এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৭০৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৬ ০৯:৫১726283
  • হ্যাঁ হ্যাঁ, উন্নতশির। আমি হাল্কা করে মুখ খুলেছিলাম, প্রতিক্রিয়া শুনে চুপ হয়ে গেলাম।
  • pi | ০৯ নভেম্বর ২০১৬ ০৯:৫৯726305
  • কিন্তু বাংলা চ্যানেলে যা প্রতিক্রিয়া দেখাচ্ছে, কেউই উন্নতশির নন। স্ফিত গলার শির বলা চলে।
  • রোবু | ০৯ নভেম্বর ২০১৬ ১০:১৭726316
  • সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া এবং আমার অফিস ইত্যাদিতে কিন্তু বেশ উন্নতশির। এইটুকু অসুবিধে তো হবেই ইত্যাদি ইত্যাদি।
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৬ ১০:১৭726327
  • বাঙালিরা চিরকালের আর্গুমেন্টিভ। কুঁদুলে।
  • রোবু | ০৯ নভেম্বর ২০১৬ ১০:১৮726338
  • এখন আর নয়। অটো জাত্যাভিমান রেখোনা।
  • ট্রিডিঙ্গিপিডি | ০৯ নভেম্বর ২০১৬ ১০:২০726349
  • গোটা আপিসের কথা জানি না, তবে আমাদের ছোট্ট গন্ডিতে লোকে প্যাঁক দিচ্ছে।
  • একক | ০৯ নভেম্বর ২০১৬ ১০:২২726360
  • আমি পাড়ার দোকানে ফিল্টার কফি খেতে গেসলুম। লোকজন উন্নতশির। একদল অন্ধ্রার লোক জটলা করছিল। কিছু কথা হলো। জয়ললিতার বিরোধী। বলছে, টাকা ছড়ানোর পলিটিক্স তো পুরো ভোগে গ্যালো। মোদী বেশ করেছে। তারপর স্মার্টফোন থেকে নতুন নোটের মধ্যে কীভাবে স্যাতেলায়ট দিয়ে ডিটেক্ট করবে এইসব আলোচনা তে ব্যস্ত হয়ে পড়ল। কেও আইটি জনতা নয়। লোকাল লোকজন সরকারী -বেসরকারী চাকরি করে।
  • একক | ০৯ নভেম্বর ২০১৬ ১০:২৪726371
  • এই স্যাট দিয়ে নোট্ ট্র্যাক করা ব্যাপারটায় লোকে মস্তি পেয়েছে যা বুঝলুম। যা মানে করেছে তা অনেকটা এরকম যে কোথাও অনেক কালো টাকা ভীড় করলেই পুলিশ স্টেশনে ম্যাপ সহ প্যা প্যা করে সাইরেন বেজে উঠবে আর পুলুশ ছুটে যাবে :):)

    ব্যাপারটা হুবহু এরকম নয় যদিও ...
  • pi | ০৯ নভেম্বর ২০১৬ ১০:২৬726382
  • মেশিন ইন্স্টল হচ্ছে, ইভ্যালুয়েট করার জন্য নানা জায়গা থেকে স্যাম্পল টেস্ট করাচ্ছিলাম। আজ ফাইনাল আর সবচে ক্রুশিয়াল রান। কোথাও কোন স্যাম্পেল নাই। ৫০০ ১০০০ এ চক্করে লোকে নাকি এখানে রক্ত পরীক্ষাই করাচ্ছেন না আজ !! প্রেসক্রিপশন সত্ত্বেও। এদিকে আজ আমাকে রিপোর্ট দিতেই হবে ঃ)
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৬ ১০:২৯723925
  • এখন চাপে পড়ল মায়াবতী আর অখিলেশ। ইউপিতে অলরেডি কোটি কোটি টাকা ঢুকে গেছে ছড়ানোর জন্য। সামনেই ভোট।

    বিজেপি কী স্ট্র্যাটেজি নিল কে জানে!
  • T | ০৯ নভেম্বর ২০১৬ ১০:৩২723936
  • স্যাটেলাইট দিয়ে নোট ট্র্যাকিং হবে!! কি ভাবে?
  • pi | ০৯ নভেম্বর ২০১৬ ১০:৩৩723947
  • ফরিদাদা ইউ পি নির্বাচ নিয়ে কী একটা লিখেছিলে না ? বিজেপির সুবিধা হওয়া নিয়ে ?

    শেয়ার বাজারের ধস নিয়ে কী উন্নতশিরদের সমস্যা হচ্ছে না ? ঃ)
  • ট্রিডিঙ্গিপিডি | ০৯ নভেম্বর ২০১৬ ১০:৩৪723958
  • মস্ত বড় বাল হবে। নোটে নাকি ইন্ডিজেনাস ন্যানো জিপিএস চিপ লাগিয়েছে বলে একটা হোক্স ঘুরে বেড়াচ্ছে
  • PM | ০৯ নভেম্বর ২০১৬ ১০:৩৮723969
  • Name: mila

    IP Address : 22.5.49.74 (*) Date:09 Nov 2016 -- 12:33 AM

    এই প্ল্যান থাকলে লাস্ট 6 মাস আস্তে আস্তে মার্কেট থেকে 500 টাকার নোট তুলে নিতে পারতো"

    এর বিপক্ষে যুক্তি হলো--- সময় দিলে ছোটো চোটো ট্রানসকসনের মাধ্যমে ব্ল্যাক মানি সাদা হবে বা-- হাওলার মাধ্যমে বিদেশে টাকা পাচার হবে
  • T | ০৯ নভেম্বর ২০১৬ ১০:৩৯724002
  • ন্যানো জিপিএস চিপ!! তা দিয়ে ট্র্যাকিং কি করে করবে। কি জালি। ভক্‌ত রা একটা ঠিকঠাক হোক্সও নামাতে পারে না।
  • d | ০৯ নভেম্বর ২০১৬ ১০:৩৯723991
  • আমাদের এখানে সব উন্নতশির। বিল্ডার আর ডাক্তারদের প্রবল হুড়ো হবে এই আনন্দেরি সব মাতোয়ারা।
  • Ekak | ০৯ নভেম্বর ২০১৬ ১০:৩৯723980
  • ওটা ঢপ হওয়ার চান্স বেশি। ন্যানো জিপিএস চিপ অবশ্যই বাস্তবে হয়। উয়ারেবল ডিভাইস ইউস ও হচ্ছে। কিন্তু তার দাম এড করে দুহাজার টাকার নোট ছাপানো পোষাবে কিনা সেটা জানা নেই। আরবিআই থেকেও এই নিয়ে কিছু বলেনি।
  • pi | ০৯ নভেম্বর ২০১৬ ১০:৪০724013
  • আরে যদি বিন্দুমাত্র প্ল্যানিং আর সদিচ্ছা থাকতো, তাহলে আজ ব্যাঙ্ক আর এটিএম বন্ধ যাতে করতে না হয়, সেই ব্যবস্থা নিতে পারতো। হেনস্থা আটকাতে অনেক কিছু করতে পারতো।
  • T | ০৯ নভেম্বর ২০১৬ ১০:৪৯724024
  • একক ন্যানো জিপিএস চিপ বলে মার্কেটে যেটা চলে, নখের সাইজের এবং চুলের মত সরু প্রায়, সেটা আসলে জিপিএস সিগন্যাল প্রসেসর। সিগন্যাল ডিকোডিং করার জন্য। এর সাথে চিপ অ্যান্টেনা না লাগালে সিগন্যালই রিসিভ করবে না, প্রসেসিং তো পরের কথা। আর তাছাড়া এগুলো সবই আসলে জিপিএস 'রিসিভার' চিপ। ন্যানো জিপিএস চিপ কে 'ডিটেক্ট' করতে হলে জিপিএস চিপকে একই সাথে সেন্ডার ও হতে হবে যেটা অত উঁচুতে স্যাটেলাইটকে সিগন্যাল পাঠাতে পারবে, ফলে ওতে অ্যান্টেনা অবশ্যই থাকতে হবে। সিগন্যাল স্ট্রেন্থ কত হতে হবে ভাবো। মুভিতে যা দেখায় সেসব ঢপ অবশ্যই।
  • pi | ০৯ নভেম্বর ২০১৬ ১০:৫৪724058
  • সিইএসসি র ক্যাশ কাউণ্টারে।

    এই তো শুরু।
  • pi | ০৯ নভেম্বর ২০১৬ ১০:৫৪724047
  • বড়বাজারে ভাঙচুর শুরু হয়েছে।
  • pj | ০৯ নভেম্বর ২০১৬ ১১:০০724069
  • শুনছি সোনা কেনা যাচ্ছে বাহাত্তর ঘন্টা অব্দি। সত্যি নাকি?
  • | ০৯ নভেম্বর ২০১৬ ১১:০৫724080
  • রাহুল বাবা আর কেজরিবাবা যদি এখন আরবিআই ঘেরাওয়ের ডাক দেন তো বেশ হয়।
  • pi | ০৯ নভেম্বর ২০১৬ ১১:০৭724091
  • দিদি আর কারা কারা যেন একে অসাংবিধানিক বলে বাতিল করার দাবিদাওয়া তুলেছেন দেখলাম।

    আমার কবিতা বলে একজনের পোস্ট। মনে হয় কিছু পয়েন্ট ঠিকই বলেছেন।

    'মোদীজির কালো টাকা উদ্ধারের নাটকে যা যা ঘটল:
    1) আসল কালোটাকার বড় কুমীররা বাড়িতে 500/1000টাকার নোটে সামান্য ক্যাশ রাখেনা, নামে বেনামে সম্পত্তি কিনে রাখে, সোনা কিনে রাখে এবং বিদেশের ব্যাংকে টাকা রাখে। সিপিএমের কিছু ছোট কুমীর বাম আমলে কামানো কিছু কোটি টাকা কমোডে, লেপের মধ্যে, বালিশে রেখেছিল। তাদের একটু অসুবিধা হলেও বিরাট ধাক্কা কিছু নয়। তারাও চিটফান্ড ও ঘুষের টাকার সামান্য অংশ কমোডে রাখলেও বেশীরভাগটাই সোনা ও রিয়াল এস্টেট কিনে লগ্নি করে রেখেছে। সুতরাং মোদীজির লাভ তেমন কিছু হলোনা।
    2) যার কালো টাকা আছে সে ধরা পড়া এড়াতে একা নিজে বেশি নোট বদল না করে কমিশন ভিত্তিতে অনেক লোককে দিয়ে ব্যাংক থেকে বদলে নেবে। সুতরাং মোদীজির প্ল্যান ফেল।
    3) বাজারে 50 পয়সার কয়েন না থাকায় এবং এক টাকার কয়েন অঢেল থাকায় কি ঘটল? 50 পয়সার জিনিসটার দাম কিন্তু ঘুরপথে একটাকা হয়ে গেল। তেমনি, মোদীজি আদানি আম্বানিদের ভোট প্রচারের ঋণ শোধ করতে আমজনতাকে এতদিন ছোটখাটো ধোঁকা দেওয়ার বদলে এবার যে বিশাল ধোঁকাটি দিলেন সেটা হলো 1000 টাকার নোট তুলে নিয়ে 2000 টাকার নোট ছেড়ে ঘুরপথে জিনিসপত্রের দাম ডবল করে দিলেন। আগে যা 1000 টাকায় কিনছিলাম এবার তা 2000 টাকায় কিনতে হবে। বিপুল পরিমান লভ্যাংশ যাবে মোদীঘনিষ্ঠ শিল্পপতিদের পকেটে। মোদীজির যদি প্রতারণা করার ইচ্ছা না থাকত তাহলে 1000 টাকার নোটই নতুন রূপে ছাপাতেন পুরনো 1000 টাকার নোট বাতিল করে।
    4) আর জাল নোট নিয়ন্ত্রণ? যারা 500 টাকা বা 1000 টাকার নোট ছাপাচ্ছিল তারা পাঁচগুণ বা দশগুণ পরিমাণে 100 টাকার জাল নোট ছাপাবে কারণ জাল নোট ছাপানোর লোকদের তো উনি ধরছেননা! পায়ে ব্যথা না সরিয়ে পা'টাই কেটে বাদ দেওয়ার দাওয়াই।
    5) 100 টাকার নোট চাহিদা মতো পাওয়া না যাওয়ায় ব্যবসাবাণিজ্য তো মার খাবেই, তা ছাড়া এই নোট নিয়েই কালোবাজারি হবে।
    6) সুইসব্যাংকের লক্ষ লক্ষ কোটি পরিমাণের কালোটাকা উদ্ধার না করে জনগণকে ধোঁকা দিতে জনগণকে হয়রান করে যে কালো টাকা উদ্ধারের নাটক করছেন তাতে যা কালো টাকা উদ্ধার হবে তা সুইস ব্যাংকের কালোটাকার তুলনায় হাতের ময়লা মাত্র।
    7) মোদীজি ক্ষমতায় এসেছিলেন বিদেশ থেকে কালো টাকা উদ্ধার এবং নেতাজী রহস্য সমাধানের গপ্পো শুনিয়ে। বিদেশের কালো টাকা নিয়ে চেপে গেলেন কারণ খোদ বিজেপি নেতাদের অঢেল টাকা রয়েছে সুইস ব্যাংকে। আর প্রধানমন্ত্রী হয়েই জানালেন নেতাজী ডকুমেন্ট প্রকাশ করা যাবেনা, নাকি কাদের সঙ্গে সম্পর্ক খারাপ হবে। তাহলে সার্জিক্যাল স্ট্রাইক করা গেল কি করে একরকম আন্তর্জাতিক চাপের সম্ভাবনা থাকা সত্ত্বেও? যাইহোক শেষে মমতার ফাইল ওপেন করার চাপে পড়ে ভুষি হলেও সামান্য কয়েকটা ফাইল খুলে নিজের মান বাঁচালেন।
    8) এভাবে আমজনতাকে চরম হয়রানি করে যদি কাজের কাজ কিছু হতো তবু মানা যেত। কিন্তু অন্য সব কাজের মতো এক্ষেত্রেও পুরোটাই আই ওয়াশ, প্রতারণা এবং মানুষের নজর ঘুরিয়ে অন্য কিছু উদ্দেশ্য হাসিল করা। তাই আধার কার্ড ও প্যান কার্ড দিলে তবে টাকা বদলাতে পারবেন। পরে বুঝবেন গ্যাসের ভর্তুকি বন্ধ করে দেওয়ার ধোঁকার মতো কোন ধোঁকায় পড়েছেন। এত ঝানু জালিয়াত ও ধোঁকাবাজ প্রধানমন্ত্রী ভারত আগে কখনো পায়নি। গর্বের বিষয় বটে!!
    '
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৬ ১১:২৪724102
  • ফরিদাবাদের এন্ট্রিতে - বদরপুর টোল প্লাজায় বিশাল জ্যাম এবং ঝামেলা। কোনও ৫০০/১০০ নোট নেওয়া হচ্ছে না।
  • Rit | ০৯ নভেম্বর ২০১৬ ১১:৩২724113
  • আজ-কাল খাওয়া দাওয়া ক্রেডিট কার্ডে। আমার দেখলুম সাকুল্যে ১৩০ টাকা মত পড়ে আছে। তাতে দুদিন চলবে না।
  • একক | ০৯ নভেম্বর ২০১৬ ১২:১৯724124
  • এই সুচিন্তিত ফেসবুক স্টেটাস গুলোতে যাঁরা মোদিকে "ফেইল" প্রমান করেন তাঁদের বেসিক দাবিদাওয়া হাস্যকর :)

    একজন রাজনীতিক কখনো এমন কাজ করেনা যাতে রাজনৈতিক স্বার্থ নেই, শুধুই মঙ্গলজনক। মোদী যেটা করেছে হান্দ্রেদ পার্সেন্ট ভেবে চিন্তে এবং যথেষ্ট সফল হবে। বিজেপি সরকার বিগ ট্রেডার দের বন্ধু। তারা মার খাবেনা। বিজেপি প্রথম থেকেই চেষ্টা করছে কীভাবে প্যারালাল মার্কেট এর ঘেঁটি ধরা যায়। যাতে কিনা বড় ট্রেডার যাদের কাগজ দেখিয়ে ব্যবসা করতে হয় তারা আরও মার্কেট এক্সপ্যানড করতে পারে। এই ৫০০-১০০০ টাকার গল্পটা সেই রাস্তাকেই প্রশস্ত করলো।

    আজকে, হিরানান্দানি বা গোদরেজ যখন সরাসরি ফ্ল্যাট বেচে তার কোনো ব্ল্যাক ত্রান্সাক্ষণ নেই। ল্যান্ড কস্ট, কন্স্ত্রাক্ষণ কস্ট তার সঙ্গে ব্র্যান্ড এন্ড আদার ওভারহেড এড করে দাম নিচ্ছে। কিন্তু পাড়ার যে প্রমোটার সোনার শেকল গলায় ঝুলিয়ে বাইকে ঘুরছে সে ফরটি পার্সেন্টের চেও বেশি ব্ল্যাক ট্রান্সাকশন করে যেটা কোনদিন কোনো হিসেবে আসেনা। মার খাবে সে।

    শাকসব্জি -ফসলের মার্কেটের আরতদার যে কাঁচা কালো টাকা দিয়ে পুরো নেটওয়ার্ক চালায় সে মার খাবে এবং অলরেডি খেয়েছে। এইযে মার খাওয়ানো হচ্ছে এটা পরিকল্পিত। কারন এরপর চাষী থাকবে চুক্তি চাষের এন্ডে। আরেক এন্ডে থাকবে বিগ কর্পোরেট। পুরো হওয়াইট ত্রান্সাক্ষণ। চাষী খুশ। বিগ কর্পোরেট খুশ। এটাই বিজেপির ইকনমিক রাজনীতি।

    এটা করতে গিয়ে মাঝখানে কালো টাকার মাঝারি মাপের কারবারী অর্থাত দু দশকোটি রেঞ্জে ক্যাশ নিয়ে মুভ করা হুন্ডি কাটা লোকজনের কমপ্লিট গাঁড় মারা যাবে সেটা ঘটনা। তো সেটা করাই তো উদ্দেশ্য যে আন্রেগুলেতেদ প্যারালাল মার্কেটকে ধ্বংস করে দাও।

    আর ক্ষুদ্র ব্যবসায়ী যারা ঝুড়ি করে আলু পটল বেচেন তাঁদের সাময়িক চাপ হলেও ভবিষ্যতে হবেনা। ওটা আলাদা মার্কেট এবং ইউপিআই দিয়ে ট্র্যাকেবল। ওখানে কেও ইচ্ছে করে কালো টাকা রাখেনা, মীনস নেই তাই রাখে। চাপ দিয়ে মীনস এভেইল করাতে হবে।

    মোদী সফল না ব্যর্থ ভাবার আগে। মোদীর ইকনমিক্স টা কোনদিকে হেলে সেটা দেখতে হবে তো :) নিজের টার্গেটে সফল মানেই সফল।
  • ভবানী চাটুজ্যে | ০৯ নভেম্বর ২০১৬ ১২:২০724135
  • মাংস মিষ্টি সব দোকানেই আরামসে সব নোট চলছে।
  • একক | ০৯ নভেম্বর ২০১৬ ১২:২৬724147
  • চলা স্বাভাবিক। একটা লোকের পাঁঠা-নিমকি বেচে আবার কালো খাতা -সাদা খাতা কী হবে। যে টাকা নেবে সেটা দিনের শেষে কাওকে পাঠিয়ে চেঞ্জ করে নিলেই হলো। ডিক্লিয়ার করতে তার তো কোনো অসুবিধে নেই। তবে স্টক ফুরোলে পাঁঠার আরতদার আগামী এক সপ্তাহ হাত উল্টে দিতে পারে :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন