এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গোর্খাল্যান্ড ???

    Ananyo
    অন্যান্য | ০৪ আগস্ট ২০১৩ | ৪০৫৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ০৬ আগস্ট ২০১৩ ০১:৩৩616918
  • আর ঐ (বিতর্কিত পোবোন্ধে আছে পলিটিক্যাল মার্ডারের সংখ্যা পঞ্চান্ন হাজার। সেখান থেকে কমরেড পিনাকি সিদ্ধান্ত টানছেন সিপিএম কৃত পলিট্ক্যাল মার্ডার। একে কি বলা যায়?

    ইশান খসড়া নিয়ে আজকে কোনও তীর্য্যক মন্তব্য করিনি। তাই নো হার্ড ফিলিংস কমরেড।

    আর আমার অক্ষম লজিককে "স্মার্ট সুপারস্মার্ট" বলে আবাজ দেবার আগে ভাববেন আপনার কমেন্টও কারুর খারাপ লাগতে পারে। এটা ফাইদিদিকে।
  • pinaki | ০৬ আগস্ট ২০১৩ ০১:৩৩616929
  • না না ল্যাদোষদা, আর তক্কাতক্কির স্কোপ নেই। আজ তো সব সেটল হয়েই গেল।

    সিপিএমের এবং ২০০৪ এর পর থেকে কংগ্রেস আর ১৯৮৯ এর পর থেকে বিজেপির যাবতীয় কৃতকর্মের দায় মাথায় নিয়ে পিটিদা হাসিমুখে নরকে যাচ্ছেন, সাথে সংহতিবালারা এবং খসড়াবালারাও (এটা পিটিদার জন্য বোনাস) - মাও আর মমতার সব খারাপ কাজের দায় নিয়ে।

    ডিঃপাঃ তত্ত্ব সফল। অতএব রোজ এই তত্বের চর্বিতচর্বণের আর প্রয়োজন নেই। পিটিদা খুশি, সংহতিবালা, খসড়াবালা সবাই খুশি। এবার যাও সব নিজ নিজ কাজে।
  • T | ০৬ আগস্ট ২০১৩ ০১:৩৬616940
  • রিয়েলি, বাংলা বোঝা যাচ্ছে না, নাকি! একটু স্রেফ বিমান বোসের সাংবাদিক সম্মেলনটির হদিস দেবেন। স্মাইলির ইমো কে কাকে দেয় তারপর দেখা যাবে। আর আপনার ইস্মার্ট লজিক মেনে জঙ্গলমহলের তখনকার অবিসংবাদিত সরকার (একচ্ছত্র ক্ষমতাধারী, সরকারকে তো আপনারা এভাবেই ডিফাইন করেন) অর্থাৎ ম্যাও গণের উপরই তাহলে বর্তায়।

    একটু ভেবেচিন্তে।
  • pinaki | ০৬ আগস্ট ২০১৩ ০১:৩৯616951
  • না না, কমরেড আমি কোথাও এরকম কোনো সিদ্ধান্ত টানিনি সব মার্ডার সিপিএমের। যদি ২৮০০০ এর ১/১০ ও সিপিএম করে থাকে, তাহলেও সেটা মাওদের চেয়ে বেশী হবে মনে হয়। আপনি লিং লিং করছিলেন বলে গুগল করে যা হোক একটা লিং দিলাম। মানে চুষিকাঠি টাইপ। বুয়েচেন?

    কিন্তু আফনে এত তক্ক করছেন কেন? আফনের কি পিটিদা, বা সংহতিবালাদের সাথে নরকে যেতে আপত্তি। ;-)
  • pi | ০৬ আগস্ট ২০১৩ ০১:৪০616962
  • এখানে যা যা বলা হল, তাতে বাংলার রাজনৈতিক খুনোখুনির অসত্য ইতিহাস কোনটা বলে মনে হল ? মেইন্স্ট্রীম পার্টিগুলি রাজনৈতিক খুনোখুনি করেছে, সেটার আলাদা করে প্রমাণ চান ? ঃ) মাওরা খুন করেনি বা খুন করেছে এমন কোন প্রমাণ নেই ( বা সেগুলোকে সমর্থন করি), এমন কোন কথাও আমি মোটে বলিনি। স্পেসিফিক্যালি জ্ঞানেশ্বরী নিয়ে বলেছি, কারণ মাও নের্তৃত্ব সেটার দায় নিতে অস্বীকার করেছে, যেটা এর আগে কোন কেসে হয়েছে বলে শুনিনি, এইটুকু বলেছি। এমনকি আমি এও বলিনি যে আমি বলছি, এটা মাওদের কাজ নয় ঃ))
    তাতেই এত উষ্মা ? ঃ)
  • achintyarup | ০৬ আগস্ট ২০১৩ ০১:৪২616973
  • এখান থেকে আবার গোর্খাল্যান্ড প্রসঙ্গে ফিরে আসা যায় কী করে?
  • pinaki | ০৬ আগস্ট ২০১৩ ০১:৪৩616984
  • যাবে না। ডিঃপাঃ সর্বশক্তিমান। কারণ ইহা সত্য।
  • pi | ০৬ আগস্ট ২০১৩ ০১:৪৪616995
  • রাণাঘাট, তিব্বত, নরক, তারপর তো দাজ্জিলিং !
  • kc | ০৬ আগস্ট ২০১৩ ০১:৪৬617006
  • পিটিদা, আর বিবিদা,আর শিবুদা খেয়াল রাখবেন, আজকের খেলাটা আমি আর টিই খেলে দিলাম। ঃ-))
  • achintyarup | ০৬ আগস্ট ২০১৩ ০১:৪৭615809
  • ডিঃ পাঃ কী? বিঃ পঃ-র মতো কিছু?
  • pi | ০৬ আগস্ট ২০১৩ ০১:৪৭615798
  • না না দাদা, আপনার এই তত্ব আমার হেব্বি পছন্দ হয়েছে, নন্দীগ্রামের জন্য সিপিএম এর কোন দায় নেই, কয়েকবার আউড়ে নেবার অপেক্ষা, তারপরেই বিশ্বাস করতেও শুরু করব ঃ)
  • aka | ০৬ আগস্ট ২০১৩ ০১:৫৩615820
  • দুর ডিম্পাঃ ঠিক এইরকম তক্কো হত পিআইডাব্লুবি তে।
  • kc | ০৬ আগস্ট ২০১৩ ০১:৫৪615831
  • অ্যাকচুয়ালি এই মাকু-নকু ঝগড়াটাই এখানে ডিম্পাউরুটি হয়ে গেছে।

    চিন্টুবাবু, ডিঃপাঃ হল ডিম্পাউরুটি। এটি এনেছেন শ্রীমান ঈশান। আমার কিন্তু হেব্বি লেগেছে এই টার্মটা।
  • T | ০৬ আগস্ট ২০১৩ ০১:৫৮615842
  • @পাই দি,
    ১) প্রমাণ করে দেখান সমস্ত খুনের মধ্যে কতগুলো রাজনৈতিক খুন?
    ২) প্রমাণ করে দেখান সমস্ত রাজনৈতিক খুনের মধ্যে ছিপিয়েম কত খুন করেছে?

    এবার প্রমাণ করে দেখানোর সময় সংহতির আর্টিকল মার্কেটে ছাড়বেন না যেন। একদম ডেট তারিখ, 'প্রেক্ষিত', কারণ অকারণ, লোকাল কমিটির নির্দেশ, নিজেদের মধ্যে বিবাদ, ইত্যাদি হ্যানা ত্যানা সমস্ত কিছু ধরে। ওয়ান বাই ওয়ান। না পারলে ঐ আটাশ হাজার না পঞ্চান্ন হাজার না পঁয়ষট্টী না পঁচাত্তর ওটাকে স্রেফ হলেও হতে পারে বলে নিদান দিয়ে দিন।

    এবারে, কেন এটা দরকার? যে সন্দেহবাতিকতা নিয়ে জ্ঞানেশ্বরী নিয়ে আপনি প্রশ্ন তোলেন, চুলচেরা বিচার চান, ঠিক সেই ব্যাপার অন্য ক্ষেত্রে না থাকলে লোকে বায়াসড বলে গাল দেবে যে। আনবায়াসড নামক মহান শব্দ হাতছাড়া করা কি ঠিক হবে? এখন যদি বলেন আপনার ওই মন্তব্য নেহাতই একটি সাধারণ অবজারভেশন মাত্র, 'আহা গরুটা কেমন লেজ নাড়ছে' জাতীয়, তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু যদি উদ্দেশ্য হয় পেনাল্টি ডিশিসনের ক্রিটিক,মানে বলটা হাতে লেগেছে না হাতটা বলে লেগেছে, তাহলে একটু উপরোক্ত প্রমাণ দুটো নিয়ে মাথা ঘামান না। বৃহত উদ্দেশ্য সাধিত হবে।

    এবং লক্ষ্য করুন আমি এই খুনোখুনির ইতিহাসকে অস্বীকার করি না। আমি একশোভাগ নিশ্চিত সিপিয়েম গাদা গুচ্ছের লোক মেরেছে। নন্দীগ্রামেও মেরেছে। তো আমার বক্তব্যকে চেনা রুটে ফেলতে চাইলে বিপদে পড়বেন। তবে বোধহয় চেনা ছক ছাড়া সেই 'ইস্মার্ট যুক্তি' ঝুলি থেকে বেরোবে না।

    স্মাইলির ইমো আমার কাছেও কম নেই।
  • achintyarup | ০৬ আগস্ট ২০১৩ ০১:৫৯615853
  • ও, বুঝলুম
  • achintyarup | ০৬ আগস্ট ২০১৩ ০২:০০615875
  • মানে, ডিঃ পাঃ কী, সেটা বুঝলুম
  • Ishan | ০৬ আগস্ট ২০১৩ ০২:০০615864
  • গোল বন্ধ করুন। আমি নরকে যেতে চাইনা। অতএব সিপিএমও যাবেনা। এ আমার ফাইনাল ভার্ডিক্ট। সে আপনারা মানুন বা না মানুন।
  • pi | ০৬ আগস্ট ২০১৩ ০২:০৩615886
  • আপনি একশোভাগ নিশ্চিত সিপিয়েম গাদা গুচ্ছের লোক মেরেছে। নন্দীগ্রামেও মেরেছে। বেশ তো, তালে তর্কটা কী নিয়ে ?
    সেই একই ভাবে আপনি একশোভাগ নিশ্চিত যে মাওরা জ্ঞানেশ্বরী করিয়েছে ?
  • pi | ০৬ আগস্ট ২০১৩ ০২:০৮615897
  • আর লক্ষ্য করে দেখবেন, জঙ্গলমহলে বা অন্যত্র মাওরা কোন খুন করেনি, এরকম কোন কথাও আমি বলিনি। বরং উল্টোটাই বলেছি। তাই আমার বক্তব্যকেও চেনা বালির বস্তা বানিয়ে লাভ নেই।

    আপনার ঝুলি থেকে পছন্দমতন স্মাইলি বসিয়ে নেবেন।
  • aka | ০৬ আগস্ট ২০১৩ ০২:১২615909
  • সবাই লোক মেরেছে তাই কারুরই লোক মারা নিয়ে কথা বলা উচিত নয়। এক্সেপ্ট মি, আরশোলা অবধি মারি নি, অবশ্য তারজন্য $১৩০০ গচ্চা গেছে সে অন্য দুঃখ, নতুন টই খুলতে হবে।

    তবে এখন আমি শিখে গেছি আরশোলা দেখলেই মারি। আরশোলা মারা নিয়ে চলতে পারে।
  • T | ০৬ আগস্ট ২০১৩ ০২:১৪615920
  • ই রাম। আপনি আরেট্টু বুঝবেন আশা করেছিলাম।
    আমি নিশ্চিত সিপিয়েম গাদা গুচ্ছের লোক মেরেছে। নন্দীগ্রামেও মেরেছে। কিভাব নিশ্চিত? ঘটনার সময় কি আমি ছিলাম নাকি? কোথায় সেই আমার হার্ডকোর ট্রুথ? শ্রী বিমান বোসের স্বীকারোক্তিই তো নেই। তাহলে, কি পড়ে থাকে? স্রেফ পার্সেপশন। নিশ্চিন্ততার জায়গা ওইটেই একমাত্র। এবার আমি মনে করতেই পারি জ্ঞানেশ্বরী কে ঘটিয়েছে। আমি নিশ্চিত আপনার কাছেও একধরণের পার্সেপশনই পড়ে আছে। সবায়ের কাছেই আছে।

    তো আমি, আপনার গড়ে ওঠা ধারণাকেই প্রশ্ন করছি। আপনি যে আগ্রহে জ্ঞানেশ্বরীর মাও অস্তিত্ত্বকে প্রশ্ন করেন, যে চুলচেরা বিচারের দিকে টুক করে লাফ দেন, ঠিক সেইরকমটিই কেন সিপিয়েম ২৮ হাজার খুন করেছে বলে খবরের ক্ষেত্রে করেন না? প্রশ্ন বা 'তক্ক' এটাই। করলে বাংলার ইতিহাসের নতুন দিক উন্মোচিত হয় আর কি!

    এবার আপনিই বলতেই পারেন আপনার ইচ্ছে, আপনি অন্যরকম ভাবতেই পারেন। সত্যিই পারেন। তাহলে অনাবশ্যক আনবায়াসড চাদরটি আশা করি এরপর চাপাবেন না।

    নেক্সট পোস্টে শিওর স্মাইলি দেব।
  • ranjan roy | ০৬ আগস্ট ২০১৩ ০২:১৯615931
  • এবার এই আলোচনা বন্ধ হোক, প্লীজ! বস্তু ছেড়ে বড্ড ব্যক্তিঘেঁষা হয়ে যাচ্ছে।
    T এবং শিবুকে,
    Mainstream ষাটের দশকে প্রতিষ্টিত সিপিআই ঘেঁশা পত্রিকা। দিল্লি থেকে বেরোত। সাংবাদিক জগতে অত্যন্ত শ্রদ্ধেয় বামপন্থী সাংবাদিক নিখিল চক্রবর্তী মশাই ওর সম্পাদক ছিলেন। ওঁর ছেলে সুমিত চক্রবর্তীও প্রথিতযশা সাংবাদিক
    দিল্লি থেকে বামেদের (মূলতঃ সিপিআই) দুটো ইংরিজি সাপ্তাহিক বেরোত-- পেট্রিয়ট আর মেইনস্ট্রীম।
    পেট্রিয়ট আজো বেরোয় কি না জানিনা। হয়ত চিন্টুবাবু বলতে পারবেন।
    বর্তমান -আজকাল তো মেইনস্ট্রীমের তুলনায় নাবালক।
    যদ্দূর মনে আছে নিখিল চক্রবর্তী সত্তরের দশকে ফ্রিডম অফ প্রেস নিয়ে ভাল লড়েছিলেন।
    ( উনি নাকতলা স্কুলের পরিচালন কমিটিতেও ছিলেনঃ))
  • pi | ০৬ আগস্ট ২০১৩ ০২:২৩615953
  • আমারো ধারণা ছিল, আরেকটু বেশি বুঝবেন, বিশেষ করে শেষ পোস্টটি করে অনেকটা আন্ডারলাইন দিয়ে বোঝানোর পরে। আমার পার্সেপশন থেকে সিপিএম, কংগ্রেস, তৃণমূল কি অন্য রাজনৈতিক দল, কারুর রাজনৈতিক খুনোখুনি নিয়েই কোন প্রশ্ন নেই তো। আমি অন্ততঃ এনিয়ে কোন প্রশ্ন তুলিনা। এগুলো হয়েছে বলেই মনে করি। এবং, বোল্ড এন্ড আণ্ডারলাইন, সেই দলে মাওদের ও ইনক্লুড করি। মানে, মাওরা রাজনৈতিক খুন করেন, সেটা নিয়েও আমার কোন প্রশ্নের অবকাশ নেই। বরং তাঁরা ঘোষিতভাবেই এটা করেন, এটাই তাঁদের রাজনীতি, সেনিয়ে আমার আপত্তিও আছে, সেটাও অন্যত্র, আগে লিখেছি, আমাদের গণতান্ত্রিক পরিকাঠামো, তা যতই দুর্বল জোক না কেন, সেখানে এই লাইন নেওয়া হবে কেন, সেই নিয়েও প্রশ্ন আছে।
    কিন্তু, যেহেতু, ঘোষিতভাবেই করে থাকেন, এবং দায় নিয়ে অস্বীকার করেন না, সেহেতু এই পার্টিকুলার জ্ঞানেশ্বরী কেস, তাঁরা অস্বীকার করার পরে নিশ্চিত হয়ে বলতে পারিনা, এটা তাঁদেরই কাজ। এই স্পেসিফিক কেসটা নিয়ে তাই প্রশ্ন আছে।

    সিপিএম নিয়ে কেন প্রশ্ন করি, মাও নিয়ে নয় কেন, এই ছক থেকে বেরোন কমরেড। দেখবেন, তক্কো নাই ঃ)
  • T | ০৬ আগস্ট ২০১৩ ০২:২৩615942
  • ও ব্যক্তিঘেঁষা কিছু বলে ফেললাম বুঝি। এমন হলে, অবশ্যই আন্তরিক দুঃখিত।
  • achintyarup | ০৬ আগস্ট ২০১৩ ০২:২৬615964
  • সবচেয়ে দুঃখের ব্যাপার, এত যত্ন করে শুরু করা টই একেবারেই অন্য প্রসঙ্গে চলে গেল। আমার মনে হয়, আমাদের অনন্যর কাছ থেকে আরও কিছু জানার ছিল।
  • aka | ০৬ আগস্ট ২০১৩ ০২:২৯615975
  • মাও আর সিপিএম দুইই খুন করে। কিন্তু বেসিক পার্থক্য আছে। মাওদের ঘোষিত রাজনীতি হল মেরে ধরে বিপ্লব এনে বদল।

    আর সিপিএমের খুন আসলে লুকিয়ে চুরিয়ে খুন ঘোষিত নীতি নয়।

    দুয়ের মধ্যে বাছতে বললে দ্বিতীয়টা বাছব।
  • pi | ০৬ আগস্ট ২০১৩ ০২:৩১616020
  • *দুর্বল হোক না কেন
  • pinaki | ০৬ আগস্ট ২০১৩ ০২:৩১616008
  • হ্যাঁ, দোষটা অনন্যরই। কারণ ও মুখ ফস্কে বলে ফেলেছে গোর্খাল্যন্ড নিয়ে সিপিএম আর তিনোদের স্ট্যান্ড প্র্যাকটিকালি একই। ইফ সিপিএম তিনো কম্পারিজন কামস, ক্যান ডিঃপাঃ বি ফার বিহাইন্ড?
  • ranjan roy | ০৬ আগস্ট ২০১৩ ০২:৩১615997
  • T,
    ধ্যাৎ, আপনাকে আর শিবুকে লিখলাম Mainstream নিয়ে আপনাদের কমেন্ট পড়ে-- কারণ মেইনস্ট্রীম বামেদের বহুদশক আগে থেকে প্রতিষ্টিত সিরিয়াস ম্যাগাজিন। তার কোন একটি লেখা আপনাদের পছন্দ না হতেই পারে।
    আর ব্যক্তিঘেঁষা ব্যাপারটায় ক্রমশঃসবাই জড়িয়ে পড়ছেন, পারা চড়ছে। তাই সবাইকে থামতে বলেছি। আপনাকে এই নিয়ে আলাদা করে বলিনি।
  • Ishan | ০৬ আগস্ট ২০১৩ ০২:৩১615986
  • আমি আরও ব্যক্তিঘেঁষা হতে চাই। রঞ্জনদা চান্স পেয়েই নাকতলার হয়ে ক্যাম্পেন করে দিলেন। এ তো রাজনৈতিক খুনের চেয়েও বেশি খারাপ। নরকবাস অনিবার্য। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন