এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১২ মার্চ ২০১৬ ১৭:৫৮703215
  • আর দিদিপ্রিয়! :d অনুরোধ করব কনভিনিয়েন্ট বাক্সে গুঁজে না দিতে।
  • cm | ১২ মার্চ ২০১৬ ১৮:০৭703226
  • আগে বলতে ঠিক কোন সময়ের কথা বলছেন বলুন তো? শেষ কবে শুনেছেন বলা যায়?
  • T | ১২ মার্চ ২০১৬ ১৮:১৮703237
  • ডিসি, এটা ক্ষমতা দখলের লড়াই। এটা প্রথম থেকেই ছিল। এটা থাকবেও, কারণ ক্ষমতা দখল করতে পারলে সিস্টেমে বদল আনা সহজ, যদিও একমাত্র সেটাই রাস্তা নয়। এই নির্বাচন, শিপিয়েম লড়ছে মুলো পার্টির নানান হাবিজাবি কাজের বিরুদ্ধে এবং ভাজপা নামক ছাগলগুলোকে আটকাতে।

    কল্লোলদা, তোমার রুটি পাল্টানোর থিয়োরীর কি হ'ল? নোটায় ভোট দেওয়া আর ভোট না দেওয়া একই ব্যাপার, এটলিস্ট বাস্তব পরিস্থিতি অনুযায়ী। আগেরবার পক্ষ নিয়েছিলে, কারণ ঐ 'যে আসে আসুক শিপিয়েম যাক'। এবারে কি সেটা নয়?
  • T | ১২ মার্চ ২০১৬ ১৮:২১703248
  • ডিসি, 'দিদিপ্রিয়' টা ইচ্ছে করেই লিখেছিলাম :) আপনার সাথে একমত, সব কিছু কনভেনিয়েন্ট বাক্সে গুঁজে না দেওয়াই উচিত। যেমন, কানহাইয়া ও কয়েনের ওপিঠ।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১২ মার্চ ২০১৬ ১৮:২৮703259
  • বেহালা পূর্ব - অম্বিকেশ মহাপাত্র
    ডোমজুড় - প্রতিমা দত্ত (তপন দত্তের স্ত্রী)

    জোট সমর্থিত প্রার্থী।
  • PM | ১২ মার্চ ২০১৬ ১৮:৫৬703270
  • অপ্পনবাবু, আগের বক্তব্যটা আবার বলছি ফুটনোট্সহ। কারন মনে হচ্ছে পড়েন নি।

    "অর্পনবাবু আমার যুক্তি খুব পরিস্কার। পঃবঃ এ থাকে যে আর এখনকার সমস্যাগুলো প্রতিদিন ভোগ করছে তার সাথে যে বাইরে থাকছে--মানে যার কাছে সমস্যাগুলো শুধু খবরের কাগজের লাইন--তাদের মতামতের পার্থক্য, পারসেপসানের পার্থক্য থাকতে বাধ্য। এতে এতো লোকের গায়ে জ্বালা ধরছে কেনো বোঝা যাচ্ছে না।

    যেমন যে ব্যাঙ্গালোরে জীবন কাটাবো ঠিক করে নিয়েছে, কলকাতায় চাকরী তৈরী হচ্ছে কিনা বা কিভাবে হবে তা নিয়ে তার যা মাথাবেথা থাকবে, একজন কলকাতাবাসীর তার থেকে অনেকগুন বেশী থাকাটাই স্বাভাবিক। একজন প্রবাসী যত সহজে বলতে পরে ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছা হলে ঝাড়্খন্ডে /কর্নাটকে যাও, একজন পঃবঃ বাসীর কাছে সেটা বলা অতো সহজ নয়।" ( হ্যাঁ, গুরুর নোটাপন্থী তিনোপন্থী ( কল্ললোলদাকে তিনোপন্থী বলি নি) রিপ্রেসেন্টেটিভ প্রবাসী এরকম-ই দাবী রেখেছিলেন।

    যদি আপনি মনে করেন রাজ্য নিয়ে রাজ্যবাসীদের থেকে প্রবাসীদের দরদ বেশী বা সমান ---সেত যুক্তিসহ ব্যাখ্যা করতে পারেন---না হলে কাটান দেন।

    সিঙ্গুরের কারখানা হওয়া/ না হওয়া বা জমি ফেরত না পাওয়া জনিত সমস্যার স্টেকহোল্ডারদের তালিকায় স্থায়ী প্রবাসীরা পরেন না
  • dc | ১২ মার্চ ২০১৬ ১৯:০৪703281
  • cm, শেষ কবে শুনেছি? মোটামুটি ২০১১ পর্য্যন্ত বা তারও কিছু পরে তো শিনেইছি, কারন তখন আজকালে প্রায় প্রত্যেকদিন বিরাট বিরাট প্রবন্ধ বেরোত কেন সিপিয়েমকে আবার ভোট দেওয়া উচিত, সিপিএমই পৃথিবীব্যাপি সাম্রাজ্যবাদের বিরোদিতা করছে, সিপিয়েমই সেই আদর্শ পার্টি যারা ক্ষমতার লোভে সরকার চালায় না, সিপিয়েমই সেই পার্টি যারা সবার থেকে আলাদা কারন ওঅদেরই আদর্শ আছে, ইত্যাদি ইত্যাদি। সেই সময়ের কাগজের লিংক নেই, তবে যদি পড়ে থাকেন তো নিশচয়ই মনে থাকবে।

    T, কানহাইয়ার ব্যাপারটা তো ndtvর ভুল রিপোর্টিং, ভিডিওটা দেখার পর তো সরি চেয়েই নিয়েছি। তবে আবারও বলি, ইন জেনারাল cpi বা লেফট পার্টিদের আর হিন্দুত্ববাদীদের ইনটলারেন্স লেভেল একই কয়েনের এপিঠ ওপিত, লেফট পার্টিরা নানান দেশে তার প্রমান দিয়েছে।

    "এটা ক্ষমতা দখলের লড়াই" - এখানে একমত। লোকে আগেও জানতো যে মহাকরন দখলে রাখাটাই উদ্দেশ্য, সেটা লেফটরা আগে পৃথিবীব্যাপি সাম্রাজ্যবাদের লড়াই, কিউবায় চাল ইত্যাদির মোড়কে মুড়ে রাখত। এখন খোলাখুলি যদি বলে যে ক্ষমতায় আসার জন্য কংএর সাথে জোট করে লড়বে তো সেটা আমার ভালোই মনে হয়, ওই আদর্শ ইত্যাদির মোড়ক বাদ দিয়ে সোজাসাপ্টা কথা। আম্মা থেকে মমতা, সিপিয়েম থেকে ডিএমকে সবাই এই ক্ষমতা দখলের লড়াইতেয় আছে, কিন্তু সিপিয়েম আগে এমন ভান করত যে ক্ষমতা টমতা ওসব কিছু না, বিরাট আদর্শই ওদের কাছে আসল, ক্ষমতায় থাকল কি না থাকল তাতে কি এসে যায়, পার্লামেন্ট তো খোঁয়াড় ইত্যাদি ইত্যাদি। কাগজেও সেরকম লেখালিখিই হতো। আবার বলি, সিপিয়েম কং এর সাথে জোট করলো কি না করলো তাতে আমার কোনকিছু জ্বলার প্রশ্নই নেই।
  • dc | ১২ মার্চ ২০১৬ ১৯:০৭703292
  • ইন ফ্যাক্ট সিঙ্গুরে কারখানা হোক খুব চেয়েছিলাম, বুদ্ধবাবুকে মুখমন্ত্রী হিসেবে আমার বেশ ভালো লাগতো। ওনার মধ্যে একটা প্র্যাগম্যাটিজম ছিল। ২০১১ তে সিপিএম আবার ক্ষমতায় আসুক, এসে সিঙ্গুরের কারখানা চালু করুক, তারপর নন্দীগ্রামেও কেমিকাল হাব হোক, খুব চেয়েছিলাম। সিপিএম হেরে যাওয়ায় খারাপ লেগেছিল।
  • PT | ১২ মার্চ ২০১৬ ১৯:১২703303
  • "আমি তিনো আর সিপিয়েম কাউকেই কখনো সাপোর্ট করিনি" কিন্তু যারা তাপস পাল/সন্ধ্যা রায়ের রাজনৈতিক আদর্শটা কি আর কোন আদর্শ দিয়ে তাদের আদর্শ কাউন্টার করা যায় প্রশ্ন তুললেই তাদের অথবা সুযোগ পেলেই সরাসরি সিপিএমের আদর্শহীনতার আদ্যশ্রাদ্ধ করে "হাই মরাল গ্রাউন্ড" অবস্থানটা নিয়ে হেব্বি নিরপেক্ষ থেকেছি। আর ওরা তো সকলে "সিপিয়েমের" লোক!

    "সিপিয়েমও ক্ষমতা দখলের লড়াইতেই নেমেছে"-এটা ২০১৬-তে বোঝা গেল বুঝি? পার্টির জন্ম থেকে সিপিএমে ক্ষমতা লড়াইয়ের লক্ষ্যে লড়ে যাচ্ছে। এটা কেউ কেউ যে বুঝে উঠতে পারেনি এখনো সে বড় বিস্ময়ের!!
  • meghnad | ১২ মার্চ ২০১৬ ১৯:১২700901
  • সুসি দেখলাম কংগ্রেসের সাথে আদর্শ যায় বলে খুব হল্লা মাচিয়ে লিবারেশনের সাথে জোট করে ইলেকশন লড়ছে। ভাবছি দিদির সাথে জোট যখন করেছিল তখন সুসির আদর্শ কোথায় ছিল?

    শিবদাস বেঁচে থাকলে খুবই ব্যক্তি-আলোচনা হতে পারত।
  • cm | ১২ মার্চ ২০১৬ ১৯:১৪700912
  • ও তাই বলুন আজকালে পড়েছেন। আমি ভাবলাম সিপিএমের বিবৃতি। তা আমি অবশ্য ওপাড়ার খগাবোস dc বলেছেন বলে কিছু বললে বিশেষ পাত্তা দেবনা। dc র নিজের মুখে না শোনা অব্দি।
  • Arpan | ১২ মার্চ ২০১৬ ১৯:১৬700923
  • কনভিনিয়েন্ট বক্সে ফেলে আলুচানা শুরু করলে রেটোরিকই বেরোয়। তাকে আবার যুক্তি দিয়ে কাটতে হবে! পোষাল না।

    স্থায়ী প্রবাসী আবার কি? কলকাতার জব মার্কেট ভালো হলে ওখানে ফিরে যাবো।

    আর প্রবাসীদের মধ্যে আপনার মত সমর্থকও কম নাই। রিপ্রেজেন্টেটিভ সেটটা ঠিক করে ডিফাইন করুন।
  • T | ১২ মার্চ ২০১৬ ১৯:২১700934
  • 'ক্ষমতার লোভে সরকার চালানো'টা কি জিনিস? :)
    মশাই, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিধানসভা ইলেকশন কি করে বাধা হতে পারে। :) আর কংগ্রেসের হাত তো এই নতুন ধরছে না। দুহাজার এগারোর অনেক আগেই ধরেছে। কিন্তু শিপিয়েম আবার কবে ভান করল যে ক্ষমতা টমতা ওসব কিছু না! জন্মাবধি তো দেখে এলাম কাস্তে হাতুড়ী চিহ্নে ভোট দিতে বলছে। ক্ষমতা টমতা চাইছে না অথচ ভোট চাইছে, এ তো সন্দেহজনক ব্যাপার। কাগজে লেখালেখি বলতে যদি গণশক্তি আর আজকাল বলেন, তো এসবের পরেও শিপিয়েম লিখবে যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই কেন জারি থাকবে। ওটা আদর্শগত স্ট্যান্স এবং বিগার গোল। ফাইনাল লক্ষ্য কিস্তিমাত। তারজন্য মিডল গেমে প্রয়োজনে বোড়ে খোয়ানো যেতেই পারে। এটা ঐ বোড়ে খোয়ানো হ'ল।

    দ্যাখেন, সোজা ব্যাপার। আদর্শ থাকলে আপসও থাকবে। সব শত্রুর বিরুদ্ধে একবারে একসাথে লড়া যায় না। এটা স্ট্র্যাটেজি।
  • Arpan | ১২ মার্চ ২০১৬ ১৯:২৬700945
  • আবার "স্বদেশী" দের মধ্যে সবাই আপনার মত ভাবে, তাও নয়।

    ভাগ্যিস।
  • nipa | ১২ মার্চ ২০১৬ ১৯:২৯700956
  • কিসে আপনাদের ব্যক্তিগত কুৎসা হয় এটা ঠিক বুঝে উঠতে পারি না। জেটলি পিএফে ট্যাক্স বাড়াল। এবারে এক চাকরিজীবি যদি দোকানদারকে বলে যে এটা আপনার ব্যাপার নয়, আপনি ঠিক বুঝবেন না, তাহলে কি ব্যক্তিগত কুৎসা হয়?

    মাল্টিন্যাশনাল, প্রবাসী, কোনটাই তো খারাপ কথা নয়? দোকানদারের মতই তো শোনায়। নাকি এখনো মাল্টিন্যাশনালেরা খুব পাপী - এসব আছে?
  • dc | ১২ মার্চ ২০১৬ ২১:৪৩700967
  • cm সিপিএমের বিবৃতি বলতে সিপিএম কিছু নেতাদের বক্তৃতার কথা বলেছি, যেখানে নানান সময়ে নানান সব আদর্শের কথা বলা হয়েছে। এরকম আগে অনেকে অনেকবার বলেছে।

    PT, তাপস পাল/সন্ধ্যা রায়ের রাজনৈতিক আদর্শ কি আমি জানিনা, যদ্দুর মনে হয় কোন রাজনৈতিক আদর্শই নেই। মানে আদৌ এরকম হাই মরাল গ্রাউন্ড টাইপের আদর্শ কেন থাকতে হবে তাই বুঝি না, কারন ভারতবর্ষের নানান রাজ্যে অনেক পার্টি আছে যারা আদর্শ টাইপের কুমিরছানার ধার ধারে না, আর তারা দিব্যি আছে, একেকবার লোক তাদের ভোট দিয়ে ক্ষমতায়ও আনছে আবার ক্ষমতা থেকে সরিয়েও দিচ্ছে। ২০১১র আগে যেমন প্রতি ইলেকশানের আগে আজকালে বুদ্ধিজীবিদের লম্বা একটা লিস্ট বেরোত আর তার ওপরে লেখা থাকত পৃথিবীব্যাপি সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র রুখে দেবার জন্য এবারও বামফ্রন্টকে ভোট দিতেই হবে, নাহলেই আমেরিকাকে আর রোখা যাবেনা, ভারতের আর কোন পার্টির ওসব বুলির দরকার হয়না। আবার উল্টো দিকে দেখুন, মমতা যে মিথ্যেবাদী আর চোরের রানী সেকথা ২০১১র আগেই সাধারন লোক বেশীরভাগই জানতো, আদর্শ টাদর্শর ধার দিয়েও কখনো মমতা যাননি। কিন্তু তাও ইলেকশানে জিতে গেলেন।
  • cm | ১২ মার্চ ২০১৬ ২২:০৪700978
  • ও আচ্ছা সিপিএমের নেতাদের বিবৃতি যা এক্সক্লুসিভলি আজকালে ছাপা হত।

    আমাদের এই ভাষাগুলোতেই সমস্যা। আমি যেমন আদর্শ মানে কোনকালেই মরাল হাইগ্রাউন্ড ভাবিনা।
  • dc | ১২ মার্চ ২০১৬ ২২:২৯700989
  • আমি যা বলছি সেটা ঠিকই বুঝেছেন, এভাবে নিটপিকিং না করলেও চলে ঃ)
  • শ্রী সদা | ১২ মার্চ ২০১৬ ২২:৪৪701000
  • আদর্শ মাই ফুট!
    আদর্শ ইত্যাদি হোদ্যাদা স্টান্স নেওয়ার মতো রাজনৈতিক সততা যাদের আছে তারা ওসব নিয়ে থাকুক, আমার মতো ধান্দাবাজ পার্সোনালি মনে করে সিপিয়েম জোট করেছে বেশ করেছে। সংসদীয় গণতন্ত্রের আঙিনায় খ্যামটা নাচতে নেমে এতবড় ঘোমটা কেন দেব যাতে কিনা ইসে বেরিয়ে পড়ে। নকুদের এসব বলতে ট্যাক্সো লাগেনা কারণ ওদের ভোটে জিতে ক্ষমতায় আসার অ্যাজেন্ডা নেই। আমার মতো পাতি পাবলিক বোঝে যে ইউটোপিয়ান স্বর্গের আশায় বসে না থেকে এক বস্তা আপেল থেকে কম পচা আপেলটা বেছে নেওয়া জরুরী।
  • dc | ১২ মার্চ ২০১৬ ২২:৫৬701012
  • পুরো একমত।
  • PT | ১২ মার্চ ২০১৬ ২৩:০৯701023
  • "বুদ্ধিজীবিদের লম্বা একটা লিস্ট বেরোত আর তার ওপরে লেখা থাকত পৃথিবীব্যাপি সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র রুখে দেবার জন্য এবারও বামফ্রন্টকে ভোট দিতেই হবে"

    সকলেই জানে এসব যুক্তিহীন অতিকথন-কাজেই উত্তর খোঁজার বা দেওয়ার কোন মানেও হয়না।

    তবে তিনোরা ক্ষমতায় নিজে নিজে আসেনি-তাদের আনা হয়েছে। সেই প্রসঙ্গে বুদ্ধিজীবিদের অসংখ্য মুখ ওয়ালা ফ্লেক্সের কথা কেমন বেমালুম ভুলে মেরেছেন!! সমস্যা তিনোদের নিয়ে নয়-সমস্যা হচ্ছে বালখিল্য আর ধান্দাবাজ বুজি ও মিডিয়ার একাংশকে নিয়ে যারা নিজেরা তিনোদের পক্ষে সরাসরি মিথ্যে কথা বলেছে আর তিনোদের মিথ্যেভাষণ চুপ করে থেকে সমর্থন করেছে। অবিশ্যি তিনোদের সঙ্গে হাত মিলিয়ে তাদের অনেকেই পরে লুঠের বখরাও পেয়েছে।

    আর ইলেকশনে জেতা দিয়েই যদি সব বিচার করতে হয় তাহলে তো হৈ হৈ করে লরেন্দার পদতলে আশ্রয় নিলেই হয়। সেক্ষেত্রে বখরার ভাগে আরো বেশী কিছু মিলতে পারে। এবার মদন মিত্র ভোটে জিতলে তার সব অপরাধ মাপ হয়ে যাবে, তাই তো? একবার তাহলে তপন-সুকুর বা সুশান্ত ঘোষ ভোটে জিতে আসুক। আমরা তাহলে আর তাদের নিয়ে সময় নষ্ট করব না, কি বলেন?
  • sm | ১২ মার্চ ২০১৬ ২৩:৫৮701034
  • সি পু এম সর্বদাই আদর্শের ভেক ধরে ভোট চেয়ে এসেছে।সেটাই তাদের রেসিপি। আর অনুগতের দলেরা;পটা পট সমর্থনে পোস্ট লিখে চলেছে।কি লিখছে, কি বলতে চাইছে- পুরো বাঝ্যজ্ঞান রহিত।
    যেমন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়ছি; আর মতুয়া থেকে ফুরফুরা সব জায়গায় গিয়ে ভোট চাইতে ছুটছেন নেতারা।
    তিনো দের কুনো আদর্শ নেই;মানে ওনারা লিশ্চয় কোনো আদর্শ বাদী পার্টি।নয়তো বারবার তিনোদের আদর্শ নেই, আদর্শ নেই বলে চেঁচানো কেন?
    নেতারা সব ফিনফিনে ধুতি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে আর অনুগতরা আধপোড়া রুটি, বুকে যক্ষা আর লর্ঝরে সাইকেলের গপ্প শোনাচ্ছে।
    সিঙ্গুরে চাষীদের জমি কেড়ে; শিল্পপতিকে খুশি করা হচ্ছে; আর গাড়ি কারখানা হলে চাকরির বন্যা বয়ে যেত;এই ঢপ বাজি চলছে।
    পরিশেষে,পব র বাইরে চাকরি নিয়ে এত আল ফাল বক্কা চলছে কেন ? পব র বাইরে চাকরি করা যদি কষ্টের হয় বা আকাঙ্খিত না হয়;তাহলে প্রবাসে সেটেল করা লোকজন তো অলরেডি সেই কষ্ট স্বীকার করেছে। বরঞ্চ পব তে বসে;এম এন সি তে চাকরি করা লোকজনের চাইতে তাদের, মতামত বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কথা।
  • pi | ১৩ মার্চ ২০১৬ ০০:৪৩701045
  • সিরিয়াস আলোচনা, আলোচনার হিসেবনিকেশ করতে করতে ক্লান্ত হয়ে পড়লে এটা একটু দেখবেন। ভাল লাগবে।

    Satya Ranjan Mukherjee:
    আজ আমার নাম দিয়ে স্ক্রিনশট নিয়ে রাখুন আসন্ন বিধানসভা ভোটে BJP ২৯৪ এর মধ্যে অন্তত ২৭৩ টা আসন পাবে।
    বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।
    জয় মোদীজি।
  • Arpan | ১৩ মার্চ ২০১৬ ০১:৩০701056
  • T | ১৩ মার্চ ২০১৬ ০৬:৩৩701067
  • হে হে হে জোট হওয়াতে বড্ড প্রাণে বেজেছে। অ্যাঁ, হ্যাঁ! কেন ওদের আদর্শ নেই! কেন কেন? এদিকে বাল্বিচী মুনির আশীর্ব্বাদ। তাই ফুলঝুরি ছুটছে একেবারে।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৩ মার্চ ২০১৬ ০৬:৪৮701078
  • ধ্যাৎ, টি এর কোনো ইয়ে নেই। এর পর তো সে শ্যামলাল যার বাপারে জানে তার কথাও (মানে ঐ আর কি) ধরতে হবে :-p
  • T | ১৩ মার্চ ২০১৬ ০৭:০০701089
  • :)
  • cm | ১৩ মার্চ ২০১৬ ০৭:২৪701100
  • dc আমি নিটপিকিং করছিনা। সিপিএমের কি করা উচিত তা নিয়ে বাইরের অনেকেই মন্তব্য করে। তাকে যদি আপনি সিপিএমের বক্তব্য ভাবেন তাহলে কিছু বলার থাকেনা। ২০০৬ এর পর থেকেই সিপিএমের পবর এজেন্ডা পরিষ্কার। ওতে ঐ সব স্বপ্নিল আদর্শ মাখানো গল্প নাই। কর্মসংস্থান চাই, শিল্প চাই।
  • aranya | ১৩ মার্চ ২০১৬ ০৭:৩৮701111
  • 'যদি আপনি মনে করেন রাজ্য নিয়ে রাজ্যবাসীদের থেকে প্রবাসীদের দরদ বেশী বা সমান '

    - দরদ জিনিসটা তো ব্যক্তির ওপর নির্ভর করে, সে কোথায় থাকে বা কাজ করে, তার ওপরে নয়। পার্সন টু পাসন ভ্যারি করবে

    এর পর পিএম হয়ত বলবেন - যারা বাবা, মা-র সাথে থাকে না তাদের বাবা, মা-র ওপর দরদ কম :-)
  • aranya | ১৩ মার্চ ২০১৬ ০৮:০৭701123
  • আদর্শ ১০১

    ধরুন আমরা প্রায় সবাই নিজের ও পরিবারের সুখ, স্বাচ্ছন্দ্য চাই, তার জন্য চেষ্টা করি। কিন্তু তার বাইরে, অন্য মানুষের ভাল-ও তো চাই। সেজন্য সক্রিয় ভাবে কিছু না করে উঠতে পারি, কিন্তু হঠাৎ করে যদি এমন হয় যে ভারতের বা পৃথিবীর সব মানুষ খেতে পরতে পারছে, বাচ্চারা স্কুলে যেতে পারছে, অসুখ হলে চিকিৎসা পাচ্ছে, তাতে খুশী হবেন না এমন কেউ এখানে আছেন কি?

    সদা বা ডিসি যতই নিজেদের স্বার্থপর বলে প্রোজেক্ট করুন না কেন, তারাও এতে খুশী হবেন বলেই মনে হয় ;-)

    এই অন্যের ভাল চাওয়াটাই আমার কাছে 'আদর্শ'। ভাল কি করে হবে তা নিয়ে মতবিরোধ থাকবে - কেউ হয়ত এনজিও-র মাধ্যমে সমাজসেবা করবে, মাওবাদীরা ভাববে হিংসার মাধ্যমে মানুষের অবস্থার উন্নতি করবে, অন্য দল চাইবে ভোটে জিতে পাওয়ারে গিয়ে মানুষকে সাহায্য করতে। এক শ্রেণীর লোকের ভাল করতে গিয়ে অন্যদের বাঁশ যাচ্ছে - এমনও দেখা যাবে। ক্যাপিটালিজম, কম্যুনিজম, সোসালিজম ইঃ নিয়ে এক্সপেরিমেন্ট চ্লবে, সোভিয়েত ইউনিয়ন ভাঙবে, সাউথ আমেরিকার কোন দেশ নতুন ফর্মে কম্যুনিজমের স্বপ্ন দেখবে..

    মানুষের মঙ্গলসাধন-ই যদি আদর্শ হয়, তবে সে আদর্শে দীক্ষিত অনেকেই। আদর্শের জন্য কে কতটা সময় দেবে বা দিতে পারবে, সেটা ব্যক্তিগত বিষয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন