এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭৫৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | ১৫ জানুয়ারি ২০১৫ ১৫:১৪666800
  • কদিন আগে মুম্বাই পুএ এক্সপ্রেস ওয়ে দিয়ে গেলাম ইম্যাজিকা তে। কথা হবে না। পুরোটা কংক্রিট।

    তবে এদিকেও দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে যথেষ্ঠ ভালো। কিন্তু এই জমি হীনতার যুগে আরেকটা দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে-ও স্বপ্ন
  • সিকি | ১৫ জানুয়ারি ২০১৫ ১৫:২৩666822
  • নচির গান শুনেছিলাম ছোটবেলায় -

    নেই নেই কিছু নেই তবুও তো আছে কিছু বলতে যা বাধা নেই ...>

    :P
  • d | ১৫ জানুয়ারি ২০১৫ ১৫:৪৩666833
  • পুণে ব্যাঙ্গালোর হাইওয়ে, গতবছর লিখেছিলাম, গাড়ীতে বসে চা খাওয়া যায় না চলকে। আর পুরোটাই ১০০-১১০ এ রান করেছি।

    রাজ্যপালের অতটা রাইট আছে কি?
  • রুদ্র | ১৫ জানুয়ারি ২০১৫ ১৫:৫৮666844
  • দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে যথেষ্ঠ ভালো ॥।

    মানতে পারলাম না ॥
  • pi | ১৫ জানুয়ারি ২০১৫ ১৬:০৩666855
  • একক, আমি মধ্যবিত্তর উচ্চবিত্ত বা উচ্চবিত্তের অত্যুচ্চবিত্ত হওয়ার থেকে নিম্নবিত্তের মধ্যবিত্ত হওয়া প্রেফার করি তো। আমার কাছে তাই মিনিমাম ওয়েজ বাড়াটা ননসাসটেইনেবল মনে হয়না।
  • pi | ১৫ জানুয়ারি ২০১৫ ১৬:০৬666866
  • আর লসাগুদার কথার রেশ টেনেই বলি, যেখানে কস্ট অব লিভিং কম, সেখানে অন্য জায়গার থেকে কম মাইনে নিয়ে এত কাঁদুনি গাওয়ার কিছু দেখিনা। বরং কম কস্ট অব লিভিং অনেক লোকের সাস্টেইন করার জন্য সুবিধাজনক মনে হয়।

    আর আমি এও মনে করিনা শিল্পের কোন প্রয়োজন নেই। বন্ধ কারখানাগুলো খোলা নিয়ে আন্দোলন করা হলে তাতে সদা থাকবে কি, জানতে ইচ্ছুক ঃ)
  • শ্রী সদা | ১৫ জানুয়ারি ২০১৫ ১৬:২৬666877
  • ডেফিনিটলি থাকবো। শুধু এটা এনসিওর করতে হবে যে কারখানায় এমন প্রোডাক্ট বানানো হবে যার মার্কেট আছে। শুধু শ্রমনিবিড় হবে বলে টাইপরাইটার বা ব্লটিং পেপার কারখানার পুনরুজ্জীবন ঘটালে আমি নেই, দুদিন পরে উঠে যাবে।
    সিঙ্গুরের ঝামেলাটার সময় কিছু লোকজনকে এই দাবীটা করতে শুনেছিলাম যে বন্ধ কারখানাগুলো খোলা হোক। ভালো দাবী।
    আর কম মাইনে নিয়ে কে কাঁদুনি গাইছে, আগে চাগ্রীবাগ্রী হোক তবে তো মাইনে ঃ)
  • একক | ১৫ জানুয়ারি ২০১৫ ১৬:৩৪666888
  • "একক, আমি মধ্যবিত্তর উচ্চবিত্ত বা উচ্চবিত্তের অত্যুচ্চবিত্ত হওয়ার থেকে নিম্নবিত্তের মধ্যবিত্ত হওয়া প্রেফার করি তো।"

    এটা কীভাবে সম্ভব ? একটা মডেল দিয়ে বোঝাস সময় পেলে। একদল লোকের মাইনে দেবার ক্ষমতা না বাড়লে বর্তমান ইকনমিক মডেলে ঠিক কীভাবে নিম্নবিত্ত মধ্যবিত্ত হবে ? আমি কী সমর্থন করি বা তুই কী সমর্থন করিস সেটা নিয়ে কথা নয়, সামনের গাড়ি আস্তে চালিয়ে পেছনের গাড়ির স্পিড কীভাবে বাড়বে একটু' বুঝিয়ে বল।

    এই সাইট টা দেখ। প্লাম্বার থেকে ইলেক্ত্রিশিয়ান সব পাওয়া যাবে অনলাইন। এটা কলকাতায় হবে না কেন ? হবেনা কারণ এই স্টার্টআপ টা চালাতে প্রথমদিকে কমিশন বেশি নিতে হবে। সেটা ওখানকার মধ্যবিত্ত এফোর্ড করতে পারবে না। এবার বলতে পারিস এসবের দরকার কী ? যারা অলরেডি কাজ করছে তাদের টাকা বাড়ালেই তো হয়। অবস্যই হয়। ওই করেই তো শহরতলির লোককে শহরে এসে বস্তিতে বাসা বাঁধতে হয় কাজ পেতে কারণ এক্সিস্টিং দের সঙ্গে লড়ে এক জীবনে আর মাথার ছাদ হয়ে ওঠেনা। একটু দুরের লোক খোঁজ পায়না কীভাবে শহরে রোজগার হচ্ছে। ইনফরমেশন কুক্ষিগত হয়ে থাকে। লেভেল প্লেইং ফিল্ড নেই। আরও বেশি করে আরবান সেন্ট্রিক কালচার তৈরী হয়। মাত্র কিছু লোকের পে করার ক্ষমতা থাকে। বাকিরা বিনা রসিদে কম পয়সায় কাজ করায়। যে প্রবলেম গুলো বল্লুম সেগুলো সলিউশন দেখা। এখানে তো বিশ্বাসের কথা নয়, অল্টারনেটিভ বেটার মডেল নিয়ে কথা হচ্ছে।

    আমি বলছি মিনিমাম ওয়েজেস কাজ ধরে বেঁধে দিলে নিম্ববিত্তের প্রচন্ড ক্ষতি হবে। তাদের জায়গা কেড়ে নেবে সেমি স্কিল্ড বা স্কিল্ড মধ্যবিত্ত সামান্য লোক দেখানো সার্টিফিকেটের দৌলতে। কেও নিম্নবিত্তদের রিক্রুট করবেনা কারণ বেশি পয়সাই যখন দিতে হবে সার্তিফায়েদ লোক নিয়ে রিস্ক মিটিগেট করা বেটার। হওয়াত ইস ইওর কাউন্টার ?

    http://housejoy.in/promotions/plumbing?utm_source=Facebook&utm_medium=CPC&utm_term=Facebook&utm_content=Plumber&utm_campaign=Housejoy_NF_Deskptop_Broad_NewLP_Married_Male_25to65&account=Facebook&campaign=Housejoy_NF_Desktop_30to50_Married_Men&adgroup=Housejoy_NF_Desktop_30to50_Married_Men_Plumber_Sink_Repair
  • শ্রী সদা | ১৫ জানুয়ারি ২০১৫ ১৬:৪১666899
  • পাইদি, কোলকাতায় ম্যানুফ্যাকচারিং এ দুবছর কাজ করেছি, দেখেছি জাস্ট এই মিনিমাম ওয়েজ হ্যানত্যান দিতে হবে বলে প্রচুর লোকজনকে অফিশিয়ালি এম্প্লয়ী দেখানো হয়না, অফার লেটার দেওয়া হয়না, পিএফ দেওয়া হয়না, ক্যাশে মাইনে দেওয়া হয়, পে স্লিপ দেওয়া হয়না। গরিব লোকজন, এই নিয়ে বার্গেন করার মতো পরিস্থিতিতেও থাকেনা।
    এই জায়গাটা থেকে বেরোতে হলে এমন ব্যবস্থা চাই যেখানে এই লোকটার সামনে অনেক অপশন থাকবে, বার্গেন করার জায়গায় থাকবে। নতুন শিল্প ছাড়া উপায় নেই।

    আইটিতেও নতুন কোম্পানীগুলো বেশী টাকা দেয় কারণ ওদের ট্যালেন্ট অ্যাট্রাক্ট করতে হয়। আমি কোলকাতায় একটা ছোটো আইটি কোং এ ছিলাম যারা টিসিএস ইত্যাদিদের থেকে বেশ কিছুটা বেশী মাইনে এবং সুযোগসুবিধে দিতো। এইগুলোকেও আমি এমপাওয়ারমেন্ট মনে করি ঃ)
  • একক | ১৫ জানুয়ারি ২০১৫ ১৬:৪৭658229
  • সদা কে ক। বন্ধ কারখানা খোলার সঙ্গে থাকবোনা কেন ? প্রোডাক্ট মার্কেতেব্ল হতে হবে তো ! পুরনো জিনিস আঁকড়ে থাকলে হবেনা। আর দরকারে মালিকানা হস্তান্তর-মার্জার এসব করতে হবে। ডেফিনিট ওয়ে চাই। যাঁরা বন্ধ কারখানা নিয়ে লিফলেট বিলি করেন অনেককে জিগ্যেস করেছি আপনাদের প্ল্যান টা কী ? যদি ধরুন মালিক হাত তুলে দেয় কিন্তু ল্যান্ড এন্ড মেশিনারি গভট আটকে রাখে তাহলে কো-অপ করে চালাতে পারবেন ? প্রোডাক্ট লাইন নিয়ে কী ভাবছেন? রেভেনিউ কীভাবে বাড়বে ? নতুন ইনভেস্টমেন্ট কীভাবে আসবে ? সিরিয়াসলি এসবের উত্তর কেও দেয়না। ওই পুণ্য বাবুদের হস্পতাল টা প্রথম দেখলুম উদ্যোগ নিয়ে লোকজন দাঁড় করলো। নইলে মানুষজন এর জেনেরাল এটিতিউদ হলো নিয়তির ওপর ভরসা করে থাকা। নিজেরা উদ্যোগ না নেওয়া।
  • cm | ১৫ জানুয়ারি ২০১৫ ১৬:৫৮658240
  • আস্তেকুঁড়ে ফেলে দেওয়া টেকনোলজি আবার কুড়িয়ে আনবেন নাকি? প্রযুক্তির উন্নয়নে যে কারখানা বন্ধ হয়েছে তাদের আর খোলা যাবেনা, নতুন জিনিস তৈরি করতে হবে।
  • শ্রী সদা | ১৫ জানুয়ারি ২০১৫ ১৭:০৫658251
  • এবং অন্যদিকে শ্রমিকদেরও স্কিলসেট আপডেট করার মানসিকতা থাকতে হবে। আমাদের পাড়ার পল্টুদার টিভি-রেডিও সারানোর দোকানে নাইন্টিজে টিভি রেডিও সারাতো, গত দশকে মোবাইল সারানো শুরু করে নোকিয়ার থানইঁট থেকে আজকে স্মার্টফোন রিপেয়ার করে।
    দিস শুড বি দ্য অ্যাটিটিউড। ইউনিয়ন থেকে বাওয়াল করে নতুন টেকনোলজির বিরুদ্ধে লড়লে অ্যাকচুয়ালি নিজের পায়ে কুড়ুল মারা হয়।
  • pi | ১৫ জানুয়ারি ২০১৫ ১৭:০৬658262
  • পরে লিখছি।

    তবে সদাকে একটা কথা জিগিয়ে যাই। মাথা ব্যথা হলে কি মাথা কাটার নিদান দিস ?
    'এই মিনিমাম ওয়েজ হ্যানত্যান দিতে হবে বলে প্রচুর লোকজনকে অফিশিয়ালি এম্প্লয়ী দেখানো হয়না, অফার লেটার দেওয়া হয়না, পিএফ দেওয়া হয়না, ক্যাশে মাইনে দেওয়া হয়, পে স্লিপ দেওয়া হয়না।' .. এই জন্য কি মিনিমাম ওয়েজ সিস্টেম খারাপ হয়ে গেল, তাকে উঠিয়ে দিতে হবে নাকি তার ইম্প্লিমেন্টেশন ঠিক করে করার প্রয়োজন আছে ?

    একশো দিনের কাজ কে জব জেনেরেশন মনে করিস ? সেটার হবার পিছনে আন্দোলনকে ?
  • শ্রী সদা | ১৫ জানুয়ারি ২০১৫ ১৭:০৯658273
  • মিনিমাম ওয়েজকে খারাপ বলিনি তো। জাস্ট বলেছি যে যতদিন শ্রমিকদের অবস্থা ঐ বেগার্স আর নো চুজার্স থাকবে ততদিন কোনো আইন দিয়েই এক্সপ্লয়েটেশন আটকাতে পারবে না। লোকজন পেটের দায়ে হাফ মাইনেতে কাজ করবে, কারণ মালিকের হাতে অনেক অপশন - শ্রমিকের হাতে নেই।
    একশো দিনের কাজ তো ভালো উদ্যোগ। কিন্তু ওতে যে প্রয়োজনীয় এম্প্লয়মেন্টের একটা অংশমাত্র হচ্ছে সেটা তো মানবে ?
  • quark | ১৫ জানুয়ারি ২০১৫ ১৭:১০658284
  • যেদিন নিম্নবিত্তেরা সবাই মধ্যবিত্ত হয়ে যবে, সেইদিন সব মধ্যবিত্তই আবার নিম্নবিত্ত হয়ে যাবে আর উচ্চবিত্তেরা মধ্যবিত্ত - ব্যাপারটা গোলমেলে!

    (ডিঃ - নেহাৎই মজা ক'রে বলা)
  • একক | ১৫ জানুয়ারি ২০১৫ ১৭:২০658306
  • মিনিমাম ওয়েজ রুল ইম্প্লিমেন্তেদ হলে আমি জাস্ট চাকরিই পেতুম না কোনদিন। এখন নয় অভিজ্ঞতা মাপে ইন্টারভিউ তে। চিরকাল চাকরি পেয়েছি কম পয়সায় কাজ করতে রাজি হয়েছি বলে। নইলে তো আমার জায়গায় একজন আঈআঈটিয়ান কে নেবে। আমি কেন ? জাস্ট না খেয়ে মরে যেতুম। এই একই চিত্র যত নীচে যাবো তত বাড়বে। মিনিমাম ডিপ্লোমা না থাকলে ফ্লোরে রিক্রুট করব না। আইটিআই না থাকলে ইলেক্ত্রিশিয়ান নেবনা। কুলিনারী সার্টিফিকেট+ইংলিশ জানা না হলে রান্নার লোক রাখবোনা। কারণ পয়সা বেশি দিতে বাধ্য হচ্ছি কাজেই উভয় পক্ষ নিগশিয়েত করে প্রাইভেট কন্ত্র্যক্ত এর জায়গাটাকেই নষ্ট করে দেওয়া হচ্ছে। আরও নীচে ? ক্রেইন বক্স এর এক্সপিরিয়েন্স না থাকলে ঘরামী রাখবো না। মিনিমাম ওয়েজেস হচ্ছে নিম্নবিত্ত দের পেটে লাথি মারার জন্যে অলরেডি সুবিধাপ্রাপ্ত দের একটা টুল। ফিল্টারিং মেশিন।
  • quark | ১৫ জানুয়ারি ২০১৫ ১৭:৩২658317
  • কি জ্বালা! unskilled labourer দেরও মিনিমাম ওয়েজ ব'লে একটা জিনিস আছে নাকি?
  • quark | ১৫ জানুয়ারি ২০১৫ ১৭:৩৩658328
  • আবার পড়ুন -

    কি জ্বালা! unskilled labourer দেরও মিনিমাম ওয়েজ ব'লে একটা জিনিস আছে তো, নাকি?
  • T | ১৫ জানুয়ারি ২০১৫ ১৭:৩৭658340
  • ঐ নোবেল লরিয়েট ভদ্রলোক যেমন বলেছেন, শিক্ষায় ইনভেস্ট না করলে হবে না। পাড়ার পল্টুদা যে টিভি রেডিও সারাত এখন সেটা কটা লোক দ্যাখে। সময়ের সাথে সাথে স্কিল সেট ইম্প্রুভ করতে গেলে শিক্ষা ব্যবস্থায় একটা বড় পরিবর্তন আনতে হবে। মান্ধাতার আমলের শিক্ষা পরিকাঠামো উন্নত মানের শ্রমিক তৈরীর একটা বড় অন্তরায়। যেহেতু পিছিয়ে পড়া রাজ্য, চট করে এগোতে হলে তৈরী করতে হবে ইন্ডাস্ট্রী স্ট্যান্ডার্ড অনুযায়ী লেবার। বেসিক্যালি একটা বিশাল অংশের জনতাকে স্রেফ কাজে লাগানোই হচ্ছে না।
  • !! | ১৫ জানুয়ারি ২০১৫ ১৭:৪৩658362
  • একক কি বিশ্বাস করে নাকি তর্ক করবার জন্য এই সব লেখে? ন্যুনতম মজুরীর দরকার নেই? নিজে কম পয়সায় কাজ করতে রাজি হলে তার কোয়ালিটিও নিশ্চয় সেই রকমই হয়েছে - কারণ অন্যরকম হলে ওনার বাজার ওনাকে মাথায় তুলে নাচত, অনেক টাকা দিত। তা যখন হয় নি সে কথা বলে কি লাভ - নিজের বক্তব্যেরও একটা মানে থাকতে হয়।
  • pinaki | ১৫ জানুয়ারি ২০১৫ ১৮:৪৩658373
  • যাঁরা সেজদিকে নিয়ে এত উলুতপুলুত, তাঁদের বিজয় মাল্য বা সুদীপ্ত সেন মডেল অফ বিজনেস নিয়ে এত সমস্যা কেন? মানে যুক্তির দিক দিয়ে দেখলে? সেজের আইন আগে ছিল না। জোর করে সে আইন আনা হয়েছে ব্যবসায়ীদের চাপে। যদি প্রি সেজ রেফারেন্স ফ্রেম থেকে দ্যাখেন, তাহলে সেজকে ততটাই বেআইনি এবং অমানবিক মনে হবে যতটা আজকের রেফারেন্স ফ্রেম থেকে দেখলে সুদীপ্ত সেনকে মনে হচ্ছে। আগামী কাল যদি এই মানি মার্কেটের ব্যাবসায়ীদের লবি শক্তিশালী হয় আর সরকারকে দিয়ে এরকম আইন পাশ করিয়ে নেয় যে এরকম সুদীপ্ত সেন মার্কা চিট ফান্ডের ব্যাবসা আইনি আর বিপাকে পড়লে (লোকের টাকা শোধ দিতে না পারলে) সরকার বা রিজার্ভ ব্যাংক বেইল আউট করবে, আর তারপর বাজারে ক্রমাগতঃ এটা খাওয়ানো হতে থাকে যে যে রাজ্য এটাকে এপ্রুভাল দেবে না তারা আসলে বিনিয়োগ পাবে না, ইত্যাদি, তখন তার সাথে আজকে সেজ নিয়ে যা চলছে তার কোনৈ তফাৎ থাকবে না। সেজে লেবার ল এর যা প্রভিশন, সরকারকে ট্যাক্স না দেওয়ার প্রভিশন - সেগুলো সভ্য সমাজে চলতে পারে - এটা ভাবা খুবই কঠিন। যেমনটা সুদীপ্ত সেনের বিজনেস মডেল। অন্যদিক দিয়ে দেখলে সুদীপ্ত সেনও রিয়েল এস্টেট, ট্যুরিজম, হোটেল, নিউজ পেপার/চ্যানেল, ফুটবল - সবেতে বিনিয়োগ করেছিল। তার বিনিয়োগ বেশ খানিক কর্মসংস্থানও ঘটিয়েছিল। আম্বানিও বড় দলকে টাকা দেয়, সুদীপ্ত সেনও দিয়েছিল। সমস্যার মধ্যে সুদীপ্ত সেন বেশ কিছু লোককে তাদের প্রতিশ্রুত টাকা ফেরৎ দেয় নি। সেই একই রকম একটা সেজে যখন ছাঁটাই হয় তখন শ্রমিকের না খেয়ে মরা ছাড়া উপায় থাকে না। সেজ করতে গিয়ে যখন জমি অধিগ্রহণ করতে হয়, তখনও লোকের ক্ষতি হয়। তা ক্ষতি তো দুয়েতেই রয়েছে। পুঁজিও দুয়েতেই রোল করছে। মুকুল যদি তিনশো কোটি টাকা মারে তাহলেও সে তো আর বিছানার তলায় লুকিয়ে রাখবে না। হয় ব্যাবসা ফাঁদবে, বা বিলাস করবে। তাতেও ট্রিকল ডাউন হবে। অথচ রিলায়েন্স সেজ বাগিয়ে ইনফোটেক করলে আপনারা 'সিল্প সিল্প' বলে উলুৎপুলুৎ। সেখানে পিএফ গ্র্যাচুইটি - এসব পাওনা না দিয়ে ছাঁটাই করলে বা সরকারকে ট্যাক্স না দিলে বা লোকসান করে বেইল আউতের টাকা চাইলে আপনারাই বলবেন - আহা ব্যাবসায়ীকে তো টিকতেই হবে, নইলে আমাদের খেতে কে দেবে, ব্যাবসায়ীকে তো তার ইচ্ছেমত প্রফিট করতে দিতে হবে, নইলে তারা ইনভেস্ট করতে উৎসাহী হবে কেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সুদীপ্ত সেন মুকুলকে টাকা দিলে বা কিছু লোকের পাওনাগন্ডা না মেটালে আপনাদের খুব অসুবিধে। এতই যখন আপনাদের ব্যাবসায়ী প্রীতি, বা তাদের প্রতি ভগবানসুলভ ভক্তি তখন সুদীপ্ত সেন কে জেলে না পুরে বেইল আউটের প্রস্তাব দিলেন না কেন? ব্যাবসা ঝাড় খেল তো।

    আগে নিজেদের অব্স্থান ঠিক করুন।
  • pinaki | ১৫ জানুয়ারি ২০১৫ ১৯:১৭658384
  • ও হ্যাঁ, আর কিছুদিন ওয়েট করলে দেখতেন সুদীপ্ত সেনও ইনফোটেক কোম্পানি খুলত। আপনাদের কথা শুনলে মনে হয় সেই গঙ্গাজলটা ছিটিয়ে নিলেই আপনাদের চোখে পবিত্র হয়ে যেতে পারত। ট্যাকটিকাল মিসটেক। ;-)
  • pinaki | ১৫ জানুয়ারি ২০১৫ ২০:০০658417
  • "বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আদর্শ ডেভেলপমেন্ট মডেল কী হওয়া উচিত সেই নিয়ে জিগালে সাড়া পাওয়া যায়না"

    সাড়া পাওয়া যায় না কথাটা ভুল। কথাট হবে সাড়াগুলো আমার মনঃপূত হয় না।

    বাস্তবের মাটিতে দাঁড়ানোর অর্থ বাস্তবকে যেমনকার তেমন মেনে নেওয়া নয়। এই সত্যি কথাটা আগে বুঝতে হবে। বুঝতে হবে মানে কাগজে কলমে নয়, উপলব্ধি করতে হবে। দ্বিতীয়তঃ যেটা বুঝতে হবে সেটা হল আমার কাছে যে অল্টারনেটিভ মডেলই থাকুক না কেন, যতক্ষণ সেটা 'অল্টারনেটিভ' - সেটা কেউ বিনা যুদ্ধে আমাকে ইমপ্লিমেন্ট করতে দেবে না। সে নিয়ে লড়ালড়ি করতে হবে। এবং সেই লড়াইতে আমি জিততেও পারি, হারতেও পারি। এই দুটো জিনিস বোঝা গেলে তবে 'বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কি করা যেতে পারে' সেই নিয়ে আলোচনা হতে পারে। এই যে জিগালে সাড়া পাওয়া যায় না - এই অনুভূতিটা হয়েছে, তার কারণ হল বাস্তবের মাটিতে দাঁড়ানো প্রসঙ্গে দুতরফের আলাদা দৃষ্টিভঙ্গি। যাঁরা অল্টার্নেটিভপন্থী, তাঁদের সমস্ত বক্তব্যেই একটা এলিমেন্ট অফ আনসার্টেনটি থাকে। কারণ আগেই বললাম - লড়তে গিয়ে ফলাফল কি হবে সেটা জানা না থাকা। সেটা স্ট্যাটাস ক্যুয়োপন্থীদের পছন্দ হয় না। সেই কারণে তাদের সব সময়েই মনে হয় কেউ তাদের কোনো অল্টারনেটিভ দিতে পারছে না, অতএব যা চলছে সেটাই চলুক।

    যেমন ধরা যাক সেজ। তিনোমূলের কথা বাদ দেওয়া হোক। ধরা যাক আজকে সত্যি সত্যি একটা প্রগতিশীল সরকার ক্ষমতায় এল। যারা সেজ বিরোধী। এটা তো ঘটনা যে তাকে প্রতি মুহুর্তে 'সেজ না করলে তোমার রাজ্যে বিনিয়োগ হবে না' - এই থ্রেটের মুখে পড়তে হবে। সে কিভাবে এটা মোকাবিলা করবে? অনেকভাবে করতে পারে। ১) যারা সেজ চাইছে না সেরকম শিল্প যাতে সত্যি ফ্লারিশ করতে পারে সেদিকে নজর দিতে পারে, ২) অন্য কিছু কিছু রাজ্য - যারা সেজ মানছে না, তাদের সাথে একটা জোট তৈরী করে কেন্দ্রীয় লেভেলে সেজ বিরোধী একটা ভয়েস তৈরীর চেষ্টা করতে পারে (ঐসময় শুনেছিলাম কিছু রাজ্য সেজ ইমপ্লিমেন্ট করে নি), ৩) যেখানে যেখানে সেজের কারণে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন হচ্ছে বা হতে পারে, সেগুলোর সাথে জোট তৈরী করে কেন্দ্রীয় পলিসিতে সেজের আইন পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি করতে পারে - যেভাবে ১৮৯৪ এর আইন বদলেছে নন্দীগ্রাম, পস্কো ইত্যাদির জেরে। এখন এগুলো করলেই বদলাবে কিনা এটা বলা মুশকিল। জমি অধিগ্রহণ আইনও বদলে যাবে এটা আগে থাকতে বুঝে সিঙ্গুর নদীগ্রামের আন্দোলন করা হয় নি। যেকোনো অল্টারনেটিভের লড়াই এ এই এলিমেন্ট অফ আনসার্টেনটিকে অ্যাক্সেপ্ট করতেই হবে। নইলে স্ট্যাটাস ক্যো মেনে নিতে হবে। তাতে আজ সেজ আইনি হয়েছে, কাল সুদীপ্ত সেনের মডেল অফ বিজনেসও লীগ্যাল হবে, পরশু জমি অধিগ্রহণ আইনের পজিটিভ পরিবর্তনগুলো নেগেট করে আবার 'বিজনেস ফ্রেন্ডলি' করে তোলা হবে (বিজেপির শেষতম অর্ডিন্যান্স), তার পরের দিন সফিস্টিকেটেড টার্মিনোলজিতে দাসপ্রথা ফিরিয়ে আনা হবে। ইত্যাদি ইত্যাদি।
  • pi | ১৫ জানুয়ারি ২০১৫ ২০:১১658428
  • কিছু বিকল্পের কথা এখানেও বলা হয়েছিল। সদা এটা পড়েছিলি নিশ্চয়। মতামত জানার ইচ্ছা রইলো।
    http://sanhati.com/wp-content/uploads/2007/04/singur.pdf
  • cm | ১৫ জানুয়ারি ২০১৫ ২০:১২658439
  • আচ্ছা সিপিএম তৃণমূল বাদ দিয়ে আমরা অল্টারনেটিভ মডেলে কি দিয়ে কি হবে সেটা নিয়ে কথা কইতে পারিনে?
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১৫ ২২:২৪658451
  • সেজ নিয়ে রাজ্যের আপত্তির কারণ ঠিক কী সেটা কি পিনাকী জানে? যদি নীতিগতই হয় তালে যে সেজ চালু রয়েছে তাকে বন্ধ করা হচ্ছে না কেন আর দুই কেন বলা হচ্ছে রাজ্য সেজের অনুমতি না দিলেও সমান সুযোগ সুবিধা দিতে রাজি আছে?

    তৃতীয় একটি প্রশ্নও আছে। ইনফির সেজে হাই স্কিলড লোকেরা সিংহভাগ লোকে চাকরি পাওয়ার কথা। সেমিস্কিল্ড/ আনস্কিল্ড কর্মীরা সবাই এজেন্সির মাধ্যমে চাকরি পাবেন, কেউ এফটিই নন (নন সেজ মডেলেও তাইই হয়)। তো এইক্ষেত্রে কর্মী ছাঁটাই হলে সে কর্মী না খেতে পেয়ে মারা যাবেন এ কথা খাটে কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন