানি কি? যদি ঠিক জানি - এটা অ্যাবিউস না?
  • pi | ১১ জুলাই ২০১২ ২২:৪১552573
  • উফ্ফ ! কীসব লিখেছি।
    * ছাত্রছাত্রীদের জন্য সদিচ্ছা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন