এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হানি সিং, অশ্লীল র‌্যাপ ও বর্তমান প্রজন্মের সঙ্গে বিমর্শ

    ranjan roy
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১৩ | ৭৬০৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ০৮ জানুয়ারি ২০১৩ ২১:২৫578611
  • ফিমেল বাদ।
  • Du | ০৮ জানুয়ারি ২০১৩ ২১:৩২578622
  • অক্ষ, মানে বক্তব্য এই যে, পরিস্থিতিটা, পৃথিবীর এই প্রান্তে এমনই যে বিতর্কটা এখানে জাস্ট হতে পারে না, অন্য কোথাও হলেও।
  • a x | ০৮ জানুয়ারি ২০১৩ ২১:৫৬578633
  • দু, কিন্তু বিতর্ক তো এখানেই হতে হবে, এখানেই তো কন্যাভ্রুণ হত্যা, এখানেই তো মেয়েদের স্বাধীনতা খুব ধীরে হলেও, কিছু একটা হচ্ছে।

    ভেবে দেখ, কয়েক বছর আগেও "রেপ" শব্দটাই একটা নিষিদ্ধ শব্দ ছিল। বাবা-মা'র সামনে বলা যায়না এমন একটা শব্দ। সেখানে কাতারে কাতারে মানুষ পাব্লিক ডোমেনে এই শব্দটা উচ্চারণ করছে, এইটুকুও, শুধু এইটুকুও একটা স্টেপ। এই যে ছেলে মেয়ে নির্বিশেষে ক্রমে শুধু কিছু লিবেরাল অন্দরমহল থেকে রাস্তায় নেমে মেয়েদের অধিকার নিয়ে কথা বলছে, এটাও। এর সাথে মধ্যযুগীয় মানসিকতার নেতারা, স্বামীজিরা, চ্যালারা, খাপ পঞ্চায়েতেরা এরাও আছে, বহাল তবিয়তেই এখনও বহু বহুদিন থাকবে। এই কনফ্লিকটিং সামাজিক পরিস্থিতিতেই তো বিতর্ক তৈরি হয়।
  • ranjan roy | ০৯ জানুয়ারি ২০১৩ ০০:৪৭578644
  • জনতা,
    কী বেকায়দায় পড়েছি যে সামলাবো? আমার বক্তব্যটি আপনকে ও আরো কাউকে বোঝাতে পারিনি বলে একটু ব্যাখ্যার চেষ্টা করেছি মাত্র। আমি লেখাটা ব্যর্থ বলেছি কিন্তু তার একটি শব্দও অস্বীকার করতে রাজি নই।
    দুই, শ্রমিকশ্রেণীর ভাষা মানেই খিস্তির ভাষা এটাই আমার বক্তব্য নাকি? আর হানি সিং শ্রমিক শ্রেণীর সাংস্কৃতিক মুখপাত্র? মহিলাটি র‌্যাপের উৎপত্তি ও অভিব্যক্তির উৎস হিসেবে যে ঘেট্টো ও হারলেমের জীবনযাত্রার কথা বলেছে তার মানে কি ও শুধু র‌্যাপের মাধ্যমেই শোষিত জনতা কথা বলে, তাদের অন্য কোন অভিব্যক্তি নেই, প্রতিবাদের অন্য কোন ভাষা জানে না-- এই বলেছে নাকি?
    আপনাকে নমস্কার!
    শুধু বলবো এই টইয়ে শিবাংশুর বক্তব্য ও বুলবুলভাজায় রূপংকরদার বক্তব্য দেখুন। অন্ততঃ এঁদের লেখায় কখনো কোন খিস্তির ভাষার প্রতি পক্ষপাত বা বামপন্থাকে কথায় কথায় গাল দেয়ার ঝোঁক রয়েছে এমন আক্ষেপ আপনিও করতে পারবেন না।
    আমার লেখাটি একমাত্রিক নয়। নতুন প্রজন্মের মহিলাটির বক্তব্যের সঙ্গেও সর্বাংশে একমত নই। তবু আমায় ভাবিয়েছে তাই এখানে শেয়ার করলাম। কারণ আমরা বাঙালী ভদ্রলোকেরা অতিসরলীকরণে বিশ্বাসী। সেই জায়গাটায় আঙুল রাখতে চেয়েছিলাম।
    পিনাকী,
    লেখাটি ব্যর্থ। কিন্তু আমার বক্তব্যটি আমার চেয়েও ভাল করে শিবাংশু বলে দিয়েছেন।
  • ranjan roy | ০৯ জানুয়ারি ২০১৩ ০১:০৬578655
  • আমার লেখাটা এখন আমিই আর একবার পড়লাম।কারণ, কেউ কেউ এমন বলছেন যেন লেখাটির উদ্দেশ্য হানি সিং এর লিরিককে জাস্টিফাই করা।
    পড়ে দেখলাম আমি মহিলাটিকে বলেছি যে এই লিরিককে যদি গান বলতে হয় তবে ফুটপাথে বিক্রি হওয়া 'সচিত্র কোকশাস্ত্র' কে সাহিত্য পদবাচ্য মানতে হবে আর তাই নিয়ে পিএইচ ডি ও করা যাবে।
    আর মহিলাটি আমাদের প্রজন্মের বাঙালী ভদ্রলোকদের শাঁস ছেড়ে খোসা নিয়ে চেঁচামেচি করার প্রবণতাকে ব্যঙ্গ করেছেন। এবং হানি সিংকে শুনতেও চান নি। কারণ ওটা আদৌ আমেরিকান র‌্যাপের সঙ্গে তুলনীয় নয়। উনি একে অযথা বিচলিত হয়ে প্রতিক্রিয়া দিয়ে স্বীকৃতি দেয়ার যোগ্য মনে করেন নি। জানেন এসব নবধনাঢ্যদের' চোঁচলে', বুদ্বুদের মত মিলিয়ে যাবে।
    আকা,
    হ্যাঁ, আমি যখন রাজকাপুরের হিট টিউন 'বোল রাধা বোল সঙ্গম হোগা কি নহীঁ?' বলে ঘরে হাফ প্যান্ট পরে খেলার মাঠে যাবার সময় চেঁচাচ্ছিলাম তখন বাবা খুব রেগে গিয়েছিলেন। ছোটকা কান মূলে দিয়ে বলেছিলেন যে ঘরের মধ্যে এসব গাইবার সাহস যেন না হয়!
    আবার দেখুন, মলয় রায়চৌধুরির ছেলেবেলায় পাটনার বাড়িতে রবীন্দ্রসংগীত্গাওয়া মানা ছিল, 'অশ্লীল' বলেঃ)))
    লেখাটি অতি বাজে হয়েছে কারণ এটা বোঝাতে আমাকে মানেবই লিখতে হচ্ছে।ঃ))
  • aka | ০৯ জানুয়ারি ২০১৩ ০১:১৮578666
  • রঞ্জনদা, হানি সিংয়ের গান পারভার্ট। বোল রাধা বোল সঙ্গম হোগা কি নেহি, পার্সেপ্শনের ওপর ডিপেন্ড করে অশ্লীল হতেও পারে। ওভারজেনারালাইজেশনে না গিয়ে হানি সিংয়ের গানের লিরিকটাকেই দেখুন আর সেখানেই শেষ করুন। সঙ্গম হোগা কি নেহি আর

    Tere sir se chudney ka bhoot utaroon
    Choodney key baad tujhe jutey maroon

    পাশাপাশি রাখুন তাহলেই দেখবেন দুটোর মধ্যে কোয়ালিটেটিভ ডিফারেন্স কোথায়। আমার অবস্থান খুব সিম্পল, দিজ শুড বি ব্যানড।
  • ranjan roy | ০৯ জানুয়ারি ২০১৩ ০১:৩৭578677
  • আকা,
    এতসবের কোন দরকার নেই। গানটা গান বলাই যায় না। বয়েজ হোস্টেলের ইয়ের মত।এ নিয়ে কোন বিতর্ক নেই। আর আজ থেকে আটচল্লিশ বছর আগের রুচিতে সঙ্গম ও খুব শকিং গান ছিল। আপনি দুটো গানকে আজকের সময়ে তুলনা করছেন। রুচি অবশ্যই টাইম স্কেলের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল।
    কিন্তু ব্যান করলে অনেক সম্মান দেয়া হয়ে যাবে। সামাজিক বয়কট করাই যথেষ্ট, প্র্যাকটিক্যালি। ব্যান হয় পথের দাবী, ব্যান হয় বন্দে মাতরম, ব্যান হয় লেডি চ্যাটার্লি'জ লাভার।
    আর ব্যানের রাস্তায় হাঁটলে নানা কারণে লোকে শান্তি ভঙ্গ বা কোন কমিউনিটির রুচিতে বাঁধছে বলে অনেক কিছু ব্যান করার দাব তুলব। যেমন কোলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বলা হয়েছে ওখানের অডিটোরিয়ামে ছাত্রসংগঠন ছাড়া কোন রাজনৈতিক দলের সভার অনুমতি দেয়া চলবে না। কেন বুদ্ধ-বিমানকে সভা করতেদেয়া হয়েছিল তার কৈফিয়ৎ দিতে হবে, ইত্যাদি, ইত্যাদি।
  • aka | ০৯ জানুয়ারি ২০১৩ ০১:৫২578688
  • রঞ্জনদা, আমার মনে হয় খামোখাই এতটা থিওরাইজ করছেন। ব্যান হয় চাইল্ড পর্ণোগ্রাফিও, সেইরকমই এই পারভার্ট মালও ব্যান হওয়া উচিত। এই গানের মধ্যে যে এক্সপ্লিসিট যৌন পার্ভার্শন আছে, মেয়েদের প্রতি অবমাননা আছে তাতে এই গান বা হোয়াটএভার যেকোন সভ্য সমাজে ব্যান হওয়া উচিত। দলমত, রাজনীতি নির্বিশেষে ব্যান করা উচিত। কবে কে সামাজিক ব্যান করবে তার জন্য ওয়েট করাই উচিত নয়। এ টলারেন্স লেভেলের অনেক বাইরে।
  • S | ০৯ জানুয়ারি ২০১৩ ০৩:২৯578694
  • আমার যুক্তিটা অন্যদিক দিয়ে। এই গান কে শুনবে, কে শুনবে না সেটা আমি-আপনি বলতে পারবো না। অমি এমিনেম শুনি, আপনার ভালো নাও লাগতে পারে। আবার কেউ বাবা সেহগল শুনতো, সেটা অনেকের ভালো নাও লাগতে পারে। আবার যা জানলাম লোকে হাজার হাজার টাকা খরচ করে এই হানি সিং এর গান শুনতে যাচ্ছে। এমনকি মহিলা মুখ্যমন্ত্রী নেচেও দিচ্ছেন তা গানে। তার মানে কারো কারো এই গান ভালো লাগে। আমার ব্যক্তিগত ভাবে ভালো লাগেনা। তা মানে আমি বলবো হানি সিং ব্যান করো, আপনি বলবেন এমিনেম ব্যান করো, কেউ বলবেন বাবা সেহগল ব্যান করো, আবার কেউ বলবেন চোলি কি পিছে ব্যান করো। সকলে নিজের নিজের অবস্থান থেকে মাপ করছে। এটাতে একটা প্রব্লেম আছে, সেটা আপনারা আশা করি নিজেরাই বুঝছেন।

    আরো একটা ব্যাপার। লোকে দাবি করেছে কেন সাধারন জনতা সুরক্ষা পাবে না। সরকারের কাছে জবাব চেয়েছে - চাইতেই পারে। সরকার কি বলছে? সুরক্ষা দেব, সব বন্দোবস্ত করা হচ্ছে - ঠিক হ্যায়? জনতা দাবী করেছে সরকার যদি বুঝতেই পারেন যে ঘাটতি ছিলো তাহলে এতোদিন কেন করা হয়নি? সরকার বলছেন - বলছি তো এখন থেকে সব ঠিক ঠাক হবে। কিন্তু চারপাশ দেখে বোঝা যায় কিছুই পরিবত্তন হয়নি। তাই আবার দাবি, জবাব চাই। তা এবারে সরকার জবাব দিচ্ছেন - আজকালকার ছেলে মেয়েরা জিন্স পরে, রাতে ঘুরে বেড়ায়, ডিস্কোতে যায়, হানি সিং এর গান শোনে। তাই এতো নিরাপত্তর অভাব। তো এগুলো সব ব্যান করে দাও। এটা আরেকটা প্রব্লেম।
  • aka | ০৯ জানুয়ারি ২০১৩ ০৩:৩৮577713
  • না না কি কি চলবে না সে নিয়ে সমাজের পরিষ্কার বক্তব্য আছে। যেমন ন্যাংটো হয়ে রাস্তায় ঘোরা মানা, চাইল্ড পর্নোগ্রাফি মানা, তেমনই হানি সিং মানা। ওভারজেনারালাইজেশনের কোন মানেই হয় না। হানি সিংয়ের গানকে আলাদা ভাবে দেখুন।
  • S | ০৯ জানুয়ারি ২০১৩ ০৪:৫৬577714
  • ডিফাইন 'সমাজ'।
  • Ishan | ০৯ জানুয়ারি ২০১৩ ০৮:১৫577715
  • আহ, সমাজ বলতে গেলে ফ্রিডম বলতে হয়। এই তথাকথিত "মুক্ত" সমাজের শুরু তো ফরাসী বিপ্লব থেকে। তা, ফরাসী বিপ্লব পৃথিবীকে শুধু সাম্য, স্বাধীনতা ইত্যাদি শেখায়নি। রোবসপিয়ের পূর্ববর্ববর্তী ফরাসী বিপ্লব মার্কুইজ দা সাদকেও দিয়েছে। শিল্পীর স্বাধীনতা (পর্নোগ্রাফি সমেত) সমাজেরই দান। ওখান থেকে পিছু হটলে টোটালিটারিয়ানিজমে যেতে হয়। সে যাওয়া যাবেনা। হানি সিং, ফিফটি শেডস অফ গ্রে সবই থাকবে তার নিজের নিজের জায়গায়। :)
  • Ishan | ০৯ জানুয়ারি ২০১৩ ০৮:১৬577716
  • উইকি থেকে মার্কুইজ দা সাদঃ
    http://en.wikipedia.org/wiki/Marquis_de_Sade
    এ পড়ে পুরো বোঝা যাবেনা। কিন্তু পরিচিতি টুকু পাবেন।
  • a x | ০৯ জানুয়ারি ২০১৩ ০৮:৪৪577717
  • মার্কি বা মাখ্কি দ সাদ। আমারও এই আলোচনাটার শুরু থেকেই সাদের কথা মনে হচ্ছিল। লেটার্স ফ্রম প্রিজন পড়েছি। সে যা জিনিস!
  • a x | ০৯ জানুয়ারি ২০১৩ ০৮:৪৬577718
  • কিন্তু, শিল্পীর স্বাধীনতা যেমন সমাজের দান, হেট স্পিচের বিরোধিতাও সমাজের দান।
  • sosen | ০৯ জানুয়ারি ২০১৩ ০৯:৪৫577719
  • শিল্পীর স্বাধীনতা যখন সমাজের একটি বিশেষ অংশের স্বাধীনতা ক্ষুণ্ণ করে, তখন সেই শিল্পের বিরুদ্ধে প্রশ্ন উঠতেই পারে। এই গানের ভাষা ও সেন্টিমেন্ট দুটোই প্রশ্নযোগ্য। আর যারা লোকে শুনবেনা বলছেন, তাদের দৃষ্টি অবরুদ্ধ। লোকে যৌন সুড়সুড়ি থাকলেই হামলে পড়ে। গ্রহণ -বর্জনের জন্য মুক্ত সমাজ ভারতে নেই। আর রেপ ফ্যান্টাসি পর্ন, চাইল্ড পর্ণগ্রাফি বিভিন্ন দেশে নিষিদ্ধ। এটা তো সকলের জানা হওয়া উচিত।
  • siki | ০৯ জানুয়ারি ২০১৩ ০৯:৪৮577720
  • ক।
  • siki | ০৯ জানুয়ারি ২০১৩ ০৯:৫২577721
  • বেসিকালি যেটা কেউ বলছে না, সেটা হচ্ছে এখানে একটা ওয়েল ডিফাইনড অপরাধকে, শাস্তিযোগ্য অপরাধকে গ্লোরিফাই করে গান লেখা হয়েছে। এর সাথে অন্যান্য যৌন সুড়সুড়িমূলক গানের তুলনা করা হচ্ছেই বা কেন? যৌনতামাখানো গান বা গানের লিরিকস তো পেনাল কোড অনুযায়ী বা সামাজিক রীতিনীতি অনুযায়ী কোনও অপরাধ নয়!

    প্রসঙ্গত, চুরি-ও একটা ওয়েল ডিফাইনড, শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু যুগ যুগ ধরে গানে সাহিত্যে "চুরি" শব্দটাকে রোমান্টিসাইজ করে অনেক অনেক লাইন লেখা হয়েছে, ফুল চুরি, নজর চুরি, মন চুরি ইত্যাদি কোনও শাস্তিযোগ্য অপরাধ নয়। চুরির অনেক গ্রেডেশন আছে, অনেক রকমের মানে হয়। কিন্তু বলাৎকার, রেপ -- এর কি কোনও গ্রেডেশন আছে? যে কোনও গ্রেডে, যে কোনও ভাবে হলেই এই অপরাধ নিন্দনীয়, শাস্তিযোগ্য। তাকে গ্লোরিফাই করে গান লিখলে গাইলে ঘেন্নাটা জাগবেই।
  • dukhe | ০৯ জানুয়ারি ২০১৩ ১০:০২577722
  • পাবলিক প্লেসে এই গান ইভ-টিজিং গোছের কিছুর আওতায় পড়বে না?
    হানিবাবু নিজের বাথরুমে গুনগুনালে কার কী এসে যায়?
  • | ০৯ জানুয়ারি ২০১৩ ১০:১১577724
  • ঋদ্ধি আর সোসেনকে 'ক্ক'।
  • mango public | ০৯ জানুয়ারি ২০১৩ ১০:৪৭577725
  • "gandu"-r rap সং আর hani সিং এর তফাত কোথায়? গুরুতে Q আর তার সাকরেদের যাতায়াত আছে না?
  • h | ০৯ জানুয়ারি ২০১৩ ১১:১৩577726
  • গান্ডুর র‌্যাপ এর সংগে একটা ইম্পর্টান্ট পার্থক্য হল, পৌরুষের আস্ফালন হিসেবে গান টা গাওয়া হচ্ছে না, গানটা গাইছে একজন নিঃসংগ ছেলে, যে বোঝে সে একটা হেরো, বুঝে রেগে যায় কিন্তু তারপরে রিকসাওয়ালার কাছে চড় খায়। ইত্যাদি।

    জানি না আমি ঠিক বলতে পারছি কিনা, কিন্তু এটা আমার কাছে একটা ইম্পরটান্ট পার্থক্য।

    আর কে কোথায় আসা যাওয়া করে তার জন্য তার তৈরি লিরিকের পপুলারিটি বা গ্রহণযোগ্যতা নির্ভর নাও করতে পারে। আমি পার্সোনালি Q ভদ্রলোক কে চিনি না, চিনতে আগ্রহী ও নই। তার এই সিনেমা আমার কিছু কিছু ভালো লেগেছে, অনেকটাই লাগে নি। কিন্তু তার সংগে অশ্লীলতা বা গুরুচন্ডলির সোশাল নেটওয়ার্ক এর সম্পর্ক কম। অন্য ইউজার দের আলাদা ব্যক্তিগত বা সমষ্ঠিগত অবস্থান থাকতে পারে, তার কোনোটাই গুরুচন্ডালি ওয়েব সাইটের সংগঠক দের অবস্থান নাও হতে পারে।

    জাস্ট যা মনে হল বললাম।
  • mango public | ০৯ জানুয়ারি ২০১৩ ১১:৩৮577727
  • :-)) gandur গানের লিরিক শুনে কি আহারে বেচারা হেরো ছেলে মনে হয়? গুরু সংগঠক দের গাল তো দি নি। হানি সিং আলোচনা তে গান্ডু আসবে না ক্যানো এটাই তো বলেছি। আর Q বা তার সঙ্গী রা যখন গুরু তে বুলবুলভাজা লেখে তখন তার মানে তাদের যাতায়াত আছে, তাদের কেই ডিফেন্ড করতে দেয়া হোক, গুরুর গায়ে মাখার কিছু নেই তো। লিরিক ধরে ধরে জাস্টিফাই করুক কোথায় ওটাও যৌনগন্ধি "পৌরুষের আস্ফালন" নয়, গোদা বাংলায় মানে বই লিখে দিক কোথায় আলাদা। সেটা যদি তারা না করে তাহলে তাদের কেও হানি সিং সমগোত্রীয় ছাপ্পা মারলে গুরুর গায়ে লাগার বা আড়াল করার কথা নয়। নইলে ব্যাপার টা ভাষাগত সাম্প্রদায়িকতা হয়ে যায়। ভাবা প্রাকটিস করা ভালো
  • ranjan roy | ০৯ জানুয়ারি ২০১৩ ১২:০৩577728
  • ম্যাঙ্গো পাব্লিক,
    খেয়েছে! কে কাকে ডিফেন্ড করবে কি করবে না, সেটাও আপনি ঠিক করে দেবেন? কিউ বা পিউ যাদের এ পাড়ায় যাতায়াত আছে তারা নিশচয়ই দেখছে? তাদের ইচ্ছে হলে ডিফেন্ড করবে বা করবে না। হতেই পারে ওরা খালি মুচকি হাসছে ঃ)))
    আর হানু বা আমি কেউ গুরু নই, দুজনেই মহাচন্ডাল! গুরু এখানে কোথায় গায়ে মাখলো? এটা আনমডারেটেড পাতা, এখানে সবাই ব্যক্তিগত ভাবে মতামত জানায়, তর্ক করে। সে সম্পাদক ঈশান হলেও।
  • Ekak | ০৯ জানুয়ারি ২০১৩ ১২:১২577729
  • ১) যে কোনো শারীরিক নগ্নতা - সরাসরি যৌন শব্দ অদীক্ষিত মানুষের মধ্যে যৌন উত্তেজনা সৃষ্টি করে। ইটা ঘটনা। ব্যান্দিত কুইন এর নগ্নতা দেখেও আমি লোকজন কে হল এ সিটটি মারতে দেখিছি। কেও তার আগেই দেখানো ধর্ষণ দৃশ্যের যন্ত্রণার সঙ্গে একাত্ম হন নি। হন না। রিসেন্ট পাস্ট এ "ইর্রিকভারেব্ল " সিনেমা তির ক্ষেত্রেও তাই। বাড়ি তে ডিভিডি থাকলে তাড়িয়ে তাড়িয়ে রিপ্লে দেখে লোকজন।
    আসল ঘটনা হলো যৌনতা শক থেরাপি হিসেবে ব্যবহার করা কঠিন এবং খুব উচ্চ মানের শিল্পী + সমঝদার এর মানসিক সম্মিলন দাবি করে। যে দেখাচ্ছে এবং যে দেখছে তাদের যন্ত্রণা যেন কথাও মেলে। কিন্তু ৯৯ % ক্ষেত্রে সেটা হয় না। লোকে যতই বড় বড় বাতেল্লা দিক দুপায়ের ফাঁকে ইসারা জাগে ওসব দেখলে। এর দায় কখনো শিল্পীর -কখনো দর্শক কখনো উভয় এর। কাজেই ইটা খুব গ্রে এরিয়া। দুমদাম শেষ কথা বলার আগে ভেবে নেওয়া ভালো। হানি সিং এর গান (বা এরকম প্রচুর চটুল গান ভোজপুরি -মৈথিলি তে চলে, চলে বাংলাদেশেও। ) যদি ধরে নি যে একজন ধর্ষক এর মানসিকতা কে তুলে ধরেছে ;তাহলেও এই প্রশ্ন গুলো থেকে যায় ।

    ২)সমাজের একেকটা গোষ্ঠী বেঁচে থাকে একেকরকম স্টিমুল্যান্ট কে আশ্রয় করে। কারো কাছে হানি সিং এর গান স্টিমুল্যান্ট। কারো কাছে এই গানের বিরোধিতা করা, ব্যান কর ব্যান কর বলে চেন্ছানো টা স্টিমুল্যান্ট। আবার এই আমার মত পাবলিক দের কাছে পুরো ব্যাপারটার আদ্যপান্ত গতি-প্রকৃতি স্টাডি করা -বিভিন্ন এন্গল এর যুক্তি কে তৌল করে দেখা স্টিমুল্যান্ট। এদের সবাইকেই বাঁচতে দিতে হবে। যাঁরা নিজেদের সাধারণ মানুষের প্রতিভূ হিসেবে দাবি করে বলছেন যে এসব নিয়ে বেশি মগজমারী করা টা আঁতলামির লোক্ষোন বা খারাপ তাঁরা মনে হয় হানি সিং এর ইই ভায়রাভাই। কারণ তাঁরাও তো আদপে মাথার কাজ কে অস্বীকার করছেন। সুধু পোলারিটি আলাদা এই যা।
    অতএব আলোচনা চলুক। ব্যক্তিগত উত্সাহ থাকলে অন্য প্রচুর ভাষায় এরকম অনেক গান আছে সেগুলো শুনে দেখুন।
    অনেকে যেরকম অবাক পৃথিবী হয়ে আছেন সেই ভাবটা কাটবে।

    ৩) স্টেট এই ব্যাপারটা থেকে সরে থাকুক। ব্যান-ফ্যান কিসসু না। কারণ স্টেট এক চোখ কানা। যাই করবে তা বায়াস্ড হবে। আজ একে ব্যান করবে কাল ওকে ছার দেবে। যে দেশে একজন গান্ডু মুসলিম কে জাতিবিদ্বেষ ছড়ানোর অপরাধে তরিঘরি গিরেফতার করা হয় উদিকে আরেক প্রথম প্রজন্মের শুওর যে কিনা সারা জীবন ধরে জাতিবিদ্বেষ ছড়িয়েছে তাকে রাষ্টীয় মর্যাদা দেওয়া হয় ; সেই দেশের স্টেট যত দুরে থাকে ততই মঙ্গল।
  • ranjan roy | ০৯ জানুয়ারি ২০১৩ ১২:১৭577730
  • হানি সিং এর লিরিকের ব্যাপারে আমি হানুর সঙ্গে (হানির সঙ্গে নয়ঃ)), একমত। এটাতে স্টুপিড সেক্সি সুড়সুড়ি নয়, আমার আপত্তি লেগেছে জুতো মারার ব্যাপারটা!
    একজনের জন্যে আর একজনের মনে 'প্রেমহীন কাম' জাগতেই পারে, ফলে সে ভারতচন্দ্রের 'বিদ্যাসুন্দরের' স্টাইলে 'সরোবরে কোন এক কামিনী'কে দেখে 'কোনমতে মোর সনে বঞ্চে এক যামিনী" গোছের আবেদন করতেই পারে। কিন্তু তার পরে তাকে জুতো পেটা করবো এই সংকল্প? নইলে আমি জাঠ নই? মনে হয় ওকেই ধরে জুতো পেটা করি! আর এর মধ্যে জুতোপেটা-পৌরুষের আড়ালে যে কাপুরুষত্ব লুকিয়ে আছে সেটা পুরুষের পক্ষেও মর্য্যাদা হানিকর।
    এই যে তথাকথিত ম্যাচো কনসেপ্ট, এটাই পুরুষতন্ত্রের ইডিওলজি যেটা নিয়ে আমাদের ছেলেরা বড় হয়ে ওঠে, শুধু হরিয়ানায় নয়, বাংলাতেও।
    কিন্তু এর বিরুদ্ধে প্রচার, নিন্দে, বয়কট একরকম, আর আইন করে ব্যান করা আর একরকম। মমতা অম্বিকেশ কে লক আপে পুরলেন। ফলে যে কার্টুনটার অস্তিত্বের কথা জানতামও না, সেটা হুলিয়ে দেখে অন্যদের দেখিয়ে খুব হাসলাম।
    আর 'কিঁউকি ম্যাঁয় ধর্ষক হুঁ' গানটা হানির নয়। বরং ওটায় ধর্ষকদের গ্লোরিফাই না করে ল্যাম্পুনিং করা হয়েছে বলে আমার মনে হয়েছে।
  • ranjan roy | ০৯ জানুয়ারি ২০১৩ ১২:২৬577731
  • এককের সঙ্গে সম্পূর্ণ একমত। অডিও সিডির রমরমার দিনে আশির দশক থেকেই 'ভোজপুরি হট সং' নামে এইসব সিডিগুলো বাজারে ঢেলে বিক্কিরি হচ্ছে, হিন্দি বলয়ে। সেগুলোর কথা এই পাতায় লেখা মুশকিল।
    এখানেই কেউ বাংলদেশের কোন গানের হাস্যকর চিত্রায়ণের ইউটিউব লিংক দিয়েছিলেন। সেটা খুলে দেখতে গিয়ে যা সব চোখে পড়ল--।
    যাকগে, -- অর্থাৎ হানি সিংরা কোন নতুন ঘটনা নয়, অনেক দিন থেকেই আছে। বক্তব্য এখানেই যে হিন্দিবলয়ে এই নিয়ে ব্যানের কথা আর কোন কোন ধর্মগুরু-পলিটিক্সগুরুর মেয়েদের জিন্স পরা ব্যানের দাবি মূল ইস্যু পুরুষতন্ত্রকে হিট করার দিক থেকে চোখ ঘোরাচ্ছে,।
  • siki | ০৯ জানুয়ারি ২০১৩ ১২:৪৩577732
  • আরও দু পয়সা আছে। রাতে লিখছি। এখন ধারাবাহিক মিটিং মিছিল।
  • h | ০৯ জানুয়ারি ২০১৩ ১৩:০৫577733
  • আহারে বেচারা মনে হয় নি, কিন্তু ডেফিনিটলি হেরো মনে হয়েছে।
  • h | ০৯ জানুয়ারি ২০১৩ ১৩:১২577735
  • ভাষাগত সাম্প্রদায়িকতা মনে হলে কিসু করার নেই, কারণ ওটা ভুল মনে হচ্ছে। মেন ব্যাপার হল, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কোথাও ই বিশেষ এ ব্যাপারে পুরুষ দের জেনেরাল অ্যাটিচুডে খুব বেশি পার্থক্য নেই। মাতৃতান্ত্রিক সোসাইটি গুলো তেও ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের খুব শ্রদ্ধা দেওআ হয় কিনা খুব সন্দেহ আছে। স্ট্যাট কম্পেয়ার করলে হয়তো একটা স্টোরি বেরোবে। কিন্তু পেত্যয় হয় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন