এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিলো দ্য বেল্ট অথবা গুরুচরিত্র

    তাপস দাশ লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২১ মে ২০১৫ | ১২৫৬৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ২১ মে ২০১৫ ১৯:২৭675948
  • কেউ কি এক আধটা লেণ্স দেবে গো।?
  • byaang | ২১ মে ২০১৫ ১৯:২৯675950
  • ফেরারি চান? ঠিকাছে। তাহলে আমার লাল রঙের ফেরারি জিটি মডেলটা নিন।
  • dc | ২১ মে ২০১৫ ১৯:২৯675951
  • আমার চেনা একজন ভালো সেকেন হ্যান ডিলার আছে। মেব্যাখ হাজার দশেক দিয়ে কিনে নেবে, যদিও পাঁচ হাজার কিমির মেব্যাখ আবার কোন খদ্দের কিনতে চাইলে হয়। গাড়িটা আমার পাড়ার গলিতে ফেলে রেখে যাবেন, টাকাটা মানি অর্ডার করে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে।
  • saannandaa | ২১ মে ২০১৫ ১৯:৩১675952
  • (মিনমিন করিয়া)আমি কিছু পেলাম না।
  • d | ২১ মে ২০১৫ ১৯:৩১675954
  • আর ইন্দো আর হনু, এদের সব লেখা পড়ি আবার ভালও বলি, দেখো দিকিনি তাজ্জন্নো কতগুলো কথা শুনলাম। ছি ছি।
  • d | ২১ মে ২০১৫ ১৯:৩১675955
  • আর ইন্দো আর হনু, এদের সব লেখা পড়ি আবার ভালও বলি, দেখো দিকিনি তাজ্জন্নো কতগুলো কথা শুনলাম। ছি ছি।
  • dc | ২১ মে ২০১৫ ১৯:৩১675953
  • হ্যাঁ হ্যাঁ অবশ্য, লাল রঙের ফেরারি বেশ মানাবে। দিদিমনির দয়ার শরীর!
  • kc | ২১ মে ২০১৫ ১৯:৩৪675957
  • নাহ, বেরোই। আই ওয়াচটা নিয়েই আসি। এই টইটা আর এগুবেনা। শুধুমুদু পেজ রিফ্রেশ করা।
  • byaang | ২১ মে ২০১৫ ১৯:৩৪675956
  • সিকি তুই কি আমাদের হার্লে ডেভিডসনটা নিয়ে লাদাখ যাবি? একটু যত্ন করিস কিন্তু। ওটা বড় স্মৃতির ধন। গরিমাহীন। ওটায় চড়ে আমরা প্রেম করতে যেতুম।
  • byaang | ২১ মে ২০১৫ ১৯:৩৬675176
  • সানন্দার আবার কী চাই? আমার নতুন কেনা কেন্স্টারের কিচেন মেশিনটা আবার চেয়ে বোসো না বাপু!
  • 4z | ২১ মে ২০১৫ ১৯:৩৬675175
  • মেব্যাখটা এমনিতেই স্ক্র্যাপে যেত তা না হয় আপনাদের পাড়াতেই ফেলে দিয়ে আসব। পয়সা ফয়সা লাগবে না।
  • 4z | ২১ মে ২০১৫ ১৯:৩৯675177
  • কেনস্টার! ব্যাংদি কেনস্টার ব্যবহার কর? নাঃ স্ট্যাটাস বলে আর কিছু রইল না গো।
  • সিকি | ২১ মে ২০১৫ ১৯:৪২675178
  • আমি জাস্ট লিখতে যাচ্ছিলাম আমার হার্লে ডেভিডসনটা কাউকে দেব না। তা ব্যাঙ যদি আরেকটা হার্লে দেয় তা হলে নিতে তো আপত্তি করতে পারি না। না হয় বদলে আমার ব্যাটমোবিলটা কদিন চালাতে দেব ব্যাংকে।
  • aka | ২১ মে ২০১৫ ১৯:৪৫675179
  • এটা খ্যা খ্যা টাইপ টই হয়েছে। সত্যি বলতে হলে নাম ধাম আইপি, পোস্ট, ইমেল ধরে বলুন। নইলে এই গোল গোল কথায় লোকে কিইই বা বুঝবে।

    কারুর লেখায় জোড় থাকলে নিশ্চয়ই লোকে পড়বে। যেমন সুকির লেখা। মাক্কালি আমি ওনাকে একদম চিনি না।
  • 4z | ২১ মে ২০১৫ ১৯:৪৮675180
  • দমদির লেন্স চাই? আমার Carl Zeiss Distagon T* 2.8/15 দিয়ে দিলাম তোমায়।
  • শ্রী সদা | ২১ মে ২০১৫ ১৯:৫০675181
  • "আর আছে চোখে পড়ার মতন কিছু ধনগরিমার প্রকাশ। হয়ত অজান্তেই। কিন্তু এই খোলা পাতা, (যা নাকি খোলা পাতা বলেই সর্বদা সবাই সবাইকে বলে যাচ্ছেন) সেখানে অন্যতর একটি বা একাধিক আর্থ-সামাজিক পরিমণ্ডলের বাসিন্দারা কতটা সেক্লুদেদ ফিল করতে পারে, সে সম্পর্কে ন্যূনতম বাছবিচারহীনতা।"
    এটা তাপসদা খুব খারাপ কিসু বলেনি, ইন মাই ভেরি হাম্বল ওপিনিয়ন। গুরুর সাইটে রেগুলার লেখালিখি করা জনতা (আরো পার্টিকুলারলি ভাটিয়ালিতে যারা লেখেন) বেশীরভাগই দেশী/বিদেশী কর্পো চাকুরে, এবং উচ্চ মধ্যবিত্ত। ফেবুগুরুতে বরং সমস্ত আর্থসামাজিক স্তরের জনতার মোটামুটি পার্টিশিপেশন থাকে।
    আর ধনগরিমা প্রসঙ্গে, গুরুতে আকছারই দেখি লোকজন লেখে (আমি ইনক্লুডেড) নামি দামী রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, লাখ বেলাখের গ্যাজেট কিনছে, এক্সেস টাকাপয়সা কোথায় ইনভেস্টালে ভালো রিটার্ণ আসবে সেই নিয়ে আলোচনা চলছে। আমি মনে করি না এতে খারাপ কিছু আছে, লোকজন নিজের রোজগারের টাকায় অ্যাফোর্ড করতে পারছে তাই করছে। কিন্তু এই আপওয়ারডলি মোবাইল অংশটুকু বাদে সমাজের মেজরিটি এই পরিমন্ডলে সেক্লুডেড ফিল করতেই পারে। এই পয়েন্টে তাপসদাকে ক। তবে সেই নিয়ে সংশ্লিষ্ট জনতার লজ্জিত হওয়া উচিত বা বাছবিচার করে লেখা উচিত যাতে সো কলড ধনগরিমা না প্রকাশ পায় - এটাও ভুলভাল দাবী মনে হল।
    এটুকুই।
  • unclamp samples ebb | ২১ মে ২০১৫ ১৯:৫৯675183
  • ফেবু গুরুতে সমস্ত আর্থসামাজিক স্তরের পার্টিসিপেশন ব্যাপারটা কতটা ভেরিফায়েড? সার্ভে টার্ভে নিশ্চয় করা হয়েছে?
  • d | ২১ মে ২০১৫ ১৯:৫৯675182
  • আহা ৪জ্জি বড় ভাল
  • শ্রী সদা | ২১ মে ২০১৫ ২০:০৩675184
  • ডিফারেন্সটা এতটাই আকাশ-পাতাল যে সার্ভের দরকার পড়েনি। সাইট এবং ফেবু দুই গুরুতেই মোটামুটি সারাদিন থাকি ঃ)
    তবে, এগেইন,পার্টিশিপেশন থাকা বা না থাকা ভালো বা খারাপ এই নিয়ে কোনো মতামত নেই।
  • শ্রী সদা | ২১ মে ২০১৫ ২০:০৫675186
  • একটা ভুল হয়েছে, সমস্ত আর্থসামাজিক স্তর বলতে নেটে বাংলায় লেখালিখি করা জনতার মধ্যে সমস্ত আর্থসামাজিক স্তর পড়তে হবে। তার মধ্যে যারা রিচার্জের লিং দিয়ে ট্রল করে বেড়ান তাঁরাও ইনক্লুডেড।
  • unclamp samples ebb | ২১ মে ২০১৫ ২০:০৮675187
  • তাহলে বরং একটা ডিস্ট্রিবিউশন দেখানো হোক। হাওয়ায় ছোঁড়া কথা কোনো পয়েন্টার দেয় না।
  • শ্রী সদা | ২১ মে ২০১৫ ২০:১৩675188
  • নাঃ অত পরিশ্রমের কোনো কারণ দেখছিনা। দুই গুরুতে রেগুলার উপস্থিতি আছে এরকম জনতা এই পয়েন্টারেই বুঝবেন আশা রাখি। না বুঝলেও ...
  • unclamp samples ebb | ২১ মে ২০১৫ ২০:১৫675189
  • নেটে বাংলায় লেখালেখি করা লোক আর সমস্ত আর্থসামাজিক স্তরের লোক - একটা বিরাট বড় গ্যাপ। শুনে বিভিন্ন সময়ে বিভিন্ন বড় নেতাদের মুখে "ওয়েব সাইট" আর "ফেসবুক" নির্ভর প্রচারের কথা মনে পড়লো।
  • unclamp samples ebb | ২১ মে ২০১৫ ২০:২০675190
  • কারণ নেটে বাংলায় লেখালেখি করা লোকজনের মধ্যে খুব একটা আর্থসামাজিক বিভেদ আছে বলে মনে হয় না। বরং ঐ কোয়ালিফায়ারটা তুলে দিলে কথাটা সত্যি হয় - যদিও সেক্ষেত্রে ফেবু গুরু বা গুরু সাইট পুরোপুরি ইরেলেভ্যান্ট।
  • শ্রী সদা | ২১ মে ২০১৫ ২০:২৩675191
  • হ্যাঁ ঐ পয়েন্টটাই সংশোধন করলাম তো। নেটে বাংলায় লেখালিখি করা লোকের মধ্যেও আর্থসামাজিক স্তরের পার্থক্য আছে। স্টাইপেন্ডের পয়সায় চাইনিজ মোবাইলে নেট রিচার্জ করে লেখা লোকজন থেকে শুরু করে সরকারী কেরাণী হয়ে লাখবেলাখী এমেন্সিওয়ালা - বেশ বড় স্পেক্ট্রাম। ফেবুগুরুতে এই পুরো স্পেক্ট্রামের প্রায় সমস্ত স্তর থেকে লোকজনকে লিখতে দেখি। বেশ সুষম ডিস্ট্রিবিউশন বলা চলে।
  • a x | ২১ মে ২০১৫ ২০:৩৪675192
  • আমাকে কি লোকে কিছুতেই পাত্তা দেবেনা ঠিক করেছে? অন্যের ফেলে দেওয়া হীরের দুলের জন্যও লিস্টের শেষে এসে তবে আমার নাম, একজোড়া চটি পরে কাটাই, মলয়বাবুও মেইল করেন না, মাঝে মাঝেই নোলা সকসকানো গল্প করে থাকি, এইভাবেই কি আমার জীবন শেষ হয়ে যাবে? হ্যাঁ? কী জবাব দেব আমি উত্তরকালকে? বলুন বলুন, বলুন আপনারা!
  • cm | ২১ মে ২০১৫ ২০:৩৫675193
  • মূল সমস্যা মনে হয় ইন্টারপ্রিটেশনের। প্লেসহোল্ডার ১ ভাল খেয়ে কেন লেখেন? অনেক মানে সম্ভব তবে আমার মনে হয় সব চেয়ে সম্ভাব্য মানে নিজের খুশি শেয়ার করার জন্য। হয়ত ইম্প্লিসিটলি ধরে নেন যে ওটা উপস্থিত অনেকের কাছেই অ্যাফোর্ডেবল। এতে তুলনামূলক কম বিত্তশালী প্লেসহোল্ডার ২ এর মনে কষ্ট হতে পারে। প্রশ্ন তিনি তা কিভাবে প্রকাশ করবেন/ করেন? তার অনুভূতির কথা জানার পরে প্লেসহোল্ডার ১ এর প্রতিক্রিয়া কি হয়?
  • sosen | ২১ মে ২০১৫ ২০:৪২675194
  • সব স্পেক্ট্রামের লোক লিখতে থাকলে কি ঘন্টা উবগার হয়?
    তোরা মেশিন লার্নিং নিয়ে কথা কইছিস, তার মধ্যে আমি দশটা উইকি, চোদ্দোটা লিং দিয়ে গেলাম, বুঝি ঘন্টা, কিন্তু আমার কতা না কইলেই নয়, এই সিন্ড্রোমে কার কি উবগার হয়?
    ভাটে আড্ডা হয়। ঐ আড্ডার মধ্যে অনেক কিছু অনেকের নাই ভালো লাগতে পারে। মায়েদের ছানাপোনা নিয়ে চর্চা আমার না ভাল্লাগতে পারে, আমার বায়োলজি নিয়ে হ্যাজানো সিকির না ভালো লাগতে পারে, সিকির দিল্লিপ্রেম অর্পণের না ভাল্লাগতে পারে। লোকে তাই নিয়ে মজাই করবে। সিরিয়াস হওয়ার জন্য ভাট করা চাপের ব্যাপার।
    আর্থসামাজিক ব্যাকগ্রাউন্ড ইম্পর্ট্যান্ট কিন্তু প্রয়োজনের তুলনায় সেটাকে বেশি গুরুত্ব দেওয়া একধরনের কমপ্লেক্স।
    যার যা সিরিয়াস বিষয় নিয়ে লিখতে ইচ্ছে করে লিখলেই হয়। আমার সিরিয়াস না লাগলে খিল্লি করবো। ইন্ফ্যাক্ট, ফেসবুকে এবং বিভিন্ন গ্রুপে "সিরিয়াস" এবং ন্যাকা লেখক ও প্রবন্ধকারদের পৃষ্ঠকন্ডূয়ন দেখে দেখে পিত্তি চটে যায়। এখানেও তারা এলে কি করবো আর! কিন্তু ঐ আলোচনা দিয়ে পিত্থিমির কল্যাণ বিপ্লবের হদ্দমুদ্দ হচ্ছে সেসব মনে হয় না। না মনে হলে কি আর করা।
  • sosen | ২১ মে ২০১৫ ২০:৪৪675195
  • আর স্টাইপেন্ড-ও অনেক আজকাল। গ্যালাক্সি নোট-ও রিচার্জ করছে জনতা। আমার এখনকার মোবাইলটি চাইনিজ, সুতরাং আমার পার্টিসিপেশন নিশ্চয় গুরু সাইটের মান উন্নত করছে। এইসব আরকি
  • I | ২১ মে ২০১৫ ২০:৪৫675197
  • আমি না আমি না। আমারে ছেড়ে দ্যান। আমি গুরুতে আজকাল আর তেমং লিখিই না। ভাটেও কম যাই। আমারে মারবেন না। বথা পাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন