এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ২০১৬

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৬ | ১০৩৮২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ২০ মার্চ ২০১৬ ১৩:২৬700745
  • ডেমোক্র্যাটেরা নাকি ট্রাম্পকে ভোট দিয়েছে! ব্লুকলার ডেমোক্র্যাটদের ভোট ট্রাম্প পেয়েছে!! প্রোটেকশানিজমের ফল? এরা তিন জেনারেশন ধরে বংশানুক্রমিক ডেমোক্র্যাট ছিল!!!
    কী ভয়ঙ্কর!
  • SS | ২১ মার্চ ২০১৬ ০৬:০৭700756
  • ট্রাম্পকে সাপোর্ট করা ভয়ঙ্কর কেন হবে বুঝ্লাম না। যারা ট্রাম্পের সাপোর্টার, তাদের মধ্যে অনেকেই দেখছে গত বিশ তিরিশ বছর ধরে তাদের অবস্থা ক্রমশ খারাপ হয়েছে। একের পর এক কল কারখানা বন্ধ হয়েছে, ম্যানুফ্যাকচারিং জব অন্য দেশে চলে গেছে। যাদের স্টেডি জব ছিল কিম্বা যারা ছিল অ্যাস্পায়ারিং মধ্যবিত্ত, তাদের এখন সরকারি সাহায্য নিয়ে বাঁচতে হচ্ছে।তাদের ছেলেমেয়েরা পাহাড় প্রমাণ ঋণ নিয়ে গ্র্যাজুয়েট করার পর দেখছে চাকরি নেই। এই রকম অবস্থায় কেউ যদি বলে যে আমি প্রেসিডেন্ট হয়ে সব ফরেন গুডসের উপর ট্যারিফ লাগাবো, যাতে ম্যানুফ্যাকচারিং জব সব আবার ফিরে আসে, তাহলে যারা ভুক্তভোগী তারা সাপোর্ট না করলেই আশ্চর্যের।
  • S | ২১ মার্চ ২০১৬ ০৬:১০700767
  • সব ফরেন গুডসের উপর ট্যারিফ লাগাবোঃ ইনফ্লেশন?
  • meghnad | ২১ মার্চ ২০১৬ ০৬:৩৮700778
  • ikanamik libaaraaleijeshaner phale aamerikaay sab jaater abasthaa khaaraap hayechhe, saadaaraa shuddhu. ayA`Mgaas DiTaner neecher lekhaaTaay dekhaa Jaachchhe emanaki saadaa madhyabayesIder mRityuhaarao 1999 theke berhechhe. Jadio kam shixitader madhye mRityuhaar beshee berhechhe, anyaraao er haat erhaate paare ni.

    arthaa`t ikanamik libaaraajeishane saadhaaran aamerikaaner kon swaarth nei. erakam abasthaa hale si`Mgur হয়।

    http://www.pnas.org/content/112/49/15078.full.pdf
  • S | ২১ মার্চ ২০১৬ ০৭:০০700789
  • সেনসাস ডেটা বলছে আমেরিকার পুরুষদের মিডিয়ান ইনকাম
    ১৯৬১ তে ছিলো ২৯০০০,
    ১৯৭১ এ ৩৬০০০,
    ১৯৮১ তে ৩৩৬০০,
    ১৯৯১ এ ৩৪৭১০,
    ২০০১ এ ৩৮৯০০,
    ২০০৬ এ ৩৭৯০০,
    ২০১১ তে ৩৪৭০০ আর
    ২০১৪ তে ৩৬৩০০।

    এগুলো ইনফ্লেশন অ্যাডজাস্টেড।
  • SS | ২১ মার্চ ২০১৬ ০৭:১৬700800
  • আর ইনকাম ইনইকুয়ালিটি কিরকম চেঞ্জ হয়েছে?
    মোদ্দা কথা হল। গত তিরিশ বছর ধরে মধ্যবিত্ত শ্রেণী ক্রমশ সংকুচিত হয়েছে আর লাভের গুড় খেয়েছে টপ ১০%। পলিটিশিয়ান, বিষেশত রিপাবলিকানরা কখনো এটা অ্যাড্রেস করেনি, উল্টে তারা টপ ১% এর জন্যে আরো ট্যাক্স কাট করে গেছে। এবার তার ফল ভোগ করতে হচ্ছে।
  • S | ২১ মার্চ ২০১৬ ০৭:২৬700811
  • ওটা তো রাইট উইঙ্গ পলিটিক্স। ইনকাম রিডিস্ট্রিবিউশন বন্ধ করা/ কমানো।

    রিসেশনের পরে ওপেন ট্রেড পলিসি না নিলে আমেরিকান ইকনমির অবস্থা আরো খারাপ হোতো।

    মিন ইনকাম দিতে পারি। এইবারে মিন আর মিডিয়ান কম্পেয়ার করে দেখুন ইনিকুয়ালিটি বেড়েছে কিনা।
    ১৯৭১ ৪১১০০
    ১৯৮১ ৪১২৬০
    ১৯৯১ ৪৪৭০০
    ২০০১ ৫৪৬০০
    ২০০৬ ৫৪৮০০
    ২০১১ ৫১৫০০
    ২০১৪ ৫৩২০০
  • S | ২১ মার্চ ২০১৬ ০৭:৪০700822
  • উইকি বলছে আমেরিকার ইকনমির ১২% ম্যানুফ্যাকচারিঙ্গ, ৪% কন্সট্রাকশন, ২% মাইনিঙ্গ, এছাড়া ১৩% রিয়েল এস্টেট+রেন্টিঙ্গ+লিজিঙ্গ (এর মধ্যে কতটা ডেভালাপমেন্ট জানিনা, আদৌ?)।

    পুরো ১৪.৫ কোটির ওয়ার্কফোর্সের ১২ মিলিয়ন কাজ করে ম্যানুফ্যাকচারিঙ্গে, মাইনিঙ্গ ১ মিলিয়নের কম, আর কনস্ট্রাকশানে প্রায় সাড়ে ৫ মিলিয়ন।
    সার্ভিসে ৯ কোটির উপরে। বাকি ২ কোটির উপরে গভঃ।

    যে ম্যানুফ্যাকচারিঙ্গ আউটসোর্স হয়েছে তার বেশিরভাগটাই লো-ভ্যালু প্রডাক্ট। ফলে নট সো ওয়েল পেয়িঙ্গ যব। আসলে যে ক্ষতিটা হয়েছে সেটা হলো হাই পেয়িঙ্গ সার্ভিস জবের আউটসোর্সিঙ্গ। আমাদের শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এইটাই সত্যি কথা। কিন্তু এই আউটসোর্সিঙ্গের ফলেই ইনফ্লেশন এতো কম থেকেছে।
  • lcm | ২১ মার্চ ২০১৬ ০৮:৩৭700833
  • আমেরিকান মিড্‌ল ক্লাস ডিস্‌অ্যাপিয়ারিং ফাস্ট
  • dc | ২১ মার্চ ২০১৬ ০৮:৪৪698623
  • অ্যামেরিকায় ইনইকুয়ালিটি তো নিশ্চয়ই বেড়েছে, কিছু কিছু স্টেটে অন্য স্টেটের তুলনায় আরো বেড়েছে। এটা ওদের রাইট উইং পলিসির ফল। এখানে দুয়েক কথায় সুন্দর দেখিয়েছে http://www.epi.org/files/2014/unequalstates/pdf/United%20States.pdf
    দেখা যাচ্ছে ১৯৮০র পর থেকে, মানে রেগান জমানার সময় থেকে, ইনইকুয়ালিটি বাড়ছে।

    বহুদিন ধরে ওপেন ট্রেড পলিসি না নিলে এদ্দিনে আরো খারাপ অবস্থা হতো। নাফটা নিয়ে পল ক্রুগম্যানের একটা বহু পুরনো ছোট্ট আর্টিকল আছেঃ http://www.pkarchive.org/trade/ForeignPolicyStupid.html (এই আর্টিকলটার একটা ক্রিটিক এখানে আছেঃ http://www.thenation.com/article/why-was-paul-krugman-so-wrong/)

    তবে যেকোন ইকনমিতে জব ডিসপ্লেসমেন্ট তো হবেই, কিন্তু নতুন নতুন অপরচুনিটিও তৈরি হয় যদি প্রোটেকশানিস্ট পলিসি না নেওয়া হয়।
  • S | ২১ মার্চ ২০১৬ ০৮:৪৮698634
  • জাপান প্রোটেকশনিজমের ফল আজকে দেখতে পাচ্ছে। বিগত ৩০ বছরের বেশি সময় ধরে কোনো গ্রোথ নেই।
  • lcm | ২১ মার্চ ২০১৬ ০৮:৫৫698645
  • আর কত গ্রোথ হবে, অন্ততকাল ধরে তো আড়বে না। দেশের লোক খেয়ে পড়ে ভালো আছে। জাপানে গরীব মানুষ নাই। ভালো আছে সবাই।
  • S | ২১ মার্চ ২০১৬ ০৯:০৩698656
  • এটা কোনো কথা হোলো?
  • dc | ২১ মার্চ ২০১৬ ০৯:০৫698667
  • সাস্টেইনেবল গ্রোথ হবে। ওপেন থেকে আস্তে আস্তে ক্লোজড ইকনমির দিকে যেতে হবে।

    তবে পৃথিবীতে আটকে বসে থাকলে আর হবে না, বেরতে হবে।
  • lcm | ২১ মার্চ ২০১৬ ০৯:০৯698678
  • জাপান সরকার ঠিক করেছে। ধনী-গরীব গ্যাপ নিউট্রালাইজ করবার জন্য সরকারকেই এগিয়ে আসতে হয়, আর কারই বা এ নিয়ে মাথা ব্যাথা থাকবে, কেনই বা থাকবে।
  • S | ২১ মার্চ ২০১৬ ০৯:২৭698689
  • জাপানেও ওয়েল্থ গ্যাপ ভালই আছে। অন্যদিকে ইন্টারেস্ট রেট নেগেটিভ। ইকনমিতে গ্রোথ নেই বলে আর বিশাল লোনের ফলে সরকারের পক্ষে ওয়েলফেয়ার চালানো মুশকিল হয়ে পড়েছে। জাপান নিজে প্রোটেকশানিস্ট হলেও আমেরিকার উদার নীতির ভরপুর সুযোগ নিয়েছে বিগত বেশ কয়েক দশক ধরে। এখনো ট্রেড ইমব্যালেন্স ৬০ বিলিয়ন। অতেব আমেরিকা দরজা বন্ধ করলে জাপানেরও ক্ষতি।
  • S | ২৩ মার্চ ২০১৬ ১০:২৮698700
  • অ্যারিজোনা জিতলো হিলারি আর ট্রাম্প। আইডাহো আর ইউটাহ তে বার্ণীর ভালো চান্স আছে শুনছি।
  • S | ২৩ মার্চ ২০১৬ ১০:৫৩698711
  • আইডাহো আর ইউটাহ তে বার্ণী বিশাল মার্জিনে এগিয়ে।
  • S | ২৩ মার্চ ২০১৬ ১১:১২698722
  • সিএনেন বার্ণীকে ইউটাহ দিচ্ছে। বার্ণী ৭৫% ভোট পেয়ে এগিয়ে আছে।
  • S | ২৩ মার্চ ২০১৬ ১২:২০698734
  • স্যন্ডার্দ আইডাহো জিতলো ৭৮% ভোট পেয়ে।
  • সে | ২৩ মার্চ ২০১৬ ১২:২৭698745
  • বার্নীর আর আশা নেই। হিলারী যোজন এগিয়ে।
  • S | ২৩ মার্চ ২০১৬ ১২:৩৬698756
  • ডেমোক্র্যাটিক ডেলিগেটস কাউন্টঃ
    প্লেজডঃ
    হিলারিঃ ১২১৪ (আজকের আগে)+ ৪১(অ্যারিজোনা)+ ৫ (আইডাহো)+ ৫ (ইউটাহ) = ১২৬৫।

    বার্ণীঃ ৮৯৯ (আজকের আগে)+ ২০(অ্যারিজোনা)+ ১৭(আইডাহো) + ১৮(ইউটাহ) = ৯৫৪। (আরো কিছু আসবে - এখনো কাউন্টিঙ্গ চলছে)

    এছাড়া সুপার ডেলিগেটস আছে। এই মুহুর্তে ৪৬৭ জন হিলারিকে আর ২৬ জন বার্ণীকে সাপোর্টাচ্ছে। কিন্তু এরা যে কোনো সময় চেন্জ করতেই পারে (২০০৮ এও হয়েছিলো - হিলারি থেকে ওবামা - তবে মনে রাখতে হবে যে বার্ণী ঠিক ডেমোক্র্যাট নন)। নমিনেশন পাওয়ার জন্য দরকার ২৩৮৩। এর পরে পুব দিকের অলমোস্ট সব স্টেটেই হিলারি এগিয়ে আর পস্চিম দিকে এগিয়ে বার্ণী। আজকে বার্ণী স্যান ডিয়াগো থেকে বক্তিতা রাখলেন আর হিলারি সিয়াটেল থেকে। বার্ণী বোঝালেন যে আমি ক্যালিফোর্নিয়া অবধি লড়ে যাবো, আর হিলারি মেসেজ দিলেন যে তিনি ওয়াসিংটন স্টেট জিততে চান। ক্যালিফোর্নিয়াতে (প্রচুর ডেলিগেটস) বার্ণীর জেতার সম্ভাবনা আছে, যদি ততদিন অবধি হিলারি খেলা গুটিয়ে না নেন। তবে সিএনেনের একটা হিসেব বলছে যে বার্ণীকে জিততে গেলে এখন থেকে মিনিমান ৫৫-৪৫ মার্জিনে জিততে হবে। সিএনেন সঙ্গত কারণে হিলারির দিকে ঝুঁকে আছে (আমিও)। তাই এই হিসেবটা কতটা ঠিক এবং কি কি অ্যাসাম্পসান আছে জানিনা। তবে এইটা ঠিকই যে বার্ণীকে ক্যালিফোর্নিয়া তো বটেই, তার আগে দুয়েকটা স্টেটে আনেক্সপেক্টেড ভিকটরি আনতে হবে। নইলে হিলারি এখনকার মার্জিন বাড়িয়ে সহজেই নমিনেশন পাবে।
  • S | ২৩ মার্চ ২০১৬ ১২:৪৮698767
  • কারেকশনঃ

    উপরের হিসেবটা একটু বদলাবে।
    হিলারির ১৬৮১ (ইন্ক্লুডিঙ্গ ৪৬৭ সুপার)
    বার্ণীঃ ৯২৫ (২৬ সুপার)
    অতেব ঐ ১২১৪ আর ৮৯৯ আজকের কাউন্ট মিলিয়ে।

    তবে অ্যানালিসিস সেম থেকে যাচ্ছে।
  • সে | ২৩ মার্চ ২০১৬ ১২:৫১698778
  • হিলারীর নমিনেশন নিশ্চিত। বার্নী হারা গেম এখনো খেলে যাচ্ছে।
  • lcm | ২৩ মার্চ ২০১৬ ১২:৫২698789
  • গো বার্নি --- নট দ্যাট আই বিলিভ দ্যাট এনি ওয়ান অফ দেম (বার্নি, হিলারি, ট্রাম্প...ব্লা...ব্লা...) উইল মেক এনি ডিফারেন্স অর হোয়াটসোএভার।
  • সে | ২৩ মার্চ ২০১৬ ১২:৫৪698800
  • ক্যালিফোর্নিয়ায় কী হয় সেটাই দেখবার। কীরকম সাপোর্ট পায় বার্নী।
  • lcm | ২৩ মার্চ ২০১৬ ১২:৫৬698811
  • ক্যালিফোর্নিয়া-য় ক্লিন্টন লবি সুপার স্ট্রং - বাট লেট আস সি। বাড়িতে পুরো হিলারি, চাপও আসছে হিলারিকে সাপোর্ট দেবার জন্যে।
  • সে | ২৩ মার্চ ২০১৬ ১৩:০০698833
  • চুপচাপ
    বার্নীকে ছাপ
  • S | ২৩ মার্চ ২০১৬ ১৩:০০698822
  • অন্যদিকে রিপাবলিকানদের ক্ষেত্রে ট্রাম্প অনেকটা এগিয়ে আছে। কিন্তু সামনে বেশ কিছু স্টেটে ক্যাসিক আর ক্রুজ জিতবে। অতেব ট্রাম্প মেজরিটি নাও (৫০% এর বেশি) পেতে পারে। সেক্ষেত্রে সেকেন্ড রাউন্ডে যাবে। আর ডেলিগেটসরা প্রথম রাউন্ডেই শুধুমাত্র প্লেজ্ড থাকে। মানে প্রথম রাউন্ডে যে ডেলিগেটসকে ট্রাম্প জিতেছেন লোকের ভোট পেয়ে সে ট্রাম্পকে ভোট দিতে বাধ্য। সেকেন্ড রাউন্ড থেকে ডেলিগেটসরা মুক্ত, যাকে খুশি ভোট দিতে পারে। সেক্ষেত্রে ক্যাসিকের চান্স বাড়ছে (ক্রুজকে নাকি কেউ তেমন পছন্দ করেনা), অচানক রমনি বা পল র‌্যান মাঠে নামতে পারে। এছাড়া আরো অনেকেই চান্সপে ডান্স করতে পারে। (হাউস অব কার্ডের ফোর্থ সিজন বা ওয়েস্ট উইঙ্গের লাস্ট সিজন দেখতে পারেন জানার জন্য)। এখন দেখার ট্রাম্প কাকে ভিপি নমিনি দেয় (বা কে নিতে রাজি হয়) - সারা পালিন হলে অবাক হবোনা (হিলারির বিরুদ্ধে মহিলা, এস্টাবলিশমেন্টের প্রিয়, ট্রাম্পের সাথে মতে মিল ইত্যাদি কারণ আছে) - তবে পালিন এলে একটা বিশেষ গোষ্ঠির সাপোর্ট হারাবে ট্রাম্প (অবশ্যি কিছু নতুন সাপোর্ট পাবেও)।
  • সে | ২৩ মার্চ ২০১৬ ১৩:০৫698845
  • ফাইনালে হিলারী ভারসেস ট্রাম্প এটাই গেস করে আসছি গোড়া থেকে। এখনো অবধি খেলা সেদিকেই চলছে। দ্যাখা যাক কে জেতে। প্রচুর রেজিস্টার্ড ডেমোক্র্যাট ট্রাম্পকে ভোট দিয়েছে। ব্লু কলার ডেমোক্র্যাটরা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন