এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ২০১২ লন্ডন অলিম্পিক

    S
    অন্যান্য | ১১ জুলাই ২০১২ | ২৪৪০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২৭ জুলাই ২০১২ ০৪:২৮568680
  • অলিম্পিক ফুটবলের নিয়মগুলো কেউ লিখে দিও - ঐ ২৩ বছরের নিচে কজন পেশাদার খেলতে পারে ইঃ
  • S | ২৭ জুলাই ২০১২ ০৪:৩১568691
  • ধুর অলিম্পিক ফুটবল। ওটা আবার কোনো খেলা হোলো নাকি? অলিম্পিকে দেখতে হয় ১) অ্যাথালেটিক্স, ২) সাঁতার, ৩) জিমন্যাস্টিক, আর ৪) হকিতে লড়াই করে ভারতের হার।
  • aranya | ২৭ জুলাই ২০১২ ০৪:৩৪568702
  • এস, একমত। অ্যাথলেটিক্স-ই হল যারে কয়, অলিম্পিকএর জুয়েল অন দ্য ক্রাউন। মৃত্যুর আগে ভারতের একটা অ্যাথলেটিক্স সোনা দেখে যাব, এই সামান্য খায়েশ
  • S | ২৭ জুলাই ২০১২ ০৪:৩৮568713
  • তার আগে দিদি কোলকাতাকে লন্ডন বানিয়ে দেবেন। যদি না কেউ হেঁটে মেরে দেয়।
  • গান্ধী | ২৭ জুলাই ২০১২ ০৮:২৭568724
  • ফুটবলে অনুর্দ্ধ-২৩ যে কেউ খেলতে পারে। ঐ প্রফেশনালের গল্পটা উঠে গেছে। খালি ৩ জন ২৩এর বেশি প্লেয়ার খেলে।।

    অ্যাথলেটিকে সোনা জিতুক একট।। কিন্তু কে জিতবে? এবার পদক সংখ্যা দুই অংকে যাচ্ছেই খাতায়-কলমে। আসলে কটা হয় দেখি। আশা করা যায় আগের থেকে বাড়বে
  • S | ২৭ জুলাই ২০১২ ১০:১৫568735
  • মার্সেলো রিয়েলে খেলে। বার্সা-য় ডানি আলভেস। রাফায়েল গোল দেওয়ায় বেশ খুশী হলাম।
  • Ss | ২৭ জুলাই ২০১২ ১০:২৫568746
  • আচ্ছা, আজকে আমাদের কেউ compete করছে?
  • b | ২৭ জুলাই ২০১২ ১০:৩৪568757
  • দু দুবার ব্রোঞ্জ হাতের কাছে এসেও ছিটকে গেছে। ১৯৮৪ তে টপ ফর্মে থাকা উষার ফোটো ফিনিশে হার। ৬০ সালে মিলখা সিং এর দৌড়তে দৌড়তে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকানো আর সেই সুযোগে অন্য পাশ দিয়ে টপাটপ সাহেবদের বেরিয়ে যাওয়া।

    শুটিং এ তিনটি গোল্ডের থেকেও অ্যাথলেটিক্সে একটি ব্রোঞ্জ পেলে বেশি ভালো লাগবে।
  • গান্ধী | ২৭ জুলাই ২০১২ ১১:০৪568768
  • ছইড়িয়ে ফেলিছি অ্যাড্রিয়ানোর সাথে

    বক্সিং ২৮থেকে শুরু
    আর্চারিতে আজ থেকেই পুরো ভারতের টিম নামছে
    হকি ২৯থেকে শুরু
    টেনিস ২৮ থেকে শুরু
    শ্যুটিংও ২৮থেকে
  • Ss | ২৭ জুলাই ২০১২ ১৭:২২567753
  • ছেলেদের আর্চারিতে টীম আর ব্যাক্তিগত র‌্যাঙ্কিং রাউন্ডে ছড়িয়ে ফেলেছে।

    এবার মেয়েদের টা শুরু হচ্ছে।
  • গান্ধী | ২৭ জুলাই ২০১২ ১৭:৩৪567764
  • ১২ মানে কি লাস্ট? কটা দেশ ছিল ?? হেব্বি ঘেঁটে যাই এগুলো তে
  • গান্ধী | ২৭ জুলাই ২০১২ ১৭:৩৬567775
  • হুম্ম ১২ মানে লাস্ট। কিন্তু র‌্যান্কিং দিয়ে কি হবে ??
  • Ss | ২৭ জুলাই ২০১২ ১৮:৩৩567785
  • র‌্য্যঙ্কিং দিয়ে ড্র বানানো হবে। ১২ বোধওয় ১ এর সাথে খেলবে। নক আউট ড্র --- তো ১২ হওয়াতে গুচ্ছ চাপ।
  • গান্ধী | ২৭ জুলাই ২০১২ ১৯:৩৬567786
  • ভারত-জাপান পড়েছে।

    মেয়েদেরটায় এখনো কোনো আপডেট নেই
  • গান্ধী | ২৭ জুলাই ২০১২ ২০:১৪567787
  • মেয়েদের পারফোর্মেন্স মোটের উপর ভালই

    দলগততে ৯

    আর ব্যক্তিগততে

    দীপিকাকুমারী - ৮
    লাইশ্রাম না কি নাম সে -২২
    স্বরু না কি নাম - ৫০

    দীপিকা ব্যক্তিগততে কিছু একটা করতেই পারে। ১নম্বর র‌্যাঙ্ক দেখলাম ওর।
  • কোয়ার্ক | ২৭ জুলাই ২০১২ ২০:২৭567788
  • একটা কথা মনে হচ্ছে, বলেই যাই। আচ্ছা এই যে প্রত্যেক বছর অস্কার পুরস্কারের অনুষ্ঠান হয়। সেখানে কি কার্ল লিউইস বা নাদিয়া কোমানচি কিম্বা মার্ক স্পিৎজ - এদের কেউ ডাকে?

    অদ্ভূত প্রশ্ন? তাহলে অলিম্পিকের মশাল দৌড়ে অমিতাভ বচ্চন কেন? লিভিং লেজেন্ডের প্রই পূর্ণ সম্মান জানিয়েই বলছি, কারো প্রাপ্য সম্মানের চেয়ে বেশি দেখালে, অন্য কাউকে অসম্মান করা হয় ব'লে মনে হয়।

    খেলার মাঠটা খেলোয়াড়দের জন্যেই থাক।
  • গান্ধী | ২৭ জুলাই ২০১২ ২০:৩৯567789
  • খুব ফালতু লেগেছে এটা। যারা প্রাক্তন ক্রীড়াবিদ তাদেরকেই ডাকা উচিত ছিল।

    তবে মিডিয়া বড় বালাই, আজ যদি মিলখা সিংকে দৌড়াত তাহলে কি আর মিডিয়া এত নিউজ করতো? ভারতের পাব্লিক এতেই বেশী আনন্দ পায়। কাল কিছু লোককে বলতেও শুনেছি। অলিম্পিকের মশাল দৌড়ে বিগ-বি মশাল নিয়ে দৌড়াবে। দেখতে হবে। এই তো অবস্থা।
  • প্পন | ২৭ জুলাই ২০১২ ২১:০৩567791
  • অ্যাথলেটিক্সে সোনা? একটা পদক এলেও বুঝব লটারি লেগে গেছে।

    কিন্তু কে আনবে শুনি? ঊষার পরে এক অঞ্জু ববি জর্জকে নিয়ে যা একটু হইচই হয়েছিল। সেও তো সেশমেশ বাজে ধ্যাড়িয়েছিল।
  • S | ২৭ জুলাই ২০১২ ২১:১৯567793
  • অলিম্পিকে তো ঘুরতে যায় - আর প্রাক্তন অলিম্পিয়াডের ইয়ে পেতে। পদক কে কবে কটা পেয়েছে?
  • প্পন | ২৭ জুলাই ২০১২ ২১:৪১567794
  • সে কথা না, কিন্তু অ্যাথলেটিক্সে পদক আসবে এই আশাবাদেরও তো একটা ভিত্তি থাকে। যেমন ব্যাডমিনটনে সাইনা, বা আর্চারিতে দীপিকা।

    তো, অ্যাথলেটিক্সে কিনি?
  • aranya | ২৮ জুলাই ২০১২ ০১:২২567796
  • ট্র্যাকে হবে না, তবে ফিল্ড ইভেন্টসে, ডিসকাস, শট পাট - এগুলোতে মেডেল প্রসপেক্ট আছে - অ্যাথলিটদের নাম মনে নাই।
  • sp | ২৮ জুলাই ২০১২ ০৩:২৫567797
  • মেয়েদের ডিসকাস থ্রোতে কৃষ্ণা পুনিয়া মেডাল পাইলেও পাইতে পারেনঃ http://en.wikipedia.org/wiki/Krishna_Poonia
  • aranya | ২৮ জুলাই ২০১২ ০৪:২৭567798
  • হ্যাঁ, কৃষ্ণা পুনিয়া, নাম-টা মনে পড়ছিল না, থ্যাংকস এসপি।
  • sp | ২৮ জুলাই ২০১২ ০৫:১৮567799
  • অরন্য, দেশজ মিডিয়া (খুব সম্ভব্তঃ আবাপ অথবা টাইমস অফ ইন্ডিয়া) ছেলেদের ডিস্কাস থ্রোয়ার ভিকাস গৌড়াকেও মেডাল প্রস্পেক্ট বলছেঃ) এদিকে তীরন্দাজিতে ছেলেদের টিম ছড়িয়েছে যথারীতি।
  • gandhi | ২৮ জুলাই ২০১২ ১৪:৪৬567802
  • আর্চারি ছেলেদের দলগততে হেরে গেল। জিততে জিততে লাস্ট বারের তীরে রাই ছড়িয়ে ফেললো
  • gandhi | ২৮ জুলাই ২০১২ ১৪:৪৬567801
  • আর্চারি ছেলেদের দলগততে হেরে গেল। জিততে জিততে লাস্ট বারের তীরে রাই ছড়িয়ে ফেললো
  • গ্ত্ব্রৃ | ২৮ জুলাই ২০১২ ১৪:৫৫567804
  • অমিতাভ বচ্চন শুধু কেন? অলিম্পিকের মশাল নিয়ে যারা দৌড়ান তাঁদের সবাই ক্রীড়াবিদ হন না। কোনো অলিম্পিকেই হয় না। এবারেও বহু নামী এবং বহু অনামী লোক মশাল নিয়ে দৌড়িয়েছে- ৮০০০ লোক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন