এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হিন্দমোটর - পরশু কাল আজ

    pi
    অন্যান্য | ২৭ জুলাই ২০১৫ | ২৬৭২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ২৯ জুলাই ২০১৫ ১৬:৩৩683576
  • এসেম এর যুক্তিবিন্যাস দেখলে আমার সেই নাসিরুদ্দিন আর গাধা বেচার গপ্প মনে পরে যায়।

    নাসির গেছে বুড়ো অকেজো গাধা টা কে হাট এ বেচতে। এক দালাল এসে অমনি পাশে দাঁড়িয়ে। নাসির জিগায় : এই আধমরা গাধার জন্যে ক' দিনার পাবো বলতে পারো ? দালাল গাধার দিকে না তাকিয়েই চেঁচিয়ে ক্যানভাসিং শুরু করলো :এই সেই লাজওয়াব গাধা যে রোজ বিশ সের দুধ দেয় মাল বয় হাতির সমান আর খাওয়া দাওয়ার কোনো জ্বালাই নেই শুকনো ঘাস টুটা কুর্সির পায়া যা দেবেন তাই খাবে আসুন আসুন তুরন্ত আসুন !!!

    নাসির এত ঘাবড়ে গেসলো যে একটু সামলে নিয়ে বলল : বাপু এতই যদি গুন তাহলে আর বেচি ক্যানো গাধাটা কে বরং বাড়ি নিয়ে যাই !!

    নো অফেন্স, এট্টু মোজাকল্লুম :)
  • PM | ২৯ জুলাই ২০১৫ ১৭:৩০683577
  • আমার 3.12 PM এর পোস্টে করা ভবিষ্যত বানী পুরো খাপে খাপে মিলে গেছে। আমার এক্সপার্টাইস শুধু "র‌্যাসানাল বিইং "এর মধ্যেই সীমাবদ্ধ নয় দেখে ভালো লাগলো ঃ)
  • de | ২৯ জুলাই ২০১৫ ১৭:৪৪683578
  • অ্যাম্বি কি এসেমের নিজেরো গাড়ি? নিজে কিনে না চড়ে শুধু বাণী দিলে খেলবো না -
  • j | ২৯ জুলাই ২০১৫ ১৭:৫৪683579
  • টীকা লিখ

    ভুমি সংস্কারের কুফল ও অ্যাম্বাসাডার মার্ক টু
  • | ২৯ জুলাই ২০১৫ ১৮:২৭683580
  • শুধু চড়লে হবে নে, চালিয়ে বলতে হবে। অ্যাম্বির গিয়ার ----- কক রে এ এ এ
  • | ২৯ জুলাই ২০১৫ ১৮:৩৪683581
  • রাজদীপ, কত নম্বরের ক্রোশ্ন সেটা বলে দাওঃ

    টীকা লিখ

    ভুমি সংস্কারের কুফল ও অ্যাম্বাসাডার মার্ক টু (৪)
  • cm | ২৯ জুলাই ২০১৫ ১৮:৪৩683582
  • sm খুব ভাল ব্যাটিং হচ্ছে, চালিয়ে না খেললে খেলা জমে? আমি উৎসাহ দেবই।
  • শ্রী সদা | ২৯ জুলাই ২০১৫ ১৮:৫০683583
  • হ্যাঁ এসেম জমিয়ে দিয়েছেন আজকে ঃ)
  • ঊমেশ | ২৯ জুলাই ২০১৫ ১৮:৫৯683584
  • আগের টই থেকে আমার ধারণা, এসেম UK তে থাকেন, তাই নিজে অ্যাম্বাসাডার চালান বলে মনে হয় না।
    টপ গিয়ারের ভিডিও টা ভালো আজকের "পোস্ট অফ দ্য ডে"
  • R | ২৯ জুলাই ২০১৫ ১৯:০১682835
  • এতো কিছু পড়ে, sm কে কিছু কোশ্ন, যদি দয়া করে উত্তর দেন; -

    ১। আপনি কি গাড়ি চালাতে জানেন?
    ২। আপনার কি নিজস্ব ব্যবহারের জন্য (বানিজ্যিক নয়) গাড়ি আছে?
    ৩। যদি গাড়ি থাকে তবে কি গাড়ি?
    ৪। যদি গাড়ি না থাকে, তবে কি ভবিষ্যতে গাড়ি কেনার সময় অ্যাম্বি কিনতে চান? চাইলেও কি শেষ অবধি কিনবেন?

    এই কোশ্নের উত্তোর দিলে আবার খেলব।
  • sm | ২৯ জুলাই ২০১৫ ২০:১৮682836
  • ইরি শ্লা! কত প্রশ্ন রে বাবা। মনে হচ্ছে কেউ ই জীবনে এম্বাসেডর চড়েনি।
    এম্বি চড়ার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলছি, খুবই আরাম দায়ক।
    ভারতে, বিশেষত কলকাতার রাস্তা,গ্রামের দিকের রাস্তাঘাট ও বর্ষায় নির্ভরযোগ্য গাড়ি। মাইলেজ মোটামুটি চলন সই। একটা ডিজেল গাড়ি, হাই রোডে ১৪-১৫ ও শহরে ১০-১১ করে দেয়।
    লার্জ বুট স্পেসের জন্য ভাড়ার গাড়ি হিসাবে, খুব জনপ্রিয়।দামের দিক থেকেও বেশ কম।
    আমি নিজের জন্য, এই গাড়ি কে হাই প্রায়োরিটি তে রাখব।আমার নিকট জন দূর ভ্রমনে গেলে সেফ ফিল করব।
    এবার যারা,এর বিপক্ষে, তারা চট পট যুক্তি দিয়ে বলে ফেলুন কেন এটি অপছন্দের।
    একটা কারখানা বিভিন্ন কারণে উঠে যেতে পারে; বিশেষত যেখানে মালিক পক্ষ নিজেরাই উত্সাহী নয়। রোভার্স গাড়ির কারখানাও উঠে গেছে; এটা কোনো বড় ব্যাপার নয়। তাবলে তাদের তৈরী প্রডাক্ট খারাপ, এটা বলতে রাজি নই।
    প্রসঙ্গত জাগুয়ার, ল্যান্ড রোভার ও উঠে যেতে বসেছিল।
  • sm | ২৯ জুলাই ২০১৫ ২০:২৪682837
  • To add more to the surprise, till the year 1980 every car sold in India was an Ambassador and the company was the major profits in the Indian economy. From a production of nearly 100000 in 1984 the company made a record-breaking production of more than 90,0000 in 2004. However, with more motor companies focusing the developing Indian market, the sales for ambassador has seen an instant decline in the recent times.

    http://topyaps.com/7-interesting-facts-ambassador-car-king-indian-roads
  • sm | ২৯ জুলাই ২০১৫ ২০:২৬682838
  • যে কোম্পানির সেল ২০০৪ সালে এত বেশি থাকতে পারে; সেই গাড়ি নিশ্চয় খুব খারাপ ছিল না।
    প্রসঙ্গত, মারুতি ১৯৮৩ তে বাজারে চলে এসেছিল।
  • Bratin | ২৯ জুলাই ২০১৫ ২০:২৮682839
  • নদীর যেমন ঝর্ণা আছে,
    ঝর্ণার নদী আছে।
    আমার আছো তুমি,
    শুধু তুমি।
  • Onion Knight | ২৯ জুলাই ২০১৫ ২০:৩১682840
  • এত দুরন্ত দুর্ধর্ষ গাড়ি, অথচ অন্যান্য গাড়ি আসতেই বিক্রি কমে গেল। জেএলআর এর মত কেউ কিনলোও না, এমনকি তাকিয়ে দেখলোও না। সত্যিই ঘোর কলি।
  • R | ২৯ জুলাই ২০১৫ ২০:৩৪682841
  • মানে বোঝা গেল,
    ১। গাড়ি চালাতে জানেন না - জানলে বুঝতেন অ্যাম্বি চালানোর ড্রাইভিং কমফোর্ট (পাওয়ার স্টীয়ারিং আর এসি বাদ দিয়েও) বেশ বাজে।

    ২।৩।৪। গাড়ি নেই, ভবিষ্যতে কিনলেও অ্যাম্বি কিনবেন এমন কথা জোর দিয়ে বলা যায় না (আস্তেও কি বলা যায়?)

    জলে না নেমে কেনো সাঁতার কাটছেন দাদা?
  • Arpan | ২৯ জুলাই ২০১৫ ২১:১৬682842
  • সেই। কোথা হইতে কী হইয়া গেল রাজহংসের কদর কমিয়া গেল। দেশ একেবারে উলুবনে পরিপূর্ণ হইয়া গেল। নিতান্ত জালিমই নহে, ইহারা ঘোর কৃতঘ্ন।
  • Onion Knight | ২৯ জুলাই ২০১৫ ২১:২২682843
  • আচ্ছা, টেক স্পেকেই আসা যাক।

    "মাইলেজ মোটামুটি চলন সই"

    শহরে - ৯.১ কিমি/লি, যেখানে সুইফট ১২.৮, ব্রায়ো ১৩, অল্টো ১৩.৫
    হাইওয়েতে - ১২.৮, যেখানে সুইফ্ট ১৭.৬, ব্রায়ো ১৮, অল্টো ১৬.৫

    ওয়াও!

    "হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স"

    ১৫২ মিমি, যেখানে সুইফট ১৭০, ব্রায়ো ১৬৫, অল্টো ১৭০

    গ্রেট!

    এবারে আরেকটা বলি - যাকে বলে "টার্নিং রেডিয়াস"

    অ্যাম্বি - ৫.৪ মিটার, সুইফট - ৪.৮, ব্রায়ো ৪.৫, অল্টো ৪.৮

    অ্যাম্বিঃ accelerations: 0- 60 mph 16.1 s; 0- 100 km/h 17.4 s (a-c simulation); 1/4 mile drag time (402 m) 20.3 s (a-c simulation)

    সুইফটের ক্ষেত্রে ০-৬০ হল ৬.১৪
    ব্রায়োতে - ৬.২৯

    nuff said
  • sm | ২৯ জুলাই ২০১৫ ২১:২৪682844
  • R, আপনি ভাট বকছেন। কোথাও মেনশন করিনি, আমি গাড়ি চালাতে জানি বা জানিনা। আমার নিজস্ব গাড়ি (এম্বি) আছে কিনা তাও বলিনি।
    আপনি বরঞ্চ ফুটপাতে টিয়া পাখি আর খাতা পেন নিয়ে বসে পড়ুন। পসার চালাতে অসুবিধে হবে না গ্রান্টি।
    ---
    Onion Knight, জাগুয়ার ল্যান রোভার কেনারও লোক পাওয়া যাচ্ছিলনা।আলটিমেটলি টাটা রা কেনে। প্রচুর হাতবদল হয়েছে। এম জি রোভারও খদ্দের পায়নি। এখন তো বন্ধই হয়ে গেছে।দেখুন কত কম টাকায় ব্র্যান্ড বিক্রি হয়েছিল।
    BMW sold the Rover marque to Ford in 2006 for approximately £6 million, the latter exercising an option of first refusal to buy it dating back to its purchase of Land Rover. Ford thus reunited the original Rover Company marques, primarily for brand-protection reasons.[2]
  • sm | ২৯ জুলাই ২০১৫ ২১:৩৫682847
  • অপরের লিংক টা দেখুন,কোম্পানির ওয়েব সাইটে, দেখাচ্ছে ইন্নোভা ১১ কিমি যায়। তাহলে বাস্তবে দেখা যাবে ৮-৯ এর বেশি দেবে না। এমবি ১০-১১ র মতন সার্ভিস দেয়।তাহলে ইন্নোভা কে কি খারাপ গাড়ি বলব? মবিলীয় ও অর্তিগা কে ইন্নভার চেয়ে ভালো গাড়ি বলব।
  • potke | ২৯ জুলাই ২০১৫ ২১:৪৩682848
  • যাবৎ বাঁচি তাবৎ শিখি।
  • Onion Knight | ২৯ জুলাই ২০১৫ ২১:৪৫682849
  • ওয়াও!
  • potke | ২৯ জুলাই ২০১৫ ২১:৪৭682850
  • ঃ)
  • Onion Knight | ২৯ জুলাই ২০১৫ ২১:৫২682852
  • একইভাবে অ্যাম্বি শহরে হয় ৭, আর হাইওয়েতে ১০ঃ-)

    জেএলআর হাতবদল হয়েছে মানে লোকে কিনতে চেয়েছে, কিন্তু এই দুরন্ত গাড়িটা...লোকগুলো বড়ই পচা। কিস্যু বোঝে না, কথা শোনে না।
  • potke | ২৯ জুলাই ২০১৫ ২২:০৩682854
  • বেন দা, একটু ফেবু মেসেজ দেখো।
  • 4z | ২৯ জুলাই ২০১৫ ২২:০৬682855
  • ঃ-)))
  • | ২৯ জুলাই ২০১৫ ২২:১০682857
  • Where angel fear to trade ইত্যাদি ইত্যাদি
    :-D
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন