এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হাতে কুদর্শন জ্যোতিষ আংটি

    Su
    অন্যান্য | ২৯ জুলাই ২০০৬ | ২৫২৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rupankar sarkar | ০১ ডিসেম্বর ২০১১ ০২:৫৩632531
  • পাই: প্রশ্নের আগেই পোস্ট হয়ে গেছিল। বলছি। মিসেস ডিক্সন অনেকটা নস্ত্রোদামুসের মত, ওদের অঙ্ক নেই শুধুই ফীলিং, ব্যাখ্যার বাইরে।

    জ্যোতিষের অঙ্ক দুরকম, হোরা জ্যোতিষের অঙ্ক পাটিগণিতের মতই, তবে তার আলাদা তো বই নেই, প্রত্যেক স্টেজে তোমায় অঙ্ক করতে করতে এগোতে হবে। আর সাধারণ হরোস্কোপ দেখতে গেলে বারোটা ঘর, নটা প্ল্যানেট ( এখানে সান এর মত স্টার বা রাহুর মত নন এন্টিটিও প্ল্যানেট) আর আম্পটীন যোগস (কম্বিনেশনস) এর পারমুটেশন করে যেতে হয় দাবা খেলার মত। যদি অমুক ওখানে যায় তখন তমুক কোন পোজিশনে খেলবে - এইরকম।
  • nk | ০১ ডিসেম্বর ২০১১ ০২:৫৬632532
  • টিম, ভবিষ্যতের ঘটনাবলি প্রেডিক্ট করে। ক্রিস্টাল গেজিং বলতো মনে হয় ইউরোপে। নখদর্পণ ধরনের ব্যাপার।
    তবে কিনা সিমুলেশন ব্যাপারটাও তো খানিকটা সেরকমই।
  • rupankar sarkar | ০১ ডিসেম্বর ২০১১ ০২:৫৯632533
  • Tim, nk, : মিসেস জেনি ডিক্সন ক্রিস্টালেই দেখতেন। এক জিপ্সি মহিলা ওঁর খুব ছোটবেলায় ওঁকে দিয়েছিলেন। তখন দেখতে পেতেন না, অনেক পরে হঠাৎ দেখা শুরু হয়।
  • Tim | ০১ ডিসেম্বর ২০১১ ০৩:০৩632534
  • আরে আমি মস্করা করলাম। ক্ষি মুশকিল।

    জিপসিদের নিয়ে এইসব গল্পে-সিনেমায় অনেক আছে তো। এমনকি হালের আলকেমিস্টেও আছে।
  • nk | ০১ ডিসেম্বর ২০১১ ০৩:১১632535
  • এদিকে আমার কোনো সিনেমার নাম জানা নেই। টিম, ক্রিস্টালের মধ্য দিয়ে দেখছে সুন্দর দেখতে জিপসী জ্যোতিষী এরকম সিনেমার নাম বোলো সময় পেলে। উতুবে উঠে দেখে নেবো। :-)
  • rimi | ০১ ডিসেম্বর ২০১১ ০৩:২২632536
  • আমি একজন লোকের কথা পড়েছিলাম, সে ভবিষ্যদ্দ্রষ্টা ছিল না। পাতি চাকরি করত। তাকে একবার অফিসের কাজের সূত্রে কোথাও পাঠাবার কথা হয়। যেদিন যাবার কথা, সেদিন প্লেনের টিকিট হাতে পেয়ে সে দেখে যে প্লেনটা হল ইউএস এয়ারওয়েজ বা ঐ জাতীয় কিছু, যে প্লেনের সেফটি রেকর্ড খুবই খারাপ। সঙ্গে সঙ্গে সে অফিসে জানিয়ে দেয় ঐ প্লেনে সে যাচ্ছে না। এই নিয়ে অফিসে খুব হইচই শুরু হয়। কিন্তু কয়েকঘন্টা পরে ঐ প্লেনটাই ক্র্যাশ করে। বলা বাহুল্য, লোকটিকে কোনো শাস্তি পেতে হয় নি।

    জেনি ডিক্সনের মতন ভবিষ্যদ্দ্রষ্টা আমেরিকাতে প্রচুর। ব্যাটন রুজে সিরিয়াল কিলারের উপদ্রব হবার সময়ে সিলভিয়া নামে এক বিখ্যাত সাইকি দাবী করলেন তিনি সিরিয়াল কিলারকে দেখতে পাচ্ছেন (মনের চোখে)। তাঁর বয়ান অনুযায়ী কাগজে কাগজে সিরিয়াল কিলারের প্রোফাইল বেরোয় - সাদা আমেরিকান, ৩০ থেকে ৪০এর মধ্যে বয়স, লোনার, অবিবাহিত বা বিবাহবিচ্ছিন্ন ইত্যাদি। পরে যখন সিরিয়াল কিলার ধরা পড়ে, তখন দেখা যায় সে কৃষ্ণাঙ্গ, বিবাহিত, এমনকি ৩/৪টে ছেলেমেয়েও ছিল। শুধু বয়সটা মিলে গেছিল। :-)
  • rupankar sarkar | ০১ ডিসেম্বর ২০১১ ০৩:২৪632537
  • জেনির বইয়ে যা পড়েছি, বলছি। ওঁর যখন সাড়ে তিন বছর বয়স,।
    বাড়ির কাছে জিপসিরা ক্তযাম্‌খপ বানালো। ওঁর ঠাকুমা নিয়ে গেলেন নাতনীর ভাগ্য দেখাতে। সেখানে এক বুড়ি জিপসী ওটা ধরিয়ে দিয়ে বলল, আমাদের ক্ল্যানে এটায় দেখতে পাবে, এমন লোক আর নেই। এটা সামলে রেখ, সময় হলে অনেক কিছু দেখবে।

    আমি কেবল বিশ্বাস করি ভারতীয় পেনাল কোডের মত, ইনোসেন্ট আনলেস প্রুভেন গিলটি। উলটোটা নয়। জিনিষটা বুজরুকি প্রমাণ না হওয়া পর্যন্ত মানব। অবশ্য এটা যেমন আমি কারো ওপর ইমপোজ করতে পারিনা, তেমনি কারো ইমপোজিশন আমিও ঝেড়ে ফেলি, চলুন নিজ নিজ পথে যাই আরকি।
  • Tim | ০১ ডিসেম্বর ২০১১ ০৩:২৭632538
  • রিমিদি,
    বয়সটাই তো আসল। :-)
  • kk | ০১ ডিসেম্বর ২০১১ ০৩:৪২632539
  • নিশির কি সুন্দর দেখতে জিপসীই চাই? নাহলে প্রোফেসর ট্রিলনীকে দেখে নাও।
  • nk | ০১ ডিসেম্বর ২০১১ ০৩:৪৪631939
  • থ্যাংকু কেকে, দেখে নেবো।
  • pipi | ০১ ডিসেম্বর ২০১১ ০৩:৫১631940
  • প্রফেসর ট্রিলাওনি সুন্দরী জিপসি? আঁক!!
  • rupankar sarkar | ০১ ডিসেম্বর ২০১১ ০৪:১৯631941
  • একটা প্রশ্ন, বোধহয় রিমি করেছিলেন, উত্তর দেয়া হয়নি। ইংরিজীতে কাকে যে বলে ওয়কিং ইন্টু দ গিলোটিন ? আমি জেনেই তো ঢুকলাম। এতো আর রামরতন শাস্ত্রীর আখড়ায় ঢুকিনি, ঢুকেছি গুরুচন্ডালির টইতে। কি বম্বার্ডমেন্ট হবে জেনেই তো ঢোকা। যাকগে এখানে খুব কম লোকই আমায় চাক্ষুষ চেনে। যাঁরা চেনেন, যেমন পাই। তাঁরা জানেন আমার লজ্জা শরম কম।

    হ্যাঁ, প্রথম প্রশ্নের উত্তর। চুরি কেন আমাদের অধিকাংশ অ্যাকশনই আমাদের ক®¾ট্রালের বাইরে, যদি সেটা ইমপালসিভ হয়।

    দুই, না কোনও অপশনের ব্যাপার নেই যদি হাঙরে খাবার কথা থাকে, তা-ই হবে।

    তিন, পারমুটেশনটা বুঝতে ভুল করেছেন। সেই মাঙ্গলিকের কথায় ফিরতে হয় তাহলে। প্রোফেশনাল জ্যোতিষীদের সময় কম থাকে তো, ৭ম স্থানে মঙ্গল দেখেই বিয়ে নাকচ করে বা অন্য কোনও ঘরে একটা বিশেষ গ্রহ দেখে কিছু মন্তব্য করে। আসলে তখন বারো ঘর, নয় প্ল্যানেট আর অসখ্য যোগের পারমুটেশন করে দেখতে হয়, হয়তো দেখা যাবে যেটাকে ক্ষতিকারক মনে হচ্ছিল, বিভিন্ন কম্বিনেশনের ফলে সেটাই বেনিফিশিয়াল হয়ে দাঁড়াচ্ছে। এটা প্রচূর সময় এবং কষ্টসাধ্য। প্রোফেশনাল জ্যোতিষিরা এত কষ্ট করেনা। এত বিদ্যেও নেই তাদের।

    আমার একটা প্রশ্নের উত্তর কেউ দেননি কিন্তু, ঐ কলকাতা ইউনিভার্সিটির ব্যাপারটা আরকি। এই একবিংশ শতাব্দীতে, একটা কম্যুনিস্ট সরকারের আমলে, এমন একটা বুজরুকি বিদ্যার জন্য ইউনিভার্সিটিতে পাঠক্রম চালু?
  • siki | ০১ ডিসেম্বর ২০১১ ০৯:০৯631942
  • ও মা, না-না, বম্বার্ডমেন্ট কেন হবে? ভালো আলোচনা চলছে তো!

    জ্যোতিষীদের কথা খুব ভালোভাবেই ফলে যায়, একটু এদিক ওদিক বেঁকে যায় আর কি, তা সে ঐটুকুনি প্রতিসরণ মাথায় না নিলেও চলে। আমার জন্মপত্রিকায় নাকি জ্যোতিষী দেখে লিখেছিলেন, আমার দুইটি বিয়ে হবে, প্রথম চাকরিতে বেশিদিন থাকব না, দ্বিতীয় চাকরিটি টিকে যাবে শেষদিন পর্যন্ত এবং আমি রাজকর্মচারী হব। আমার প্রচুর ভ্রমণযোগও থাকবে।

    বল্লে বিশ্বাস করবেন না, দুটো বিয়ে, একদম খাপে খাপে মিলে গেছে। আমার সত্যিই দুটো বিয়ে :-) ওদিকে এইটা এখনও পর্যন্ত আমার আট নম্বর চাগ্রি, যে কোনওদিন এটাও ছেড়ে দিতে পারি, আর রাজকর্মচারী হয়ে গেছে আমার বউ, তার দ্বিতীয় চাকরি থেকে, আশা করা যায় রিটায়ারমেন্টের দিন পজ্জন্ত সে রাজকর্মচারীই থাকবে।

    আর ভ্রমণযোগও কি মেলে নি? রোজ তিনটে রাজ্য পেরিয়ে আপিস যাই আসি, বছরে একবার ব্যান্ডেল যাই, পায়ের তলায় সর্ষে কুরকুর করলে রাজস্থান কি আন্দামান যাই। বল্লে হবে? তব্যে?

    ছোটোবেলায় আনন্দমেলায় পড়েছিলম, কোনো এক লোকের ভাগ্যগণনা করে জ্যোতিষী নাকি বলেছিলেন তাঁর জীবনে অনেক উত্থান পতন থাকবে। এবং জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী একদম মিলে গেছিল। ভদ্রলোক বড় হয়ে এক নামকরা বিল্ডিংয়ের লিফটম্যান হয়েছিলেন।

    সবাই কেন যে অবিশ্বাস করে :-)
  • siki | ০১ ডিসেম্বর ২০১১ ০৯:১২631943
  • মাঙ্গলিক নিদান হাঁকা সেই কাপালিক, আই মীন, জ্যোতিষীকেও আমি দেখে এসেছি সেই আত্মীয়ের বাড়ি গিয়ে। শখের জ্যোতিষী নয়, চাগ্রিবাকরি করে না, শুধুই জ্যোতিষবিদ্যার চর্চা করে, মাঝেমাঝে যাগযজ্ঞও করে গুণমুগ্‌ধদের পয়সায়। অকৃতদার, সবসময়ে রক্তাম্বর পরে থাকে, রুদ্রাক্ষের মালা, কারণবারিতে অভ্যস্ত (সেটা অবশ্য চোখ দেখে বোঝা যায়), শুনছিলাম কালীপূজোর দিন আমার সেই আত্মীয়ের ঘাড় ভেঙে কী একটা হোমযজ্ঞ করে তিনি নাকি হিমালয়ের দিকে যাত্রা করবেন, প্রব্রজ্যা নিয়ে। মাস চারেক ঘুরে ফিরবেন। তপোবনের দিকে যাবেন।

    মানে সেই আত্মীয়দের চোখে তিনি বেশ ভালো জ্যোতিষী। আমার চোখের কথা বাদ দিন। আমার চোখে মালগুলোকে ...

    যাগ্গে।
  • rimi | ০১ ডিসেম্বর ২০১১ ০৯:৫৯631945
  • আচ্ছা, রুপঙ্করবাবু তাহলে বলছেন প্রফেশনাল জ্যোতিষীর থেকে শখের জ্যোতিষীদের ভবিষ্যদ বাণী বেশি মিলে যায়?

    এইটা একটু কেমনতরো হল না?
  • rupankar sarkar | ০১ ডিসেম্বর ২০১১ ০৯:৫৯631944
  • siki: আমার স্ত্রী এক দুরারোগ্য অসুখে ভুগুছেন আজ তিরিশ বছর, রোগটা এখন শুধু শরীরে সীমাবদ্ধ নেই। ভারতের বিভিন্ন শহরের খুব নামকরা 'বিশেষজ্ঞ' দের দেখিয়েছি, তাঁদের সংখ্যা ৩৯। কেউ ধরতে পারেননি কী রোগ। তাঁরা যে রোগের নাম বলেছেন, তাতে বছর দুয়েকের বেশি বাঁচার কথা নয়। এই চিকিৎসকদের দলে ছিলেন ডা: সুকুমার মুখার্জী, যিনি এই বিশেষ ধরণের রোগের ভারতে প্রধাণ বিশেষজ্ঞ। আর ছিলেন ডা: বি হালদার ইনিও খুব খ্যাতনামা। মজার কথা, এঁদের দুজনেই ভুল চিকিৎসায় ডা: অনুরাধা সাহার মৃত্যুর কারক হিসেবে বহু বছর মামলার পর বিশাল অঙ্কের খেসারত দেবার দায়বদ্ধ আদালতের নির্দেশে।

    প্রসঙ্গত: কলকাতা ইউনিভার্সিটিতে ডাক্তারি ও জ্যোতিষ দুটৈ পড়ানো হয়। ডাক্তারি শাস্ত্রটা মিথ্যে, একথা আমি বলিনি অবশ্য। হ্যাঁ জ্যোতিষ শাস্ত্র জিনসের প্যান্ট পরে দিব্যি পড়া যায়, রক্তাম্বর, রুদ্রাক্ষ, তিলক কিচ্ছু লাগেনা। কথা হচ্ছিল শাস্ত্রটা নিয়ে, তার প্‌র্‌যাকটিশনারদের নিয়ে নয়।
  • Bratin | ০১ ডিসেম্বর ২০১১ ১০:০৩631946
  • মানে আংটি টা সুদর্শন হলে চাপ নেই তাই তো।
  • pharida | ০১ ডিসেম্বর ২০১১ ১০:০৪631947
  • আমি ভাবি যেন পুরোটাই এক আদ্যন্ত গাঁজাখুরি হিন্দি সিনেমা। বেশির ভাগ সময়ে আমরা আগেই বুঝে যাই শেষ অবধি নায়ক নায়িকার বিয়ে হয়ে যাবে। এতো সমস্যা সত্বেও সেটা কীভবী ঘটে সেটা আমরা দেখি - টিকিট কেটে ফেলেছি বা হাতে অন্য কোনো কাজ নেই বলে।

    ব্যবহারিক জীবনে ঠিক সেটাই হবে যেটা হওয়ার ছিল - শুধু দেখে যাওয়া এতো চেষ্টা করেও কেন আমি পেলাম না সেটা, বা এমন কেন হয়ে গেল বা কেনই বা এতো ভাল কিছু ঘটে গেল- তেমন চাপ না নিয়েও।

    যে প্লেন ক্র্যাশের কথা একটু আগে পড়লাম তাকে ব্যাখ্যা করি - ভবিষ্যতদ্রষ্টা যে খবরটা প্লেন কোম্পানিকে দেবেন না সেটাও আগে থেকে ঠিক ছিল - আগে থেকে ঠিক ছিল - সেই ভদ্রলোক অদ্ভুত ভাবে বেঁচে যাবে বা যারা সেই প্লেনে ওঠেন নি তাদেরো ওখানে থাকার কথা নয়।

    এই ভাবনাটা যেটা আমায় বিন্দাস থাকতে দেয়, ভাবি, সেটাও হওয়ারই ছিল :))

    পরিশেষে : এই টইটা ভাল, বেশ উপভোগ করছি।
  • rupankar sarkar | ০১ ডিসেম্বর ২০১১ ১০:১১631948
  • রিমি-র উত্তর: আসল কথাটা হল, একটা কোষ্ঠি বিচার করতে যতটা সময় দেয়া প্রয়োজন, ততটা সময় ব্যয় করলে প্রোফেশনাল জ্যোতিষির ব্যবসা চালাতে পারার কথা নয়। তার চট-জলদী প্রেডিকশন দু এক ক্ষেত্রে মিলে যেতেও পারে, তবে সেটা সব সময় হতেই পারেনা। দেখবেন এঁরা বড় স্পেকট্রামে জেনারালাইজড ভবিষ্যবাণী করে থাকেন। পার্টিকুলার ব্যাপার এড়িয়ে যান। তাছাড়া এঁদের রত্ন, তাগা তাবিজ ইত্যাদী বিক্রী করার একটা প্ল্যাটফর্ম লাগে, তা না হলে প্রোফেশনাল হবেন কেন ? শিয়ালদহ অঞ্চলে এক সময়ে এক অসাধারণ জ্যোতিষী ছিলেন, গায়ে কাঁটা দেয়া পারফর্মেন্স। চেম্বারে বসার পর তাঁর বিদ্যে সব গোল হয়ে যায়।
  • rupankar sarkar | ০১ ডিসেম্বর ২০১১ ১০:১৫631950
  • ফরিদা : দ করে পোস্টটা আর একবার পড়ুন। মনে হয় আপনি আমার আর 'রিমি'র পোস্টটা গুলিয়েছেন।
  • pharida | ০১ ডিসেম্বর ২০১১ ১০:১৮631951
  • রিমি, আমার থিয়োরি দিয়ে ভেবে এইটা বুঝি- কতজন মানুষ কী ঘটবে আগে থেকে জানবেন সেটাও পূর্বনির্ধারিত - কতজন জেনে গিয়ে লাভবান হবে বা জেনেশুনেও বিপদে পড়বেন সেটাও - এমনকি না জেনেও কপালজোড়ে কারা টিকবেন সেটাই সেই গাঁজাখুরি স্ক্রিপ্ট রাইটারের মর্জি।
  • byaang | ০১ ডিসেম্বর ২০১১ ১০:২০631952
  • পোস্টগুলো পড়তে পড়তে মাইনরিটি রিপোর্ট সিনেমাটার কথা মনে পড়ে গেল। :-)
  • Bratin | ০১ ডিসেম্বর ২০১১ ১০:২১631953
  • ভালো জ্যোতিষী রা হাত দেখে ( হয়তো ৫- ১০% of জ্যোতিষী কূল ) কিন্তু সঠিক ভাবে সময় সমেত কী ঘটতে চলেছে বলে দিতে পারে।

    আমি নিজেও ছাত্র অবস্থায় চর্চা করেছি খানিক টা। আমার বেস্ট ফ্রেন্ড কোশিকের সাথে জয়েন্ট ভেঞ্চারে বই কিনতাম। আর নিজেদের হাত হাত নিজেরাই দেখতাম :-))
  • pi | ০১ ডিসেম্বর ২০১১ ১০:২২631954
  • ফরিদাদার কথা টেনে বলি, হ্যাঁ, শেষটা তো জানাই। মরবো। মানে, বাঁচবো। মরার আগে অন্দি। কীভাবে বাঁচি সেটাই দেখে যাওয়া :)
  • ppn | ০১ ডিসেম্বর ২০১১ ১০:২৩631955
  • হারা-জেতার অংক নয়, কলেজে একবার খুব কাছের এক বন্ধু শখ করে হাত দেখে বলে দিয়েছিল - "এ কী রে! তোর তো দু দুটো ছক চলছে।'

    জ্যোতিষশাস্ত্রে কোনদিনই বিশ্বাস ছিল না, আজও নেই। তবু সেদিন কেন কপালে বিনবিন করে ঘাম ফুটেছিল? সে কেন, কেউই তো এসবের বিন্দুবিসর্গও জানত না। আমিও কি জানতাম?

    তবে কি তবে কি জীবনের এ এক জাদুবাস্তবতা?
  • q | ০১ ডিসেম্বর ২০১১ ১০:২৪631956
  • অসাধারণ এনজয়েবল;-)
  • T | ০১ ডিসেম্বর ২০১১ ১০:২৫631957
  • হি হি, এইসব নিয়ে আম্মো দুকথা বলতে পারি।
    ছোটোবেলায় আমি ছিলাম সখের জ্যোতিষী। রাজ্যসুদ্ধু কেউ পাত্তা দিত না, কিন্তু ঐ শীর্ষেন্দুর গল্পের রামবাবুর মত বাতাসে আঁকবুক কেটেকুটে খুব একটা খাতির পাওয়ার চেষ্টা কত্তুম। তবে মা পিসিমাদের মহলে আমার নামডাক ছিল খুব, সেই সুনিদিদির গয়নাহারানো মিলিয়ে দেওয়ার পর থেকেই। তাছাড়া আমি ঘোতনকে প্রায়শই ঠিক ঘুড়িটা বেছে দিতাম ফলে ও আমার পোষা বেড়ালের জন্য শেষপাতের এঁটোকাঁটাটা তুলে রাখত। আমাকে বড্ড ভালবাসত কিনা তাই একমাত্র ওকেই মনে ধরে বিদ্যেটা শেখাতুম। হাতের এইখানটা হচ্ছে অমুক গ্রহ, এই দাগটায় বোঝা যাবে গেঁটে বাত হবে কিনা, সেজদিদার হাতের তালুতে হলুদ রঙ মানে কালপরশু করে আচারের বম খাটের তলায় আসবে, এইরকম। আমার হাতে শনি মঙ্গল বুধ শুক্র এসব তো ছিলই এমনকি জানুয়ারি ফেব্রুয়ারী এসবও ছিল, ফলে একধাপ এগিয়ে মাসকাল দিনক্ষণ অবধি প্রেডিক্ট কত্তে অসুবিধা হত না। বড় হয়ে বিয়েটা অবধি প্রেডিক্ট করে ফেলেছিলুম, কিন্তু অষ্টমঙ্গলার পরদিন থেকে বৃহ:স্পতিটা ঝটাকসে যে তেবে যাবে তার আর মালুম পাই নি।
  • rupankar sarkar | ০১ ডিসেম্বর ২০১১ ১০:২৬631958
  • ব্রতীনবাবু, অভিমন্যুর ভূমিকায় কাল রাত থেকে লড়ে যাচ্ছি। কিষেনজীর রেপ কেসেও দু পক্ষ হয়েছে। এখানে একেবারে লোনার ছিলাম। বড় আনন্দ পেলাম। কলকাতা ইউনিভার্সিটির খোঁচাটা বার তিনেক দিলাম, কেউ গিললোনা।
  • gandhi | ০১ ডিসেম্বর ২০১১ ১০:২৭631959
  • রুপঙ্কর বাবু,

    " প্রসঙ্গত: কলকাতা ইউনিভার্সিটিতে ডাক্তারি ও জ্যোতিষ দুটৈ পড়ানো হয়। "

    এটা কি সত্যি নাকি ?? আমার ঠিক জানা নেই... ওটা জ্যোতিষবিজ্ঞানই তো ??? নাকি জ্যোতির্বিজ্ঞান ?????

    অর্ধেক পরে কমেন্ট করলাম...... গুরু রা বকবেন না কিন্তু....
  • dukhe | ০১ ডিসেম্বর ২০১১ ১০:৩০631961
  • রূপংকরবাবু, চলুক চলুক।
    বৈজ্ঞানিক, গণতান্ত্রিক, সেকুলার - কিচ্ছু হওয়ার দরকার নেই। মিললেই চলবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন