এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ! | ০৭ জুন ২০১৩ ১৭:২৮608968
  • Juve RM আর Citeh - এর সাথে ক্থা চালাচ্ছে .. হিগুএইন বা তেভেজ - এর মধ্যে একজনকে কিনবে।

    Varela man utd - এ মেডিক্যাল দিচ্ছে
  • গান্ধী | ০৭ জুন ২০১৩ ২২:১১608979
  • গান্ধী বলেই ডাক, অন্য নাম চলবেনা মার্কেটে

    অতগুলো ড্রিবল দেখে চমকালাম, ও তো CDM। শাখতারের খেলায় দেখেছি (চ্যাম্পিয়নস লীগে)। আহামরি লাগেনি খুব একটা। তবে ভালো প্লেয়ার।

    মানো মন্জেস, দুঙ্গা এদের দুজনেরই ব্রাজিল লীগে যারা খেলে তাদের প্রতি দুর্বলতা থাকে। নাহলে রামিরেজের মত প্লেয়ার চান্স পায়না এটা হয়না। আর এ তো খেলত ইউক্রেনে।

    http://www.sportskeeda.com/2013/06/07/argentinas-boca-juniors-officially-launch-football-academy-in-india/

    আর এই খবরটা থাক। এরা যে কেন ব্যাঙ্গালোরে খুলতে যায়!! কোলকাতায় প্লেয়ার বেশি পেত (অন্যান্য সুযোগ সুবিধা অবশ্য পেতনা)
  • সুকি | ০৮ জুন ২০১৩ ১১:৪৭609001
  • '!',
    আপনার ৬ তারিখ, ৪ টে ৫২ এর মতামতটা পড়ে খুব ভালো লাগল। বেশ ভালো বিশ্লেষণ করেছেন। তবে আমার মতে মোরিনহো-এর সিষ্টেমকে খুব রিজিড বলা, বা খুব বেশী ক্রিয়েটিভ না বলাটা একটু হার্স হয়ে যাবে।

    আমার মনে হয় আসলে ব্যাপারটা মোরিনহো-র নিজের দেওয়া সেই ডিম আর ওমলেটের তুলনার মত। ভালো ডিম নেই মানে ভালো ওমলেটও নেই। গত বছর যখন রিয়াল লিগ জেতে, তখন কিন্তু আমার ওই টিমকে খুবই ভালো লেগেছিল ক্রিয়েটিভিটির দিক থেকে। তার প্রমাণ প্রায় রেকর্ড সংখ্যাক গোল করে লিগ জেতা। সেটা সম্ভব হয়েছিল, টিমে ওজিল, ডি-মারিয়া, রোনাল্ডোর মত প্লেয়ার থাকা। খাদিরা কিন্তু গত বছর অনেক ম্যাচে খেলেনি, অলন্সো ডিফেন্সিভ রোল টা পালন করত। অনেক অনেক ম্যাচে, লেফটে ওজিল, রাইটে ডি-মারিয়া, মাঝে রোনাল্ডো খেলেছে, সামনে বেনজামা/হুগেইন কে নিয়ে। তবে এটাও ঠিক, বড় ম্যাচ এলে, ওজিল/ডি মারিয়া একজন, রোনাল্ডো উপরে, আর মিডফিল্ডে সব ডিফেন্সিভ প্লেয়ার। কেন এটা করত জানি না!

    আর আপনি যে উইং ব্যাক বলেছেন সেই অর্থে কিন্তু ওর টিমে খুব দারুণ উইং ব্যাক কোনদিনই ছিল না। বরং ছিল খুব ভালো কিছু উইঙ্গার - রবেন, ডাফ, গুডিজনসন, রিয়েল এ ওজিল, ডি মারিয়া এরা সব। মার্সেলোর এ বছর ফর্ম খুব একটা ভালো ছিল না। আর রাইট ব্যাকে তো এসিয়েন খেলেছে বেশ কিছু ম্যাচে।

    এছাড়া রিয়েলে কিন্তু দ্রোগবার মত কেউ সেন্টার ফরোয়ার্ড ছিল না। বেনজামা অত বড় শরীর নিয়ে কি করে যে অত সহজে উলটে যেত কে জানে (মনে হয় বড় শরীর বলেই) - আর হিগুয়েন তো এমনিতেই পলকা টাইপের বলেই আমার বেশীর ভাগ সময় মনে হত। শেষ দিকে এসে রোনাল্ডো ডাইভ দেওয়াটা একটূ কমিয়ে ছিল - রয় কীনের ধমকগুলো মনে হয় লেট এফেক্ট নিয়েছে, আফটার অল ফুটবলারদের চামড়া প্রায় গণ্ডারদের মতই!
  • ঊমেশ | ০৮ জুন ২০১৩ ১৫:২৫609012
  • সুকি, তুমি নিয়মিত এখানে লেখো না কেন?

    এবার একটু বিশ্বকাপ-১৪ আপডেট। প্রথম দেশ হিসাবে জাপান পাশ করলো।

    পরের সপ্তাহে ফিফা কনফেডারেশন কাপ। ইতালী'র বদলে জার্মানী আর উরুগুয়ে'র বদলে আর্জেন্টিনা থাকলে বিশ্বকাপ-১৪ একটা হালকা করে রিহার্সাল হয়ে যেত।
    ব্রাজিল এর জন্যে বেশ ভালো সুযোগ একটু ঘর গুছিয়ে নেওয়া।
  • + | ০৮ জুন ২০১৩ ২৩:৩৪609023
  • আর্জেন্টিনা থাকলে কি হত !!

    টিমটায় মাসচারেনো ছাড়া একটাও কোয়ালিটি ডিফেন্সিভ প্লেয়ার নেই। শুধু অ্যাটাক নিয়ে করবে কি? যদি বল মেসির খেলা দেখার জন্য সে অন্য কথা।
  • + | ০৮ জুন ২০১৩ ২৩:৩৭609034
  • একি! প্পনদা কি ফেলিনি কেমন জিজ্ঞাসা করলে নাকি!! ইপিএল দেখেছ, ফেলিনিকে দেখোনি? এভার্টন এবছর ৫০%ম্যাচ ফেলিনি আর বেইনসের জন্য জিতেছে। নাকি অন্য কারোর প্রসঙ্গে বললে?
  • + | ০৮ জুন ২০১৩ ২৩:৪৯609045
  • কদ্দিন আগে অব্দি লিখেছি যে নবী আর মেহতাবকে কোনোদিন বাজে কথা বলব না। কিন্তু নবী নিজের পজিশন আজ নষ্ট করল। মোবা ছেড়ে ইবেতে মেহতাব ও গেছে, কিন্তু এমন বাজে কথা বলে যায় নি কখনো।
  • + | ০৮ জুন ২০১৩ ২৩:৫৯609056
  • ওহ, আরেকটা লিংক।

    এই প্লেয়ারটা মোবাতে আসছে, যদ্দুর শুনলাম। ইন্দোনেশিয়ার লীগে ৮৬ ম্যাচে ৬১গোল করেছে। আশা করি ডোবাবেনা
  • প্পন | ০৯ জুন ২০১৩ ০০:১৫606609
  • আমি এভার্টনের খেলা দেখিইনি এ বছর!

    (টিভির রিমোট অনেক চেয়েচিন্তে পেতে হয়)
  • + | ০৯ জুন ২০১৩ ০৯:৫৫606620
  • দিয়াবিকে যে কারণে দরকার, যেটা র‌্যামসিকে দিয়ে হয়না, সেই কাজটা হবে। মাঝমাঠে একটা ফিসিকাল প্লেয়ার লাগে, যে ট্যাকল করে আবার বলটা পাস করতে পারে। এয়ারের বল ফেলিনি সব নামাবে, স্কোরিং এবিলিটিও ভালো। লীগে এবছর ১১টা গোল আছে। কিন্তু ফেলিনির জন্য মোয়েসও লেগেছে।

    এতোদিন একা রিয়াল ছিল, এখন বেয়ার্ণও সুয়ারেজের পিছনে পড়েছে। দুটো অফার আছে
    ১। গোমেজ+টাকা
    ২। হিগুইয়াইন+টাকা

    গোমেজ+টাকাটা অনেক বেটার অপশন

    আর কাল এর লিংকটাই দিতে ভুলে গেছিলাম।

    http://en.wikipedia.org/wiki/Edward_Junior_Wilson
  • ঊমেশ | ০৯ জুন ২০১৩ ১৬:০৫606631
  • ফেলিনি কে অনেক দিন থেকে চিনতাম ওর চুলের জন্যে, খেলার জন্যে নয়।

    কিন্তু গত সিজনটা বেশ ভালো খেলেছে।
    ১৯৮৬ এর পর হঠৎ করে যেন বেলজিয়াম এ আবার এক গু্চ্ছ ফুটবল প্রতিভা এসেছে।

    কোম্পানী, ভার্মিলিয়ন, বেন্টেকে, লুকাকু, ফেলিনি হাজার্ড, আরো কিছু।

    বিশ্বকাপ-১৪ তে ওরা কালো ঘোড়া হতে পারে।
  • + | ০৯ জুন ২০১৩ ২৩:৩০606642
  • হুম্ম গ্রুপের ১নম্বরে আছে। পুরো টিমটাই বেশ ভালো

    গোলে মিগনোলেট(স্যান্ডার্ল্যান্ড), ডিফেন্সে কোম্পানী, ভার্মেলিয়ন, ভ্যান ব্যুটেন(বয়েস হয়েছে যদিও), টটেনহ্যামে লেফ্ট ব্যাকটা, নাম উচ্চারণ করতে পারিনা।

    মাঝ্মাঠে ফেলিনি, ডেম্বেলে, হ্যাজার্ড, অ্যাটাকে বেন্টেকে, লুকাকু, মিরালেস

    একটু বাদে ব্রাজিল-ফ্রান্স। দেখি কেমন খেলে আজ
  • গান্ধী | ১০ জুন ২০১৩ ১০:৩৬606653
  • ফ্রান্সের ফার্স্ট টিম নামায়নি, তবু কালকের ব্রাজিলের খেলা ভালো লাগল, নেইমার যথারীতি কালকেও ছড়াল। অস্কার, মার্সেলো, থিয়াগো সিলভা, পাউলিনহো বেশ খেললো।

    বার্নার্ড বলে একটা নতুন প্লেয়ার একদম শেষে নামল, একবারই বল ধরল, তাতেই গোল করে ফেলেছিলো প্রায়। প্লেয়ারটাকে বেশ লাগল। একে নাকি স্পার্শ আর ডর্টমুন্ড নিতে চাইছে।
  • কৃশানু | ১০ জুন ২০১৩ ১০:৪০606664
  • ডেভিড লুইজকে মাঝমাঠে পাঠিয়ে তিয়াগো আর দান্তে-র সেন্ট্রাল ডিফেন্স তৈরী করা উচিত না? গান্ধী, !, কী মনে করে?
  • গান্ধী | ১০ জুন ২০১৩ ১০:৪৮606675
  • মাঝমাঠে গুস্তাভো আছে, লুইজ ওর থেকে ভালো হবেনা? রামিরেজ থাকলে তাও এক কথা ছিল।

    দান্তে ভালো, লুইজের থেকে।
  • কৃশানু | ১০ জুন ২০১৩ ১০:৫৭606686
  • রামিরেজ তো একটু ডান দিক ঘেঁসা। মূলত: ৪-৪-২ ছকের প্লেয়ার। ৪-২-৩-১ এ খেললে গুস্তাভো, পলিনহো ঠিকই আছে। লুইজ বরং বেঞ্চে থাকুক, ইউটিলিটি প্লেয়ার, দুটো পজিশনের জন্যই।
  • গান্ধী | ১০ জুন ২০১৩ ১১:৫০606697
  • বা, মোসেসকে নাকি ছেড়ে দিচ্ছে চেলসী। লুকাকুকে মোরিনহো ফেরাচ্ছে চেলসীতে

    কৃশানুদা,
    কাকাকে চাই টিমে। আর লিয়েন্ড্রোকেও। দুটো ম্যাচেই দেখলাম, হাল্ক খুব কাজের নয়। ফ্রেড তবু সুযোগসন্ধানী।
  • কৃশানু | ১০ জুন ২০১৩ ১২:১০606708
  • হাল্ক খুব কাজের প্লেয়ার ছিল, অলিম্পিক ফাইনালে ওই একমাত্র ভালো খেলেছিল। আরো বেশ কিছু ম্যাচে দেখেছি। ফর্ম পরে যেতে পারে।
  • ! | ১০ জুন ২০১৩ ১৩:৪৭606720
  • সুকি,

    মার্সেলো গত বছর খুব ভালো খেলেছিল।

    আমি উইং ব্যাকের কথা এই জন্যে লিখেছিলাম যে রিসেন্টলি মৌ কিন্তু ইনভার্টেড উইং ফরোয়ার্ড-দের খেলাচ্ছে, র‌্যাদার দ্যান পিওর উইংগার। রোনাল্ডো লেফ্টএ, আর ডি মারিয়া বা ওজিল রাইটে। মানে ওদের স্ট্রং ফুটে ওরা ইন্সাইড ফরোয়ার্ড হাবে, তাহোলে ঐ ফাঁকা জায়্গা কভার করতে ভালো উইং-ব্যাক লাগবে। না হলে উইং ফরোয়ার্ড কে অপোনেন্ট একটা CD আর একটা WB মিলে ডাবল আপ করে দেবে।

    এটা ঠিক যে রিয়েল পোচ্চুর গোল করেছে, কারণ টীমে অনেক অ্যাটাকিং এবং ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্ট প্লেয়ার ছিল। এই রিয়েল কিন্তু ট্রেডমার্ক মৌ টীম নয়, এর আগের তিনটে ( পোর্তো, চেলসী আর ইন্টার) ছিল। রিয়েলে কিন্তু মৌ এর সাকসেস-ও কম। তিন বছরে দুটো ট্রফি --- মৌ এর বিচারে খারাপ।
  • ! | ১০ জুন ২০১৩ ১৪:১২606731
  • এই প্রসঙ্গে আর দু কথা লিখি ..

    টীম আর ম্যানেজার ---

    প্রত্যেক ম্যানেজার -এর কিচু ট্রেডমার্ক স্টাইল থাকে, ক্লোপ, ফার্গি, ওয়েঙ্গার, মৌ,গুয়ার্দিওলা থেকে বিগ স্যাম --- সবার-ই। এবার সে যখন একটা টীম হাতে নিল, সেই টীমের বর্তমান প্লেয়ার-দের কিছু কোয়ালিটি থাকবে .. সেই কোয়ালিটি গুলোর সাথে যাদি ম্যানেজার-এর প্লেয়িং ফিলোস্ফির-র মিল না খায়, তাহলে সময় লাগবে .. হয় ম্যানেজার নিজের স্টাইল আমূল বদলাবে নয় ধীরে ধীরে টীম - টাকে নিজের স্টাইলে আনবে। পেপ কাল থেকে যদি স্টোক সিটি-র ম্যানেজার হয়, ওরা কিন্তু টিকি-টাকা খেলতে পারবে না, সেরকম বিগ স্যাম যদি আর্সেনাল -এর দায়িত্ব নেয়, আর্সেনাল ওভার-নাইট বোল্ট্ন হয়ে যাবে না।

    প্রত্যেক প্লেয়ার এর attributes গুলোকে আমরা মোটমুটি তিনটে ব্র্ড ডিভিশনে ফেলতে পারি -- Technical, Mental and Physical, e.g.

    Technical - Crossing, Passing, Shooting, Tackling, Finishing, Dribbling

    Mental -anticipation, determination, positioning, creativity, flair, influence, composure

    Physical - pace, acceleration, stamina, strength, jumping, balance.

    এইবার যদি কয়েকজন এর স্টাইল দেখি,

    আর্সেন, পেপ - high on technical
    মৌ -high on mental and physical
    ফার্গি- high on mental and physical
    স্যাম - high on physical

    তো যদি স্কোয়াড স্ট্রেংথ ম্যানেজার এর requirement এর সাথে ব্লেন্ড না করে, তাহলে প্রব্লেম হয়ে দাড়ায়।

    of course this doesnt hold true all the time, it is not a science.THere are a lot of extremely flexible managers who mould their philosophy as per squads they inherit, e.g. Hiddink, Bora Milutonovic
  • ! | ১০ জুন ২০১৩ ১৪:১৫606742
  • এই নিয়ে পোচ্চুর আলোচনা করা যেতে পারে, আমরা প্রত্যেক-টা attribute নিয়ে এবং তার রিলেটেড প্লেয়ার roles and responsibility নিয়ে, and how it fits into overall team philosophy - তাই নিয়ে কথা বলতে পারি।

    কিন্তু অনেক লিখতে হবে, বড্ড ল্যাদ ঃ-)
  • কৃশানু | ১০ জুন ২০১৩ ১৪:১৬606753
  • মোটামুটি ঠিক। পুরোটা নয়।
    প্রথমত: আমি পজিশনিং কে টেকনিকাল এর মধ্যে ফেলবো।
    যা হোক, সেটা বাদ দিলাম।

    positioning, creativity, flair, influence, composure - প্রত্যেকটায় পেপ এর বার্সা খুব স্ট্রং ছিল।

    positioning, creativity, flair - আর্সেনাল মোটামুটি স্ট্রং।
  • ! | ১০ জুন ২০১৩ ১৪:৩০606764
  • কৃশানু,

    পেপ আর আর্সেনাল - এর কমেন্ট -এ এগ্রীড। আমি একটা ব্রড ক্লস্সিফিকেশন করছিলাম।

    positioning - টা বোধয় মেন্টাল --- দেখতে হবে। there are some attributes which can overlap the broad categories।

    তাই বলছিলাম, Sweeping clarification - এ প্রব্লেম আছে। অ্যাকুরেটলি করতে গেলে প্রত্যেকটা attribute নিয়ে কাঁটা-ছেঁড়া করতে হবে।
    ঃ-)
  • কৃশানু | ১০ জুন ২০১৩ ১৪:৩২606775
  • একদম ঠিক। তর্কাতীত ভাবে টেকনিকাল নয়। তাই জন্যই বাদ দিলাম, ওটা লিখে দেওয়া উচিত ছিল :-)
  • ! | ১০ জুন ২০১৩ ১৪:৩৪606786
  • আরেকটা অ্যাঙ্গেল ---

    আমি যাদি ম্যানেজার হিসেবে চাই যে আমার টীম খুব রিজিডলি খেলবে.. কোনো ক্রিয়েটিভ পাকামো করবে না.. তার জন্যে-ও কিন্তু, mentally adept হতে হবে টীমকে। low on creativity and high on decisioning and composure - সেতাও high on mental attributes -- না?
  • কৃশানু | ১০ জুন ২০১৩ ১৪:৩৫606797
  • একদম। সব কটাই কোয়ালিটি।
  • ! | ১০ জুন ২০১৩ ১৪:৪৩606808
  • আজ মৌ এর প্রেস কনফারেন্স আছে বোধোয় ... ট্রা লা লা লা ..
  • ! | ১০ জুন ২০১৩ ১৪:৫৬606819
  • ট্রান্সফার আপডেট

    লুই আলবার্তো (সেভিয়া) --- লিভারপুল
  • গান্ধী | ১০ জুন ২০১৩ ১৫:১৬606831
  • হুম্ম, পড়ছি বিষময়্দা

    আজ প্রেস কনফারেন্স আছে মোরিনহোর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন