এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৫৮৭৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২০ আগস্ট ২০১৪ ২০:২৭646838
  • ২-০ গোলে হারল :-(
  • aranya | ২০ আগস্ট ২০১৪ ২০:৩৫646849
  • cb ঠিক লিখেছেন, গান্ধী-ও। এই শর্ট টার্ম ট্রেনিং-এ সত্যিই কোন লাভ নেই, গিমিক বলেই মনে হয়।
    ভারতে ফুটবল নিয়ে একটু কিছু হলেই বড় আপ্লুত হয়ে পড়ি ..
    দেশে বিভিন্ন জায়গায় কয়েকটা রেসিডেন্সিয়াল ফুটবল অ্যাকাডেমি হলে ভাল হত, যারা অল্প বয়সের (ধরা যাক ১০-এর কম) বাচ্চা-দের নিয়ে কাজ করবে - খেলা শেখান, পুষ্টিকর খাবার দেওয়া, স্কুল - সবই অ্যাকাডেমি-র দায়িত্ব
  • Tim | ২০ আগস্ট ২০১৪ ২২:৩৮646860
  • টেকনিকালি সেটা তো সম্ভব। কিন্তু তারপর যদি দেশের বাইরে খেলতে যেতে পারে তো ভালো, নইলে সেই আইলিগের দলগুলোর হয়ে যাসসেতাই গেন্ডুয়া খেলা শুরু করবে, এবং কালক্রমে অ্যাকাডেমির জিনিসপত্তরের সলিল সমাধি। নইলে টিএফএ থেকে তো প্লেয়ার ওঠে।
    এত নিম্নমানের ক্লাব ফুটবলই আসল সমস্যা। কিন্তু সেখানে তো আবার অসা সব কর্তারা বসে আছে, সবাই রাজা।
  • + | ২১ আগস্ট ২০১৪ ১০:১৭646871
  • কয়েকটা অ্যাকাডেমি তো এরকম হয়েছে। কোলকতায় নয়, ব্যাঙ্গালুরু-মুম্বই-দিল্লীতে? শুনেছিলাম।

    এখন তাও বাইরে যাওয়ার চেষ্টা তো করছে। সুব্রত পাল ডেনমার্কের ক্লাবে খেলল তো, গুরপ্রীত সিং সাঁধু নরওয়ের ফার্স্ট ডিভিশন একটা ক্লাবে সাইন করেছে
  • cb | ২১ আগস্ট ২০১৪ ১২:৩৯646882
  • একটা ব্যাপার আমার অনেক দিন ধরেই খোঁচাচ্ছিল, কালকে হয়ত একটা প্লসিবল উত্তর পেলাম।

    দুটো ক্লাবেরই তো টিকি বাঁধা ইউ বি র কাছে, এক ই তো পয়সা পায়। ইস্টবেঙ্গলের ক্লাব তাঁবু, কফিশপ, র‌্যাম্প, প্রোমোশন, ইত্যাদি ইত্যাদি এত টাকা আসছে কোথা থেকে?

    টুটুদের পয়সা গেছে প্রতিদিনে, আর এদের ক্লাবে, জাস্ট মনে রাখতে হবে কত গরিব লোকের পয়সা মেরে ইবে ক্লাবে এই সব হয়েছে। কত লোকের জীবনের শেষ সন্চয় মেরে নীতু, অপর্ণা সেনদের এই রমরমা
  • + | ২১ আগস্ট ২০১৪ ১৪:৩১646893
  • মোবার টাকার একটা বড় অ্যামাউন্ট যায় মোবা অ্যাকাডেমির নামে, যার হেড হচ্ছে অঞ্জন মিত্রর মেয়ে আর জামাই কল্যান চৌবে, টুটু-দেবশীষ-অঞ্জনে ভাগাভাগি হয়।

    অ্যাতলেতির বিদেশী টিম দাঁড়ালো এরকম

    Borja Farnandez, played for Real Madrid

    Miguel Ray (age 34, Defender) played for Malaga, Mallorca, Villareal and Liverpool (along with Garcia)

    Arnal Conde (age 33, forward) played for Espaniol, Elche etc.

    Sylvain Monsoreau, (age 33, CB) played for Monaco, Lyon etc.

    Jakub Podaný (33,LB) played for Sparta Prague

    Jofre Mateu González ( previous la masia student, 34, Midfielder) player for Barcelona, Mallorca, espaniol, Villareal etc

    Edima Edel Bete (28, GK) played for Armenia National team, Paris SG (2007-2011)

    স্প্যানিশ টিম, ভালই হবে বোধহয়।

    প্রচুর গুগল করে ফেলেছি আজকের মত
  • Tim | ২১ আগস্ট ২০১৪ ১৫:১৫646904
  • ইউরোপা লিগের কোয়ালিফায়ার খেলতে ভিলারিয়েল আসছে আস্তানার সাথে খেলতে। ভাবছি দেখতে যাবো কিনা। ঃ-)
  • + | ২১ আগস্ট ২০১৪ ১৫:৪৩646915
  • কেউ ভাবে!! চলে যাও। এখনো তো জিওভান্নি ডস স্যান্টোশ আছে বোধহয় ওখানেই।
  • Tim | ২১ আগস্ট ২০১৪ ১৫:৪৭646926
  • যাবো তাহলে। ইউনি থেকেই বাসে করে স্টেডিয়ামে নিয়ে যাবে বলেছে।
  • Tim | ২১ আগস্ট ২০১৪ ১৬:১৯645415
  • এবাবা আজকেই খেলা। তাইলে আর হলোনা! ঃ-(
  • + | ২১ আগস্ট ২০১৪ ১৭:৫৮645426
  • খাইসেঃ( বালোতেলি নাকি লিভারপুলে আসছে। ১৬ মিলিয়ন ঠিক আছে, যদ্দিন অন্য ক্লাবে খেলত ঠিক আছে, কিন্তু নিজের সাপোর্ট করা টিমে এরকম দায়িত্বজ্ঞ্যানহীন পাব্লিক এলে চাপ।
  • aranya | ২১ আগস্ট ২০১৪ ২১:৩৫645437
  • আর্সেনাল-কে সাপোট করব মনে হচ্চে, এই সিজনে
  • Arpan | ২১ আগস্ট ২০১৪ ২১:৫২645448
  • গান্ধী, ফালকাও আসছে শুনেছিলাম লোনে?

    অরণ্যদাকে দেখা হলেই মাল খাওয়াবো। ঃ)
  • aranya | ২১ আগস্ট ২০১৪ ২১:৫৭645459
  • এক ভাইপো ৭ দিন বাড়ীতে ছিল। আর্সেনাল অ্যাকাডেমি থেকে প্লেয়ার তোলে, শুধু পয়সা ছড়িয়ে কেনে না, প্লেয়ার-দের লং টার্ম ধরে রাখতে চায়, মার্সেনারি অ্যাটিচিউড নয়, পাসিং গেম খেলে - এই সব সমানে বলে ব্রেন ওয়াশ করিয়েছে। তাপ্পর ক্রিস্টালের সাথে ম্যাচ-টা দেখতে বসলাম। আর্সেনাল গোল খাওয়ার পর বললাম, দেখিস তোর টিম-ই জিতবে, একস্ট্রা টাইমে হলেও। সেটা মিলে যাওয়ায় বলেছে আমি আর্সেনালের জন্য লাকি, সব ম্যাচ দেখতে হবে
  • + | ২১ আগস্ট ২০১৪ ২২:১৯645470
  • বাহ, অ্যাকাডেমি থেকে প্লেয়ার তোলার প্রসঙ্গ এলে তো একমাত্র সাউথহ্যাম্পটনকেই সাপোর্ট করতে হবে।

    লিভারপুলের আগেরবছরের টিমে ফার্স্ট টিমেই সবথেকে বেশি ফ্ল্যানাগন-জেরার্ড-স্টার্লিং অনেকেই আছে সেখানে আর্সেনালের শুধুমাত্র উইলশেয়ার।

    আর্সেনালের খেলা দেখতে আমারো ভালো লাগে, কিন্তু মাঝমাঠে র‌্যামসি না থাকলে আর ফ্ল্যামিনির চোট হলে লড়াকু মেজাজটাই থাকেনা টিমটার
  • aranya | ২১ আগস্ট ২০১৪ ২২:২১645481
  • আমার কুন আইডিয়া নাই, সবই পরস্মৈপদী জ্ঞান
  • Arpan | ২২ আগস্ট ২০১৪ ১১:০০645492
  • এবার শুধু আড়াইজনের টলিউড শিল্প টিঁকে থাকবে।

  • + | ২২ আগস্ট ২০১৪ ১৪:৫৮645514
  • এক নম্বর সন্দেহ তো সুভাষঃ)

    আর কে কোথায় চাকরি করে জানিনা।

    ভাস্কর গাঙ্গুলী হতে পারে কি ?
  • + | ২২ আগস্ট ২০১৪ ১৭:৫১645526
  • গোয়ান এক ফুটবলার, যিনি ইবে টিমের সিনিয়র সদস্য তার মাধ্যমে নিতু গোয়ার হোটেল বিজনেস চালাত, যার টাকা সুদীপ্ত সেনের থেকে নেওয়া।

    অ্যালভিটো কেন এখনো ইবে টিমের সদস্য সেটা বুঝতামনা আগে
  • + | ২৩ আগস্ট ২০১৪ ১২:২১645537
  • কাল রাত্রে একটি ভুলভাল খেলা হল।

    অ্যাথলেটিকো টিমটার ডিফেন্স কিছু ভালো! আর স্পীড। কোস্তা গিয়ে মান্ডজুকিক+গ্রীজম্যান আসায় টিমটা আরো ভালো হয়েছে।
  • + | ২৩ আগস্ট ২০১৪ ১৭:০৯645548
  • ২ন্ড টিমের কাছে হাফ টাইমে ১-০য় হারছে ইবে
  • Tim | ২৩ আগস্ট ২০১৪ ১৭:৫৩645559
  • এই সবে কুত কুতে গোল শোধ করলো। এবার দলটা তুলে দিলে পারে
  • robu | ২৩ আগস্ট ২০১৪ ১৮:০৬645570
  • গান্ধী, আমাদেরও রেগুলার তিন জন। উইলশায়ার, গিব্স আর সেজনি।
  • kc | ২৩ আগস্ট ২০১৪ ১৮:১৫645581
  • টাইম +৬ দেখাচ্ছিল। গোল হল ৯৮ মিনিটে। ফান্ডাটা কী? যতক্ষণ ইবে গোল না দ্যায় ততক্ষণ খেলা চলবে এরকম কিছু?
  • + | ২৩ আগস্ট ২০১৪ ১৮:১৬645592
  • ৬মিনিট ইন্জুরি টাইম দিয়েছিল দেখলাম। খেলা দেখিনিঃ) নো কমেন্ট। বার্তোস কেমন?
  • kc | ২৩ আগস্ট ২০১৪ ১৮:১৮645603
  • বেশ ভালো লাগল।
  • + | ২৩ আগস্ট ২০১৪ ১৮:১৯645614
  • হুম্ম, এদের দুজনকে মিস করে গেছি। যাই হোক, এমনিতে আর্সেনাল বিষয়ে আমার ক্ষোভ নেই, টিম এবং কোচকে ভালই লাগে।
  • Tim | ২৩ আগস্ট ২০১৪ ১৮:২১645625
  • লাইভ কমেন্ট্রিতে তো বলছে চার মিনিটের মাথায়।
  • kc | ২৩ আগস্ট ২০১৪ ১৮:২৪645637
  • আমিতো স্টার জলসায় পুরো খেলটাই দেখলাম। ঐ ৯৮ ই দেখলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন