এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গুরুচন্ডা৯

  • হরিদাসের বুলবুলভাজা

    Guruchandali
    গুরুচন্ডা৯ | ২৮ এপ্রিল ২০০৬ | ১২৫৪৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Guruchandali | ০৭ অক্টোবর ২০০৬ ০৯:৩৪562587
  • ------------------------------------------
    নতুন বুলবুলভাজা: যেতে পারি কিন্তু কেন যাব?
    ------------------------------------------
  • saa | ১২ অক্টোবর ২০০৬ ১৭:৪৭562598
  • হুমায়ুন আজাদ কে নিয়ে লেখা টা বেশ ভালো লাগলো। সত্যি বিশ্বে কতো কিছু ই অজানা! ওনার বই কখনো পড়িনি কোথায় পাওয়া যাবে?
  • sumeru | ১৩ অক্টোবর ২০০৬ ০৯:২৭562609
  • বাজে লেখা।

    কে কি বলেছে, তাই বলতে গিয়ে খেই হারালো।

    শেষে ন্যাকামি।
  • Guruchandali | ১৪ অক্টোবর ২০০৬ ০৮:৩০562620
  • ---------------------------------------------------
    নতুন বুলবুলভাজা : নিছক ব্যক্তিগত, অথবা -
    ---------------------------------------------------
  • sumeru | ১৪ অক্টোবর ২০০৬ ১০:২৪562631
  • সম্পাদকের তরফ থেকে "ঝাঁঝরা' শব্দটি অতিরিক্ত বলে মনে হয়।

    অনুচিত কাজ।
  • dam | ১৪ অক্টোবর ২০০৬ ১০:৩৮562642
  • জানালার ধারে বসে, অথবা বাস ট্রেনের ভেতরে বসে, অলস দুপুরে অথবা ঝলমলে বিকেলে বাজার করতে গিয়ে, এরোপ্লেনে, পার্কে বেড়াতে গিয়ে, যে কোন মুহূর্তে আমরা কেউ সেই জায়গাটা নিয়ে নেব। কিচ্ছু না জেনে, না বুঝে, সমর্থন, অসমর্থন কিছুই না জানিয়ে---
  • saa | ১৪ অক্টোবর ২০০৬ ১৩:২০562653
  • কিন্তু আমাদের অপরাধ কি? এই শুধু যে আমরা নিরপরাধ!!
  • S | ১৬ অক্টোবর ২০০৬ ১২:৫৯562664
  • ওমনাথ, আয় তোকে হামি খাই।
  • r | ১৬ অক্টোবর ২০০৬ ১৮:২৮562675
  • ওমনাথের লেখার ছাঁদটা চমৎকার। কিন্তু ক্ষোভটা কিসের বিরুদ্ধে? টেকনিকাল লব্জতে এই বর্ণাশ্রমকে মার্কেট সেগমেন্টেশন বলা হয়। তো ক্ষোভ কি এই মার্কেট সেগমেন্টশনের বিরুদ্ধে?
  • Guruchandali | ২২ অক্টোবর ২০০৬ ০৯:৩৬560962
  • ---------------------------------------------------
    নতুন বুলবুলভাজা : যীশু, বাবু জন ও কয়েকটি অনন্য অভিজ্ঞতা
    ---------------------------------------------------
  • sumeru | ২২ অক্টোবর ২০০৬ ১০:১০560973
  • লেখাটার ভেতর পাটা ( পারমিতার টাচ) জ্বলজ্বল করচে। এই মেয়েই পেতে পারে পো মো'র উত্তরাধিকার।
  • saa | ২২ অক্টোবর ২০০৬ ১২:২৫560984
  • পারমিতা এতো ভালো লেখো তুমি! জাস্ট সুপার্ব! ভারতে ক্রিশ্চানরা এমন ই! কেরালায় ওদের বিয়েতে পণ দিতে গিয়ে সর্বস্বান্ত হয়ে যান বাপমা !
    তবুও ক্রিশ্চান মৌলবাদীতা হয়তো মুসলমান মৌলবাদের তুলনায় অনেক মাইল্ড এবং কিছুটা হলেও সহনীয়!
    ইউকে তে ক্যাথলিক স্কুল গুলো অন্যন্য সাধারণ স্কুলের তুলনায় অনেকবেশী ডিসিপ্লিন্ড। জানিনা ধর্মীয় ইথোস হয়তো ঐ দুর্দান্ত টীন এজার দের কিছুটা হলেও শান্ত রাখে!
    তোমার লেখা অসাধারণ! যাই লেখো পড়লেই মন ভরে, চোখে জল আসে! তুমি আরো লেখো। আরো অনেক লেখো।
  • Paramita | ২২ অক্টোবর ২০০৬ ১৩:৪২560995
  • আগের বুলবুলভাজার কথা নিয়ে লিখতে একটু দেরীই হয়ে গেল - ইন্দ্রানীর লেখা পড়ে কি লিখবো বুঝতে পারিনি, আরেক অনুরূপ ব্যক্তিগত ক্ষত থেকে রক্ত বেরোলো। যতক্ষণ না আমি বাসের ঐ সিটে বসে থাকি, বা আমার প্রিয়জনটি, ততক্ষণই তা ব্যক্তিগত থাকে। কিন্তু কোন এক অমোঘ মুহূর্তে তা আর থাকেও না।

    এবারের বুলবুল - পারমিতার গল্পকথন চমৎকার। কেউ বলেছিলেন লীলা মজুমদারের গপ্পো বলার ঘরানা - একদমই তাই। আর বিভিন্ন ঘটনায় ওর অবজারভেশানের অ্যাঙ্গেলটিও আকর্ষণীয়। আমরা কান পেতে রই, পারোলিন।
  • J | ২২ অক্টোবর ২০০৬ ১৮:৫২561006
  • এরকম কলেজও আছে?!?! অদ্ভুত লাগল।
  • dd | ২২ অক্টোবর ২০০৬ ২১:৪৮561017
  • পার্লিনের ল্যাখা চমৎকার। অমিতের ল্যাখাও দারুন। পরপর দুই কিস্তি বুলবুলভাজা খুব ভালো পড়লাম।
  • vikram | ২৩ অক্টোবর ২০০৬ ০৪:০৯561028
  • সারদা,
    মুসলমানদের ব্যাপারে আপনার বক্তব্যটা একটু ক্ল্যারিফাই করবেন কি?

    বিক্রম
  • b | ২৩ অক্টোবর ২০০৬ ০৯:৪৮561039
  • ক্লারিফাই করার তেমন কিছু নাই, অসহনীয় ইগনোরান্স আর মাইল্ড হিন্দু মৌলবাদ!
  • Samik | ২৩ অক্টোবর ২০০৬ ১০:৫৯561050
  • শিমূলমিতার লেখা পড়ে হাঁ হয়ে যাওয়া ছাড়া আর কোনও উপায় থাকল না। মৌলবাদ কখন কীভাবে যে মাথাচাড়া দিয়ে ওঠে ...

    আমি নিজে মিশনারি স্কুলে পড়েছি চার বছর, আমার বউ মিশনারি কলেজে পড়েছে তিন বছর, সোনার দিন ছিল সে সব, কখনও এ ধরণের কিচ্ছুটি শুনি নি। ব্যান্ডেল চার্চে আমার নিয়মিত যাতায়াত ছিল, ফাদার্স হস্টেলে, ফাদার জয় কতবার আমাদের বাড়িতে এসেছেন, গল্প করেছেন, চা খেয়েছেন, চকলেট বিলিয়েছেন, চার্চের গাড়িতে করে কলকাতার সমস্ত নামী দামী চার্চের ভেতর পর্যন্ত ঘুরিয়ে এনেছেন, ... বড় সফ্‌ট কর্নার ছিল আমাদের মিশনারি স্কুল কলেজের প্রতি।

    কিছুদিন আগে অরিজিৎ জানাল ঋকের স্কুলের কথা, বাড়ি থেকে নাকি লিখে আনতে বলেছে, ঈশ্বর কেন মহান ইত্যাদি, আজ পারমিতার লেখায় পড়লাম এই সব, কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে।

    ভালোলাগা বলে আর কিছুই রইল না?
  • saa | ২৩ অক্টোবর ২০০৬ ১৪:২৫561061
  • মুসলমানদের ব্যাপারে আমার কোনো বক্তব্য ছিলোনা, ছিলো মুসলমান মৌলবাদের ব্যাপারে। আশাকরি ক্ল্যারিফাই হয়েছে।
  • vikram | ২৩ অক্টোবর ২০০৬ ১৫:০৬561073
  • সারদা,
    বুঝলাম, কিন্তু আমার মনে হলো পারোলিনের লেখায় যে সহনীয়তা ছিলো, সেটা আপনার পোস্টে আমি পাই নি।
    তার একটা কারন হতে পারে যে সমস্ত ধর্মের ব্যাপারেই আমার একটু অসুবিধে আছে, তাদেরকে আমার খুব বিপজ্জনক লাগে। এবং সকল ধর্মের মস্তি নিতে আমার কোনো প্রব্লেম নেই। আমি গাছেরও খাবো তালরও কুড়োবো, এসকেপিস্ট টাইপ।
    কিন্তু এই জেনারালাইজেশনটা হয়তো লেখিকারও অভেপ্রেত ছিলো না। তবে আমি ই হয়তো ছড়াচ্ছি।

    বিক্রম
  • saa | ২৩ অক্টোবর ২০০৬ ১৫:২৫561084
  • বিক্রম,
    না না তুমি কিছু ভুল বলোনি, আসলে আমি এখানে খুব কাছ থেকে ক্যাথলিক স্কুল দেখেছি, আমার ও একটু অদ্ভুত লেগেছে, যেন মনে হয়েছে আমাকে ঠিক এখানে মানায়না। আমার অনেক ক্রিশ্চান কলিগ ও এক ই কথা বলেছে, যে তারাও অনেকটা এরকম ই ফীল করে। কিন্তু সেখানে আমার কখনো মনে হয়নি এরা কারুকে কনভার্ট করার জন্য কোনো বলপ্রয়োগ করতে পারে, বা এই মৌলবাদ কখনো টেররিসম এর পর্যায়ে পৌঁছতে পারে।
    আমি হয়তো সেটাই বলতে চেয়েছিলাম, যদিও ইতিহাসে অনেক ই এরকম ঘটনা পাওয়া যাবে। আই আর এ র সন্ত্রাস এখনো লন্ডনের মানুষের মন থেকে মুছে যায়নি।
    তবু ও যদি আমার লেখায় কিছু অসঙ্গতি থেকে থাকে আমার বলতে দ্বিধা নেই যে হয়তো আমার ই ভুল। মানুষের অবচেতনে ও হয়তো কিছু অসহিষ্ণুতা থাকে। সাধারণ মানুষ হিসেবে হয়তো আমার লেখা তার ই শিকার!
  • vikram | ২৩ অক্টোবর ২০০৬ ১৫:৪৪561095
  • সারদা,
    উত্তর পেয়ে ভালো লাগলো, কারন আপনার বক্তব্য আপনি পরিষ্কার করে রেখেছেন।
    সমস্ত ধর্মে বলপ্রয়োগ করে কনভার্শান আগে ও এখন খুব বেশি। আপনি যেমন মুসলমান মৌলবাদ বলছেন, তেমন হিন্দু মৌলবাদ আছে। বা ধরুন এখন যেমন ইনস্টিটিউশানালইজড ভাবে হোয়াইট খ্রিশ্চান সুপ্রিমেসি পৃথিবীতে ভর্তি করে দেওয়া হচ্ছে।
    আই আর এ নিয়ে অনেক কথা বলার/লেখার আছে। কিন্তু ইনফমেশান এবং যুক্তি কম। কিন্তু এই নিয়ে অবশ্যই লিখবো। এই আর এ ১৯১৬ তে আয়ার্ল্যান্ডে স্বাধীনতা এনেছিলো। আজকে এখানে আই আর এ ব্রাত্য। অন্যরকমভাবে। তখন যারা স্বাধীনতা এনেছিলো, তখন তাদেরকে ব্রিটিশ পুলিশ দড়ি বেঁধে নিয়ে যাবার সময় ডাবলিনের লোক তাদের গায়ে থুতু দিয়েছিলো। কিন্তু তার কারন অন্য।

    বিক্রম
  • saa | ২৩ অক্টোবর ২০০৬ ১৫:৫০561106
  • ধন্যযোগ বিক্রম, আই আর এ নিয়ে লেখা পড়ার অপেক্ষায় রইলাম।
  • Arjit | ২৩ অক্টোবর ২০০৬ ১৫:৫২561117
  • না না বাড়ি থেকে লিখে আনতে বলেনি - চার বছরের ছেলে লিখবে কি, ব্যাগে একটা চিরকুট ছিলো (প্যামফ্লেট জাতীয়) তাতে লেখা ছিলো এই এই বলিবে - মানে তুমি কে, কোত্থেকে এলে (মানে ভগা তোমাকে ইস্ক্রু-ডেরাইভার দে বানিয়েচে আরকি) - এগুলো শেখাও...কানে না নিলেই হল।

    তবে, নার্সারীতে, এবং ইস্কুলেও অফিসিয়াল মাল্টিকালচারিজম আছে - যেমন দীওয়ালি হত নার্সারীতে, হোলির দিন ফেস-পেইন্টিং (হোলি আর এরা কি করে খেলবে, তাই ফেস-পেইন্টিংই সই), চাইনীজ নিউ ইয়ার, হানুকা-টানুকাও হত। ইস্কুলেও ওরকমই।

    ভর্তি-টর্তির ব্যাপারে অবশ্য লম্বা প্রেফারেন্স লিস্ট আছে - ওই ক্যাথলিক হ্যানোত্যানো, ঋক সেই লিস্টিতে এক্কেরে লাস্ট ক্যাটেগরিতে ছিলো - মানে "অন্যান্য"...
  • r | ২৩ অক্টোবর ২০০৬ ১৮:৩২561128
  • ফ্যান্টাস্টিক!!
  • Paramita | ২৩ অক্টোবর ২০০৬ ২০:৩৭561139
  • শমীক, ওটা পারোলিনের লেখা, শিমুলমিতার নয়।
  • bozo | ২৩ অক্টোবর ২০০৬ ২০:৫৮561150
  • লেখাটি ব্রেশ জাতীয়। ব্রেশ, ব্রেশ।
  • Gaza | ২৫ অক্টোবর ২০০৬ ০৫:৪০561161
  • GuruChandali University খুল্লে কেমন হয়?
    এতো প্রতিভা কোথায় রাখবো?
    course এর নাম,দিদিমনিরা ঠিক করুন।
    Princi কি ভিকিদা হবেন?
    গাজা
  • dam | ২৬ অক্টোবর ২০০৬ ১৬:৪৭561172
  • বুলবুলভাজাটা এক্কেরে হাতেগরম। চমৎকার মুচমুচে।
  • Guruchandali | ২৯ অক্টোবর ২০০৬ ০৯:৫৫561184
  • ---------------------------------------------------
    নতুন বুলবুলভাজা : হলদে কেকের রাস্তা
    ---------------------------------------------------
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন